এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩৪৫২৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • maximin | 69.*.*.* | ১৭ আগস্ট ২০১২ ১৩:৪২517221
  • এপিডিআর who?
  • Mad-eye | 131.*.*.* | ১৭ আগস্ট ২০১২ ১৩:৪৬517222
  • এগুলো পড়লে আমার সেই স্টপারের শেষটা মনে পড়ে যায়। কেষ্ট মাইতি ভাঙা গলায় রিপোর্টারকে বোঝাচ্ছে - "কমলকে তো আবিষ্কার করি আমিই। ফুটবলের অ-আ-ক-খ কমল তো শেখে আমার কাছেই। নিজের রিস্কে সব অপোজিশন অগ্রাহ্য করে খেলিয়েছিলাম। বল, কমল, বল - আমি প্লেয়ার চিনি কিনা..."
  • কল্লোল | 230.*.*.* | ১৭ আগস্ট ২০১২ ১৪:০০517223
  • এত্তো কম জানা লোকজনের সাথে তক্কো করাটা সময় নষ্ট।
    তথ্য হিসাবে জেনে রাখতে পারেন ঃ
    এপিডিআরের জন্ম ১৯৭২এর দমবন্ধ করা সময়ে। যে ৭২- থেকে ৭৭ এর কালো দিনের কথা সিপিএম বলে, সেই সময়ে দলমত নির্বিশেষে রাজনৈতিক বন্দীমুক্তির দাবীতে একা এপিডিআরই লড়ে গেছে এই পঃবঃয়।
    ২০১১এর অনেক আগে থেকেই এপিডিআরের উজ্জ্বল ইতিহাস গর্ব করার মতো।
    যেখানে বিরোধীরা মার খাচ্ছেন, লড়াই করছেন তাদের আভুমি নত হয়ে সেলাম জানাই। কিন্তু তাই নিয়ে তাদের দল এতো চুপ? এতো ধীরে চলো?
    কিতু জানা গেলো না, এপিডিআরের কোন কোন লড়ায়ের দাবী গোয়েবলসীয়। এ জম্মে জানা যাবে কি?
  • bb | 127.*.*.* | ১৭ আগস্ট ২০১২ ১৪:২৫517224
  • এপিডি আর এর জন্ম (প্রকৃত) বাম আমলে, য্খন আন্দোলনের অধিকার সরকার দ্বারা স্বীকৃত হয়েছিল।
    এই কংগ্রেস আমলে কাজ করার তথ্যগুলির সত্যতা হেঁ হেঁ একটু জানা গেলে ভাল লাগত। যাদের নিজেদের ওয়েব্সাইট http://www.apdr.org.in/# বলে ১৯৭২ এ প্রতিষ্ঠিত আবার জেনারেক সেক্রেটারী বয়ান (২৬শে জুন ২০১২) এর বলে ১৯৭৫ এ প্রতিষ্ঠিত http://sanhati.com/articles/5190/ তাদের প্রতিটি বাক্যকে ধ্রুব সত্য মানার কোন কারণ দেখিনা।
    তাই একই বাক্য বার বার বললেও সেটা মেনে নেওয়ারও কোন কারণ দেখিনা।
  • maximin | 69.*.*.* | ১৭ আগস্ট ২০১২ ১৪:২৮517225
  • মহাশ্বেতা দেবী কি এপিডিআরের নন? মহাশ্বেতা দেবীর অপমানের সময় এপিডিআর নীরব থাকে। যে কোনও সংগঠন, সেই সংগঠনের কর্মীদের পাশে থাকে। সুখে ও দুঃখে পাশে থাকে, যদি মনে হয় একজন কর্মী এই কাজটা ভুল করলেন তাহলে বোঝার চেষ্টা করে ভুলটা ঠিক কোথায়। তা যদি না করে তাহলে বলতে হবে এই কর্মীকে সংগঠন শুধুমাত্র 'ব্যবহার' করছে।
  • pinaki | 148.*.*.* | ১৭ আগস্ট ২০১২ ১৪:৩২517226
  • সংহতির ১৯৭৫ টা মনে হয় প্রিন্টিং মিস্টেক। ২০১২ সালে যদি ৪০ বছর পুর্তির লেখা বেরোয়, তাহলে ১৯৭২ টাই প্রতিষ্ঠার বছর হয়।

    আর বিবি, ১৯৭২ (বা ১৯৭৫ ও যদি হয়) টা 'বাম আমল' নয়। বাম আমল ১৯৭৭ এ শুরু।
  • xyz | 24.*.*.* | ১৭ আগস্ট ২০১২ ১৪:৩৪517227
  • মহাশ্বেতাদেবী এপিডিআরের সদস্য নন মনে হয়।

    কিন্তু এপিডিআর প্রচুর ভুলভাল কথা বলে। মিটিং করতে না দেওয়া নিয়ে বাওয়ালের সময় প্রচুর উল্টোপাল্টা বলে অর্ধসত্য বলে নামজাদা লোকজনদের সই জোগাড় করেছিল।
  • PT | 213.*.*.* | ১৭ আগস্ট ২০১২ ১৪:৩৭517228
  • কে কাকে আলো দেখায়! শুধু "খেলা খেলা আইন অমান্য" চোখে পড়ে - যে কয়েকশ বাম কর্মী তৃণ-মাও গুণ্ডাদের হাতে জঙ্গল মহলে পচে মরেছে তাদের লাশ চোখে পড়েনি? তা নিয়ে এপিডিআরের কৌশলি নীরবতা বা শব্দচয়ন ভুলতে পারিনা যে। ভুলতে পারিনা এপিডিআরের সদস্য (নাকি সদস্য নয়?) সুজাত ভদ্রর তৃনমুলের পার্টির মিটিং-এ উপস্থিতি। সুজাতরটা চোখে পড়েছে - আর অন্যেরা ভোটের আগে তলায় তলায় কি খেলা খেলেছে সে কি আর কোনদিন জানা যাবে?
  • কল্লোল | 230.*.*.* | ১৭ আগস্ট ২০১২ ১৫:১০517230
  • বিবি। যদি আমার কথায় আস্থা রাখতে পারেন, তো বলি এপিডিআর বেআইনী ঘোষিত হয় ৭৬এর জরুরী অবস্থার সময়। আমি নিজে এপিডিআরে সক্রিয় ছিলাম ৭২ থেকে ৯৯ পর্যন্ত।
    পিটি। এর আগেও লিংক দিয়েছিলাম সিপিএম কর্মী হত্যা নিয়ে এপিডিআরের বিবৃতি। না। এসব আবাপ ছাপায় না।
    যে লিংকটা দিয়েছিলাম সেটা বাম আমলে মাওবাদীদের হাতে সিপিএম কর্মীদের খুনের বিরুদ্ধে। বাম আমলেই যারা সিপিএম মারলে নিন্দা করে, তারা এখন তো করবেই। মুস্কিল হলো, এরা এতোই ল্যাদ্খোর যে নিজেদের সাইটও আপডেট করে না সময় মতো। আর, এদের বিবৃতি আবাপ, আজকাল, বত্তোমান, পোতিদিন কেউই ছাপে না।
    কিন্তু তোমার ভায়া এতো সিলেক্টিভ মেমোরী কেন?
    একটা কথা বলতে পারি আমার এতোদিনের অভিজ্ঞতায়, এপিডিআর সিপিএম বা তৃণমূল বিরোধী নয়, এপিডিআর বা মাসুমের মতো সংগঠনের কাজ গণতান্ত্রিক অধিকার লঙ্ঘনের বিরোধীতা, ও মানবাধিকারকে প্রসারিত করা। তাতে সরকার বিরোধীতা স্বাভাবিক। সরকারে যারা থাকেন, তারাই তখন এপিডিআরকে শত্রু বলে মনে করেন।
    এই যে - এপিডিআর সিপিএম মারলে নিন্দা করে না কেন - এই গোয়বলসীয় হুক্কাহুয়াটা কবে বন্ধ হবে, বলতে পারো ভাই?
  • কোয়ার্ক | 24.*.*.* | ১৭ আগস্ট ২০১২ ১৫:৩২517231
  • কল্লোলদাকে একটা পুরনো প্রশ্ন। সেই ধর্মঘটে অংশ নেওয়া চাকুরেদের সার্ভিস ব্রেক এর প্রশ্নে বলেছিলেন কোর্টে যাওয়া হবে। সেটার কোন আপডেট আছে?
  • কল্লোল | 230.*.*.* | ১৭ আগস্ট ২০১২ ১৫:৩৯517232
  • একটু সময় দিন। জেনে নিচ্ছি।
  • কল্লোল | 230.*.*.* | ১৭ আগস্ট ২০১২ ১৫:৪২517233
  • এখনো পর্যন্ত ১ দিনের সার্ভিস ব্রেক কার্যকরী হয় নি। তাই, কর্মচারীরা এটা নিয়ে মামলা করতে চান নি।
  • maximin | 69.*.*.* | ১৭ আগস্ট ২০১২ ১৫:৪৪517234
  • মানবাধিকার কর্মীদের অন্যতম প্রধান কর্মকান্ড হল নোনাডাঙা উচ্ছেদের প্রতিবাদ। তা, সে হিসেবে ধরলে সিপিআইএমও একসময়ে দন্ডকারণ্য নিয়ে বলেছিল। বলেছিল এইসব গৃহহারা লোকেদের পশ্চিমবাংলায় থাকার অধিকার আছে। সে-সময়ে সেটা মানবাধিকারের কথাই ছিল। নোনাডাঙা নিয়েও একইভাবে বলা হচ্ছে, এদের থাকার জায়গা নেই কাজেই এদের কলকাতায় থাকার অধিকার আছে, শুধু তাই নয়, নোনাডাঙাতেই থাকার অধিকার আছে। এটাও মানবাধিকারের কথা। পার্থক্য হল, বামদলেরা সরকারে এসে মুশকিলে পড়েছিল। আজকের দিনের মানবাধিকার কর্মীদের সে বিপদটুকুও হবে না।
  • maximin | 69.*.*.* | ১৭ আগস্ট ২০১২ ১৬:০৩517235
  • ও না না 'আজকের দিনের মানবাধিকার কর্মী' বলাটা ভুল হল। এরাই সেই মানবাধিকার কর্মী যারা সত্তরের দশক থেকে লাগাতার কাজ করে যাচ্ছে।
  • কোয়ার্ক | 24.*.*.* | ১৭ আগস্ট ২০১২ ১৬:০৪517236
  • সেকি! এই যে খবরের কাগজে পড়লাম বেশ কিছু ডিপার্টমেন্টে এই মর্মে সার্কুলার পাঠানো হয়েছে।
  • কল্লোল | 230.*.*.* | ১৭ আগস্ট ২০১২ ১৬:৩০517237
  • কোয়ার্ক।
    আমি খবর নিচ্ছি। তবে কর্মচারী ইউনিয়ানদের সাথে যে বৈঠক হয়, তাতে ওঁরা মামলায় যেতে চান নি।

    মক্সিমিন। হে হে। বিদ্রুপটা বেশ কাঁচা।
    তবে আজকের দিনের মানবাধিকার কর্মী বল্লে ব্যাকরণে ভুল হয় না। যারা সে সময় শুরু করেছিলেন তাদের অনেকেই আজ নেই। কেউ কেউ এ জীবনের পথচলা শেষ করে ফেলেছেন। কেউ কেউ অন্য কিছুতে ব্যস্ত হয়ে গেছেন। তখনকার কেউ কেউ আছেন।

    বামেরা উদ্বাস্তু আন্দোলন নিয়ে যে কাজ করেছে, সেটা, কিছু ত্রুটি বিচ্যুতি বাদ দিলে, শ্রদ্ধা করার মতো। সরকারে এসে পাট্টাও দিয়েছেন বামেরা ঐ উদ্বাস্তুদের। সেই জোরেই আজ আর তাঁরা "উদ্বাস্তু" নন।
    কিন্তু পাশাপাশি মরিচঝাঁপিও আছে।

    মানবাধিকার সংগঠন সরকারে যাবেন না। সার পৃথিবীর কোথাওই তারা ভোটে দাঁড়িয়ে বা আন্দোলন করে সরকারে যান না। কারন এঁরা গণতন্ত্রের পাহারাদার কুকুর বলে নিজেদের মনে করেন। গণতন্ত্র বিপন্ন হলে এরা ঘেউ ঘেউ করেন, নাগরিক সমাজকে সতর্ক করে দেওয়ার জন্য। তাই উচ্ছেদের বিরুদ্ধে আন্দওলনে এদের দোষটা কি?
  • maximin | 69.*.*.* | ১৭ আগস্ট ২০১২ ১৬:৫৮517238
  • ১৯৭২ সালে এপিডিআর তৈরি হয়। মরিচঝাঁপি মাসাকারের সময়ে এপিডিআর কী কী বলেছিল / করেছিল / লিখেছিল জানতে চাই। সংহতিতে যে তিনটে লেখা আছে তার মধ্যে 'লিফটিং দি ভেইল' এ পুরোনো লেখার একটিই রেফারেন্স আছে, লেখাটি রণজিত শিকদারের। রণজিত শিকদার কি এপিডিআরের সঙ্গে যুক্ত ছিলেন?
  • pi | 82.*.*.* | ১৭ আগস্ট ২০১২ ১৬:৫৯517239
  • এ পি ডি আর এখন সরকারের বিরোধিতা করছে বলে আপত্তি ? শিলাদিত্যের কেস নিয়ে বলেছে বলে আপত্তি? ঃ) এগুলোও তালে গোয়েবলসীয় তো ? ঃ)

    যাগ্গে, বন্দীমুক্তি নিয়ে এপি ডি নতুন সরকারকে বলেনি ? তাহলে এটা কারা করেছিল ? ঃ)
    http://revolutionaryfrontlines.wordpress.com/2011/06/27/india-10000-rally-demand-release-of-political-prisoners-prisoners-on-hunger-strike/

    বন্দীমুক্তি নিয়ে সত্যি উৎসাহ থাকলে এটা একটু পড়তে বলবো।
    http://sanhati.com/articles/5194/
    এই রণজিত শূর এ পি ডি আর এর নন ? ঃ)

