এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ishan | ১১ জুলাই ২০১৩ ২২:৩২148440
  • হ্যাঁ, আম্মো সারমন খুঁজলাম অনেক করে। পেলাম না তো। :)
  • cm | ১১ জুলাই ২০১৩ ২২:৩০148439
  • আমি বরং এলোটিআর টাই ঝালাই আরেকবার।
  • ঐশিক | ১১ জুলাই ২০১৩ ২২:২৯148438
  • ভোট পুজো-পেট পুজো
    তৃণমূলের মুড়ি আর সিপিএমের চপ
  • Ishan | ১১ জুলাই ২০১৩ ২২:১৯148437
  • পটার নিয়ে আবার কি হল? মার্কেটিং এর ঠেলায় পড়ব বললাম তো।
  • সে | ১১ জুলাই ২০১৩ ২২:১৬148436
  • পটারের টইতে কেউ কোনো আরবিট সার্মন দেয় নি।
  • | ১১ জুলাই ২০১৩ ২২:১২148435
  • হুঁ আমিও ভাবছিলাম ইন্ডো গেলটা কই? তারপর মনে হল নির্ঘাৎ বেড়াতে গেছে।
  • Blank | ১১ জুলাই ২০১৩ ২২:০৬148434
  • ও বইটা নাই, খুজে দেখবো তাও।
  • a x | ১১ জুলাই ২০১৩ ২২:০৫148433
  • আপনারা কেউ ভাইপোটারে দ্যাখসেন? সেই যে প্রায় খুলে যায় হাপ্প্যান্টটা টানতে টানতে হরির দোকানে দুটো হজমী কিনতে গেল, গেল তো গেলই!
  • a x | ১১ জুলাই ২০১৩ ২১:৫৮148432
  • থেন্কু কেসি, আমি জেন্ডার অ্যান্ড দ্য ইংলিশ রেভোলিউশনটার খোঁজ করছিলাম।
  • Hungarian Horntail | ১১ জুলাই ২০১৩ ২১:৪১148431
  • পটারের টইতে আরবিট সার্মন দেওয়া দেখে পুরো *** জ্বলে গেলো...

    হ্যাঁ - ফোনের একটা লিস্টি কেউ বানিয়ে দাও তো। বেশি হাইফাই কিছু চাই না, ফোন, এসএমএস, ব্রাউজ আর টেম্পল রান হলেই হবে;-)
  • Ekak | ১১ জুলাই ২০১৩ ২১:৩৮148429
  • কাটি। এতসব গ্যাজেটের নাম শুনলেই কেমন মাথা ঘোরে।
  • T | ১১ জুলাই ২০১৩ ২১:২৯148426
  • স্যামসাং গালাক্সি ইয়াং s6312. সাড়ে সাত পড়বে ফ্লিপকার্টে। ভালো ফোন।
  • | ১১ জুলাই ২০১৩ ২১:২৯148427
  • ওটাই পাড়ার দোকানে ৯০০০ বলবে। তাপ্পার নিজের পুরানো কোনো ফোন ২০০০ দিয়ে এক্সচেঞ্জ করে ফেলুন। আমি তাই করলাম। যেটা বদলালাম সেটার হেডফোন ভেঙে গেছিলো আর ব্যটারি ৭-৮ ঘন্টায় পুরো বেরিয়ে যেত।
  • ন্যাড়া | ১১ জুলাই ২০১৩ ২১:২৬148425
  • কিন্তু যেটা সাজেস্ট করলেন XOLO-র, সেটা যে ফ্লিপকার্টে ১০০০০ দেখাচ্ছে। একটু কমসমের কিছু বলুন।
  • lcm | ১১ জুলাই ২০১৩ ২১:২৫148424
  • গুগল ঘোষনা করেছে যে ৫০০ মিলিয়ন মার্কেটিং-এ খরচ করবে - Moto X ফোনের প্রচারের জন্য। মটোরোলা নেবার পরে এটা প্রথম বড় পদক্ষেপ।
  • | ১১ জুলাই ২০১৩ ২১:২৪148423
  • আমি দিন পনেরো হল কিনেছি আর তার আগে মাসখানেক ঘেঁটেছি এটা সেটা ফোন। সব ই ঐ ৭ থেকে ১৪ র মধ্যে দাম।
  • ন্যাড়া | ১১ জুলাই ২০১৩ ২১:২৩148422
  • বিলাস-বিলাসিনীরা দয়া করে একগাদা ফোনের নাম বলে ফেলবেন না। আমার মতন গ্যাজেট-চ্যালেঞ্জডদের গুলিয়ে যায়। পাঁচ থেকে সাতের মধ্যে দুটো বড়জোর তিনটে ফোন সাজেস্ট করুন। শ্রীমতি দ বোধহয় সদ্য কিনেছেন। আপনার রিসার্চই কী সবচেয়ে আপ-টু-ডেট?
  • lcm | ১১ জুলাই ২০১৩ ২১:২১148421
  • যারা অনেকদিন আইওএস ব্যবহার করছেন তারা আইওএস-৭ এ ইউজার ইন্টারফেসের পরিবর্তন দেখতে পাবেন। http://www.apple.com/ios/ios7/
  • lcm | ১১ জুলাই ২০১৩ ২১:১৮148420
  • কাল আইওএস ৭ (বিটা) ইন্সটল করলাম। ইন্টারেস্টিং - এখন মনে হচ্ছে অ্যাপ্‌ল কিছু ফিচার অ্যান্ড্রয়েড (তথা, গুগল) কে ফলো করে দিচ্ছে। এখনও বিটা ভার্সান - সব ঠিকঠাক কাজ করছে না। যেমন, ফাইন্ড মাই ফোন, যা দিয়ে অন্যদের অব্স্থান ট্র্যাক করা যায় (ট্রাফিকে আটকে গেছে কি না), সেটার ম্যাপ কাজ করছে না। ডিফল্ট ম্যাপ সফ্‌টওয়্যার (চয়েস বিটুইন অ্যাপ্‌ল এন্ড গুগল ম্যাপ) সেট করা যায় কি না সেটা দেখতে হবে। যদিও আইওএস-এর ম্যাপ সফ্‌টওয়্যারে অনেক কাজ হয়েছে মনে হল, কিন্তু আমার পছন্দের ম্যাপ হল গুগল ম্যাপ। যদি ওটাকে ডিফল্ট ওএস ম্যাপ হিসেবে সেট করা যায়, তাহলে ভালো হয়। মানে যেসব অ্যাপ ভেতরে ম্যাপ ইউজ করে, যেমন, ইয়েল্প - সেগুলো কোনো অ্যাড্রেসকে যদি বাই ডিফল্ট গুগল ম্যাপে নিয়ে ফেলে তাহলে ভালো হয়। সেপ্টেম্বর ২৮ এ বোধহয় আইওএস-৭ এর অফিসিয়াল রিলিজ হবে।
  • | ১১ জুলাই ২০১৩ ২১:১৭148418
  • *মিউজিক
  • | ১১ জুলাই ২০১৩ ২১:১৭148419
  • সদা, এটার কথাই বলছিলাম। এটার পারফরমেন্স খুব ভাল রে। আমি এইটাকে খুব ঘেঁটেছি। মাইক্রোম্যাক্স ফানবুকের যেটা প্রবলেম দুমদাম হ্যাং করে যায়। স্ক্রীন রেসপন্স খুব স্লো হয়ে যায় --- সেগুলো এই মডেলটায় নেই।
    মিজিকের সময় শুরুতে গ্রাফিক ইক্যুয়ালাইজরটা একটু ট্যুইক করে নিতে হয়। তা বাদে খাসা ফোন।
  • ন্যাড়া | ১১ জুলাই ২০১৩ ২১:১২148415
  • XOLO Q700 তো বলছে ১০০০০! অত পয়সা কোথায়।
  • | ১১ জুলাই ২০১৩ ২১:১২148416
  • কারবনের ইউজার ফীডব্যাক ভাল না। তাত্থেকে মাইক্রোম্যাক্স ভাল।

    তবে মাইক্রোম্যাক্সের ক্যানভাস এইচ ডি সত্যিই খুব ভাল ফোন। দাম বেশী। প্রায় ১৩০০০। কিন্তু পার্ফরমেন্সে গ্যালাক্সি গ্র্যান্ডের নাক কান কেটে নেয়।
  • siki | ১১ জুলাই ২০১৩ ২১:০৯148414
  • কারবনের ফোন দেখতে তো ভালো। তবে ফিডব্যাক জানা নেই।
  • siki | ১১ জুলাই ২০১৩ ২১:০৮148413
  • মাইক্রোম্যাক্সের অ্যান্ড্রয়েড নিয়ে নাও। ঐ দামে পেয়ে যাবে।

    গ্যালাক্সির মডেলটা দেখে জানাব। লো রেঞ্জে গ্যালাক্সিগুলো সব টুজি এনেবলড হয়। থ্রিজি খুব কম মডেলেই আছে।
  • ন্যাড়া | ১১ জুলাই ২০১৩ ২১:০৬148411
  • কারবনের ফোনগুলোন কেমন?
  • কৃশানু | ১১ জুলাই ২০১৩ ২১:০৬148412
  • প্পন্দা আছ? বোতিন্দাকে এবার আসতে বল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত