এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • অব কি বার _ সরকার- ভোটের লাইভ আপডেট ২০১৪

    π লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ১৬ মে ২০১৪ | ১৮৬৫৭৭ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • এমেম | 127.*.*.* | ১৭ মে ২০১৪ ০১:৩২638578
  • আপনি ওদের সেকুলার বলেন নি অবভিয়াসলি। তারাও বলে না। র‍্যাবিডলি এন্টিমুসলিম লোকজন বলবে কী করে?
  • :-I | 69.*.*.* | ১৭ মে ২০১৪ ০২:৩৪638579
  • বিজেপি ক্লেম করে তারা সাম্প্রদায়িক দল নয়, তাদের জনক RSS বলে ঃ

    To the RSS, all Indians, irrespective of religious background, notwithstanding their mode and place of worship, are equal.
    সূত্র - http://www.bjp.org/about-the-party

    বিশদ জানতে হলে পড়ুন :
    http://www.bjp.org/about-the-party

    দেশের একমাত্র দেশপ্রেমী, প্রকৃত ভারতীয় পার্টি, আমরা শুধুমিছি বদনাম করি। এবার কালঘুম আসছে।
  • PT | 213.*.*.* | ১৭ মে ২০১৪ ০৭:২৭638580
  • ক্রিটিকাল শক্তি লিখিনি-"ক্রিটিকাল শতাংশ" লিখেছি। অর্থাৎ ন্যুনতম যে শতাংশ ভোট পেলীকটা দলের MP/MLA বের করে আনা যেতে পারে।

    "সাড়ে এগারো শতাংশ ক্রিটিকাল হয়নি তার কারণ সিপিয়েম আর কংগ্রেস কেউই তখন ক্ষয়িষ্ণু পার্টিতে পরিণত হয়নি"
    যদি মেনে নিই যে একথা ঠিক তাহলে এখন তিনোরাও তো ক্ষয়িষ্ণু পার্টিতে পরিণত হয়নি। ৩৪ টা MP-তাহলে বিজেপি এত ভোট পেল কি করে? দুকান বের করে ঘোমটা মাথায় নমাজ পড়া, সব আইন ভেঙে ইমাম ভাতা দেওয়া, কিংবা দেগঙ্গায় দাঙ্গাকারীদের শাস্তি না দেওয়ার কোন ফল ফলবে না আশা করে বসে ছিলেন?

    "তাতে সমর্থন বেসের ফ্যাক্টটা মিথ্যে হয়ে যায় না।"
    মিথ্যে বলেছি? বিদেশে নিও নাজি দেখেন না? মিছিল করে, মিটিং করে কিন্তু ক্ষমতার কাছে যেতে পরে না-এও সেই রকম (ছিল)। ছিপি খুলে দৈত্যকে মালপো খাইয়ে লালন করার কাজটি যিনি করএছেন এবর তিনিই বুঝবেন।
  • PT | 213.*.*.* | ১৭ মে ২০১৪ ০৭:৩১638581
  • *পেলীকটা = পেলে একটা
  • aka | 34.*.*.* | ১৭ মে ২০১৪ ০৭:৫৪638582
  • সবার ওপরে মানুষ সইত্য, তাহার ওপরে নাই।
  • PT | 213.*.*.* | ১৭ মে ২০১৪ ০৮:০৪638583
  • এটাও যোগ করিঃ
    এই দেশব্যাপী কংগ্রেস-বিরোধী ঝড়েও পব-র কংগ্রেস আশ্চর্য রকমের লড়াই করেছে। একদিকে কং বাড়লে তিনোর সমস্যা। তাই তিনোরা যদি বোঝে যে বিজেপি বামেদের ভোট খেতেই থাকবে তাহলে তারাই আরো মালপো খাইয়ে বিজেপিকে লালন-পালন করতে থাকবে। কেননা তিনো নেত্রীর কাছে সার্ভাইভাল ছাড়া আর কোন এজেন্ডা নেই।
  • কল্লোল | 125.*.*.* | ১৭ মে ২০১৪ ০৮:১০638584
  • হুম পিটি। সে সব তো বুঝলাম। কিন্তু তৃণ বিরোধী হিন্দু ভোট সিপিএম পেলো না কেন? সেটা নিয়ে কোন ধারনা আছে?
    মমতা প্রমাণ করে দিয়েছে সে কট্টর বিজেপি বিরোধী। সেটা অবশ্যই পবতে ২০১৬কে মাথায় রেখে।
    ইউপিএ ২ থেকে বেরিয়ে এসে আরও ভালো ফল করলো। অথচ কারা যেন ইউপিএ ১ ফেলে দিয়ে ক্রমশঃ ফুস হয়ে গেলো।
    পবতে বিজেপি উঠে আসছে। খুবই অশঙ্কার। সিপিএমকে তার পুরোনো ভোটার ফিরে পেতে হবে। মমতা যদি মোটামুটি কাজও করে ঐ ভোট্ব মমতার দিকে ঘুরে যেতে পরে। তবে মমতা হয়তো তার গাঁঠামোর জন্যে সেই বাসটা ধরতে পারবে না। সিপিএম ক্যালানে হয়ে থাকলে বিজেপি প্রাধান বিরোধী দল হিসাবে উঠে আসার সম্ভাবনা প্রবল। তাতে তুমি যদি বলো দ্যাখ কেমং লাগে, তাহলে বলতে হবে নিজের নাক কাটিয়া পরের যাত্রা ভঙ্গ কোন কাজের কথা নয়।
  • কল্লোল | 125.*.*.* | ১৭ মে ২০১৪ ০৮:১৬638585
  • পিটি উবাচ। "কেননা তিনো নেত্রীর কাছে সার্ভাইভাল ছাড়া আর কোন এজেন্ডা নেই।" নেই হয়তো। কিন্তু বামেদের তো দেখছি তাও নেই। তাদের দশা তো - হরি হে মধুসূদন পার করে দাও গোছের।
    খালি এর মধ্যে সিদ্ধার্থকে দেখলাম চোয়াল শাক্ত করে বলতে - পরেরবার বাম আসছে পাক্কা। এই আবেগটার জন্যই ওকে ভালো লাগে। কিন্তু বামেদের দলে ও সংখ্যালঘু।
  • π | ১৭ মে ২০১৪ ০৮:২৭638586
  • এটা ঠিক লিখেছে ? দঃ কোলকাতায় আগের ভোটে বিজেপি র ভোট ৫৭% ছিল !

  • π | ১৭ মে ২০১৪ ০৮:৩২638588
  • আর দার্জিলিং এ যেখানে জিতলো, সেখানে % কমেছে !
  • sm | 122.*.*.* | ১৭ মে ২০১৪ ০৮:৩৫638589
  • PT, আগেবলুন তো মুসলিম ভোট সি পি এম বা বামদল গুলো না পেয়ে মমতা পেল কেন? খালি এমাম ভাতা আর ওরনা পরে বলে।
    আমার মনে হয় আপনি সংখ্যা গরিষ্ঠ মুসলিম জনতা কে নাদান ভাবেন। যে মমতা ভুল বোঝালেই তারা ভুল বুঝবেন। ব্যাপার টা আদৌ তা নয়।
    সি পি এম/বাম দল গুলি কে আর তারা বিশ্বাস করে না বলে।
    কেন করে না রেজ্জাক বাবু কে জিগালেই পাবেন।
  • sm | 122.*.*.* | ১৭ মে ২০১৪ ০৮:৪১638590
  • বি জে পি র এত ভোট বেড়েছে, তার মূল কারণ বাম বিরোধী ভোট আর মোদী হাওয়া। এই বর্ধিত ভোট শতাংশ, ক্ষনিকের। দীর্ঘস্থায়ী নয়, কারণ গ্রামাঞ্চলে বি যে পি র সংগঠন, পার্টি অফিস বিশেষ নেই। তবে কাডার বেসড পার্টি। আদা জল খেয়ে নামলে, সি পি এম এর কপাল পুড়বে। আমি ব্যক্তিগত ভাবে সি পি এম কেই প্রধান বিরোধী দল হিসেবে দেখতে চাই।
    সুতরাং সি পি এম এর এখন মাইলস টু গো রে, মাইলস টু গো।
  • PT | 213.*.*.* | ১৭ মে ২০১৪ ০৮:৪৮638591
  • "কিন্তু তৃণ বিরোধী হিন্দু ভোট সিপিএম পেলো না কেন?"
    তিনোবিরোধী ভোটটা যদি "হিন্দু ভোট" হয় তাহলে সেটা তো অব্শ্যই বিজেপি নাহলে খুব বেশী হলে কং-এ যাওয়াই তো যুক্তিযুক্ত। আমি তো কখনো বামেদের "হিন্দু ভোট" কুড়নোর চেষ্টা করতে দেখিনি।

    "মমতা প্রমাণ করে দিয়েছে সে কট্টর বিজেপি বিরোধী।"
    আমার সন্দেহ আছে। সে পোমান করেছে যে সে মোদী-বিরোধী। মোদী দাঁত-নোখ দেখানোর আগে পর্যন্ত মমতা মোদী-খারাপ-বিজেপি-ঠিকাছে গোছের সুর ভাঁজছিল।

    'অথচ কারা যেন ইউপিএ ১ ফেলে দিয়ে ক্রমশঃ ফুস হয়ে গেলো"
    এটা কি ইতিহাস-বিস্মৃতি? ফুস হওয়ানোর জন্য স্বয়ং পোনোবদাকে ধরায় অবতীর্ণ হতে হয়েছিল। শুধু তাই নয় তথাগত-কিষেণজী-গুরুং-আবাপ-বর্তমান-পকাবু কে সেই ফুস করানোয় হাত বাঁটায়নি? সেতো বহু আলোচিত গপ্প।

    "ইউপিএ ২ থেকে বেরিয়ে এসে আরও ভালো ফল করলো"
    তখন তো তিনোরা পুরোপুরি ক্ষমতায়-UPA ছেড়েছে ১ বছরের বেশী পব-তে ক্ষমতায় থাকার পরে। তবে এটা বলে রাখা ভাল যে ৩৪-টা MP পেলেও তিনোদের ভোট এই তিন বছরে ৩৯%-এ নেমে এসেছে।

    "তাতে তুমি যদি বলো দ্যাখ কেমং লাগে"
    এটা মূলতঃ কং-কে বলার। বিশেষতঃ যারা বামেদের কবর দেওয়ার জন্য দিল্লী থেকে পোনোবদাকে পাঠিয়েছিল তারা যদি শোনে। মনমোহনের শাসনকালে দেশের রাজনীতি যে ডান দিকে ঘুরছিল সেটা কং বুঝতে না পারলে তাদের এখন "দ্যাখ কেমং লাগে" বলাটা খুব ভুল হবেনা।

    তবে মমতার জন্যেও একটা "দ্যাখ কেমং লাগে" আছে-সেটা দার্জিলিং-এর ফল।
    ও হ্যাঁ-"দ্যাখ কেমং লাগে" সুসিদেরও প্রাপ্য।
  • PL | 208.*.*.* | ১৭ মে ২০১৪ ০৯:১৯638592
  • "সবার ওপরে মানুষ সইত্য, তাহার ওপরে নাই।"

    এসব কি বিচ্ছিরি কথা! বলুন সবার ওপরে ম্যানুফ্যাকচার্ড ওয়েভ, তাহার ওপর নাই। কে না জানে এবার ভারতবর্ষ বিজেপিকে ভোট দেয়নি, দিয়েছে শুধু মিডিয়া আর কর্পোরেটরা। আসমুদ্রহিমাচলের সাধারন মানুষ বুথে বুথে দাঁড়িয়ে সারাদিন ধরে ভোট দিল তো কি, ওদের মফ্জ ধিকাই করে দিয়েছে পাজির পাঝারা কর্পোরেট্গুলো। ঐ ব্যাটারা ওয়েভ ম্যানুফ্যাকচার করেছে, আর বোকার দল সাধারন মানুষ কিছু না বুঝেই বিজেপিকে ভোট দিয়ে দিয়েছে।
  • cm | 233.*.*.* | ১৭ মে ২০১৪ ০৯:২৫638593
  • কালকের বিমলবাণী এবং নেত্রীর বক্তব্যশুনে খুব একটা বিরোধী সুর তো কানে ঠেকল না। গরীবের টাকাগুলোর ব্যবস্থাহলেই হয়।
  • - | 109.*.*.* | ১৭ মে ২০১৪ ০৯:২৯638594
  • বোকা? তা সে যতই বোকা হোক, পিএল ঃ-) তবু আশা ছাড়বেন্না। ৫ বছর পর বাম আসবে; নাএলেও জানবেন একদিন ইতিহাস বই পড়ে বোকাগুলো বুঝবে কি ভুউউউল করেচে। দুটি মতই এই পাতায় বোদ্ধারা অলরেডী দিয়ে দিয়েচে।HHB
  • PT | 213.*.*.* | ১৭ মে ২০১৪ ০৯:৩৪638595
  • sm ও কল্লোলদা
    একজন ইংরিজি জানা শিক্ষক আর এক্জন ইংরিজি না জানা শিক্ষকের মধ্যে অশিক্ষিত গ্রামবাসীদের সামনে ইংরিজি ভাষা বিষয়ে জ্ঞানের লড়াই হয়। তাতে ইংরিজি না জানা শিক্ষক জেতে আর ইংরিজি জানা শিক্ষককে গ্রামত্যাগ করতে হয়।(প্রভাতকুমার মুখোপাধ্যায়-এর ছোট গল্প)।

    ২০০৯-থেকে পব-র ইলেকশন দেখে আমার এই গল্পটাই মনে হয়। এখন শুধু অসত্য, অপসত্য আর ঢপের জয়জয়াকার। এই রাজনীতিহীন মায়ার খেলায় বামেদের (শুধু সিপিএম নয়) কোন স্থান নেই। এই অবস্থা চলতে থাকলে নিকট ভবিষ্যতে কোন বামেদেরই ফেরার কোনই সম্ভাবনা নেই।
  • PL | 103.*.*.* | ১৭ মে ২০১৪ ০৯:৪৩638596
  • হুঁ, ভারতবর্ষের সাধারন মানুষ এবার ঐতিহাসিক ভুল করেছে বটে। সব কর্পোরেটদের দোষ।
  • lcm | 118.*.*.* | ১৭ মে ২০১৪ ০৯:৪৬638597
  • মানুষ অসৎ হয়ে গেছে। বাম-দের মতন এত সৎ পার্টি কখনও অসৎ অপসত্য আর ঢপের সঙ্গে পেরে ওঠে!
    কলি, ঘোর কলি। বামেদের জন্য একটা সত্যযুগ চাই, রাম চাই, শ্রীরাম।
  • lcm | 118.*.*.* | ১৭ মে ২০১৪ ০৯:৪৯638600
  • অবশ্য সত্যযুগ কাগজটাও তো উঠে গেছে...
  • Abhyu | 109.*.*.* | ১৭ মে ২০১৪ ০৯:৪৯638599
  • "অসত্য, অপসত্য আর ঢপ" কথাটা কেমন Lies, damned lies, and ... এর মত শোনালো :)
  • oo | 132.*.*.* | ১৭ মে ২০১৪ ০৯:৫০638601
  • তাহলে কি বাম রা দোকান বন্ধ করে দিচ্ছে। আলিমুদ্দিন এর বাড়িটার কি হবে?
  • lcm | 118.*.*.* | ১৭ মে ২০১৪ ০৯:৫০638602
  • খাইসে, অভ্যু এবারে বলবে অসৎ স্ট্যাটিস্‌টিক্স
  • lcm | 118.*.*.* | ১৭ মে ২০১৪ ০৯:৫২638603
  • খবরে দেখ্লাম, বুদ্ধবাবু আলিমুদ্দিনের বাড়ি থেকে যখন বেরিয়ে আসছেন, সাংবাদিক জিগ্গেস করেছিল - এটা কি হল স্যর?
    বুদ্ধবাবু শুধু বললেন - কিছুই বুঝতে পারলাম না।
  • :-) | 109.*.*.* | ১৭ মে ২০১৪ ০৯:৫৫638604
  • বাড়ির খবরে কি দর্কার? আপনি কিনবেন? @ ০০
  • aka | 34.*.*.* | ১৭ মে ২০১৪ ০৯:৫৭638605
  • বিমান বাবুর কি হবে? উনি তো ঐ বাড়িতেই থাকেন।
  • - | 109.*.*.* | ১৭ মে ২০১৪ ১০:০১638606
  • আচ্ছা ঐ বাড়ি থেকেই একবার রসগোল্লা অর্ডার দেওয়া হয়েছিল তাপ্পর সেই মিষ্টি কে খেল নিয়ে এখানেই বেশ সরস আলোচনা হয়েছিল না?
  • - | 109.*.*.* | ১৭ মে ২০১৪ ১০:০২638607
  • নাকি কাঁচাগোল্লা? কারো মনে আছে?
  • aka | 34.*.*.* | ১৭ মে ২০১৪ ১০:০৪638608
  • নকুলদানাও হতে পারে।
  • lcm | 118.*.*.* | ১৭ মে ২০১৪ ১০:০৪638610
  • বাম নিয়ে মাথা ঘামাতে হবে না - যদি শূণ্য থেকে শুরু করতে হয় করবে। শূণ্য নয়, ৩০% থেকে। অনেক পার্টিই এই অবস্থায় নেই, পশ্চিমবঙ্গে বিজেপি বা কংগ্রেস তো নেই ই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত মতামত দিন