এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kc | ২১ জুলাই ২০১৩ ২৩:৩৮152250
  • সৈকতের কথার সূত্র ধরে আমার মনে হয় লেখকও যেন ওই গাড্ডাতেই কিছুটা পড়ে গেছিলেন, নইলে কামাতেই থেমে যাওয়া যেত। মসোলিয়াম টা কীকত্তে লেখা? পাবলিক কামা খেয়ে গেছে বলেই কিনা ওই এক ট্রীটমেন্ট জারি রাখা?
  • lcm | ২১ জুলাই ২০১৩ ২৩:৩৮152251
  • আনন্দ গান্ধী তো দেখছি ইয়াং, ১৯৮০ তে জন্ম।
  • lcm | ২১ জুলাই ২০১৩ ২৩:৩৫152248
  • হার্বাট আমারো তেমন পোষায় নি।
  • সিনফট | ২১ জুলাই ২০১৩ ২৩:৩৩152244
  • কিভাবে মেলাল সিকি? থিসিউসেস জাহাজ অক্ষত রাখার চেষ্টায় এক এক করে প্রতিটা পাটাতন মেরামত করতে করতে জাহাজে আর একটাও আদি অংশ রইল না। সেক্ষেত্রে কি এখনকার জাহাজটা সেই পুরোনো জাহাজ? এবার ভেসেল এর সাথে অ্যানালজি হচ্ছে আমাদের শরীর। শরীরের এক একটা অঙ্গ বদলালে সেটা কী একই শরীর থাকলো? এবার ডিরেক্টর বলে দিলেন, না থাকলো না। একজনের অঙ্গ বদলানোর আগেই মানসিক পরিবর্তন দেখা দিল। সে সব তো ঠিক আছে, কিন্তু ঐ একজনের থেকে আটজনের শরীরে অঙ্গ গেছে এমন পটে তো থিসিউস প্যারাডক্সের বদলে বৈচিত্রর মধ্যে ঐক্য কেস হয়ে গেল।
  • san | ২১ জুলাই ২০১৩ ২৩:৩৩152245
  • শিগ্গির সি কে দিয়েও হার্বার্ট রিভিউ লেখানো হোক। এই প্রথম শুনলাম ওটা কারো ভাল লাগেনি !
  • pi | ২১ জুলাই ২০১৩ ২৩:৩৩152246
  • ফ্যাতাড়ু মুম্বইতে দেখেছিলাম। সৈকতদার মতোই অভিজ্ঞতা, কিন্তু ভেবেছিলাম, এ বোধহয় মুম্বইয়া বাঙালী স্পেশাল আমোদ।
  • C | ২১ জুলাই ২০১৩ ২৩:৩৩152247
  • হারবার্ট সিনেমাটা আমি খানিকটা মাত্র দেখতে পেরেছিলাম। পোষায় নি তারপরে। হয়তো মূল লেখা সিনেমায় ফোটে নি ততটা, তাও হতে পারে। সেটা বোঝার উপায় ছিল না। মূল লেখা পড়িনি।
  • | ২১ জুলাই ২০১৩ ২৩:২৯152241
  • কিছুদিন আগে একটা নবারুণ পড়লাম বেবি কে পারিজাত- পড়ে শরীর খারাপ লাগলোঃ)
  • saikat | ২১ জুলাই ২০১৩ ২৩:২৯152242
  • আর একটা কথা থাকে। নবারুণের লেখাকে, ফ্যাতাড়ু সংক্রান্ত লেখাকে পারফর্মিং আর্টের মধ্যে আনলে, নাটক বা সিনেমায়, একটা গাড্ডায় পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ফ্যাতাড়ুর নাটক দেখতে গিয়ে লক্ষ্য করেছিলাম, রুদ্রনীল ও অন্যান্যদের ডায়্লগ শুনে হলভর্তি লোকের হাসি আর থামছে না। মনে হয়েছিল, লেখকের বক্তব্য-রাগ-ক্রমাগত মাথা ঝাঁকানো - হ্যাঁ সবই মজাকির মাধ্যমেই প্রকাশ করা হচ্ছে বটে - কিন্তু সেই সব যেন দর্শকের হাসির দমকে মিলিয়ে যাচ্ছে। এবং এও মনে হয়েছিল, যারা হাসছে তারা কেউই ফ্যাতাড়ু নয়, আদ্যন্ত আমোদগেড়ে মধ্যবিত্ত দর্শকসকল। হার্বাট সিনেমার ক্ষেত্রে এটা ঘটেনি, হয়ত বা পুরো লেখাটা জুড়ে একটা বিষাদের আবহ ছেয়ে থাকার জন্যই।
  • san | ২১ জুলাই ২০১৩ ২৩:২৯152243
  • আচ্ছা, খুবই সরি, খারাপ ব্যবহারের জন্য।
    রেগেমেগে কতো অকারণ খারাপ কথা বলি :-(
  • C | ২১ জুলাই ২০১৩ ২৩:২৮152240
  • তাহলে একটা জম্পেশ রিভ্যু হয়ে যাক, "কামু থেকে কামা " ঃ-)
  • | ২১ জুলাই ২০১৩ ২৩:২৭152238
  • কিশানু রেসিপিটা দিও। ফ্রিজে দুটো সিঙারা পড়ে আছেঃ)
  • Blank | ২১ জুলাই ২০১৩ ২৩:২৭152239
  • কিশানু আজকে সিঙারার তরকারি রান্না করেচে। কা মা দেখার থেকে কিশানুর রান্না খেয়ে দেখুন
  • | ২১ জুলাই ২০১৩ ২৩:২৫152235
  • কা মার জন্যে হাহাকার দেখেই কিরম ভেবলে গেলাম। নিয়ে এসেছিলাম, মনে আছে। উঠে বইয়ের র‌্যাকে দেখি,কাঙাল এবং হারবার্ট দুইই আছে।
  • siki | ২১ জুলাই ২০১৩ ২৩:২৫152236
  • আরে কথা বলবার পরেই কথা বন্ধর কেসটা মনে পড়ে। প্রত্যেকবার ভাবি এই শেষ। এই করে করে কারণটাই ভুলে গেছি।

    কিন্তু মাস দুয়েক আগেই রেগেছিলাম। তার আগে নয়।
  • kc | ২১ জুলাই ২০১৩ ২৩:২৫152237
  • ন্যাড়াদার জন্য,

    " নিউক্লিয়ার যুদ্ধে
    বিশ্ব যেবার ধ্বংস হয়ে যায়
    গোটা মানব সংসারই যখন
    ছাই-এর গাদা

    সব দেশ যখন শেষ
    তারও পরে বেড়িয়েছিল
    শারদীয়া 'দেশ'
    অপ্রকাশিত, এক আঁটি
    রাণুকে ভানুদাদা"

    কেকে কে বুবর কবিতাটার জন্য অনেক থেঙ্কু।
  • san | ২১ জুলাই ২০১৩ ২৩:২৪152234
  • আরে ওটা ঈশানকে খচানোর জন্য লিখলাম, প্যারাডক্সটা তো বিখ্যাত।
  • san | ২১ জুলাই ২০১৩ ২৩:২২152233
  • কিন্তু এর মধ্যে তো অনেকবার কথা বলেছ !
    আমি তো জানতামই না আমার সঙ্গে কথা বন্ধ !
  • siki | ২১ জুলাই ২০১৩ ২৩:২১152230
  • নবারুণের কিসুই পড়ি নি। সবকটা বইয়ের নামও শুনি নি। আমায় কি কেউ নরমভাবে আলোকিত করবে?

    স্যান, থিসিয়াসের শিপের কনসেপ্টটাই তো সেইটা। শুরুর দিকে একটা টেক্সট দিয়েছিল স্ক্রিনে। সেইটার সাথে মেলাল সিনেমাটা।
  • C | ২১ জুলাই ২০১৩ ২৩:২১152231
  • কামা হাবা ফ্যাবো কিসসু পড়িনি বটে, তবে হাবা র সিনেমাটা দেখতে চেষ্টা করেছিলাম। বিশেষ পোষায় নি। স্পেস ওডিসির চুনের জল দিয়ে ঐ তেঁতুল নিউট্রালাইজ করে মনের আনন্দে চাট্টি খই কলা খেয়েছিলাম ঃ-)
  • san | ২১ জুলাই ২০১৩ ২৩:২১152232
  • এই যুদ্ধপরিস্থিতি আর মসোলিয়াম নিয়েই আমার আর কিশানুর ক শুরু হল, তারপর থেকেই মিনিময় শূন্যে মিলিয়ে গেল :-( বিচ্ছিরি !
    হার্বার্ট অবশ্যই কা মার থেকে বেশি ভাল লাগে।
  • siki | ২১ জুলাই ২০১৩ ২৩:১৯152229
  • মাস দুয়েক আগে কী কারণে স্যানের ওপর হেব্বি খচে গেছিলাম। মনে মনে ঠিক করেছিলাম আর কক্ষনো স্যানের সাথে কথা বলব না। কিন্তু আজ আর কিছুতেই কারণটা মনে করতে পারছি না। ইন ফ্যাক্ট ওটা স্যানের ওপরেই রাগ ছিল কিনা সেটাও পাকাপাকি মনে পড়ছে না।

    এমতাবস্থায় স্যান টারজান দেখতে চাইলে আমি দেখাতে পারি। আমার কাছে আছে।

    প্লিজ কেউ হিনী দেবেন্না।
  • san | ২১ জুলাই ২০১৩ ২৩:১৮152228
  • সিকি, ফ্যাতাড়ুর বোম্বাচাক।
    কিন্তু আমিও তো কা মা আগে পড়েছি, হার্বার্ট পরে, বোম্বাচাক তো আরো পরে, আমার তো কা মা টিডিয়াস লাগলনা। হায় আমার আর বোদ্ধা হওয়া হলনা। মসোলিয়াম পড়ে অবশ্য
  • C | ২১ জুলাই ২০১৩ ২৩:১৭152226
  • কেসি,
    ঐ লাল পিরামিডের কি কোনো পিডিএফ আছে?
  • কৃশানু | ২১ জুলাই ২০১৩ ২৩:১৭152227
  • বোচা হল ফ্যাতাড়ু-র বোম্বাচাক। কামা হল কাঙাল মালসাট।
    কামা আমার ফেভারিট। সদার ফেভারিট হারবারট। আমার যুদ্ধ পরিস্থিতি-ও দারুণ লাগে।
  • kc | ২১ জুলাই ২০১৩ ২৩:১৬152225
  • আমার পারসোনাল ফেবারিট হল হার্ট অব অ ডগ, মাঃমাঃ তে খুব বেশীরকম মাথা খাটাতে হয়।
  • pi | ২১ জুলাই ২০১৩ ২৩:১৫152224
  • না না ওসব বল্লে আর হবে ?
    বইটা পাঠাবোই পাঠাবো ঃ)
  • C | ২১ জুলাই ২০১৩ ২৩:১৪152222
  • হাবা থেকে কামা পর্যন্ত---এইটুকু রিভ্যু কেউ করুন, সেটাই আগে পড়ে নেবো। ঃ-)
    তারপরে "টাবা (টাওয়ার অফ বাবেল) থেকে মামা(মাস্টার অ্যান্ড মার্গারিটা) পর্যন্ত" নতুন কেউ রিভ্যু লিখুন। ঃ-)
  • san | ২১ জুলাই ২০১৩ ২৩:১৪152223
  • আরে কি বলব ঈশান, শেষ সিনটা দেখে অনেকেই বলবেন - বলিউড মার্কা মেলাবেন তিনি মেলাবেন বানিয়েছে , কিন্তু আমার জাস্ট মনটা ভাল হয়ে যাচ্ছিল। একটা জীবন কতভাবে কতদিকে ছড়িয়ে যায় ভেবে।
    ইশ, আমি ক্ষি ইমোশনাল, আমার যে কি হবে :-(
  • ন্যাড়া | ২১ জুলাই ২০১৩ ২৩:১৩152221
  • নবারুণ তো আবাপকে নিয়ে রেগুলার খিল্লি করে গেছেন। ফ্যাতাড়ুর কোন গল্পেই পুরন্দরের কী একটা কবিতা ছিলনা যে, পারমাণবিক যুদ্ধ লেগে সব শেষ, কিন্তু সে বছর পুজোতেও শারদীয় দেশ প্রকাশিত হয়েছিল? কারুর মনে আছে কবিতাটা?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত