এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ম্যামি | ১১ জুলাই ২০১৩ ১৪:৪৪148260
  • ভার্চুয়াল ওয়ার্ল্ড এ রোল প্লে ও চলে। আমি একটা রোল ভেবে আসব। ক্রিটিকালি ইম্পর্ট্যান্ট প্রশ্ন হল, টর ব্যবহার করে আইপি গোপন করতে হবে কিনা।
  • ppn | ১১ জুলাই ২০১৩ ১৪:৪২148258
  • যেখানে ভার্চুর বা* করেছে।
  • কৃশানু | ১১ জুলাই ২০১৩ ১৪:৪২148259
  • প্পনদা - ১:৫৯। হুম, সেটাই তো সমস্যা।
  • Kaju | ১১ জুলাই ২০১৩ ১৪:৪০148256
  • ব্রাউন সুগার ছিল ইনগ্রেডিয়েন্টের মধ্যে। নেশা হয়ে যেত না?
  • san | ১১ জুলাই ২০১৩ ১৪:৪০148257
  • যেথায় ভার্চুর ছড়াছড়ি।
  • kc | ১১ জুলাই ২০১৩ ১৪:৩৮148255
  • ভার্চুয়াল মানে কী?
  • ppn | ১১ জুলাই ২০১৩ ১৪:৩৭148253
  • যেকোন ইন্টারনেট ফোরামই ভার্চুয়াল।
  • san | ১১ জুলাই ২০১৩ ১৪:৩৭148254
  • খিচুড়ি না হলেও কাল আমি মধুর মত মিষ্টি লোকাল আম খেয়েছি, খুব ত্যাড়াব্যাঁকা দেখতে। কি নাম কে জানে !
  • ppn | ১১ জুলাই ২০১৩ ১৪:৩৬148252
  • হু, সেটা ঠিক। তবে ঐল পোস্টের সাপেক্ষে বলেছিলাম। এনিওয়ে বেগুন হল বেগুন।
  • ম্যামি | ১১ জুলাই ২০১৩ ১৪:৩৫148249
  • গুরু কী ভার্চুয়াল ওয়ার্ল্ড? মিনিময়যোগ্য বিষয়।
  • phutki | ১১ জুলাই ২০১৩ ১৪:৩৫148250
  • ব্রতীনদা নেই। তাই খিচুড়ির গপ্পও করা যায় না। :( এই যে লান্ঞ্চে সুন্দর গোবিন্দভোগ চাল আর সোনামুগ ডালের গাওয়া ঘি ঢালা খিচুড়ি খেলাম, এর মর্ম ব্রতীনদা থাকলে ঠিক বুঝত।
  • san | ১১ জুলাই ২০১৩ ১৪:৩৫148251
  • কাল এক কলিগ দেখাল একটা বাড়ির দেওয়ালের ছবি তুলে এনেছে, সেখানে হিন্দিতে লেখা - এখানে '১ নং' ও '২ নং' করা মানা !
  • ম্যামি | ১১ জুলাই ২০১৩ ১৪:৩৪148248
  • আমি তো চাই নি প্পন? কিছুই বলি নি, লোকে আমাকে ম্যাক্সিমিনদা ডেকেছে, খুশি হয়েছি। কারা সব বলে দিল।
  • ম্যামি | ১১ জুলাই ২০১৩ ১৪:৩২148247
  • ব্যাং, বয়েসের সঙ্গে সম্পর্কটা ডিরেক্ট নয়। ঠিক সংজ্ঞা দেওয়া যায়না। তবে মিঠু যদি হার্ট হয়ে থাকে, তার কাছে ক্ষমা চেয়ে নেব।
  • netai | ১১ জুলাই ২০১৩ ১৪:৩১148245
  • মদ্য তো নয়ই
    এমনকি পদ্যও না।
    অখাদ্য
  • ppn | ১১ জুলাই ২০১৩ ১৪:৩১148246
  • আর ভার্চুয়াল ওয়ার্ল্ডে বয়সের প্রসঙ্গ না আনা সমীচীন।
  • Hungarian Horntail | ১১ জুলাই ২০১৩ ১৪:৩০148244
  • ওসিয়ান আবার কী? ওশান, বড়জোর য-ফলা হতে পারে।
  • ppn | ১১ জুলাই ২০১৩ ১৪:২৮148243
  • মকটেল মদ্য নহে।
  • Kaju | ১১ জুলাই ২০১৩ ১৪:২৬148242
  • আজকে ওসিয়ান গ্রিলে টিম লাঞ্চু হল, পোজেক্ট ম্যাঞ্জার আম্রিগা থিকা আইসে, তাই। ডেসার্টগুলো বেশ লাগল। সুফলে আর মন্টে কার্লো। তখনো কেউ হাত দেয় নি। কী সুন্দর করে সাজানো ছিল। কিন্তু খেতে তো হবে, তাই প্রথম খাবলা মেরে তার সৌন্দর্যনাশ করলাম নন্দনকাননে দুরাচারী দৈত্যসম।

    পুনশ্চঃ

    আজ আক্ষরিক অর্থে কিস-মিস হয়ে গেল।

    মকটেলের অপশান নিতে আইসিল। আমি তো বুঝি নাই উহা মদ্য। নাম ইটালিয়ান স্মুচ। আহা কী নাম ! নামের মোহেই বলে দিলাম, হ্যাঁ এইটে লইব। পরে বুইলাম, কেলো করসি। ভাগ্যিস সিনিয়ার ম্যাঞ্জার ম্যাডাম ছিলেন। বলে এলেন, নো মদ্য হেথা। আমিও বাঁচলাম। সত্যি সত্যি তো আর স্মুচ নয় ! হোয়াট'স ইন আ নেম !
  • ম্যামি | ১১ জুলাই ২০১৩ ১৪:২৪148241
  • ঐ পোস্টে মূলত আমি শাশুড়িমায়ের কথা বলছিলাম। বাড়ির মধ্যেও নিজের ঘর থেকে বেরোতে চাইতেন না। তাঁকে একটু খোলা হাওয়ায় আনার চেষ্টা নিরন্তর করতাম, পারতাম না, পরিনীতা দেখাতে নিয়ে গেলাম, এত কাঁদলেন যে কোরামিন দিতে হল।

    সেবারে সবার অমতেই তিনি যাচ্ছিলেন, আমারই ভরসায়। বাধা পড়ল। রেলের লোকের সহযোগিতাটা মনে থেকে গেছে। এবারে মিঠু সেটাকে একেবারে অ্যাবস্ট্রাক্ট ভাবে প্রেজেন্ট করল, টাকা দিয়ে পরিষেবা কেনা ও টাকা নিয়ে পরিষেবা বিক্রি করা। এগুলো সব জলভাত। বয়েসের দীর্ঘ অভিজ্ঞতায় আমার মনে হয়নি এদেশে ব্যাপারটা জলভাত। অন্য সব দেশে হয়তো পরিষেবা অ্যাক্রস দি কাউন্টার পাওয়া যায়, মিঠু সেইটে বলেছে। অ্যাক্রস দি কাউন্টার পাওয়া গেলে সহৃদয়তার দরকার পড়ে না। আর যে জিনিসের দরকার পড়ে না তা তৈরিও হয় না। এই আবার এক প্রবন্ধ হয়ে যাচ্ছে।
  • netai | ১১ জুলাই ২০১৩ ১৪:২৩148240
  • ওরা তো ওদের মতই আছে
    ঐতো লেগে রয়েছে হাসি
    আমি আর আমার মত কই
    আমি তো বানভাসী বানভাসী বানভাসী
    ------------------কবি নেতাই
  • netai | ১১ জুলাই ২০১৩ ১৪:২১148239
  • আচ্ছা ঠিক আছে
  • san | ১১ জুলাই ২০১৩ ১৪:১৯148238
  • হলনা।
    ওদের ওদের মতো থাকতে দিইইইইন।
  • kc | ১১ জুলাই ২০১৩ ১৪:১৮148237
  • আর হাডুপ? সে কি আছে আর? না তার চাকরি চলে গেছে?
  • san | ১১ জুলাই ২০১৩ ১৪:১৭148236
  • জাভাও ছুটিতে।
    ওদেরকে ওদের মতো থাকতে দিন।
  • san | ১১ জুলাই ২০১৩ ১৪:১৬148235
  • পাইথন সিএল নেছে।
  • netai | ১১ জুলাই ২০১৩ ১৪:১৪148234
  • পাইথন কই?
    পাইথন চলে গেছে?
  • byaang | ১১ জুলাই ২০১৩ ১৪:১০148233
  • কিন্তু ম্যামিদি এর সাথে বয়সের কী সম্পর্ক?
  • ম্যামি | ১১ জুলাই ২০১৩ ১৪:০৬148232
  • তার আগে সে বলেছিল লোকে এদেশে কিছু না পেয়ে অভ্যস্ত হয়ে যায় এবং সামান্য কিছু পেলেই মনে করে, 'না জানি কি পেলাম'। এই অ্যাটিচুড ভালো লাগে নি।
  • ppn | ১১ জুলাই ২০১৩ ১৩:৫৯148230
  • কমঃ কিশানু, কল্যাণব্রতী রাষ্ট্র আর আউটসোর্সিং পরস্পর ব্যস্তানুপাতিক।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত