এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • কমিউনিস্ট রাশিয়া তে একচুয়ালি কী হত ?

    একক
    অন্যান্য | ০৭ ফেব্রুয়ারি ২০১৪ | ৩৩৬৯৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • 100* | 125.*.*.* | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:৩২627552
  • ".....আর স্তালিনকে সেই পরম্পরা টেনে নিয়ে যেতে হয়েছে খুব সংকটময় সময়ে........"

    এইটাতে আমিও একমত। বলশেভিক বিপ্লবের পর টালমাটাল অবস্থা, কসাক বিদ্রোহ, ওদিকে পোল্যান্ডের দিক থেকে আক্রমণ, তার কিছুদিন পরেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ। সময়টা খুবই কঠিন ছিলো।
  • hu | 188.*.*.* | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:৩৫627563
  • দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরেও তো চল্লিশ বছর টিকে ছিল সিস্টেমটা। তখন কি হত?
  • 100* | 125.*.*.* | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:৩৭627574
  • যদিও, আজকে দাঁড়িয়ে এইগুলো দিয়ে গুলাগ বা ইউক্রেনের ঘটনাবলী জাস্টিফাই করা যায় না।
  • lcm | 118.*.*.* | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:৪৪627596
  • ইউক্রেনের সংকট আভ্যন্তরীন ব্যাপার ছিল সেটা ঠিক।
    http://www.unitedhumanrights.org/genocide/ukraine_famine.htm
    http://www.holodomorct.org/history.html
    প্রায় ৭০ বছর বাদে ইউক্রেন সরকার এটাকে অফিসিয়ালি জেনোসাইড বলে ঘোষনা করে। যদিও এখনও পুটিনের রাশিয়া এটাকে অফিসিয়ালি আভ্যন্তরীন খাদ্যসংকট এবং ফেমিন বলে থাকে।

    মুশকিল হল এগুলো কোনো কালেই জাস্টিফাই করা যায় না। ঠিক যেমন, পার্ল হার্বার দিয়ে হিরোশিমা/নাগাসাকি জাস্টিফাই করা যায় না, যদিও অনেকে করে থাকেন।
  • PT | 213.*.*.* | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:৪৪627585
  • ১৯১৭-র বিপ্লবটাই একধরণের "ফ্রিডম ওফ স্পীচের" জন্যে। আসলে তারও আগে নানাবিধ কান্ড ঘটে ১৯০৫-এ। সেসব wiki-তে আছে।

    কিন্তু সাধারণ ভাবে USSR শুনলেই যারা শুধু স্তালিন (in isolation)বোঝে আর ঝপাং করে ইউক্রেনের মৃতদেহের ছবি সেঁটে দেয় তারা এই উত্থানের আলোচনাতে ঢুকতে চায় না। তাই আলোচনা আর এগোয় না।
  • lcm | 118.*.*.* | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:৪৮627607
  • ইউক্রেন বাদেও - স্তালিন আমলের সোভিয়েত আভ্যন্তরীন জেনোসাইড আছে কিন্তু, যেগুলো পরে সোভিয়েত লিডার-রা মেনে নিয়েছে।

    এই ২০১৪ তে সোভিয়েত জমানার সবথেকে বড় সমালোচক ভেঙ্গে যাওয়া সোভিয়েতের ছোট দেশগুলো, যাদের অনেকে এখনও বুলিড বাই বড়দা রাশিয়া।
  • 100* | 125.*.*.* | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:৫১627629
  • নকশালরাই খুব সম্ভবতঃ USSR-কে বলতো "সমাজতান্ত্রিক সাম্রাজ্যবাদী" - এই স্যাটেলাইট দেশগুলোকে কুক্ষিগত করে রাখার জন্যে।
  • PT | 213.*.*.* | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:৫১627618
  • "নাঃ, বোঝাতে পারিনি।
    যে কোন "সভ্য" দেশে ২০১৩-তে লক্ষ লক্ষ শিশু মৃত্যুটাই বাকস্বাধীনতা-হীনতার প্রকাশ। কিন্তু সমস্যায় পড়েছি আমরা-তাই এড়িয়ে যাচ্ছি। ইউক্রেনের মৃত্যুর সঙ্গে সরাসরি জুড়ে দিতে পারি স্ট্যালিনের নাম। কিন্তু এই শিশু মৃত্যুর সঙ্গে কাকে জড়াব? গান্ধী পরিবার, বাজপেয়ী নাকি মুলয়াম-মায়াবতীকে?
  • 100* | 125.*.*.* | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:৫৩627640
  • পিটিস্যার - দুটোকে আলাদা করা যায় না? যদি ধরেও নিই যে স্তালিন এবং USSR সম্পর্কে কর্পোরেট মিডিয়া বায়াসড তথ্য দেয়, তাও - যে দুটো ইস্যু বল্লেন, দুটো তো আলাদা।
  • lcm | 118.*.*.* | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:৫৪627652
  • ভারতের স্বাস্থ্যব্যবস্থার ভগ্নদশার জন্যে কাউকে দায়ী করতে হলে, নেহেরু আর কংগ্রেস দিয়ে শুরু তো করতেই হয়।
  • PT | 213.*.*.* | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ১৪:০৪627663
  • আচ্ছা ২০১৩ ছেড়ে দিলাম। ১৯৪৩-এ কত লোক মরেছিল না খেয়ে? চার্চিল এই বিভৎসতার জন্যে দায়ী ছিল-এরকম সটাং করে বলিনা-নাকি সাহস করিনা? অথবা বলিনা কেননা পশ্চিমি ঐতিহাসিকেরা সেকথা এখনো খুব জোর দিয়ে বলেনি বলে? কিন্তু কিরকম সহজেই স্ট্যালিনের সম্পর্কে সমস্ত পশ্চিমি তথ্য ও তত্ব নির্ধিধায় মেনে নিই!!

    "Why would the British government behave with such inhumane disregard for life? Indian scholars today believe that it stemmed in large part from the antipathy of Prime Minister Winston Churchill, generally considered one of the heroes of World War II. Even as other British officials like Secretary of State for India Leopold Amery and Sir Archibald Wavell, India's new viceroy, sought to get food to the hungry, Churchill blocked their efforts.
    http://asianhistory.about.com/od/Modern-India/ss/Bengal-Famine-1943.htm

    ১৯৪৩-এ ভারতে "ফ্রিডম ওফ স্পীচ" ছিল?
  • | 69.*.*.* | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ১৪:০৬627674
  • 'সংকটময় সময়' তো অনেক কিছুর প্রোডাক্ট হতে পারে। চাপিয়ে দেয়া এক্সটার্নাল থ্রেট, আর স্বসৃষ্ট ইন্টার্নাল পাওয়ার স্ট্রাগল দুইটি ভিন্ন জিনিস।

    আর ১৯২১- ১৯২২ সালেই সোভিয়েত সরকার সেটল করে গেছে, নিউ ইকোনোমিক পলিসি (NEP) কাজ করতে শুরু করেছে এবং তারপরে ১৯৪০ পর্যন্ত সোভিয়েত ইউনিয়ন সেরকম সরাসরি হামলার শিকার হয় নি।

    মাঝখানে যা হয়েছে সেটা লেনিনের মৃত্যুর পরে উত্তরাধিকারী শরিকদের লড়াই। প্রথমে ট্রটস্কিকে তাড়ানো (১৯২৫-) তারপরে বিশের শেষদিকে এনইপ কে খারিজ করে ফোর্সড কালেক্টিভাইজেশন, ফোর্স ইন্ডাস্ট্রিয়ালাইজেশন (এবং তাতে প্রিজন লেবারের যথেচ্ছ ব্যবহার করা) তারপরে মধ্য ত্রিশে বুখারিন-কামেনভ সহ ওল্ড বলশেভিকদের সব ট্রাম্পড আপ চার্জে সামারি এক্সিকিউশনে ফেলা গ্রেট পার্জ, ১৯৩৫-১৯৩৮, আর স্বল্পতম সময়ে রিসোর্স পুওর পরিবেশে ওভার অ্যামবিশাস ডেভেলপমেন্ট প্রজেক্ট ইমপ্লেমেন্ট করতে গিয়ে ছড়িয়ে লাট করে উইচ হান্টিং করে টেকনিক্যাল-অ্যাডমিন-ক্যাডার প্রফেশনাল আর্মি অফিসারদের ঠগ বাছতে গাঁ উজার করা যেটা আবার হিটলারের যুদ্ধ শুরু হলে পুওর পার্ফর্মেন্সের জন্য দায়ী।

    তো এইসবমধ্যবর্তী 'সংকট'গুলো পুরোটা না হোক লিডারশিপের নিজস্ব চয়েস ছিল।

    আর 'সংকট' তো সবদেশ সবকালে ফেস করেছে। ভাইমার জার্মানী, ২৯ এর মহামন্দার সময় ইউএস, সবখানে তো গুলাগ, মার্শাল ল, সেন্সরশিপ লাগে নি। ৩০ এর দশকে হুভার ড্যাম তৈরির মতো মেগা প্রজেক্টে কী প্রিজন লেবার ব্যবহার করতে হয়েছে? (প্রচুর লোক অবশ্য হুভার ড্যাম তৈরির সময় মারা অ্যাক্সিডেন্টে)

    তো গুলাগ-সেন্সরশিপ-প্রিজন লেবার চালিত মেগা প্রজেক্ট, ম্যাস পার্জ এসব ব্যবহার করা শান্তির সময়, রিলেটিভলি সমৃদ্ধির সময় লিডারশিপের নিজস্ব ডিসিশন। দেয়ালে পিঠ ঠেকে যাবার পরে ডেস্পারেট মেজার নয় (যেসব যুদ্ধকালীণ-আপতকালীন সময় নিতে হয়)
  • lcm | 118.*.*.* | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ১৪:১৩627685
  • কি মুশকিল। বললাম যে এই থ্রেড তো সোভিয়েত নিয়ে...

    অন্য জায়গায় এ নিয়ে আলোচনা তো হয়েছে এ নিয়ে। চার্চিল তথা পশ্চিমকে সমালোচনায় ধুইয়ে দেওয়া হয়েছে।

    আপনি বোধহয় এই সমালোচনা ঠিক মেনে নিতে পারছেন না, তাই অলোচনাটাকে উত্তরপ্রদেশ বা চার্চিলে ঘুরিয়ে দিতে চাইছেন ঃ-)
  • lcm | 118.*.*.* | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ১৪:১৭627696
  • আর বললাম যে, সোভিয়েত জমানার সমালোচনার জন্যে ২০১৪ সালে আপনাকে পশ্চিমের ঐতিহাসিক-দের দিকে দেখতে হবে না, পুরোনো সোভিয়েত কলোনী বা ভাঙ্গা দেশগুলো খুঁজলেই তাদের থেকেই পাবেন। একদম ঘোড়ার মুখ থেকে।
  • PT | 213.*.*.* | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ১৪:২২627707
  • না ঘোরাতে চাইছিনাঃ

    আপনি ১৯১৭-তে "ফ্রীডম ওফ স্পীচ" বলতে কি বোঝেন সেটা এখনো জানাননি। তাই এত প্রশ্ন।

    কেননা আপনি সহ অন্য অনেকেরই বহু বক্তব্য আসছে সেগুলো প্রত্যাশিত আর বহুশ্রুত। যেমন কিনা holodimorct। তার জন্যে এই টইয়ে নতুন করে আলোচনার কিছু নেই।
  • lcm | 118.*.*.* | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ১৪:২৫627718
  • বোঝো! আমার ১ঃ৩১ এর পোস্ট টা দেখুন...
    আর, ফ্রিডম অফ স্পিচ-এর কোনো ১৯১৭ বা ২০১৩ হয় না।
  • dhur | 177.*.*.* | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ১৪:২৮627729
  • PT বাবু কালকের ব্রিগেড দেখে চেগে গেছেন।
  • lcm | 118.*.*.* | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ১৪:২৯627740
  • ফ্রিডম অফ স্পিচ মানে ফ্রিডম অফ স্পিচ।

    যে মানুষ না খেতে পেয়ে মরে যাচ্ছে সে যদি বলতে চায় - খাবার দাও, তার সেটা বলার অধিকার হল ফ্রিডম অফ স্পিচ।

    যে মানুষের শিশু চিকিত্সার অভাবে মারা যাচ্ছে, সে যদি কৈফিয়ত চায় কেন এমন হচ্ছে - সেটা ফ্রিডম অফ স্পিচ।

    খুব কঠিন ব্যাপার কী?
  • lcm | 118.*.*.* | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ১৪:৩০627751
  • নাহ! পিটি-র কি হল !
  • cm | 127.*.*.* | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ১৪:৩৩627763
  • আর অকুপাই ওয়াল স্ট্রীট সেটা?
  • PT | 213.*.*.* | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ১৪:৩৫627774
  • "ফ্রিডম অফ স্পিচ মানে ফ্রিডম অফ স্পিচ"

    hmmmm!!
  • 100* | 125.*.*.* | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ১৪:৩৬627785
  • আমি কিছুটা বুঝেছি। পিটি বলতে চাইছেন যে ১৯১৭ সালে ফ্রীডম অফ স্পীচের কনসেপ্টটা অতটা ডিফাইনড ছিলো না, সাধারণ লোকের মধ্যে (সে এখনো নেই তবে তখন হয়তো আরোই কম ছিলো)। সাদা বাংলায়, আমরা এখন যে কথাগুলো সহজে ভাবি/বলি, সেই কথাগুলো একশো বছর আগে লোকে সেভাবে ভাবতো না। আমরা যেটাকে সহজে কনডেম করতে পারি, সেটাই হয়তো প্রচলিত প্রথা ছিলো।
  • lcm | 118.*.*.* | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ১৪:৩৮627796
  • অফ কোর্স।

    সেই এক সিন্ড্রোম।
    আমি সোভিয়েত সমালোচনা করছি মানেই আমি মার্কিন সমর্থক।
    আমি মার্কিন সমালোচনা করছি মানেই কম্যুনিস্ট।

    এই ২০১৪ সালে এসব আর চলে না ভাই।
    সেই রেগন নাই, থ্যাচার নাই, ব্রেজনেভ নাই।
    কোল্ড ওয়ার নাই।
  • lcm | 118.*.*.* | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ১৪:৪৮627807
  • অরিজিৎ,
    ফ্রিডম অফ স্পিচ-এর মহাগুরু ভলতেয়ার আজ থেকে প্রায় ৩০০ বছর আগে রেখেছিলেন সেই ঐতিহাসিক বক্তব্য --
    "I do not agree with what you have to say, but I'll defend to the death your right to say it" -- Voltaire
  • সে | 203.*.*.* | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ১৪:৪৯627818
  • কোল্ড ওয়ার নাই???
  • lcm | 118.*.*.* | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ১৪:৫২627829
  • না। সেভাবে নাই। এখন অন্য। ইকনমিক ওয়ার - ইউএস, ইউরো, চায়না।
  • PT | 213.*.*.* | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ১৪:৫৩627840
  • মানে চার্চিলের, হিটলারের, ১৯৪৩-এর ক্ষুধার্ত বাংআলীর, হল্দে ভিয়েতনামীদের ও অম্বীকেশ মহাপাত্রের ""ফ্রিডম অফ স্পিচ মানে ফ্রিডম অফ স্পিচ"!!

    "
  • 100* | 125.*.*.* | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ১৪:৫৭627851
  • ল্যাদোষদা - এই ২০১৩-তেও কজন সাধারণ লোক এইটা সম্পর্কে অবহিত? ভলতেয়ার তো এইটা বলেছিলেন রামমোহনেরও আগে। তখন প্রচলিত ব্যবস্থা কী ছিলো?
  • lcm | 118.*.*.* | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ১৫:০১627862
  • না খেতে পেয়ে চাষী মারা যাচ্ছে, সেই চাষী জানতে চাইবে কেন খাবার পাচ্ছি না, আমাদের তৈরী ফসলই তো -
    এই জিগ্গেস করাটা তো কোনো প্রচলিত ব্যবস্থার ওপর নির্ভর করে না। এটা মানুষ করবেই, মরনাপন্ন মানুষ করবেই।
  • 100* | 125.*.*.* | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ১৫:০৭627874
  • জ্যান্ত অবস্থায় আগুনে বসিয়ে দেওয়া মেয়েগুলোর সবাই কিন্তু করতো না, জানতো এটাই প্রচলিত ব্যবস্থা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে মতামত দিন