এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ম্যামি | ১১ জুলাই ২০১৩ ০৩:২১148110
  • ঋতুপর্ণার সঙ্গে wheelchair-bound aunt যিনি ছিলেন তিনি ক্যানাডারই অধিবাসী। ম যেমন বলেছে না পেয়ে পেয়ে আমাদের এমনই অবস্থা হয়েছে যে সাধারণ জিনিস পেলেও মনে হয় না জানি কী পেলাম, তেমনি কেউ বলতে পারে বড়লোকের দেশে সাধারণ ফর্মালিটি পেলেই আমরা বর্তে যাই, সেটা বলা ঠিক হবে? ঠিক হবে না।
  • C | ১১ জুলাই ২০১৩ ০৩:১১148109
  • টেমপ্লেটবাবুকে আর প্রজননপন্থী জ্যেঠামশায় যিনি কিনা দেশের গরিষ্ঠ জনতাকে অমানুষ বলেন(কারণ তাদের পেটে ভাত নেই, গায়ে আস্ত কাপড় নেই, মাথার উপরে ছাদ নেই), এই দুইজনকে এক কামরায় বন্ধ করে তালা মেরে দিন, জমে যাবে। ঃ-)
  • Bhagidaar | ১১ জুলাই ২০১৩ ০৩:০৯148107
  • বালা তে উনি কে ছিলেন যিনি একজনের কথা লিখেছিলেন যে ক্লিন্টন কে ক্লান্তনয়ন বলে ডাকতে চেয়েছিল?
  • pipi | ১১ জুলাই ২০১৩ ০৩:০৯148108
  • অক্ষদা, চেরী চারা গজাল?
    ঃ-)
  • pipi | ১১ জুলাই ২০১৩ ০৩:০৮148105
  • তিন মহাদেশ মিলিয়ে আমার অভিজ্ঞতা হুচের মতই। সহৃদয়তার আলাদা করে কোন স্থান, কাল, পাত্র হয় না। আর আম্রিগার সাধারণ লোকের ব্যবহারের সাথে পাসপোর্ট কন্ট্রোল বা ফরেন আপিসের লোকজনের ব্যবহারের জাস্ট কোন তুলনা চলে না। ডিপার্টমেন্ট অফ স্টেটস একটি চীজ বিশেষ।
  • a x | ১১ জুলাই ২০১৩ ০৩:০৭148104
  • রঞ্জনদা ঐ টইতে না ঢুকে একটু রম্যরচনা লিখুন দিকি। একসময় বালাতে আপনার লেখা আর প্রগতির লেখা পড়তেই যেতাম। সেসব কোথায় গেল? এই অনন্ত কিচিরমিচিরকিচিড়মিচিড়কে ছুটি দিন কদিন। এই অযাচিত জ্ঞান দান করে আমি আজকের মত বিদায় নিলাম।
  • Ekak | ১১ জুলাই ২০১৩ ০৩:০৪148103
  • ইকি ইশেন্বাবু আমার ঠ্যাং ভাঙ্গতে চান ক্যান ? ! আমি তো অনার প্রশংসা করিনি !
  • C | ১১ জুলাই ২০১৩ ০৩:০২148102
  • আচ্ছা, সত্যিই কি মাসির বাড়ি আছে? রথ বলে মনে পড়লো। ওদের মাসি ই বা কে?
  • ম্যামি | ১১ জুলাই ২০১৩ ০৩:০১148101
  • ঋতুপর্ণা সেনগুপ্ত।
  • ম্যামি | ১১ জুলাই ২০১৩ ০২:৫৬148100
  • ভালো-ই আছি শুচিস্মিতা। তুমি ভালো আছ? রাত জাগার অভ্যেসটা কাটাতে পারছি না। সহৃদয়তা নিয়ে ইদানিংকালে অনেক খবর পড়েছি, কীভাবে পাসপোর্ট নিয়ে হ্যারাস করে। কে যেন এই সেদিন, নামটা মনে পড়ছে না।
  • ম্যামি | ১১ জুলাই ২০১৩ ০২:৫৩148099
  • অন্য যে কোনো ট্রেনের রিজার্ভেশান করিয়ে দিন -- কথাটার একটা মানে আছে। তাদের বিশেষ করেই বলেছিলাম শাশুড়ি মায়ের কাছে এটা তীর্থযাত্রা, অনেক আশা নিয়ে বেরিয়েছি, আজ কিছুতেই বাড়ি ফিরে যাব না। এটাও ভুললে হয় না যে বাতিল ট্রেনগুলোর অনেক যাত্রীই পুরী যাচ্ছিলেন। তাদের সকলকে জগন্নাথ এক্সপ্রেসে জায়গা করে দেওয়া নিশ্চয়ই সম্ভব হয়নি।
  • hu | ১১ জুলাই ২০১৩ ০২:৪৭148098
  • ম্যামিদি, বিদেশ মানেই যান্ত্রিকতা, সহৃদয়তার স্থান নেই - এই ধারনা ঠিক না। সহৃদয়তা বিদেশে অনেক জায়গাতে পেয়েছি, দেশেও যে কখনও পাইনি এমন বলতে পারি না। ব্যক্তিগত অভিজ্ঞতা নিয়ে তর্ক চলে না।
    তুমি কেমন আছো? এত রাতে জেগে?
  • ম্যামি | ১১ জুলাই ২০১৩ ০২:৪২148097
  • বসার নয়, শোওয়ার বার্থ পেয়েছিলাম। ছটি বার্থ। শুধু বসার জায়গা পেলে শাশুড়িমাকে নিয়ে যেতাম না। তিনি খুব একটা সুস্থ মানুষ ছিলেন না। আর কাউন্টারে নয়, টিকিটঘরে ঢুকে অনুরোধ করেছিলাম। হাওড়া স্টেশন সেদিন নর্মাল অবস্থায় ছিলনা। সাউথ ইস্টার্ন রেলওয়ের সমস্ত ট্রেন বাতিল হয়েছিল। যাই হোক, এটি আমার জীবনের অন্যতম পুণ্যকাজ।
  • | ১১ জুলাই ২০১৩ ০২:৪০148096
  • আপনার কথায় আমার টাকা দিয়ে পরিষেবা কেনা সম্পর্কিত ভাবনা একটুও বদলাবে না।
    ট্রেনের সিট ছিলো,তাই ওরা আপনাকে জায়গা দিতে পেরেছিলো। এতে সহৃদয়তা তেমন খুঁজে পাই নি।
    আমি পাইনি, আপনি পেতেই পারেন। আপনি নিজের মত জানিয়েছেন,আমি আমার।

    আর এটা তো ঠিক পাঠশালা নয়,মতামত বিনিময়ের জায়গাঃ)
  • ম্যামি | ১১ জুলাই ২০১৩ ০২:২৮148095
  • বড়দের সঙ্গে কীভাবে কথা বলতে হয় একটু শিখে নাও, তারপর কথা ব'লো।
  • sosen | ১১ জুলাই ২০১৩ ০২:২৬148094
  • এয়ারপোর্টে বোসে ঝিমুই।
  • | ১১ জুলাই ২০১৩ ০২:২৫148093
  • মহা সমস্যা। আপনি লিখলেন " অন্য যে কোনো ট্রেনের রিজার্ভেশান করিয়ে দিন, তারাও সহৃদয় হয়ে জগন্নাথ এক্সপ্রেসে করিয়ে দিলো'--- আপনার কি মনে হয় যে ওদের জগন্নাথ এক্সপ্রেসে জায়গা ছিলো না,তাও আপনাকে জায়গা করে দিলো? নাকি ট্রেনে খালি জায়গা ছিলো, তাই আপনাকে ঐ ট্রেনের টিকিট দিলো?- বসার জন্যে সিট পেয়েছিলেন নিশ্চয়?-
    আপনার কাছে এটি টিকিট কাউন্টারের লোকের সহৃদয়তার নমুনা মনে হতেই পারে- আমার কাছে মনে হয়েছে টাকা নিয়ে পরিষেবা দেবার চেষ্টা।-হ্যাঁ আপনার অন্য কোথাও যাবার ইচ্ছে ছিলো তাই আপনি চেষ্টা করেছেন। কেউ করেনি।
  • Ishan | ১১ জুলাই ২০১৩ ০২:২৩148092
  • আর এরা সবাই মিলে হ্যারি পটার হ্যারি পটার করে যা করে ফেলল, আমাকে এবার পড়েই ফেলতে হবে মনে হচ্ছে। :(
  • Ishan | ১১ জুলাই ২০১৩ ০২:২১148091
  • একককে এখানে কাল পেলে কেউ একটু ঠ্যাংটা ভেঙে দিতে পারবেন? কাইন্ডলি? (একটা ঠ্যাং ভাঙলেই চলবে)।
  • ম্যামি | ১১ জুলাই ২০১৩ ০২:০৮148090
  • বাক্যটা একটু ভুল লিখেছি। বাচ্চা বয়েসে রিজার্ভেশন আমি করতাম না। রিজার্ভেশন করা শুরু করেছিলাম আঠেরো বছর বয়েসে।
  • ম্যামি | ১১ জুলাই ২০১৩ ০১:৫৯148089
  • হু কে, যান্ত্রিকতা ও সহৃদয়তার মধ্যে পার্থক্য করতে জানি।
  • ম্যামি | ১১ জুলাই ২০১৩ ০১:৫৬148088
  • দেখো মিঠু, বাচ্চা বয়েস থেকে প্রতি বছর বেড়াতে গেছি, রিজার্ভেশন আমিই করতাম, ও তা সেকেন্ড ক্লাস স্লীপারে। পাওয়া মোটেই সহজ ছিল না। দুমাস আগে গিয়ে সারাদিন লাইন দিতে হত।

    যা কিছু পেয়েছি, অর্জন করেছি, কাজেই কখনোই মনে হয় নি 'না জানি কি পেলাম'।
  • ম্যামি | ১১ জুলাই ২০১৩ ০১:৫১148087
  • ভি আই পি কোটা থেকে দিয়েছিল। তক্ষুনিকার তক্ষুনি।
  • pipi | ১১ জুলাই ২০১৩ ০১:১৮148086
  • গুড! গুড! থিঙ্কুস পাই!
  • pi | ১১ জুলাই ২০১৩ ০১:১৫148085
  • পিপি, আছে। ঐ banglamoviesonline এই পেয়ে যাবে।
  • | ১১ জুলাই ২০১৩ ০১:১৩148083
  • @ম্যাক্সিদি
  • | ১১ জুলাই ২০১৩ ০১:১৩148084
  • মানে এতে সহৃদয়তার কি আছে? টাকা দিয়ে পরিষেবা কেনা আমাদের কাজ হলে পরিষেবাপ্রদানকারীর ও দায় আমাদের ঠিকঠাক পরিষেবা দেওয়া।
    আমরা এতই অনভ্যস্ত, উপযুক্ত ব্যবহার পেলে মনে করি না জানি কি পেলাম।
  • pipi | ১১ জুলাই ২০১৩ ০১:১২148082
  • চিত্রাঙ্গদা, আ প্রে গ এগুলো কি অনলাইনে আছে?
  • hu | ১১ জুলাই ২০১৩ ০১:০৭148081
  • একটা ট্রেন ক্যানসেল হলে অন্য ট্রেনে বুক করে দেওয়া? বা অন্য কোথায় যাওয়া যায় তার সাজেশন দেওয়া? হ্যাঁ, কেন পাওয়া যাবে না?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত