এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • অনুকুল চা্ড্ডি শীর্ষেন্দু ও তার ভাব বিগলিত ক্যালানো কথামালা

    বিশ্লেষন করুন
    অন্যান্য | ২৮ আগস্ট ২০১৬ | ১৯১৯৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sch | 132.*.*.* | ২৯ আগস্ট ২০১৬ ১৪:৩০719065
  • একটাও রেলিভ্যান্ট উত্তর পেলাম না - হতেই পারে অনুকুল ঠাকুর একটি আস্ত বাল ছিলেন (আমি বিশেষ কিছুই জানিনা যদিও), হতেই পারে শির্ষেন্দু বালের শিষ্য মাল ছিলেন, বর্ণাশ্রম মানতেন, মিক্সড কাস্ট বিইয়ে পছন্দ করতেন না, কিন্তু লেখায় মানে সাহিত্যে কোথায় এটা প্রচার করেছিলেন তার প্রমাণ এখনো পেলাম না। শীর্ষেন্দুর ব্যক্তি জীবন দেখে সাহিত্য পড়তে গেলে তো সমস্যা - তাহলে সালমনের সিনেমা দেখা, অভিজিতের গান শোনা কোনটাই সম্ভব না
  • Ekak | 53.*.*.* | ২৯ আগস্ট ২০১৬ ১৪:৩২719066
  • যেটা বললুম একদম অভিজ্ঞতা থেকেই। আমি একসময় ঝুলন্তলা, পাঠবাড়ী, মহামিলন মঠ সর্বত্র গেছি এবং দিনের পর দিন লোকদের আলোচনা শুনেছি। বারবার ওই ব্যাপারটাই উঠে আসে। যে অর্থনৈতিক একটা সিকিউরিটি মোটামুটি নিশ্চিত এইসব পুরুষ দের। এবার বড় বড় কথা বলতে হবে। কিন্তু কী মুশকিল বইপত্র তো কিছুই পড়া নাই নতুন করে পড়ার ইচ্ছেও নাই অতএব একটি গুরু পাকড়ে শিবনেত্র হয়ে তাঁর মহিমাকীর্তন করো। ভক্তিবাদে ডুবে যাও। লিস্ট রিসোর্ট অফ মিডলক্লাস সেরিব্রালি স্কাউণ্ড্রেলস।

    এঁদের মধ্যে হাজারে একজন হয়তো থাকে যে এটাতেই নিজের মতো করে মজা খোঁজে। মাঝবয়েসি এসে হয়তো শ্রীখোল বাজাতে শিখে নিলো, কমবয়েসীদের সঙ্গে আলোচনা তর্ক করে ইত্যাদি। কিন্তু মোস্ট অফ দেম হলো জাস্ট ভক্তিবাদের পিকনিক মাড়ানো ভেড়া।
  • Ekak | 53.*.*.* | ২৯ আগস্ট ২০১৬ ১৪:৩৫719067
  • আরে কেও তো উত্তর দেয়নি আপনি পাবেন কীকরে :):) অন্য বিষয়ে কথা হচ্ছে। যারা শীর্ষেন্দুর পাঠক তারা এসে উত্তর দেবে খন। আমার এমনিতেই ওনার বই পড়তে খাজা লাগে সে কল্পবিজ্ঞান হোক বা বড়োদের জন্যে লেখা, তাই অনেক লেখা কয়েক পাতা এগিয়েই ছেড়ে দিয়েছি। ওই বিষয়ে ব্যাখ্যা করার আমি যোগ্য লোক না। যাঁরা অভিযোগ করেন নিশ্চই উত্তর দেবেন।
  • Abhyu | 212.*.*.* | ২৯ আগস্ট ২০১৬ ১৪:৪০719068
  • আমি লেখা নিয়ে অভিযোগ করিনি। বলেছি ব্যক্তি শীর্ষেন্দুকে খুব অপছন্দ করি। (সলমন খানকেও করি, এমনিই বললাম)
  • কিন্তু | 216.*.*.* | ২৯ আগস্ট ২০১৬ ১৪:৪৪719070
  • একক সর্বত্র শুধু পুরুষ ভক্ত দেখেছেন ? কোয়াইট স্ট্রেঞ্জ বলতে হবে। অবশ্য যার যার নিজের অভিজ্ঞতা।
  • dc | 132.*.*.* | ২৯ আগস্ট ২০১৬ ১৪:৪৪719069
  • আমি শীর্ষেন্দুর ছোটদের গল্পগুলোই পড়েছি শুধু। পুরনো ছোটদের গল্পগুলো পড়তে এখনো খুব মজা লাগে। এক সময়ে পুজোবার্ষিকী আনন্দমেলা কিনে প্রথমেই ওনার লেখা পড়তাম। তারপর বেশ কয়েক বছর হলো উনি একই থিম/প্লট রিপিট করতে শুরু করলেন, তখনো বোর হয়ে গেলাম। ফলে লাস্ট বছর দুয়েক পুজোর আনন্দমেলাও কিনিনি, ওনার নতুন লেখাও পড়িনি। তবে হেতমগড়ের গুপ্তধন, গজাননের কৌটো, এসব গল্প মাঝেমাঝেই পড়ি।
  • dc | 181.*.*.* | ২৯ আগস্ট ২০১৬ ১৪:৪৬719071
  • সালমন খানের কোন সিনেমা দেখিনি, যদিও ব্যাক্তিগত জীবনে তিনি কেমন জানিনা (এটাও এমনি বললাম)।
  • Ekak | 53.*.*.* | ২৯ আগস্ট ২০১৬ ১৪:৪৯719073
  • না না মহিলা ভক্ত দেখবো না কেন। অনেক দেখেছি। "বড় ভক্ত " কথাটা ব্যাখ্যা করা উচিত ছিল আমার। অর্থাৎ বলিয়ে কৈয়ে -সংগঠক -বক্তা এরকম মহিলা ভক্ত দেখিনি। মানে একদম হাতে গোনা দেখেছি। মেয়েরা আঁচল দিয়ে গা ঢেকে বসে বসে গীতা পাঠ শোনেন, " কথা " শোনেন এরোকোম তো অসংখ্য। তাদের কথা বলছিনা। আমি ছোট সংগঠক -ছোট গুরু -বড় গুরু এই পুরুষালি মডেলটার কথা বলছিলুম। মেয়েদের ভূমিকা সেখানে খুব বেশি হলে খোঁজোনি বাজানো এবং গুরুর বা শিষ্যকুলের "সেবা " র বন্দোবস্ত করা। "স্পিরিচুয়ালি একটিভ রোল " নীল। আশাকরি বুঝতে পারছেন কি বলতে চাইছি।
  • sch | 132.*.*.* | ২৯ আগস্ট ২০১৬ ১৫:২১719076
  • নাহ - উত্তর দেয়নি বলেই জিজ্ঞেস করছি - নাহলে গোল পোস্ট সরতে সরতে কোথায় চলে যাবে কে জানে। অনুকুলের উৎস সন্ধান থেকে আরাবুলেও চলে যেতে পারে

    আমি স্পেশিফিক ভাবে পার্থিব উপন্যাসটির কথা বললাম কারণ শেষ তিন চার পাতায় খুব ওপেনলি াবেনানান অপশান নিয়ে আলোচনা করেছেন - কোনো প্রীচিং এর চেষ্টা চোখে পড়লো না প্রকটভাবে - বায়াস আছে নিশ্চ্য়ই - সেটা খুব স্বাভাবিক - বায়াস ছাড়া মানুষ সম্ভব না।

    আর একক যেটা শীর্ষেন্দু সম্বন্ধে বললেন - আমার সেটা নবারুণের লেখা পড়তে গিয়ে মনে হয়েছে - ওই আর কি যার যে রকম
  • sm | 233.*.*.* | ২৯ আগস্ট ২০১৬ ১৬:২০719077
  • যে অর্থনৈতিক একটা সিকিউরিটি মোটামুটি নিশ্চিত এইসব পুরুষ দের। এবার বড় বড় কথা বলতে হবে। কিন্তু কী মুশকিল বইপত্র তো কিছুই পড়া নাই নতুন করে পড়ার ইচ্ছেও নাই অতএব একটি গুরু পাকড়ে শিবনেত্র হয়ে তাঁর মহিমাকীর্তন করো। ভক্তিবাদে ডুবে যাও। লিস্ট রিসোর্ট অফ মিডলক্লাস সেরিব্রালি স্কাউণ্ড্রেলস।
    ---
    এই সব ভাট বকার কি অর্থ? অভিজ্ঞতা কম থাকলেই এমন কনফিডেন্টলি লেখা যায়।চৈতন্য থেকে লোকনাথ প্রচুর ধর্মগুরুর শিষ্য দের ই অর্থনৈতিক সিকিউরিটি বিশেষ ছিল না।খালি সাইঁ বাবা আর রবিশঙ্কর দেখলে চলব্যা?
    অধুনা আর একটি উদাহরণ দিলাম- হরিচাঁদ ঠাকুর।
    মতুয়ারা প্রায় সকলেই ছিল অর্থনৈতিক ভাবে ভীষণ পিছিয়ে, সে সময়।
    At a very early age, he accepted the path of religious reformation for giving service to and uplifting the subaltern people of Bengal. He experienced atmadarshan (self-realisation) and preached his ideologies and religious philosophy in twelve commandments and asked his followers to pursue his works. He established Matua Mahasangha. His followers consider him as God (Thakur) Harichand and as an avatar (incarnation) of Lord Vishnu or Lord Krishna. Thus, he became known as Sri Sri Harichand Thakur.
  • রোবু | 213.*.*.* | ২৯ আগস্ট ২০১৬ ১৬:২২719078
  • অনুকূল ঠাকুর আর হরিচাঁদ ঠাকুরের কেসটা সম্পূর্ণ আলাদা। যাগ্গে।
  • Ekak | 53.*.*.* | ২৯ আগস্ট ২০১৬ ১৬:২৫719079
  • ওসব বলে লাভ নেই। অধুনা মধ্যবিত্ত শ্রেণীর গুরু প্রীতি নিয়ে বলা হচ্ছে এই ডিস্ক্লেমারের পরেও যে মুখ মারতে চলে আসে ........ :)
  • Ekak | 53.*.*.* | ২৯ আগস্ট ২০১৬ ১৬:২৮719080
  • আর বাঙালিদের একজোট করা ইত্যাদি নিয়ে একটা থিওরি লোকজন খুব বলে বটে, কিন্তু টিপিকাল নিম্নবিত্ত বাঙালরা এই গ্রূপে ছিলোনা -নেই ও। যা আছে সব ওই মাথার ওপর ছাদ ওয়ালা বাঙাল। কলোনির ছেঁচা বেড়া পার্টি না। কাজেই এটা উদ্বাস্তু দের রেজিমেন্টেশন বলে মেনে নেওয়ার কোনো কারণ দেখিনা।
  • রোবু | 213.*.*.* | ২৯ আগস্ট ২০১৬ ১৬:৩০719081
  • মতুয়ারা এখনো অর্থনৈতিক ভাবে পিছিয়েই। কিন্তু অনুকূল ঠাকুরের শিষ্যরা দেশভাগের জন্য অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়লেও আদারওয়াইজ তা নয় (শীর্ষেন্দু শুধু নন, বাকিরাও তাই, আমার দেখা স্যাম্পল, এবং সেটা পার্সেপশনের সাথে কনফার্ম করে), এবং পূর্ববঙ্গের কুলীন বামুন সব। ক্সমতা ও সম্পত্তি হারানোর দুঃখ থাকলেও দাপট fire পাওয়ার ইচ্ছেও কিচ্ছু কম ছিল না। সেক্ষেত্রে এককদার অবজারভেশন, অনেকটা জেনারালাইজড হলেও কিছুটা ঠিক তো বলাই যায়।
    একচুয়ালি অব্জার্ভেশনটা বেশ ভালো। এই নিয়ে দীর্ঘ পোবোন্ধো নামানো যেতেই পারে।
  • রোবু | 213.*.*.* | ২৯ আগস্ট ২০১৬ ১৬:৩১719082
  • এককদা, 4:28 - মতুয়ারা তা নয় কিন্তু।
  • Ekak | 53.*.*.* | ২৯ আগস্ট ২০১৬ ১৬:৩৩719084
  • মতুয়া নিম্নবিত্ত সেক্টর আলাদা। ও নিয়ে কথা বলিনি। তুমি বোলো কোথায় অনুকূল সেক্টরে মধ্যবিত্ত ছাড়া দেখেছো। এরা একেবারেই আমাদের ঐপারে কাইতল মাস সেলও, পুইহর সেলো বলে ভাটানো পাবলিক, পালে পালে অনুকূলে ঢুকে যায়।
  • sch | 132.*.*.* | ২৯ আগস্ট ২০১৬ ১৬:৩৩719083
  • মহিলা ধর্মগুরু থাকবেন না কেন- মাতা অমৃতাময়ী - ওনার প্রপার্টি এই সব শ্রী শ্রী কে টেক্কা দিতে পারে
  • Ekak | 53.*.*.* | ২৯ আগস্ট ২০১৬ ১৬:৩৬719086
  • নিম্নবিত্ত সেক্টরে দুটো সাবডিভিশন দেখেছি। একটা ওই মতুয়া ধরে। আরেকটা হলো নাথ সম্প্রদায়। এরা অবশ্য পশ্চিমবঙ্গে কম এবং ত্রিপুরায় বেশি। পুরোনো নাথযোগীদের সঙ্গে গোলালে চলবে না। অধুনা যে বৈষ্ণব -নাথ যোগী মেশানো খিচুড়ি কালচার ও কিছু গুরুবাবা আছেন সেই অংশটার কথা বলছি।
  • রোবু | 213.*.*.* | ২৯ আগস্ট ২০১৬ ১৬:৩৮719087
  • অনুকূল সেক্টরে মধ্যবিত্ত ছাড়া দেখিনি, বড়জোর নিম্ন মধ্যবিত্ত। সেটাই তো বললাম :-)
  • sm | 233.*.*.* | ২৯ আগস্ট ২০১৬ ১৬:৪০719088
  • আমি সেই শ্রেণীর গুরু-ভক্ত পিরামিড এর কথা বললুম যেটা বাঙালি মধ্য ও নিম্নবিত্ত কে ঘিরে গড়ে উঠেছে।
    ---
    লক্ষ্য করুন নিন্মবিত্ত কথাটি।
    --
    অধুনা মধ্যবিত্ত শ্রেণীর গুরু প্রীতি নিয়ে বলা হচ্ছে এই ডিস্ক্লেমারের পরেও যে মুখ মারতে চলে আসে
    ---
    দু চারটে পোস্টার মধ্যেই এমন পাল্টি! এটাকে কি বলাযাবে? না না গাড়োল তো বলা যাবে না।
  • Ekak | 53.*.*.* | ২৯ আগস্ট ২০১৬ ১৬:৪৪719089
  • আমি একবার সৎসঙ্গ আয়ুর্বেদিক এর ফ্যাক্টরিতেও গেসলুম। বেশ ভালো লেগেছিলো ওদের উদ্যোগ। ত্রিমেন্টিনা বলে একটা ক্রীম ছিল চামড়া ফাটায় খুবই আরামদায়ক। বেশ গুছিয়ে শুরু করেছিল কিন্তু সেই সময় এতো প্রচারমাধ্যম আসেনি আর আর হয় বাঙালির হাতে ডিস্ট্রিবিউশন ....কিছুই ব্যবসা করতে পারেনি। নইলে যা উদ্যোগ ছিল তাতে ভালো কিছু হতো। রামদেব এর চেয়ে বড়ো করেই হতো। সেটাও হয়নি কারণ সেরকম প্রোডাক্টিভ উচ্চ্যবিত্ত শিষ্যও ছিলোনা। পুরোটাই একপাল মধ্যবিত্ত আনপ্রোডাক্টিভ আবালের দল।

    [ টুক করে যাঁরা উইকি করতে ছুটবেন তাঁদের জ্ঞাতার্থে : এখন সৎসঙ্গ বলতে যোগী মধুকর এর যে সারসং ফাউন্ডেশন কে বোঝায় তার কথা হচ্ছেনা ]
  • kc | 204.*.*.* | ২৯ আগস্ট ২০১৬ ১৭:১৫719090
  • ক্রিমটার নাম প্রিভেন্টিনা। বোরোলিনের থেকে বিক্রি বেশি।
  • Ekak | 53.*.*.* | ২৯ আগস্ট ২০১৬ ১৭:১৮719091
  • ঠিক ঠিক প্রিভেন্টিনা ! অয়েলি স্বচ্ছ হলদেটে রং আর দারুন একটা গন্ধ। বোরোলীনের বাজার তো আফ্রিকাতে। ইন্ডিয়া মার্কেট অনেকদিনই ডাউন। প্রিভেন্টিনা এখনো চলে তাহলে ?
  • kc | 198.*.*.* | ২৯ আগস্ট ২০১৬ ১৭:৩২719092
  • খুব চলে।
  • π | ২৯ আগস্ট ২০১৬ ১৮:০৩719093
  • ত্রিপুরায় প্রচুর ঠাকুর। শ্রী শ্রী ও অনুকূলের রমরমা বাদ দিয়েও। রামঠাকুর আর ঐ আরেকজন। নামটা ভুলে যাচ্ছি। আগরতলায় প্রথম ট্রাফিক জাম দেখেছিলাম এঁর আগমন উপলক্ষ্যে।

    আবার পাগলী মাসিও আছেন। কী অদ্ভুত গল্প ওঁর। প্রচুর প্রচুর নিম্নমধ্যবিত্ত, নিম্নবিত্ত এঁদের ভক্ত।

    আর লোকনাথা বাবা যাথারীতি সর্বত্র বিরাজমান। ত্রিপুরার বনে জঙ্গলেও। এঁদের ভক্তদের দেখলে ঐ ইকনমিক থিওরি বাষ্প হয়ে যাবে।
  • b | 24.*.*.* | ২৯ আগস্ট ২০১৬ ১৮:০৯719094
  • আরে পুরো নর্থিস্টে বাঙালীদের মধ্যে অনুকূল ঠাকুর হেব্বি জনপ্রিয়।
    মানুষ আপন টাকা পর
    যত পারিস মানুষ ধর ইঃ।
  • Ekak | 53.*.*.* | ২৯ আগস্ট ২০১৬ ১৮:২২719095
  • ত্রিপুরার বাঙাল মানে তো বেশ খাতা পিতা বাঙাল।
  • π | ২৯ আগস্ট ২০১৬ ১৮:২৫719097
  • এগুলোও কি সব ঘরে বসে থিয়োরি ? ঃ)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ প্রতিক্রিয়া দিন