এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কৃশানু | ১২ জুলাই ২০১৩ ০০:৩২148529
  • অক্ষদা এটা আবার কী বলল ঃ-(
  • kc | ১২ জুলাই ২০১৩ ০০:৩২148530
  • মানে? ছেলেদের ছিড়ি মানে? ভারি অদ্ভুতরকমের বায়াসড কথা তো!!!
  • C | ১২ জুলাই ২০১৩ ০০:৩২148531
  • কে এমেনোফোর,
    আরে, সমাজ কে? আমি আপনি হরু জগা মাধুরী চন্ডীদাস পেল্টি হাবলি কাবলি নিয়েই তো সমাজ! লোকে মেনে নিলেই আর সমাজের বাধাটা থাকে না।
    কিন্তু আপনার ক্ষেত্রে বাধা আপনার নিজেরই। প্রধান সমস্যা মনে হয় ছেলের সন্তান থাকতে অসুবিধে হওয়া, কারণ আপনার পুত্রটি আরেকটি পুরুষকে নিয়ে সংসার করলে তার জেনেটিক সন্তান থাকতে পারা একটু শক্ত ব্যাপার। দত্তক সন্তান থাকতে পারে, জেনেটিকালি আনরিলেটেড হবার সম্ভাবনাই সেক্ষ্ত্রে বেশি। অর্থাৎ মাঠে মারা যাচ্ছে বংশধারার কন্সেপ্ট। এটাই মূল আপত্তি, তাই নয়?
  • কৃশানু | ১২ জুলাই ২০১৩ ০০:৩১148527
  • পাইদি ১২ঃ২৭, প্পনদা ১২ঃ২৮ - মন খুশি হয়ে গেলো ঃ-)
  • a x | ১২ জুলাই ২০১৩ ০০:৩০148526
  • কিন্তু আপনি চাইবেন না এটা জানলে আপনার সমকামী সন্তান আপনাকে কোনোদিনও পাশে পাবেনা বা পেয়েছে ভাববেনা। আর ইয়ে পাইএর নয় ছেলেপুলে নেই। আমার দিব্বি এক পিস মেয়ে আছে। আমি বরং চাই সে যেন সমকামী হয়, যা সব ছেলেদের ছিড়ি চারধারে!
  • a x | ১২ জুলাই ২০১৩ ০০:২৯148525
  • এ আবার কী কথা! সেক্স তো একটা সামওয়াট এসেনশিয়াল জিনিসের মধ্যেই পড়ে! কাজেই কাম সবটাই না হলেও, সেখানেই যদি অপ্রেশন হয় তাহলে আইডেন্টিটিতে কাম একটা ভালো ভূমিকাই নেবে।
  • KMnO4 | ১২ জুলাই ২০১৩ ০০:২৮148522
  • চাইবো না বুঝতে অসুবিধা কোথায়? মানে আশা করবো যেন না হয়।

    তারপর হয়ে গেলে আর কি কর্বো, কিসু ই না।
  • ppn | ১২ জুলাই ২০১৩ ০০:২৮148523
  • কেসি, আমার দুটো ঝান্টুপোন্টু গুটগুটে ডাকাত টাইপের মিষ্টি মেয়ের ছবি কল্পনা করে বেশ ভালোই লাগল। ঃ)
  • kk | ১২ জুলাই ২০১৩ ০০:২৮148524
  • খাবার, আশ্রয়, ওষুধ ইত্যাদির অভাব গুরুতর সংকট তো বটেই। কিন্তু তাই বলে অন্য কোনো সংকট তেমন চাপের নয় সেটাই বা বলা যায় কি করে? মনে করুন একজন সিভিয়ার রিউমাটয়েড আর্থ্রাইটিসের রোগী। সে এই রোগে মারা যাবেনা, কিন্তু তাই বলে তার ব্যথা বা কষ্ট তেমন বেশী নয় এটা বলা ঠিক হবে কি?
  • pi | ১২ জুলাই ২০১৩ ০০:২৭148521
  • পার চড় একেকটা দাঁত ? ঃ)
  • C | ১২ জুলাই ২০১৩ ০০:২৬148518
  • হু, এমনকি বিসমকামীদের অবধি এরকম হুমকী দেয় পাড়ার গুন্ডাদারা। এরকম বেয়াদবী চলবে না "পথেঘাটে বন্ধু/বান্ধবীর হাত ধরে ঘুরে ঘুরে চমচমন খাওয়া? বত্রিশটা চড় দিয়ে দাঁত ফেলে দেবো।" এরকম হুমকীও দিয়ে যায় কোথাও কোথাও দাদারা।
  • KMnO4 | ১২ জুলাই ২০১৩ ০০:২৬148519
  • সে সাহস পাবে, আমি পেরেন্ট হিসাবে আমার কর্তব্য কর্বো (সেক্ষেত্রে চাপ টা আমি নেবো তাকে বুঝতে না দিয়ে ঃ)), তার পাশে থাকবো, কিন্তু বাকি সমাজের চাপ টা থাকবেই। আজ থেকে ২০ বছর বাদে হয়তো সামাজিক চাপ থাকবে না, তখনকার বাবা মা কেও এত ভাবতে হবে না। কিন্তু এখন অব্ধি এগুলো মুশকিল।

    আগেও বলেছি আমার মানসিক বাধা থাকবেই। আমার আত্মীয় স্বজনের কাছে বলতে খারাপ লাগবে, সবাই আলোচনা করবে, সন্তান আসার সমস্যা থাকবে। কিন্তু সামাজিক চাপ টাই প্রধান হয়ে উঠবে।
  • kc | ১২ জুলাই ২০১৩ ০০:২৬148520
  • আমি বলবো বলবো। খুব ভাল করে ভেবে দেখেছি, আমার ছেলে যদি সমকামী হয় তাতে কিছুমাত্র মনে হবেনা, কিন্তু ছেলের সুদূর সাংসারিক জীবন নিয়ে কোনও রকম ছবি মনে ভেসে উঠলেই কিন্তু একটা ঝান্টুপোন্টু গুটগুটে ডাকাত টাইপের মিষ্টি মেয়ের ছবিই আসে। আমার কি খুব প্রবলেম হবে?
  • hu | ১২ জুলাই ২০১৩ ০০:২২148517
  • এল সি এমদা, সমকামী জানতে পেরে পাড়ার লোক এসে শাসিয়ে গেছে এখানে ওসব অসভ্যতা চলবে না; মারার হুমকি দিয়েছে - এটা সঙ্কট নয়?
  • C | ১২ জুলাই ২০১৩ ০০:২১148515
  • পটাশিয়াম পারমাঙ্গানেট,
    এ কি "চাওয়া" বা "না চাওয়া" র উপরে নির্ভর করে?
    যেমন, ধরুন ক বাবু চাইলেন তার দুটি সন্তানের একজন সমকামী আর আরেকজন বিসমকামী হোক। সেটা কি সম্ভব? তারা নিজেরা নিজেদের মন অনুযায়ী চলবে, বাবার চাওয়া দিয়ে তো তাদের মন নিয়ন্ত্রিত হবে না।
  • pi | ১২ জুলাই ২০১৩ ০০:২১148516
  • অর সন্তান সমকামী হোক, এটা চাইবো না মানে ? চাওয়ার উপর হওয়াহওয়ি নির্ভর করে নাকি ? নাকি, চাইবেন না, সমকামী জীবন যাপন করুক ?
  • pi | ১২ জুলাই ২০১৩ ০০:২০148514
  • কিন্তু এটা কি সার্কুলার লজিক নয় ? চাপ আছে বলে চাইবো না, আমরা সবাই চাই না বলেই এত চাপ।
  • kk | ১২ জুলাই ২০১৩ ০০:১৯148510
  • কে এমেনোফোর,

    কথাটা ঠিক হলো কি? যদি ধরুন কেউ জানে যে সে সমকামী হলেও বাবা মা দুঃখ পাবেন না, বরং বলবেন 'এতে ভয়ের কিছুই নেই, এটা খুব স্বাভাবিক' তাহলে কিন্তু তাকে আর অত চাপের মধ্যে পড়তে হবেনা। সে নিজেই অনেকটা সাহস পাবে। নয় কি?
  • ppn | ১২ জুলাই ২০১৩ ০০:১৯148511
  • * সমকামী হোক চাওয়া আর সমকামী হলে তাকে মেনে নেওয়া
  • lcm | ১২ জুলাই ২০১৩ ০০:১৯148512
  • দুবেলা খাবার, অসুখ হলে অষুধ, মাথার ওপর ছাদ - এগুলো সন্কট। প্রচুর।
  • ppn | ১২ জুলাই ২০১৩ ০০:১৯148513
  • ক্ষী মুশকিল, সমকামী চাওয়া আর সমকামী হলে তাকে মেনে নেওয়া দুটো এক হল নাকি!
  • KMnO4 | ১২ জুলাই ২০১৩ ০০:১৬148509
  • কলি ১২ঃ০৯ - এই এতসব চাপের কারণেই আমি চাইবো না যে আমার সন্তান সমকামী হোক।
  • pi | ১২ জুলাই ২০১৩ ০০:১২148508
  • ওরিয়েন্টেশনের বিপরীতে জীবন কাটানো চাপ। বল্লাম তো, যারা সমকামী নন, তাঁরা বিয়ে করে একটা সমকামী সম্পর্কের মধ্যে থাকতে বাধ্য হচ্ছেন, সেই সিচুয়েশনে নিজেদের ফেলে দেখুন না।
  • lcm | ১২ জুলাই ২০১৩ ০০:১১148506
  • ও তেমন চাপ না। কত শত মানুষ এর চেয়েও বেশী সন্কটে আছে
  • ppn | ১২ জুলাই ২০১৩ ০০:১১148507
  • না, চাঁদুবাবু সেটা সেট করা আছে। তাতেও হচ্ছে না। ওতে করে পটাশবাউ যেমনটি কইলেন, সবকটা অ্যাক্টিভ ট্যাবের আইকন দেখাচ্ছে নতুন পেজে।

    কিন্তু দাঁড়ান, অন্য একটা জিনিস করলে আসছে এবার। অ্যাড্রেস বারের পাশে রিলোড বাটনে কন্ট্রোল ক্লিক করলে ডুপ্লিকেট ট্যাব খুলে দিচ্ছে!
  • kk | ১২ জুলাই ২০১৩ ০০:০৯148505
  • যদি ধরেই নিই সেক্সুয়াল ওরিয়েন্টেশন পাল্টাতে 'ফোর্স' করা নাও হয়; যদি বোল্ডনেসের অভাবে বা সাহসের অভাবে বা বাবা মা দুঃখ পাবেন এইসব ভেবেও কাউকে বাধ্য হতে হয় তার ক্ষেত্রেও প্রচুর চাপ হয়। প্র-চু-র। সাধারণ স্বাভাবিক মানুষের জীবনে কামচিন্তাই সব হয়না, আরো অনেক কিছু থাকেই, তবুও, প্রচুর চাপ হয়।
  • hu | ১২ জুলাই ২০১৩ ০০:০৬148504
  • প্রেমহীন লাইফ চাপ না। কিন্তু ইচ্ছে হলেও প্রেম করার অপশানই কম এটা চাপ।
  • KVM | ১২ জুলাই ২০১৩ ০০:০৫148503
  • প্রেমহীন লাইফ কি খুব চাপ?
  • ppn | ১২ জুলাই ২০১৩ ০০:০৪148501
  • অ। তাতে একটা স্টেপ বেশি লাগছে। যাগ্গে। আইই বা ক্রোমে ফিচারটা আছে তখন ফাফতে কেন নেই সেইটা অবাক লাগছে।
  • cm | ১২ জুলাই ২০১৩ ০০:০৪148502
  • অপশনে গিয়ে ট্যাবে ওপেন নিউ উইনডোজ ইন নিউ ট্যাব করতে হবে। তার্পর আগে যা বললাম তাই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত