এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩৪৫২২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Padfoot | 131.*.*.* | ১৬ আগস্ট ২০১২ ১০:৪৪517155
  • পরের লোকসভা অবধি কোনোরকমে পাঁচন গিলতে হবে দুজনকেই। মনে হয় না সুমন নির্দল হিসেবে দাঁড়াবেন, আর ফের তিণোমূলের হয়ে? মাভৈঃ (দুদিকেই)।
  • bb | 127.*.*.* | ১৬ আগস্ট ২০১২ ১০:৫৪517156
  • সিকি - সেটা তৃণমূলের সঠিক সিদ্ধান্ত। তারা সুমনকে শহীদ হতে দিতে চান না। ক্ষমতা থাকলে সুমনের উচিত আবার নিজের ক্যারিশমায় (!) জিতে আসা। নইলে কিন্তু প্রশ্নটা উঠবেই।
  • Du | 127.*.*.* | ১৬ আগস্ট ২০১২ ১০:৫৮517157
  • শহীদ কেন? ওকে শহীদ করার ক্ষমতা তো তৃণমূলের নেইও। বহিষ্কার করলে নিজেদেরই সিট যাবে।
  • T | 24.*.*.* | ১৬ আগস্ট ২০১২ ১১:০১517158
  • সিস্টেমের বাইরে গিয়েও সিস্টেমের দিকে আঙুল তোলা যায়। তাহলে মূল উদ্দেশ্য কি? স্পর্ধা দেখানো, না আঙুল তোলা?
    দলত্যাগ করেই তো বোধহয় দলদাস নন সেটা প্রমাণ করা যায়। দলের মধ্যে থাকব অথচ দলের নীতি মেনে চলব না সেটা কিরকম ব্যাপার?
    সুমন নিজের ক্যালিতে যাদবপুর জিতেছিলেন এমন বোধহয় সুমন নিজেও ভাবেন না, ভাবলে ঐ দল ছেড়ে নির্দল হয়ে ফের জিতে আসলেই তো হয়।
    আর মমতা পার্টি থেকে বের করে দিচ্ছে না কারণ তাহলে সুমন নির্দল হিসেবে সাংসদ থেকে যাবেন। দল থেকে পদত্যাগ করলে আবার নির্বাচন হবে। (এমনটাই তো বোধহয়)। সাহস ফাহসের গল্প নেই এখানে।
  • aranya | 78.*.*.* | ১৬ আগস্ট ২০১২ ১১:০৪517159
  • ' দিনে পাঁচটা করে সিপিয়েম মারুন - এটাকে কোনোভাবেই ডিফেন্ড করা যায় না। ' - ভীষণভাবে একমত। তবে কি পরিস্থিতিতে বলেছেন, যদ্দুর মনে পড়ে ২০০৭-এ। নন্দীগ্রাম গণহত্যা কালে, বিশেষতঃ যারা তখন নন্দীগ্রাম গেছেন, তমলুক হাসপাতালে আহতদের দেখছেন, সিপিএমের ভাড়া করা গুন্ডাদের অত্যাচারের কাহিনী শুনছেন বা নিজের চোখে দেখছেন, সুমন তাদের একজন। যাই হোক, অ্যাবসলিউটলি আনডিফেন্ডেবল কমেন্টস।
    তবে সুমন মমতার প্রসাদ চেয়েছেন ("নুইয়ে মাথা চাইছ প্রসাদ ইঃ") - এটা বললে গুড়ায় হাসবে। মমতা বহুবার বলার পর উনি নির্বাচনে দাঁড়ান, প্রথমে একেবারেই রাজি ছিলেন না।
  • aranya | 78.*.*.* | ১৬ আগস্ট ২০১২ ১১:০৮517160
  • প্ল্যানড ওয়ে-তে অন্যের - বিরোধীর, বিপক্ষের মানুষের চরিত্রহনন-টা সিপিএমের কিছু লোক এক সময়ে শিল্পের পর্যায়ে নিয়ে গেছিল।
    নাহলে লোকসভা নির্বাচনে সুমন কবার ধর্ম পাল্টেছেন, বা কটা বিয়ে করেছেন - এই নিয়ে লিফলেট ছড়ান হয়, টিভি শো হয় !! ন্যক্কারজনক।
  • Padfoot | 131.*.*.* | ১৬ আগস্ট ২০১২ ১১:১১517161
  • নাঃ, পরিস্থিতি যাই হোক, তাতেও। তাহলে ইরাক আক্রমণও সমর্থন করতে হয় - সাদাম তো দিনে কুড়িটা করে লোক মারতো।

    আর নুইয়ে মাথা চাইছ প্রসাদের রেফারেন্সটার মানে অরণ্য বোঝেননি। গানটাও শুনেছেন কিনা সন্দেহ আছে।
  • Du | 127.*.*.* | ১৬ আগস্ট ২০১২ ১১:১২517162
  • সুমন প্রসাদ চেয়েছেন এমন কথা কেউ বলতেও চায় নি বোধ হয়। যাকে আনছেন তিনি যে নোয়ানো মাথার পুজো~ই নিয়ে থাকেন সেটা বুঝতে ভুল হওয়ার কথা ছিলো না সেটাই বলা হয়েছে।
  • Du | 127.*.*.* | ১৬ আগস্ট ২০১২ ১১:১৮517165
  • বিচারপতি গাঙ্গুলি সম্বন্ধে হীরকের রানীর পরশুর উক্তি ছিলো - “I brought a very good person and gave him a post. Not someone from my party but someone a little neutral. But then what did I see — oh God, he has no clue at all! He writes as if he is the Chief Justice of the Supreme Court, or the President of the country! Doesn’t even know what is under his powers; what his jurisdiction is!
  • Padfoot | 131.*.*.* | ১৬ আগস্ট ২০১২ ১১:১৮517164
  • নাঃ তাও না।

    গানটা আসলে গ্যাট চুক্তির সময়কার গান।

    নুইয়ে মাথা চাইছ প্রসাদ
    দেখছ ঘুঘু দেখছ না ফাঁদ
    ওয়াশিংটনের ফন্দি।
    বেচতে গিয়ে জন্মভূমি
    ডলার প্রসাদ পেয়েও তুমি
    করাল ফাঁদেই বন্দি।
    ডলার কিংবা কলার খোসা
    লাভের নেশায় আকাল পোষা
    তোমার বদভ্যেস,
    ডলার কলার খোসায় নাকাল
    হবেই তুমি ধরবে আকাল
    তোমাকে শেষমেশ।

    সেই ভুবনমোহন মনমোহনের সঙ্গেই সুমন গেলেন (সে যতই সিপিএমকে হঠানোর কথা বলুন) - সেই গ্যাটের পথেই হাঁটলেন।
  • নেতাই | 131.*.*.* | ১৬ আগস্ট ২০১২ ১১:২২517166
  • দুজনের জন্যেই এটা ট্যাকটিকাল মুভ। অন্যকে জিততে দেবনা, এটা ছাড়া কোন যুক্তি নেই। নীতি গত ভাবে দুজনেই ভুল। একদম ভুল।
  • নেতাই | 131.*.*.* | ১৬ আগস্ট ২০১২ ১১:২৪517167
  • সুমন আর মমদেবী প্রসংগে বললাম।
  • Du | 127.*.*.* | ১৬ আগস্ট ২০১২ ১১:২৫517168
  • In a U-turn, Press Council of India Chairman Markandey Katju on Sunday denounced West Bengal Chief Minister Mamata Banerjee as “totally dictatorial, intolerant, and whimsical” after the arrest of a man who questioned her policy on farmers at a rally. He warned that officials carrying out her “illegal orders” could face the fate of Nazi war criminals.
    "I had earlier given a statement in favour of Mamata Banerjee because I thought one should see good points in a person's personality also.

    "But now I have changed my opinion and believe that she is totally undeserving to be a political leader in a democratic country like India since she has no respect for constitutional and civil rights of citizens and is totally dictatorial, intolerant, and whimsical in her behaviour," he said.

    এই ইউ টার্নটাতে অবাক হই না, অবাক হওয়া আগের মূল্যায়ণগুলোতেই।
  • Padfoot | 131.*.*.* | ১৬ আগস্ট ২০১২ ১১:৩২517169
  • সুমনকে নিয়ে এই তক্কোটা বহুবার হয়ে গেছে, পচে গেছে মাইরি। কাজেই এইটা বাদ দ্যান। তবে গান নিয়ে কেউ কিছু বল্লে ক্যাল। জাস্ট ক্যাল।
  • নেতাই | 131.*.*.* | ১৬ আগস্ট ২০১২ ১১:৩৬517170
  • TOI এর দিল্লী এডিশনেও দেখছি মমদেবীকে গত তিন দিন ধরে ফ্রন্ট পেজে রাখছে, প্রথমে শিলাদিত্য নিয়ে, কাল ছিল বিচারব্যবস্থা নিয়ে মন্তব্যের জন্য। আজও ঐ প্রসঙ্গে অন্যদের মন্তব্য নিয়ে কিছু লেখা ছিল।
    তবে কলকেতার কাগজগুলো পেরায় চুপচাপ।
  • aranya | 78.*.*.* | ১৬ আগস্ট ২০১২ ১১:৩৮517171
  • পদফুট ঠিকই বলেছেন, সুমনের এ গানটা শুনি নি, আমার ইন্টারপ্রিটেশন ভুল ছিল, সরি।

    নন্দীগ্রামে গণহ্ত্যা, ধর্ষণ; লিফলেট ছড়িয়ে, টিভি প্রোগ্রাম করে প্রতিপক্ষের চরিত্রহনন - এসব বিষয়ে আপনার মত কি?
  • Padfoot | 131.*.*.* | ১৬ আগস্ট ২০১২ ১১:৪২517172
  • কথাটা সুমনের কাজের ডিফেন্ডেবিলিটি নিয়ে হচ্ছিলো (সিকি-র 10:19 AM থেকে)। কাজেই সেখানে এগুলো আসে না। তবে ওটা ডিফেন্ডেবল নয় বলার জন্যে যদি এগুলো টানতে হয় তাহলে আলাদা কথা। আপনার মত পলিটিক্যালি কারেক্ট থাকার দায় আমার নেই;-)
  • aranya | 78.*.*.* | ১৬ আগস্ট ২০১২ ১১:৫২517173
  • পলিটিক্যালি কারেক্ট থাকার ব্যাপারটা বুঝলাম না।

    এই টইতে আমার আজকের প্রথম পোস্টে সুমনের বিরুদ্ধে ব্যক্তি আক্রমণের কথা লিখেছিলাম, তার উত্তরে বিবি পোস্ট করেন, বিবি-র পোস্টের রেফারেন্সে আপনি পোস্ট করেন, আপনার লেখা প্রসঙ্গে আবার আমি কিছু বললাম, মানে টইতে যেমন হয় আর কি। সুতরাং আমার কথাগুলো অপ্রাসঙ্গিক কিছু নয়, টেনেও আনি নি, এখানেই আজকেই কিছু সময় আগে বলেছি।

    সিপিএমের কিছু লোকের অত্যাচার, নোংরামি নিয়ে আপনি হঠাৎ ডিফেন্সিভ হয়ে পড়লেন কেন তাও বুঝলাম না।
  • Padfoot | 131.*.*.* | ১৬ আগস্ট ২০১২ ১১:৫৬517175
  • বিবির পোস্টের রেফারেন্সে আমি কোনো পোস্ট করিনি। সিকোয়েন্সটা আবার পড়ুন -

    Name: siki

    IP Address : 12.50.47.36 (*) Date:16 Aug 2012 -- 10:19 AM

    যাগ্গে এগুলোও ডিফেন্ড করার মত কথা বলা যায়, কিন্তু সেসব কিছু না বলে আপাতত বলি অনেকদিন বাদে সুমনের গানটা আমার খুব ভালো লাগল।

    Name: bb

    IP Address : 127.195.177.27 (*) Date:16 Aug 2012 -- 10:22 AM

    সিকি- অব্শ্যই তিনি তার মতে ঠিক, আমি তার রাজনীতি নিয়ে মন্তব্যই করেছি।
    গায়ক সুমনের আমি ভীষণভক্ত। শেষবার তার ভাঙ্গা-গলা শুনে মনে হয়েছিল সময় থাবা বসাচ্ছে তার গলায়। তবু তিনি অনন্য।

    Name: Padfoot

    IP Address : 131.241.218.132 (*) Date:16 Aug 2012 -- 10:23 AM

    নাঃ দিনে পাঁচটা করে সিপিয়েম মারুন - এটাকে কোনোভাবেই ডিফেন্ড করা যায় না। বড়জোর বলা যায় ওই অমুক তমুকও ইত্যাদি প্রভৃতি বলেছিলেন ইঃ।

    বাদবাকি গান নিয়ে কোনো বক্তব্য নাই। সাংসদ মেটিরিয়াল লোক নন, কাজেই ওই পথে হাঁটতে গিয়ে ধাক্কা খাওয়াটাই স্বাভাবিক, তবে ওই আর কি - যাঁর হয়ে লড়লেন তাঁর ইতিহাস ঘাঁটলে এটুকু বোঝা উচিত ছিলো। আর ওই সময় মনে হয় সেই নব্বইয়ের দশকে গাওয়া গানটা ভুলে গেছিলেন ("নুইয়ে মাথা চাইছ প্রসাদ ইঃ") - নইলে কার সঙ্গে যাচ্ছেন সেটা একবার দেখতেন।

    ==========================================

    আর হ্যাঁ - ডিফেন্সিভ হওয়া না হওয়ার কোনো ব্যাপার নেই এখানে। যে প্রসঙ্গে যেটুকু আসে, আমি সেটুকুই বলছি।
  • aranya | 78.*.*.* | ১৬ আগস্ট ২০১২ ১২:০১517176
  • বুঝলাম, আমার আর আপনার প্রসঙ্গ আলাদা। আর সিপিএমের কিছু অমানুষের হ্ত্যা, অত্যাচার, নোংরামি - এসব নিয়ে কিছু বলতে চান না, আপনার প্রসঙ্গের বাইরে বলে ;-)
    ওকে, ফেয়ার এনাফ।
  • Padfoot | 131.*.*.* | ১৬ আগস্ট ২০১২ ১২:০৬517177
  • আমার কাছে এক্ষেত্রে অপ্রাসঙ্গিক। আপনি চালান না, কে বারণ করেছে? শুধু কনটেক্সট না বুঝে আমার কাছে এই ঢপের জবাবদিহি না চাইলেই হল -

    **নন্দীগ্রামে গণহ্ত্যা, ধর্ষণ; লিফলেট ছড়িয়ে, টিভি প্রোগ্রাম করে প্রতিপক্ষের চরিত্রহনন - এসব বিষয়ে আপনার মত কি?**
  • bb | 127.*.*.* | ১৬ আগস্ট ২০১২ ১২:১৪517178
  • অরণ্য আপনি অদ্ভূতভাবে ঐ মমদেবীর "বাচ্চার ভুল করে ফেলেছে" গোছের মন্তব্য করে সুমনকে সমর্থন করছেন। এর সঙ্গে অন্যরা কি বলল সেটা কি খুব প্রাসঙ্গিক?
    রাজনীতিতে এলে তার দ্বায়বদ্ধতা মানতে হয়। মমতা যেমন সাংবিধানিক পদে থেকে মাঝে মাঝেই আলটপকা মন্তব্য করেন, তেমনি সুমন। খেয়াল করবেন এখানে কেউই সুমনের ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্য করেন নি, কারণ সেটা আমাদের বিচার্য্য নয়।
    ব্যক্তিগত ভাবে বহুবছর আগে এক বিকালে ইস্পাত এক্সপ্রেসে চড়ে সুমন, মারিয়া আর তাদের মেয়ের সঙ্গে চড়ে হাওড়া আসার সৌভাগ্য হয়েছিল আমার। আজও সেইদিনটি মনে আছে। ওঁর সঙ্গে আরও কিছু লোক ছিল, তাই আলাপ করার সাহস জোগাড় করতে পারি নি, তার জন্য আজও আক্ষেপ হয়।
  • aranya | 78.*.*.* | ১৬ আগস্ট ২০১২ ১২:১৬517179
  • পদফুটের দেখছি একটা বাংলা ১০১ টাইপের কোর্স করা দরকার। আমি 'মত' জানতে চেয়েছি, 'জবাবদিহি' নয়।

    'ঢ্প' কোনটা তাও বোঝা কঠিন, 'নন্দীগ্রামে গণহ্ত্যা'-টা ঢপ, 'ধর্ষণ'-টা ঢপ, লিফলেট ছড়ানো ঢপ না ২৪ ঘন্টার প্রোগ্রাম যা ইউটিউবে পাওয়া যায়, সেটা ঢপ - ব্রমভা জানেন।

    নাকি এই 'কনটেক্সট'-এর ব্যাপারটাই ঢপ। মানে, সুমনের পাঁচটা করে সিপিএম মারতে বলাটা 'ইন কনটেক্সট ' কিন্তু সেই প্রসঙ্গে 'নন্দীগ্রাম গণহত্যা'-র কথা এলে সেটা 'আউট অব কনটেক্সট '। ঢপের কি আর সেশ আছে

    খুব রাগ হলে এট্টু মেডিটেশন ট্রাই করতে পারেন, ধৈর্য বাড়ায়।
  • aranya | 78.*.*.* | ১৬ আগস্ট ২০১২ ১২:১৮517180
  • বিবি, সুমনকে সমর্থন করছি কথাটার তো কোন মানে হয় না। সুমনের কোন কুকার্যের সমর্থন কোথাও করেছি বলে তো মনে পড়ছে না।
  • a x | 138.*.*.* | ১৬ আগস্ট ২০১২ ১২:২০517181
  • দল থেকে পদত্যাগ করলে আবার নির্বাচন হয়?
  • bb | 127.*.*.* | ১৬ আগস্ট ২০১২ ১২:২২517182
  • অরণ্য- সরি আমার আগের বাক্যটি একটু রুঢ় হয়ে গিয়েছিল।
    কুকার্য্য আপনি সমর্থন করেন নি। কিন্তু আপনি প্রাতিষ্ঠানিক বিরোধিতা দিয়ে তার কাজকে বৈধতা দিয়েছেন বলে আমার মনে হয়েছে।
  • kc | 204.*.*.* | ১৬ আগস্ট ২০১২ ১২:২৩517183
  • এদিকে আমার এই সুমনের এই লেটেস্ট রিলিজটা ওঁর ইদানিংকার অনেক রিলিজের মতই খেলো লেগেছে। এগুলোকে বিকট রকমের ফচকেমি বলেই মনে হয়েছে। এই প্যারডি, কিষেনজি ভৈরব সবগুলোই সংবাদে থাকার জন্য ফচকেমি, বা আত্মরতি বলে মনে হয়েছে। এর চাইতে ওনার নিজের গানই দুএকদিন একটু রেওয়াজ করে অন্য রকম কিছু করে গাইলে আমার মন বেশী ছুঁত।
    একটু রেওয়াজ করে কোনও অনুষ্ঠানে সুমন এখনো জমাবার ক্যাপা রাখেন।

    এই ধরণের কিছু শুনলে, হ্যাঁ, আমি মেডিটেশনই করে থাকি।
  • a x | 138.*.*.* | ১৬ আগস্ট ২০১২ ১২:২৫517186
  • ভাগ্যিস করেন এধরণের গান। এখনও।
  • bb | 127.*.*.* | ১৬ আগস্ট ২০১২ ১২:২৫517184
  • দল থেকে পদ্ত্যাগ করলে ঐ উনি দলত্যাগ বিরোধি আইনে ঐ সিটটা খোয়াবেন (১/৩ এর বেশী লোক হলে তবেই দ্লত্যাগ বিরোধী আইন লাগু হয়না)। তাই ঐ সিটে আবার নির্বাচন করতে হবে,
  • cb | 202.*.*.* | ১৬ আগস্ট ২০১২ ১২:২৬517187
  • ২৪ ঘন্টা এককালে প্রচুর নোংরামি করেছে, তারপর তারানন্দ, ১০, কলকাতা টিভি সব ওকে ছাড়িয়ে গেছে, এই ওপেনলি পশ্চাৎ লেহন দেখলেই কিরকম ইয়ে প্রজ্বলিত হতে থাকে। যে কোন পার্টির চ্যানেল হোক না কেন
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে প্রতিক্রিয়া দিন