    এ পি ডি আর এর হয়ে, তারা কোথায় কী করেনি, তার সাফাই গাওয়ার কোনোরকম ইচ্ছা বা অধিকারও নেই। কিন্তু কোথায় কী করেছে, সেগুলো তো একটি ইচ্ছে আর চোখ খোলা থাকলেই দেখা যায়। চোখ খুলে ঘুমুতে না চাইলে। ঃ)
    তবে, আমি ভাবতেই পারছিনা এই মিনিমাম জিনিসগুলো না জেনে কেউ তর্ক করছেন, আর তাই তর্কের বক্তব্য দেখে এত অবাক হচ্ছি।
  • pi | 82.*.*.* | ১৭ আগস্ট ২০১২ ১৭:০০517242
  • শিকদার ?
  • কল্লোল | 230.*.*.* | ১৭ আগস্ট ২০১২ ১৭:১১517243
  • এটা স্বীকার করতেই হবে মরিচঝাঁপি নিয়ে এপিডিআরের যা ও যতটা করা উচিৎ ছিলো, তার এক কণাও করেনি। যা কিছু হয়েছে, ব্যক্তিগত উদ্যোগে। আমরা যারা তখন এপিডিআরে যুক্ত ছিলাম বিশ্বাসই করতে চাই নি যে সদ্য নির্বাচিত হয়ে আসা বাম সরকার এরকম কিছু ঘটাতে পারে। আমরা ভুল করেছিলাম। জঘন্য ভুল করেছিলাম।
    তবু মরিচঝাপি নিয়ে যা যা হয়েছে, এপিডিআরের সাথে যুক্ত মানুষেরাই তাতে অগ্রণী ছিলেন, ব্যাক্তিগতভাবে। এপিডিআর চোখ বুঁজে ছিলো।
  • Sibu | 218.*.*.* | ১৭ আগস্ট ২০১২ ১৮:০৫517244
  • সিঙুরের সময় আবাপ ছেপেছিল বলে এপিডিআর লোকের কাছে রেলেভ্যান্ট ছিল। এখন লোকের কাছে রেলেভ্যান্ট থাকা নিয়ে ওরা কি ভাবছে? আবাপর পৃষ্ঠপোষকতা না থাকলে তো নিজেদেরই কিছু করতে হয়।
  • pi | 82.*.*.* | ১৭ আগস্ট ২০১২ ১৮:০৯517245
  • লোকের কাছে রেলেভ্যান্ট থাকা নিয়ে ভাবাট সত্যি দরকার বলে মনে করি। লোককে জানানো, লোককে ইন্ভল্ভ করা এগুলোতে জোর না দিলে লোকের কাজ কেমনে ? সাইট অব্দি আপডেট না করা, প্রতিবাদগুলো অন্যভাবে পৌঁছে দেওয়ার চেষ্টার অভাবটা অদ্ভুত লাগে। নিজেদের মধ্যেই সবকিছু, ঐ preaching to the converted বল এমনে হয়। ইন জেনেরাল, তৃতীয় ধারার রাজনীতি নিয়েও এটা কিছুটা মনে হয়।
  • bb | 127.*.*.* | ১৭ আগস্ট ২০১২ ১৮:১১517246
  • কল্লোলদা আমি আপনার কথা অস্বীকার করি নি। তবে আমি মনে করি বাম আমলেই এপিডিআর আসলে উঠেছে। তবে মরিচঝাঁপী, বিজনসেতু ইত্যাদি নিয়ে তারা কি করেছিল আমি জানি না।
    পিনাকী '৭৭ এ বাম আমলের শুরু সেটা ভুলি কি করে??
    আর এটাই বা অস্বীকার করি কি করে যে জেনে বুঝেও এপিডিআর মমতার সঙ্গ দিয়েছিল। তারা নিশ্চয় এতটা নাইভ ছিল না যে মমতার স্বরূপ তাদের অজানা ছিল।
  • maximin | 69.*.*.* | ১৭ আগস্ট ২০১২ ১৮:১৪517247
  • কল্লোলকে ধন্যবাদ। কিছুটা জানতাম। আরেকটু জানলাম।
  • Sibu | 218.*.*.* | ১৭ আগস্ট ২০১২ ১৮:২৮517248
  • লোকের কাছে নিজের জোরে রেলেভ্যান্ট না থাকতে পারলে বাকী সবই অর্থহীন। বার্ডস আই ভিউতে দেখলে আজ পর্য্যন্ত এপিডিআরের একমাত্র ইম্প্যাক্টফুল কাজ হল মমতার মত এক স্বৈরাচারীকে ক্ষমতায় আসতে সাহায্য করা। তারপর গনতন্ত্রের কথা বললে সেটা আর বিশ্বাসযোগ্য থাকে না। যতই বলা হোক, আমর বিবৃতি দিয়ে প্রোটেস্ট করেছি, লোকে বলবেই যে সে সবের তো কোন ইম্প্যাক্ট নাই।
  • bb | 127.*.*.* | ১৭ আগস্ট ২০১২ ১৮:৫১517249
  • শিবুদা কে বাংলা বর্ণমালার সব্গুলি বর্ণদিয়ে সমর্থন জানালাম।
  • PT | 213.*.*.* | ১৭ আগস্ট ২০১২ ১৮:৫৪517250
  • "...... বিশ্বাসই করতে চাইনি যে সদ্য নির্বাচিত হয়ে আসা বাম সরকার এরকম কিছু ঘটাতে পারে....." (05:11 PM)

    আবার বছর চল্লিশ বাদে কি কেউ লিখবে যে "...... বিশ্বাসই করতে চাইনি যে সদ্য নির্বাচিত হয়ে আসা তৃণ-কং সরকার এরকম কিছু ঘটাতে পারে....."

    এতে তো এপিডিআরের রাজনৈতিক "নাইভিটি"-ই প্রমাণিত হচ্ছে।

    ভোটের আগের সকল ক্যানবন্দী তথ্যগুলো একসঙ্গে টিভিতে আবার চালালে "এপিডিআর সিপিএম বিরোধী.....নয়" (03:10 PM) বাক্যটি প্রমাণ করা খুব দুরুহ হবে। মেমরিতে সব গেঁথে আছে যে। আর কয়েকশ মৃতদেহ সম্পর্কে এপিডিআরের "এই গরু সরে যা" জাতীয় বিবৃতি নিয়ে আবাপই বা কেন উৎসাহ দেখাবে? "অরাজনৈতিক" এপিডিআর সেই সময়ে বাম সরকারের অপসারণ চায়নি বললে যে নির্জলা মিথ্যা বলা হবে!! সেই সময়ে সুজাত-সুমন-কিষণজি-গুরুং-মানবাধিকার কর্মী সব মমতায় মাখামাখি হয়ে গিয়েছিল সেই বা ভুলি কি করে? স্মৃতি তো সততই সুখের হয়না।
  • কোয়ার্ক | 24.*.*.* | ১৭ আগস্ট ২০১২ ১৯:০১517251
  • খুব কিছু দাঁড়াচ্ছে না। কারণ এর পরেই অনেকে বলবেন মমতাই যে সেরা স্বৈরাচারী সেটা কি ক'রে জানলেন? সিপিয়েমের আমলে তো এই হয়েছে, সেই হয়েছে।

    মা আমায় ঘুরাবি কত?
  • maximin | 69.*.*.* | ১৭ আগস্ট ২০১২ ১৯:০২517253
  • সমাজভাবনা কোনও পার্টির একচেটিয়া নয়। আবার যারা পার্টির কাজ করেন তাদের সমাজভাবনাও পার্টি দ্বারা পুরোটা নিয়ন্ত্রিত হয়না। মরিচঝাঁপি নিয়ে এখন অনেক কিছু লেখা হচ্ছে, কেউ যদি পড়েন, আই উইটনেসদের নাম জানবেন, সংখ্যায় খুব বেশি ছিলেন না তারা। কথা হল, এই আই উইটনেসরা আবার অতীতের বন্ধুদের সঙ্গে যোগাযোগ রাখতেন। অতীতের বন্ধু হয়তো সিপিআইএম পার্টির সক্রীয় সদস্য। এবারে মরিচঝাঁপি বিষয়ে দুই বন্ধুর মত ঠিক কতটা আলাদা হতে পারে যাতে করে বন্ধুত্বের হানি নয়না? আলাদা ছিল না। অর্থাৎ সিপিএমেরও (কেউ কেউ) মর্মাহত হয়েছিলেন। দুঃখের বিষয় প্রতিবাদীদের তালিকায় তাঁদের নাম আসবে না। 'ইনার পার্টি ডিসিপ্লিন', এ বড় সাংঘাতিক জিনিস।
  • maximin | 69.*.*.* | ১৭ আগস্ট ২০১২ ১৯:০৯517254
  • মরিচঝাঁপি বিষয়ে পিটির হৃদয়ের কথা শুনিতে ব্যাকুল। এই মুহূর্তে শুনতে চাই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে মতামত দিন