এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ভাট: ভার্চুয়াল থেকে রিয়্যাল (৩)

    Samik
    অন্যান্য | ১৫ ডিসেম্বর ২০১১ | ১৩৭৮৬২ বার পঠিত | রেটিং ৪ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | 213.*.*.* | ১৬ জুলাই ২০১৪ ২৩:২৪509331
  • অমন হ্যাঁপার দেশে যাওয়ার দরকার কি?
  • সে | 203.*.*.* | ১৬ জুলাই ২০১৪ ২৩:২৬509332
  • দরকার আছে বলেই না যাওয়া পিটিবাবু। স্নেহ অতি বিষম বস্তু।
  • PT | 213.*.*.* | ১৬ জুলাই ২০১৪ ২৩:৪০509333
  • তা বটে! স্নেহ তো সর্বত্রগামী!!
  • - | 109.*.*.* | ১৭ জুলাই ২০১৪ ০৫:৩৬509334
  • তবে, সত্যি বলতে কি, সে ঐ ২৪হ ফর্ম নিয়ে কলকাতা আপিসের গপ্প যা করেছিলেন, তার সঙ্গে কারও অভিজ্ঞতারই মিল না হবার পর, "ঘটনা" হিসেবে এইসব কথাগুলি নেবার আগে একটু লুন মিশিয়ে নিলে ভালো। ব্যক্তিগত মত। সে-এর লেখা অত্যন্ত সুখপাঠ্য। তাই ৯টা ৫৬, ছোটো গল্পের মতো পড়ে খুবই আরাম পেয়েছি।
    আর এই চেক-মেক করার পর, একমাত্র এই এম্ব্যাসিই বোধহয় ১০ বছরের ভিসা একসঙ্গে দেয়। ইংলন্ড, ক্রোয়েশিয়া, আয়ারল্যান্ড এরা কেউ দেয় কি? আর এই এম্ব্যাসীতেই সবচেয়ে বেশী ভিসা অ্যাপ্লি পড়ে; ইংলন্ড, ক্রোয়েশিয়া, আয়ারল্যান্ড কোথাও এমন পড়ে কি? ঃ-)
  • সে | 203.*.*.* | ১৭ জুলাই ২০১৪ ১২:০৪509335
  • "-",
    আপনার পাড়াও আমার ঘোরা আছে :-)। তা নিয়েও অনেক গল্প আছে তবে সেসব আপনার সুখপাঠ্য হবে কিনা সে গ্যারান্টি দিচ্ছি না ;-)
    এই ঘটনার বিবরণ আপনার গায়ে লেগে থাকলে মাফি চেয়ে নিচ্ছি, বুঝতেই তো পারেন এটা নদীর এপার ওপার কেস, তবে আপনার টিপ্পনী ( যা আপনি কেন জানিনা সবসময় আমাকে করে চলেন) আমি একদম গায়ে মাখিনা, ভবিষ্যতেও মাখব না।
    সুস্থ থাকুন, সুস্থ ভাবুন,
    শিকাগোর গল্প পরে আরেকদিন করব এখন। আজ অনুমতি দিন প্লীজ?
  • - | 109.*.*.* | ১৭ জুলাই ২০১৪ ১২:৩৮509336
  • ওমা, গায়ে লাগবে কেন? ঃ-) তবে কথাগুলি মিথ্যে বলি নি, কি বলুন!
    আর, আপনাকে দিতে হবে না, আমি মন থেকে গ্যারান্টি দিচ্ছি, আপনার লেখা যে কোনও গপ্প সুখপাঠ্য হবেই। আজ তো আপনার লেখার ফ্যান না, বহু দিন থেকেই।
    টিপ্পনি সবটাই তো গপ্প করার জন্য। তবে হ্যাঁ, আপনি একা না, আরও বাকীরাও এই একই কথা ভাবেন, যে, ইনি "সবসময় আমাকেই" টিপ্পনীর বিষয় করেন। ঠিকাছে। কারও ভাবনার উপর তো হাত নেই।
    অ, আইপি শিকাগো দেখাচ্ছে বুঝি? ঃ-) ভাগ্যি, এই তালে শিকগোর গপ্প শোনা হয়ে যাবে। এই যে, চা নিয়ে বসলুম। নিন, শুরু করুন।
  • সে | 203.*.*.* | ১৭ জুলাই ২০১৪ ১৩:০২509337
  • একটু বুঝতে ভুল হয়ে গেছে আপনার, তাই পরিষ্কার করে বলে দি?
    আমি মিথ্যে কথা বলি না। মনে থাকবে? :-)
    এই টইটায় "ভার্চুয়াল থেকে রিয়্যাল " ভাটের গল্পই থাক বরং, সেটাকে বিপথগামী করবার দোষ আমারই।
  • - | 109.*.*.* | ১৭ জুলাই ২০১৪ ১৩:২১509338
  • নাঃ সত্যিই, ব্যাপারটা ভুল বোঝাবুঝির চলে যাবার সম্ভবনা দেখা যাচ্ছে। আপনি মিথ্যে বলছেন কোথাও-ই বলিনি। বলতে চেয়েছিলাম, আমার তোলা প্রশ্নগুলি (আয়ারল্যান্ড ইত্যাদি দেশের ভিসার সঙ্গে তুলনায়) মিথ্যে (মতান্তরে ফালতু) ছিল না, কি বলুন? "মিথ্যে" শব্দটা নিজের জিজ্ঞাসা প্রসঙ্গেই তুলেছি, আপনার কথা থেকে নয়। শুধু আপনার দেখা-লেখাতেই আমার আলোচনা সীমাবদ্ধ ছিল। আপনিই বরং আইপি ইত্যাদির সাপেক্ষে ব্যক্তিগত অবস্থান নির্ণয়ে আগ্রহী হয়ে উঠলেন। ঃ-)
    যাগ্‌গে, এই বিষয়ে একমত, টই হাইজ্যাকের মানে হয় না। আপনারা গপ্প করুন।
  • Abhyu | 141.*.*.* | ১৭ জুলাই ২০১৪ ১৪:২৮509339
  • সে, আমেরিকা আর ব্রিটেন - এই দু দেশের ভিসা পাওয়া যে কি জিনিস সে যে নিজে না দেখেছে সে জানবে না। ইংল্যাণ্ড এমনকি ব্যাঙ্ক স্টেটমেন্টের ফর্ম্যাট পছন্দ হয়নি বলেও ভিসা রিজেক্ট করে। আর আমেরিকাতে ঐ গ্রীন কার্ডের চক্করে পড়ে তারপর যদি দেশের বাইরে যেতে হয় তখন প্যারোল বের করা এক হ্যাপা। গ্রীনকার্ড পাওয়ার পরে যদি আপনি অনেকদিন দেশের বাইরে থাকতে চান সে আরেক গল্প।

    তবে ইনএফিশিয়েন্সিতে ভারতের এম্ব্যাসিকে লজ্জা দেওয়া বোধহয় সবচেয়ে কঠিন। শুনেছিলাম পাকিস্তানের এম্ব্যাসিও অসাধারণ।
  • সে | 203.*.*.* | ১৭ জুলাই ২০১৪ ১৪:৪৭509341
  • অভ্যু,
    ব্রিটিশ ভিসার গল্প আগে কোথাও লিখেছি, সম্ভবতঃ তেহরানের স্বপ্ন তে। এ সমস্তই ট্যুরিস্ট ভিসার গল্প। সেজন্য আজকাল যেসব দেশে যেতে ভিসা লাগে সেসব জায়গায় যাই না। গত সাত/আট বছরে কোনো ভিসা নিই নি। কিন্তু এবারে আমি স্নেহের জালে আষ্টেপৃষ্ঠে বাঁধা, বোরোনোর পথ নেই।
    ইন্ডিয়ান এম্ব্যাসীর মুখরোচক গল্প আছে। একাধিক।
  • Abhyu | 141.*.*.* | ১৭ জুলাই ২০১৪ ১৪:৫৬509342
  • এখানের এক ভদ্রলোকের পাসপোর্ট নিউ ইয়র্কের ভারতীয় এম্ব্যাসীতে পড়ে ছিল। দেশে যাবার দিন যখন ভয়াবহ রকমের নিকটবর্তী তখনো পাসপোর্ট উদ্ধার হল না। তো, তাঁর অনেক কানেকশন। তিনি সোজা নিউ ইয়র্ক গিয়ে এম্ব্যাসীর গুপ্ত জায়গায় ঢুঁ মারলেন। তাঁকে বলা হল যে যদি তিনি নিজের অ্যাপ্লিকেশন খুঁজে বার করতে পারেন তো ভিসা/ওসিআই কার্ড পেয়ে যাবেন। ভদ্রলোক দেখলেন, ক্যুরিয়ার সার্ভিস একটা জায়গায় সব অ্যাপ্লিকেশন ঢেলে দিয়ে যায়, প্যাকেট খুলে ওরা অ্যাপ্লিকেশন ফী বার করে প্যাকেটটা ওরা আবার সেখানেই ফেলে রাখে পরে প্রসেস করবে বলে!
    গল্পটা শুনে ওনার এক পাকিস্তানি কোলীগ বলেছিলেন যে ওদের এম্ব্যাসীও একই রকম এফিশিয়েন্ট।
    ক বছর আগের কথা, এখন সার্ভিসের উন্নতি হয়েছে কিনা বলতে পারি না।
  • Abhyu | 141.*.*.* | ১৭ জুলাই ২০১৪ ১৫:০০509345
  • টই খোলো।
  • Abhyu | 141.*.*.* | ১৭ জুলাই ২০১৪ ১৫:০০509344
  • তবে এটা শোনা গল্প, আমি এম্ব্যাসীর মধ্যে ঢুকে দেখি নি কি হয়। এখন আটলান্টার নতুন এম্ব্যাসী মোটামুটি ভালোই শুনেছি।
  • সে | 203.*.*.* | ১৭ জুলাই ২০১৪ ১৫:০০509343
  • ভারতীয় দূতাবাসের সেক্সি স্টোরিজ শুনতে হলে এখানেই বলব নাকি টই খুলব? ১৯৮৫ থেকে অদ্যাবদি, বিবিধ সেক্সি স্টোরিজ।
  • কল্লোল | 111.*.*.* | ২০ জুলাই ২০১৪ ২২:১১509346
  • আসিতেছে আসিতেছে আসিতেছেন....................
    সসাগরা গুরুর একপংক্তি শাহেনশাহ দুখে, লুরুতে আগামী ৩ তারিখ আবির্ভুত হতেছেন। এতদপোলক্ষে লুরুবাসী গুরু ও চন্ডালদিগের নিকট আবেদন -
    আগামী ৯ তারিখ (পুণ্য অগাস্ট মাসে) শনিবারের বারবেলায় ভাট আয়োজিত হবেক।
    স্থান ঘোষনা হয় নাই, হয়ে যাবে।
    হগলে অবহিত হোন।
  • কল্লোল | 111.*.*.* | ২১ জুলাই ২০১৪ ১১:১৮509347
  • ডিডি জানিয়েছে আমার বাসায় করলে ওর সুবিধে হয়।
    আমার কোন অসুবিধা নাই। ঐ সময় আমার বউ থাকবে, তাতে খুব অসুবিধা হবে না।
    সকলে জানাও।
  • সে | 203.*.*.* | ২১ জুলাই ২০১৪ ১১:২২509348
  • "ঐ সময় আমার বউ থাকবে, তাতে খুব অসুবিধা হবে না।" - :-)))))))))))))))))
  • kumu | 52.*.*.* | ২১ জুলাই ২০১৪ ১১:৫১509349
  • কল্লোলবৌদির হয়ে প্রতিবাদ।
  • কল্লোল | 111.*.*.* | ২১ জুলাই ২০১৪ ১৪:১২509350
  • কি মুস্কিল। এতে আবার পোতিবাদের কি হলো?
    সে-ই বা অতো হেসে গড়াগড়ি দিলে কেন?
    অঃ। খালি খালি অসৈব্যপনা।
  • byaang | 132.*.*.* | ২১ জুলাই ২০১৪ ১৪:১৭509352
  • আমিও তো আমার সঙ্গে সেই চল্লিশজন দজ্জাল মহিলাকে নিয়ে আসছি, দেখি এবার দুখে কেমন খাটের তলায় সেঁধোয়!!
  • কল্লোল | 111.*.*.* | ২১ জুলাই ২০১৪ ১৫:২২509353
  • হ্যাঁরে ব্যাং, তুই কি একসাথে আনবি, না এক এক করে, না ভাগে ভাগে। নাকি তোর সাথে আরেকজন আসছেন, যিনি ৩৯ তুই ১ বা উল্টোটা? মানে ইয়ে বলে, ডিডি কাগজের কাপ-পেলেট আনবে কয়েচে। ওর সুবিধে হতো।
  • Abhyu | 141.*.*.* | ২১ জুলাই ২০১৪ ১৫:৩৫509354
  • ওমা দুখে তো ভালোমানুষ, রামকৃষ্ণ মিশনের মহারাজ ওদের নিয়ে রবিবাসরীয়তে গল্প লেখেন, তার জন্যে চল্লিশজন দজ্জাল মহিলার কি দরকার?
  • Abhyu | 141.*.*.* | ২১ জুলাই ২০১৪ ১৫:৩৬509355
  • তা ছাড়া কাগজের কাপ প্লেট দিয়ে কি দজ্জাল মহিলাদের আটকানো যাবে? বরম কিছু ফুলের অর্ডার দিন।
  • byaang | 132.*.*.* | ২১ জুলাই ২০১৪ ১৬:১৪509356
  • আমার সাথেই আরো ৩৯জন মহিলা আসবে। দুখেরই একদিন কি আমারই একদিন।
  • সিকি | 135.*.*.* | ২১ জুলাই ২০১৪ ১৬:১৮509357
  • কল্লোলদা,

    মাঝে মাঝে দুখের খবরটবর নিও। টিকিট ক্যানসেল করে না দেয়।
  • Abhyu | 141.*.*.* | ২১ জুলাই ২০১৪ ১৬:১৯509359
  • ভিডিও রেকর্ডিং কারা করছে? একটু প্রফেশনাল কাউকে দায়িত্ব দেওয়া হোক।

    তবে শেষটা কি হবে সে তো জানাই - ব্যাংদি বলবে - ও মা, দুখে তো দেখি কেমন মিষ্টি মত বাচ্চা ছেলে, তাই আমরা আর কিছু বললাম না, আঠারোটা রসগোল্লা খেয়ে কল্লোলদার গান শুনে বাড়ি চলে এলাম। বেনারসীতে এক ফোঁটাও রস ফেলি নি।
  • সিকি | 135.*.*.* | ২১ জুলাই ২০১৪ ১৬:১৯509358
  • ব্যাং,

    মেক শিওর - দুখের গোঁপে যেন একটাও চুল আস্ত না থাকে।
  • byaang | 132.*.*.* | ২১ জুলাই ২০১৪ ১৬:২৪509360
  • সেই খেন্তিপিসী যেমন করে পাঁচুমামার ঠ্যাং ধরে টেনে খাটের তলা থেকে বার করেছিল, তেমন করে.....
    দুখেকে একবার সেই ছবিটা স্মরণ করিয়ে দিলাম।
  • byaang | 132.*.*.* | ২১ জুলাই ২০১৪ ১৬:৩৮509361
  • আর হ্যাঁ ভালো কথা, সেই আমি যখন যাচ্ছিই, গিয়ে যেন কারুর গোমড়ামুখ না দেখি, বিশেষ করে কল্লোলদাকে বলে রাখলাম। হাসিমুখে থাকতে পারলে থেকো, নয়তো বাপু থাকার দরকার নেই। লুরুভাটের ছবি দেখলে মনে হয় যেন শোকসভা বসেছে, কেউ হাসতে জানে না, ভুতোনী আর পামিতাকে বাদ্দিলে, শুধু এই দুজন হাসিমুখে থাকে। বাকি সব্বাই হয় কড়িকাঠের দিকে চেয়ে থাকে, নয়তো মেঝের দিকে। অদ্ভুত! কল্লোলদা ভারিক্কি ভাব আনার জন্য সবচেয়ে বেশি হাঁড়িমুখ করে রাখে।
  • সিকি | 131.*.*.* | ২১ জুলাই ২০১৪ ১৬:৪৫509363
  • সে কী? ব্যাং কি আমাকেও হাঁড়িমুখো দেখেছিল? এ হতেই পারে না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে প্রতিক্রিয়া দিন