এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ভাট: ভার্চুয়াল থেকে রিয়্যাল (৩)

    Samik
    অন্যান্য | ১৫ ডিসেম্বর ২০১১ | ১৩৭৮৭৫ বার পঠিত | রেটিং ৪ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ranjan roy | 24.*.*.* | ২৮ জুন ২০১৪ ০০:২০509265
  • @"এইখানে আছে" কে অনেক ধন্যবাদ!
    টইকে হাইজ্যাক করার অপরাধ স্বীকার করেও।
    স্যানকে অনেক ধন্যবাদ।
    দু-তিন দশক পরেও প্রেমের কবিতার জন্যে পুর্ণেন্দু পত্রীর কবিতার থেকে টোকা হয় এই আনন্দসংবাদ দেওয়ার জন্যে!
    @" এইখানে আছে",
    প্রেমেন্দ্র মিত্রের তেলেনাপোতা আবিষ্কার নিয়ে পুর্ণেন্দু একটি ফিলিম বানিয়েছিলেন " স্বপ্ন নিয়ে"( ফিলিমটি অতি খাজা)।
    তখন মাধবীর প্রেমে পড়ে একটি কবিতা লিখেছিলেন-- "মাধবীর জন্যে"।
    সেই কবিতাটি দিতে পারেন?
    শুরুতে বোধহয় টেবিলে জলের গ্লাস, নাকি দেয়ালে বাঘের মুখ গোছের কোন বাক্যবন্ধ ছিল।
  • Abhyu | 81.*.*.* | ২৮ জুন ২০১৪ ০০:৩২509266
  • মাধবীর জন্যে - পূর্ণেন্দু পত্রী

    আয়নার পাশে একটু অন্ধকার ছায়া এঁকে দাও।
    ব্যথিত দৃশ্যের পট জুড়ে থাক চিত্রিত আঁধার।
    দেয়ালের ছবিটাকে একটু সরাতে হবে ভাই।
    ওটা নয়, এই ছবিটাকে।
    জুলিয়েট জ্যেৎস্নার ভিতরে
    রক্তে উচ্চকিত তৃষ্ণা রোমিওর উষ্ণ ওষ্ঠাধরে।
    ব্যাস, ব্যাস।
    লাইটস্ বার্ণিং।
    মাধবী, আসুন।
    একটা ক্লোজআপ নেব।
    এখানে দাঁড়ান, একটু বা দিক ঘেষে প্লীজ।
    মনিটার…
    মাধবী বলুন-
    কিছু লাভ আছে মনে রেখে?
    না। অত স্পষ্ট নয়।
    আরেকটু নির্জন স্বরে
    নিজের আত্মার সঙ্গে কথোপকথন।
    যেন মনে হয়
    ওষ্ঠ হতে উচ্চারিত কয়েকটি শীতল বাক্য নয়।
    মনে হবে সন্ধ্যাবেলা সারা ধরাতলে
    অবসন্ন কুসুমের ঝরিতেছে বনবীথিতলে নীরব রোদনে।
    মনে হবে নীরব বোদনে
    যেন আপনি বলতে চান
    মনে রেখো, মনে রেখা সখা,
    যেন কেহ কোনোদিন মনে রাখে নাই
    মনে আর রাখিবে না।
    জ্যেৎস্নার ভিতরে কোথাও আহ্বান নেই আর,
    উষ্ণ ওষ্ঠাধর দুটি গোলাপের মহিমায় ফুটে
    এখন অপেক্ষমান
    কবে পাখি বলে যাবে, রাত্রি হলো অবসান বনবীথিতলে।
    দৃষ্টি আরও নত হবে
    সম্মূখে কোথাও কোনো দেখিবার মতো দৃশ্য নাই।
    নিবন্ত ধূপের সাদা ছাই
    রজনী পোয়ানো কিছু মৃত গোলাপের দীর্ঘশ্বাস
    হাঁ-করা নেকড়ের মুখে দগ্ধ সিগারেট
    এইটুকু দৃশ্যে শুধু পড়ে আছে কাঠের টেবিলে।
    লাইটস্ বার্ণিং।
    মাধবী, মেক-আপ্, আলো,
    এবার টেকিং
    মাধবী, নিশ্চয় মনে আছে সংক্ষিপ্ত সংলাপটুকু
    কিছু লাভ আছে মনে রেখে?

    http://abrittirkobita.blogspot.com/2014/04/blog-post_2123.html
  • aranya | 154.*.*.* | ২৮ জুন ২০১৪ ০০:৩৭509267
  • বাঃ, কি লেখা।
    btw, আপনাদের মনে রাখা উচিত কবিতা কখনো কোন টই হাইজ্যাক করে নি, কারণ প্রতি টই-এর নামের শেষে থাকে অদৃশ্য বাক্যবন্ধ - 'এবং কবিতা'।
  • Atoz | 161.*.*.* | ২৮ জুন ২০১৪ ০০:৪৮509268
  • ওহ অরণ্য!!! আপনার শেষ পোস্টের শেষ লাইনটা এক অসাধারণ কবিতা। সিরিয়াসলি।
  • aranya | 154.*.*.* | ২৮ জুন ২০১৪ ০১:০৫509269
  • :-)
  • ranjan roy | 24.*.*.* | ২৮ জুন ২০১৪ ০১:১৩509270
  • অভ্যু,
    বয়স কমিয়ে দিলে।
    বুকের ভেতরে অ্যাজমার যন্ত্রণা শান্ত হয়ে গেল।
    এখন ঘুমোতে যাব।
    কাল যাব কলামন্দিরে,
    অমিতা সেনের গান, আত্মকথা এইসব
    ইলিনা সেনের মৃদু নম্র কন্ঠস্বরে।
  • Abhyu | 138.*.*.* | ২৮ জুন ২০১৪ ০১:৫৯509271
  • অ, কাল যাচ্ছেন? আমি শুনলাম আমি আবার রায়গড় যাবেন মনস্থ করেছিলেন?
    (যদিও অমিতা সেনের গান ইলিনা সেনের মৃদু নম্র কন্ঠস্বরে শোনাটা একটু কঠিন, ধরে নিলাম এটাও একটি কবিতা)
  • Abhyu | 138.*.*.* | ২৮ জুন ২০১৪ ০২:০১509272
  • আর হ্যাঁ অরণ্যদা, "সর্ষেবাটা মোচাকাটা এবং কবিতা" নামে একটা টই খুলে ফ্যালো, আর দেরি কেন?
  • Abhyu | 138.*.*.* | ২৮ জুন ২০১৪ ০২:০২509273
  • *আপনি আবার
  • aranya | 154.*.*.* | ২৮ জুন ২০১৪ ০২:২৯509275
  • ও টই তো খোলাই আছে, 'সর্ষেবাটা মোচাকাটা' নামে টই আছে তো ;-)
  • - | 109.*.*.* | ২৮ জুন ২০১৪ ১২:০৫509276
  • বড়কত্তার টই-তে পিএম এয়েচেন। যাঁরা গীতগোবিন্দম পড়তে চলে গেসলেন তাঁদের জন্য দ্রুত ঘোষনা ঃ-)
  • কল্লোল | 111.*.*.* | ২৯ জুন ২০১৪ ০৫:৫১509277
  • গতকাল সন্ধ্যেবেলা একটা অচেনা বিদেশী নাম্বার থেকে ফোন। আমি পিএম বলছি।
    ওকে হঠাৎই বাইরে চলে যেতে হয়েছিলো। ওর কম্পুতে গুরু আসছিলো না। ফলতঃ আমার ফোন্নং হারিয়ে গেছিলো। এই মাত্র গতকালই গুরু এসেছে কম্পুতে। সেখান থেকে পুরোনো পোস্ত খুঁজে আমায় ফোন।
    কলকাতা ভাট নিয়ে কথা হলো। পিএম ফিরে এসে একqটু গুছিয়ে বসলে। আবার কলকাতা ভাট হবে।
    ভীষন আনন্দ হচ্ছে।
  • Abhyu | 81.*.*.* | ২৯ জুন ২০১৪ ০৬:০৫509278
  • বেশ বেশ।
  • kumu | 52.*.*.* | ২৯ জুন ২০১৪ ০৯:১৫509279
  • কল্লোলদাকে হার্দিক অভিনন্দন।এতদ্বারা প্রমাণিত হইল, যথার্থ আকুলতার সঙ্গে ডাকলে পৃথিবীর যে কোন প্রান্ত থেকে সাড়া মেলে।
    ডাক দেখি মন ডাকার মতো-----
  • সিকি | ২৯ জুন ২০১৪ ০৯:৪০509280
  • এই যে, সান্দার ছবি, সেদিনের ভাট থেকে -



