এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ishan | ২১ জুলাই ২০১৩ ২৩:১১152220
  • বোঝো, এমন জানলে এসব ফান্ডা কে দিতে যেত। ভাটে আর প্রগলভতা করবনা। প্রমিস। :)
  • siki | ২১ জুলাই ২০১৩ ২৩:১০152219
  • বো চা পড়লে খিস্তি মনে আসছে। বো চা কী? কা মা পড়ি নি। ইন্ফ্যাক্ট নবারুণের শুধু নামই শুনেছি। কিসু পড়ি নি।
  • Ishan | ২১ জুলাই ২০১৩ ২৩:০৯152217
  • ইন ফ্যাক্ট হারবার্ট থেকে কাঙাল মালসাট আর বাইবেল থেকে মাঃ অ্যান্ড মাঃ, -- এই একটা কমপারেটিভ স্টাডি করলেই দারুন সব জিনিস বেরিয়ে আসবে। সৈকত লিখে ফেলুক না।
  • C | ২১ জুলাই ২০১৩ ২৩:০৯152218
  • কামা কারুর কাছে সফট আছে? তাইলে এদিকে একটু দেবেন।
  • pi | ২১ জুলাই ২০১৩ ২৩:০৮152215
  • মামুকে হার্ড কপি পোস্ট করে দেব ঃ)
    কিন্তু তারপরেও যদি না লেখে ...
  • siki | ২১ জুলাই ২০১৩ ২৩:০৮152216
  • এই প্রথম দিল্লির অডিয়েন্সকে দেখলাম এই ধরণের ম্যাচিওর্ড বিহেভ করএ। সিনেমার নেমকাস্টিং একেবারে শেষ হওয়া পর্যন্ত লোকে পেশেন্টলি বসে ছিল লাইট জ্বলার পরেও। শেষে সব্বাই স্ট্যান্ডিং ওভেশন দিল।

    আমি তো দেখে হাঁ।
  • কৃশানু | ২১ জুলাই ২০১৩ ২৩:০৫152214
  • সৈকতদা এটা ভালো ধরেছে।
  • Ishan | ২১ জুলাই ২০১৩ ২৩:০৪152212
  • অ্যাকচুয়ালি কামা আর মাস্টার অ্যান্ড মার্গারিটা নিয়ে পাশাপাশি লেখা উচিত।

    কিন্তু এই সিকি আর স্যান, জাহাজ কোম্পানির মার্কেটিং ক্যাম্পেন শুরু করেছে। অভুক্ত সিদ্ধার্থর সামনে যেন পায়েসের অ্যাড। জঘন্য।
  • saikat | ২১ জুলাই ২০১৩ ২৩:০৪152213
  • আর একটা ব্যাপার মনে হয়, কাঙাল মালসাটকে উপলক্ষ্য করে। প্রতিবাদ ইত্যাদি ঘুরে গেছে "রাষ্ট্রের" বিরুদ্ধে, তার খবরদারির বিরুদ্ধে। হ্যাঁ, সেসব তো আছেই, কিন্তু নবারুণের লেখায়, খিল্লি করা, মজাকি মারা তো শুধু রাষ্ট্রের বিরুদ্ধে নয়, আরও কত কি নিয়ে ! মালসাটের প্রথমেই তো আবাপ নিয়ে ছোট্ট করে একটা খিল্লি আছে, কিন্তু দু' দিন আগে দেখলাম এই সিনেমার রিলিজ-ফ্যাতাড়ু-রাষ্ট্র ইত্যাদি নিয়ে আবাপে লেখা বেরিয়েছে !!
  • san | ২১ জুলাই ২০১৩ ২৩:০২152211
  • কাঙাল মালসাটের সফট কপি আছে নাকি, পড়বে কিকরে ? পেলে আমায় দিও, অনেকদিন আগে পড়া।
  • C | ২১ জুলাই ২০১৩ ২৩:০১152210
  • তাইলে এখন কী করি? আগে বো চা পড়ে নিয়ে তারপরে কা মা পড়বো?
  • san | ২১ জুলাই ২০১৩ ২২:৫৯152209
  • আমি যে হলটায় দেখছিলাম সেখানে মেয়েটিকে দেখে নয়, একেবারে ফিলিম শেষ হবার পরে চারদিক থেকে হাততালি শুরু হল একসঙ্গে।
  • ন্যাড়া | ২১ জুলাই ২০১৩ ২২:৫৮152208
  • বাই দ্য ওয়ে, কাঙাল মালশাট আমি বহুদিন আগে পড়েছি। আমি কামা আগে পড়েছি, পরে বোম্বাচাক। তার জন্যেই কিনা জানিনা, কামা আমার কিঞ্চিৎ টিডিয়াস লেগেছিল।
  • C | ২১ জুলাই ২০১৩ ২২:৫৭152206
  • আরে আমার তো "কা মা" পড়াই হোলো না, একবারো না। ঃ-(
    নাহলে এতদিনে কেমন একটা সমাজসচেতন রাজনীতি-সচেতন কাফকাসচেতন হয়ে যেতাম। ঃ-)
    কিসুই হলো না হায়। কোথা দিয়ে যে সময় চলে যায়-
    না হলো অক্ষ পড়া, না হোলো রিভ্যু পড়া---
  • siki | ২১ জুলাই ২০১৩ ২২:৫৭152207
  • মেয়েটিকে যখন লাস্ট সিনে আবার দেখা গেল, হল ফেটে পড়ল হাততালিতে। অ্যাপারেন্টলি যদিও হাততালি দেবার কারণ ছিল না, তবে মেয়েটা মনে হল সবার মন জয় করে নিয়েছিল।
  • ন্যাড়া | ২১ জুলাই ২০১৩ ২২:৫৬152205
  • সত্যি গুলিয়ে দেবেন না কমরেড। অক্ষদা রিভিউ লিখলনা বলে ন্যাড়ার দুলাইন আর লেখা হল না।
  • Ishan | ২১ জুলাই ২০১৩ ২২:৫৫152204
  • লিং লিং লিং দ্যান। আপনারা মেঘে ঢাকা তারা নিয়ে যথেচ্ছাচার করেছেন, এবার এই জাহাজের কারবার নিয়ে করবেন্না। মানুষের কাজে লাগুন। প্রথমে লিং দিন তারপর রিভিউ করুন।
  • Ishan | ২১ জুলাই ২০১৩ ২২:৫৩152203
  • আপনারা প্রশ্ন করতে পারেন, তো আপনি ল্যাখেন না কেন? অন্য কিছু না, কাঙাল মালসাট তাহলে আবার পড়তে হবে। আর সেটা আমার কাছে মনে হয় নেই।

    কত সামান্য কারণে কত মহৎ জিনিস আটকে যায়। যেমন ন্যাড়াদা দুই লাইন লিখলনা বলে অক্ষদার রিভিউ আটকে গেল। হায়।
  • কৃশানু | ২১ জুলাই ২০১৩ ২২:৫২152202
  • থিসিয়াসটা দেখার কোনও উপায় নেই। একজায়গায় দুটো থেকে, আরেক জায়গায় রাত আটটা। দুটোই বাড়ি থেকে অনেক দূরে।
  • Ishan | ২১ জুলাই ২০১৩ ২২:৪৯152201
  • ঋত্বিককে নিয়ে যেমন, নবারুণকে নিয়েও তেমন, একটা লার্জার দ্যান লাইফ হাইপ চলছে মনে হয়। কাঙাল মালসাট ভালো, খুবই ভালো, কিন্তু লেখাটার কোনো অবজেক্টিভ অ্যানালিসিস কোথাও হলনা। হওয়াটা দরকার ছিল।

    এটা কেন লিখলাম? এই জন্য, যে, সমকালীন কেউ কেসটা লক্ষ্য করছে, ডকুমেন্ট করাটা দরকার ছিল। :)
  • san | ২১ জুলাই ২০১৩ ২২:৪৮152200
  • থিসিয়াসের প্রথম গল্পের মেয়েটির অভিনয় অসম্ভব ভাল।
  • h | ২১ জুলাই ২০১৩ ২২:৪০152199
  • গ্রাফিক নভেল ও প্রকাশ হচ্ছে একটা।
  • saikat | ২১ জুলাই ২০১৩ ২২:৩৬152198
  • থানার সামনে গ্রাফিত্তিটা আমিও দেখলাম। হলুদ বেস-এর ওপর।
  • h | ২১ জুলাই ২০১৩ ২২:২৮152197
  • যাদবপুর থানার সামনেও গ্রাফিতি টা আছে।
  • kumu | ২১ জুলাই ২০১৩ ২২:১৮152196
  • দুখে ন্যাড়া, আজ বিকেলে ডিডি বাংলায় দেখাল।শ্রুতিনাটক
    দেবশংকর চিলেন, নন্দিনীকে চিনি কিন্তু কিছুতেই নাম মনে পড়ছে না।
  • san | ২১ জুলাই ২০১৩ ২২:১৭152195
  • দেখে ফেলব।
  • ppn | ২১ জুলাই ২০১৩ ২২:১৪152194
  • হুঁ।
  • san | ২১ জুলাই ২০১৩ ২২:১৩152193
  • অপ্পন কি আমায় বল্ল ?
  • pi | ২১ জুলাই ২০১৩ ২২:০৮152192
  • " জ্যেঠুরা চোখ পাকায়,আড় চোখে তাকায়। নিজেরা ‘বটতলা’য় বসে প্রশ্ন করে - হ্যাঁ গো, তোমার সিনিমায় নাকি বঙ্গ ললনার ক্লিভেজ উঁকি মারছে ? পৈতেটা কানে দুবার পাকিয়ে, জিজ্ঞেস করে- শুনলাম ব্যাবহার হয়েছে শুয়োরের পো, ওই মা।।।এমন কথা বাপের জম্মে শুনিনি গো ছোট পিসিমা। জ্যেঠুরা আয়াপ-প-প করে বকে দিয়ে নিদান শোনায়- তুই নিষিদ্ধ তুই কথা কইস না।
    শিল্পকে বারবার নিষিদ্ধ করেছে ক্ষমতাবানের কালো হাত। নিষিদ্ধ হয়েছে গান, কবিতা, নাটক, উপন্যাস। কখনও তা দেশ, কখনও নীতি আবার গালিগালাজ আর অশ্লীলতার দায়ে।
    কদিন আগেই নিষিদ্ধ হয়েছিলো কাঙাল মালসাট। আগামী দিনে তা মুক্তি পেতে চলেছে। কিন্তু এখনও এই পশ্চিমবঙ্গে তসলিমা স্বাগত নন। কেমন করে দেখব আমরা কাঁদিদ, রাত ভর বৃষ্টি, দ্বিখণ্ডিত কে ?? কেমন করে দেখব ফায়ার, কাঙাল মালসাট কে ?? রাষ্ট্র তার জল্লাদরা আজও কি বিরোধী মত শুনতে রাজি নন ??

    আসুন আলোচনা করি সক্কলে।
    আলোচনা সভা- রাষ্ট্রীয় সেন্সর ও কাঙাল মালসাট
    বক্তা- কবীর সুমন
    নবারুন ভট্টাচার্য
    কৌশিক গাঙ্গুলি
    সুমন মুখার্জি

    মানস ঘোষ

    ২৬শে জুলাই,দুপুর ২টো, ত্রিগুণা সেন অডিটোরিয়াম "
  • ppn | ২১ জুলাই ২০১৩ ২২:০৭152191
  • ডানস্টন চেকস ইন-ও দেখতে পারো।

    আমি সেদিন মেয়ের সাথে আবার দেখলাম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত