এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • অব কি বার _ সরকার- ভোটের লাইভ আপডেট ২০১৪

    π লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ১৬ মে ২০১৪ | ১৮৬৫৬৪ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ঈশান | ১৮ মে ২০১৪ ০৯:৩৩636838
  • এই "ছগল"রাই এতদিন বাসুদেব আচারিয়াকে জেতাত। উনি কি তবে ছাগলের নেতা ছিলেন?
  • π | ১৮ মে ২০১৪ ০৯:৩৫636839
  • আরেকটা জিনিস আমাকে অবাক করেছে।
    মোদীর গুজরাত মডেল নিয়ে নানা মিথ ও দাঙ্গা নিয়ে আআপ এত আওয়াজ তুলেছে, কেজরীওয়াল নিজে গুজরাতের গ্রামে গ্রামে গিয়ে ২৪ ঘণ্টা বিদ্যুতের মিথ নিয়ে প্রশ্ন তুলেছেন, মুকুল সিনহারা এনকাউণ্টার নিয়ে নানা মিথ্যে কে তথ্য সহ তুলে ধরেছেন - মিডিয়া তো তাই নিয়ে হইচি করেইনি, কিন্তু বড় বড় পার্টিগুলোও একে ব্যবহার করলোনা কেন ? বড় বাম দলগুলোকেও তো এনিয়ে সেভাবে সরব হতে দেখলাম না ?
    শেষ দিকে কিছু কাগজে কলমে ইকনমিস্টদের লড়াই হয়েচে বটে এনিয়ে, কিন্তু প্রচারে কতটা এসেছে ?
  • SC | 34.*.*.* | ১৮ মে ২০১৪ ০৯:৩৮636840
  • অসম্ভব উচ্চশিক্ষিত হেবি বুদ্ধিমান দের একটু পুরনো পড়া মনে করিয়ে দি। আপনাদের আগে পার্টি ক্লাস না কি সব হত না। আজকাল হয় কিনা জানিনা, তবে হয়ে কিছু লাভ হয়েছে কিনা ভগবানই জানে, এই যদি শিখে থাকেন কমরেডরা। একটু কোট করি:

    What is taking place at the present time does not resemble the old pre-revolutionary controversies, which remained within narrow Party circles; now all decisions are submitted for discussion to the masses, who demand that they be tested by experience, by deeds, who never allow themselves to be carried away by frivolous speeches, and never allow themselves to be diverted from the path prescribed by the objective progress of events. Of course, an intellectual, or a Left Bolshevik, can try to talk his way out of difficulties. He can try to talk his way out of such facts as the absence of an army and the failure of the revolution to begin in Germany. The millions-strong masses—and politics begin where millions of men and women are; where there are not thousands, but millions, that is where serious politics begin—the masses know what the army is like, they have seen soldiers returning from the front

    পার্টি ক্লাসে এতবার পড়েছেন যখন এগুলোর লেখক কে, নিশ্চয় বলে দিতে হবে না। না, মমতা banerjee নয়, ডেরেক ও নয়।

    আবার। বড় করে পড়তে না চাইলে ছোট্ট করে :
    he millions-strong masses—and politics begin where millions of men and women are; where there are not thousands, but millions, that is where serious politics begin—

    আমাদের মত ছাগলরা আগে কিছু বলতে এলেই শুনেছি, অমুক তাত্ত্বিক কি বলেছেন জানেন, তমুক কি বলেছেন জানেন। নেন, পেইড ব্যাক ইন ওন coin।
  • Arpan | 125.*.*.* | ১৮ মে ২০১৪ ০৯:৪২636841
  • আর এই বাজারে জোর খবর আগামী বিধানসভা নির্বাচনে নিতীশ ও লালু জোট করতে পারেন। বিজেপি-রামবিলাস জোটকে ঠেকাতে।

    না না, জ্ঞান নয়, জাস্ট মিয়ার স্টেটমেন্ট অফ ফ্যাক্টস।
  • PL | 103.*.*.* | ১৮ মে ২০১৪ ০৯:৪৪636842
  • বড়ো পার্টিগুলো একে ব্যবহার করেনি, কারন হয়্তো ওরা বুঝেছিলো মানু্ষ এই মিথ্যে অপপ্রচার বিশ্বাস করবেনা (আমার অনুমান)। সাধারন মানুষ কে যা বোঝানো হবে তাই বুঝবে, যে যা বলে দিল সেটাই মেনে নেবে, এটা বোধায় বড়ো পার্টিরাও মনে করে না।

    একটা উদাহরন, কয়েক্দিন আগে টিভিতে এক্জন বলছিলেন, ইউপি থেকে প্রচুর মাইগ্রান্ট লেবারার গুজরাটে যায়, তারা নিজেদের চোখে সেখানকার উন্নয়ন, চাকরিবাকরির অবস্থা দেখে, তারপর ইউপিতে নিজেদের গ্রামে সেখানকার গল্প করে। তো বিজেপির আর মোদীর জমি এরাই তৈরী করেছে, অমিত শাহ এই গ্রাসরুট সাপোর্টকেই কাজে লাগিয়েছে। যে মানুষ নিজের চোখে কিছু দেখেছে, সে অন্যের মিথ্যে প্রচারে ভুলবে কেন?
  • π | ১৮ মে ২০১৪ ০৯:৫০636843
  • পিএল এর পোস্ট পড়ে এইটা মনে পড়ে গেল ঃ)

    ..Every supporter of Modi that I interviewed told me, 'Look at what Modiji has done in Gujarat."

    Most of them had never visited Gujarat but were beginning to imagine and yearn for an India that resembled Gujarat. Those who had not visited the state almost always said they knew someone who had visited the holy land of 2014 campaign. Or that they had heard from others and read somewhere.

    The yearning for Gujarat was carefully constructed through the stories and images created for the voters.‎ After all, the most powerful mythological stories that we believe in are not often the ones that we have actually witnessed but the ones we have been repeatedly told...

    ঃ)
  • PL | 103.*.*.* | ১৮ মে ২০১৪ ০৯:৫৬636845
  • π বেশ ঃ-) যাই হোক, এই মিথোলজিতে, কর্পোরেট ওয়েভে, ম্যানুফ্যাকচার্ড ওয়েভে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদিতে বিশ্বাস করে আমরা বিজেপি তথা মোদীকে ভোট দিয়েছি। আমাদের সরকার তৈরী হয়েছে, এবার যে পলিসির ভিত্তিতে সরকার চালানোর আশ্বাস দেওয়া হয়েছিল, আশা রাখি সেই পলিসিগুলো ইম্প্লিমেন্টেদ হবে ঃ-) বাকিরা মিথোলোজি ইত্যাদি নিয়ে গবেষনা করুক ঃ-)
  • SC | 34.*.*.* | ১৮ মে ২০১৪ ০৯:৫৭636846
  • মিডিয়া কেজরী কে যথেষ্ট স্পেস দিয়েছে। কেউ কেউ বলবে প্রয়োজনের থেকে বেশি। মিডিয়াই কেজরী কে কেজরী বানিয়েছে, সেটাও বলা চলে। কেজরী কোনো বড় নাশ্যানাল নেতা নয়, যদিও হলে খুশি হতাম। দিল্লি আর এখন পাঞ্জাবে অর প্রভাব। তার বাইরে নয়। তাও অন্য রিজিওনাল নেতারা যা স্পেস পায়, কেজরী বেশি পায়।
    মিডিয়া বায়াসের যে অভিযোগ বার বার করা হচ্ছে, আমি মানতে পারলাম না এটা। বিশেষ করে ইংরিজি মিডিয়া। ইংরিজি মিডিয়ার সাথে মোদীর সম্পর্ক বেশ খারাপ। এখনো। বরখা দত্তর মত সাংবাদিক কেও উনি মনেহয় এখনো ইন্টারভিউ দেন না, ২০০২ এর কভারেজ নিয়ে ওনার এত রাগ।
    রাজদীপ কে জিপ থেকে নামিয়ে দিয়েছিলেন, করণ থাপারের শো ছেড়ে উঠে গিয়েছিলেন।
    দিল্লির মিডিয়া মহলের কেউ বলবে না, বরখা সাগরিকারা মোদীর কাছের লোক। বরং বহুবার বলা হয়েছে ওরা কং এর কাছের লোক।
    সাগরিকা কে মোদীর ইন্টারনেট বাহিনী বিশাল হেনস্থা করেছে টুইটার এ।
    তারপরে অনেক লিবারাল অভিযোগ করেছিলেন, ওপিনিয়ন পোল, এক্সিট পোল, সবই নাকি কর্পোরা বানিয়েছেন। মোদী ওয়েভ নাকি কর্পোরা মিডিয়া কে পয়সা দিয়ে বানিয়েছে। এখন তাদের কি বলবেন?

    তা বলে কি বিজেপির মিডিয়া নেই। আছে। স্বপন আছে, ওই চন্দন আছে, ওদের কিসব পেপার আছে, আরেকটা কি নীতি সেন্ট্রাল আছে। আছে ওদেরও। কিন্তু ইংরিজি মিডিয়া আমি বলব অনেক বেশি কংগ্রেসী। তারা আর যাই হোক, মোদীর কাছের লোক নয়। হয়ত অর্ণব কিছুটা হতে পারে।
    কিন্তু পুরনো মিডিয়া না।
  • SC | 34.*.*.* | ১৮ মে ২০১৪ ১০:০১636849
  • পাই দি, সেই একই দাবি তাদের নিয়েও করা যায়, যারা গুজরাট মডেলের বিরোধিতা করেছিলেন। তারা যে ধ্রুব সত্য বলছেন, তা কেন মানব।
    আর তারা তো হিউমান ডেভেলপমেন্ট ইনডেক্স, এইসব পারামিটার দেখছিলেন। জনতা সে সব দেখতে চায়নি।
    আগে তো আমি খেয়ে পরে বাঁচি, তার পরে ওসব ইনডেক্স হবেখন। ইউ পি র ছেলে যদি গুজরাতে কাজ করতে যান (আমিও শুনেছি অনেকে যান, আমার কাছে কোনো স্টাট নেই), তাহলে সেও চাইবে, ঘরের ছেলে যেন ঘরে কাজ পায়। অমর্ত্য সেনের শক্ত শক্ত ইংরেজি শুনে সে কি করবে?
  • SC | 34.*.*.* | ১৮ মে ২০১৪ ১০:০৭636850
  • জনতা আশা কে আঁকড়ে নিয়ে বাঁচতে চায়। মোদী বললো গুজরাতে আমি দারুন করেছি। আমি বললাম, না না কিছুই করেনি।
    আমিও তোমাকে আধপেটা রাখব, মোদিও রাখবে। তাহলে লোকে বলবে এ তো আধপেটা রেখেচেই, মোদিকে চান্স দিয়ে দেখি।
    গুজরাট মডেলের মিথ্যেটা কিছুটা হয়ত এখানে যে মোদী আসার আগেই গুজরাট এরকম ছিল, ওনার আলাদা করে কতটুকু অবদান সেটা হয়ত প্রশ্ন। কিন্তু সেটা অনেক সুক্ষ্ম প্রশ্ন।
    যাদের সামনে অপসন আরো পাঁচ বছর এই এক ই জিনিস, কিংবা "আরেকটু ভালো কিছু হতেও পারে", সে দ্বিতীয় টাই নেবে।

    বিরোধীরা কি অপসন দিয়েছে মানুষকে? যে না, ও মিথ্যে কথা বলছে, তোমরা এখন যেমন আধপেটা খেয়ে আছ, চাকরি নেই, পরেও ওরকমই থাকবে। এটা একটা অপসন? ও গুজরাট মডেল বলেছে। কিছু তো একটা বলেছে। উল্টো দিকের লোকেরা কি বলেছে? নো মডেল।
  • PL | 103.*.*.* | ১৮ মে ২০১৪ ১০:০৯636852
  • "বিরোধীরা কি অপসন দিয়েছে মানুষকে? যে না, ও মিথ্যে কথা বলছে, তোমরা এখন যেমন আধপেটা খেয়ে আছ, চাকরি নেই, পরেও ওরকমই থাকবে। এটা একটা অপসন? ও গুজরাট মডেল বলেছে। কিছু তো একটা বলেছে। উল্টো দিকের লোকেরা কি বলেছে? নো মডেল।"

    SC এটা দামি কথা বলেছেন।
  • PM | 233.*.*.* | ১৮ মে ২০১৪ ১০:০৯636851
  • কিছু খবর ডকুমেন্ট করে যাই-

    ১। আমাদের বুথ এর ভোট কোনো সমস্যা ছাড়াই হয়েছে, আগেই বলেছি।

    ২। আমাদের বাড়ির কাজের মাসির যে কলোনীতে থাকেন সেটা সিপিএম কলোনী বলে পরিচিত (একই লোকসভা কেন্দ্র)। আগের দিন সকলকে বলে রাখা হয়েছিলো যে যেনো ভোট দিতে না যায়। মেয়েরা সাহস করে গেছিলো তাদের বুথ থেকে হাকিয়ে দেওয়া হয়েছে। পুরো কলোনীর কেউ ( সিপিএম তৃনো নির্বিশেষে) কেউ ভোট দিতে পরে নি। প্রয় ৩০০ ভোটার ছিলো।

    ৩। ওদের পাশের বুথে আমার ড্রাইভারের ভোট ( একই পোলিং সেন্টার)। উনি বললেন ঢোকার মুখে একজন রাস্তা আটাকালো। ভেতর থেকে একজন বললো (এজেন্ট) ছেড়ে দে, জেনুইন ভোটার (মনে আমাদের ভোটার)। ড্রাইভার ভোট দিতে পারলেন। যদিও ভোটটা দিয়েছেন বিজেপি কে।

    ৪। পাশের আর একটা পোলিং সেন্টারে ( এটা শোনা কথা, ভুল হতেও পরে), ভোটারদের ভোট দেওয়াটা তৃন এজেন্টদের কঠোর সুপার্ভিসনে হয়েছে।
  • দেব | 59.*.*.* | ১৮ মে ২০১৪ ১০:২০636853
  • পিটি বোধহয় বলতে চাইছেন যে যারা ভোট দিয়েছেন তারা আগে ছাগল ছিলেন না। বিরোধীদের অপপ্রচারে বুদ্ধি হারিয়ে এখন ছাগল হয়েছেন। আবার বামেদের ভোট দিলে বোঝা যাবে বুদ্ধি ফিরে এসেছে।

    এদিকে নরেনবাবুর জমানায় এইগুলো হবে বা করার চেষ্টা হবে বলে আশা করছি -

    ১. শ্রম আইন সংশোধন। নির্দিষ্ট ক্ষতিপূরণ দিয়ে কোন শ্রমিককে কাজ থেকে ছাঁটাই করার অধিকার দেওয়া হবে শিল্পকারখানা গুলোকে।

    ২. আমদানী রপ্তানীর কর এখন যা আছে আরো কমবে। আরো কিছু জিনিস আমদানী রপ্তানীর উপর নিষেধাজ্ঞা উঠবে।

    ৩. বিদ্যুৎ উৎপাদন ও সংবহনে বেসরকারী সংস্থাগুলোকে আরো ছাড় দেওয়া হবে, খুব সম্ভবত এদেরকে প্ল্যান্ট বসানোর সাথে সাথে কয়লা তোলার অনুমতিও দেওয়া হবে।

    ৪. একাধিক সেক্টরে বিদেশী বিনিয়োগের মাত্রা আরো বাড়ানোর অনুমতি দেওয়া হবে।
  • lcm | 118.*.*.* | ১৮ মে ২০১৪ ১০:২২636854
  • এস-এর লিংক থেকে,
    আজকাল পত্রিকায় ঘোষিত বামপন্থী সাংবাদিক অশোক দাশগুপ্ত

    এ কী হল!
    - অশোক দাশগুপ্ত

    "বাম কর্মী ও সমর্থকদের আর্তনাদ কান না পাতলেও শোনা যাচ্ছে। কম তো কম, একেবারে ২! কী হল, কেন হল, প্রশ্নের কোনও সহজ উত্তর নেই৷‌

    বাম নেতারা বলছেন, ব্যাপক সন্ত্রাসের জন্যই এত খারাপ ফল৷‌ বলছেন, অবাধ বুথ দখল ও কারচুপির জন্যই এই ফল৷‌ প্রশাসন ও পুলিস খোলাখুলি শাসক দলের হয়ে কাজ করেছে৷‌ সবই কিছুটা সত্যি৷‌ কিন্তু, এসব ব্যাপার ঘটবে না, হবে না, এমন গ্যারান্টি কে দিয়েছিল? নির্বাচন কমিশন? সেই ভরসায় থাকা?

    যদি এইসব কারণকেই শোচনীয় ফলের জন্য দায়ী করা হয়, মমতা খুশিই হবেন৷‌ বামবিরোধীরা আশ্বস্তই হবেন৷‌ ভাববেন, ওই কারণগুলোর ওপরেই ব্যর্থতার দায় চাপিয়ে দিলে, বামফ্রন্ট নিজেদের ক্ষোভের দুর্গে বাস করবেন, নিজেদের ভুলত্রুটি শোধরানোর দিকে, ফাঁকফোকর ভরাট করার দিকে নজর দেবেন না৷‌ তাতে কার লাভ?

    সেই ২০০৯ সাল থেকে যে রক্তক্ষরণ শুরু হয়েছে, এখনও তা বন্ধ হয়নি৷‌ বামপম্হীদের ঘাঁটি বলতে রাজ্যের একটা জেলার নামও এখন বলা যায়? উত্তরবঙ্গে প্রথম দু’দফার ভোটে তো ব্যাপক কারচুপি ও সন্ত্রাসের অভিযোগ ওঠেনি৷‌ ব্যতিক্রম কোচবিহার৷‌ কিন্তু জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার কেন্দ্রও হাতছাড়া হল কেন? গভীর অসুখ, ওপর ওপর চিকিৎসা করলে যা হওয়ার, তাই হচ্ছে৷‌

    যখন বোঝা গেল যে বি জে পি ১৫-১৭ শতাংশ ভোট পেতে চলেছে, স্বীকার করুন বা না করুন, বামফ্রন্টে হিসেবের স্বস্তি দেখা গেছে৷‌ উত্তরবঙ্গে কংগ্রেস-তৃণমূলে, অন্যত্র বি জে পি-তৃণমূলে ভোট কাটাকুটির সুফল পাওয়া যাবে, ভাবা হয়েছে৷‌ শাসকবিরোধী একটা হাওয়া থাকেই, কম বা বেশি৷‌ সেই ভোটে ভাগ বসিয়েছে বি জে পি৷‌ তৃণমূলের প্রধান প্রতিপক্ষ হিসেবে প্রচারে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারেননি বামপম্হীরা৷‌ বি জে পি ১০০ ভোট পেলে, তার মধ্যে তৃণমূলের ৭০, বামফ্রন্টের ৩০, এতটা পর্যম্ত ভাবা হয়েছে৷‌ অন্য কিছু ঘটতে চলেছে, আমরা তো বুঝিইনি, বাম নেতারাও বোঝেননি৷‌ কৌশলের খেলায় এবারও জিতলেন মমতা৷‌

    ভোটের পর তৃণমূল ফের এন ডি এ-তে যেতে পারে, বি জে পি-র হাত ধরতে পারে, এই প্রচার চলছিল৷‌ লাড্ডু-টাড্ডুর কথা বলে প্রথম সভায় নিজের দলকেই অসুবিধেয় ফেলেছিলেন মোদি৷‌ বামপম্হীদের সুবিধে৷‌ শ্রীরামপুরের জনসভা দেখল তীব্র তৃণমূলবিরোধী নরেন্দ্র মোদিকে৷‌ রাজ্যের ইস্যুকে সামনে আনলেন আক্রমণাত্মক ভঙ্গিতে, তীক্ষ্ন ভাষায়৷‌ পরের সভাগুলোয় সুর আরও চড়ল৷‌ সুযোগটা লুফে নিলেন মমতা৷‌ তিনি মোদিকে নির্মম আক্রমণ শুরু করলেন৷‌ বোঝালেন, দেখুন, বি জে পি আমার শত্রু, আমি ওদের শত্রু৷‌ দক্ষিণবঙ্গে একদিকে মোদি যখন হিন্দু ভোটকে যথাসম্ভব জড়ো করার চেষ্টায়, মমতা নিশ্চিত করে নিলেন অধিকাংশ সংখ্যালঘু ভোট৷‌

    যখন এই খেলাটা চলছিল, বামপম্হীরা প্রচারে কেমন যেন যান্ত্রিক থাকলেন৷‌ কংগ্রেসের অর্থনৈতিক নীতি ও দুর্নীতির সমালোচনা, বি জে পি-র সাম্প্রদায়িক মনোভাবের সমালোচনা, রাজ্যের শাসক দল তৃণমূলকে মাপা সমালোচনা৷‌ কোনও বর্শামুখ তৈরি হল না৷‌ তখন থেকেই মুকুল রায় বলতে শুরু করলেন, ৩২ হবেই৷‌ মমতা ভাবতে শুরু করেন, আরও বেশি নয় কেন? বলতে খারাপ লাগছে, বামপম্হীরা কাটাকুটির নেতিবাচক আশায় থাকলেন৷‌ পরিবর্তিত পরিস্হিতির মোকাবিলা করতে পারলেন না৷‌ জেলাস্তর থেকেও ঠিকঠাক খবর পৌঁছল না আলিমুদ্দিনে৷‌

    শুধুই কি হিসেব-নিকেশের ব্যাপার? না তো৷‌ আমরা এখন বুঝলাম, বামপম্হীরা আছেন (প্রায় ৩০ শতাংশ ভোট)৷‌ কিন্তু হারানো জমি পুনরুদ্ধার করতে তো পারেনইনি, সংগঠনকেও তেমন মজবুত করা যায়নি৷‌ প্রচারের সময় যতজনকে দেখা গেছে, তত কর্মীকে কিন্তু ভোটের দিন দেখা যায়নি৷‌ সন্ত্রাসের আবহকে মেনে নিয়ে বলতে হয়, প্রতিরোধের সংগঠন তৈরি ছিল না৷‌ কঠিন সময়৷‌ প্রতিরোধ সহজ নয়৷‌ সংগঠন দাঁড় করানো সহজ নয়৷‌ কিন্তু, সত্তরের দশকে চরম দুঃসময়েও প্রতিরোধের প্রতিজ্ঞা থেকেছে, বেড়েছে৷‌ শুধু নেতাদের দোষ দিয়ে লাভ নেই৷‌ অসামর্থ্য সব স্তরে৷‌ পরিষ্কার হয়ে গেল, আন্দোলন ছাড়া সংগঠন থাকে না৷‌ সারদা, টেট, নারী নিগ্রহ, ইস্যু তো কম ছিল না৷‌ শাসকবিরোধী অনেক বিশিষ্ট মানুষ পথে নেমেছেন৷‌ রাজনৈতিক দল সামনে না এলে হয়? শুধু প্রচারে নয়, আন্দোলনেও সক্রিয় হতে পারেনি বামফ্রন্ট৷‌ এ ব্যর্থতা সমর্থকদেরও, যাঁরা নিরাপদ দূরত্বে থেকে স্রেফ সমর্থনের হাত বাড়িয়ে রেখেছেন৷‌

    এ কী হল! এরপর কী হবে? তৃণমূল জয়ের আবিরে রঙিন, কংগ্রেস নিজেদের দুর্গে মোটামুটি সন্তুষ্ট, বি জে পি ভবিষ্যতের স্বপ্নে মশগুল, বামপম্হীরা কি হতাশাতেই ডুবে থাকবেন? ভাবলে ভাল হয় নাকি, গড়ে তুলতেই হবে আন্দোলন, লোকবল এখনই খুব বেশি না থাকলেও৷‌ প্রচারে কুকথা নয়, চাই সহজ লক্ষ্যভেদী ভাষা৷‌

    যদি তত্ত্ব নিয়ে থাকেন, শাস্ত্রীয় মার্কসবাদকে একশোয় একশো অনুশীলন করে বামপম্হাকে বাঁচিয়ে রাখতে চান, রাখুন৷‌ কিন্তু মাঝামাঝি থাকবেন না৷‌ সংসদীয় গণতন্ত্রে থাকতে হলে তার উপযুক্তও হতে হবে, প্রচার ও ভাষাকে আজকের মানুষের কাছাকাছিও হতে হবে৷‌

    সাধারণ বামপম্হীরা কী ভাবছেন? এই উটকো সাংবাদিক নিজেকে বামপম্হী বলতে ভালবাসে৷‌ এই ভালবাসা অটুট থাকবে৷‌ কেউ না কেউ, কোথাও না কোথাও, বামপম্হার পতাকা সাহসের সঙ্গে বহন করছে, এই বিশ্বাসে অবিচল থাকবে৷‌ বামপম্হার চেয়ে ভাল কোনও পম্হা এখনও আবিষ্কৃত হয় নি ৷‌ "
  • dd | 132.*.*.* | ১৮ মে ২০১৪ ১০:২৬636855
  • অ্যাঃ, এইত্তো। আঃ ঈশেন লিখছে। একটা এনালিটিক্যাল ল্যাখা। ঠান্ডা মাথায়। পয়েন বাই পয়েন। এর পরে শ্রী হানু আর মিত্তিরদাও লিখলে খুব জম্বে। একক ও হয়তো ভালো ল্যাখে কিন্তু ওর বানানের চক্রব্যুহ কাটিয়ে মর্ম উদ্ধার করে কোন পীড় ?

    জন্ম সুত্রে হিন্দু, পোলিটিক্যালি লেপ লেবেরাল (অর্থাৎ হি লে লে) দের শোকাশ্রু আর "ওরে গ্যালো গ্যালো" আর ভাল্লাগে না। চাড্ডীওলাদের হুহুংকারের মতোন ই বোরিং।

    আমাদের লেট কৈশোর আর আর্লি যৌবনে সকলেই বাম পন্থী ছিলো। নকু বা ছি পিএম। কিছু আর এস পি,এস ইউ সি। এর বাইরে কিছু ছিলো না।

    আর এখন এই লুরুতে আমার তিন মে আর তাদের যাবতীয় বন্ধুকুল, যারা পোলিটিস্কের কোনো খপোর রাখে, তারা প্রায় ১০০% লরেন বাবুর ফ্যান। এটা শুধুই সমসময়ের রসিকতা? ওনলি প্রচারের বলি? বা কংরেস ফেটিগ ? অতো সোজা উত্তরে আমার কেমন পেত্যয় হয় না।
  • SC | 34.*.*.* | ১৮ মে ২০১৪ ১০:২৭636856
  • অশোক কি লেভি দেয়। কাগজে লিখেছে কেন, আপিসে যাক।
  • SC | 34.*.*.* | ১৮ মে ২০১৪ ১০:৩৯636857
  • এবারে এই কর্পদের টাকা নিয়ে আমার দুপৈসা।
    নরেন বাবুর পিছনে কর্পর টাকা ছিল? অবশ্যই ছিল। উনি বিজনেস ফ্রেন্ডলি সরকার দেবেন বলেছিলেন, কর্পরাও ওকে সমর্থন করেছে।
    কিন্তু কর্পর পয়সার জোরে নরেন বাবু জিতেছেন?
    না মনেহয়।
    এখানে যারা স্ট্যাটিসটিক্স পড়েছে (অনেকেই), তারা একটা কথা নিশ্চয় পড়েছে। correlation does not imply causation।

    কর্পর টাকা একা modir ছিল? কংগ্রেসের কর্পো নেই? নাকি তারা সমাজতান্ত্রিক সাধুপুরুষ? মুকেশ্ভাই বলেছিলেন কংগ্রেস তো আপনি দুকান হায়।
    সেই মুকেশ ভাই er নিশ্চয় এখনো দিন ani দিন খাই অবস্থা হয়নি। আর শরদ পাওয়ার ছিল, মুম্বাইয়ের কর্পো জগতের বড় ভালবাসার মানুষ।
    ভারতে এ যাবত সবচেয়ে কর্পো ফ্রেন্ডলি সরকার মনেহয় চিদু মনুর সরকার। মনু, নয়া অর্থনীতির পথিকৃত, চিদু, সে তো একদম বেদান্তর বোর্ড থেকে এখানে এসেছে। কল্পতরুর মত বিলিয়েছে বিগ কর্পো কে, কোল ব্লক, ২ জি, যা চাইবি তাই।
    এত কর্পো ফ্রেন্ডলি বিজেপি, সেও বিরোধিতা করেছিল fdi ইন রিটেলের। সেও মনু চিদু দিয়েছে। তাদের কোনো কর্পো নেই? ইটা আমাকে বিশ্বাস করতে হবে? এত গাদা কর্পো দিয়েও কংগ্রেস ৫০ পেরোতে পারল না। শরদ পাওয়ার হেন নেতা, কর্পদের নয়নের মণি, পুরো মুচ্ছে গেলেন।
    শুধু কর্পো দিয়ে নির্বাচন জেতা যায় না।
  • aka | 34.*.*.* | ১৮ মে ২০১৪ ১০:৪৫636861
  • পলিটিক্সে মানুষ অলটারনেটিভ খোঁজে। মোদী এই মুহুর্তে বেটার অল্টারনেটিভ। দ্যাটস অল। যেকোন রাজনীতির জননেতা চাই, অন্যান্য অল্টার্নেটিভদের কোন জননেতা নেই।

    আর অন্য কারণ ইউপিএ র করাপশন আর ইনফ্লেশন রুখতে ব্যর্থতা।
  • PL | 103.*.*.* | ১৮ মে ২০১৪ ১০:৪৫636860
  • "কর্পর টাকা একা মোদির ছিল? কংগ্রেসের কর্পো নেই? নাকি তারা সমাজতান্ত্রিক সাধুপুরুষ? মুকেশ্ভাই বলেছিলেন কংগ্রেস তো আপনি দুকান হায়।
    সেই মুকেশ ভাই এর নিশ্চয় এখনো দিন অনি দিন খাই অবস্থা হয়নি। "

    SC, এরকম সত্যি ক্থা সব বললে কিন্তু আপনাকেও মিথোলজির দলে ফেলে দেওয়া হবে! এসব ক্থা কেউ বলে নাকি?
  • cm | 233.*.*.* | ১৮ মে ২০১৪ ১০:৫৬636863
  • চিন্তা নাই অশোকের বাণী নিয়ে সি পি এম বিশেষ মাথা ঘামাবেনা।
  • PT | 213.*.*.* | ১৮ মে ২০১৪ ১০:৫৬636862
  • "উনি কি তবে ছাগলের নেতা ছিলেন?"
    "পিটি বোধহয় বলতে চাইছেন যে যারা ভোট দিয়েছেন তারা আগে ছাগল ছিলেন না।"

    না, অবশ্যই ছিলেন না। যেমন কিনা যারা সৌগত রায় কিংবা মোদিকে জেতায় তারাও ছাগল নয়। তবে যারা "তোমার পরীক্ষা ভগবান" গান শুনে সন্ধ্যা রায়কে ভোট দেয় তারা অবশ্যই ছাগল।

