এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • অব কি বার _ সরকার- ভোটের লাইভ আপডেট ২০১৪

    π লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ১৬ মে ২০১৪ | ১৮৬৫৬৯ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Manish | 127.*.*.* | ১৭ মে ২০১৪ ১০:০৯638611
  • সত্যি করে আমিও পঃবঃ তে এই রেজাল্ট হবে ভাবতে পারিনি। বামেদের এখন খুব করুন অবস্থার মধ্যে চলতে হবে। দোকান খোলার লোক ও পাওয়া যাবে না।
  • lcm | 118.*.*.* | ১৭ মে ২০১৪ ১০:১৪638612
  • বিমানবাবু বলেছেন, স্বাধীনতার পর থেকে কোনো ইলেক্শনে পশ্চিমবঙ্গে বামেদের এত খারাপ ফল হয় নি।
  • Manish | 127.*.*.* | ১৭ মে ২০১৪ ১০:১৪638613
  • একটু জানতে চাই,
    প;ব; তে বিজেপি কি বামেদের ভোটে ভাগ বসিয়েছে আর সত্যি যদি তাই হয় তবে কেনো হলো।
  • π | ১৭ মে ২০১৪ ১০:১৯638614
  • সারা দেশে বিজেপির ভোট শেয়ার কত বেড়েছে, আর কোথায় কত বেড়েছে, সে হিসেব পাওয়া যাবে ?
  • lcm | 118.*.*.* | ১৭ মে ২০১৪ ১০:২০638615
  • বিজেপি কিন্তু বাম/তিনো/কংরেস - এদের সবার ভোটেই অল্প বিস্তর ভাগ বসিয়েছে বোধ হয় - কারণ, এই তিন পার্টিরই ভাগ একটু একটু কমেছে মনে হল, মনে খবরের ডেটা দেখে তাই তো মনে হল যেন।
  • cm | 233.*.*.* | ১৭ মে ২০১৪ ১০:২০638616
  • তাহলে আপনাকে জানতে হবে যারা বামফ্রন্টকে ভোট দিত, কেন দিত?

    এ পড়াটা হলেই পরের চ্যাপ্টার বোঝা যাবে।
  • - | 109.*.*.* | ১৭ মে ২০১৪ ১০:২৩638617
  • তবে যে যাই বলুন, প্রেক্ষিতের উত্তর হেব্বি হয়েচে!!
    মনীশ, সাধারন মানুষ হিসেবে মনে হয় অ্যান্টি হিন্দু ক্যাম্পেন ভারতীয় রাজনীতিতে সব সময়ই নেগেটিভ এফেক্ট আনে।
  • lcm | 118.*.*.* | ১৭ মে ২০১৪ ১০:৩৮638618
  • ৮১ কোটি রেজিস্টার্ড ভোটার, তাদের মধ্যে ৬৬% এবার ভোট দিয়েছে, তাদের মধ্যে ৩২% ভোট দিয়েছে বিজেপিকে। মানে খপোরে যা বলছে আর কি।
  • cm | 233.*.*.* | ১৭ মে ২০১৪ ১০:৪২638619
  • যাক আর চিন্তা নাই।
  • PT | 213.*.*.* | ১৭ মে ২০১৪ ১১:৪১636751
  • "বাম-দের মতন এত সৎ পার্টি কখনও অসৎ অপসত্য আর ঢপের সঙ্গে পেরে ওঠে!"
    না পারে না। পোভাত মুখুজ্জের ঐ গল্পে ইংরিজি-না-জানা শিক্ষককের ধুর্তামির সঙ্গে ইংরিজি জানা শিক্ষক পেরে ওঠেনি।
    ২০১৬-র দিকে নজর রেখে আর কিছুদিনের মধ্যেই পব-র পন্ডিতেরাই পুনর্বার সাঁইবাড়ি-মরিচঝাঁপি-বিজন সেতু-সিঙ্গুর-নন্দীগ্রাম নিয়ে আবার ঢক্কানিনাদ শুরু করবে। আর তিনোরা যদি নিশ্চিত হয় যে পব-তে বিজেপির উত্থান তাদের পক্ষে মঙ্গলময়** তাহলে গুজরাটের দাঙ্গা একদম পেছনে চলে যাবে। এ সবই এখন মায়ার খেলা।
    শুধু দুটো না জানা বিষয় সব হিসেব উল্টে-পাল্টে দিতে পারেঃ ১/ সিঙ্গুরের মামলার রায় আর ২/ সারদার সিবিআই তদন্ত নিয়ে মোদির অবস্থান।

    (**দ্রষ্টব্যঃ আজকের আবাপ)
  • lcm | 118.*.*.* | ১৭ মে ২০১৪ ১১:৪৫636752
  • তাই তো বললাম, সততার কোনো জায়গা নাই এখন। ২০০৯ অবধি রামরাজ্য ছিল। তারপর থেকে নাই।
  • PL | 208.*.*.* | ১৭ মে ২০১৪ ১১:৪৮636753
  • Moving forward, the implications of this election for policy may be profound. A return to single-party majority government for the first time in 25 years and a BJP-led government unfettered by the demands of coalition partners may well produce policy changes unlike anything we have seen before in India.

    এইটেই হলো আশার কথা। বলা হচ্ছে সারা দেশের বিশেষ করে তরুনরা বিজেপিকে, মোদীকে ভোট দিয়েছে। কারন তারা চায় ইন্ডাস্ট্রি, তারা চায় চাকরি, তারা চায় কাজ। আশা করবো বিজেপি এই জায়্গাটায় জোর দেবে, শিল্পস্থাপনে উত্সাহ দেবে, অযথা পরিবেশের বাধা খাড়া করবে না। মোদীর মতে, আমাদের দরকার লেস গভর্নমেন্ট, মোর গভর্নেন্স

    http://ibnlive.in.com/news/narendra-modi-pitches-for-more-governance-and-less-government/383964-37-64.html

    আশা করবো মোদী ওনার এই পলিসি অনুযায়ী চলে ভাল কিছু করবেন।
  • PT | 213.*.*.* | ১৭ মে ২০১৪ ১২:০৬636754
  • "২০০৯ অবধি রামরাজ্য ছিল"
    না ছিল না।
    তবে রাজনীতির আলোচনার স্পেস ছিল বলে পরিবর্তনের আলোচনাটা তুলে আনা সম্ভব হয়েছিল। দেখি এখন কটা বাঙলীর বুকের পাটা আছে মোদির দাঁতে রক্ত আর মাথায় শিং লাগানো পোস্টার নিয়ে রাস্তায় নামার।
  • PT | 213.*.*.* | ১৭ মে ২০১৪ ১২:০৯636755
  • "the implications of this election for policy may be profound. A return to single-party majority government for the first time in 25 years ......."
    ১৯৮৪-তে কং ৪০৪-টে MP নিয়ে একাই ক্ষমতায় এসেছিল। তাতে দেশের কি কি উপকার হয়েছিল যা কিনা পরে আর করা যায়নি সেটা আগে একবার পর্যালোচনা করে নিলে ভাল হয়।
  • lcm | 118.*.*.* | ১৭ মে ২০১৪ ১২:১৬636756
  • ক্যানো, আলোচনার স্পেস নেই এখন?

    আর সবে ২৪ ঘন্টা হল ভোটের খবর হয়েছে। মোদিকে একটূ গুলি টুলি চালাতে দিন, তবে না লোকজন ছবি টবি নিয়ে বেরোবে।

    না মরে ভূত হচ্ছেন ক্যানো।
  • PT | 213.*.*.* | ১৭ মে ২০১৪ ১২:২০636757
  • তার মানে ২০০২ এখনই ভুলে যাওয়ার চেষ্টা শুরু হয়েছে? পুরনো ছবি লোকে আর খাচ্ছে না তাই নতুন ছবি চাই? অপেক্ষা থাকুন, ২০১৬-র ভোটের প্রচার শুরু হলেই দেখবেন অন্যদিকে সেই পুরনো নন্দীগ্রাম-নেতাই-কংকাল এখনো কিরকম লোককে খাওয়ানো হয়।
  • lcm | 118.*.*.* | ১৭ মে ২০১৪ ১২:২৫636758
  • আহা সে তো লোকে কেশপুর মনে রেখেছে নাকি।
    চুরাশির দাঙ্গাই বা লোকে মনে রেখেছে নাকি।
    অমন হয়।
  • π | ১৭ মে ২০১৪ ১২:৪১636760
  • পরিবেশ নিয়ে কনসার্ন 'অযথা'ই তো বটে।
  • cb | 190.*.*.* | ১৭ মে ২০১৪ ১২:৪৬636761
  • এই তো সবে কেদার বদ্রী হল, এনিওয়ে ভাল দিন আসছে
  • lcm | 118.*.*.* | ১৭ মে ২০১৪ ১৩:১২636763
  • এক পিস প্লেটো র বানী ছেড়ে ঘুমোতে যাই ---
    "Dictatorship naturally arises out of democracy, and the most aggravated form of tyranny and slavery out of the most extreme liberty." - Plato

    দ্য বালান্স বিট্যুইন ডেমোক্রেসি এন্ড লিবার্টি/ফ্রিডম ইজ অলওয়েজ ট্রিকি।
  • Arpan | 125.*.*.* | ১৭ মে ২০১৪ ১৪:১৬636764
  • Name: lcm

    IP Address : 118.91.116.131 (*) Date:17 May 2014 -- 10:20 AM

    বিজেপি কিন্তু বাম/তিনো/কংরেস - এদের সবার ভোটেই অল্প বিস্তর ভাগ বসিয়েছে বোধ হয় - কারণ, এই তিন পার্টিরই ভাগ একটু একটু কমেছে মনে হল, মনে খবরের ডেটা দেখে তাই তো মনে হল যেন।
    _____________________________________

    ২০১১ সালে তৃণমূল আর কংগ্রেস একসাথে লড়েছিল। সম্মিলিত ভোট শেয়ার ছিল ৪৮.০২%। এবার আলাদা লড়ে ৩১.৯% আর ৯.৬%।

    মোটের ওপর খুব একটা হেরফের হয়নি। কিন্তু কয়েকটা সিটে ভোট কমেছে।
  • Arpan | 125.*.*.* | ১৭ মে ২০১৪ ১৪:১৮636765
  • পুরো ছড়িয়েছি।

    * এবার আলাদা লড়ে ৩৯.১% আর ৯.৬%।

    যোগ করলে ২০১১-এর থেকে একটু বেশিই হচ্ছে।
  • তাপস দাশ | ১৭ মে ২০১৪ ১৪:২২636766
  • আমি ফের বিশ্বাস করছি কেউ কেউ এখানে কোনো একটা রাজনৈতিক উদ্দেশ্যে কিম্বা স্রেফ ইয়ার্কি দেওয়ার জন্যে সিপিএম -এর অবস্থান ডিফেন্দ করে একদম এমনি মজারু টাইপের যুক্তিজাল দিচ্ছেন।
  • π | ১৭ মে ২০১৪ ১৫:২২636767
  • অর্পণ, কোন এক চ্যানেলে কাল ভোটের % কমাবাড়ার হিসেব দিয়েছিল। সেটা অনুযায়ী, তৃণর ভোট কমেছে ৫%, বামেদের ৯%, কংগ্রেসের ৩ না ৪%। বিজেপির বেড়েছে ১৪%।
    যদিও আমি হিসেবটা ঠিক বুঝতে পারিনি।
  • π | ১৭ মে ২০১৪ ১৫:৩৬636768
  • পিএলের বক্রোক্তির তোড়ে মোদীর জয়ের পিছনে অ্যাণ্টি কংগ্রেস ভোটের পয়েন্টের উল্লেখটা পুরো বাদই চলে গেল যে! আর হ্যাঁ, এইসব ম্যানুফ্যাকচারিং এর কথায় এ এতো রাগ হয়ে যাচ্ছে কেন ? যেকোন সময়ে যেকোন পার্টিই কি ক্যাম্পেনের মধ্যে দিয়ে ম্যানুফ্যাকচারিং এর কাজটা করেনা ? সেসব শুনে, বুঝে, আল্টিমেটলি মানুষ নিজেই ভোটটা দেন। এবারেও তাই দিয়েছেন। গুজরাত মডেলের চকচকে চেহারার যে ছবি দেখানো হয়েছে, সেটা দেখেছেন, সেটা ভালো লেগেছে বলেই তো দিয়েছেন। নিজেরাই দিয়েছেন। তাই নিয়ে আবার কে অন্য কথা বললো ? ঃ)
    এবার যা দেখানো হয়েছে, সেটা যে দেখানো হয়েছে, সেটাও বলা যাবেনা ? ঃ)

    তবে হ্যাঁ, একটা বড় অংশ, যাঁরা বরাবরই বিজেপিকে ভোট দিয়ে আসেন, তাঁরা এইসব দেখে দেন নি। যে জন্য দিয়ে থাকেন, সেজন্যই দিয়েছেন। হিন্দুত্বর ধ্বজা ওড়ানোর জন্য। মুসলিম তোষণ নীতি নিয়ে আপত্তিটাও অ্যাণ্টি কংগ্রেসে ফ্যাক্টরের মধ্যেই ঢুকবে, তাঁদের কথা এখানে ধরছিনা। কিন্তু তোষণ নিয়ে
    আপাত আপত্তির আড়ালে যাঁদের মধ্যে আসলেতে মুসলিম বিদ্বেষ ও মুসলিমদের নিয়ে অসহিষ্ণুতাই কাজ করে, তাঁদেরকে এই ক্যাটেগরিতেই রাখবো।

    ও, আরেকটা প্রশ্ন। দেশের ৬৬% এর ৩২% এর সমর্থনের জোরে আসা একটা পার্টির কথাই শেষ কথা হয়ে যাওয়ার ছাড়পত্র পেয়ে যাওয়া , মানে ঐ আপনার unfettered by the demands of coalition partners may well produce policy changes - এটা গণতন্ত্রের জন্য খুব ভালো ব্যাপার কি ?
  • PL | 208.*.*.* | ১৭ মে ২০১৪ ১৬:১৯636769
  • "দেশের ৬৬% এর ৩২% এর সমর্থনের জোরে আসা একটা পার্টির কথাই শেষ কথা হয়ে যাওয়ার ছাড়পত্র পেয়ে যাওয়া, মানে ঐ আপনার unfettered by the demands of coalition partners may well produce policy changes - এটা গণতন্ত্রের জন্য খুব ভালো ব্যাপার কি ?"

    এই প্রশ্নটা আগে ভেবে দেখিনি। তবে ছোটবেলা থেকেই দেখে আসছি, সব পলিটিকাল পার্টিই একক ভাবে ক্ষমতায় আসার জন্য প্রচার করে আর সফল হলে সরকার তৈরী করে। এটাই আমাদের দেশের ইলেক্টোরাল প্রসেস - first past the post. কে কতোর মধ্যে কতো % পেলো সেটা দেখা হয়না, কটা সিট পেলো সেটাই দেখা হয়। আর রাজ্যেই হোক কি দেশে, যদি কোন পার্টি একক্ভাবে মেজরিটি সিট পায় তো সেই পার্টিই নীতি নির্ধারন করে। অন্য সব পার্টির ক্ষেত্রে এই কথা যদি খাটে তো বিজেপির ক্ষেত্রেও এই কথাই খাটবে, আলাদা কিছু হবেনা।

    আর একটা পার্টির মেজরিটি পাওয়ার কথা যদি বলেন তো আমি বলবো এটা ভালোই। উপা২ সরকারের একটা বড়ো সময় কেটেছে পলিসি প্যারালইসিসে কারন কংগ্রেসের একক মেজরিটি ছিলনা। এর ফলে মনমোহন বেশ কিছু পলিসি ইম্প্লিমেন্ট করতে পারেনি। আপনার যদি মনে হয় যে উপার হারের পিছনে অনেকগুলো কারন আছে, তো এই পলিসি প্যারালাইসিসও হয়তো একটা কারন।
  • π | ১৭ মে ২০১৪ ১৬:২৯636771
  • নীতিশ কুমার পদত্যাগ করলেন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে মতামত দিন