এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • চান্দু মিঁঞা | ১০ জুলাই ২০১৩ ১৫:৩৯147750
  • না ক্ষমতায় থাকাটাই মূল লক্ষ্য হবে কেন? কৃষিতে উন্নয়ন বাস্তবায়িত করতে সময় লেগেছে। তারপরে একটা স্ট্যাগন্যান্ট পিরিয়ড আসে এবং বুদ্ধ ভটচাজ শিল্পায়নের স্বপ্ন দেখছিলেন তার বাইরে আসার।

    তবে এও সত্যি যে আমরা চোরকে বাড়ির দারোয়ান করিনা। তাই ক্ষমতা ধরে রাখার দরকার অবশ্যই ছিল। নইলে কি হয় তা আমরা অন্যান্য রাজ্যে দেখি এবং এখন পশ্চিমবঙ্গেও দেখব। এই যে কালকের হাইকোর্টের রুলিং সেও তো ভাই ভাইপোর ব্যাবসা আটকাতে। হলদিয়ায় কি হল তাও দেখলাম।
  • Hungarian Horntail | ১০ জুলাই ২০১৩ ১৫:৩৪147749
  • ম্যামি - বেশিরভাগটাই চাষের অযোগ্য। তাছাড়াও কোশ্চেন হল - ধরুন অনিচ্ছুক কোনো ব্যক্তির জমি ফ্লাই অ্যাশে ঢাকা - এবার জমি যখন ফেরত হবে তখন কীভাবে হবে?
  • Hungarian Horntail | ১০ জুলাই ২০১৩ ১৫:৩২147748
  • প্রশ্ন হল - তাহলে কি সরকারে থাকাটাই মূল লক্ষ্য ছিলো? মানে ওই সীমিত ক্ষমতার মধ্যে লোককে ম্যাক্সিমাম রিলিফ পৌঁছে দেওয়ার দাবীর মধ্যে ক্ষমতা ধরে রাখার প্রবণতাও কিছুটা ছিলো?
  • ম্যামি | ১০ জুলাই ২০১৩ ১৫:২৫147747
  • টাটদের উকিল বলেছে, they had been given the land on lease for a 90-year period. অত মানে করে বলে নি বটে, কিন্তু 'given' কথাটাই ঠিক। প্রায় দান করেছিল। তা বেশ, দান করার আইন টাইন আছে। এবারে ঐ জমির কিছু অংশ চাষের অযোগ্য হয়ে গেছে। সবটা নয়। যে অংশগুলো চাষের অযোগ্য, সেগুলোকে অন্য কাজে লাগানো যায়।
  • চান্দু মিঁঞা | ১০ জুলাই ২০১৩ ১৫:২২147746
  • যদি এমন হত যে বামফ্রন্ট ৭০% ভোট পেয়ে জিতে এসেছে, তাহলে সমবায় নিয়ে পরীক্ষা চালানো যেত কারণ তখন কিছু ভোট হারালেও সরকার থাকত। কিন্তু যেহেতু সেটা কখনই হয় নি তাই পরীক্ষাও করা যায় নি।
  • চান্দু মিঁঞা | ১০ জুলাই ২০১৩ ১৫:২০147745
  • আমূল কি ভাবে কাজ করে তা আমি জানিনা তবে আমার ধারণা যদি আমরা সম্পত্তির ব্যাক্তিগত মালিকানা বজায় রাখি তাহলে চুরি থাকবেই। কারণ সে ভাবে একজন ধনী হয়ে উঠলে তার পরবর্তী প্রজন্ম টিকে থাকার সম্ভাবনা বাড়ে। এ এক জৈবিক কারণ। তাই ব্যাক্তিগত মালিকানাধীন সম্পত্তি থাকলে চুরি থাকবেই আর তাহলে সমবায়ের পরিচালনে ত্রুটি আসবেই।

    একমাত্র ক্লোসড সিস্টেমে সমবায় কার্যকর হতে পারে।
  • ম্যামি | ১০ জুলাই ২০১৩ ১৫:১৯147744
  • অনেকখানি জমি তালাবন্ধ হয়ে আটকে পড়ে আছে এই অবস্থা কতদিন চলবে?
  • Hungarian Horntail | ১০ জুলাই ২০১৩ ১৫:১১147743
  • অপারেশন বর্গা যদি বামফ্রন্ট করে থাকতে পারে, তাহলে পরের ধাপটা নিয়ে বিপুলভাবে জেতার প্রশ্ন উঠবে কেন? সেটা তো বরং তুলনামূলকভাবে সহজ।
  • Hungarian Horntail | ১০ জুলাই ২০১৩ ১৫:১০147742
  • সমবায়টা যদি সেই প্রান্তিক চাষীরাই চালাত তাহলেও কেন সেন্স অফ এমপাওয়ারমেন্ট চলে যেত? আমূল মডেল যদি সফল হতে পারে, একই মডেল এখানে চলতো না কেন - ইরেস্পেক্টিভ অফ চুরি ইঃ? আর চুরি হতই বলে দেওয়াটা কি অবিশ্বাস নয়?
  • চান্দু মিঁঞা | ১০ জুলাই ২০১৩ ১৫:০৬147741
  • না খুব সহজ কারণেই সমবায় আন্দোলন সম্ভব ছিলনা।
    ১) যে পাট্টাবিলির জন্য প্রান্তিক চাষারা এমপাওয়ারড ফিল করছিল তাদের আবার সমবায়ের ভেতরে ঢোকালে সেই সেন্স অফ এমপাওয়ারমেন্ট চলে যেত।

    ২)আর এও মনে রাখতে হবে যে বামফ্রন্ট কখনই সেরকম বিপুল ভাবে জেতেনি। তাই এ ধরণের পরীক্ষা নিরীক্ষায় যাওয়া যেতনা।

    ৩) সে যুগে সমবায় ভেঙ্গে পড়ত চুরির জন্য। এমন ভাবা ঠিক হবেনা হঠাৎ করে সবাই খুব সৎ হয়ে উঠবে।
  • Hungarian Horntail | ১০ জুলাই ২০১৩ ১৫:০৩147740
  • কেন? মামুর কোন দাড়িতে সুড়সুড়ি দিলুম?
  • san | ১০ জুলাই ২০১৩ ১৫:০১147739
  • ঈশান কিন্তু আবার এসে বকবে।
  • ম্যামি | ১০ জুলাই ২০১৩ ১৪:৫৭147738
  • মারপিট আবার কী? কম্পিটিশন। মিডলমেনদের মধ্যে কম্পি।
  • siki | ১০ জুলাই ২০১৩ ১৪:৫১147736
  • ছব্বোনাছ কয়েচে!!

    নাহ, এইবারে জোর করে ভাটকে ভালো লাগাতেই হবে। আপাতত টইয়ের দিকে ঘেঁষছি না। :(
  • Hungarian Horntail | ১০ জুলাই ২০১৩ ১৪:৫১147737
  • আর এইটা বামফ্রন্ট করতে পারতো। এদের মারপিট ছাড়া আর কিসু ক্ষমতাও নেই, ইচ্ছেও নেই, আর সবচেয়ে বড় কথা মোটা মাথায় এসব ঢোকার জায়গাও নেই।
  • Hungarian Horntail | ১০ জুলাই ২০১৩ ১৪:৫০147735
  • প্রথম পয়েন্ট নিয়ে কিছু বলা যায়। ভূমি সংস্কারের পরের ধাপ হওয়া উচিত ছিলো কনসোলিডেশন। জমি তো চাষীদের হাতে দেওয়া হল - সেটা একটা ধাপ। এর ফলে যেটা হল সেটা হল আলের সংখ্যার বিরাট বৃদ্ধি - প্রচুর জমি আলের জন্যে নষ্ট হয়েছে আর মেকানাইজড ফার্মিং-এর পক্ষে ছোট জমি, আল - এগুলো অসুবিধাজনক। দ্বিতীয় ধাপটা হওয়া উচিত ছিলো এক একটা পঞ্চায়েত ধরে ধরে কো-অপ গোছের কিছু তৈরী করে মেকানাইজড ফার্মিং ইত্যাদি সুবিধা দেওয়া। সেইটা হয়নি।

    "ইস্পাত"-এ পাভেল একবার জমির দিকে তাকিয়ে বলেছিলো - "কিছুদিন পর এখানে আর একটাও আল থাকবে না"।
  • কৃশানু | ১০ জুলাই ২০১৩ ১৪:৪৯147734
  • তবে এবার থেকে টই খুললে আম্মো কিন্তু ইন্ট্রো দেব। বলে দিলাম।
  • kc | ১০ জুলাই ২০১৩ ১৪:৪৭147733
  • ঠারে ঠারে যতই কথা বল না কেন, বুইতে কিন্তু ঠিকই পারছি।
  • Hungarian Horntail | ১০ জুলাই ২০১৩ ১৪:৪৫147732
  • ভালোমানুষ নই গো মোরা, ভালোমানুষ নই
    গুণের মধ্যে ওই আমাদের, গুণের মধ্যে ওই।
    দেশে দেশে নিন্দে রটে...

    এইটুকুই যথেষ্ট;-)
  • Hungarian Horntail | ১০ জুলাই ২০১৩ ১৪:৪৩147730
  • খারিজ হয়েছিলো রাষ্ট্রপতির সই নেই বলে। তো সেই ইস্যু তো এখনো রয়েছে।
  • চান্দু মিঁঞা | ১০ জুলাই ২০১৩ ১৪:৪৩147731
  • ১) রাজ্যসরকারের হাতে খুব একটা কিছু করার জায়গা নেই। তারমধ্যে কৃষিপ্রধান রাজ্যে। যেগুলো আকরিকে সমৃদ্ধ সেখানে সম্ভাবনা আছে। ঐ চাষবাসে যা উন্নতি সম্ভব তা বাম আমলেই হয়ে গেছে আর তাও বেশ কিছুকাল আগে। তাই এই সরকারের খুব একটা উন্নতির জায়গা নেই।

    ২) একমাত্র কাজ করে দেখাবার জায়গা ছিল শিল্পায়নে যেটা করতে গিয়ে ভটচাজ মশাই বিপদে পড়লেন।

    ৩) তাহলে এই সরকার দুটি কাজই করবে ১) উৎসব শিল্প ২) চুরি শিল্প এখন এই চুরি শিল্পটা বুঝতে জনতার যতদিন লাগে। আর অবশ্যই জেনারাল ল অ্যান্ড অর্ডার খারাপ হবে। এটিই বামেদের ঘুরে দাঁড়াবার রাস্তা। কিন্তু তা সহজ হবেনা গুন্ডা বদমাশদের খুব পরিষ্কার সিগনাল দেওয়া হচ্ছে, দিদি কার।
  • ম্যামি | ১০ জুলাই ২০১৩ ১৪:৩৬147728
  • সিঙ্গুর অর্ডিনান্স খারিজ হয়েছিল যতদূর বুঝেছিলাম, ফেরত নিয়েই।
  • কৃশানু | ১০ জুলাই ২০১৩ ১৪:৩৬147729
  • ওহ, ঋতু টই দু-লাইন পড়লাম। আর পড়তে পারলাম না। বেছে বেছে নিচে দমুদি, সোসেনদি - এদের কমেন্ট পড়লাম।
    মেকলে ছেলে না কি বলে হানু-দা সকালে গাল দিয়েছিল কেন এবার বুঝলাম :-)
    ইনি-ই তো মোক্ষমুলার কে নিয়ে টই লিখছিলেন। যা বুঝলাম, ব্ল্যান্কি-দার এসাম্পশন মোটের ওপর ঠিকই ছিল। তাই-তো?
  • | ১০ জুলাই ২০১৩ ১৪:৩৫147726
  • ধুত্তেরি হাত নিশপিশানোর পোস্টটা আমার।
  • Hungarian Horntail | ১০ জুলাই ২০১৩ ১৪:৩৫147727
  • ম্যামি - ওইটা না হয় আপাততঃ উহ্য থাক। বহু পুরনো স্মৃতি - ধরেন এই বছর আষ্টেক আগেকার;-)
  • Hungarian Horntail | ১০ জুলাই ২০১৩ ১৪:৩৪147725
  • প্রথম অংশটা নিয়ে বিশেষ করে। দ্বিতীয় অংশ (মানে বামফ্রন্টের ব্যাপারটা) - সেখানেও কিছুটা ক তো দেওয়াই যায়। বামফ্রন্ট ভূমি সংস্কার করেছিলো বলেই গ্রামে জোর তৈরী হয়েছিলো - এই নিয়ে সন্দেহ নেই। সেটা ছাড়াও, ইংরিজী নীতি, পরীক্ষা সংক্রান্ত নীতি - সমস্তই গ্রামকে মাথায় রেখে তৈরী।

    শহরে কী হল না হল সেই সম্পর্কে শুরু থেকেই বামফ্রন্ট যথেষ্ট উদাসীন ছিলো। কলকাতার লোকে বামফ্রন্টকে ভোট দেয় না/দেবে না - এই রকম কথা ভোটের কাজ করার সময় কম শুনিনিঃ-)

    সুপ্রীম কোর্টের আজকের "প্রশ্নটা" দেখিয়েই পঞ্চায়েতে ভোটের ঢল নামিয়ে দেবে, দেখে নেবেন।
  • ম্যামি | ১০ জুলাই ২০১৩ ১৪:৩৩147723
  • কিসের প্রথম প্যারা হর্নটেইল?
  • v | ১০ জুলাই ২০১৩ ১৪:৩৩147724
  • হুঁ।, হাত নিশপিশাচ্ছিল আত্মপরিচয় দেবার জন্য। হাতে চিমটি কেটে থামালাম।
  • ppn | ১০ জুলাই ২০১৩ ১৪:৩২147722
  • ইতি টেমপ্লেটায়ঃ নমঃ
  • ম্যামি | ১০ জুলাই ২০১৩ ১৪:২৯147719
  • কৃশানু, পারবে না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত