এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ishan | ৩০ জুলাই ২০১৩ ০০:২৫154380
  • আমাদের পাড়ার গুটু চাইলেই ডিম পাঁউরিটি বানিয়ে দেয়। সে কি তাহলে মুর্গী?
  • I | ৩০ জুলাই ২০১৩ ০০:২৪154379
  • কিন্তু আমি কালোর দোকান চিনি না। এখন কালোর দোকান কে চালায়?

    লোকমুখে শুনলাম এখন শান্তিনিকেতনে আলচা নাকি খুব হ্যাপেনিং। আমার তো গিয়ে তেমন কিসুই লাগল না। নাকি ঋতুপর্ণ- অপর্ণা স্যান এসে ওখান থেকে জিনিষপত্তর কিনে নিয়ে যেত। আমি তো দেখলাম থাকার মধ্যে কুল্লে চারটি শাড়ি ইত্যাদি, তেঁতুলের আচার আর ঢেকিছাঁটা চালের প্যাকেট। আর এক রাগীমত মহিলা আমরা যে ঘরে ছিলাম, সেই ঘর ইন্স্পেক্ট কচ্ছিলেন, পাছে কিছু চুরি করে নিয়ে যাই! দাড়ি কামাইনি বটে দুদিন, তাই বলে এত কি চোর-চোর লাগবে!
  • কৃশানু | ৩০ জুলাই ২০১৩ ০০:২৩154377
  • বড়াইদা হ্যাবাড্ডে ঃ-)
    শান্তিনিকেতনে আমি প্রথম গেলাম। কেন যে আগে যাইনি ঃ-(
  • kk | ৩০ জুলাই ২০১৩ ০০:২৩154378
  • ইয়ে, ডিম বানাতে পারিনা। সে তো মুর্গীতেই বানিয়ে দেবে। কিন্তু পাঁউরুটি পারি।
  • kk | ৩০ জুলাই ২০১৩ ০০:২২154375
  • ফোর্জি:-)। কোথাও কোনো অসুবিধা হলে কিম্বা আরো কিছু জানার থাকলে লিখো।
  • Ishan | ৩০ জুলাই ২০১৩ ০০:২২154376
  • আমি ভালোবাসি ডিম পাঁউরুটি। বানাতে পারিস?
  • 4z | ৩০ জুলাই ২০১৩ ০০:১৯154373
  • ওহ কলিদি, থ্যান্কু থ্যান্কু!!
  • kk | ৩০ জুলাই ২০১৩ ০০:১৯154374
  • ইন্দোদা কাবাব খুব ভালোবাসে, না? একদিন আমার বাড়ি আসবে? আমি খুব ভালো মালাই কাবাব বানাতে পারি।
  • I | ৩০ জুলাই ২০১৩ ০০:১৭154372
  • ছ্যা,লোকে কত ভালো ভালো জিনিষ দিল, আর তুই ডিম- পাউরুটি! নিদেনপক্ষে একটু কাবাব দিতে পারতিস। পয়সা তো আর লাগতো না!

    এত কিপ্টে হয়েছিস! শেষে কিনা ভার্চুয়াল কিপ্টেমি !
  • kk | ৩০ জুলাই ২০১৩ ০০:১৫154371
  • আমি তো সারাক্ষণ শান্তিনিকেতনকে মিস করি। তবে আমার একটা মনের দুমকার মতো মনের শান্তিনিকেতন আছে তো।
  • kk | ৩০ জুলাই ২০১৩ ০০:১৪154369
  • বেশ, সপ্তাহে তিনদিন করে করো, মানে একদিন অন্তর। একটা স্যাম্প্‌ল লিস্ট দিই।

    প্রথমদিন --

    ১। বেঞ্চ প্রেস।
    ২। বল ওয়াল স্কোয়াট।
    ৩। ডাম্ববেল শ্রাগ।
    ৪। যেকোনো একটা কোর এক্সারসাইজ।
    ৫। ডাম্ববেল বাইসেপ কার্ল।

    দ্বিতীয় দিন --

    ১। ওয়াল পুশ আপ।
    ২। সীটেড কাফ রাইজ।
    ৩। ওয়ান আর্ম ডাম্ববেল রো।
    ৪। যেকোনো একটা কোর এক্সারসাইজ।
    ৫। মিলিটারী প্রেস।

    তৃতীয় দিন --

    ১। ইনক্লাইন বেঞ্চ প্রেস।
    ২। ডংকি কিক।
    ৩। ল্যাটেরাল রো।
    ৪। যেকোনো একটা কোর এক্সারসাইজ।
    ৫। রিস্ট কার্ল।

    প্রত্যেকটা মুভই ইউ টিউবে নাম দিয়ে সার্চ দিলে ভিডিও পেয়ে যাবে কেমন করে করতে হয়। তুমি এখন ১০ থেকে ১২ টা রিপিটেশন, তিনটে করে সেট করো। আর মাঝের দু'দিন কোনো কার্ডিও এক্সারসাইজ করো। মনে রেখো, ব্যথা লাগে এতখানি কিন্তু পুশ করবেনা। ধীরে সুস্থে শুরু করো, আস্তে আস্তে বাড়ানো যাবে। কোর এক্সারসাইজ গুলো তিনদিনে তিনটে আলাদা মুভ বেছে নিও।
  • I | ৩০ জুলাই ২০১৩ ০০:১৪154370
  • তবে শুনে রাখ কিশানু অক্টোবরে অরুনাচল যাবো।তুই নভেম্বরে যাস।
  • Ishan | ৩০ জুলাই ২০১৩ ০০:১৩154367
  • ইন্দোকে ডিম আর পাঁউরুটি দিলাম জন্মদিনে। :)
  • I | ৩০ জুলাই ২০১৩ ০০:১৩154368
  • শান্তিনিকেতনের লোকেরা কেউ শান্তিনিকেতন মিস করো না? খিষ্টো?
  • kumu | ৩০ জুলাই ২০১৩ ০০:১০154365
  • সায়ন একটু দুধ আর পাঁউরুটি দাও।
  • I | ৩০ জুলাই ২০১৩ ০০:১০154366
  • সবাইকে ধন্যবাদ।
    কিশানু কি আমার সঙ্গে পাল্লা দিয়ে বেড়াতে যায়? সেবার আমি পেডং গেলাম, কিশানু কোলাখাম। এবার আমি শান্তিনিকেতন, সেও শান্তিনিকেতন।
  • Ekak | ৩০ জুলাই ২০১৩ ০০:০৯154364
  • আচ্ছা পন্ডিত দেবাশীষ ভ্ত্চাজ্জির রিসেন্ট ফিউশন গুলো আপনাদের কেমন লাগে ?
    ম্যাক্লাফিন এর মত বড় সর নাম জড়িয়ে, তার পরেও আমার ওগুলো একদম ব্ল্যান্দ লেগেছে। সবাই পাশাপাশি হাঁটে কেও কাওকে মুখোমুখি বুঝে নেয়না।
  • 4z | ৩০ জুলাই ২০১৩ ০০:০২154363
  • এতদিন পরে শুরু করছি, হাঁটু আর কোমরের ওপর বেশি চাপ যাতে না পড়ে এরকম কিছু স্ট্রেন্থ ট্রেনিংএর সাজেশন দেবে? প্ল্যাংক বা কোরগুলো মোটামুটি জানি।
  • kk | ২৯ জুলাই ২০১৩ ২৩:৫৮154362
  • বেশ তো। বলো কি জানতে চাও।
  • Ishan | ২৯ জুলাই ২০১৩ ২৩:৫৫154361
  • আমি খেয়ে এলাম বিশ্বের সর্বাধিক স্বাস্থ্যকর খাবার। চিজ বার্গার আর অনেকটা আলুর ভাজা। এবার চাইলে জিম নিয়েও ফান্ডা দিতে পারি। লাগবে নাকি? :)
  • 4z | ২৯ জুলাই ২০১৩ ২৩:৫৩154360
  • বলছিলাম আবার জিম শুরু করার ছাড়পত্র পেয়ে গেছি। তোমার থেকে কিছু টিপস নেওয়ার ছিল।
  • kk | ২৯ জুলাই ২০১৩ ২৩:৫২154359
  • হ্যাঁ ফোর্জি। কি বলছো?
  • Bhagidaar | ২৯ জুলাই ২০১৩ ২৩:৫০154358
  • গরম বা ঠান্ডা কোনো জল ই না ঢেলে একটু দুধ দিন বরং! কেষ্টর জীব!
  • ppn | ২৯ জুলাই ২০১৩ ২৩:৪৭154357
  • হ্যাঁ, এইত্তো, একে চাট্টি লেড়ো বিস্কুট খাওয়াই। ঃ)
  • সায়ন | ২৯ জুলাই ২০১৩ ২৩:৪৬154354
  • ওই তো, রেখে গেছি এবার গরম জল ঢালবে কি মাছের ঝোল সে বুঝে নাও। তবে খুব একটা নীরিহও নয়, দু'বার থাবা দেখিয়েছে ব্যাটা। আরেকবার ওরকম করলে কান ধরে সকালে ময়লা ফেলার গাড়িতে বসিয়ে দিয়ে আসবো।

    কুকুরপ্রেমীদের জন্যও কিছু থাক। রকমসকম দেখে চোখ কপালে তোলার কিছু নেই। পাশেই বয়ফ্রেন্ড (অল্প একটু থাবা দেখা যাচ্ছে)। তাই এই আহ্লাদ। তার ওপর আবার ক্যামেরা দেখেছে! ইনিও রইলেন, আপ ফর গ্র্যাব।

  • শ্রী সদা | ২৯ জুলাই ২০১৩ ২৩:৪৬154355
  • গরম জল সস্তা নাকি ! এক বালতি ঠান্ডা জল ঢেলে দাও !
    অত্যন্ত ছ্যাঁচোড় জীব এই বেড়াল।
  • 4z | ২৯ জুলাই ২০১৩ ২৩:৪৬154356
  • কলিদি আছো?
  • C | ২৯ জুলাই ২০১৩ ২৩:৪৩154353
  • হিন্দু-ভারতীয়- গর্বিত- ঐ টইটাও চমৎকার দৌড়াচ্ছে, ওটাতেও বিরাট সব লেখা হুড় হুড় করে চোখ বুলিয়ে চলে যেতে হচ্ছে। ওটারও কেউ সামারি করে দিয়েন গো।
    আগাম থ্যাংকু।
  • C | ২৯ জুলাই ২০১৩ ২৩:৪১154352
  • বিবেকানন্দের টই ভাল্লাগছে। কিন্তু এত এত লেখা পড়তে পারছি না, হুশ হুশ করে চোখ বুলিয়ে যেতে হচ্ছে। ঃ-(
    কেউ বেশ একটা সামারি করে দেবেন পরে?
  • কৃশানু | ২৯ জুলাই ২০১৩ ২৩:৩৯154351
  • বেড়াল হেবি ডেঞ্জারাস জিনিস। ভয়ঙ্কর হিংস্র।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত