এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কৃশানু | ০৪ জুলাই ২০১৩ ১০:৩৩146129
  • নিজের ঘাস? সেরেছে।
  • kumu | ০৪ জুলাই ২০১৩ ১০:৩৩146130
  • পরকীয়র বিষয়ে কোনো চিন্তা কর্লেন কেউ?
  • Sibu | ০৪ জুলাই ২০১৩ ১০:৩২146128
  • নিজের ঘাস চিবোনো খুবই খারাপ। তবে ওনাদের সামনে বসে দন্তে তৃণ করতে দেখা মূল্যবান স্মৃতি। বিশেষতঃ বাকী জীবন যখন উল্টোটাই হয়।
  • ppn | ০৪ জুলাই ২০১৩ ১০:২৯146127
  • আর ইসের পোতি অবিচল থেকে বলতেই হচ্ছে নতমুখে ঘাস চিবানোটা মোটেও সুখকর অভিজ্ঞতা নয়। ;-)
  • ppn | ০৪ জুলাই ২০১৩ ১০:২৭146126
  • শিবুদাকে ক্ক ;-)
  • siki | ০৪ জুলাই ২০১৩ ১০:২৩146123
  • শিবুদা :)

    হোসেনের ক্যামন ওয়ান ট্র্যাক মাইন্ড।

    লিখব, আজ লিখব। ( এখনও শুরু করি নি যদিও)
  • Sibu | ০৪ জুলাই ২০১৩ ১০:২৩146124
  • অর্জিতে স্বকীয়াটিও তো থাকতে পারেন। পরকীয়াতে তিনি স্ট্রিক্টলি ফরবিডেন। আর অর্জিতে কোন নেকুপুষু ব্যাপার নেই, কিন্তু বাঙালীর পরকীয়া, সে গ্রুপ হলেও, একটূ রবীন্দ্রসংগীত, দু-লাইন পদ্য, চাড্ডি ঘাস নতমুখে ঘাস চিবোনো, এসব চুন্নুমুন্নু থাকতেই হবে।

    আর সবচে বড় কথা, পরকীয়া বিপ পাল অ্যাপ্রুভড। অর্জি নিয়ে ওনার কোন কথা নাই (এখন পয্যন্ত)।
  • a x | ০৪ জুলাই ২০১৩ ১০:২৩146125
  • সুইঙ্গার্স বরঞ্চ ক্লোসার টু গ্রুপ পরকীয়া, কিম্বা সিরিয়াল নেটওয়ার্কিং পরকীয়া।
  • Bhagidaar | ০৪ জুলাই ২০১৩ ১০:১৯146122
  • গ্রুপ পরকিয়া বলে তো? অর্জি (orgy )?
  • kc | ০৪ জুলাই ২০১৩ ১০:১৫146120
  • সিকি, বিল পাস হয়নি, অর্ডিনান্স এসেছে। পরে লোকসভা সেশনে পাশ করাতে হবে। পাবলিক ডিসট্রিবিউশন সিস্টেমে দেওয়া হবে। তিন টাকা কেজি চাল, দু টাকা কেজি গম, এক টাকা কেজি আর কিছু দেওয়া হবে। সব কিছুই আগামী তিন বছরের জন্য। খুব ভাল প্রোপোজাল সন্দেহ নেই।
  • Sibu | ০৪ জুলাই ২০১৩ ১০:১৫146121
  • একটা গ্রুপ পরকীয়া হবে নাকি সিকি? ফেবু তো গ্রুপ চ্যাট অ্যালাউ করছে আজকাল।
  • সোসেন | ০৪ জুলাই ২০১৩ ১০:১২146119
  • রাতে য্যাকন ঘুম হচ্চেই না, সেই অবসরে ঐ গপ্পোটায় আরো খান তিনেক কাপল, একটা ড্রাগ এডিক্ট, গোটা দুয়েক পরকীয়া ঢুকিয়ে দিলেও তো পারো।
  • kc | ০৪ জুলাই ২০১৩ ১০:১০146118
  • হানুদা, আমি খুব যত্নের সঙ্গে গত মাস ছয়েক ধরে মিশর ফলো করছি। অনেক অ্যাঙ্গল আছে বলে মনে হচ্ছে।
  • siki | ০৪ জুলাই ২০১৩ ১০:০৭146117
  • আরেকটা বিষয়ে এক্সপার্ট কমেন্ট চাই, না হলে রাতে ঘুমোতে পারছি না।

    এই যে ঘটাপটা করে ফুড সিকিওরিটি বিল পাস হল, এতে কী হবে? লিখেছে কত মিলিয়ন ভারতবাসীকে নাকি ৫ টাকায় চাল দুটাকায় আটা আর ১ টাকায় চিনি দেওয়া হবে।

    কেং কয়ে? রামা কৈবর্ত্য আর হাসিম শেখ ঠিক কীভাবে এই দামে চাল আটা পাবে? রেশন দোকান থেকে?

    বুঝলেন না, গরীবদের জন্য চিন্তায় রাতে আমার ঘুম হয় না।
  • kc | ০৪ জুলাই ২০১৩ ১০:০৫146116
  • ওদিকে মমতা ব্যানার্জীর পেজে পাহারাদার কেউ বসে নেই এখন। অনেক লোকে গিয়ে কমেন্ট করে আসছে। ডিলিট করার কেউ নাই।
  • h | ০৪ জুলাই ২০১৩ ১০:০৩146115
  • এবং সেই যে ফুটবল ম্যাচ টা, যেটা তে মব ভায়োলেন্স এ অতগুলো মৃত্যু হয়েছিল, যেটা র পরে থেকে আস্তে আস্তে তাহরির স্কোয়ার দাবী দাওয়ার আর্টিকুলেশন ডিস্টিন্ক্ট ডেফিনিট ফর্ম নিতে থাকে, সেই টার ট্রাইবুনাল এর কি হল, ফিফা কি পজিশন নিল। আরব বসন্তের স্বতস্পুউর্ত তা কখন থেকে হেমন্তের শীতল অ্যালানেস অংকে পরিণত হল?

    সব ই সেই ইংরেজি কাগজ থেকে খুঁজে বের করতে হবে। আর ভাল্লাগে না। কিছু শেখা হল না বাল জীবনে।
  • siki | ০৪ জুলাই ২০১৩ ১০:০১146114
  • এক বছরের মধ্যেই এক ইলেক্টেড গভর্নমেন্টকে "ফেলিওর" বলার পেছনে কী যুক্তি থাকতে পারে? মিশর যে অবস্থায় পৌঁছেছিল, সেখান থেকে রিবিল্ড হতে তো কয়েক বছর লেগে যাবার কথা!
  • h | ০৪ জুলাই ২০১৩ ০৯:৫৯146113
  • হ্যা দেকিছি। সেকুলার নাগরিক আন্দোলন সেনা সাহায্য ছাড়া সাসটেন করা কঠিন দেখে চিন্তিত হয়ে পুনরায় একটা ডেটাবেসে ঢুকে কি যেন একটা করতে গিয়ে কি যেন অন্য কি একটা করে ফেলছিলাম আরেকটু হলে ;-)

    কিন্তু ব্যাপারটা ইয়ার্কি না ঃ-) যে প্রশ্ন গুলো নিয়ে অবসারভার দের ভাবতে হবে, সেগুলো মোটামুটি এরকম।

    ক- এল বারদেই দের ফ্যাকশন টা সত্যি কত বড়, আর তুরস্ক র মত, আর্মি হঠাৎ সেকুলার পজিশন নিল কেন? মানে তুরস্কে যেরকম বিশ্বাসী দের অ্যালায়েন্স এখন পিছু হটলো, তো এইখানে ও কি সেরকম হল, না কি এই ভিক্টিমহুড এ আবার বেড়ে যাবে।
    খ - আর সেনা যে গুলি চালিয়ে শতাধিক লোককে শেষ দিকে মেরেছিল, সেই সংক্রান্ত ট্রাইবুনাল এর কি হল।
    গ- আমরা কম বেশি সকলেই নাগরিক সেকুলার দের পক্ষে, কিন্তু নাগরিক বিশ্বাসী - গ্রামীন বিশ্বাসী অ্যালায়েন্স টা অ্যাকচুয়ালি কতটা ডিপ, এবং এর কারণ কি এর আগের রেজিম এর আমলের মুসলিম ব্রাদারহুড এর উপরে অত্যাচার? এই অ্যালায়েন্স ইরাণে পরাজিত হয়েছে সম্প্রতি, ইলেকশনে, তো মিশরে বাড়ার কারণ কি।
    ঘ - মু ব্রা দের সংগে ওয়েস্ট (আমেরিকা) আলোচনা করতে পারলে, এমনকি এই কেসে সমর্থন করতে পারলে, হামাস এর সংগে পারবে না কেন? এই যে মু ব্রা দের শাসক হিসেবে মান্যতা দেওয়া তার কারণ কি শুধু ই নির্বাচনের ফলাফল না কি সিরিয়া ও ইয়েমেন এর ঘটনা, যেখানে বিশ্বাসী দের পাল্লা ভারী।
    ঙ- মুরসির গভরনেন্স এর ফেলিয়োর বলে যেটা রিপোর্টেড হচ্ছে, সেটা কি ইকোনোমিক পলিসি সংক্রান্ত নাকি সংবিধানে শরিয়া জুরিসডিকশন এর রেফারেন্স নিয়ে আপত্তি প্রসূত।

    আরবিক ভাষা না জানার দুঃখ আমার আরো বেড়ে গেল। কিছু কাগজ পড়তে পারছি না, সেই ইংরেজি নির্ভরতা।

    কেসি, বৈজয়ন্ত অ্যান্ড আদার্স?

    যাক সকাল সকাল অনেক বড় বড় কথা বলে আনন্দ পেলাম, যাই এবার সার্ভার রিস্টার্ট, সার্ভিস ডাউন বা আপ, ডেটা মডেল, প্রায় নির্ভুল একটা ডকুমেন্টে সামান্য একটা ভুলের জন্য গালাগালি এস্কালেশন খাওয়া এই সব এনজয় করি গে ;-)
  • siki | ০৪ জুলাই ২০১৩ ০৯:৫৬146112
  • বসছি :(
  • সোসেন | ০৪ জুলাই ২০১৩ ০৯:৫৫146111
  • টৈ দেখতে হবে না। গপ্পোটা সেশ করেন।
  • a x | ০৪ জুলাই ২০১৩ ০৯:৫৩146110
  • আচ্ছা একবেলা লেটে চলছ।
  • siki | ০৪ জুলাই ২০১৩ ০৯:৫১146109
  • ওহো, ওটা আগামীর অবয়বে লেখা হচ্ছে? আমি আবার টইটা গত দুদিন দেখি নি।

    অক্ষদা, লেট আবার কী? কাল রাতেই তো হল।
  • a x | ০৪ জুলাই ২০১৩ ০৯:৪৭146108
  • সিকি বোধহয় একদিন লেটে চলছে।
  • pi | ০৪ জুলাই ২০১৩ ০৯:৪৫146107
  • ঃ) সিকি আগামীর অবয়বে আমার মিশর থেকে পোস্টগুলো দেখে নাই ?
  • sosen | ০৪ জুলাই ২০১৩ ০৯:৪৪146106
  • কে বলেছে দেখে নি? হানুদা তো মিশরের পথে। আর পাই ওখান থেকেই পোস্ট কচ্ছে।
  • siki | ০৪ জুলাই ২০১৩ ০৯:৪২146105
  • আপনারা আখরোট আর দাঁত আর চারমগজ নিয়ে বসে রইলেন এখনও, ওদিকে মিশরে যে আবার সেনা অভ্যুত্থান হয়ে গেল। কেউ তাকিয়েও দেখলেন না!
  • h | ০৪ জুলাই ২০১৩ ০৯:৩৪146104
  • অর্পণ Date:04 Jul 2013 -- 08:29 AM

    ;-) হাহাহাহাহা ঃ-))))))))))))
  • pi | ০৪ জুলাই ২০১৩ ০৯:৩২146103
  • আমি ক্রোমে গুরু দেখছি।
  • সোসেন | ০৪ জুলাই ২০১৩ ০৯:৩০146102
  • লায়ন দিয়েছে তো ? নৈলে আবার গুরু দেখতে ব্রাউজার ডাউন গ্রেড করতে হবে।
    আর অঙ্কুরের ফায়ারফক্স এক্স্টেনশন লাগিয়ে নিও।
  • pi | ০৪ জুলাই ২০১৩ ০৯:২৮146101
  • হ্যাঁ, ওপেন আপিসের কথাও একজন বললো। দেখছি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত