এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ভাট: ভার্চুয়াল থেকে রিয়্যাল (৩)

    Samik
    অন্যান্য | ১৫ ডিসেম্বর ২০১১ | ১৩৭৮৭৪ বার পঠিত | রেটিং ৪ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সিকি | 135.*.*.* | ২৪ জুন ২০১৪ ০৯:১৮509231
  • এম্মা, দুবার এল কেং কয়ে?
  • কল্লোল | 116.*.*.* | ২৪ জুন ২০১৪ ০৯:৫৫509232
  • আহা, বাবা অভ্যুর মুখে টুন্ডে কাবাব আর ইসে কোক্লা বা রাম যা পছন্দ।
    পিএম অ পিএম। একবারটি।

    অরণ্য। টেলিফোন (কখন তোমার আসবে) ওটা মহীন। পুরাকালে এটা গান ছেলো - আজ বিকেলের ডাকে / তোমার চিঠি পেলাম। সেটা কে আপগ্রেড করা যায় - আজ বিকেলের দিকে / তোমার মেসেজ পেলাম।
  • সিকি | 135.*.*.* | ২৪ জুন ২০১৪ ১০:০০509233
  • গানটা নিয়ে ছোটবেলায় খুবই কনফুজড ছিলাম। বিকেলের ডাকে কখনও চিঠি আসতে দেখি নি, চিঠি নিয়ে পোস্টম্যান বরাবর দুপুরবেলাই আসত।
  • Reshmi | 129.*.*.* | ২৪ জুন ২০১৪ ১০:০৬509234
  • "যে টেলিফোন আসার কথা সে টেলিফোন আসেনি।"- পূর্ণেন্দু পত্রী-র কবিতা।
  • সিকি | 135.*.*.* | ২৪ জুন ২০১৪ ১০:১০509235
  • যে টেলিফোন আসার কথা সে টেলিফোন আসেনি।
    প্রতীক্ষাতে প্রতীক্ষাতে
    সূর্য ডোবে রক্তপাতে
    সব নিভিয়ে একলা আকাশ
    নিজের শূন্য বিছানাতে।
    একান্তে যার হাসির কথা হাসেনি।
    যে টেলিফোন আসার কথা আসেনি।
  • কল্লোল | 125.*.*.* | ২৪ জুন ২০১৪ ১৩:০৯509236
  • উফ। তাফাল। এরকম একটা কবিতার জন্য সারা জীবন একটা টেলিফোনের আশায় বসে থাকা যায়।
  • সিকি | 135.*.*.* | ২৪ জুন ২০১৪ ১৩:১৫509237
  • পুরো কবিতাটা গুগল করে খুঁজে পড়ে নাও। পাগল করা কবিতা।
  • aranya | 154.*.*.* | ২৪ জুন ২০১৪ ২১:১২509238
  • পূর্নেন্দু পত্রী, আর এক বহুমুখী প্রতিভা। সত্যিই পাগল করা কবিতা। থ্যাংকস রেশমি, সিকি
    কেন যে বয়সের সাথে স্মৃতি ধুসর হয়ে আসে, কার লেখা মনে থাকে না, ভুলে যাই প্রিয় কবিতার পংক্তি
  • PT | 213.*.*.* | ২৪ জুন ২০১৪ ২১:৫১509239
  • ঘরে আছে টেলিফোন, মনের ঘরে আছে মন
    তবুও যে তারে তারে কথা হইল না!!
  • oishik | 24.*.*.* | ২৫ জুন ২০১৪ ১৪:৩৩509241
  • যে টেলিফোন আসার কথা -পুর্ণেন্দু পত্রী

    যে টেলিফোন আসার কথা সে টেলিফোন আসেনি।
    প্রতীক্ষাতে প্রতীক্ষাতে
    সূর্য ডোবে রক্তপাতে
    সব নিভিয়ে একলা আকাশ নিজের শূন্য বিছানাতে।
    একান্তে যার হাসির কথা হাসেনি।
    যে টেলিফোন আসার কথা আসেনি।

    অপেক্ষমান বুকের ভিতর কাঁসরঘন্টা শাখেঁর উলু
    একশ বনের বাতাস এসে একটা গাছে হুলুস্থুলু
    আজ বুঝি তার ইচ্ছে আছে
    ডাকবে আলিঙ্গনের কাছে
    দীঘির পাড়ে হারিয়ে যেতে সাঁতার জলের মত্ত নাচে।
    এখনো কি ডাকার সাজে সাজেনি?
    যে টেলিফোন বাজার কথা বাজেনি।

    তৃষ্ণা যেন জলের ফোঁটা বাড়তে বাড়তে বৃষ্টি বাদল
    তৃষ্ণা যেন ধূপের কাঠি গন্ধে আঁকে সুখের আদল
    খাঁ খাঁ মনের সবটা খালি
    মরা নদীর চড়ার বালি
    অথচ ঘর দুয়ার জুড়ে তৃষ্ণা বাজায় করতালি
    প্রতীক্ষা তাই প্রহরবিহীন
    আজীবন ও সর্বজনীন
    সরোবর তো সবার বুকেই, পদ্ম কেবল পর্দানশীন
    স্বপ্নকে দেয় সর্বশরীর, সমক্ষে সে ভাসে না।
    যে টেলিফোন আসার কথা সচরাচর আসে না।
  • সিকি | 135.*.*.* | ২৫ জুন ২০১৪ ১৪:৪৬509242
  • প্রতীক্ষা তাই প্রহরবিহীন
    আজীবন ও সর্বজনীন

    পাগল হয়ে যাই। কবিতাটা বুকে চেপে ধরে একলা বসে থাকতে ইচ্ছে করে।
  • kc | 204.*.*.* | ২৫ জুন ২০১৪ ১৫:২৮509243
  • ঐশিক,
    অনেক থেঙ্কু। এই কবিতাটা আগে পড়িনি। খুব সুন্দর কবিতাটা।
  • b | 135.*.*.* | ২৫ জুন ২০১৪ ১৫:৫৮509244
  • প্রিয় কবিতার টইতে যাক। নইলে হারিয়ে যাবে।
  • কল্লোল | 125.*.*.* | ২৬ জুন ২০১৪ ০৬:৪৬509245
  • পূর্ণেন্দুবাবুর বানানো একটা সিনেমা আমাদের কলেজবেলায় খুব উদ্বেল করেছিলো। ছেঁড়া তমসুক।
    সম্ভবতঃ বাংলা সিনেমায় প্রথম কবি সম্মেলন। সুনীল, শক্তিরা কবিতা পড়েছিলো। শক্তিরটা ছিলো - রাস্তায় রাস্তা, কার্নিসে কার্নিস, দেওয়ালে দেওয়াল - এরকম কিছু। এখন ঠিক মনে পড়ছে না। কেউ কি কবিতাটা দেখবে?
  • aka | 76.*.*.* | ২৬ জুন ২০১৪ ০৭:৩০509246
  • আজ বিকেলের ডাকে অন্য কবিতা। যদিও পুর্ণেন্দু পত্রীরই

    আজ বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম
    দেরি হলেও জবাব দিলে সপ্তকোটি সেলাম
    আমার জন্য কান্নাকাটি মনকে পাথর বানাও
    চারুলতা আসছে আবার দেখবে কিনা জানাও
    ....
    ....
    (শেষটা এইরকম)
    আসবে নাকি রেস্টোরেন্টে সীতাংশু যার মালিক
    রূপালী ধান খুঁটবে বলে ছটফটাচ্ছে শালিক
  • aka | 76.*.*.* | ২৬ জুন ২০১৪ ০৭:৩১509247
  • আর গানটা হল

  • b | 135.*.*.* | ২৬ জুন ২০১৪ ০৯:৩৩509248
  • শক্তির সেইটা কি?

    পা থেকে মাথা পর্যন্ত টলমল করে
    দেওয়ালে দেওয়াল, কার্ণিশে কার্নিশ
    ফুটপাথ বদল হয় মধ্যরাতে
  • Abhyu | 81.*.*.* | ২৬ জুন ২০১৪ ০৯:৫১509249
  • কবিতা হচ্ছে?
  • কল্লোল | 125.*.*.* | ২৬ জুন ২০১৪ ১২:০০509250
  • অ্যায় অ্যায়, বি ঠিক ধরেছে।

    "পা থেকে মাথা পর্যন্ত টলমল করে
    দেওয়ালে দেওয়াল, কার্ণিশে কার্নিশ
    ফুটপাথ বদল হয় মধ্যরাতে"

    এই কবিতটা শক্তি মাচায় উঠে টলমল করতে করতে পড়ছে।
  • Reshmi | 129.*.*.* | ২৬ জুন ২০১৪ ১৪:৩০509252
  • ছোট্ট কারেকশনঃ

    প্রথম লাইনটাঃ

    তোমার চিঠি আজ বিকেলের চারটে নাগাদ পেলাম।

    আর শেষটাঃ

    আসবে কি সেই রেস্টুরেন্টে সীতাংশু যার মালিক?
    রূপোলী ধান খুঁটবে বলে ছটফটাচ্ছে শালিক।

    কথোপকথন-৭-পূর্ণেন্দু পত্রী
  • নেতাই | 131.*.*.* | ২৬ জুন ২০১৪ ১৪:৩৩509253
  • প্রথম লাইনটা এরম হলে ভালো হত
    আজ বিকেলের ডাকে (চারটে নাগাদ) তোমার চিঠি পেলাম।
  • কল্লোল | 111.*.*.* | ২৬ জুন ২০১৪ ১৬:১৭509254
  • কিন্তু পিএম ফোং ক্ল্লে না।
  • kumu | 52.*.*.* | ২৬ জুন ২০১৪ ১৬:২২509255
  • পিএমের একতা খোঁজ নিলে হয় না?অবশ্য জানিনা কিভাবে নেয়া যাবে।
  • ranjan roy | 24.*.*.* | ২৭ জুন ২০১৪ ০০:৩৮509256
  • আমাদের আঠের বছর বয়সে পাগল করে দেওয়া পুর্ণেন্দু পত্রীর কবিতাঃ
    (ওই শালিকের খুঁটে খাওয়ার অনুষংগে মনে পড়ল)

