এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • cm | ০৪ জুলাই ২০১৩ ১৮:৪৭146250
  • অঙ্ক হল যুক্তির ভাষা।
  • ম্যামি | ০৪ জুলাই ২০১৩ ১৮:৪৪146249
  • এসসি এইচ হ্যাঁ মাথেম্যাটিকাল লজিক একটা ভাষা। একই বক্তব্যকে দুভাবে বলার পরীক্ষা নিয়ে আমার ইউনিক অভিজ্ঞতা আছে। সময় পেলে বলব।
  • cm | ০৪ জুলাই ২০১৩ ১৮:৪৩146248
  • অঙ্ক একেবারেই গ্রামের লোকের কথ্য ভাষা অবশ্যই তাদের যেটুকু লাগে, তাই টিকে আছে। আর অবশ্যই ভারি ইকনমিক ভাষা।
  • | ০৪ জুলাই ২০১৩ ১৮:৪১146246
  • হনু '
    তেলেগু নয় 'তেলুগু'

    sch, বাড়ী গিয়ে দেখছি।
  • Blank | ০৪ জুলাই ২০১৩ ১৮:৪১146247
  • উর্দু শিখতে চাই না। ভিপুল প্রতাপ সিং এর পাল্লায় পরে ঐ শখ চলে গেছে।
  • pi | ০৪ জুলাই ২০১৩ ১৮:৩৯146245
  • উর্দু শিখতে চাই। গজলের শায়েরেগুলোর পুরো মর্মোদ্ধার করতে পারবো বলে।
  • sch | ০৪ জুলাই ২০১৩ ১৮:৩৮146244
  • ম্যামি দি বলছেন অঙ্ক ভাষা -- আমার তো মনে হয় লজিক হল ভাষা - মাথেম্যাটিকাল লজিক
  • cm | ০৪ জুলাই ২০১৩ ১৮:৩৬146243
  • তার চেয়ে আমি সব ভাষা শিখতে চাই বললেই হয়। চাইতে তো আর কেউ মানা করছেনা।
  • ম্যামি | ০৪ জুলাই ২০১৩ ১৮:৩৫146242
  • অঙ্ক নিজেই একটা ভাষা। ফর্মাল ভাষা। যার একটাই অর্থ হয়, একাধিক অর্থ হয়না। এটা কি গ্রামের লোকের কথ্য ভাষা নয় বলে তার মূল্য নেই? 'সি' ইত্যাদি ভাষাই বা কি এলিট ভাষা নয়?
  • Blank | ০৪ জুলাই ২০১৩ ১৮:৩২146241
  • ব্রাহ্মি, হিব্রু শিখতে চাই। তিব্বতী ভাষার টীচার চাই। মিশরের ও। উচ্চারন শিখতে চাই
  • h | ০৪ জুলাই ২০১৩ ১৮:৩১146240
  • আমি একটা সাউথ ইন্ডিয়ান ভাষাও শিখতে চাই। তেলেগু বা মালয়লি। কিছু ই না, পুরোনো কম্যুনিস্ট মুভমেন্ট এর লিফলেট গুলো ঐ ভাষায় পড়বো বলে, কারণ রেটোরিক এর ট্র্যাডিশন ও দেশে কেমন ভাবে আসছে সেটা নিয়ে সুন্দরাইয়ার উপরে একটা লেখায় আমি পড়েছি ;-)

    সব ই দিবা স্বপ্ন, জীবন টা নিজেই ফাল্তু কাজে শেষ করে দিলাম ছ্যাঃ-)
  • Blank | ০৪ জুলাই ২০১৩ ১৮:২৮146239
  • সেই জন্য বুদ্ধবাবু সংস্কৃত নিয়ে এগোননি আর। পালি পাকড়েছিলেন
  • ম্যামি | ০৪ জুলাই ২০১৩ ১৮:২৭146237
  • মানে 'ও সই' ছাড়া অভিজ্ঞানশকুন্তলম অসম্পূর্ণ।
  • cm | ০৪ জুলাই ২০১৩ ১৮:২৭146238
  • Blank অবশ্যই ঠিক। যারা সংষ্কৃতয় কথা বলত তাদের প্রধান জীবিকা ছিল রাজকর্ম, হয়ত বা ব্যবসা কিন্তু কোন মতেই তারা জমির সাথে যুক্ত ছিলেননা। এক অন্তর্নিহিত গতিশীলতা এদের বজায় রাখতে হত/ হয় শুধুমাত্র টিঁকে থাকার জন্য তাই এরা মনে হয় কোন সংষ্কৃতির ধারকবাহক হতে পারবেননা।
  • ম্যামি | ০৪ জুলাই ২০১৩ ১৮:২৫146236
  • এগুলো ছাড়া অভিজ্ঞানশকুন্তলম অসম্পূর্ণ। আবার সেই একই কালিদাস মেঘদূতে ব্যাকরণের কড়াক্কড়ির চূড়ান্ত করে ছেড়েছিলেন, সেটা না করলে অমন ধ্বনিমাধুর্য আমরা পেতাম না।
  • siki | ০৪ জুলাই ২০১৩ ১৮:২৪146235
  • ও যতই ভাষা শিখুন, শ্রীসেন্নাই গেলে কোনও জ্ঞানই কাজে আসবে না। সাড়ে তিনখানা ভাষা জানি, কোনওটা কাজে দেয় নি। বললে হবা?
  • Blank | ০৪ জুলাই ২০১৩ ১৮:২৩146233
  • হ্যাঁ টা ম্যামি দি কে বলা
  • Blank | ০৪ জুলাই ২০১৩ ১৮:২৩146234
  • হ্যাঁ।
  • cm | ০৪ জুলাই ২০১৩ ১৮:২০146232
  • হয়ত অতিসাধারণীকরন হচ্ছে তবে আমার ধারণা শহুরে এলিটের প্রধান আকর্ষণ হল তার লাইফ স্টাইল এবং তার স্বার্থে শাসক বদলের সাথে সাথে তাকে ভাষা বদলাতে হয়েছে এবং হচ্ছে। ঠিক যে কারণে আমরা প্রায় কোন কিছুই আজকাল ইন্জিরি শব্দ ছাড়া কইতে পারিনে।

    লাইফ স্টাইলের বাংলা কি হবে জীবনশৈলী?
  • h | ০৪ জুলাই ২০১৩ ১৮:১৯146231
  • সি এম, আমি অন্তত চার পাঁচটা ভাষা শিখতে চাই। সংস্কৃত, আরবী, ফারসী আর মধ্যযুগীয় বাংলা। আর এটা শিখলে একটু ওড়িয়া আর অহমিয়া শেখা হয়ে যাবে। আর একটা ইচ্ছে আছে, আমাদের বীরভূম বর্ধমানের একটা অলচিকি ভারসন আছে। সেটা। তাইলে ক্লেম করতে পারবো, আমি বীরভূমের লোক। বাংলা আর অলচিকি ভালো ভাবে ভাশা না জেনে বলা যায় না আমি বীরভূমের লোক, খুব ই প্রেস্টিজের ব্যাপার।

    আর বিদেশী ভাষার মধ্যে অন্তত একটা ল্যাটিন গ্রুপের ভাষা শিখতে চাই, তাইলে কবিতা / উপন্যাস পড়া যাবে, কাগচ পড়া যাবে।

    দারুন হত। কিন্তু কিছুই দারুণ হবেনা, একটাও শেখা হবে না। হয় সময় পাবো না নয় মাথা নেবে না।
  • ম্যামি | ০৪ জুলাই ২০১৩ ১৮:১৮146230
  • হলা পিয়সহি, ও সই, এটা কি কথ্য, না মার্জিত?
  • ম্যামি | ০৪ জুলাই ২০১৩ ১৮:০৯146229
  • সংস্কার মানে পরিমার্জনা বলছ ব্ল্যাঙ্কি?
  • Blank | ০৪ জুলাই ২০১৩ ১৮:০৭146228
  • শহুরে এলিট থেকেই সংস্কার ব্যপারটা এসেছে। সাধারন লোকের কথ্য ভাষা এটা ছিল না।
  • ম্যামি | ০৪ জুলাই ২০১৩ ১৮:০৬146227
  • আপত্তিটা কি শহুরে এলিটের বলে, নাকি সেকালের বলে?
  • ম্যামি | ০৪ জুলাই ২০১৩ ১৮:০৩146226
  • তাতে কী, সিএম?
  • ম্যামি | ০৪ জুলাই ২০১৩ ১৮:০০146225
  • ফুড সিকিয়োরিটি বিলটা পাস হলে খুশি হব।
  • cm | ০৪ জুলাই ২০১৩ ১৭:৫৯146224
  • সমোস্কিতো কি কোনকালে কোন সমাজে একটা বড়সড় অংশের ভাষা ছিল? আমার কেমন যেন সন্দো ও ছিল সেকালের শহুরে এলিটের ভাষা।
  • siki | ০৪ জুলাই ২০১৩ ১৭:৫৬146222
  • কেসির আত্মজীবনীকেই কি সংক্ষিপ্ত করলে দাঁড়ায় -

    কিন্তু তারা উচ্চ ঘর
    কংসরাজের বংশধর?
  • ম্যামি | ০৪ জুলাই ২০১৩ ১৭:৫৬146223
  • বুঝলে সবাই? কেসির ঘরে সংস্কৃতর লোক আছে। আর চিন্তা নাই।
  • cm | ০৪ জুলাই ২০১৩ ১৭:৫৫146221
  • ওগুলো সব আরো একটাই দুখ্যু বলে পড়তে হবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত