এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kk | ১২ জুলাই ২০১৩ ০১:২৯148648
  • আমার যা মনে হয় আমিও তা অকপটে ( এবং খুব সিরিয়াসলি)জানিয়েছি। তাতে কেউ সাধুবাদ -লাল সেলাম না দিলেন তো না দিলেন।

    ঈশান, হতভাগা, বইগুলো পেয়েছিস কিনা সেটুকু তো অন্তত বলতে পারিস?
  • Sibu | ১২ জুলাই ২০১৩ ০১:২৯148649
  • আমার এক লেসবিয়ান বান্ধবী আছে। আমি তার সাথে মেয়ে দেখতে যাই।

    মানতেই হবে সে মেয়েদের সম্পর্কে অনেক বেশী ক্রিটিক্যাল। ভাবছি তাকে ব্যাঙের কাছে পাঠ্যে দেব।
  • ppn | ১২ জুলাই ২০১৩ ০১:২৯148650
  • আমার ইচ্ছে, কাকে জানাবো কাকে জানাবো না। হ্যায় কোই পবলেম?
  • ব্যাং | ১২ জুলাই ২০১৩ ০১:২৯148651
  • সি, ওসব তো ছেড়েই দাও, এপাতার ছেলেরা এটাই তো মেনে নিতে পারছে না, যে কিছু মহিলা নিজেদের পছন্দের কথা বলছে, যেটা ছেলেদের ধ্যানধারণার সাথে খাপ খায় না। তাই সেটাকে একবার ইয়ার্কি, একবার ছোটবেলার শিক্ষে ইত্যাদি বলে ট্যাগিয়ে দিচ্ছে।
  • ppn | ১২ জুলাই ২০১৩ ০১:২৮148646
  • হুম, আমি কী বলতে চেয়েছিলাম আগের পোস্টেই বলে দিয়েছি। "ছিড়ি" কথাটা পিসিমার ওই পোস্টটাকে মক করে (অবশ্যই সুযোগের অপেক্ষায় ছিলাম)।

    এনিওয়ে, বেগুনেরা বেগুন।
  • Ishan | ১২ জুলাই ২০১৩ ০১:২৭148643
  • হ্যাঁ, হ্যাঁ, স্যান আর হুচিকে লাল সেলাম।
  • kk | ১২ জুলাই ২০১৩ ০১:২৭148644
  • কেসি, আপনার ১-০৮। আবারও বলছি, যদি আমি আপনাদের বক্তব্য ভুল বুঝে থাকি তাহলে খুবই খুশি হবো।
  • ব্যাং | ১২ জুলাই ২০১৩ ০১:২৭148645
  • প্পন, আমার বা অক্ষর যেটা মনে হয়, সেটা তো আমরাও অকপটে স্বীকার করেছি, আমাদের সাধুবাদ জানাবি না কেন?
  • aranya | ১২ জুলাই ২০১৩ ০১:২৬148639
  • আমারও মোটের ওপর পাই-এর মতই মনে হয় - ছেলে বা মেয়ে ম্যাটার করে না, মানুষ-টা কেমন সেটাই ম্যাটার করে
  • Ishan | ১২ জুলাই ২০১৩ ০১:২৬148640
  • আর আমার যা দেখা, দুটি মেয়ে একসাথে থাকলে তিনদিনের মাথায় চুলোচুলি তেরোদিনের মাথায় বিচ্ছেদ ও সতেরোদিনের মাথায় শত্রুতা অবধারিত। কিন্তু একুশ দিনের মাথায় তারা একে অপরের কথা ভেবে নিজ নিজ বিছানায় শুয়ে কাঁদবে। ও আমার সঙ্গে এরকম পারল? বলে।

    সমকামী মেয়েরা কিকরে যে পার্টনারদের হ্যান্ডল করে ভাবতেই হাড় হিম হয়ে যায়।
  • C | ১২ জুলাই ২০১৩ ০১:২৬148641
  • ছেলেরা কেউ এবারে তার প্রিয় বন্ধুর কথা বলুক সত্যি সত্যি যাকে "ভালোবাসে"। পারবে না, ওপেন ফোরামে স্বীকার করতে পারবে না অনেকেই। বংশমর্যাদার বংশদন্ড এর ভার পুরুষদের উপরেই অনেক বেশী, তাদেরই তো নাম পদবী বংশমর্যাদার ভাবনা বেশী আমাদের সমাজে। মেয়েরা তো ধাত্রী হিসাবে ব্যবহৃত হয়, বংশরক্ষার যন্ত্রমাত্র, নাম ও পদবী তো পুরুষের। মেয়েদের সন্তান ও তো স্বামীর বংশধারার সম্পদ হয়ে যায়, মেয়েরা নিজেরা ভেসে চলে পিতৃবংশ থেকে পতিবংশে, কচুরিপানা।
  • ব্যাং | ১২ জুলাই ২০১৩ ০১:২৫148636
  • ব্যাস, ঈশান অম্নি গরুর রচনা এনে ফেলেছে। ছোটোবেলা থেকেই শেখানো হয়েছে বলে ঈশান যে কত কিছু নিজের বানানো ফর্মুলার মধ্যে ফেলে দিল, এদিকে সেই ফর্মুলার কোনো মা-বাবা নাই, কোনো যুক্তি নাই, কিস্যুটি নাই।
  • san | ১২ জুলাই ২০১৩ ০১:২৫148637
  • আমি একেবারেই ইয়ার্কি ভাবিনি।
    নিজের কথাও খুব সিরিয়াসলিই লিখেছি।
  • kk | ১২ জুলাই ২০১৩ ০১:২৫148638
  • প্পন,

    বললে কিনা শুধু হুচি আর স্যানেরই 'ছিড়ি' আছে। মনে হলো ওরা বললো মেয়েদের সাথে থাকা কঠিন, ছেলেদের সাথে থাকার চেয়ে। তাই মনে হলো। ভুল মনে হলে ঐ লিস্ট থেকে তোমার নাম বাদ।
  • ppn | ১২ জুলাই ২০১৩ ০১:২৪148634
  • আমি তো স্যান আর হুচিকে সত্যি সাধুবাদ জানিয়েছি, তাদের যেটা মনে হয় সেটা অকপটে স্বীকার করার জন্য।
  • kc | ১২ জুলাই ২০১৩ ০১:২৪148635
  • কেকে আমারেও একটু বলে দ্যান পিলিজ।
  • ব্যাং | ১২ জুলাই ২০১৩ ০১:২৩148631
  • আমিও একটুও ইয়ার্কি মারি নি। সত্যি বলছি। পছন্দের মেয়েদের সাথে যে কোনো ধরণের সম্পর্কই আমি অনেক বেশি উপভোগ করি, নিজেকে অনেক বেশি নিশ্চিন্ত, নির্ভার লাগে।
  • ppn | ১২ জুলাই ২০১৩ ০১:২৩148632
  • কেন মনে হল?
  • Ishan | ১২ জুলাই ২০১৩ ০১:২৩148633
  • মেয়েদের ছোটো থেকে এইটাই শেখানো হয়। সমকামী হোক আর বিষমকামী। নোলা বা মন যাই চাক, প্রকাশ্যে বলতে হবে, ছেলে, এমা ছি ছি। দুচোখে দেখতে পারিনা। অক্ষদা বা ব্যাং এর মধ্যে যে টিপিকাল সিনড্রোমটা দেখতে পাচ্ছি বলে সন্দো হচ্ছে।
  • kk | ১২ জুলাই ২০১৩ ০১:২২148629
  • প্পন, ১-০৯।
  • ppn | ১২ জুলাই ২০১৩ ০১:২২148630
  • যাক্কলা। আমার কোন পোস্ট থেকে মনে হল আমি ইয়ার্কি বলে ধরে নিচ্ছি? (সিরিয়াস পোস্ট)
  • kk | ১২ জুলাই ২০১৩ ০১:১৯148627
  • এই তো, এটাই তো প্রবলেম। মেয়েদের সাথে থাকার কথা বললেই আপনাদের কেউ কেউ (যেমন কেসি, প্পন) ধরেই নিচ্ছেন যে ইয়ার্কি মেরেই বলা হচ্ছে। সম্ভবত কে এমেনোফোর এইরকম লোকেদের কথাই বলতে চাইছেন (অনেকে সত্যি করে মেনে নিতে পারবেন না)।

    অক্ষদা,আমিও পুরোটাই ইয়ার্কি মেরে বলিনি।
  • ব্যাং | ১২ জুলাই ২০১৩ ০১:১৯148628
  • আমি তো সেই কবে থেকে আকন্ঠ প্রেমে পড়ে আছি আমার প্রিয় বান্ধবীর। তার সাথে কথা বলতে, সময় কাটাতে, তার হাত ধরতে, তার সাথে এক বিছানায় শুতে যে আনন্দ পাই, তা বাপু এক পুরুষের সাথে পনেরো-কুড়ি বছরের সম্পর্কতেও পাই নি। সেই নারীটি এবং আমি, দুজনেরই ইচ্ছে, শেষ বয়সটা দুজনে একসাথে, এক ছাদের তলায় কাটাব।
  • a x | ১২ জুলাই ২০১৩ ০১:১৫148626
  • ছিরি মানে চেহারার কথা বলিনি।
  • KMnO4 | ১২ জুলাই ২০১৩ ০১:১৩148624
  • অরন্য, ভালো লাগলো thnx
  • C | ১২ জুলাই ২০১৩ ০১:১৩148625
  • ছেলেরা সব দেখি মেয়েদের ছিরি দেখতে অস্থির, রূপবান পুরুষদের কথা কেউ কন না। এদিকে মেয়েরা জোর গলায় মেয়েদের রূপ দেখার কথা কইছেন। ঃ-)
    এতদ্বারা ছেলেদের ভীতু মনে হইলো। ঃ-)
  • a x | ১২ জুলাই ২০১৩ ০১:১২148623
  • আমার মোটেও সোজা লাগেনা ছেলেদের সাথে রিলেশন্শিপ হ্যান্ডল করা। বরং ভাবলে তিনটে মেয়ের কথা মনে করতে পারি, অনায়াসে তাদের প্রেমে পড়তে পারতাম ঐ কাম ব্যপারটা না থাকলেই। একজন আমার কাজিন, আর একজনের সাথে দেড়বছর থেকেই বলছি। মানে আমি পুরোটাই ইয়ার্কি মারছিনা। তবে আর বলবনা কিছু এনিয়ে। স্পিকটি নট।
  • pi | ১২ জুলাই ২০১৩ ০১:১১148622
  • আমি তো এখনো ছেলে'রা' আর মেয়ে'রা' এই ক্যাটেগরিদেরই বুঝে উঠতে পারলুম না। সবাইকেই আলাদা লাগে ঃ)। মানে সেরকম কোন কমন (আচরণগত) ট্রেইট খুঁজে পেলুম না।
  • ppn | ১২ জুলাই ২০১৩ ০১:০৯148620
  • স্যান আর হুচিরই, যা দেখলাম, এখানকার মেয়েদের মধ্যে "ছিড়ি" আছে। ;-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত