এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ভাট: ভার্চুয়াল থেকে রিয়্যাল (৩)

    Samik
    অন্যান্য | ১৫ ডিসেম্বর ২০১১ | ১৩৭৮৭৬ বার পঠিত | রেটিং ৪ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সায়ন | 59.*.*.* | ২২ জুন ২০১৪ ২৩:২৩509198
  • ছবি আসছে...
  • সিকি | ২২ জুন ২০১৪ ২৩:২৮509199
  • তাইলে জেগে থাকি ...
  • সায়ন | 59.*.*.* | ২২ জুন ২০১৪ ২৩:৩২509200
  • কাল সকালে দেখিস... নেট মাঝে মাঝেই শুয়ে পড়ছে :-/

  • সায়ন | 59.*.*.* | ২২ জুন ২০১৪ ২৩:৩৯509201
  • এই যে উপরের ঝিমিয়ে পড়া সিকি, একটু পরেই চনমনিয়ে চাঙ্গা হয়ে উঠল, কারণ -
    পটাশম্যামঃ কী? কী?
    সিকিঃ লক লোমন্ড! আই মীন, রামায়ণ

    প্রমাণঃ


    আরও আছে -


    লুরুতে গেস্ট এলে আমরা শুকনো গলায় ফিরতে দিতে পারি না। সিকি অবশ্য জলের বোতলের ছবি তোলার একটা নিষ্ফল চেষ্টা করেছিল, তবে এই এভিডেন্সের পর তা ধোপে টিকবে না।
  • সায়ন | 59.*.*.* | ২২ জুন ২০১৪ ২৩:৫৯509202
  • অঙ্কের মাস্টারমশাই। চিমটি খাওয়ার পরে। পাশে গানের মাস্টারমশাই।


    ভুতোর মাথায় স্পাইক দেখা দিয়েছে। ডিডিদা তাই নিয়ে একটু কনফ্যুজড।


    সদাহাস্য নতুন জাঁইবাবু।


    আমরা...


    এবং ওঁরা।


    জানলা বন্ধ, তবু জ্যোতির্ময় ঘর আলো করে এসে দাঁড়িয়েছেন।


    শুধু ছিলিমটাই বাকি ছিল (একককে ক্যালানোর কেউ দায়িত্ব নাও)।


    গীত **।


    ওপারে।


    এবং এপারে।


    ** গানের ভিডিওগুলি পরে আপলোড করবো।

    পি.এস. - পটকেদার নিয়ে আসা এক গন্ডা পিগি, তাদের ছবি কেউ কি তোলে নাই?
  • kabya | 59.*.*.* | ২৩ জুন ২০১৪ ০০:৪১509203
  • তালে একটা ভাট এর বেশ বন্ননা নিখে দি। আমি তো বেশ শুক্রুবার আমাদের বিবাহ বার্ষিকী পালনে ব্যাস্ত। এমন সময় মুখবই এর মাধ্যমে সিকি মারফত জানলুম লুরু তে ভাট এর কথা। ব্যাস প্ল্যান রেডী। কোনো কাজ থাকলে ও তাকে দু টো গুলি মেরে আমি প্রবল উৎসাহে শনিবার চোল্লুম কল্লোল দা র বাড়ির দিকে। বাড়ি চিনি না, সিকি কে ফোন। যাই হোক পৌছালাম ঠিক মত। এক ই সময় পৌছালো ভুতো আর ভুতুনি। সবার সাথে বেশ আলাপ পরিচয় হলো। ডিডি দা আর কল্লোল দা কি ভাবে জে নতুন জামাই কে আপ্যায়ন করবে তাই চললো কিছুক্ষন। এদিকে নতুন জামাই তো ভেজ খায় .... তা আমি কেনো আগে জানাই নি ..... অবশেষে তাকে চিলি মাশরুম খাওয়ানো হলো।
    আর চল্লো গান বাজনা। কল্লোল দা, সিকি এরা এরা ভাট টা সুরে সুরে ভরে দিলো। আমাদের বৌমা মানে ভুতুনি ও তাতে যোগ্য সঙ্গত।
    তার পর কিছুতেই ডিডি দার সেই হুই ওলা গান আর খুজে পাওয়া গেলো না, তবে সেই সুযোগে বেশ কিছু ভালো ভালো গান শোনা হলো। এর পর লান্চ এর পর ডিডি দা আর পটকে বিদায় নিলো। ডিডি দার চেন্নাই চলে যাবার খপরে বড় ই দুখু পেলাম। এই তো আলাপ হলো আর তারপর ই চেন্নাই।
    যাক তারপর আবার শুরু হলো গান। তাল কেটে গেলো যখন এই আমি আর আমার বর মিলে প্রচুর সুর তাল লয় বিনা গান গাইতে লাগলাম। নীচের রাস্তায় কিছু সারমেয় এর পর পাগল হয়ে গেছে বলে খপোর পাওয়া গেছে। এর ই মাঝে সময় হয়ে এলো। সিকির ট্যাক্সি এসে হাজির। মন বলে যেতে নাহি দিব। কিন্তু দিতে হয়। আর আমাদের ভাট ও শেষ হয়ে গেলো। আবার হবে তো দেখা র অঙ্গীকার নিয়ে আমরা যে যার বাড়ির দিকে রওনা দিলাম।
  • kabya | 59.*.*.* | ২৩ জুন ২০১৪ ০০:৪৩509204
  • এর ই মাঝে কিছু জানার আছে, পটকে কি ডিডি দা কে অন্কের ভিডিও পাঠিয়েছে?
  • kabya | 59.*.*.* | ২৩ জুন ২০১৪ ০০:৫০509205
  • দুখের বিষয় একটাই সায়ন এর ছবি নাই........
  • সিকি | 131.*.*.* | ২৩ জুন ২০১৪ ০৯:১৫509206
  • সান্দার ছবি আমার মোবলিতে আছে। সন্ধ্যেবেলায় তুলে দেব খন।

    তবে সান্দা যে রেটে আমার নামে অপপ্রচার চালাচ্ছে, বড় হলে যে সান্দা পাক্কা সিপুয়েম হবে, সে বিষয়ে আর সন্দেহ নাই। হবে না? সান্দার জন্মই যে হয়েছিল সিপুয়েম জমানায়। সকলের অবগতির জন্য জানাই, সিকির হাতের গেলাসে ছিল খাঁটি আগমার্কা নির্ভেজাল কোকাকোলা। সিকি এমনকি জলও খায় নি, যদিও কল্লোলদার বাড়িতে মদ্যপায়ীদের খাতিরে এক বোতল জল এনে রাখা ছিল।
  • কল্লোল | 125.*.*.* | ২৩ জুন ২০১৪ ১১:৩৩509208
  • হ্যাঁ হ্যাঁ, এ বিষয়ে আমি হলফনামা দিতে রাজি।
    সিকি কোক্লা খাচ্ছিলো, আর সায়ংকবি দুটি বাকার্ডি (সাদা ও লাল) নিয়ে ছবি ছাবায়ে দেলো। অবশ্যি সামনে একটি কোক্লোর বোতোলো ছেলো।
    তবে সায়ং কবি তো, তাই সে পরবাস্তব ছবিও তোলে। ওটি বাস্তবিক সিকি নাকি ওটি বাস্তবিক কোক্লা সেসব কইতে পারে শ্যামলাল।
  • kumu | 52.*.*.* | ২৩ জুন ২০১৪ ১১:৫৯509209
  • শ্যামলালকে নিয়ে টানাটানি কেন?সে ভালোমানুষ তাছাড়া দেরাদুনে বসে সে এসব কীকরে জানবে?অ্যাঁ??
  • kumu | 52.*.*.* | ২৩ জুন ২০১৪ ১২:০৫509210
  • নিপাট ভালমানুষ।
  • san | 113.*.*.* | ২৩ জুন ২০১৪ ১২:১৯509211
  • বাঃ। গানবাজনার ভিডিও কৈ ?
  • সিকি | 135.*.*.* | ২৩ জুন ২০১৪ ১২:৩৪509212
  • হ্যাঁ, সক্কাল সক্কাল ব্রাহ্মমুহূর্তে এসে পৌঁছেছিলাম কল্লোলদার বাড়ি। আগের দিন অবশ্য রাত তিনটের সময়ে শুতে গেছিলাম, আর যে ঘরে ঘুমুতে দিয়েছিল, সেই ঘরে একজনের বিকট নাক ডাকার আবাজে সাড়ে চারটে পর্যন্ত ঘুমুতে পারি নি, সে কথা থাক, তবু সকাল সকাল উঠে ব্রেকফাস্ট সেরে অটো ধরে সেখান থেকে কল্লোলদার বাড়ি। পৌনে এগারোটা নাগাদ। গিয়ে দেখি, আমিই প্রথম। এ ফোন, সে ফোন সেরে প্রথমে আবির্ভূত হল ডিডিদা। অতঃপর সান্দা, তারপর পোটকে, নাকি আগে পোটকে তারপরে সান্দা? ভুলে গেছি। মোদ্দা কথা, তারা আসার পরে কোকের বোতল খোলা হল, ততক্ষণ আমার গলা শুগনো ছিল।

    ডিডিদা এসেই বাকরির খপর দিল, আর বলে দিল লানচ স্পনসর করবে। ইতোমধ্যে চার প্যাকেট শুওর নিয়ে হাজির পোটকে। অঙ্কের মাস্টারেরা এমন রিভেঞ্জফুল হয়, পোটকেবাবুকে না দেখলে সেটা বোঝা যেত না। সেই পুরাকালে ডিডিদার হাতে চিমটি খাবার শোক পোটকে এখনও ভুলতে পারেন্নি, ঘুরিয়ে ফিরিয়ে সেইসব অম্লমধুর স্মৃতিচারণ করলেন, আর তারপরেই জানালেন, তিনি অঙ্কের ভিডিও তোলেন, আর সেগুলো ইউটিউবে আপলোড করেন। পোটকের নাকি অনেক অঙ্কের ভিডিও ইউটিউবে রাখা আছে, পোটকে সেগুলোকে এক এক করে ডিডিদাকে ফরোয়ার্ড করবে, ফেসবুকে তুলে দিয়ে ডিডিদাকে ট্যাগ করবে।

    ডিডিদা অনেকক্ষণ শুকনো মুখে ডিফেন্ড করছিল এই বলে, যে সে ওসব ভিডিও খুলেও দেখবে না, এমনকি ফেসবুকেও লগিন করবে না, এমন সময়ে ভুতো ভুতিনী, কাব্য আর তার বর এসে হাজির হল। চাউমিন এবং শুওর রাখা ছিল, কিন্তু ভাট না হলে কি আর খাওয়া হয়? গান হল, ভাট হল, জানা গেল নতুন জামাই (কাব্যর বর) একইসঙ্গে ব্যাঙ্কার, অঙ্কের মাস্টার আর ভেজিটেরিয়ান। ডিডিদার রিয়্যাকশন তখন দেখার মত। অঙ্কের মাস্টার শুনেই দাবি করল চিমটি কাটবে, তারপরে ব্যাঙ্কার শুনে বলল, না, কদিন বাদেই আমার নাম কাগজে বেরোবে, সুইস ব্যাঙ্ক কালো টাকার লিস্টি তৈরি করছে, এখন আর যেচে আরেকটা ব্যাঙ্কারকে চটাবো না, থাক, চিমটিটা বরম স্ক্যাম ট্যাম মিটে যাবার পরেই কাটা যাবে, তারপরে ভেজু শুনে নতুন জামাইকে প্রায় জড়িয়ে ধরে আর কি। ও নতুন জামাই, তুমিও লরেন মোদী, আম্মো লরেন মোদী। আমি ওয়ালমার্টকে সাপোট করে লরেনবাবুর ক্ষমতা বাড়াই, আর তুমি ভেজু খেয়ে।

    তখন আর কোথায় মনে থাকে চিমটির কেচ্ছা, যত্ন করে চিলি মাশরুম আনা হল নতুন জামাইয়ের জন্নে। প্রতি দু মিনিটে ডিডিদা ব্যাকুল হয়ে উঠতে লাগল, অ সিকি, অ সান্দা, অ কল্লোল, নতুন জামাই যে কিছুই খেলো না, তোমরা ওকে একটু দ্যাখো ... অ ভূতিনী, অ কাব্য, তোমরা একটু বলো না মা, নতুন জামাই যে কিছুই ...

    নতুন জামাই আর চিলি মাশরুম খাবে কি, দু মিনিট অন্তর বিষম খেয়ে একশা। এর মাঝে ভূতিনী অপূর্ব সুরেলা গলায় গেয়ে উঠল, ও যে মানে না মানা। আঁখি ফিরাইলে বলে, না-না-না।

    ডিডিদা তবুও থামে না। কল্লোলদা নাকি কবে একটা হুইইইইইই করে গান গেয়েছিল, সেই গান কল্লোলদা কেন গাইছে না তাই নিয়ে প্রতিবাদে মুখর টুখর হয়ে একশা হয়ে গেল।

    খাওয়া শেষ, ডিডিদা শ্রীসেন্নাই যাবার শোকে ব্যাকুল, পোটকে ডিডিদাকে বগলদাবা করে বেরিয়ে গেল, নাকি গাড়িতে করে নিয়ে যেতে যেতে অঙ্কের ভিডিও দেখাবে ডিডিদাকে, দেখাবেই এখাবে।

    আমরা ডিডিদার আশা ছেড়ে দিয়ে আবার ঘরে এসে বসলাম। সান্দা চৌকাঠ জুড়ে ঘুম দিল তরলের প্রভাবে। বাকিরা গান টান গাইল। সন্ধ্যেবেলায় গাড়ি এসে গেল আমার। হুশ করে বেরিয়ে পড়লাম। ভাট তারপরেও চলেছিল কিনা, জানি না।
  • সিকি | 135.*.*.* | ২৩ জুন ২০১৪ ১২:৩৫509213
  • লুরুর নির্মল ওয়েদারে আমার খুব কাশি টাশি হয়ে গেছিল। অবসেশে দিল্লির গরমে এসে শান্তি পেলাম। আসামাত্র গলা, কাশি সব ঠিক হয়ে গেল।
  • ranjan roy | 24.*.*.* | ২৩ জুন ২০১৪ ১২:৫৫509214
  • এইসব ছবি দেখে আর কাব্য ও সিকির পোস্ট পড়ে সবকটাকে এক পেট হিংসে দিলুম!
    উঃ কতকাল কোন ভাটে যাওয়া হয় নি! ভগবান তুমি কি আছ?

    নাঃ, এত সহজে হাল ছাড়ছি না!
    অগাস্ট থেকে প্রায় তিনমাস, মায় দূগ্গোপূজো এবার দিল্লির সি আর পার্কে কাটাব। টিকিট কাটা হয়ে গেছে। তখন যদি সিকির কচি মাথা চিবিয়ে না খেয়েছি তো আমার নামে কুকুর পুষবেন!

    আর দীপাবলীতে লুরুর হোয়াইট ফিল্ড না কোথায় ১৫ দিন! তখন কল্লোলের টুন্ডে কাবাব চেখে দেখা যাবে। আর তখন যদি ডিডি লুরুতে থাকে তবে বুঝতে হবে ভগবান বলে কেউ আছেন।
    পান্তভূতের সঙ্গে সপরিবারে দেখা হবে; পোটকে, একক তো আছেনই।
  • Arpan | 52.*.*.* | ২৩ জুন ২০১৪ ১৩:০৮509215
  • আহা! হোয়াইটফিল্ড!! পুরো দেবভূমি। রঞ্জনদা চলে আসুন। তুন্ডে কাবাব আর লাজিজের বিরিয়ানি খাওয়াবো।

    (ইসে, সেই কলকাতার মেগা ভাটের ক্ষী হল সেশমেশ? ;-))
  • সিকি | 135.*.*.* | ২৩ জুন ২০১৪ ১৩:২৫509216
  • হুঁঃ, দেবভূমি। সে আর বলতে!
  • san | 113.*.*.* | ২৩ জুন ২০১৪ ১৩:২৮509217
  • পুজোয় কি তাহলে একটা দিল্লি-ভাট হবে ?
  • সিকি | 135.*.*.* | ২৩ জুন ২০১৪ ১৩:৩২509219
  • পুজো তো অনেক দূর। আগস্টেই শুরু হোক না।
  • kumu | 52.*.*.* | ২৩ জুন ২০১৪ ১৩:৩৮509220
  • শ্যামলালের নামে ঐসব লিকলে ভাটী যাব না।
  • kabya | 59.*.*.* | ২৩ জুন ২০১৪ ১৩:৫৩509221
  • হোক হোক দীপাবলী তে লুরু ভাট আবার হোক
  • Arpan | 52.*.*.* | ২৩ জুন ২০১৪ ১৩:৫৪509222
  • আরে সাঁইবাবার কর্মভূমি। বললে হবা! ;-)
  • সিকি | 131.*.*.* | ২৩ জুন ২০১৪ ১৩:৫৮509223
  • সাঁইবাবা বলতে নেই। বলো "সোয়ামী"।

    গেস্টহাউসে ছিলাম, সেখানে একপিস তেঁতুল জুটেছিল। সে নাকি ঐ কাডুগুডিতে কলেজ জীবনে ভাড়া থাকত। সোয়ামী এলে প্রায়ই বাড়িওলা ওকে বাড়ি থেকে বের করে দিত কয়েক দিনের জন্য, তখন বেশি দৈনিক ভাড়ায় বাড়িওলা ঘর ভাড়া দিত কিনা সোয়ামীর শিষ্যদের জন্য। তেঁতুল তখন লোকাল বন্ধুদের বাড়িতে কয়েক রাত কাটিয়ে আসত বোরিয়া বিস্তার সমেত।

    সোয়ামী মরে যাবার পর আর হোয়াইটফিল্ডের তেমন রমরমা নেই, তেঁতুল দুঃখ করে বলছিল।
  • কল্লোল | 125.*.*.* | ২৩ জুন ২০১৪ ১৫:৩৩509224
  • ওরে ভাই, তাইত্তো। ন্না ন্না ওটি শ্যামলাল লয়। কর্ণপটাহ ঘোষ লিকতে গিয়ে হাত ফক্সে লীলনাল হয়ে গেছে। অ কুমু, আর ওভিমাং করে না বাবা। ভাটে আসিস আসিস কিন্তু।

    হ্যাঁ। তইলে লুরুতে দীপাবলী ভাট। সে তো ২৩ অক্টো। ঠিক হ্যায়। মাঝে আর একটি ভাটতো হব্বেই। সায়ংকবির বাসাগর্ম।
    কি রে? সেটা কবে?

    আর হ্যাঁ হ্যাঁ, ইশ, দিফোঁর আইবুড়োবাথ? ওদিকে ডিডি ফের ছীসেন্নাই। তা হোক। হপ্তাবাবু তো। আমরা কায়দা করে রোব্বার মর্ণিং শো দেবো।

    এই দ্যাকো। অপ্পনটা মনে করিয়ে দিলে। অ পিএম, ফোং করো না ভাইটি। একবার। এক্ষবার।
  • aranya | 154.*.*.* | ২৪ জুন ২০১৪ ০৭:৩৫509225
  • পিএম-এর ব্যাপারটা সত্যিই রহস্যময়, এত আকুল ডাকে স্বয়ং পিনাক পানি-র সিংহাসনও কেঁপে ওঠে

    দুটো গানের কলি মনে আসছে-

    'কখন তোমার আসবে টেলিফোন' - এটা বোধায় ভূমির

    'যে টেলিফোন আসার ছিল, আসে নি' - এমন কোন গানের লাইন ছিল কি?
  • aranya | 154.*.*.* | ২৪ জুন ২০১৪ ০৭:৪৩509226
  • টিটোটেলার সিকি রাম-নাম জপ করছে শুনে কিঞ্চিৎ ভড়কে গেছিলাম, সায়নের কবি-কল্পনা শুনে নিশ্চিন্ত হলাম।
    খুবই মিসাই এইসব ভাট
  • Abhyu | 109.*.*.* | ২৪ জুন ২০১৪ ০৮:২০509227
  • বলি কি, PMএর ফোন্নংটা বরম এখানেই দিয়ে দিন, তারপর চণ্ডালরাই না হয় ফোন করে, দিনে রাতে, খবর নেবে।
  • সিকি | 135.*.*.* | ২৪ জুন ২০১৪ ০৯:১৮509231
  • এম্মা, দুবার এল কেং কয়ে?
  • সিকি | 135.*.*.* | ২৪ জুন ২০১৪ ০৯:১৮509230
  • সিকি টিটোটালার? ন্নাঃ, তাও নয়। কোকটোটালার বা মিরিন্ডাটোটালার বলতে পারো। নয় তো চিকেনমাটনবীফপর্কহ্যামটোটালার বললে সবচে ভালো হয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত মতামত দিন