এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • san | ০৯ জুলাই ২০১৩ ২২:৪২147479
  • হোয়াট অ্যাবাউট কাঠবেড়ালী ?
  • Tim | ০৯ জুলাই ২০১৩ ২২:৪২147480
  • আহ্‌, ইঁদুর
  • Tim | ০৯ জুলাই ২০১৩ ২২:৪১147478
  • শরীর টু ন্যাজ রেশিও অনুযায়ী প্রাণীদের কমপ্লেক্সিটি বাড়ে। উঁদুর সেখানে হাতিকে বলে বলে গোল দেবে। শুয়োর আর হাতির মধ্যে কে বেশি জটিল এটা এখনও জানা যায়নি। মানুষ ইঁদুরের চেও জটিল, তার ন্যাজের দুই রকম আছে। ফিজিওলজিকাল ন্যাজ বাদেও মানুষের মানসিক ন্যাজ হয়। তাই মানুষ ইঁদুরের গল্প লেখে, ইঁদুর মানুষের জন্য কল পাতেনা। ইত্যাদি।
  • Ishan | ০৯ জুলাই ২০১৩ ২২:৩৮147477
  • প্রেমের গপ্পো পার্ট থ্রি
    -------------------------------
    দেবী কেমন থম মেরে যায়। গম্ভীর মুখ করে বলে, এবার কী হবে?

    প্রশ্ন তো আমারও। এবার কী হবে? বন্ধ ধরে আধাখ্যাঁচড়া কর্ম হলে তারপর কি হয়? সাবান মেখে শাওয়ারের নিচে দাঁড়িয়ে দুম করে জল চলে গেলে কি করে লোকে? -- ছেড়ে দিই? বলি আমি।

    -- ছেড়ে? দেবী দাঁত খিঁচিয়ে ওঠে। এর কখন কি মুড হয় বোঝা ভার। -- ছেড়ে দিলে ও কি আর বাঁচবে?

    তাও বটে। তাহলে?

    বাড়িতে ছুরি আছে? দেবী বলে।

    তা থাকবেনা কেন?

    দাও।

    কি করতে চায় এ? সার্জারি? এত গুণ ছিল জানতাম না তো। মানে মানে একটা ছুরি বার করে আনি রান্নাঘরের ড্রয়ার থেকে।

    ধার আছে?

    আমার পেটে মেরে দেখো। আর কি। দেবী গম্ভীর মুখে একটা গাজরের উপর ছুরি বসিয়ে দেয়। ঘচ করে বসে যায়। হাতের জোর? নাকি ছুরির ধার? কে জানে।
  • Tim | ০৯ জুলাই ২০১৩ ২২:৩৬147476
  • হাতিরা সরোল গোলগাল হয়। হাতিদের তেমন আমল দেওয়ার কিছু নেই। মামুর গল্পে কোন হাতি নেই, স্রেফ ইঁদুর। জটিল সাইকোলজিকাল প্লটে হাতি থাকতে পারেনা।
  • san | ০৯ জুলাই ২০১৩ ২২:৩৪147475
  • তুই হাতিদের প্রতি তাচ্ছিল্য দেখাচ্ছিস, এটাই বা কি কম নিষ্ঠুর?
  • Tim | ০৯ জুলাই ২০১৩ ২২:৩২147474
  • ধুর প্রেমের গল্প লিখতে হলে মেকসিকোয় আসতে হয়। ক্ষি প্রেম ক্ষি প্রেম। পুউরো নিত্যানন্দ সব।
  • Tim | ০৯ জুলাই ২০১৩ ২২:৩১147473
  • সিকির আত্মজীবনীকে স্যান হাতি বল্লি? ক্ষি নিষ্ঠুর!
  • Ishan | ০৯ জুলাই ২০১৩ ২২:৩০147472
  • প্রেমের গপ্পো পার্ট টু
    ---
    দেবী চান্স পেয়েই লাফ মেরে উঠে পড়ল। তারপর একি? বলে চিল চিৎকার। ব্যস, মুডের দফারফা। অবশ্য দোষ দিয়ে লাভ নেই। উঠে গিয়ে দেখি, সে এক কেচ্ছা কেলেঙ্কারি। আসলে দোষটা ইঁদুরেরই। শেষ মুহূর্তেও দোনামন করছিল, যাবে কি যাবেনা। খাবে কি খাবেনা। ব্যস, ইঁদুর কলের গেট খচাং করে নেমে একদম বডি হাফ করে দিয়েছে। দোনামোন করলে ওরকমই হবে। একদিকে দুটো ঠ্যাং পড়ে আছে। অন্যদিকে বডিটা কোনোমতে নড়বড় করছে। কলারবোন ভেঙে গেছে মনে হয়। ইঁদুরের কি কলারবোন থাকে? উফ প্রেম করতে গিয়ে শেষে ফিজিওলজি চচ্চা করতে হবে কে জানত?

    খানিকটা দেখার পর অবশ্য করুণাও আসে। আহা রে বেচারা কেমন ছটফট করছে। চুলবুলে জীবনের এ কি অন্তিম পরিণতি। যে কারণে গীতায় বলেছে... ধুর এই মনোরম সন্ধ্যায় শেষে গীতাপাঠ?
  • ladnohc | ০৯ জুলাই ২০১৩ ২২:২৮147471
  • সিরিয়াস গপ্প নিয়ে সার্ভে কত পাতায়?!
  • lcm | ০৯ জুলাই ২০১৩ ২২:২৭147470
  • আমিও পেমের গপ্পো বলব।
    আমাদের আপিসে ছিল ভিশ, সবাই বলত ভেজভিশ - ভেজিটেরিয়ান বিশ্বনাথন।
    ভালেন্টাইন দিবসে ভিশ আপিস থেকে বাড়ি ফিরল - সঙ্গে ফুলের তোড়া। হাসি হাসি মুখে দরজায়। বৌ দরজা খুলল। এটা আবার কি দেখি - নজরে এল ঝুলে থাকা দামের ট্যাব। উনিশ ডলার! প্লাস ট্যাক্স!! দড়াম করে দরজা বন্ধ হল - এভাবে পয়সা নষ্ট, ঢং ! (আচ্ছা, ঢং এর তামিল কি? )।
    ব্যাস।
  • pi | ০৯ জুলাই ২০১৩ ২২:২৬147469
  • সে লিখছো লেখো, কিন্তু সার্ভেগুলোও দেখো ! x-(
  • Ishan | ০৯ জুলাই ২০১৩ ২২:২২147468
  • ধুর সিরিয়াস গপ্পে কারো ইন্টারেস্ট নেই। অতএব আমি আরো লিখব। সে আপনারা পড়ুন কি না পড়ুন।
  • pi | ০৯ জুলাই ২০১৩ ২২:২০147467
  • নাকটা পান্তুয়ার মত না হয়ে নিকুতির মত হলে ভাল হত।
  • | ০৯ জুলাই ২০১৩ ২২:১৯147466
  • হুমম অক্ষ এটা ভাল খেয়াল করেছে তো।
  • pi | ০৯ জুলাই ২০১৩ ২২:১৮147465
  • মেয়েদের সম্পর্কে আইডিয়া ? মেয়েরা কি হোমোজিনিয়াস এন্টিটি নাকি ? সব মেয়ে কি একরকম হয় !
  • lcm | ০৯ জুলাই ২০১৩ ২২:১৭147464
  • প্লেনের দোষ বের করেছে - খুব কম স্পিডে যাচ্ছিল। ন্যাজ ভেঙ্গে গেছে।
    বিষ্যুদবার এসএফও থেকে উড়ি, আর, রোববার ওকল্যান্ডে ফিরে আসি - অসুবিধে হয় নাই।
    ট্রেন স্ট্রাইকটা উঠেছে, যাতায়াত করা যাচ্ছে।
  • কৃশানু | ০৯ জুলাই ২০১৩ ২২:১৬147463
  • কে বল্ল হয় না। চান করে এসে আমি চিংড়ি মাছ এর সাথে পরকীয়া করব।
  • san | ০৯ জুলাই ২০১৩ ২২:১৫147460
  • পরকীয়া টার্মটাই আসলে ভুল। প্রেমে পড়লে আবার পর কিসের?
  • a x | ০৯ জুলাই ২০১৩ ২২:১৫147461
  • এই নিয়ে একটা স্টাডি করা দরকার। নেহাৎ সময় নেই।
  • a x | ০৯ জুলাই ২০১৩ ২২:১৫147462
  • ঈশান গল্প লিখতে বসলেই ইঁদুর, সাপ, গরু এসব চলে আসে কেন?
  • | ০৯ জুলাই ২০১৩ ২২:১৩147459
  • ইকিরে! নাহয় আমরা গপ্পোসপ্পো লিখিনা তাই বলে আমাদের ইঁদুরের পরকীয়া লেখার অ্যাসাইনমেন্ট দিচ্ছে!
    ক্ষি অকমান!!``
  • san | ০৯ জুলাই ২০১৩ ২২:১২147458
  • আত্মজৈবনিক না হাতি ! মেয়েদের সম্পর্কে সিকির কোনো আইডিয়াই নেই। প্রেম করলে এত কম আইডিয়া থাকত ?
  • Ishan | ০৯ জুলাই ২০১৩ ২২:১১147455
  • প্রেমের গপ্পো স্যাম্পল এক
    ---------------------------------
    মোক্ষম সময়ে ইঁদুরটা কলে পড়ল। দড়াম করে একটা আওয়াজ, আর তারপরেই কিচমিচ। ব্যস প্রেমের দফারফা। দেবী লাফ মেরে উঠে বলল, ক্কী? ক্কী হল? সবে তখন কাঁধে হাত রেখেছি। এরপর চুমু-টুমু হবে। চোখে চোখ রেখে বলতে হবে, এই নরশরীর ভালোবাসো? ভালোবাসো এই ড্যাবাড্যাবা চোখ, পান্তুয়ার মতো নাক? তারপরেই বাংলা সিনেমার মতো লাইট নিভে যাবে। আর লাভ সাইন হয়ে আকাশে উড়বে ফুল। গাছে ফুটবে তারা। তা না কাজের সময় যত উদ্ভুটে উপদ্রব।

    এই জন্যই মাইরি রাগ হয়। ইঁদুরের উপর রাগ করাটা বাড়াবাড়ি, তবু। সালারা মরবারও টাইম পায়না। তিনদিন ধরে কল পেতে রেখেছি। হৃদয় জোড়া আমন্ত্রণ ফাউ। কিন্তু রোজই ঠিক পাশ কাটিয়ে যায়। আজ একটু খোলা মাঠে হাওয়া খাই। বন্ধ ঘরে ঢুকবনা। কাল, মাথা ধরেছে, খেতে ভালো লাগছেনা। সব ঢং। আসলে ন্যাজে খেলানো। আমি সব বুঝি। কিন্তু কিছু বলা যাবেনা। কল পেতে রাখতেই হবে। ধরা পড়লেই, একদম ঘচাং ফু। কিন্তু পড়বার আর টাইম পেলিনা? মরণ কে আর আটকাতে পারে, জীবন যখন শুকায়ে যায় করুণাধারায় আসতেই হবে, কিন্তু একটা টাইমিং সেন্স থাকবে তো?

    -- ন্যান আর লিখতে পারিনা। আপনারা শেষ করুন।
  • Tim | ০৯ জুলাই ২০১৩ ২২:১১147456
  • ডিডিদার গল্পটাই আগে পড়লাম। এবার সিকিরটা পড়ব। ;-)
  • a x | ০৯ জুলাই ২০১৩ ২২:১১147457
  • এবার কিন্তু সিকি খুউউউউব রেগে যাবে।
  • a x | ০৯ জুলাই ২০১৩ ২২:১০147452
  • ধুর কী করে সমালোচনা লিখব! ঋত্বিক আগেই সিনেমা গুলো বানিয়ে ফেলল! মানে আপনি লেখার আগেই।
  • | ০৯ জুলাই ২০১৩ ২২:১০147453
  • স্যান, শিগ্গিরি গিয়ে সিকির আত্মজৈবনিক গপ্পে মতামত দিয়ে এসো।
  • | ০৯ জুলাই ২০১৩ ২২:১০147454
  • এই যে আমি র পরে- এই তো আমি।
  • san | ০৯ জুলাই ২০১৩ ২২:০৯147451
  • কী বিষয়ে মূল্যবান মতামত লাগবে ? আক্কেল দাঁত না ইঁদুর ধরার কল?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত