এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ভাট: ভার্চুয়াল থেকে রিয়্যাল (৩)

    Samik
    অন্যান্য | ১৫ ডিসেম্বর ২০১১ | ১৩৭৮৯৮ বার পঠিত | রেটিং ৪ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কৃশানু | 213.*.*.* | ০৫ মার্চ ২০১৩ ২২:০৬511019
  • একটা প্রস্থছেদ করে ভিউ টা দেখালে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিটা বোঝানো যেত।
    আমি ঘেঁটুপুজো জানি, অনুবর্তন থেকে, ওই যে সায়েবের কাছে ছুটি চাইতে যেত।
    ইতু পুজো প পা, স্যান্দির মতই।
  • aka | 80.*.*.* | ০৫ মার্চ ২০১৩ ২২:০৭511020
  • উফ্ফ এতকিছু বিশদে লিখতে হয়। ধরা যাক পার্বতীর যোনির ভিতরে একটি ক্যামেরা আছে, সেটি থেকে ছবি নিলে যা হবে।
  • pi | 78.*.*.* | ০৫ মার্চ ২০১৩ ২২:০৯511021
  • মানে, বিকেল থেকে জাম্প করে সো-ও-জা রাত্তির ? ঃ)
  • কৃশানু | 213.*.*.* | ০৫ মার্চ ২০১৩ ২২:১০511023
  • পাই দি :-)
  • Ishan | 60.*.*.* | ০৫ মার্চ ২০১৩ ২২:১০511022
  • উফ না লিখেও পারিনা। কিন্তু এই শেষ পোস্ট।

    পার্বতী কে কইল? শিব মানেই পার্বতী হতে হবে নাকি? যত্তোসব মান্ধাতার আমলের চিন্তা। ধিক্কার।
  • Tim | 12.*.*.* | ০৫ মার্চ ২০১৩ ২২:১২511024
  • দেবদাসের গল্পটাও আসলে শিবরাত্রীর গল্প। সময়ের চেয়ে এগিয়ে থাকায় বুইতে পারেনি।
  • শ্রাবণী | 69.*.*.* | ০৫ মার্চ ২০১৩ ২২:১৩511026
  • আমি জীবনে শিবরাত্রি করিনি, আমাদের এত দেবদেবীর বাড়িতে এসে উপোস করে করে মা ওষ্ঠাগত হয়ে তার মেয়েদের জন্যে উপোস ব্রত ইত্যাদি একেবারে নো নো করে দিয়েছিল। শুধু অঞ্জলি সবাই দিত বলে ওটা জোর করতাম তাও বেশীরভাগ সময়ই মা ষড়যন্ত্র করে খাইয়ে দিত।
    তবে ওই খাওয়াদাওয়ার জন্যে আমার খুব উপোসটুপোস করতে ইচ্ছে করত ছোটবেলায়, দশহরার ফলার, ষষ্ঠীর লুচি। মায়ের ষষ্ঠীর দিন জোর করে মায়ের সঙ্গে লুচি খেতে বসতাম, বলতাম "আমিও ওষ্টি করব", মা বলত "আমি তো আমার ছেলেমেয়েদের জন্যে ওষ্টি করছি তুই কার জন্যে করবি? আমি বলতাম "বাবা আর জেঠুর জন্যে, ওরা তো আমার ছেলে।":((
  • san | 24.*.*.* | ০৫ মার্চ ২০১৩ ২২:১৩511025
  • বোতিন্দা ব্যাপারটা বোঝেনি। খেয়ে উপোস মানে সকালে যথারীতি ব্রেকফাস্ট, দুপুরে যথারীতি লাঞ্চ, রাত্তিরে যথারীতি ডিনার করে উপোস। এবারে প্রশ্ন উঠতে পারে তাহলে উপোসটা কখন করা হল? এর উত্তর হল দুটো খাওয়ার মাঝখানে ঃ-)

    ছোটো পেয়ে, সরল পেয়ে বাবামায়েরা যে কি মুর্গি করে লোকজনকে !
  • Tim | 12.*.*.* | ০৫ মার্চ ২০১৩ ২২:১৪511027
  • মুর্গি করেনি। করতেই পারেনা। মুর্গি মুর্গির মাংস খায়?
  • Abhyu | 138.*.*.* | ০৫ মার্চ ২০১৩ ২২:১৬511029
  • বিবর্তনের ধারায় শিব ও শিবলিঙ্গ বলে একটা বই আছে, পড়ে ন্যান। বুনানের কাছেও আছে বইটা, ধার নিতে পারেন। গৌরীপট্ট বলে একটা জিনিস হয়। এটা দেখলেও হবে http://bangabharati.wordpress.com/2012/08/
  • | 126.*.*.* | ০৫ মার্চ ২০১৩ ২২:২১511030
  • বোঝো!! সরলা মতি বালিকা দের সঙ্গে এ কী অবিচার!! ঃ))
  • san | 24.*.*.* | ০৫ মার্চ ২০১৩ ২২:২৮511031
  • আমাদের বাড়িতেও কখনও কোনো পুজো, উপোস, ব্রত, সন্ধে দেওয়া কোনোজন্মে কিছু হতে দেখি নি অক্ষদি। কিন্তু তারপরে যে কেন আমাকে তারা নিবেদিতায় পড়তে পাঠাল এবং সেখানকার ধম্মোকম্মো নিয়ে ক্রমাগত খিল্লি করে গেল সে আমি আজও বুঝি নি। বাবাঃ, নিজের ইশকুলকে কতো ডিফেন্ড করতে হয়েছে তখন !
  • Abhyu | 138.*.*.* | ০৫ মার্চ ২০১৩ ২২:৩১511032
  • তারা চেয়েছিল তুই নিবেদিতার মত ভারতের সেবায় নিজেকে উৎসর্গ কর। ছোটো চুলটা ঠিকই ছিল। কিন্তু তারপর তুই কেমন গেঁজে গেলি।
  • sosen | 125.*.*.* | ০৫ মার্চ ২০১৩ ২২:৩৫511033
  • সিরিয়াস কাজকম্মের সময় পুজো পুজো করে ডিস্টার্ব করার কোনো মানে হয়না। লিঙ্গপুজো তুলে দেওয়া উচিত।
  • Tim | 12.*.*.* | ০৫ মার্চ ২০১৩ ২২:৩৯511034
  • স্যান বেশি এক্সপোজার পেয়ে হিপি হয়ে গেল। এইজন্যে বলে কোনকিছুই বেশি ভালো না।
  • pi | 78.*.*.* | ০৫ মার্চ ২০১৩ ২২:৪৭511035
  • স্কুলের ব্রহ্মচারিণী, সন্ন্যাসিনী দিদিরাও তো শিবরাত্তির করতেন। তারপরেও এই বর পাবার জন্যই শিবরাত্রি ধারণাটা থেকে গেল ?
  • san | 131.*.*.* | ০৫ মার্চ ২০১৩ ২২:৫৪511037
  • ওঁরা করতেন নাকি? হয় জানতাম না, নয় ওসব নিয়ে ভেবেই দেখি নি। এখন আর মনেও পড়েনা। আসলে ডিডিদা ঠিকই বলেছেন, বাড়িতে চল না থাকলে ওসব নিয়ে খুব আবছা আবছা ধারণা থেকে যায়। আশেপাশে যতই থাক।
  • a x | 138.*.*.* | ০৫ মার্চ ২০১৩ ২২:৫৪511036
  • আহ! তাতে কি স্যান, এই তো কদিন আগে আমি একটা লুথেরান ইস্কুলে গেছিলাম মেয়ের জন্য। ধর্ম কি জিগালে এথিস্ট বললাম, লোকটা কাগজে টুকেও নিল। সেদিন আবার অ্যাশ ওয়েনস্ডে। কপালে ইয়া কালো তিলক। একদম বজরঙ্গবালির ইয়াংকি সংস্করণ মনে হচ্ছিল।
  • Ekak | 24.*.*.* | ০৫ মার্চ ২০১৩ ২৩:০৮511040
  • নরম্জায়্গায় ব্যথা পড়ে হে হে হে হে হে হে হে
  • Ekak | 24.*.*.* | ০৫ মার্চ ২০১৩ ২৩:০৮511038
  • নরম্জায়্গায় ব্যথা পড়ে হে হে হে হে হে হে হে
  • Ekak | 24.*.*.* | ০৫ মার্চ ২০১৩ ২৩:১২511041
  • হু, নীল সষ্টি বরের জন্যে না। ভুল বলিচি । আসলে এইসব চওআচওঈ র পুজো করিনি কখনো । দুগ্গা-সোরোস্সোতীই অঞ্জলি দাও তাপ্পর ইটা চাও ওটা চাও ধুত্তেরি। ন্যাংলামি যত।
  • kd | 47.*.*.* | ০৫ মার্চ ২০১৩ ২৩:৩০511042
  • নীলষষ্ঠীর উপোস সন্তানের মঙ্গলকামনায় ৷ ওটা আসলে ষষ্ঠী নয় (ওটা চৈত্র সংক্রান্তির আগেরদিন) কিন্তু ওই কারণে লোকমুখে "নীল"এর ওই সাফিক্স জুড়ে গেছে ৷
  • ব্রহ্মজ্ঞ | 127.*.*.* | ০৫ মার্চ ২০১৩ ২৩:৩৬511043
  • আকা অনেকখানি গেছিলো, আর একটু গেলেই রূপকদর্শনটি কমপ্লীট হত। মানে এই পৃথিবী, ব্রহ্মাণ্ড তথা সৃষ্টি যে জগজ্জননীর গর্ভে, সেখানে থেকে সে স্রষ্টার যে অংশ যেভাবে দেখতে পায়, ইত্যাদি।
  • pipi | 183.*.*.* | ০৬ মার্চ ২০১৩ ০০:১২511044
  • কখনো নীপা কখনো সপা বাড়ি তো দেখি আমার বাড়ির মতন! মঙ্গলচণ্ডী টু ওলাইচণ্ডী কেউ বাদ যান না! আমাদের বাড়িতে ছেলেরা বরাবরই শিবপূজো করেন নির্জলা উপোস থেকে। চার প্রহরে চার বার পূজো হয়। একেক প্রহরে দুধ, দই, ঘি, মধু দিয়ে শিব ঠাকুরকে চান করানো হয়। খুব ভাল লাগত দেখতে। আমি কোনদিন করি নি। ইনফ্যাক্ট আমার প্রজন্মের ছেলে কি মেয়ে কেউই করে না। সরস্বতী আর দূর্গা পূজোর অঞ্জলি টুকু ছাড়া আমাদের টিকিও কোন ঠাকুর দেখতে পান না (হেঁসেলের ঠাকুর ছাড়া)। তবে বাবা-কাকা-জ্যাঠারা এখনো এই বয়েসেও চালিয়ে যাচ্ছেন। ইনক্লুডিং শিবপূজো।
    আমাদের বাড়িতে বলে অবিবাহিত মেয়েরা সূর্য্যের পূজো করতে পারে বর পাবার জন্য (তারপরে কুন্তীর মত কেস না হয় - এই বলে ফোড়ন কেটে একবার খুব কেস খেয়ে গিয়েছিলামঃ-))। তবে সে পূজোর মন্ত্র তন্ত্র নেই বলেই বোধহয় ওটা আজ অবধি কাউকে করতে দেখিনি। আর ইতুপূজো যদিও সূর্য্যের পূজো কিন্তু ওটা লোকায়ত বলে আমাদের বাড়ীতে ওটাকে বলে "পাঁচালী পূজো' এবং একমাত্র এই দেবতাটিই আমাদের বাড়ীর পূজোর ফুলে বঞ্চিতঃ-)
  • a x | 138.*.*.* | ০৬ মার্চ ২০১৩ ০০:৩৭511045
  • এইবার বুয়েচি। গর্ভ হল ব্রহ্মাণ্ড। মানে শিবলিঙ্গ হল টেলিস্কোপের মত। ফুটোস্কোপও বলা যায়। এবার আপনেরা বলুন তো, তাইলে একমাত্র কার পক্ষেই বিশ্বদর্শন সম্ভব?
  • dukhe | 212.*.*.* | ০৬ মার্চ ২০১৩ ১০:৪১511046
  • নরেন্দ্রপুরে শিবরাত্রির উপোস করতাম তো। উপোসীদের ভালো খাওয়াত বেলার দিকে। বেশির ভাগ ছেলেই খেয়ে উপোস করতাম যদিও।
  • jhumjhumi | 127.*.*.* | ০৬ মার্চ ২০১৩ ১১:৪১511047
  • আমাদের বাড়িতে সক্কলেই বেজায় ধার্মিক(আমি প্রহ্লাদ্কূলে দৈত্য), পূর্ণিমা অমাবস্যা থেকে শুরু করে তেত্রিশ কোটি দেবতা ছাড়াও বিভিন্ন গুরুরা তো রয়েছেনই।কেন জানিনা অন্যান্য দিদিরা উপোস করলেও কখনো কোন পুজোতে আমাকে কেউ উপোস করতে বলতো না। একবার শিবরাত্রির দিন মা উপোস করেছে, দিদিরাও করেছে, বাড়িতে লুচি মোহনভোগ সব করা হচ্ছে উপোসীদের জন্য। আমার তো লুচি দেখেই খিদে পাচ্ছে (তখন লুচি কালেভদ্রে বাড়িতে হত)। আমিও তখন শিবরাত্রি করবো বলে বায়্না ধরলাম। সেই প্রথম আর সেই শেষ।
  • | 190.*.*.* | ০৭ মার্চ ২০১৩ ০৭:১০511048
  • কল্লোল দা, ডিডি, ন্যাড়া দা,একক,সায়ন,অর্পন,অয়ন,ঐশিক ঃ আমাদের ভুতো এবং ওর বৌ কে একদিন খাওয়াতে হবে তো। সেটা কবে হবে?
  • Yan | 161.*.*.* | ০৭ মার্চ ২০১৩ ০৭:৪১511049
  • এবারে ভাবুন যে ট্রিলিয়্ন ট্রিলিয়ন মাইক্রোব বড় বড় কলোনি বানিয়ে আমাদের মধ্যে থাকে, তারা ঐ ইন্সাইড আউট ভিউ দেখতে পায়, মানে তাদের পক্ষে ব্যাপার খুবই বিশাল, ওদের মধ্যেকার খুব জ্ঞানীগুণীরা ব্যাপারটা ধ্যানের দ্বারা ও গণিতের দ্বারা অনুমান করে নেয়। হয়তো তারাও ছোটো ছোটো মিনিয়েচার বানিয়ে পুজো টুজো করে। ঃ-)))))
    হি হিহি হিহি হি হি।
  • aka | 85.*.*.* | ০৭ মার্চ ২০১৩ ০৮:৪৯511051
  • আমি একবার শিবরাত্রির উপোস করেছিলাম রাত জেগে ভিডিও দেখব বলে, যদিও খানিক বাদে ঘুমিয়ে পড়েছিলাম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই মতামত দিন