    পিটিকে আক্রমণ করার আগে তার বক্তব্যের সারবত্তাটা বোঝার চেষ্টা করলে ভাল হয়।
  • π | ১৮ মে ২০১৪ ১১:০৭636864
  • SC কি এনডিটিভির কভারেজ দেখে বলছিস ? ওরা অ্যান্টি বিজেপি বললে ঘুড়ায়ও হাসবে।
    কাল ওদের আম্রিগান করেসপন্ডেণ্ট বললেন, আম্রিগা ভিসা আটকে যে অন্যায় করেছিল, তার কোন ক্ষমাই হয়না ইঃ ইঃ

    আর মিডিয়া কেজরীদের স্পেস দিয়েছিল, দিল্লির ফলাফলের পর পর। কেজরীর ধর্নায় বসার পর থেকে সেটুকু উবে গেছিল, বরং বলা যায়, ছিল, কিন্তু বেশিরভাগই নেগেটিভ প্রচার। সোমনাথ ভারতী, শাজিয়া ইলমি, এদের বক্তব্য নিয়ে হইচই। সেগুলো নিয়ে আআপ অন্য স্টেটমেন্ট দিলেও সেগুলোও কোনাকাঞ্চিতে পড়ে থেকেছে।
  • sm | 122.*.*.* | ১৮ মে ২০১৪ ১১:০৮636865
  • বাঁক কাঁধে চলরে ভোলে বাবা বল রে।
    ভোলে বাবা পার করে গা।
    জয় বাবা তারকনাথ।
  • sm | 122.*.*.* | ১৮ মে ২০১৪ ১১:১০636866
  • তোদের রাম আছে, আমাদের আছে বাবা তারকনাথ।
    মোদী রাম কে নিয়ে জিতলে ঠিক আছে, ভোলে বাবা কে নিয়ে আপত্তি কেন?
    বহত না ইনসাফি হ্যায়।
  • Arpan | 125.*.*.* | ১৮ মে ২০১৪ ১১:১২636867
  • এনডিটিভি অ্যান্টি বিজেপিই। ২০০২ সালে বর্খা দত্তের ভূমিকা মাথায় রাখলে।

    (লিখেই মনে হল পাই এবার একবস্তা লিং আর কোশ্ন ধরিয়ে দেবে ঃ()
  • SC | 34.*.*.* | ১৮ মে ২০১৪ ১১:১৪636868
  • কোথায় এটা? মানে এই ভিসার সংবাদ টা?
    সে তো উল্টোও অনেক দেখানো যায়। নিধি রাজ্দানের একটা ক্লিপ ছিল, ব্রিটিশ রাজনীতিবিদের সাথে, মোদিকে নিয়ে।
    ইন্টারনেট এ হইচই হয়েছিল। ইন্টারনেট এর মোদী ব্রিগেড তো এন ডি টি ভি কে গুছিয়ে গাল দেয়। আবার তোমরা বলছ এন ডি টি ভি প্রো বিজেপি।
    আমার তো মনেহয়নি এরকম কোনো shameless প্রো বিজেপি স্টান্স ছিল। বিজেপির পক্ষে ওয়েভ ছিল,সেটা বলেছিল।
    সেটা তো প্রমানিত। বরং যারা বলেছিল নেই, তাদেরকে এখন খপ করে ধরা উচিত। আইদার জানত না, নিলে প্রোপাগান্ডা করছিল।

    মিডিয়া কি কেজ্রির সম্পর্কে সবসময় ভালো কথা লিখবে নাকি? সাজিয়া ইলমি বলেছিল, মিডিয়া দেখিয়েছিল। কিন্তু মিডিয়া কেজ্রী কি বললো, এগুলো দেখাত না, এরকম মোটেও নয়।
  • PL | 103.*.*.* | ১৮ মে ২০১৪ ১১:১৫636871
  • বেচারা মিডিয়া! আপ বলবে মিডিয়া অ্যান্টি আপ, কং বলবে মিডিয়া অ্যান্টি কং, মোদী বলবে মিডিয়া অ্যান্টি মোদী, লালু বলবে মিডিয়া অ্যান্টি লালু, দিদি বলবে মিডিয়া অ্যান্টি দিদি। যতো দোষ নন্দ ঘোষ ঃ-)
  • sm | 122.*.*.* | ১৮ মে ২০১৪ ১১:১৫636869
  • কি এক বস্তা হিং!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে মতামত দিন