এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ekak | ২০ জুলাই ২০১৩ ১৩:৫৩151890
  • চাপহীন গান ?
    সেত একমাত্র পাতলা পায়খানা হয় জানতুম। সঙ্গীত মানেই এক বিশেষ ধরনের চাপ। শিরায়। তন্ত্রী তে। নিউরন থেকে নৈরন্যে যাবার চাপ। এসব নিতে না চাইলে এমনকি জাস্টিন বেইবার ও শোনা নাপাক।
  • lcm | ২০ জুলাই ২০১৩ ১৩:৪৯151889
  • ডিলানের থেকে রে চার্ল্‌স অনেক বেটার - আর কি রিলিফ, চাপহীন গান। গাজোয়ারি করে গান বোঝা! উফ, কি পরিশ্রম।
    ইতালিয়ান ডিরেক্টরের ফিল্ম দেখার মতন, ঘেমে নেয়ে একাকার।
  • lcm | ২০ জুলাই ২০১৩ ১৩:৪৫151888
  • না, ইয়ার্কি না, ডিলানের সিডি দিয়ে দিয়েছি। শুনি না। ঐ একটা সিডি যেটাতে - ব্লোয়িং উইথ দ্য উইন্ড - আছে, ঐটা আছে। মাঝে কি সব হেব্বি সিডি বেরোলো, হুজুগে পরে কিনলাম...
  • কৃশানু | ২০ জুলাই ২০১৩ ১৩:৪৪151886
  • ধুর, এলসিয়েমদা খিল্লি করছেন ঃ-)
  • sinfaut | ২০ জুলাই ২০১৩ ১৩:৪৪151887
  • এমনকি গস্পেল ও আছে, slow Train coming পুরো অ্যালবামটা। উফ্ফ সে এক ব্যাপার। সাথে আবার নফলার এর গীটার। চরম অ্যারেঞ্জমেন্ট।
  • lcm | ২০ জুলাই ২০১৩ ১৩:৪৩151885
  • ডিলানের প্রেমের বা ফোক ব্যালাদ গুলো তো আরো বাজে, যেমন বিশ্রী আলফাল মাথামুন্ডুহীন লিরিক্‌স, সুর তো নেই ই, বাদই দিলাম।
    ডিলান বেসিক্যালি প্রতিবাদ, এবং, অফ কোর্স পলিটিক্যাল।
  • sinfaut | ২০ জুলাই ২০১৩ ১৩:৪২151883
  • আসলে lcm ডিলান না ডিলান এর সানি শুনেছেন। :-)
  • কৃশানু | ২০ জুলাই ২০১৩ ১৩:৪২151884
  • ধুরধুর। পোতিবাদ কোথায়। র‍্যামোনা, গার্ল ফ্রম দা নর্থ কান্ট্রি সাইড, ট্যাম্বরিন ম্যান পোতিবাদের গান হল কদ্দিয়ে?
  • sinfaut | ২০ জুলাই ২০১৩ ১৩:৪১151882
  • যুদ্ধের সাথে কোন সম্পর্ক নেই। পুরো ডিজায়ার অ্যালবামটা শুনে দেখুন, তাছাড়াও ডিলানের প্রচুর প্রেমের গান, আটভাট ফোক গল্পের গান আছে।
  • Ekak | ২০ জুলাই ২০১৩ ১৩:৪০151881
  • ইয়ং বয়েস প্রতিবাদের বয়েস না। যদ্দিন প্রতিবাদ করবেন তদ্দিন ইয়ং।
    আমি যদিও পতিবাদ ফতিবাদের জন্যে ডিলান শুনিনা। যেমন ডেথ মেটাল শুনি তেমন দিলান ও শুনি। সবকটা আলাদারকম ভাললাগা।
  • lcm | ২০ জুলাই ২০১৩ ১৩:৩২151880
  • ইয়াং বয়েসে তো, প্রতিবাদের বয়স - খুব ভাল্লাগে।
    এর মধ্যে কথা আছে, কিছু কিছু শান্তিপ্রিয় গানের সুর অসাধারণ, যেমন ধরো -
    মার্ভি গে-এর হোয়াট্‌স গোয়িং অন্‌।
    বা, ধরো সাইমন-গার্ফুন্কেলের সাউন্ড অফ সাইলেন্স। ইন ফ্যাক্ট এই গানের সুর কম্পোজিশন কথা আমার যে কোনো ডিলানের গানের থেকে বেটার লাগে, আগে কিন্তু তেমন মনে হত না।
  • Ekak | ২০ জুলাই ২০১৩ ১৩:৩০151879
  • দিলান সেরকম শোনেননি দেকচি। যুদ্ধ ফুদ্ধ গুলি মারুন। ডিলানের রাস্তায় অন্য গল্প আছে। অন্য মানুষের পথ চলার গল্প। এখন ঘটনাচক্রে সেখানে বিপুল ক্যালাকেলি হচ্ছিল বলে কবি জায়গায় জায়গায় বাঁচাও আর তফাত যাও বলেছেন। তাতে বাকি গল্পচাপা পরেনা :)
    কন্ঠ্য তো গানের ধরনের ওপর নির্ভরশীল। প্রচুর ফোক এমনকি ক্লাসিকাল এর গলা খ্যান্খেনে। গানভেদে কেমন গলায় শুনতে চাই পাল্টায়। ছোটবেলায় খুব ইনার্শিয়ায় ভুগতুম। বেলা ফন্টে আর এলভিস ছাড়া শুনবনা। বাবা সচিন্কত্তা শুনিয়ে আর ভেন্গেদিলেন। তাপ্পর শুধু ক্যারি কত্তে পারছে কিনা দেখি। গলা না।
  • lcm | ২০ জুলাই ২০১৩ ১৩:২৮151878
  • এখন - হোটেল ক্যালিফোর্নিয়া,
    বা, নোরা জোন্‌স-এর কাম সেপ্টেম্বর,
    কিংবা, ক্ল্যাপ্টনের ব্লু আইস ব্লু,
    বা, রে চার্ল্‌স-এর আন্‌চেইন মাই হার্ট
    ...
    এই সব, সিম্প্‌ল ...
  • কৃশানু | ২০ জুলাই ২০১৩ ১৩:২৭151877
  • যুদ্ধবিরোধী গান আমার খুব প্রিয়। লাস্ট নাইট আই হ্যাড দা স্ট্রেঞ্জেস্ট ড্রিম!! আহা।
  • lcm | ২০ জুলাই ২০১৩ ১৩:২৩151875
  • যুদ্ধবিরোধী--
  • lcm | ২০ জুলাই ২০১৩ ১৩:২৩151876
  • উদ্ধবিরোধী, শান্তিপ্রিয় কিন্তু খ্যানখ্যানে গলায় সুরহীন গান, প্রতিটি কথার ভাঁজে প্রতিবাদ - এসব আর পোষায় না --- একসময় হেব্বি লাগত - গা গরম করা লিরিক্‌স - উফ্‌ -- বয়েস হয়েছে তো - এখন বড়জোর - "we are all just prisoners here, of our own device" - ব্যস এই অবধি।
  • Ekak | ২০ জুলাই ২০১৩ ১৩:২১151874
  • কথা তাও তো সুর। স্বরক্ষেপ, তোনালিতিধরে শব্দের নির্বাচন ইটা তো একটা সুর্জগত তৈরী করে। কীপিন্গেসাইদ "মিনিং" পলিটিক্স।
  • কৃশানু | ২০ জুলাই ২০১৩ ১৩:১৭151873
  • ওফ। সিফোদা কী সব গান বলল!!
  • lcm | ২০ জুলাই ২০১৩ ১৩:১৫151872
  • আমার কাছেও না, কারণ আমি বেশী শুনি নি। মানে শুনতে ভালো লাগে নি। মনে হয় নি আরো শুনি। গানে বেশী কথা ভালো লাগে না, সুর না থাকলে ভালো লাগে না।
  • sinfaut | ২০ জুলাই ২০১৩ ১৩:০৮151871
  • আমার কাছে না। আর সেটা আমেরিকা গিয়ে জেনে আসার প্রয়োজন নেই আমার। সব ইন্ফ্লুয়েন্স, টোকাটুকি নিয়ে ঐ ন্যাসাল ভয়েসের জন্য আমি ১২-১৩ বছর থেকে পাগল। আর আমাকে কেউ বাধ্য করেনি ডিলান ভালো লাগাতে। কিন্তু প্রথম যখন গ্রেটেস্ট হিট ক্যাসেটে Chimes of Freedom, Master of War, I Want You শুনলাম, সেদিন থেকে জানি আমি এমন গানই শুনতে চাই। অন্য অনেক গানের মধ্যে।
  • lcm | ২০ জুলাই ২০১৩ ১৩:০৪151870
  • ডিলান হাইপ্‌ড।
  • sinfaut | ২০ জুলাই ২০১৩ ১৩:০১151869
  • Bringing it all back home আমার মতে সেরা ডিলান অ্যালবাম। লিরিকের জন্য।
  • kiki | ২০ জুলাই ২০১৩ ১২:৫২151868
  • এদিকে আমি টানা দুবছর ধরে খ্যাল করে দেখলাম যে খুব বিরক্ত থাকলেই আমার অম্বল হয়ে যায়।কোন খাবার থেকে নয়। আর তারপর মাথা ধরে আর আমি প্রতি তেরোদিন অন্তর চুড়ান্ত বিরক্ত হই।মানে প্রতি তিনদিন পর সেটা শুরু হয়। কি অদ্ভুত! আর আমার রিসার্চের দাম কে দেবে? কে আমায় ডাগতারের মুকুট পরিয়ে দেবে................ ইত্যাদি চিন্তা নিয়ে টিভি দেখতে যাই।ঃ((

    ওদিকে চাদ্দিকে হুলিয়ে সেল দিচ্ছে, একমাত্র এই সময় ই হতচ্ছাড়ারা ঠিক দামে জিনিস বেচে। আজ ও কি যাবো না? আর কাল আমি প্রথম শ্রীরাম মার্কেট দেখলুম বল্লে কি লোকে আমায় আবাজ দেবে? যে বান্ধবীর সাথে গেসলুম, সে বল্লো ওটা তার কালেজীয় যৈবনের উপবন ছিলো। আমার ভাল্লাগেনি। এমনকি হগ মার্কেটে এও কাল প্রথম ঢুকলাম। সেটা অনেকটা বেনথান বা রাশান মার্কেট টাইপের। বেশ রহস্যময়। ভাল্লেগেছে।

    ব্যস সেশ।
  • কৃশানু | ২০ জুলাই ২০১৩ ১২:৪৯151867
  • সুমনের ওই ছোটদের গানগুলো আমার মতো ছোটদের জন্য খুব ভালো ঃ-)
  • kiki | ২০ জুলাই ২০১৩ ১২:৪৩151866
  • বলে দাও।
  • san | ২০ জুলাই ২০১৩ ১২:৩৯151865
  • চারদিক সাদা করে বিষ্টি নেমেছে। রাস্তায় এপার ওপার কিচ্ছু দেখা যাচ্ছেনা। আঃ, এমনো দিনে তারে বলা যায় !
  • ন্যাড়া | ২০ জুলাই ২০১৩ ১২:২৩151864
  • বাংলায় ছোটদের গান এখনও কেউ লিখতে পারেননি। সলিল চৌধুরী তাও কয়েকটা ভাল গান লিখেছে। সুমনের ছোটদের গান বলে কিছু নেই। কোন ছোট ঐ গানে রস পাবে না। আশ্চর্যের কিছু নেই। ওরকম সিনিক মন নিয়ে ছোটদের জন্যে সৃষ্টি করা যায় না।
  • ppn | ২০ জুলাই ২০১৩ ১২:১০151863
  • মনমোহন এমনিতেও আর হবে না। রাহুলবাবা এবারে সাবালক হইচেন।

    আর আমি তো নিদান হেঁকেই দিয়েছি মোদী প্রধানমন্ত্রী হবে না। খুব সম্ভবত ৯৬এর পুনরাবৃত্তি হবে। কিন্তু তার পরে যে আবার বিজেপির বাড়বাড়ন্ত হবে না সেইটা হলফ করে কইতে পারি না।
  • কৃশানু | ২০ জুলাই ২০১৩ ১১:৩৮151861
  • সদা, করেছি সন্ধানটা নতুন শোনালি। আগে শুনিনি। থ্যাঙ্ক ইউ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত