এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • অব কি বার _ সরকার- ভোটের লাইভ আপডেট ২০১৪

    π লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ১৬ মে ২০১৪ | ১৮৬৫৬২ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sm | 122.*.*.* | ১৮ মে ২০১৪ ১১:১৭636872
  • মিডিয়া বেচারী নয়, সবার থেকে ক্ষীর খেয়েছে।
  • SC | 34.*.*.* | ১৮ মে ২০১৪ ১১:১৮636873
  • বরং স্বপন দাসগুপ্তরা অনেকদিন দাবি করেছেন মোদী দিল্লির রাজনীতির ইনার সার্কেলের লোক নয়, যে সার্কেলে বড় হয়ে বরখা দত্ত, সাগরিকা ঘোষ এদের সবার উত্থান। তাই মোদী এদের কাছে অচ্ছুত।
  • π | ১৮ মে ২০১৪ ১১:১৯636874
  • আর টাকা নিয়ে প্রশ্ন তো দু'দলকেই। কালকেই আপের এনিয়ে স্টেটমেন্ট দিয়েছিলাম, সেটা দুদলকেই করা ছিল।
    কিন্তু যত টাকা ছিল, কং সেটা ঢালেনি। কং এর প্রচার খুবই ম্যাড়মেড়ে ছিল। কেন, এটা আমার কাছে ধাঁধা। এরা যুদ্ধের আগে থেকেই যেন হেরে বসেছিল।
    কাগজে বা ইলেক্ট্রনিক মিডিয়ায় বিজেপির ১০ টা অ্যাড এলে কং এর অ্যাড এসেছে একটা কি তারও কম। অন্ততঃ গত এক মাসে যা দেখেছি।
    গুজরাত মডেল নিয়ে যে পরিমাণ হইচই হয়েছে। NREGA, RTI, খাদ্য সুরক্ষা আইন ... এগুলো তার কতটা পরিমাণে হাইলাইটেড হয়েছে ?

    গুজরাত দাঙ্গা, তার তদন্তের ফাঁকফোঁকড়, ইশরাত জাহান এনকাউণ্টার ... এগুলো কোথায় কতবার উঠে এসেছে ?
    গুজরাত মডেল নিয়ে প্রশ্ন খালি তাত্বিক স্তরেই রয়ে গেল কেন, প্রচারে হাতিয়ার করা হলনা কেন, সেই প্রশ্নই ত করছি। সাধারণ মানুষ তাত্ত্বিকদের কচকচি শুনবেন না, এটা আমারো বক্তব্য। কংগ্রেস এটা ব্যবহার করেনি, তা নয়, কিন্তু বাকি সমস্ত প্রচারের মতই তাতে দম ছিল না।

    আমার প্রশ্ন বাম বা অন্য রিজিওনাল বড় দলগুলি কেন এদিকে ফোকাস করলো না ? কাল তাতিনের স্ট্যাটাস দেখছিলাম, ও লিখেছে পাটনার প্রচারেও এগুলো আসেনি। মমতা আর আআপ বাদে অ্যান্টি মোদী পিচ তো সেভাবেই ওঠাতেই দেখা গেল না।

    বাম দলগুলি আগে যেভাবে আদাজল খেয়ে বিজেপিকে রুখতে প্রচার করতো, সেটা এবারে আমার অনেকটা মিসিং মনে হয়েছে।
  • PL | 103.*.*.* | ১৮ মে ২০১৪ ১১:২০636876
  • এই মিডিয়াটাই যতো বদের হাঁড়ি।
  • PT | 213.*.*.* | ১৮ মে ২০১৪ ১১:২০636875
  • "মোদী রাম কে নিয়ে জিতলে ঠিক আছে, ভোলে বাবা কে নিয়ে আপত্তি কেন"
    মোদিকে সমর্থন না করেও বলা যায় যে পব-তে মোদির কোন ভাষণেই "রাম" ছিল না। তাহলে মমতার ভোলাবাবার দরকার হল কেন?
  • Arpan | 125.*.*.* | ১৮ মে ২০১৪ ১১:২১636878
  • আরে কোনাকাঞ্চিতে পড়ে থাকবে কেন? অর্ণবের বায়াসনেস যাই থাকুক না কেন, আপের প্রতিটা ফ-পাঁর পরেই সেই নিয়ে প্যানেক ডিসকাশন করেছে, তাতে আপের রিপ্রেজেন্টেটিভকেও ডাকা হয়েছে। আর কী চাই!

    আপ নিয়ে আমার দু পয়সা (বহু অফলাইন তর্কবিতর্ক ও অবজার্ভেশনের ফল)ঃ

    ১। মানুষের আপ নিয়ে এখনো আগ্রহ অপরিসীম।

    ২। একই সাথে ৪৯ দিনে কেজরিওয়ালের পদত্যাগ বিশাল নেগেটিভ ভাইব তৈরি করেছে। গুড গভর্নেন্স দিতে আপ ব্যর্থ, ব্যর্থও না অক্ষম, এই ভাবমূর্তি লোকের মনে বাসা বেঁধেছে।

    লুরু থেকে আপের সবচেয়ে বেশি ডোনেশন যেত একটা সময়। আপ সমর্থকেরা ভোটের সময় লোদিকে ভোট দিয়েছে। স্টেবল গভর্নমেন্টের দাবিতে।
  • কল্লোল | 125.*.*.* | ১৮ মে ২০১৪ ১১:২১636877
  • হেরে যাবার পর, মানুষের ঘাড়ে দোষ চাপানো সবচেয়ে সহজ। নিজের দোষ না দেখতে পাওয়া যে আরও বড় ছাগলামী, সেটা বুঝতে না পারলে - রাম ছাগল হয়ে থেকে যেতে যেতে যেতে যেতেই হবে।

    ঐ যে শুনছিলাম মমতা আর বিজেপি নাকি "গট-আপ" খেলছে - বিমান উবাচ। ভোট হয়ে গেলে মমতা নাকি মোদীর কোলে চড়ার জন্য মুখিয়ে আছে।
    ঐ ছাগলটাকে এখনো সিপিএমের লোক্জন সহ্য করে চলেছে।

    মাওএর একটা লেখা আছেAnalysis of the Classes in Chinese Society। তাতে একটা পরিচ্ছেদ আছে - ছাগল কে? মানুষ কে? চিনুন। ইংরাজিতে Who are our enemies? Who are our friends? সেটা পড়ে দেখতে পারো পিটি।
  • π | ১৮ মে ২০১৪ ১১:২২636882
  • ২০০২ সালের কথা তো হচ্ছেনা। ২০০২ সালে অনেকের ভূমিকাই অনেক অন্যরকম ছিল। হয়তো ফলাফলটা সেজন্যই অন্যরকম ছিল। সেটাই বলতে চাইছি।

    SC, কালই NDTV তে ভিসা নিয়ে বক্তব্যটা শুনলাম। আম্রিগা এখন ভিসা দেবে বলেছে বলে সেই করেসপণ্ডেন্ট খুব জ্বালাময়ী বক্তব্য রাখলেন, যে এখন মোদীরও এতে মোটেও গলে যাঔআ উচিত হবেনা, পুরানো ব্যবহার পুরো মনে রাখা উচিত, আমেরিকারও মনে রাখা উচিত যে ভুল তারা করেছিল, তা অত সহজে শোধরানো যায়না ইঃ ইঃ।
  • π | ১৮ মে ২০১৪ ১১:২২636880
  • ২০০২ সালের কথা তো হচ্ছেনা। ২০০২ সালে অনেকের ভূমিকাই অনেক অন্যরকম ছিল। হয়তো ফলাফলটা সেজন্যই অন্যরকম ছিল। সেটাই বলতে চাইছি।

    SC, কালই NDTV তে ভিসা নিয়ে বক্তব্যটা শুনলাম। আম্রিগা এখন ভিসা দেবে বলেছে বলে সেই করেসপণ্ডেন্ট খুব জ্বালাময়ী বক্তব্য রাখলেন, যে এখন মোদীরও এতে মোটেও গলে যাঔআ উচিত হবেনা, পুরানো ব্যবহার পুরো মনে রাখা উচিত, আমেরিকারও মনে রাখা উচিত যে ভুল তারা করেছিল, তা অত সহজে শোধরানো যায়না ইঃ ইঃ।
  • Arpan | 125.*.*.* | ১৮ মে ২০১৪ ১১:২২636879
  • লোদি না, মোদি

    (ফ্রয়েডিয়ান স্লিপ হলেও হতে পারে)
  • sm | 122.*.*.* | ১৮ মে ২০১৪ ১১:২৪636883
  • আপনি যদি বলেন মোদী বা তার দলের প্রচারে রাম ছিল না, তাহলে আম্মো বলব ওটা মমতার প্রচার নয়, সন্ধ্যা রায় এর নিজের প্রচার ছিল।
  • PL | 103.*.*.* | ১৮ মে ২০১৪ ১১:২৬636884
  • "গুজরাত দাঙ্গা, তার তদন্তের ফাঁকফোঁকড়, ইশরাত জাহান এনকাউণ্টার। ।। এগুলো কোথায় কতবার উঠে এসেছে ?"

    এগুলো নিয়ে প্রশ্ন উঠলে আমাদের মতো লোকেরা বলেছে, ভাইটু তোমরা কোর্টে গিয়ে প্রশ্ন করোনা কেন? কোর্টের দরোজা তো সবার জন্যই খোলা! কোর্ট বারবার মোদীকে রেহাই দেবে আর তোমরা বারবার এসে আমাদের কাছে প্রশ্ন করবে, এতো মহা দুর্গতি!
  • sm | 122.*.*.* | ১৮ মে ২০১৪ ১১:২৯636885
  • মোদীর ভিসার দরকার কি? skype সেরে নিলেই তো পারে? শুধু শুধু পরিশ্রম আর সময় নষ্ট। তারপর ঘন্টার পর ঘন্টা আলোচনা; কি ভিশন বোরিং।
  • lcm | 118.*.*.* | ১৮ মে ২০১৪ ১১:৩০636886
  • যাহ তেরি! পিটি ভোটারদের ছাগল বলল।
  • π | ১৮ মে ২০১৪ ১১:৩১636887
  • আমার অবজারভেশন, অনেক প্রো আআপ লোক, যারা মূলতঃ অ্যান্টি কং, তারা বিজেপি কে ভোটটা দিয়েছে, কারণ এটা লোকসভা এবং লোকসভায় আআপের থেকে বেশি তারা বিজেপিকে ভরসা করতে পেরেছে। আর তার একটা বড় কারণ, বিজেপি আসছে এটা ধরেই নিয়েছে। অন্ততঃ আআপের সরকার গড়ার কোন সম্ভাবনা নেই, এটা তো জানাই। তাহলে শুধুমুধু ভোটটা তাদের দিয়ে কী হবে, এটাও কাজ করেছে। এদিকে কং এর দুর্নীতি নিয়ে বীতশ্রদ্ধ, পড়ে থাকলেন মোদি। মানে এটা, মোদি হাওয়ায় আ-মোদিত হয়ে পড়া লোকজনের, বা বিজেপির বেস ভোটার সেটের বাইরের সেটের কথা বলছি।
  • SC | 34.*.*.* | ১৮ মে ২০১৪ ১১:৩৩636888
  • আপ যে প্রশ্নটা তুলেছে, সেটাতে আমি ১০০% একমত। ভারতের নির্বাচনের ফান্ডিং ট্রান্সপারেন্ট হওয়া উচিত। এইটা একশবার সত্যি।
    কর্প পয়সা ছড়িয়ে ভারতে রাজনীতি হয়, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এমনকি আমাদের দিদিরও কর্পো আছে, হমমেড সুদীপ্ত সেন।
    কিন্তু আমি বলছি একা মোদী করেনি।
    কংগ্রেস কেন করেনি, কারণ ওরা দিশাহীন। মোদী তো গুজরাট মডেল বলেছিল। কং কি বলেছিল? মহা: মডেল? সারা দেশের লাস্ট দশ বছরের মডেল? কোনকিছুই বলেনি। ওরা শুধু বলল গুজরাট মডেল মিথ্যে। এ আবার কি ধরনের প্রচার? প্রচার করতে গেলে তো মডেল দরকার।
    যেটা ৫, সেটাকে ঢাক পিটিয়ে ১০ করা যায়। যেটা ০, সেটাকে নিয়ে ঢাক পেটালেও ০ই থাকে।
    বামদল ক্ষয়িষ্ণু শক্তি, ওদের এখন চাচা আপন প্রাণ বাঁচা অবস্থা। মোদী পরে হবে, মমতা থেকে তো আগে বাঁচি।
    আর কংগ্রেস নানা সমস্যা নিয়ে জর্জরিত। কোনো ভালো স্টেট লিডার নেই। উপরে কোনো বড় ব্যক্তিত্ব নেই। রাহুল গান্ধী জাস্ট চলেনা।
    মানুষের সামনে অল্টারনেটিভ কি?
    ১) মোদী, যে একটা মডেলের কথা বলছে, সাদা চোখে দেখে মনে হচ্ছে কিছু একটা ভালো সেখানে আছে, চাকরিবাকরি হচ্ছে, কারখানা আছে।
    কেউ কেউ বলছে বটে দাঙ্গা করেছিল, কিন্তু সে কবে একটা। শেষ দশ বছরে কিছু হয়নি। তিনবার গুজরাতে জিতেছে।
    ২) কং, লাস্ট দশ বছরে কিছু করেনি, শুধু চুরি করেছে, আর নেতাটা ক্যাবলা লোক, আর সেও কি করবে, স্পষ্ট করে কিছু বলছে না। নিজেদের শেষ দশ বছরের কাজকেই দিফেন্দ করছে না। নেতার নিজের কোনো এচিভমেন্ট নেই, কোনো মন্ত্রী থাকেনি, কিছুই করেনি।
    ৩) জয়া মায়া মমতা খিচুরী সরকার। কোনো স্তাবিলিতী নেই, সবাই শুধু যতক্ষণ আছি, যত পারি লুটে নি। এদ্দিন দেখেছি এই মিলিজুলি সরকার। মানুষ coalition রাজনীতি থেকে বিরক্ত।

    এবার ভাব মানুষের কাকে ভোট দেওয়া উচিত।
  • aka | 34.*.*.* | ১৮ মে ২০১৪ ১১:৩৪636889
  • ভারতীয় বামের ভাবার সময় হয়েছে অধুনা বাম বলতে ঠিক কি বোঝায়। নইলে গোড়ায় গলদ। আপ কিংবা বাপ কেউই বাঁচাতে পারবে না। বাম মানে কি?
  • PL | 103.*.*.* | ১৮ মে ২০১৪ ১১:৩৮636891
  • "আপ যে প্রশ্নটা তুলেছে, সেটাতে আমি ১০০% একমত। ভারতের নির্বাচনের ফান্ডিং ট্রান্সপারেন্ট হওয়া উচিত। এইটা একশবার সত্যি।
    কর্প পয়সা ছড়িয়ে ভারতে রাজনীতি হয়, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এমনকি আমাদের দিদিরও কর্পো আছে, হমমেড সুদীপ্ত সেন।
    কিন্তু আমি বলছি একা মোদী করেনি।
    কংগ্রেস কেন করেনি, কারণ ওরা দিশাহীন। মোদী তো গুজরাট মডেল বলেছিল। কং কি বলেছিল? মহাঃ মডেল? সারা দেশের লাস্ট দশ বছরের মডেল? কোনকিছুই বলেনি। ওরা শুধু বলল গুজরাট মডেল মিথ্যে। এ আবার কি ধরনের প্রচার? প্রচার করতে গেলে তো মডেল দরকার।
    যেটা ৫, সেটাকে ঢাক পিটিয়ে ১০ করা যায়। যেটা ০, সেটাকে নিয়ে ঢাক পেটালেও ০ই থাকে।
    বামদল ক্ষয়িষ্ণু শক্তি, ওদের এখন চাচা আপন প্রাণ বাঁচা অবস্থা। মোদী পরে হবে, মমতা থেকে তো আগে বাঁচি।
    আর কংগ্রেস নানা সমস্যা নিয়ে জর্জরিত। কোনো ভালো স্টেট লিডার নেই। উপরে কোনো বড় ব্যক্তিত্ব নেই। রাহুল গান্ধী জাস্ট চলেনা।
    মানুষের সামনে অল্টারনেটিভ কি?
    ১) মোদী, যে একটা মডেলের কথা বলছে, সাদা চোখে দেখে মনে হচ্ছে কিছু একটা ভালো সেখানে আছে, চাকরিবাকরি হচ্ছে, কারখানা আছে।
    কেউ কেউ বলছে বটে দাঙ্গা করেছিল, কিন্তু সে কবে একটা। শেষ দশ বছরে কিছু হয়নি। তিনবার গুজরাতে জিতেছে।
    ২) কং, লাস্ট দশ বছরে কিছু করেনি, শুধু চুরি করেছে, আর নেতাটা ক্যাবলা লোক, আর সেও কি করবে, স্পষ্ট করে কিছু বলছে না। নিজেদের শেষ দশ বছরের কাজকেই দিফেন্দ করছে না। নেতার নিজের কোনো এচিভমেন্ট নেই, কোনো মন্ত্রী থাকেনি, কিছুই করেনি।
    ৩) জয়া মায়া মমতা খিচুরী সরকার। কোনো স্তাবিলিতী নেই, সবাই শুধু যতক্ষণ আছি, যত পারি লুটে নি। এদ্দিন দেখেছি এই মিলিজুলি সরকার। মানুষ োঅলিতিওন রাজনীতি থেকে বিরক্ত।"

    SC, একেবারে নেইল্ড দি কয়েন ওন দি হেড
  • SC | 34.*.*.* | ১৮ মে ২০১৪ ১১:৩৯636893
  • "গুজরাত মডেল নিয়ে যে পরিমাণ হইচই হয়েছে। NREGA, RTI, খাদ্য সুরক্ষা আইন ... এগুলো তার কতটা পরিমাণে হাইলাইটেড হয়েছে ?"

    হ্যান, এইটা একদম ঠিক। কিন্তু কেন হয়নি। ইনজিরি মিডিয়া করা পরে? নরেগা আর টি এই নিয়ে তারা বেশি চিন্তিত, না বেশি মধ্যিবিত্তের চাকরি হলে বেশি চিন্তিত। মিডিয়া activism করতে তো নামেনি। মাস গেলে বরখা সাগরিকা রা মাইনে পান, যারা দেখে/পড়ে তাদের কাছ থেকে।
  • PL | 103.*.*.* | ১৮ মে ২০১৪ ১১:৪০636894
  • π আমি পড়ে কি করবো? আগেই তো বললাম, কোর্টে যা ফয়্সালা হবে তাই হবে! তার আগে কার কি ভুমিকা তাই নিয়ে পড়ে আমি কি করবো? কোর্টে কেস চলছে, কোর্ট কি বলে দেখব। সোজা ব্যাপার!
  • SC | 34.*.*.* | ১৮ মে ২০১৪ ১১:৪২636896
  • encounter কিলিং, দাঙ্গা এই জায়গাগুলো তুল্যমুল্যৰ বিচারে অনেকে ইগনোর করেছেন বলে আমার ধারণা।
    উল্টো দিকের এত খারাপ, যে আর ভাই, ঠিকাছে, এদের না হয় একটু কালি আছে, কি আর করব।
  • robu | 122.*.*.* | ১৮ মে ২০১৪ ১১:৪২636895
  • "শুধু নেতাদের দোষ দিয়ে লাভ নেই৷‌ অসামর্থ্য সব স্তরে৷‌ পরিষ্কার হয়ে গেল, আন্দোলন ছাড়া সংগঠন থাকে না৷‌ সারদা, টেট, নারী নিগ্রহ, ইস্যু তো কম ছিল না৷‌ শাসকবিরোধী অনেক বিশিষ্ট মানুষ পথে নেমেছেন৷‌ রাজনৈতিক দল সামনে না এলে হয়? শুধু প্রচারে নয়, আন্দোলনেও সক্রিয় হতে পারেনি বামফ্রন্ট৷‌ এ ব্যর্থতা সমর্থকদেরও, যাঁরা নিরাপদ দূরত্বে থেকে স্রেফ সমর্থনের হাত বাড়িয়ে রেখেছেন৷‌" - এই হচ্ছে হক কথা। আমি নিজে দায়ী, এ কথাটা মনে রাখা ভালো।
  • PT | 213.*.*.* | ১৮ মে ২০১৪ ১১:৪৪636897
  • "কোর্টের দরোজা তো সবার জন্যই খোলা!"
    সমস্যা হচ্ছে যে মোদী সম্পর্কে এই অবস্থান নিলে পব-র তাত্বিকদের অন্য একটা সমস্যা হয়। তাহলে কোর্টের আদেশানুসারে তাদের মেনে নিতে হয়ঃ
    নিরুপম সেন সাঁইবাড়ি হত্যায় যুক্ত নন
    তাপসী মালিক হত্যায় সিপিএমকে যুতমত জড়ানো যাচ্ছে না।
    সিঙ্গুরের জমি সামাজিক উপকারের মত বৃহত্তর স্বার্থেই টাটাকে দেওয়া হয়েছিল।
    আইনানুসারেই টাটা-সরকারের চুক্তি প্রকাশযোগ্য নয়।
    পবিত্র সরকারকে VC করে মোটেই আইন ভঙ্গ করা হয়নি।
    এর সাথে জুড়ে দিই যে ভবিষ্যতে নন্দীগ্রামের ক্ষেত্রেও কোর্ট বাম শাসকদের পক্ষে রায় দিতে পারে এই সম্ভাবনার কথা মাথায় রেখেই সিবিআইকেও নন্দীগ্রামে তদন্তের অনুমতি দেওয়া হয়নি। অতিবাম পন্ডিতেরা তিনো সরকারের এই অবস্থানকেও সমর্থন করেছে।

    "আপনি যদি বলেন মোদী বা তার দলের প্রচারে রাম ছিল না, তাহলে আম্মো বলব ওটা মমতার প্রচার নয়, সন্ধ্যা রায় এর নিজের প্রচার ছিল"
    অ!
    কান বের করে মাথায় ঘোমটা দিয়ে নমজাটাও কি সন্ধ্যা রায় পড়েছে নাকি? আর আইন ভেঙ্গে ইমাম ভাতা দেওয়ার সিদ্ধান্ত কার ছিল?
  • SC | 34.*.*.* | ১৮ মে ২০১৪ ১১:৪৫636899
  • আকাদা, ওরা ভেবে নিয়েছেন তো। ভেবে উত্তরও বলেও দিয়েছেন। তুমি আমি সব ছাগল। যাও বাড়ি যাও। আগে মানুষ হতে সেখ, তারপরে নাহয় ওদের ভোট দেওয়ার যোগ্যতা পাবে। :)
  • π | ১৮ মে ২০১৪ ১১:৪৫636898
  • SC, ১১ঃ৩৩ নিয়ে আমার বড়ভাবে কোন দ্বিমত নেই। খালি দুটো একটা পয়েন্ট।
    এক, কং এর সবই শূন্য ছিল বলে মনে করিনা। NREGA, খাদ্য সুরক্ষা বিল, RTI .. এসব ছিল।
    ইনফ্যাক্ট, ভোট হয়ে যাবার পরে সরকারের নানা কার্যক্রমের অ্যাড দেখছি টিভি তে, কৃষকদের নিয়ে নানা যোজনা, সারা দেশ জুড়ে হেল্পলাইন তৈরি, মোবাইলে কানেক্ট করা ইঃ। এগুলো তো ভোটের আগে দেখিনি। দিয়ে থাকলেও সেরকম ফ্রিকোয়েন্সিতে আসেনি নিশ্চয়। চোখে তো পড়েনি।

    আর দ্বিতীয় বক্তব্য, ক্ষয়িষ্ণু শক্তি বলেই তো লিমিটেড শক্তিটা কোথায় ফোকাস করতে হবে, সেটা বেছে নিতে হত। লোকসভা ভোটের দিকে তাকিয়ে প্রচারটা অ্যান্টি মমতা না হতে অ্যান্টি মোদি হলে হয়তো বেটার হতো। যে লাইনে আআপ বা অন্যান্য ছোটখাটো সংগঠন আওয়াজ তুলেছিল, বাম তার সাংগঠনিক শক্তি নিয়ে সেই আওয়াজকে জোরদার করলে আখেরে নিজেদের জন্যও ভালো হত আর মোদী হাওয়াকেও এরকম ঝড় হওয়া থেকে হয়তো আটকানো যেত।
  • cm | 233.*.*.* | ১৮ মে ২০১৪ ১১:৪৯636901
  • নিজের কাজটি না করে কি করণীয় বাণী দিয়ে লাভ নাই।
  • robu | 122.*.*.* | ১৮ মে ২০১৪ ১১:৪৯636900
  • উফ পিটিদা মাইরি ঃ-(
    যা হোক, আকাদা একটু বামপন্থা নিয়ে বলুক।
  • SC | 34.*.*.* | ১৮ মে ২০১৪ ১১:৫০636902
  • পাই দি, নরেগা rti এত উপা ১ এর গল্প। তাও রাহুল গান্ধী সেরকমই নেতা। দলের একটা মুখ চাই তো, এসব বলার জন্য।
    এত নেগেটিভ। ওরা নিজেদের সরকার কে দিফেন্দই করতে চাইল না। বরং রাহুলকে তুলতে মনুকে খামকা অপদস্থ করার চেষ্টা করলো।
  • PL | 103.*.*.* | ১৮ মে ২০১৪ ১১:৫১636905
  • মোদী হাওয়া আটকানোর একটা ভালো দাওয়াই বলে দি - মোদীকে নিজেকে আটকানো। মোদী এই কমাস অসম্ভব পরিশ্রম করেছে, সারা দেশ চষে বেড়িয়েছে, সাড়ে চারশো জনসভায় বকত্রিতা দিয়েছে, কাকে কি বলতে হবে ঠিক করেছে। এই মোদী লোকটাকে আট্কাতে পারলেই মোদী হাওয়া আটাকানো যেত। মোদী বিরোধীরা হাজার চেষ্টা করেও একটা লোককে আটকাতে পারল না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল মতামত দিন