    আর এই সেদিনকার তরলের ব্যবস্থা। কলোলদার বড়িতে যে জলও পাওয়া যায়, তার প্রমাণ। সিকি অবশ্য শুধুই কোক খেয়েছিল। তাই নিয়ে সান্দা অপপ্রচার করেছিল।

    http://1drv.ms/1lYX56o
  • dc | 132.*.*.* | ০৮ জুলাই ২০১৪ ১৯:১৯509281
  • ৮ জুলাই ঠিক বিকেল 5:29 এ dd ও dcর ঐতিহাসিক মিটিং শুরু হয়। চায়ে পে চর্চার শেষদিকে একটা সুন্দর কয়েন্সিডেন্সও হয়। dd দার সাথে কথা বলে dc র খুব ভাল্লেগেছে। আর dd দা ওয়ালমার্টের ভারতীয় হেডকে ফোনও করেন, ওয়ালমার্ট বলেছে কিছুদিনের মধ্যেই চেন্নাই আর ব্যাঙ্গালোরে সাইট সিলেকশনে আসবে। ব্যাগড়াপন্থীরা যাতে আগে থেকেই মিছিল শুরু না করে তাই এক্স্যাক্ট ডেট এখন দেওয়া হচ্ছে না। বাকিটা dd দার থেকেই শুনুন।
  • রোবু | 213.*.*.* | ০৮ জুলাই ২০১৪ ১৯:৩৯509282
  • :-)
    প্রথমবার ডিডিকে মিট করার অভিনন্দন :-)
  • কল্লোল | 125.*.*.* | ০৮ জুলাই ২০১৪ ২০:১৩509283
  • শ্রীসেন্নাই মিনিভাট বারবার হোক।
  • cm | 127.*.*.* | ০৮ জুলাই ২০১৪ ২০:১৭509284
  • চেন্নাই কোথায়, ওতো মোটামুটি ব্যাঙ্গালোর
  • kumu | 52.*.*.* | ০৮ জুলাই ২০১৪ ২০:৩০509286
  • ঃ-))))))
  • kabya | 59.*.*.* | ০৮ জুলাই ২০১৪ ২০:৪০509287
  • লুরু তে ভাট আবার হোক।
  • সিকি | ০৮ জুলাই ২০১৪ ২১:৩৫509288
  • আমার এক্ষুনি লুরু যাবার চান্স নেই।
  • dc | 132.*.*.* | ০৮ জুলাই ২০১৪ ২১:৪৪509289
  • রোবু, ধন্যবাদ। কল্লোল, বারে বারে হলেও কোন আপত্তি নেই। আপনিও কি চেন্নাইতে? তাহলে তিনজন মিলে বারে বসাই যায়।
  • কল্লোল | 111.*.*.* | ০৯ জুলাই ২০১৪ ০২:২২509290
  • ডিসি।
    নাহ। আমি লুরুতে। যদি ডিডির সাথে কোন এক হপ্তায় চলে আসতে পারেন তো আড্ডা হয়।

    কাব্য।
    হোক হোক। ডিসিকে পাকড়ে আনা হোক। তাপ্পর দিফোঁর আইবুড়োবাথ হোক।
  • ranjan roy | 24.*.*.* | ১০ জুলাই ২০১৪ ০৯:২৯509291
  • আজ দিল্লির জন্যে ট্রেনে চাপছি। দূগ্গোপূজো কাটিয়ে আসব। সি আর পার্কে থাকব। গরম কমলে পূজোর আশেপাশে বা যখন সবার সুবিধে হবে, একটু কচি করে দিল্লিভাট হতে পারবে কি? আমার শ্রাবণী-সিকি-নেতাই-রুবি ছাড়া কারো সঙ্গে সাক্ষাৎ পরিচয় হয় নি। না কুমু-শ্যামলদা, না কবি ফরিদা।
  • সিকি | 131.*.*.* | ১০ জুলাই ২০১৪ ১০:০০509292
  • চলে আসুন, চলে আসুন। আগস্টে প্ল্যান বানানো যাক।
  • kumu | 52.*.*.* | ১০ জুলাই ২০১৪ ১০:২৭509293
  • রাজদীপ স্যান সৌরাংশু ইত্যাদি সকলে সাড়া দিক।
  • san | 113.*.*.* | ১০ জুলাই ২০১৪ ১১:৫৩509294
  • নিশ্চই নিশ্চই।
  • ranjan roy | 132.*.*.* | ১৩ জুলাই ২০১৪ ০১:১২509295
  • রাজদীপ নিশ্চয়ই আমার ওপর রাগ করেনি! সেবার অনেকগুলো সিগ্রেট খাইয়েছিল। খুব মিত্তি ছেলে।
  • ranjan roy | 132.*.*.* | ১৩ জুলাই ২০১৪ ০১:১৪509297
  • ও হ্যাঁ, রাজদীপ ও স্যানবালিকার সাথে ভাল পরিচয় আছে। সৌরাংশুর সঙ্গে সুযোগ হয় নি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু প্রতিক্রিয়া দিন