এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ম্যামি | ০৯ জুলাই ২০১৩ ২৩:০৪147510
  • অন সেকেন্ড থট -- ইদুরকলের গপ্পোটা কি সিভিল রাইটসবাদী না মাওবাদী?
  • Tim | ০৯ জুলাই ২০১৩ ২৩:০২147509
  • টাক ব্যাড লাইটেও দেখা যায়। চকচক করে কিনা।
  • | ০৯ জুলাই ২০১৩ ২৩:০১147508
  • ন্যাড়াবাবু গিন্নির খবর কি? তাকে অনেকদিন দেখিনা মনে হচ্ছে।
  • ন্যাড়া | ০৯ জুলাই ২০১৩ ২২:৫৯147507
  • এই গপ্পোটা ভাল। টেকো লোককে ব্যাড লাইটে দেখান হয়নি।
  • sosen | ০৯ জুলাই ২০১৩ ২২:৫৮147506
  • ঊফ, চতুদ্দিক প্রেমে থৈ থৈ কোচ্চে, গাম্বুট পায়ে দিয়ে এলুম।
  • Tim | ০৯ জুলাই ২০১৩ ২২:৫৭147505
  • এহ স্যানের সামনে গরু বলেছে
  • Ishan | ০৯ জুলাই ২০১৩ ২২:৫৬147504
  • এটা তো গপ্পো না খসড়া। গপ্পোটা লিখলে অনেক বদলাতে পারে।

    কিন্তু এসব লিখে আমার শরীলটা একটু ক্যামন ক্যামন কচ্ছে। একটু বিড়ি খেয়ে আসি।
  • cm | ০৯ জুলাই ২০১৩ ২২:৫৫147501
  • কই গপ্পে গরু নাই তো
  • san | ০৯ জুলাই ২০১৩ ২২:৫৫147502
  • আর এইটা প্লিজ টইতে তুলে রাখা হোক।
  • Tim | ০৯ জুলাই ২০১৩ ২২:৫৫147503
  • সেশটা গানের ওপারের মত। ঐখেনে একটা রস বাজবে, নেপথ্যে।
  • ম্যামি | ০৯ জুলাই ২০১৩ ২২:৫৪147500
  • আমিও ভোট দিলাম -- পার্ট ফাইভ বাদ।
  • Tim | ০৯ জুলাই ২০১৩ ২২:৫৩147497
  • মাথায় গজাল মারা বেশ কষ্টকর ব্যাপার।
  • | ০৯ জুলাই ২০১৩ ২২:৫৩147498
  • শেষটা খুব ভালো হয়েছে। একেবারে আমার 'মন'এর মত;)
  • cm | ০৯ জুলাই ২০১৩ ২২:৫৩147499
  • সেই কা বার জয়।
  • ম্যামি | ০৯ জুলাই ২০১৩ ২২:৫২147496
  • সহিংস সহযোগ।
  • san | ০৯ জুলাই ২০১৩ ২২:৫১147493
  • অসম্ভব। পার্ট ফাইভ অমিট করা হোক। পার্ট ফোরের শেষেই শেষ হলে অনেক ভালো হত।
    পাঠকের মাথায় গজাল মেরে সব ঢোকাতে হবে নাকি?
    ন্যান, চাওয়ার আগেই সমালোচনা করে দিলাম। স্পোর্টিংলি নেবেন।
  • ন্যাড়া | ০৯ জুলাই ২০১৩ ২২:৫১147494
  • চিরটাকাল দেখে এলাম সুপুরুষ নায়কের আন-অ্যাট্রাক্টিভ অ্যান্টি-হিরো দেখাতে গেলেই তাকে মধ্যবয়স্ক টেকো করে দেয়। উঠতি প্রেমের গপ্পের লেখক সিকিও তার ব্যতিক্রম নয়। ছিঃ।
  • Tim | ০৯ জুলাই ২০১৩ ২২:৫১147495
  • যাহ মামু সেশ করে দিলো গল্পটা।
  • ম্যামি | ০৯ জুলাই ২০১৩ ২২:৫০147490
  • পাক্কা মাওবাদি প্রেমের গপ্পো।
  • pi | ০৯ জুলাই ২০১৩ ২২:৫০147491
  • শেষটা ব্যাপক।
  • san | ০৯ জুলাই ২০১৩ ২২:৫০147492
  • ভায়োলেন্সের জন্য না।
  • Tim | ০৯ জুলাই ২০১৩ ২২:৪৯147488
  • না না এটা তো তেমন ভায়োলেন্ট না। অবসিডিয়ানের ছুরি দিয়ে হৃৎপিন্ড খুবলে নেওয়ার মত না।
  • Ishan | ০৯ জুলাই ২০১৩ ২২:৪৯147489
  • প্রেমের গপ্পো পার্ট ফাইভ
    ---------------------------------

    হাত টাত ধূয়া হলে দেবী আমার গা ঘেঁষে বসে। চোখে চোখ। নাকে নাক। এই নরশরীর ভালোবাসো? এই ড্যাবাড্যাবা নাক। পান্তুয়ার মতো চোখ।

    খুব। একটু হেসে দেবী বলে। তুমি কষ্ট পেলেও আমি সহ্য করতে পারবনা।

    শেষ।
  • san | ০৯ জুলাই ২০১৩ ২২:৪৭147486
  • মানে এই প্রতিক্রিয়াটা হাড়হিম করা প্রেমের গপ্পো পড়ে।
  • Tim | ০৯ জুলাই ২০১৩ ২২:৪৭147487
  • না না ভালো হচ্চে তো। এরপর রিদ্ধি এসে ডার্কি মার্কি রিভিউ লিখে দেবে।
  • san | ০৯ জুলাই ২০১৩ ২২:৪৬147484
  • ওরে বাবারে।
  • | ০৯ জুলাই ২০১৩ ২২:৪৬147485
  • আর এগোস না।
  • Tim | ০৯ জুলাই ২০১৩ ২২:৪৫147482
  • কাঠবেড়ালী বেশ জটিল। তারা অভিনয় করতে পারে। কঃইঃ মানে কিনা কমপ্লেক্সিটি ইন্ডেক্সে তারা ইঁদুরের চেয়ে সামান্য পিছিয়ে। কাঠবেড়ালী নিয়ে আমার গ্রাফিক নভেল আছে, "কাঠবেড়ালী আর কুমুদিকেমিস্ট", পড়ে নিস (ডাউনলোড করিস না, বইটার বিক্কিরি এমনিতেই কম)।
  • Ishan | ০৯ জুলাই ২০১৩ ২২:৪৫147483
  • প্রেমের গপ্পো পার্ট ফোর
    --------------------------------
    আমরা উবু হয়ে বসি। ইঁদুর কলের পাশে। কল খোলা হয়। ইঁদুরটা নড়তে পারেনা। পালানোর তো প্রশ্নই নেই। শুধু কিচমিচ করে। দেবী সস্নেহে পিঠে হাত বোলায়। ইঁদুরটা আরও কিচমিচিয়ে ওঠে।

    রুমাল আছে?

    আমি পকেট থেকে রুমাল বার করে দিই।

    দেবী সাদা রুমাল বিছিয়ে দেয় ইঁদুরের শরীরে। তারপর রুমালের উপর দিয়ে শক্ত করে ধরে শরীরটা। বাঁ হাত দিয়ে। ইঁদুরটা আরও কিচমিচিয়ে ওঠে।

    দেবী ডানহাতে ছুরি ধরে। সার্জারি নয়। এভাবে খুন করে লোকে। একটু একটু করে গলার কাছে নিয়ে যায়। হাতটা একটু উপরে তোলে। ইঁদুরটা কিচমিচ করে।

    আমি চোখ বন্ধ করে ফেলি। মুহূর্তের জন্য। চোখ যখন খুলে, রুমাল লাল। ইঁদুরের রক্ত লাল হয়, কে জানত।

    আমার দিকে তাকিয়ে একটু অপ্রস্তুত ভঙ্গীতে দেবী বলে, বড্ড কষ্ট পেত, নইলে।

    বিকেলের আলো। হাতে ইঁদুরের রক্ত। দেবী আমার সামনে বসে। অনেক দিন পর। বন্ধ ঘরে।
  • ন্যাড়া | ০৯ জুলাই ২০১৩ ২২:৪৩147481
  • অক্ষদা? সমালোচনাটা?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত