এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Hungarian Horntail | ১১ জুলাই ২০১৩ ১১:১৭148170
  • কাতার এয়ারওয়েজ ভয়ানক ঝামেলার। একটা বিচ্ছিরি সময়ে কলকাতা থেকে ছাড়ে। দোহায় কানেকশন খুব ছোট...

    তবে অনেক সিনেমা আছে লিস্টিতে। আমি প্যারিস যাতায়াতে খান ছয়েক সিনেমা দেখেছিলুম।
  • ব্যাং | ১১ জুলাই ২০১৩ ১১:১৭148171
  • কিড়িমিড়ি, রোয়াল্ড ডাল আর উইম্পি কিড সবকটা পড়া হয়ে গেলে ওকে ডেভিড ওয়ালিয়ামস এর গ্যাংস্টা গ্র্যানি, বিলিওনেয়ার বয়, দা বয় ইন দা ড্রেস আর মিস্টার স্টিংক কিনে দিও। একই রকম উলুতপ্লুত হবে। যার রোয়াল্ড ডাল আর উইম্পি কিড ভালো লাগে, তার ডেভিড ওয়ালিয়ামস ভালো লাগতেই হবে।
  • Bhagidaar | ১১ জুলাই ২০১৩ ১১:১৪148168
  • সোসেনের কানেক্টিং ফ্লাইট ছাড়ল Doha থেকে। মাইরি মেয়েটা একটা আশ্চর্জন্তু ! বাড়িতে বলে এসেছে 7tay নামবে দোহাতে! বলেনি দোহার টাইম 7ta। এদিকে বুড়ো বুড়ি আমাকে দেশে 7ta বাজা থেকে ফোন করে যাচ্ছেন!
  • Hungarian Horntail | ১১ জুলাই ২০১৩ ১১:০৭148167
  • আমার ছেলে পটার বাদ্দিয়ে ওরকম উলুতপ্লুত হয় রোয়াল্ড ডাল পড়ে। আর ইদানিং ডায়রি অফ আ উইম্পি কিড। এমনও বলেছে যে কখনো সাউথ সিটিতে বাজারটাজার করতে গেলে ওকে স্টারমার্কে ছেড়ে দিতে - আমরা বাজার করাকালীন ও একটা উইম্পি কিড পড়ে নেবে।
  • ppn | ১১ জুলাই ২০১৩ ১০:৫২148166
  • ডাডিডা পড়ে মেয়ে যেমন উলুতপ্লুত হচ্ছে, সেরম আমিও একসময় হয়েছিলাম ডিলবার্ট পড়ে।

    রূপকথা, ফ্যান্টাসি আমাকে কেন যেন টানে না।
  • san | ১১ জুলাই ২০১৩ ১০:৪৮148165
  • আরে অমি শিবুদার লেখা পড়েই ডা ডি ডা পড়ব ভেবেছিলাম। হয়ে ওঠেনি। এবার পড়েই ফেলব।
  • Sibu | ১১ জুলাই ২০১৩ ১০:৪৭148163
  • সোম-শুক্কুর কেউ ছুটি নেয় নাকি? সেদিনগুলো তো ওয়ার্কিং ফ্রম হোম করার।
  • Tim | ১১ জুলাই ২০১৩ ১০:৪৭148164
  • ছুটি তো সব সময়ই দরকারি হয়। আমার রোজই লাগে, দেয়না সে অন্য কথা।

    যাই ঘুমোই। কাল আবার সক্কাল সক্কাল বেরোনো।
  • san | ১১ জুলাই ২০১৩ ১০:৪৪148162
  • আরে ইচ্ছে করে নিইনি, দরকার পড়েছে। কিন্তু তাতেও ছুটি তো ছুটিই।
  • Tim | ১১ জুলাই ২০১৩ ১০:৪৩148161
  • ও হ্যাঁ, হ্যাপ নিয়ে আলোচনা হচ্ছে দেখে মনে পড়লো। কমেন্সমেন্টের সময় পুউরো মনে হচ্ছিলো যেন হগওয়ার্টসে এসেছি। ঃ-)
  • কৃশানু | ১১ জুলাই ২০১৩ ১০:৪১148159
  • সোমবার বা শুক্রবার ছুটি নিলে আপিসে হেবি আবাজ দেয়। বাচ্চা-রা অবধি।
  • Tim | ১১ জুলাই ২০১৩ ১০:৪১148160
  • স্যানকে আজকাবানে পাঠিয়ে দেওয়া হোক
  • ppn | ১১ জুলাই ২০১৩ ১০:৪০148158
  • আরো বাজে ব্যপার। বাড়ি থেকে কল নিচ্ছি। তারপরে আপিস যাবো।
  • | ১১ জুলাই ২০১৩ ১০:৩৯148157
  • ছুটি তো শুক্রবারে নিতে হয়। কিম্বা সোমবারে।
  • Tim | ১১ জুলাই ২০১৩ ১০:৩৮148156
  • এসব কি বাজে ব্যাপার। লোকে আপিস না গিয়ে ভাটাচ্ছে?
  • Bhagidaar | ১১ জুলাই ২০১৩ ১০:৩৭148154
  • সোসেন বিশাল হ্যা প ভক্ত। ওর থেকেই জানলাম Hungarian horntail পটারের দ্র্যগনের নাম.।আমাকে টেনে টেনে দুটো শেষ দুটো সিনেমা দেখাতে নিয়ে গেছিল, আর একবার জন্মদিনে প্রথম ৩তে বই উপহার দিয়েছিল। সঙ্গে ওই ৩তে সিনেমা'র ও ফাইল গুলো দিয়েছিল। আমি না বইগুলো পরেছি না সিনেমা দেখেছি। ক্লান্ত হয়ে গিয়ে বলল " এবার গিয়ে আমি পরে শোনাব, দেখবি, ভালো লাগবে"। ধন্যি মেয়ের অধ্যাবসায়!
  • | ১১ জুলাই ২০১৩ ১০:৩৭148155
  • ম্যামি'র 2:28 এর পোস্ট দেখে অত্যন্ত বিরক্ত বোধ করলাম।
  • san | ১১ জুলাই ২০১৩ ১০:৩৬148151
  • আজ আমি হঠাৎ ছুটি নিয়ে বাড়িতে। ক্ষি আনন্দ।
  • Sibu | ১১ জুলাই ২০১৩ ১০:৩৬148152
  • সিকি গল্পটা শেষ না করে ভাটাচ্ছে কেন? যা-আ-আ-ও, হোমওয়ার্ক নিয়ে বোসো!!
  • san | ১১ জুলাই ২০১৩ ১০:৩৬148153
  • দারুণ তো !'জ্বি না' :-)
  • | ১১ জুলাই ২০১৩ ১০:৩২148150
  • আমার এক ঢাকাস্থ বন্ধু বলল ঢাকায় পাবলিক বাসে মেয়েরা জিন্স পরে উঠলে কোনো কোনো লোক নাকি হাঁ করে তাকিয়ে থাকে। তো, এ মেয়ে সাধারণত জিগ্যেস করে 'আপ্নি কি গোটা রাস্তাটাই এভাবে তাকায়ে থাকবেন?' তাতেই অস্বস্তি পেয়ে বেশীরভাগ মুখ ঘুরিয়ে নেয়, কেউ কেউ আবার বিড়বিড় করে বোধহয় গালি দেয়। যাই হোক, ওর কানে পৌঁছায় না, তাই পাত্তাও দেয় না।

    আজকে নাকি একজন বলেছে 'জ্বি না'। তারপর কান লাল করে বাস থেকে নেমে গেছে। :-))
  • Hungarian Horntail | ১১ জুলাই ২০১৩ ১০:৩০148149
  • হনু ওড়াবে কী? হনুর বউ কিন্তু হ্যাঃপঃ ভক্ত, এবং মেয়ে যখন ভক্ত হবে তখন হনু কী করবে?
  • siki | ১১ জুলাই ২০১৩ ১০:২৬148148
  • আমি তো এইসব সময়ে চুপ করে থাকি। :)
  • ppn | ১১ জুলাই ২০১৩ ১০:২৫148147
  • আমার আবার প্রথম বইটা পড়ার পরে মনে হয়নি অন্যগুলোও পড়ে ফেলতে হবে। ওটা অবশ্য গোগ্রাসেই সেশ করেছিলাম, সে তো কত বইই করি, শুরু করতে যা দেরি হয়।

    দমু আমার কুম্ভমেলায় হারানো দিদি। ঃ)
  • | ১১ জুলাই ২০১৩ ১০:২৩148146
  • নাঃ আমার আর হনুর মত হওয়া হল না। হনু এসেই হ্যা প'কে হুশ করে উড়িয়ে দেবে। এদিকে একগাদা লোক, যাদের কারো কারো পাঠাভ্যাস আবার আমার সাথে মেলে দিব্বি -- একটা সিরিজ নিয়ে হন্যে হয়ে আলোচনা করছে, এদিকে আমি কিছুই বলতে পারছি না, কেমন নিজেকে হাঁদারাম মনে হচ্ছে :-I
  • | ১১ জুলাই ২০১৩ ১০:২০148145
  • হ্যাঁ এইবার কেসি।
    তা কচবাবু, খামোখা একলব্য ফব্য বলে সেন্টি দেওয়ার চেষ্টা করছেন কেন? একলব্যের লক্ষ্য তো নিখুঁত ছিল বলেই জানি। বুড়ো আঙুল ব্যবহার করে কহিপ্তাশাকে হনু ভাবার মত তীর কি ছুঁড়তেন একলব্যবাবু? উঁহুঃ সেরম কিছু তো মহাভারতে পাচ্ছি না।
    (একটু পুরানো উদা ইচ্ছে করেই দিলাম যাতে এক্ষুণি দাউদাউ আগুন লেগে না যায়, তবে সাম্প্রতিক ক্ষেত্রেও একই অবস্থা তো দেখছি)
    বাজে সেন্টি আমাকে দিয়ে যে কিসু হয় না সে তো জানেনই। :-)
  • Hungarian Horntail | ১১ জুলাই ২০১৩ ১০:১৫148144
  • দশ-এগারো বছরেই আরো ভালো করে আইডেন্টিফাই করতে পারবে। মুশকিলটা হল পরের দিকের বইগুলোতে হ্যারিরও বয়স বেড়েছে - লেখার মধ্যে সম্পর্কের ব্যাপারস্যাপার এসেছে, কে কাকে "স্নগ" করলো সেই নিয়ে কথা আছে - সেগুলো আবার সেই বয়সের জন্যে। বছরে একটা করে দিতে পারলে ভালো। কিন্তু তাতে আবার এমন জিনিসের জন্যে অপেক্ষা করতে হবে যেটা অলরেডি আছে। দিদির মেয়ে বলে ওরা মুখিয়ে থাকতো পরের বইটা কবে বেরোবে তার জন্যে।
  • Tim | ১১ জুলাই ২০১৩ ১০:১১148143
  • অজ্জিদ্দার শেষে ড্রাগন হওয়াই সাব্যস্ত করলো?
  • ppn | ১১ জুলাই ২০১৩ ১০:০৯148142
  • দশ বছর বলছ?

    আপাতত তালে Dear Dumb Diary পড়ুক। পাখা হয়ে গেছে।
  • Tim | ১১ জুলাই ২০১৩ ১০:০৭148141
  • হ্যাঁ ভাবছি মানে মানে আর কটা দিন কাটিয়েই দেব কিনা। আর আটদিন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত