এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • অব কি বার _ সরকার- ভোটের লাইভ আপডেট ২০১৪

    π লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ১৬ মে ২০১৪ | ১৮৬৭৭৭ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • a x | 138.*.*.* | ১৬ মে ২০১৪ ১৯:৪৯638479
  • সিকি, নোটার স্ট্যাট দেখাবেনা কে বলল? পরিষ্কার দেখাচ্ছে।
  • :-I | 69.*.*.* | ১৬ মে ২০১৪ ১৯:৪৯638478
  • সবচেয়ে জঘন্য মুনমুনের কাছে বাসুদেব আচারিয়ার হার। তার পর বালুরঘাট।
  • π | ১৬ মে ২০১৪ ১৯:৫১638480
  • রবীন দেব বলতে গেলেন, মোদী উদারীকরণকে আরো জোর দিয়ে প্রয়োগ করবে, সুমন দে বলতেই দিলেন না। সেই প্রসঙ্গে যেতেই দিলেননা।সো-ও-জা বাবুল সুপ্রিয়তে ক্যামেরা ফোকাস। এসব নিয়ে সমালোচনা করলে আবাপানন্দের গায়ে বড় লাগে।
  • cm | 127.*.*.* | ১৬ মে ২০১৪ ১৯:৫১638481
  • সত্যি কী দুঃখ, তা ময়দানে কবে নামছেন? নাকি খালি এ পাতায় বাইট দিয়েই সব শেষ!
  • SC | 160.*.*.* | ১৬ মে ২০১৪ ১৯:৫২638484
  • আপনার ঘরের ছেলে বলে কি পাড়ার ম্যাচে ছয় মারলে সচিন বলবেন।
    সরি, পাল্লাম না। আপনার আরাবুল কে গাল দেওয়ার ইচ্ছে দিন, কিন্তু এটা একটা তুলনা হলো!

    আরাবুল একটা পাতি পিস্তল নিয়ে গুলি করে। অমিত শাহ অন্য লেভেলের খেলোয়ার।
    ও পিস্তল ধরে না, ওর আছে মগজাস্ত্র। বুঝেছেন।

    অরাবুলের সেইটা নেই। অমিত শাহর মত ধুরন্ধর বুদ্ধিওয়ালা লোক ভারতের রাজনীতিতে কম আছে।
    কিরকম caste ক্যালকুলেশন করে মায়াবতীর মত দলিত নেত্রীকে পুরো ধসিয়ে দিল!

    অমিত শাহ পিস্তল দেখিয়ে ভোট করে না, ওসবের জন্য অন্য লোক আছে। ও হচ্ছে মাথা।

    আর চেনেন না তো অমিত শাহ কে, চিনবেন চিনবেন। বড় খোকা আসছে, অপরের কাজ শেষ করে আসছে।
    ১৫% থেকে ৩০% হওয়ার লক্ষ্যে। এই এবার যেমন "ভোট কাটবে" করে নেচে বোকা হয়েছেন, আরো অনেক বাকি আছে।
    কে জানে, এই বোকা বানানো টাও মনে হয় অমিত শাহর মত কারুর মাথা থেকে এসেছে।
  • RT | 233.*.*.* | ১৬ মে ২০১৪ ১৯:৫২638483
  • মিডিয়া ওয়েভ, সোশ্যাল মিডিয়া ওয়েভ, তারপর ম্যানুফ্যাকচার্ড ওয়েভ। আসলে মনের মতো রেজাল্ট না হলেই মনে হয় সাধারন মানুষ ভোট দেয়নি। মিডিয়া বানিয়েছে, কর্পোরেট বানিয়েছে, আরো কে কে বানিয়েছে। সাধারন মানুষ নিজে ভেবেচিন্তে ভোট দিতে পারে, নিজেদের ইচ্ছেমতো ভোট দিতে পারে, এই সরল সত্যিটা বিশ্বাস করতে আর আমাদের মন চায়না।
  • এমেম | 127.*.*.* | ১৬ মে ২০১৪ ১৯:৫২638482
  • খেয়াল করেছেন কিনা জানি না, কংগ্রেসের একজন মুখপাত্র কালকে বলেছিলেন মমতা ভালো প্রধানমন্ত্রী হবেন। ওঁকে সাপোর্ট করব। :D
  • এমেম | 127.*.*.* | ১৬ মে ২০১৪ ১৯:৫৫638485
  • হ্যাঁ বাসুদেব আচারিয়ার হারও মেনে নেওয়া মুশকিল।
  • π | ১৬ মে ২০১৪ ১৯:৫৬638486
  • পঃবঙ্গে মোটামুটি ১০-২০০০০ নোটা। বাঁকুড়ায় ২৩০০০। সবচে বেশি বোধহয় ওটাই।
  • π | ১৬ মে ২০১৪ ১৯:৫৮638488
  • ভাবনাচিন্তা করাও তো কিছুর বেসিসেই, তাই না ? গুজরাত মডেলকে গাজর হিসেবে ঝোলানো ভাবনা চিন্তায় প্রভাব ফেলেনি বলছেন ?
  • π | ১৬ মে ২০১৪ ২০:০২638489
  • অ্যান্টি কংগ্রেস ভোট তো আছেই, তার কারণও যথেষ্ট আছে সেটা তো অস্বীকার করার নেই। কিন্তু মোদীর জন্য কর্পো দুনিয়া যে কোমর বেঁধে নেমেছিল, ক্যাম্পেন আর অ্যাডের পিছনে যে অভূতপূর্ব টাকার খেলা চালিয়েছে মোদী এন্ড কং, সেটাও যে নজিরবিজীন, আর তার কিছু প্রভাব আছে, সেটাকে অস্বীকার করতে পারেন কি ?
  • h | 127.*.*.* | ১৬ মে ২০১৪ ২০:০৪638490
  • সেকুলার রা কমিউনাল পলিটিক্স করেনি বলে, তাদের দলে অমিত শাহ কে ডেকে আনে নি বলে, সর্বোপরি, নরেন্দ্র মোদী সিপিএম নয় বলে, ওঁরা জিতলেন না এঁরা জিতলেন।
  • :-I | 69.*.*.* | ১৬ মে ২০১৪ ২০:০৫638491
  • এ রাজ্যের উৎপাদন শিল্প সবচেয়ে বেশী যে মন্ত্রকের সাথে জড়িত সেই মন্ত্রককে রাজ্যকে বেশী ভাগ দেওয়াতে গুরুদাস দাশগুপ্তর পর যিনি বলতেন তিনি বাসুদেব আচারিয়া।

    প্রসঙ্গতঃ ভোটের পরপরই রেলের ভাড়া সব স্তরেই ১৪.৩ শতাংশ বাড়ছে। সম্ভবতঃ ২০শে মে থেকে কার্যকরী হবে। সূত্র পিটিআই বলে ২৪ ঘণ্টা দেখাচ্ছে।
    ২১শে মে "নরেন্দ্রভাই মোদী" শপথ গ্রহণ করছেন।
  • RT | 37.*.*.* | ১৬ মে ২০১৪ ২০:১০638492
  • আপনার মনে হয় কর্পো আর টাকার জোরে আজ বিজেপির এই জয় এসেছে? এই লেভেলের জয়?
  • b | 24.*.*.* | ১৬ মে ২০১৪ ২০:১১638493
  • এইচ কি সিনিক হয়ে যাচ্চেন?
  • এমেম | 127.*.*.* | ১৬ মে ২০১৪ ২০:১১638494
  • গুজরাট মডেলের সমালোচনা তো পড়েছি। সেইসব অথররা দেশের ইকনমি নিয়ে কী লিখলেন? ডিমান্ড ডেফিশিয়েন্ট ইকনমিতে ইনফ্রেশনের দোহাই দিয়ে পরিকল্পনা খাতে ব্যয় কমানো হচ্ছে, অন্যদিকে কারেন্ট একাউন্ট ডেফিসিট বাড়ছে, এগুলো লিখেছেন তাঁরা?

    পাই।
  • এমেম | 127.*.*.* | ১৬ মে ২০১৪ ২০:১৭638495
  • পলিসি মেকাররা অথবা উপদেষ্টারা এগুলো ভাবেন নি। কর্পো দুনিয়াই ভেবেছে। তাদের তো ব্যাবসা করতে হবে। অথররা ওয়েলফেয়ার ইকনমিক্স, পোলারাইজেশন, কনফ্লিক্ট ইত্যাদি বিষয়ে মনোনিবেশ করেছেন।
  • :-I | 69.*.*.* | ১৬ মে ২০১৪ ২০:৪৮638496
  • দোলা সেনের হারের কারণে মলয় ঘটককে পদত্যাগ করতে বলা হল। নির্দেশ পাঠানো হল সুব্রত মুখার্জী মারফত। - এই মুহুর্ত্তে স্টার আনন্দের খবর।
  • LT | 99.*.*.* | ১৬ মে ২০১৪ ২০:৫২638497
  • tokhon Jigges korte bhule gechilam, Soni Sori'r constituency te ke jitlo?
  • jhiki | 149.*.*.* | ১৬ মে ২০১৪ ২১:০৪638499
  • মুনমুন সেনের হেসেখেলে জেতার কথা আমি অনেক আগেই প্রেডিক্ট করেছিলাম। কিছু তাত্ত্বিক অবশ্য সেটা মানতে চাইছিলেন না ঃ)
  • sm | 122.*.*.* | ১৬ মে ২০১৪ ২১:০৮638501
  • বাসুদেব বাবু হারাতে দুক্ষু কেন? সুচিত্রার মেয়ে বলে কথা! গায়ের রং টি আপেল এর মত। যেন অন্য জগতের মানুষ। ভালই তো।
    ইলেকশনের আগে ওনাকে একটা প্রশ্ন করা হয়েছিল। যদি আপনি জিতে যান তো কি করবেন?
    মুনমুন উত্তর দিল; কেন উনি (বাসুদেব বাবু) যা করেন নি সেগুলো করব।
    আমি ইম্প্রেস্সেদ।
  • a x | 138.*.*.* | ১৬ মে ২০১৪ ২১:০৮638500
  • বিজেপি। দীনেশ কাশ্যপ। সোনি সোরি ১৬,০০০ মত ভোট পেয়েছেন।
  • cb | 52.*.*.* | ১৬ মে ২০১৪ ২১:১২638503
  • বাসু বাবুর গলায় ওনার সেই গামছা দিয়েই হারিয়ে দিলেন
  • Abhyu | 107.*.*.* | ১৬ মে ২০১৪ ২১:১২638502
  • মুনমুন সেন কম্প্লিমেন্ট সেটের ফাণ্ডা জানেন দেখা যাচ্ছে!
  • sm | 122.*.*.* | ১৬ মে ২০১৪ ২১:১৩638505
  • # ভাড়া
  • sm | 122.*.*.* | ১৬ মে ২০১৪ ২১:১৩638504
  • রসঙ্গতঃ ভোটের পরপরই রেলের ভাড়া সব স্তরেই ১৪.৩ শতাংশ বাড়ছে। সম্ভবতঃ ২০শে মে থেকে কার্যকরী হবে। সূত্র পিটিআই বলে ২৪ ঘণ্টা দেখাচ্ছে।
    ২১শে মে "নরেন্দ্রভাই মোদী" শপথ গ্রহণ করছেন।
    ----
    এই তে মনে হয় ফুলটস পড়ল। রেল এর ভার বাড়ানোর জন্য মমতা সবচেয়ে বেশি চিত্কার করেছে। এমন কি দিনেশ ত্রিবেদী র মন্ত্রিত্ব চলে গ্যাছে।
    ঠিক তখন মিডিয়া কিন্তু প্রচুর প্রচার করেছে, ভার বাড়ানোই উচিত বলে।
  • | 60.*.*.* | ১৬ মে ২০১৪ ২১:১৫638506
  • দোলা হারায় মমো দি খুব রেগে গেছেনঃ(
  • PT | 213.*.*.* | ১৬ মে ২০১৪ ২১:১৮638512
  • "এই এবার যেমন "ভোট কাটবে" করে নেচে বোকা হয়েছেন"
    আরেকটু কম ব্যক্তিগত হলে ভাল হয়না?
    জানি আপনি এই সময়ে খুবই উল্লসিত-কিন্তু '১৫% থেকে ৩০%" হলে সেটা তিনোর ঘরেও হামলা হবে। তখন মারাঠা ডিচ দিয়ে বিজেপিকে কে নিয়ে এসেছিল ভেবে দুঃখ পাবেন নাতো?
  • তাপস দাশ | ১৬ মে ২০১৪ ২১:১৮638511
  • দেবশ্রী রায়ের কাছে কান্তি গাঙ্গুলির হার, আর মুনমুনের কাছে বাসুদেব আচারিয়ার - বামফ্রন্ট কী সব সোনা ফলিয়ে গেল মাইরি !!!
  • Arpan | 125.*.*.* | ১৬ মে ২০১৪ ২১:১৮638508
  • দোলা হারায় না আসানসোল খোয়ানোয়?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত প্রতিক্রিয়া দিন