এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pipi | ০৩ জুলাই ২০১৩ ২১:০১145951
  • আকা, কসমেটিক ডেন্টিস্ট্রির নাম শোনো নি? এদেশে তো পপুলার, দেশেও আজকাল শুনি লোকে করাচ্ছে। আমাদের ম্যাডাম আইসোয়ারিয়া তো সেই কোনকালেই পহা খচ্চা করে হাসি সুন্দর বানিয়েছিলেন।

    কুমুসি, পহা থাকলে এক পিঠ কেন পুরো দুপিঠের খচ্চা দিয়েই তোমায় আনাতামঃ-(

    সোসেন, চারখানা না, চারখানা না। তিনখানা। এক খানা অনেক আগেই কালের গর্ভে গেছেন।
  • | ০৩ জুলাই ২০১৩ ২১:০০145949
  • ন্যাড়াবাবু, আজ কটায় বাজি জ্বালাতে শুরু করবেন?
  • ন্যাড়া | ০৩ জুলাই ২০১৩ ২০:৫৮145948
  • আরে কুমুদিই তো সংস্কৃত। আসল শব্দ হল কুমুদী, যেমন ননদী - নদী শব্দের মতন। সম্বোধনে কুমুদি হয়ে যায়।

    আর কত যে শেখাতে হবে!
  • Ishan | ০৩ জুলাই ২০১৩ ২০:৫৭145947
  • কালকেই পিপিকে বলেছিলাম ফান্ডা নিতে। নিলনা। আক্কেল দাঁত ওঠেনি পোষ্কার বোঝা যাচ্ছে।
  • ম্যামি | ০৩ জুলাই ২০১৩ ২০:৫৪145946
  • আজকাল কুমু অবধি পাত্তা দিচ্ছে না। আমি চলি।
  • siki | ০৩ জুলাই ২০১৩ ২০:৫৩145945
  • খাইন্ডফ্‌।

    গজদাঁত তিনটে হয়। আমার হয়েছিল। ওপরের পাটিতে দুটো, নিচের থেকে একটা। সে সব তো বিভিন্ন সময়ে তোলা হল। শান্তিকল্যাণ।

    ফোর্থ ইয়ারে একটি আক্কেল দাঁত কদিন খুব কাঁদাল। অতএব তাকেও একদিন বিসর্জন দিলাম।

    তারপরে চাগ্রি পেলাম। ভুবনেশ্বর। সে এক এপিসোড। একদিন ইনফোসিসের ক্যান্টিনে বসে মাংসের হাড় চিবোতে গিয়ে লাগল নিচের পাটিতে খোঁচা। সে তো লাগতেই পারে। বাড়ি ফিরে সে নিচের পাটি ঢুলে ফোল। এক রাতের মধ্যে মুখের জিওগ্রাফি পাল্টে গেল। কলিঙ্গ হসপিটালে পড়লাম এক ওড়িয়া ডাক্তারের খপ্পরে। সে সব লিখতে গেলে একটা এপিসোড নেমে যাবে। অবশেষে কলকাতায় ডাক্তার শেখর কী যেন, খুব নামকরা ডেন্টাল সার্জেন, তার কাছে গেলাম। এক্সরে করে জানা গেল, সেই প্রাচীন কালে একটা গজদাঁত তোলা হয়েছিল, তার ক্যাভিটি বন্ধ হয় নি ঠিক করে, এই এত বছর ধরে খাবার জমে জমে পচে একটা বিশালাকার সিস্ট হয়ে গেছে, ভেতরের মাংস খেয়ে সে এখন চোয়ালের হাড়ের দিকে এগোচ্ছে।

    অতঃপর ঝটপট অ্যাডমিটায়িত হওন এ বং অপারেশন টেবিলে শয়ন। জীবনে প্রথম ক্লোরোফর্ম শুঁকে অজ্ঞান হওন। জ্ঞান হবার পরে দেখলাম সেই সিস্টকে বের করতে গিয়ে আমার দুটি ভালো দাঁত গায়েব করতে হয়েছে। সে সিস্টও দেখেছিলাম, পুরো আফগানিস্তানের খেজুরের সাইজ, ইয়াব্বড়ো। চোয়ালের হাড়ে টাচ করে গেলে নাকি ক্যানসার হয়ে যেত, আর কোনওদিনও আমি কিছু চিবোতে পারতাম না, এইসব বলে ভয় দেখাল।

    সেই সুবিশাল গর্ত থেকে লাস্ট গজটা যেদিন বের করা হল, তার পরের দিনই আমার বে।

    সেই থেকে মুরগিদের আমি খুব সম্মান করে চলি। সব সময়ে খাবার টেবিলে মুরগিদের সান্নিধ্যে থাকতে পছন্দ করি। একটা মুরগি নিজের জীবন দিয়ে আমার জান বাঁচিয়েছিল। বল্লে হবা?
  • sosen | ০৩ জুলাই ২০১৩ ২০:৫১145944
  • আমায় কেউ খোলসা করে বলো কি হচ্ছে। পিপিদিদির চারখানা দাঁত অমনি তুলে দেওয়া হচ্ছে?
    আমার একটা বন্ধুর প্রায় সব দাঁত তুলে দিয়েছে এই বয়েসেই। সে বাঁধানো দাঁত পরে, দিব্বি লাগে। আগের দাঁতগুলো বিচ্ছিরি ছিল। এক পাটিতে অনেক দাঁত তোলার জন্য তারেও পুরো অজ্ঞান করে দিয়েছিল। ভয় পেওনি, পিপিদিদি। তোমার দাঁত তোলার ছবি এঁকে দেব।
  • | ০৩ জুলাই ২০১৩ ২০:৫০145943
  • এখানে একজনের ছেলের মুখভর্তি দাঁত। হাসলে খুব সুন্দর দেখতে লাগে। সেই ছেলের অমন দাঁত পছন্দ না- কলেজ গিয়ে সে আর অত দাঁত রাখতে রাজি না। রোজই ঘ্যানঘ্যান করে। তার মা খুব দুঃখের সঙ্গে একদিন বলছিলো-এই যে সবার পরিপাটি দাঁত, ছাঁচে ঢালা-অতি অসহ্য লাগে। ছেলেকে বোঝাতে পারলাম না, তুই ঐ দাঁতের জন্যেই আলাদা। সে এখন দাঁত ঘষেমেজে রোবোটামুখোদের দলে ঢুকবেঃ(
  • aka | ০৩ জুলাই ২০১৩ ২০:৪৬145942
  • এখানে দাঁত ঠিক করে সাজানো গোছানো, সুন্দর করা যায় কি করে জানি না। আমার এক বন্ধু করিয়েছে, মাত্র ১৬ হাজার ডলার খরচ।
  • kumu | ০৩ জুলাই ২০১৩ ২০:৪৪145939
  • ন্যাড়া দিদির সমস্কিতোটা বলেন্না@
  • | ০৩ জুলাই ২০১৩ ২০:৪৪145940
  • সেই জন্যেই তো ওদের এমন সুন্দর দাঁত। মনে হয় বাঁধানো দাঁত লাগিয়ে ঘুরছেঃ)
  • aka | ০৩ জুলাই ২০১৩ ২০:৪৪145941
  • দাঁত তুলতে লোকাল অ্যানেস্থেসিয়া।

    আর এন্ডোস্কপি করতে একটা ওষুধ দেয় যাতে একটু ঘুম হয় আর অ্যামনেশিয়া হয় ফলে এন্ডোস্কপির সময়ে কি হয়েছিল পরে মনে থাকে না।

    দেশে দুবার এখানে একবারের অভিজ্ঞতা থেকে বললে, দেশে বহুত কষ্ট হয়েছিল, এখানে কিছু বুঝতেই পারি নি।
  • ম্যামি | ০৩ জুলাই ২০১৩ ২০:৪৩145937
  • কমন মিস্টেক। ঘনাদা (রামকৃষ্ণদা) কেও শুধরে দিয়েছিলাম। তিনি মেনে নেন।
  • a x | ০৩ জুলাই ২০১৩ ২০:৪৩145938
  • সিকির কি বত্রিশপাটিই?
  • ন্যাড়া | ০৩ জুলাই ২০১৩ ২০:৪১145934
  • সাহেবদের এই বছর বছর দাঁত দেখাবার বাতিকটা অসহ্য, বিরক্তিকর ও নেটিবদের পক্ষে অবান্তর - যে নেটিবরা খাওয়ার পরে মুখ ধোয়।
  • ম্যামি | ০৩ জুলাই ২০১৩ ২০:৪১145935
  • দ, না আমার বক্তব্য হল সম্পাদকেরও দায়িত্ব ছিল। এমনকি পাঠকেরও।

    ভুলটা হল অলমিতি হবে না। অলমতি হবে। অলম অতি।
  • kumu | ০৩ জুলাই ২০১৩ ২০:৪১145936
  • না না আমি শুনচি তো, অ সিকি
  • kk | ০৩ জুলাই ২০১৩ ২০:৪০145933
  • গজদাঁত আবার তিনটে হয় নাকি? !!
  • a x | ০৩ জুলাই ২০১৩ ২০:৩৮145930
  • হ্যাঁ পেটে খাবার থাকলে বমি হবার সম্ভাবনা।
  • siki | ০৩ জুলাই ২০১৩ ২০:৩৮145931
  • নাহ। গুণে দেখলাম সাতখানা। তিনটে গজ, একটা আক্কেল, একটা পোকা, আর দুখানা ফ্রি।

    ফ্রি-দুটো প্রাক্তন এক গজদাঁতের কল্যাণে দান করতে হয়েছিল বিয়ের একমাস আগে।

    আপনারা শুনবেন্না আগে বল্লেই পার্তেন। আম্মো আর বলতাম না। হুঁঃ।
  • kumu | ০৩ জুলাই ২০১৩ ২০:৩৮145932
  • আমি অবশ্য অনেকের দাঁত তোলার সময় সঙ্গে গেছি, সাহস দেবার জন্যে।পিপির জন্যেও যেতে পারি, একপিটের টিকিস দিলেই যাব।
  • nita | ০৩ জুলাই ২০১৩ ২০:৩৪145927
  • আমি ভীতু লোক। তাই ঘুমোতে চেয়েছিলাম। আমাকে দেখে কিছু ডিসাইড না করাই ভালো।
  • kumu | ০৩ জুলাই ২০১৩ ২০:৩৪145928
  • ছঘন্টা আগে থেকে কিছু খাওয়া বারণ? ইকি?
  • pipi | ০৩ জুলাই ২০১৩ ২০:৩৪145929
  • সে তো আমার দাদুই ভরা যৌবনে দুপটির সবগুলি একদিনেই তুলিয়ে বাঁধানো দাঁত নিয়ে ঘুরতেন জীবণের শেষ দিন পর্যন্ত! কিন্তু কিপ্টেমির জন্য নয়। দাঁতে প্রায়ই ব্যথা হত। ডাক্তারের কাছে বলে এটায় ফুটো, ওটায় এই, সেই। তখন তো রুট ক্যানাল এসব ছিল না। খুটুর খুটুর করে আর কত দিন চলে। দাদুও বাঙাল। খেপে গিয়ে একদিন ডাক্তারকে গিয়ে বলল তুলুন সবকটা। আমারই একদিন কি ওদের। ব্যস! খেল খত্তম!
  • ন্যাড়া | ০৩ জুলাই ২০১৩ ২০:২৯145926
  • আমি একজন কিপ্টে লোককে জানতাম (নাম বলা বারণ) যে সস্তা পড়বে বলে ভরা যৌবনে সব দাঁত তুলে বাঁধান দাঁত পরে ঘুরত। বুড়ো বয়েসে তো তুলতেই হবে, তাছাড়া তখন দাঁত বাঁধাতেও বেশি খরচা পড়বে বলে।
  • nita | ০৩ জুলাই ২০১৩ ২০:২৮145923
  • কোনো অসুবিধে হয় নি। বেশ ঘুমোলাম। ঘুম থেকে উঠে দেখি সব কাজ সারা। দুটো বেগড়বাঁই করছিল। আর দুটো প্রিভেন্টিভ মেজর।
  • 4z | ০৩ জুলাই ২০১৩ ২০:২৮145924
  • পিপিদি,

    পুরো অজ্ঞান করার কথাটা তোমার রেফে বলিনি। ওটা জেনেরাল কমেন্ট ছিল। ঐ ঝিঁঝি বলল না জে এদিকে ওটার চল একটু বেশি। (ডিঃ মঃ)
  • pipi | ০৩ জুলাই ২০১৩ ২০:২৮145925
  • ইইইক্ক্ক! দমদির কি কথা!!! বালাই ষাট! বেঁচে থাক আমার অমন নিজের পাটি। ঐ নিয়েই যেন ক্রিমেটোরিয়ামে যেতে পারি!
  • pipi | ০৩ জুলাই ২০১৩ ২০:২৬145921
  • তরল দিয়ে পেট ভরে না যেঃ-(
  • | ০৩ জুলাই ২০১৩ ২০:২৬145922
  • পিপি, পুরো কাত যখন করছেই আর সবাই বলছেন খরচও কম, তা আমি বলি কি তুমি পুরো পাটিটাই তুলে ফেলো। তারপর সুন্দর দেখে একটা পাটি বানিয়ে এনে পরতে থাকো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত