এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • RATssss | ২৭ জুলাই ২০১৩ ০৬:০২153749
  • পিপি,
    ভরসা থাকুক, আশা থাকুক, হবে-ই কিছু ভালো। আজ হলো না তো, দুদিন পরেই সই।
  • i | ২৭ জুলাই ২০১৩ ০৪:০৮153748
  • সোসেনের ২ঃ২৭ কে ক। বন্ধুবান্ধব এবং আমার নিজের বহু দিন গেছে এরকম। নিজের কথা লিখেছিলাম একবার গুরুর প্রথম দিকের ভাটে। এই সমস্ত দুঃসময় আমাকে অনেক কিছু শিখিয়েছে। সে জন্য কৃতজ্ঞও বটে।

    আমি পিপির কাজের সঠিক বিবরণ জানি না। তবে নায়াগ্রার ওপারে ইউনিভার্সিটি অফ টরন্টোতে ডক্টর এলিজাবেথ এডওয়ার্ড্স আর রবার্টা ফুলথর্প এক কালে বেশ ভালো কাজ করতেন বায়োটেকে। আরও কিছু ইউনিভার্সিটি আছে কানাডায় যেখানে ভালো কাজ হত এককালে। এখন অবশ্য সেভাবে আর খবর রাখি না কোথায় কি হচ্ছে। ওঁদের সব ছাত্রছাত্রীই বোধ হয় ইন্ডাস্ট্রিতে সুপ্রতিষ্ঠিত এখন।
    পিপি,
    হতাশ হোয়ো না। চেষ্টা ছেড়ো না। দিন বদলাবেই।
  • sosen | ২৭ জুলাই ২০১৩ ০২:২৭153747
  • পিপিদিদির মত অনেক দিন আমার গ্যাছে, এবং চেনাশোনা সকলের কখনো না কখনো গ্যাছে। বড় ডিপ্রেশনের সময় এসব। ভবিষ্যতেও যে আসবেনা এমন ও বলতে পারিনা। তবে অনেকগুলো ঝড়ের দিন পেরিয়ে এইটুকু মনে হয় দু:সময় টানা থাকেনা। আসে, যায়, যখন আসে মনে হয় আর বুঝি সুয্যি উঠবেনা। কিন্তু তারপর একসময় সুসময় আসে বৈকি।
  • একক | ২৭ জুলাই ২০১৩ ০২:১৪153746
  • সিনেমা টা দুটো গল্পের খিচুড়ি, এবং হলুদ দিতে ভুলে যাওয়া।
  • kk | ২৭ জুলাই ২০১৩ ০১:৩৯153745
  • পিপির পোস্ট পড়লাম। পিপি,একটা কথা বলতে পারি -- 'এই দিন দিন নয়, আরও দিন আছে'।
  • 4z | ২৭ জুলাই ২০১৩ ০১:২৫153744
  • হ্যাঁ, আর গয়নার বাক্স উপন্যাসটা মনে হয় রাসমণির সোনাদানারই এক্সটেনশন।
  • kk | ২৭ জুলাই ২০১৩ ০১:২০153743
  • 'গয়নার বাক্স' বলেই একটা উপন্যাস আছে।
  • C | ২৭ জুলাই ২০১৩ ০১:১৫153742
  • হ্যাঁ ফোর্জী, রাসমণির সোনাদানা গল্পটা ছিমছাম স্ট্রেটকাট আর স্লিম। সিনেমাটা তো---
    কিন্তু শীর্ষেন্দুর কি গয়নার বাক্স নামেও কোনো গল্প/উপন্যাস আছে, ঐরকমই আখ্যানভাগ নিয়ে? ঐ যে ন্যাড়াদা বলছিলেন যেখানে পিসির ভুতকে আর দেখা যায় নি সোমলতা চৈতালীকে কনসিভ করার পরে? আবার আরেকজন ব্লগোস্ফিয়ারে লিখলেন লাল গোলাপ রেখে যেত কেযেন সোমলতার দুয়ারে? তাহলে কি শীর্ষেন্দুর আরেকটা গল্প আছে?
  • kc | ২৭ জুলাই ২০১৩ ০১:১৪153741
  • ববি ফিশার আর বরিস স্প্যাসস্কির দাবাযুদ্ধ। আমার বাবা খবরের কাগজের কাটিং গুলো রেখে দিয়েছিল। মাঝে মাঝে টাইম পেলে ওদের খেলাগুলো দাবার বোর্ডে চালিয়ে দেখত। নিজের মনে দেখত আর হুঁহুঁ করে হাসত। ইশান আর আকার তর্কযুদ্ধ দেখে আমিও ওরকম হুঁহুঁ করে হাসি। আমিও ফিশার স্প্যাসস্কির খেলাগুলো চালাই, কিন্তু হুঁহুঁ করে হাসিনা। জেনেরেশন গ্যাপ।