    " আমি ছাড়া অনেককেই তো অনেক দিলে।
    এর আকাশে ওর আকাশে ওষ্ঠপুটের অনেক পাখি উড়িয়ে দিলে।
    পায়রা কে ধান খুঁটতে দিলে খোয়াই জুড়ে,
    ঠোঁটের ওপর রোদের রেখা কালো চোখের নীল রুমালে মুছিয়ে দিলে।
    আমি ছাড়া অনেককেই তো অনেক দিলে।

    বুকের দুটো পরদা ঢাকা জানলা খুলে,
    অনেককেই তো হাত ডোবানো বৃষ্টি দিলে।
    একটি জিনিস কাউকে কভু দাওনি তুমি,
    আলমারির ওই ঝুলন চাবি।

    দেয়ালেতে ছায়া দেখে ভাবছ সেটা আর কাহারও?
    সেই ভোমরাই সকল জানে কার ছায়াটি কেমন গাঢ়।

    ( একটু বড় কবিতা, কারো কি মনে পড়ছে?)

    বাংলাদেশ যুদ্ধের সময় ওনার একটি ছড়াঃ

    " মেশিনগান তো একটা যন্তর,
    তাই দিয়ে শুকনো প্রাণে বাঁচার মন্তর,
    কে থামাবি থামা!
    পতাকাতে জ্বলছে সূয্যিমামা"।
  • এইখানে আছে | 188.*.*.* | ২৭ জুন ২০১৪ ০৪:৪৮509257
  • অনেককেই তো অনেক দিলে
    আমি ছাড়া অনেককেই তো অনেক দিলে।
    এর আকাশে ওর আকাশে
    ওষ্ঠপুটের অনেক পাখি উড়িয়ে দিলে
    পায়রাকে ধান খুটিতে দিলে খোয়াই জুড়ে
    বুকের দুটো পর্দাঢাকা জানলা খুলে
    কতজনকে হাত-ডোবানো বৃষ্টি দিলে।
    কত মুখের রোদের রেখা মুছিয়ে দিলে নীল রুমালে।
    আমি ছাড়া অনেককেই তো অনেক দিলে।
    চায়ের কাপে মিষ্টি দিলে হাসির থেকে
    নকশাকাটা কাঁচের গ্লাসে সরবতে সুখ মিশিয়ে দিলে।
    নখের আঁচড় কাটতে দিলে ডালিমবনে
    দাঁতের ফাঁকে লাল সুপুরি ভাঙ্গতে দিলে।
    আমি ছাড়া অনেককেই তো অনেক দিলে।
    একটা জিনিস দাওনি কেবল কাউকে তুমি
    আলমারিটার ঝুলন চাবি।
    শূন্যতাকে রঙীন করার সাম্পু সাবান
    সায়া শাড়ীর ভাঁজের নিচে
    একটা ছোটো কৌটো আছে।
    তার ভিতরে ভোমরা থাকে।
    সে ভোমরাটি সকল জানে
    কোন্ হাসিতে রক্ত ঝরে ঠিক অবিকল হাসির মতো
    সে ভোমরাটি সকল জানে
    কোন রুমালে কান্না এবং কোন আঁচলে বুকের ক্ষত
    দেয়ালজুড়ে বিকট ছায়া ভাবছো বুঝি অন্য কারো?
    কার ছায়াটি কিরূপ গাঢ় সে ভোমরাটি সকল জানে।
    আমায় কিছু লিখতে হবে
    লিখতে গেলে ভোমরাটি চাই।
    তোমার ঘরের আলমারিটার ঝুলন-চাবি
    আমায় দেবে?

    http://olpokotha.blogspot.ch/2011/09/blog-post_1348.html
  • aka | 76.*.*.* | ২৭ জুন ২০১৪ ০৬:৫৬509258
  • বিখ্যাত কবিকুলে পুর্ণেন্দু পত্রী একটু আন্ডাররেটেড, কিন্তু আমার ফেভারিট।

    গুরুতে একজনের কবিতা অনেকটা একরকম লাগে। যদিও আদৌ আণ্ডাররেটেড নয়। তিনি হলেন মিঃ ফরিদা।
  • san | 113.*.*.* | ২৭ জুন ২০১৪ ০৯:৫১509259
  • আন্ডাররেটেড কৈ ? পূর্ণেন্দু পত্রী টুকে শয়ে শয়ে প্রেমপত্তর লেখা হয়ে গ্যালো ! :-)
  • Abhyu | 81.*.*.* | ২৭ জুন ২০১৪ ১০:১৭509260
  • তাছাড়া টইটাও হাইজ্যাক্ড হয়ে গেল, তবু পিএম ফোন করেন না।
  • সিকি | 131.*.*.* | ২৭ জুন ২০১৪ ১০:৩২509261
  • হ্যাঁ। কবিতা লিখতে হলে প্রিয় কবিতা টইতে গিয়ে লিখুন না মশায়রা, এখানে কেন?
  • সে | 188.*.*.* | ২৭ জুন ২০১৪ ১২:০৩509264
  • db
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে প্রতিক্রিয়া দিন