এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • অব কি বার _ সরকার- ভোটের লাইভ আপডেট ২০১৪

    π লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ১৬ মে ২০১৪ | ১৮৬৫৭০ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কল্লোল | 125.*.*.* | ১৮ মে ২০১৪ ০৭:৩৮636805
  • এখনকার রাশিয়া নিয়ে বিশেষ পড়াশোনা নাই। কেউ আলোকাইয় করতে পারলে ভালো লাগবে, কিভাবে রাশিয়া উদারীরকণকে কাজে লাগাচ্ছে।
  • কল্লোল | 125.*.*.* | ১৮ মে ২০১৪ ০৭:৪৩636806
  • ঈশেন পিটির পোস্ট দ্যাখ। Date:18 May 2014 -- 07:29 AM
    তোর জোরে জোরে ভাবার সমাধি।

    একটা কথা মনে ভাসছে। বামেদের এই বিপর্যয়ের দায়িত্ব কাদের? বিজেপি, তৃণ, কং, আপ, মাও কাদের? আর যাই হোক এর দায়িত্ব তো বামেদের হতে পরে না!!
  • cm | 116.*.*.* | ১৮ মে ২০১৪ ০৭:৫৬636807
  • সিপিএমকে বুদ্ধিদানের উপায়
    ১) পার্টির সদস্য পদ গ্রহণ করুন ও লেভি দিন। (নয়ত ভাট পাব্লিক মেম্বার হয়ে জ্ঞান দেবে)
    ২) দলীয় কার্য্যালয়ে যতখুশি জ্ঞান দিন। এই বাজারে দমদার জ্ঞান গৃহীত হবে।
  • PL | 103.*.*.* | ১৮ মে ২০১৪ ০৮:০০636808
  • sm আপনি যে কারনগুলো দেখালেন সেগুলো তো ছিলই। এই ইলেকশনে কংগ্রেসের চুরিচামারি একটা বড়ো কারন তো অবশ্যই ছিল, আর উল্টোদিকে ছিল মোদী ওয়েভ। আমার মনে হয় মোদীর পার্সোনাল ক্যরিস্মা বা ভাব্মূর্তি না থাকলেও NDA ২৭২ পেরিয়ে যেত, কিন্তু মোদীর জন্য বিজেপি একক মেজরিটি পেয়ে গেল। আমি পলিসি প্যারালাইসিস এই জন্য বলেছি যে বিজনেসম্যানদের প্রচুর অসুবিধে হয়েছিল আর আমাদের ইকনমি ক্ষতিগ্রস্ত হয়েছিল। বিজনেস সেক্টরকে ইগনোর করাও উপা২ এর হারের একটা কারন হতে পারে।

    আর হ্যাঁ কর্পোরেটবান্ধব জমি আইন আর পরিবেশ আইন অবশ্যই আনা উচিত, দেখা যাক বিজেপি এটা করে কিনা।
  • - | 109.*.*.* | ১৮ মে ২০১৪ ০৮:১০636809
  • টাচুড, বামেরা যেন সত্যি সত্যি আপের সঙ্গে যায়। গনগনাগন নেভার রিটান কেস। যে দলের নেতা দিনই আক্ষরিক অর্থে চড় খায়, তাদের সঙ্গে থাকলে রাজনীতিতে ফেরা নিয়ে যেটুকু দ্বিধা আছে, দুপক্ষেরই, সেটুকু ঝরে যাবে ঝটপট। নিশ্চিন্ত।
    পোস্ট পড়ে রেগে যাবেন্না, কারণ হাইফেনকে ইগ্নোর করাই উচিত।ঃ-)
  • cm | 233.*.*.* | ১৮ মে ২০১৪ ০৮:১৩636810
  • সুজাত ভদ্রকে কেন মেয়র পদপ্রার্থী করা উচিত
    ১) বামফ্রন্টের (পড়ুন সিপিএমের) সব চেয়ে খারাপ দিক কি ছিল? ঔদ্ধত্য, মশাই ঔদ্ধত্য। কী অঙ্খার কল্পনা করতে পারবেন না।
    ২) তিনোর খারাপ কি? ঔদ্ধত্য, নইলে সুজাত কে মোট্টে পাত্তা দেয় না।
    ৩) সিপিএম এখন খুব ভালো। কেন? দেখছেন না বিনয়ের কাঁঠাল হয়ে সুজাতকে মেয়র পদপ্রার্থী করেছে।
  • ঈশান | ১৮ মে ২০১৪ ০৮:১৮636811
  • সিপিএম আর আপের কাছে এটা আমার দাবী। গণতন্ত্রে বামেদের তো একটা ভয়েস থাকা উচিত নাকি। মানলেই আমি সমর্থন করব। ওঁরাও "তোমার সমর্থনে আমাদের ঘন্টা হবে" বলতেই পারেন। সে ঠিকই আছে।
    তবে আমার লাইনটা আমি পোষ্কার করে লিখে দেব। সময় হলেই। এসব ব্যাপারে কোনো অস্বচ্ছতা ভালো না। :-)
  • PL | 103.*.*.* | ১৮ মে ২০১৪ ০৮:২৫636812
  • -, আপকে ইগনোর করা বুদ্ধিমানের কাজ হবে না কারন আপ লেফট না। এটা একটা বড়ো পার্থক্য। এদেশে লেফ্ট কোনদিন পাত্তা পায়নি, ওদের নিয়ে ওরা নিজেরা ছাড়া আর কেউ ভাবেও না। কিন্তু আপ অনেক বেশী অ্যাজাইল, এখনো অবদি ওদের স্ট্রাকচার অন্য পার্টিদের থেকে বেশী হরাইজন্টাল। আমি মনে করি পলিটিকাল পার্টি যদি কর্পোরেট স্ট্রাকচার সফলভাবে ফলো করতে পারে, তো সেই পোলিটিকাল পার্টির ভালো ফল করার সমভাবনা আছে। কারন গুগল বা ফোর্ড এমনি অমনি বিশ্বজোড়া মাল্টিন্যাশনাল হয়্নি, ওদের organizational strengthএর জোরেই হয়েছে। এইসব কোম্পানিগুলোর অ্যাজিলিটি, কালচার ফলো করতে পারলে যেকোন পার্টির ভালো ফল হবে, আপেরও হতে পারে।
  • π | ১৮ মে ২০১৪ ০৮:২৭636813
  • SC, ফেবু গুরু দেখলে মোদীওয়ভটা টের পেতিস। তবে তার মধ্যে আমি যে ঐ তিন ক্যাটেগরির বিজেপি ভোটারের কথা বলেছিলাম, তার সবই থাকলেও ধর্ম ফ্যাক্টরের জন্য বিজেপি কে পছ্ন্দ করা জনগণই সবচেয়ে সরব ছিলেন, এবং সবচে আক্রমণাত্মকভাবে সরব। এখনো ওখানে বাংলাদেশীদের সাথে যুদ্ধু চলছে। তাপসদা ভালো বলতে পারবে ঃ)
  • aranya | 154.*.*.* | ১৮ মে ২০১৪ ০৮:২৮636815
  • PL, কর্পোরেটবান্ধব পরিবেশ আইন চান - পরিবেশ রক্ষায় বিশ্বাস করেন না? ন্যাচারাল রিসোর্স সব কম্পানি-দের দিয়ে দিতে চান?
  • PL | 103.*.*.* | ১৮ মে ২০১৪ ০৮:৩৬636816
  • aranya, পরিবেশ রক্ষায় একটু কম বিশ্বাস করি, আর ইনভেস্টমেন্ট-জব ক্রিয়েশনে একটু বেশী বিশ্বাস করি। এই ব্যাপারে আমি একেবারে বাইনারী না, তবে জব গ্রোথে আমার গুরুত্ব একটু বেশী। আর ন্যাচরাল রিসোর্স এক্সপ্লয়েটেশেনে নিশ্চয়ই বিশ্বাস করি।
  • sm | 122.*.*.* | ১৮ মে ২০১৪ ০৮:৩৯636817
  • সিপিএমকে বুদ্ধিদানের উপায়
    ১) পার্টির সদস্য পদ গ্রহণ করুন ও লেভি দিন। (নয়ত ভাট পাব্লিক মেম্বার হয়ে জ্ঞান দেবে)
    ২) দলীয় কার্য্যালয়ে যতখুশি জ্ঞান দিন। এই বাজারে দমদার জ্ঞান গৃহীত হবে।
    -------
    এই লেভি ব্যাপার টা কি একটু খুলে বলুন তো। আর দলীয় কার্য্যালয়ে গিয়ে জ্ঞান দিতে হবে কেন? কমরেড রা কি পথে ঘাটে ঘুরছেন না। পার্টি অফিস এই বসে আছেন ? পাবলিক ডিমান্ড আর পালস জানতে গেলে যে পাবলিক এর কাছে যেতে হবে কমরেড।
    দলীয় কার্যালয়ে গিয়ে জ্ঞান দেবার সময় তো পাবলিক এর হাতে নেই। ল্যাদ কাটিয়ে পাবলিকের কাছেই যেতে হবে,পাবলিক আসবেনা।
  • PT | 213.*.*.* | ১৮ মে ২০১৪ ০৮:৪০636819
  • ২০১৬-তে বামেদের যেটুকু ভয়েস আছে সেটাও টুঁটি টিপে শেষ করা হবে। রাহুল সিনহা সাংবাদিক সম্মেলনে সিপিএমের থেকে (তিনোর থেকে নয়) মানুষদের সরিয়ে আনার পরিকল্পনার কথা জানাচ্ছেন।

    যে দল "জলে নামব বেণী ভিজাব না" মেধাকে দাঁড় করায় তাদের সঙ্গে যাওয়ার আগে বামেরা যেন এট্টু ভাবে। সমাধি তো হয়েছে-এতে সলিল সমাধি হবে। অত্যন্ত জনপ্রিয় ও জনগণের উপকারের জন্য জীবন দিয়ে দেওয়া নেত্রী নিজের রাজ্যেই ৫৯,০০০ ভোট পাওয়ায় তাঁর জমানত বাজেয়াপ্ত হয়েছে!! ইনি পব-তে চাষীর উপকারের জন্য বিপ্লব করতে এসেছিলেন।

    বামেদের অবস্থা তো করুণই, কিন্তু অতিবামেদের দেখে এখন মায়া হচ্ছে। সিঙ্গুর-নন্দীগ্রাম, মমতা, মেধা ইত্যাদি এডভেন্চারের পরে আপাততঃ তাদের তিন কমান্ডমেন্ট্স নিম্নরূপঃ
    ১) আপের সঙ্গে যাও
    ২) নোটায় ভোট দাও
    ৩) সুজাত ভদ্রকে মেয়র বানাও
  • - | 109.*.*.* | ১৮ মে ২০১৪ ০৮:৪০636818
  • পিএল ৮টা ২৫, আপ লেফ্ট না? বলেন কি?? লেফটদের অ্যাজেন্ডা হাইজ্যাক করে নিল বলে স্বনামী লেফটদের সে কি মান অভিমান!! ওদের নীতি অবশ্যই বামপন্থী। আর সেটা জনতা বুঝেচে বলেই ঝেঁটিয়ে বিদেয় করেছে।
  • aranya | 154.*.*.* | ১৮ মে ২০১৪ ০৮:৪৬636820
  • বাইনারী আম্মো না, একটা ব্যালান্স দরকার। বিজেপি রেজিমে পরিবেশ ধ্বংস বড় বেশি হবে, এমন একটা আশঙ্কা আছে। হয়ত অমূলক আশঙ্কা, দেখা যাক। সময়-ই উত্তর দেবে
  • কল্লোল | 125.*.*.* | ১৮ মে ২০১৪ ০৮:৪৮636821
  • পিটি। তাহলে বামেদের এই বিপর্যয়ের জন্য দায়ী কে?
    তোমার ভাষ্য জানতে ইচ্ছুক।
  • sm | 122.*.*.* | ১৮ মে ২০১৪ ০৮:৫২636822
  • ঈশান এর কথা টা বুঝলুম না। মেয়র হিসেবে মামলা সুভাষ কেন ? উনি বা মেধার মত ব্যক্তিত্ব আন্দোলন এই সফল, কড়া শাসক হওয়া মুশকিল।
    আর ভদ্রবাবুর সাপোর্ট বসে কোথায়?
    আমার দেখা কাজের মেয়র, সুব্রত মুখো, তারপরে আসবেন বিকাশবাবু।
    বামফ্রন্ট এ এখন সুভাষ চক্রবর্তী র মত কিছু নেতা দরকার, ঘুরে দাড়ানোর জন্য। আর দরকার গ্রামে গঞ্জে যে কোনো অন্যায় অত্যাচারে ঘটনায় ভিকটিম এর পরিবারের পাশে দাড়ানো ; অনেক টা মমতার স্টাইল এ। আপ এর হাত ধরে কিছু হবে না। কারণ আপ এর বিশ্বাসযোগ্যতা এখন তলানি তে।নয়তো দিল্লি তে অন্তত একটা সিট জিত তো।
  • π | ১৮ মে ২০১৪ ০৮:৫৬636823
  • ভদ্রবাবুর সাপোর্ট বেস এ NAPM আছে। NAPM এর সাথে আআপ এবং আরো কিছু গণসংগঠন আছে। তবে ব্যাপারটা জটিল।
  • PT | 213.*.*.* | ১৮ মে ২০১৪ ০৯:০০636824
  • কল্লোলদাঃ
    এক্জনের নির্বাচনী প্রচার এইরকমঃ
    ১) দিদিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাকে আচঁল ভরে ভোট দিন
    ২) বাবাই আমাকে পার করিয়ে দেবেন
    ৩) ভোলে বাবা পার করেগা(সঙ্গে গান)
    এর সঙ্গে জুড়ে দাও যে গত দুবছর ধরে সমস্ত ক্লাব গুলোকে লাখ লাখ টাকা পাইয়ে দেওয়া হয়েছে। সন্ত্রাসের কথা বাদই দিলাম।
    এই প্রচার তুমি কোন রাজনৈতিক বক্তৃতা দিয়ে কাউন্টার করবে? পব-তে এই ধরণের অরাজনৈতিক প্রচার এর আগে কখনো হয়েছে বলে তো মনে করতে পারছি না।
    কেন পোভাত মুখুজ্জের গপ্পের কথা মনে করাচ্ছি বার বার?
  • ঈশান | ১৮ মে ২০১৪ ০৯:০৪636826
  • হ্যাঁ, যা বলছিলাম। এ হল সিম্পল ক্যালকুলেশনের কথা। ধাপে ধাপে লিখি।

    ১। এবার বিজেপি জিতেছে মোদী হাওয়ায়। পুরোটা না হলেও অনেকটাই। গত তিনটি ইলেকশনেই বিজেপি ১৫০+ আসন পাচ্ছিল। সেটা বিজেপির নিজের ভোটব্যাঙ্কের কারণে। এবারের বাড়তিটা মোদী হাওয়ার অবদান।

    ২। মোদী হাওয়াটি কী? দুই বছর আগে সঙ্ঘ পরিবার নিজেদের ব্যর্থতা পর্যালোচনা করে। এবং একজন শক্তিশালী ব্যক্তিত্বকে বিজেপির মুখ হিসেবে তুলে ধরার সিদ্ধান্ত নেয়। রাহুল বনাম মোদী -- এই স্লোগান সেই দুই বছর আগের সিদ্ধান্তের ফলশ্রুতি।

    ৩। এই রাহুল বনাম মোদী খেলার মূলসূত্র একটাই। রাহুল তথা কংগ্রসকে মোদীর কাছে লিলিপুট বানিয়ে দেখানো। রাহুল একজন লালুভুলু বড়লোকের আদূরে দুলাল। আর মোদী কাজের মানুষ। গুজরাতই তার প্রমান।

    ৪। মোদী ক্যামনে কাজের মানুষ? গুজরাত বলতেই আমরা সবার আগে দাঙ্গা ভাবি, কিন্তু সর্বভারতীয় স্তরে অন্য আরেকটি চালু ধারণাও ছিল। যে, গুজরাত মানে উন্নয়ন। এক মাসের নোটিসে সেখানে ন্যানো চলে যেতে পারে, কোনো গোলমাল ছাড়াই। সেখানে বিদ্যুৎ যায়না। প্রচুর লোকের চাকরি হয়। ইত্যাদি। -- এই ধারণাটাকে কাজে লাগানো হল।

    ৫। এর চেয়েও বেশি করে কাজে লাগানো হল, অপদার্থ রাহুল ও মনমোহনের ইমেজকে। রাহুল যথেষ্ট পাল্টা দেবার চেষ্টা করেছিলেন। কিন্তু দিল্লীতে আন্নার দুর্নীতিবিরোধী সমাবেশ, ধর্ষণবিরোধী সমাবেশ, কেজরির জয়, সবই তাঁর মুখে ঝামা ঘষে দেয়। জনতার এই ক্ষোভ, যেখানে জোর ছ্হিল, কাজে লাগিয়েছে আআপ, কিন্তু সর্বত্র তাদের জোর নেই। এই ক্ষোভের পুরোটাই গেছে মোদীর পক্ষে।

    মোদ্দা কথা হল, নিজেদের পকেটের ধর্মীয় অ্যাজেন্ডা ছাড়াও, চারটে জিনিস মোদীর কাজে লেগেছে। এক, কংগ্রেসের তথা রাহুলের অপদার্থতা। দুই, সরকারি দুর্নীতি ও অকর্মন্যতাজনিত ক্ষোভ। তিন, কাজের মানুষ ইমেজ। চার, গুজরাতের ফুলে ফলে বেড়ে ওঠার "উন্নয়ন"এর ইমেজ।
    ---------------

    লক্ষ্য করে দেখুন, "ধর্ম" বাদ দিলে এর সবকটাই বাকি যেকোনো বিরোধীদের অস্ত্র হতে পারত। আপ ও বামরা এটা পারেনি। "কাজের মানুষ" ও "বিকল্প উন্নয়ন"এর কান্ডারী হয়ে ওঠার সুযোগ কেজরি হারিয়েছেন, দুম করে পদত্যাগ করে। বুদ্ধবাবু হারিয়েছেন, নন্দীগ্রাম করে।

    এর পরেও, কেজরির পজিটিভ পয়েন্ট হল, তিনি দুর্নীতিবিরোধী ও স্বচ্ছতার আন্দোলনের নেতা হবার ক্ষমতা এখনও রাখেন। কিন্তু সেটাকে ভোট পর্যন্ত নিয়ে যাবার জন্য দেশব্যাপী পোক্ত সংগট্ন নেই।

    ওদিকে বামরা, দুর্নীতিবিরোধী আন্দোলন থেকে নিজেদের সরিয়ে রেখে এই জনস্রোতকে ধরতে ব্যর্থ হয়েছেন, কিন্তু এই বাজারেও দেশের নানা অংশে তাঁদের পোক্ত সংগঠন আছে।

    বামদের এই মূহুর্তে দেবার মতো নতুন কোনো অ্যাজেন্ডা নেই, যা লোককে টানতে পারে। দুর্নীতিহীনতা, স্বচ্ছতা, উন্নয়ন, এগুলো এই মূহুর্তে মানুষের চাহিদা। তার উপযুক্ত অ্যাজেন্ডা কেজরিরও হাতে নেই। এই অ্যাজেন্ডা তৈরি করলে, এবং যথাযথভাবে প্লেস করতে পারলে উভয়েরই লাভ হবার প্রভূত সম্ভাবনা। বাকি রাজনীতিতেও এদের বিশেষ তফাত নেই। একে অপরের হাত ধরলে লাভের অঙ্কই বেশি। ক্ষতির না। বিজেপি আগামী দিনে কর্পোরেট তোষণে জড়িয়ে পড়বে। পড়বেই। রেজিস্ট্যান্সও হবেই। শুধুমুধু দূর থেকে "হায়-হায় মোদী" ছুঁড়ে না দিয়ে রিয়েলপলিটিকে সমস্ত ফর্মের রেজিস্ট্যান্সের মধ্যে থাকাই ট্যাকটিকালি উচিত কর্ম বলে মনে হয়।
  • sm | 122.*.*.* | ১৮ মে ২০১৪ ০৯:০৮636827
  • PT, বাবা তারকনাথ সহায় থাকলে সব হয়। এখনো সন্ধ্যা রায় একটা কান্নার সিন দিলে, মোদী, রাজনাথ চোখের জল ধরে রাখতে পারবে না।
    সাদা চক্ষে তো দেখতেই পারছেন, সন্ধ্যা রায় বাবার নাম করে দেড় লাখের উপর মার্জিনে জিতলো; আর বিশ্বজিত নাম করে নি বলে, মাত্র নয় শ ভোট পেয়েছে। বাবার মহিমা অপার। কিছু টা বুঝেছিলেন সুভাষবাবু আর হালে রুপা বাগচী।
    ধর্ম বিশ্বাসী সি পি এম যুগান্ত আনতে পারে। ইটা অতিশয়োক্তি নয়।
  • π | ১৮ মে ২০১৪ ০৯:১২636828
  • আগেই বোধহয় লিখেছিলাম,বেশ কিছু বিশ্লেষণ অনুযায়ী, আআপ যে অ্যান্টি দুর্নীতি হাওয়াটা তুলেছে, সেটার সবচে বেশি ফায়দা তুলেছে বিজেপি, তাকে মূলতঃ কংগ্রস বিরোধী হাওয়া হিসেবে ঘুরিয়ে দিয়ে। লোকে লোকসভায় আআপ আসার সম্ভাবনা দেখতে পায়নি, তাই বিধানসভা হলেও যারা আআপকে হয়তো দিত, সেই অ্যান্টি কংগ্রেস ভোটটা লোকসভায় বিজেপিকেই দিয়েছে।
  • π | ১৮ মে ২০১৪ ০৯:১৩636829
  • নোটা প্রসঙ্গে, বাস্তারে ৩৯০০০ ভোট নোটায় পড়েছে। দেশের মধ্যে সবচেয়ে বেশি কি ? এই অংশটা তাহলে সোনি সোরি বা আপের ওপরেও আস্থা রাখলেন না ? এটা কি মাওবাদী সমর্থক অংশ ? তাঁরা এবার ভোট বয়কট না করে নোটায় দিলেন ? বাস্তারে কত % ভোট পড়েছে জানতে পারলে ভালো হত।
  • ঈশান | ১৮ মে ২০১৪ ০৯:১৪636830
  • এসব গেল জাতীয় স্তরে। রাজ্যস্তরে এর কী ইমপ্যাক্ট।

    আগামী এক বছরে বিজেপি মমতার উপর চাপ বাড়াবে। বিশেষ করে সারদা নিয়ে। অন্যদিকে অনুপ্রবেশ নিয়ে হাল্কা করে খেলা হবে। আর "উন্নয়ন" তো আছেই। বিজেপির একমাত্র লক্ষ্য হল "বিকল্প" হয়ে ওঠা। সেটা তারা হচ্ছেও। তৃণমূল বিরোধী ভোট বিজেপিতে যাচ্ছে ও যাবে।

    বামেদের এর বিরুদ্ধে নতুন কোনো স্লোগান নেই। নেতা নেই। গোটা মন্ত্রীসভা রিজেক্টেড। নেটে যতই অগ্নিবর্ষী স্লোগান হোক, তৃণমূল বিরোধী ভোট সিপিএমের দিকে যাচ্ছে না। কারণ উপযুক্ত প্রোগ্রাম নেই। বিশ্বাসযোগ্য নেতা নেই।

    এখানে খেলা ঘোরানোর মাস্টারস্ট্রোক একটাই হতে পারে।
    ১। দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে বিশ্বাসযোগ্যতা আনার জন্য আআপ এর হাত ধরা।
    ২। বিশ্বাসযোগ্যতা আমার জন্য এমন একজন নেতাকে প্রজেক্ট করা যিনি নন্দীগ্রামের সময় সিপিএম এর তৎকালীন স্ট্যান্ডের বিরুদ্ধতা করেছিলেন। নইলে বুদ্ধবাবু যতই দুঃখপ্রকাশ করুন, ও ঠিক বিশ্বাসযোগ্য হবেনা। (আমারই হয়না তো অন্য লোকেদের)
    ৩। দুর্নীতির বিরুদ্ধে লড়াইকে একটি বামপন্থী অ্যাজেন্ডার অংশ করে তোলা। এটা তাত্ত্বিকদের করতে হবে। (এইটা কেন বামপন্থী অ্যাজেন্ডা, সে নিয়ে আমিই নাহয় পরে চল্লাইন লিখব)।

    এতদ্ভিন্ন আমি "একটি ফুল না দুটি ফুল" স্লোগানের বাইরে বেরোনোর কোনো চান্স দেখতে পাচ্ছি না। হ্যাঁ, রিস্ক আছেই। কিন্তু রিস্ক না নিয়েও তো তৃতীয়স্থান।
  • PT | 213.*.*.* | ১৮ মে ২০১৪ ০৯:১৯636831
  • "দুর্নীতিহীনতা, স্বচ্ছতা, উন্নয়ন, এগুলো এই মূহুর্তে মানুষের চাহিদা।"
    সেইজন্য সার্দার প্রতিকের পক্ষে ঢালাও ভোট?
    রাজনৈতিক দলগুলোকে গাল দেওয়ার সঙ্গে সঙ্গে মনে হয় একটা পলিটিকালি ইনকারেক্ট কথা বলারও সময় এসেছে। যারা বহুগুনাকে হারিয়ে অমিতাভ ও বাসুদেবকে হারিয়ে মুনমুনকে পার্লামেন্টে পাঠায় তারা রাজনৈতিক অর্থে ছাগল ছাড়া অন্য কিছু নয়।
  • Arpan | 125.*.*.* | ১৮ মে ২০১৪ ০৯:২০636833
  • নাহ, দেখতে পাচ্ছি বড় হয়ে শোভন ঈশান বা পিনাকী হবে। হবেই।

    কাল যোগেন্দ্র যাদবের ফেবু পেজে শোভন এইটা লিখে এসেছেঃ

    Yogendra Yadav: there is a big void today in Indian politics which used to be filled by Socialist and Left parties, a large section of the population surely wants somebody to fill up that space and be their representatives in the house. Anti-corruption is certainly one way of reaching out to masses, but for sure it's not enough. I would like to see AAP being the catalyst among the like minded forces, focus more on it's agenda on key national issues and create a solid organization base at root level - no hurry, take your time, people are patient enough to see you successful but PLEASE DON'T BE THE FLASH IN THE PAN. My best wishes are always with you.

    তবে ফোকটে জ্ঞান দেওয়ার জন্য কেউ এখনো শোভনকে আপের সদস্য হতে বলেনি!
  • cm | 233.*.*.* | ১৮ মে ২০১৪ ০৯:২০636832
  • লেখার জন্যি হাত নিশপিশ করতিসে, কিন্তু লিখবুনি।
  • sm | 122.*.*.* | ১৮ মে ২০১৪ ০৯:২৬636834
  • নো টা য় ভোট কয়েক হাজার এর বেশি কোনো কেন্দ্রে হয় নি। কয়েক লক্ষ ভোটারের তুলনায় এটা নগন্য। ১০ শতাংশ লোক তো এমনিতেই ল্যাদ কাটিয়ে ভোট দিতে যায় না।সুতরাং ভারতবাসী দেখালো তারা গণতন্ত্রে বিশ্বাসী। পৃথিবীর অনেক উন্নত দেশেও এর বিপরীত চিত্র দেখা যেত।
    আচ্ছা কোন কোন উন্নত দেশে এমন সাহস দেখিয়েছে বা নো টা সিস্টেম এর অনুরূপ ব্যবস্থা রয়েছে?
  • SC | 34.*.*.* | ১৮ মে ২০১৪ ০৯:২৯636837
  • হ্যান, গুড। এই কথাটা যখন মনে হয়, বলতে অসুবিধে কোথায়।
    এইটাই আসল কথা। আপনারা হলেন হাই থটের মানুষ, মানুষ হলো ছাগল গাধা।
    আপনারা মার্কস পড়েন, মার্কেজ পড়েন। দয়া করেছেন জনগনের উপরে, ভোট চাইতে গেছেন। দেকুন দিকি ছোটলোক গুলোর আস্পদ্দা, আপনাদের মত মার্কেজ পড়া লোককে ভোট না দিয়ে আজেবাজে অশিক্ষিত দের ভোট দিয়েছে!
    জনবিচ্ছিন্ন একটা দল, আর তার কিছু অর্ধশিক্ষিত আঁতেল তাত্ত্বিক, নিজেদের অহংকারে আর কিছুই দেখতে পায় না।
    নো ডাউট, এরা একটা ফ্রিঞ্জ ফোর্সে পরিনত হয়েছে।

    এই ধরনের লোকেদের সাথে আপ কেন, সুসিও আলায়ন্স করবে বলে মনে হয় না। এরকম স্টেটমেন্ট এর দায়িত্ব নিতে হবে তো।
  • PL | 103.*.*.* | ১৮ মে ২০১৪ ০৯:২৯636835
  • PT এটা একটা ভালো কথা কয়েসেন। কি আর করা যাবে, আমরা ছাগলরা আপাতত দেশটা তো চালিয়ে নিই, আপনারা মার্ক্স আর লেনিন নিয়ে সূক্ষ্ম কিছু গবেষনা করুন ততক্ষন ঃ))
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে মতামত দিন