    হুঁহুঁ।
  • 4z | ২৭ জুলাই ২০১৩ ০০:৪৮153740
  • C, পড়েছি। আর সেই জন্যই সিনেমাটা আরোই পোষায়নি
  • একক | ২৭ জুলাই ২০১৩ ০০:৪২153739
  • বাংলার ফুটি তো আখি গুড় মাকিয়ে খেতে হয়।
    ফুটি আর দাড়ি, আখের গুড় না মাখালে স্বাদ নেই। কমলা মধু হলে আরও ভালো।
  • C | ২৭ জুলাই ২০১৩ ০০:৩৭153738
  • পেয়েছি। মূল গল্পটা। রাসমণির সোনাদানা। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের।
    কেউ পড়েছেন গল্পটা? মোটে ছয়পাতার।
  • kc | ২৭ জুলাই ২০১৩ ০০:১১153737
  • মিঞাসাব কই গেলেন? আর কিছু এনক্রিপ্টেড কথাবার্তা কইবেন না? ;-)
  • 4z | ২৭ জুলাই ২০১৩ ০০:০৭153736
  • পিপিদি, একমত। সব সময় সব কিছু কি আর শেয়ার করা যায়?
  • pipi | ২৭ জুলাই ২০১৩ ০০:০৪153735
  • আরে প্পন, ইন্দোদাদা - সবসময় হনুমানের মতন বুক চিরে দেখাতে ভাল লাগে নাকি? ব্যথা লাগে না?
  • I | ২৭ জুলাই ২০১৩ ০০:০০153733
  • হুম, পিপির লেখা পড়লাম। আমারেও বলে নাই।
  • ppn | ২৬ জুলাই ২০১৩ ২৩:৫৪153732
  • অ, তাই তো!

    আমাদের বাড়িতে হলুদটা আসত। সাদা কখনো দেখিনি।

    তবে মাস্কমেলন কলকাতায় খাওয়া ফুটি না। মাস্কমেলন অনেক ভালো খেতে। চিনি লাগে না।
  • I | ২৬ জুলাই ২০১৩ ২৩:৫২153731
  • মাস্ক মেলন।
  • একক | ২৬ জুলাই ২০১৩ ২৩:৫১153728
  • এই যে মাস্কমেলন এইটা আমাদের গ্রামদেশের ফুটি না। আসলে মাস্ক,গ্রীন,সান সবাই ফুটি।
  • a x | ২৬ জুলাই ২০১৩ ২৩:৫১153729
  • কমলাটাই চোখে পড়ল, ঠিক তার ওপরে সাদাটা আর চোখে পড়লনা!
  • I | ২৬ জুলাই ২০১৩ ২৩:৫১153730
  • খরমুজ বেশ ভালো খেতে।
  • bb | ২৬ জুলাই ২০১৩ ২৩:৪৬153726
  • পিপি - মেল করেছি, দেখবেন।
  • I | ২৬ জুলাই ২০১৩ ২৩:৪৪153725
  • পিপি আবার কোথায় কী লিখল! হায়, আমি কিছুই পড়তে পারি না!
  • a x | ২৬ জুলাই ২০১৩ ২৩:৪৩153724
  • ব্যাস ফুটির আলোচনাটাই যা বুঝছিলাম, এককের পোস্টের পরে সেটাও গেল!
  • ppn | ২৬ জুলাই ২০১৩ ২৩:৪০153722
  • পিপি! এই পড়ে উঠলাম। এত কিছু হয়ে গেছে! কখনো তো লেখনি!

    তবে জীবন তো, অপ্রত্যাশিত মোড়ের সামনে কখন এনে দাঁড় করে দেবে কেউ জানে না। লাগে রহো।
  • একক | ২৬ জুলাই ২০১৩ ২৩:৪০153723
  • ফুটির ভেতর তো বেবাক সাদা। তবে একদম বেডরুম ই একটা লাল আলো জ্বলে। যত দিন যায় বেশি জ্বলে। তাই লালচে দেখায়। নইলে সাদা।
  • pipi | ২৬ জুলাই ২০১৩ ২৩:৩৫153721
  • বিবি, পারলে আপনার মেল আইডিটা একটু দেবেন? অথবা sarbani123 জিমেলে একটা টোকা দিয়ে দিন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত