এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ব্যাং | ১২ জুলাই ২০১৩ ০৮:০২148890
  • ত্রিভূজ আবার কীসের র‌্যা! আগে তো রবিন না ববিন কে যেন, তার জামা প্যান্ট খুলিয়ে গায়ে লোমের ডেনসিটি চেক করব, যদি ডেনসিটি বেশি পাই, রাগের চোটে তার দুই ভূজ মটকে ভেঙে দিতেও পারি। সে যদি ব্যাটমানের চ্যালা রবিন হয়, তাও।

    তব্বে তব্বে ..... যদি রবিন উইলিয়ামস হয়, কিচ্ছুটি চেক করব না, গলা ধরে ঝুলে পড়ব।
  • Tim | ১২ জুলাই ২০১৩ ০৭:৫৫148888
  • অবশ্য ব্যাঙদিও রবিনের প্রেমে পাগল। কপাল ভালো থাকলে একটা ত্রিভূজও পেতে পারি আমরা।
  • Tim | ১২ জুলাই ২০১৩ ০৭:৫২148887
  • সিকির জন্য একটা পরকীয়া খুঁজে দিচ্ছি রোসো। রবিনকে (আসল নাম নয়) সিকির ইমেল দিয়ে বলছি যে সিকি ওর কাজের বড়ো ভক্ত।
  • ব্যাং | ১২ জুলাই ২০১৩ ০৭:৫০148886
  • সে তো আমি যখন গৃহকর্মনিপুণ বর খুঁজছিলাম, তখন কৃশানু অমর শহীদ হওয়ার লোভে বুক ফুলিয়ে এগিয়ে এসেছিল। তা কৃশানু নাহয় যশোলোভী এক বালক, আধবুড়ো সিকির এমনি মতিগতি কেন?
  • ব্যাং | ১২ জুলাই ২০১৩ ০৭:৪৭148885
  • আমাকে!! আমাকে কেন রে বাপু!! আমার উপরেই এমন বিষনজর দেওয়া কেন রে বাপু? যে কিনা ঠিক করে বউয়ের নামটা অব্দি গুলিয়ে দিতে পারে না পরকীয়ার গল্প লেখার সময়ে, বউয়ের আসল নামের সাথে ছন্দ মিলিয়ে নাম দিয়ে বসে, সে কিনা সময় আর বয়স থাকলে আমাকে প্রোপোজ করত!!!
  • siki | ১২ জুলাই ২০১৩ ০৭:৩৯148884
  • সারারাত ধরে মনোরম মিনিময় হয়ে গেল যখন আমি ঘুমুচ্ছিলাম। এই ডিসক্রিমিনেশন নিয়ে আপনারা নাকি ইয়ে করেন। হুঁঃ।

    তবে পড়া করে যা বুঝলাম, সময় এবং বয়েস থাকলে আমি ব্যাংকে প্রোপোজ করতাম।
  • aka | ১২ জুলাই ২০১৩ ০৭:২৩148883
  • সমাজতান্ত্রিক মডেল হল সমাজের যতজন বাচ্চা দরকার একদল লোক বছর বছর ততজন বাচ্চা পয়দা করবে। আর পুরো সমাজ মিলে তাদের মানুষ করবে। যার যেদিন সুবিধা হবে সেদিন বেবিসিট করবে, যার যেদিম সুবিধা হবে খাবার দেবে, খেলতে নিয়ে যাবে, পড়াবে, গান শেখাবে, সহবত শেখাবে। সেদিন বসন্ত আসবে দক্ষিণ দুয়ার দিয়ে।
  • aranya | ১২ জুলাই ২০১৩ ০৭:১১148882
  • সেশ অব্দি মায়া, ভালবাসা, স্নেহ সবই আউটসোর্সড হয়ে যাবে, প্রয়োজন মত অর্ডার দিয়ে তৈরী করা যাবে তাদের :-)
  • Sibu | ১২ জুলাই ২০১৩ ০৪:৪০148881
  • অ্যাবসোলিউটলি। গ্লোবালাইজেশনের যুগ বাবা।
  • lcm | ১২ জুলাই ২০১৩ ০৪:৩৯148880
  • বলে কি শিবুদা! এটাও আউটসোর্স্‌ড !
  • Sibu | ১২ জুলাই ২০১৩ ০৪:১৪148879
  • বাচ্চা ব্যাপারটাও তুলে দেওয়াই ভাল। কিছু প্রফেশনাল ব্রীডার থকবে। তারা প্রফেশন হিসেবে বাচ্চা করবে, আর বাচ্চা বড় করবে।
  • aka | ১২ জুলাই ২০১৩ ০৪:০৪148878
  • Kখবর্দার বে তুলবেন না। বে বাড়ির নেমন্তন্ন বড় ভালো।
  • aranya | ১২ জুলাই ২০১৩ ০৪:০১148877
  • বিয়ে উঠে গিয়ে শুধু লিভ টুগেদার চললেও একই ব্যাপার, বাচ্চা থাকলে, বাবা মা কারও পক্ষে সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়া মুশকিল।
    বিয়ে আর লিভ টুগেদার-এর মধ্যে কিছু আইনী ব্যাপার ছাড়া প্রকৃতপক্ষে আর কোন পার্থক্য তো নেই
  • Sibu | ১২ জুলাই ২০১৩ ০৩:৫৯148876
  • মেয়ের গ্রুপের একজন বিয়ে করেছে শুনে দ্লশুদ্ধু (ছেলে-মেয়ে সবাই) নাক কুঁচকে বলে ছিলে - ব্রীডারস।

    আইজকালের পোলাপান ঃ-)।
  • aranya | ১২ জুলাই ২০১৩ ০৩:৫৭148874
  • মৃত্যুর পর কিছু থাকলে বড় ভাল হত, এটা আমারও মনে হয় বটে। এই চেতন সত্তার হঠাৎ একটা অ্যাবরাপ্ট এন্ড - মেনে নিতে কষ্ট হয়।
    জন্মান্তর নিয়ে শরদিন্দুর কটা ভাল গল্প ছিল
  • Sibu | ১২ জুলাই ২০১৩ ০৩:৫৭148875
  • জ্যাঠাবাবুরা ওরকম করেই থাকেন। তাদের পাত্তা না দিলেই হবে।
  • C | ১২ জুলাই ২০১৩ ০৩:৫৫148873
  • শিবু, প্রজননপন্থী জ্যেঠাবাবুরা শোর মাচাবেন, খুব লড়বেন। কারণ ওনাদের মতে মানুষের মূল কাজ হলো বিবাহ করে বাচ্চা পয়দা করা আর তাদের পেলেপুষে বড় করা। ঃ-)
  • Sibu | ১২ জুলাই ২০১৩ ০৩:৫২148871
  • সুতরাং, নেটে ছেলেরা এই ছেলেরা ঐ করে ঝগড়া না করে বিয়েটা কি করে তুলে দেওয়া যায় তার চেষ্টা করুন। প্রচুর ছেলে জ্যান্থিপি মার্কা পার্টনারের হাত থেকে রেহাই পেয়ে আপনাদের আশীব্বাদ করবে। তখন আমার পার্টনার এই-ঐ বলে পাবলিকলি শোর মাচানোর দরকারই থাকবে না। অপছন্দ হলে চলে গেলেই হবে।
  • C | ১২ জুলাই ২০১৩ ০৩:৫২148872
  • অরণ্য,
    জন্মান্তর না বিশ্বাস করলে আর জীবনে কী থাকলো? কেমন দম বন্ধ লাগবে তো! যেন টু ডাইমেনশনে আটকে আছি চিটে গুড়ে পিঁপড়ের মতন। এদিকে উপরে নীচে খোলা আকাশ!
    হ্যাঁ, বিশ্বাস করি। তবে মনে করতে পারি না। জাতিস্মর নই। ঃ-)
  • aranya | ১২ জুলাই ২০১৩ ০৩:৪৯148870
  • সি কি জন্মান্তরে বিশ্বাস করেন?
  • aranya | ১২ জুলাই ২০১৩ ০৩:৪৮148869
  • ঠিক, বিয়ে থেকে বেরোনো ব্যাপক ঝকমারী, বিশেষতঃ বাচ্চা থাকলে, কারণ তাদের বাপ, মা দুজনকেই দরকার।
    বাচ্চার জন্য কত ছেলেকেও কঠিন স্যাক্রিফাইস করতে দেখলাম। যদিও শাস্ত্রে বলেছে পুরুষ-রা স্বার্থপর ইঃ
  • C | ১২ জুলাই ২০১৩ ০৩:৪৭148868
  • শিবু,
    কালে কালে হয়তো সব অপশনই অ্যাভেলেবল হবে।
    এতখানি ই যখন হতে পেরেছে, আরো হবে না?

    বলতে বলতেই মনে হলো একশো বছর আগে ছিলাম না, তাই বা কে কইলো? হয়তো পূর্বজন্মে চোদ্দো বছর থেকে শুরু করে চল্লিশ বছর অবধি গোটা বিশেক ছেলেপিলে পেড়ে শেষে পরলোকে গেছিলাম। চিতার ধোঁয়া মেলাতে না মেলাতেই বিপত্নীক স্বামী আরেকটি টুকটুকে মেয়ে বে করে এনেছিল আরো গোটা বিশেক বাচ্চা বানানোর জন্য।
    ঃ-)
  • aranya | ১২ জুলাই ২০১৩ ০৩:৪৪148866
  • একক, জাস্ট ঠাট্টা
  • Sibu | ১২ জুলাই ২০১৩ ০৩:৪৪148867
  • মানে নোবডি লাইকস এ গ্রাজিং রুমমেট। অথচ বিয়ে করা হয়েছে। বেরিয়ে যাওয়াও প্রবল ঝকমারি।
  • Ekak | ১২ জুলাই ২০১৩ ০৩:৪৩148865
  • গুন্নাইট ব্যাং :)

    @অরণ্য

    খুব সম্ভব। স্বাদ্জিনিস্তা একদম অব্যেস এর ব্যাপার। আমি কতছেলে-মেয়েকে বলতে সুনেছি তাদের মা ফাটাফাটি রান্না করেন সেই রান্না মুখে দিয়ে প্রায় ফেটে যাবার যোগার। যারা রোজ খায় তারা ওতেই স্বাদ পায়।
  • Sibu | ১২ জুলাই ২০১৩ ০৩:৪২148864
  • একেবারে একমত সি। বিয়ে উঠে গেলেই ভাল হয়। থাকলেও লাবন্য-অমিট স্টাইলে।
  • C | ১২ জুলাই ২০১৩ ০৩:৪১148863
  • তবেই বুঝুন অরণ্য,
    মহিলারা কত সহনশীলা।
    নইলে তো কবেই লোম আউটসোর্স করে দিতো ব্যাং। ঃ-)
  • aranya | ১২ জুলাই ২০১৩ ০৩:৩৯148861
  • বার বচ্ছর বিতিগিচ্ছিরি রান্না খেয়ে থাকা সম্ভবই নয়, তার আগেই স্বামী, স্ত্রী দুজনই রান্না আউটসোর্স করে দেবে
  • Ekak | ১২ জুলাই ২০১৩ ০৩:৩৯148862
  • এই ছেলেদের-মেয়েদের টপিক তায় বড় কান্ট্কন্ত্রিবিউতেব্লি ক্লান্ত বোধ করি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত