এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • স্বামী বিবেকানন্দ-একটি নির্মোহ ব

    Biplab Pal
    অন্যান্য | ১৫ জানুয়ারি ২০১২ | ১০৭৮৬২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | 72.*.*.* | ১৮ জানুয়ারি ২০১২ ০০:১৪515848
  • ও, তার মানে কিছুই করেননি ? :)

    নিবেদিতাকে তো এনেইছিলেন সেই জন্য।
  • rimi | 168.*.*.* | ১৮ জানুয়ারি ২০১২ ০০:২৩515870
  • আইব্বাপ!! ভুলে গেসলম যে পাই হল নিবেদিতা ইস্কুলের!!! ;-))

    দেখো ভাই পাই, মেয়েদের শিক্ষাপ্রতিষ্ঠানে মেয়েদের জীবনের অনুপ্রেরণা হবার মতন কাজ বিবেকানন্দ করেন নি। বিবেকানন্দ মেয়েদের সেকেন্ড ক্লাস সিটিজেন হিসেবেই দেখতেন, এ নিয়ে কুনো সন্দেহের অবকাশ নাই।
  • I | 115.*.*.* | ১৮ জানুয়ারি ২০১২ ০০:২৮515881
  • সবাই কেমন এক্সট্রীম পজিশন নিয়ে লড়ে যাচ্ছে। আর মাঝেমধ্যে কেউ কেউ বলার জন্য বলে নিচ্ছে-হ্যাঁ হ্যাঁ। বললাম তো, ভালো লোক তো ছিলেন। এদিকে আমি যদিও রামকৃষ্ণ মিশনের ছাত্তর, গোলের মধ্যে এই করেছি , বিবেকানন্দ ভালো করে পড়ি নাই। একটু-আধটু পড়েছিলাম, তা-ও ভুলে গেছি। তাই কান খাড়া করা ছাড়া গত্যন্তর নাই।
    যদ্দূর বোঝা যাচ্ছে, ভদ্রলোকের মধ্যে প্রচুর স্ববিরোধিতা ছিল, এবং এটা অপ্রমাণ করার মত কোনো কথা বিবেকানন্দ-অনুরাগীরা ( দুখে ইনক্লুডেড-হায়, দুখের সে ধার কোথায় গেল !) বলতে পারেন নি। যে উদ্ধৃতিগুলো ব্যবহার করা হয়েছে, তার কিছু কিছু, সত্যি বলতে গেলে সাংঘাতিক।
    কিন্তু তাই বলে অমুক মহারাজার পুত্রের জন্মদান-তার মুখের আদল বিবেকানন্দর মত ছিল কিনা- এই পাতি কুচ্ছো ও খেউড় করার কোনো প্রয়োজন ছিল কিনা প্রভু জানেন।
    আমার কাছে ভদ্রলোক একজন অত্যন্ত সোস্যালি অ্যাক্টিভ সন্ন্যাসী, -রাহুল সাংকৃত্যায়ন, স্বামী অগ্নিবেশদের (আজকের অগ্নিবেশ নন, প্রি-আন্না অগ্নিবেশ) মধ্যে এঁর হালকা ছায়া দেখতে পাই। এবং অসম্ভব ডায়নামিক, খুব ভালো অর্গ্যানাইজার। ইনি নইলে আজকের রামকৃষ্ণ মিশন হত কিনা সন্দেহ। যদি বলেন রামকৃষ্ণ মিশন হয়ে কোন কাজের কাজটা হয়েছে, তক্কো করব না। কেননা তক্কো আমার আসে না। তবে ক'টি গরীব-গুর্বো খেয়ে-পড়ে মাঝেসাঝে বাঁচছে; এবং সেটুকু করাও আজকাল আমার কাছে বিপ্লব করার চেয়ে, এমন কি গুরুতে বক্কাবাজি করার চেয়ে দামী কাজ মনে হয়।

    আমি অগত্যা ছেঁকেছুঁকে নিই। শিবুদার মত। ঢপাদিকুসুম বাদছাঁদ দিয়ে।

    এবং রিমি'র রামকৃষ্ণ-বিবেকানন্দ বনাম রামমোহন-বিদ্যাসাগর পোস্টে প্রবল ক দিতে ভুলি না, বাবা !
  • Sibu | 74.*.*.* | ১৮ জানুয়ারি ২০১২ ০৩:৩১515892
  • যা:। টইয়ের ন্যাজ মায়া হয়ে গেছে।
  • Update | 128.*.*.* | ১৮ জানুয়ারি ২০১২ ০৩:৫১515903
  • Name:rimiMail:Country:

    IPAddress:168.26.205.19Date:18Jan2012 -- 12:10AM

    আরে না, নামবাবু, আমি কম্পিটিশনের কথাই বলেছিলাম।
    শিবুদা হল গে আমার বংশের নোক, এক্কেবারে ঠিক বুঝেছে :-)

    পাই, মেয়েদের শিক্ষা এবং মানবিক অধিকারের জন্যে বিবেকানন্দের থেকে অনেক বেশি লড়াই করেছেন এমন মানুষ আছেন। বিবেকানন্দের মূল ফোকাস কখনো ই নারীর অধিকার রক্ষা ছিল না।

    Name:piMail:Country:

    IPAddress:72.83.83.28Date:18Jan2012 -- 12:14AM

    ও, তার মানে কিছুই করেননি ? :)

    নিবেদিতাকে তো এনেইছিলেন সেই জন্য।

    Name:BiplabPalMail:Country:

    IPAddress:63.118.38.200Date:18Jan2012 -- 12:14AM

    RimikeAAA +++

    Rimiircommentgulojatoparchi, tatomugdhohachchi...

    Name:rimiMail:Country:

    IPAddress:168.26.205.19Date:18Jan2012 -- 12:23AM

    আইব্বাপ!! ভুলে গেসলম যে পাই হল নিবেদিতা ইস্কুলের!!! ;-))

    দেখো ভাই পাই, মেয়েদের শিক্ষাপ্রতিষ্ঠানে মেয়েদের জীবনের অনুপ্রেরণা হবার মতন কাজ বিবেকানন্দ করেন নি। বিবেকানন্দ মেয়েদের সেকেন্ড ক্লাস সিটিজেন হিসেবেই দেখতেন, এ নিয়ে কুনো সন্দেহের অবকাশ নাই।

    Name:IMail:Country:

    IPAddress:115.117.248.42Date:18Jan2012 -- 12:28AM

    সবাই কেমন এক্সট্রীম পজিশন নিয়ে লড়ে যাচ্ছে। আর মাঝেমধ্যে কেউ কেউ বলার জন্য বলে নিচ্ছে-হ্যাঁ হ্যাঁ। বললাম তো, ভালো লোক তো ছিলেন। এদিকে আমি যদিও রামকৃষ্ণ মিশনের ছাত্তর, গোলের মধ্যে এই করেছি, বিবেকানন্দ ভালো করে পড়ি নাই। একটু-আধটু পড়েছিলাম, তা-ও ভুলে গেছি। তাই কান খাড়া করা ছাড়া গত্যন্তর নাই।
    যদ্দূর বোঝা যাচ্ছে, ভদ্রলোকের মধ্যে প্রচুর স্ববিরোধিতা ছিল, এবং এটা অপ্রমাণ করার মত কোনো কথা বিবেকানন্দ-অনুরাগীরা ( দুখে ইনক্লুডেড-হায়, দুখের সে ধার কোথায় গেল !) বলতে পারেন নি। যে উদ্ধৃতিগুলো ব্যবহার করা হয়েছে, তার কিছু কিছু, সত্যি বলতে গেলে সাংঘাতিক।
    কিন্তু তাই বলে অমুক মহারাজার পুত্রের জন্মদান-তার মুখের আদল বিবেকানন্দর মত ছিল কিনা- এই পাতি কুচ্ছো ও খেউড় করার কোনো প্রয়োজন ছিল কিনা প্রভু জানেন।
    আমার কাছে ভদ্রলোক একজন অত্যন্ত সোস্যালি অ্যাক্টিভ সন্ন্যাসী, -রাহুল সাংকৃত্যায়ন, স্বামী অগ্নিবেশদের (আজকের অগ্নিবেশ নন, প্রি-আন্না অগ্নিবেশ) মধ্যে এঁর হালকা ছায়া দেখতে পাই। এবং অসম্ভব ডায়নামিক, খুব ভালো অর্গ্যানাইজার। ইনি নইলে আজকের রামকৃষ্ণ মিশন হত কিনা সন্দেহ। যদি বলেন রামকৃষ্ণ মিশন হয়ে কোন কাজের কাজটা হয়েছে, তক্কো করব না। কেননা তক্কো আমার আসে না। তবে ক'টি গরীব-গুর্বো খেয়ে-পড়ে মাঝেসাঝে বাঁচছে; এবং সেটুকু করাও আজকাল আমার কাছে বিপ্লব করার চেয়ে, এমন কি গুরুতে বক্কাবাজি করার চেয়ে দামী কাজ মনে হয়।

    আমি অগত্যা ছেঁকেছুঁকে নিই। শিবুদার মত। ঢপাদিকুসুম বাদছাঁদ দিয়ে।

    এবং রিমি'র রামকৃষ্ণ-বিবেকানন্দ বনাম রামমোহন-বিদ্যাসাগর পোস্টে প্রবল ক দিতে ভুলি না, বাবা !

    Name:sdaMail:Country:

    IPAddress:117.194.193.126Date:18Jan2012 -- 12:28AM

    রিমিদিকে সমর্থন। একটু সাহস করে বলেই ফেলি, বিবুদা, সারদাদেবী - এনারা ভগবান লেভেলের লোকজন, এঁদের কাজকর্মের সমালোচনা মহাপাপ, শুধু ভক্তিভরে চব্বিশ ঘন্টা নমো করে যাওয়াই বিধেয় - এই ধারনা দায়িত্ব নিয়ে ছাত্রদের মাথায় ঢোকায় রামকৃষ্ণ মিশন। মিশনের হাজারটা ভালো কাজ এর পাশাপাশি এই অবদানটুকুও ভুলে যাওয়া যায় না। এবং অন্তত: এই কনটেক্সটে, আর এস এস এর সঙ্গে মিশনের খুব একটা ডিফারেন্স পাই না।

    Name:ridhhimanMail:Country:

    IPAddress:108.218.136.234Date:18Jan2012 -- 12:33AM

    অভিজিতের লেখার অনেকটাই একটু খেলো। 'গ্রন্থাদি' এইসব নিয়ে উক্তি মানে লেখাপড়ার পাট চুকিয়ে দাও এ টা পাগলেও ভাববে না। সে তো মাও না লিন বাও কেউ বলত, (আর এখানকার নক্সালরা), যে যত পড়ে, সে তত মূর্খ হয়'তার্পর কি তারা বই টই সব পড়া ছেড়ে দিল?' এটা পাতি প্রথাগত শিক্ষাকে এটাক করা।

    ব্রিটিশ নিয়ে স্বামীজীর উক্তিতে স্ববিরোধীতা কোথায়? লেখার ভেতর একটা কোটেও দেখলাম না, -ভক্তরা কি বলছে, সেটার সাথে স্ববিরোধীতার সম্পর্ক কি?

    বরং ৩০ ডলারের কোট- বাপস। রস এ সেদিন একটা বেভারলি হিল্‌স পোলো কোট দেখলাম ২৮ ডলার। সিরিয়াসলি বলছি। এই বাকি বোরিং জিনিস গুলো বাদ দিয়ে শুধু এইটা নিয়ে লিখলে জমত। এইটা একমাত্র স্ববিরোধীতা, আর বিশাল লেভেলে। স্বামীজী সাপোর্টার রা কি বলবেন এইটা নিয়ে শুনতে আগ্রহী।

    Name:piMail:Country:

    IPAddress:72.83.83.28Date:18Jan2012 -- 12:35AM

    রিমিদি, তাই তো। আর সেজন্যই একটু বেশি করেই পড়ানো হত হয়তো, মেয়েদের স্কুলের জন্য ওঁর চিন্তাভাবনার কথা।

    হ্যাঁ, মেয়েরা সারদামার প্রশংসা না করে নিবেদিতার করলে অনেক বেশি উপযুক্ত হত।

    তবে 'কোন কিছুই করেননি' জাতীয় সুইপিং স্টেটমেন্ট দিলে বাকি বক্তব্যের ভার কমে যায়।:) সেগুলোর অনেকের সাথে একমত হলেও এটা বলবৈ।:)

    আর হ্যাঁ, বিপদাও ওরকম আধখানা কোট না করলে কোটগুলো আরো সিরিয়াসলি নিতাম।

    Name:IMail:Country:

    IPAddress:115.117.248.42Date:18Jan2012 -- 12:38AM

    সারদামণির কী চাপ ভেবে দেখুন ! একটি সাদাসিধে গ্রাম্য ( ব্যাঙ্গার্থে নয়) মহিলা, সেরেফ ভক্তি আর আদর্শের হাঁড়িকাটে বলি হয়ে গেলেন। একটা গোটা জীবন " আমি যদি দেবী হই !' সিনড্রোমে ভুগে গেলেন কিনা কে জানে। তবে হয়তো মানিয়ে নিতে শিখে গেছিলেন। হয়তো খারাপ লাগতো না। গাদা গাদা লোকে এসে ভক্তিশ্রদ্ধা করছে, দোষের মধ্যে মাঝেমধ্যে একটু-আধটু বাণী দিতে হচ্ছে-ভালৈ লাগতো হয়তো। ভালো লাগলেই ভালো।

    Name:ridhhimanMail:Country:

    IPAddress:108.218.136.234Date:18Jan2012 -- 12:41AM

    ফাদার পোপ টা কে?

    Name:rimiMail:Country:

    IPAddress:168.26.205.19Date:18Jan2012 -- 12:48AM

    হ্যাঁ, সেদিক দিয়ে দেখতে গেলে, সারদামার জীবন বরং তখনকার অনেক বাঙালী মহিলার তুলনায় ভালো ছিল। শিষ্য থাকার দরুণ খাওয়া পরার অভাব হয় নি। অন্যদিকে ছেলে পুলে না হবার জন্যে "বাঁজা" অপবাদে ঘরছাড়া হতে হয় নি, কিম্বা সতীনের ঘর করতে হয় নি, কিম্বা বরের পিটুনি খেতে হয় নি। আবার উল্টোদিকে বছর বছর পোয়াতি হয়ে নিজের শরীরের বারোটা বাজাতেও হয় নি। তখনকার সময়ে বাংলাদেশে এর থেকে ভালো জীবন আর কিইবা হতে পারত?

    Name:SibuMail:Country:

    IPAddress:74.125.59.177Date:18Jan2012 -- 12:55AM

    অভিজিৎ-বাবুর লেখাটি আমার বেশ লেগেছে। ঐ খেতড়ির রাজার ব্যাপারটা ইম্পর্ট্যান্ট এই কারণে যে ওটা দেখায় বিবেকানন্দ অবৈজ্ঞানিক চিকিৎসাপদ্ধতিতে বিশ্বাস করতেন। তবে ছেলের মুখের সাথে বিবেকানন্দের মুখের মিল নিয়ে খোঁচাটা একেবারে আনওয়ারান্টেড।

    রিদ্ধিকে আর একটা বিরাট স্ববিরোধীতা দেখিয়ে দি। বাল্যবিবাহ নিয়ে অভিজিৎ-বাবুর লেখার অংশটা একবার পড়ুন।

    আর সতীদাহ নিয়ে বিবেকানন্দের কমেন্টটা তো একেবারে অমানবিক। জীবে প্রেম আর সতীদাহের সমর্থন - এ দুটো এক ভাবেই মেলানো যায়। ওনার মতে মেয়েরা (অন্তত: বিধবা মেয়েরা) মানুষ তো নয়ই, জীবও নয় - জড়পদার্থ।
  • Biplab Pal | 69.*.*.* | ১৮ জানুয়ারি ২০১২ ০৫:১৮515914
  • জননেতা, গণনেতা এবং ধর্মনেতা-এদেরকে আমার খুব ভয়। কারন এরা অভিনেতার অভিনেতা। বিবেকানন্দের ক্ষেত্রেও সেটা কিছুটা সত্য-সেটা তার জীবনী এবং রচনাবলী যে পড়েছে সেই বুঝবে। এখন সেই অভিনয় করে, উনি মিশন বানিয়েছেন-তাতে আমি, ইপ্সিতা বা রিমি রা পড়েছে। সুতরাং সেই অভিনয়কে খারাপ বললে, আমাদের নিজেদের অকৃতজ্ঞতা প্রকাশ করা হয়। এটা মেনে নিচ্ছি।

    কিন্ত আমার বক্তব্য ছিল বিবেকানন্দের সমাজ এবং রাজনীতি নিয়ে শ্লোগান গুলো নিয়ে। আমি অবশ্য অভিজিতের মতন নেগেটিভ বক্তব্যতে যাচ্ছি না-যেগুলোকে লোকে বিবেকানন্দের সব থেকে পজিটিভ শ্লোগান বলে, সেইগুলোর সারবত্তা নিয়েই প্রশ্ন তুলেছি। উত্তর পেলে খুশী হব।

    মোদ্দা কথা প্রতিটা মানুষ জৈবিক। ব্রহ্মচারী ইত্যাদি মানুষের সেই জৈবিক প্রবৃত্তি বিরুদ্ধে। ফলে রামকৃষ্ণ মিশনে ছেলেদের মধ্যে একটা "সমকামী" সম্পর্ক তৈরী হয় বা হওয়ার সুযোগ থাকে। নারী বর্জিত থেকে মোটেও কোন ম্যাচো পুরুষ তৈরী হয় না-বরং নারী বর্জিত পরিবেশে বল হলে, পারভার্টেড পুরুষ তৈরী হয়। আর কৈশরে যে প্রেম করে নি- সে ব্যাটা আর সেই সময়কে ফিরেও পাবে না। নারীর প্রেমে পড়েও ছেলেপিলে নষ্ট হতে দেখেছি-ঈশ্বর প্রেমেও নষ্ট হতে দেখেছি। মোদ্দা কথা, একজন ছেলের বড় হয়ে ওঠার জন্যে তার ছোটবেলা থেকে বালিকা বন্ধু দরকার-এবং তাকে এই ব্যাপারে ডিপ্রাইভ করা মানবিক অপরাধ। যেটা আমাদের ওপর হয়েছিল। একই কথা যারা সারদাশ্রমে বা নিভেদিতা স্কুলে পড়ে তাদের জন্যে কাম্য।
  • pi | 128.*.*.* | ১৮ জানুয়ারি ২০১২ ০৫:২৭515925
  • সমকামী হওয়া পারভার্টেড !! :o

    বিপদা, সেই পুরানো তর্ক আবার করে করতে পারবো না :((
  • aka | 75.*.*.* | ১৮ জানুয়ারি ২০১২ ০৫:৩৭515936
  • অভিজিত রায়ের লেখাটা তো বেশ। যাঁরা এর বিরুদ্ধে তাঁরা ওনার যুক্তিগুলো বেশ তথ্য টথ্য দিয়ে খণ্ডন করুন না কেন, আমরা পড়ি।

    দুখের পয়েন্টা ভ্যালিড, আংশিক কোট করলে বোঝা যায় না। যেমন এই ক্ষেত্রে মানে বদলে গেছে।

    পুরনো একটি প্রশ্ন মনে পড়ে গেল মূলত এই নীচের লাইনটা নেটে দেখে।

    স্বামীজি নাকি নিবেদিতাকে এই লাইনটি লিখেছিলেন - "I never had any jealousy about what friends you made. You are free, have your own choice, your own work'. এটা কি কোন চিঠির উত্তরে পড়লে কনটেক্সট বোঝা যাবে?

    নিবেদিতার সংস্পর্শে আসিয়া স্বামীজির মনে কি ভাবের উদয় হইয়াছিল?
  • Biplab Pal | 69.*.*.* | ১৮ জানুয়ারি ২০১২ ০৫:৪২515947
  • pi
    [] কোন সেক্সুয়াল এক্টি ই পারভার্টেড না-যদি "ন্যাচারালিজম" আমার যুক্তির বেস হয়।

    কন্যা-পিতা এবং মাতা-সন্তানের মধ্যে সেক্স কি পার্ভাটেড? ১০০% লোক এটাকে তাই বলবে। কিন্ত বিবর্তনের দিকে তাকালে এটা মোটেও ন্যাচারালিজমের বাইরে না।

    [] সমকামীতার ব্যাপারটাও তাই-বিজ্ঞানের চোখে স্বাভাবিক। কিন্ত সেই যুক্তিতে সমকামিতা স্বাভাবিক সেক্স হলে, কন্যা-পিতার সেক্স ও স্বাভাবিক হয়। পারভার্টেড হয় না।

    [] তবে রামকৃষ্ণ মিশনের ছেলেদের মধ্যে সমকামিতাকে আমি পারভার্টেড বলি নি। সরি। আমি আরো কিছু মিন করে ছিলাম। ছেলেরা ৬ দিন নারীমুখ না দেখে এত তৃষ্ণার্ত থাকত রবিবারে যখন মায়েরা ছেলেদের সাথে দেখা করতে আসত-ওরা সুন্দরী "মা" দের দেখে, তাদের পেছনে পেছনে ঘুরত। আমার ব্যাপারটা দৃষ্টিকটূ লেগেছিল-কারন আমি ১১/১২ এ ওখানে পড়তে গেছিলাম। যারা
    ওখানে ক্লাস ৫ থেকে পড়েছে, তাদের কাছে এগুলো ছিল জলভাত। এগুলো সমাজবিচ্ছিন্ন হয়ে বড় হওয়ার দোষ।
  • pi | 128.*.*.* | ১৮ জানুয়ারি ২০১২ ০৫:৫৭515959
  • ১, ২ নিয়ে একেবারে সহমত নই, কিন্তু ঠিক এই বিষয় নিয়েই আপনার সাথে বিস্তর তর্ক হয়ে গেছিল, খুঁজে দেখি পাই কিনা। আবার কেঁচে গণ্ডুষ করতে পারবো না। :(
  • pi | 128.*.*.* | ১৮ জানুয়ারি ২০১২ ০৫:৫৮515970
  • লোকজনকে বলেছিলুম টইয়ে পোস্ট করলে ব্যাকাপ রাখতে, কেউ রেখে থাকলে পোস্ট করে দিন একটু।

    মাঝে তো আরো বিস্তর আলোচনা হয়ে গিয়েছিলো :(
  • Sibu | 74.*.*.* | ১৮ জানুয়ারি ২০১২ ০৬:০২515981
  • দুখের লেখাটা পড়লাম। পড়ে দুটো কথা মনে হল।

    ১। ব্যক্তি বিবেকানন্দের ওপর অশ্রদ্ধা বেড়ে গেল। মাকে খুশী করার জন্য বিবাহ! আর পাঁচটা অমানুষ পুরুষের উক্তির মত। মায়ের জন্য দাসী আনতে যারা বিয়ে করে। এই লোকটা কিনা নারীমুক্তির দিশারী ইত্যাদি। হোয়াট এ জোক! এ কি মেয়েদের ছাগল পাঁঠার সমগোত্র মনে করত নাকি, যে মাকে খুশি করার জন্যে যে কোন একটাকে বিয়ের বেদীতে বলি দেওয়া যায়!!

    ২। এ লোকটার বেম্মচর্য্যও খুব গুরুত্বপূর্ণ কিছু ছিল না। হলে সেই ব্রত মাকে খুশী করার জন্য ভাসিয়ে দেবার কথা কি বলা যায়?

    যাউগ্গিয়া।
  • name | 69.*.*.* | ১৮ জানুয়ারি ২০১২ ০৬:৪২515992
  • বিপ্লববাবু আপনার
    Date:18 Jan 2012 -- 05:18 AM
    পোস্টটি আপনার বাপমায়ের জন্য। যাঁরা আপনাকে ঐ ইস্কুলে ভর্তি করেছিলেন। এটা চিঠি লিখে বাড়িতে পাঠান। বিবেকানন্দ আপনাকে ঐ ইস্কুলে পড়তে বলেননি। অন্য ইস্কুলে পড়লেই পারতেন! ইন জেনেরল রামকৃষ্ণ মিশনের ভাল ইস্কুলগুলোতে (নরেন্দ্রপুর অন্যতম) চান্স পাবার জন্য সব হেদিয়ে মরে যায়, মহারাজদের হাতে পায়ে ধরতে বাকী রাখে... আবার বড় বড় কথা। যত্তসব!
  • aka | 75.*.*.* | ১৮ জানুয়ারি ২০১২ ০৭:০২516003
  • name নিঘ্‌ঘাত রামকৃষ্ণ মিশনের ছাত্র। :)

    কিন্তু নেম নিশ্চয়ই বিবেকানন্দ ভালো করে পড়েছে বোধ হচ্ছে, অভিজিত রায়ের বক্তব্য গুলো খণ্ডন করুন না।
  • Biplab Pal | 69.*.*.* | ১৮ জানুয়ারি ২০১২ ০৭:০৬516014
  • বিপ্লববাবু আপনার
    Date:18Jan2012 -- 05:18AM
    পোস্টটি আপনার বাপমায়ের জন্য। যাঁরা আপনাকে ঐ ইস্কুলে ভর্তি করেছিলেন। এটা চিঠি লিখে বাড়িতে পাঠান। বিবেকানন্দ আপনাকে ঐ ইস্কুলে পড়তে বলেননি। অন্য ইস্কুলে পড়লেই পারতেন! ইন জেনেরল রামকৃষ্ণ মিশনের ভাল ইস্কুলগুলোতে (নরেন্দ্রপুর অন্যতম) চান্স পাবার জন্য সব হেদিয়ে মরে যায়, মহারাজদের হাতে পায়ে ধরতে বাকী রাখে ... আবার বড় বড় কথা। যত্তসব!


    [] দেখুন বিতর্ক হচ্ছে বিবেকানন্দকে নিয়ে-সেখানে আমার ব্যক্তি জীবন টেনে কি হবে? আমি পরীক্ষা দিয়েছিলাম, নরেন্দ্রপুরে সুযোগ পাই-সেখানে স্টান্ড করা সব ছেলেই প্রায় ছিল আমাদের ব্যাচে। না-কোন মহারাজকে ঘুনাক্ষরেও আমি বা আমার ফ্যামিলি চিনত না। এটা ঠিক মিশনের ৫০% ছাত্র আসে, ধনী শিষ্য ফামিলি থেকে। আমরা তার মধ্যে পড়ি না। আর আমার বাবা আমাকে সেইন্ট জেভিয়ার্সে ভর্তি হতে বলেছিল। আমি তখন বিবেকানন্দে মোহিত। নরেন্দ্রপুরে ভর্ত্তি হওয়ার চয়েসটা আমারই।

    [] আমি মিশনের সাথে এখনো সম্পর্ক তিরোহিত না। মিশনের ভাল কাজে, মানব সেবার কাজে ডাকলে অবশ্যই যাব। ট্রাবুকো ক্যানিয়নের রামকৃষ্ণ মিশনের লাইব্রেরী বা হলিউডের রামকৃষ্ণ মিশনে আমি রেগুলার যেতাম। মানব সেবার আদর্শ সব ধর্ম, বিতর্ক এবং আস্তিকতা, নাস্তিকতার ওপরে। এটা এখনো মনে করি।

    [] আপনি কিন্ত আমার তোলা প্রশ্ন গুলোর উত্তর দিতে পাচ্ছেন না। মাববপ্রেমী বিবেকানন্দ, সফল সংগঠক বিবেকানন্দকে আমি মেনে নিয়েছি। আমি যেটা মানতে পারছি না, সেটা হচ্ছে বিবেকানন্দের শ্লোগান সর্বস্য সংস্কারমূলক কথাবার্তা-য়া এবসার্ড এবং এই পথে ভারত বা ভারতবাসীর হিন্দু ধর্ম কোন দিন ও এগোবে না- তা ছারা নারী বিষয়ে তার কথাবার্ত্তা ও মেনে নেওয়া যায় না। এটা আমার মত। আপনার দিকের যুক্তিটা রাখুন। সেটা না রেখে ব্যক্তিগত আক্রমন করছেন কেন?
  • Biplab Pal | 69.*.*.* | ১৮ জানুয়ারি ২০১২ ০৭:০৮516025
  • বিপ্লববাবু আপনার
    Date:18Jan2012 -- 05:18AM
    পোস্টটি আপনার বাপমায়ের জন্য। যাঁরা আপনাকে ঐ ইস্কুলে ভর্তি করেছিলেন। এটা চিঠি লিখে বাড়িতে পাঠান। বিবেকানন্দ আপনাকে ঐ ইস্কুলে পড়তে বলেননি। অন্য ইস্কুলে পড়লেই পারতেন! ইন জেনেরল রামকৃষ্ণ মিশনের ভাল ইস্কুলগুলোতে (নরেন্দ্রপুর অন্যতম) চান্স পাবার জন্য সব হেদিয়ে মরে যায়, মহারাজদের হাতে পায়ে ধরতে বাকী রাখে ... আবার বড় বড় কথা। যত্তসব!


    [] দেখুন বিতর্ক হচ্ছে বিবেকানন্দকে নিয়ে-সেখানে আমার ব্যক্তি জীবন টেনে কি হবে? আমি পরীক্ষা দিয়েছিলাম, নরেন্দ্রপুরে সুযোগ পাই-সেখানে স্টান্ড করা সব ছেলেই প্রায় ছিল আমাদের ব্যাচে। না-কোন মহারাজকে ঘুনাক্ষরেও আমি বা আমার ফ্যামিলি চিনত না। এটা ঠিক মিশনের ৫০% ছাত্র আসে, ধনী শিষ্য ফামিলি থেকে। আমরা তার মধ্যে পড়ি না। আর আমার বাবা আমাকে সেইন্ট জেভিয়ার্সে ভর্তি হতে বলেছিল। আমি তখন বিবেকানন্দে মোহিত। নরেন্দ্রপুরে ভর্ত্তি হওয়ার চয়েসটা আমারই।

    [] আমি মিশনের সাথে এখনো সম্পর্ক তিরোহিত না। মিশনের ভাল কাজে, মানব সেবার কাজে ডাকলে অবশ্যই যাব। ট্রাবুকো ক্যানিয়নের রামকৃষ্ণ মিশনের লাইব্রেরী বা হলিউডের রামকৃষ্ণ মিশনে আমি রেগুলার যেতাম। মানব সেবার আদর্শ সব ধর্ম, বিতর্ক এবং আস্তিকতা, নাস্তিকতার ওপরে। এটা এখনো মনে করি।

    [] আপনি কিন্ত আমার তোলা প্রশ্ন গুলোর উত্তর দিতে পাচ্ছেন না। মাববপ্রেমী বিবেকানন্দ, সফল সংগঠক বিবেকানন্দকে আমি মেনে নিয়েছি। আমি যেটা মানতে পারছি না, সেটা হচ্ছে বিবেকানন্দের শ্লোগান সর্বস্য সংস্কারমূলক কথাবার্তা-য়া এবসার্ড এবং এই পথে ভারত বা ভারতবাসীর হিন্দু ধর্ম কোন দিন ও এগোবে না- তা ছারা নারী বিষয়ে তার কথাবার্ত্তা ও মেনে নেওয়া যায় না। এটা আমার মত। আপনার দিকের যুক্তিটা রাখুন। সেটা না রেখে ব্যক্তিগত আক্রমন করছেন কেন?
  • name | 69.*.*.* | ১৮ জানুয়ারি ২০১২ ০৭:৪২516036
  • বিপ্লববাবু ব্যক্তিগত আক্রমণের অধিকার কি শুধু আপনার একার? আপনি তো শুধুমাত্র স্বামীজির সমাজ সংস্কার নিয়ে কথা বলছেন না বিবেকানন্দের জৈবিক প্রবৃত্তি নিয়ে গবেষণা করছেন। আগে আপনি ঠিক করুন কোন বিষয়ে ফোকাস করবেন। তারপর আমি কথা বলব। বিবেকানন্দের আলোচনায় বসে আরও পাঁচটা বিষয় এসে গেল ... সারদার কলামূলো পাবার সুবিধা ছিল কিনা না কি ... কথামৃতের রামকৃষ্ণ ভুল বা লীলাপ্রসঙ্গে ঠিক সেই করতে গিয়ে রামকৃষ্ণ মিশনের ইস্কুলগুলোর নীতি ঠিক না কি সেখানে ইন চার্জ মহারাজের সঙ্গে সুপারের ঠিক কেমন সম্পর্ক তার সঙ্গে নারী মুক্তি আন্দোলন সারদামঠ আবার নিবেদিতা সেই সঙ্গে শঙ্করীপ্রসাদ বসু... এই ভাবে তো আলোচনা হয় না। আর সেই সঙ্গে ইম্পোটেন্সির আলোচনা তো আছেই -- আহার নিদ্রা আর মৈথুনের বৃত্তের বাইরে পশুপ্রবৃত্তি আর কবেই বা বেরোতে পেরেছে? আমি মশায় এত প্রতিভার অধিকারী নই। তাই আপনার সব পূর্ব আলোচনার সার ঘেঁটে দেখে বলুন ঠিক ঠাক কি নিয়ে আপনি আগ্রহী। আমি চেষ্টা করব।
    ওহ, আপনি সাদার্ণ ক্যালিফোর্নিয়ার সেন্টারে যেতেন সেখানে তো প্রচুর আলোচনা হয়; কখনও স্বাহানন্দ বা সর্বদেবানন্দ স্বামীজিকে এই দার্শনিক প্রশ্নগুলো করেন নি? ওঁদের সঙ্গে আলোচনায় কি পেয়েছেন তা ভাগ করে নিলে ভালো লাগবে।
  • Biplab Pal | 69.*.*.* | ১৮ জানুয়ারি ২০১২ ০৮:৩৮516047
  • বিপ্লববাবু ব্যক্তিগত আক্রমণের অধিকার কি শুধু আপনার একার?

    #################
    আমি কাকে এই টই এ আক্রমন করলাম?

    ##############
    আপনি তো শুধুমাত্র স্বামীজির সমাজ সংস্কার নিয়ে কথা বলছেন না বিবেকানন্দের জৈবিক প্রবৃত্তি নিয়ে গবেষণা করছেন।

    ওটা অভিজিতের লেখাতে এসেছে। আমার বক্তব্য হচ্ছে ব্রহ্মচর্য্য মানুষের জৈবিক প্রবৃত্তির বিরুদ্ধে। বিবেকানন্দের জৈবিক প্রবৃত্তি নিয়ে কিছু লিখি নি-ওটা বিবেকানন্দের থাকলে বা না থাকলে আমার কিছু আসে যায় না। আমি তার সামাজিক চিন্তার ভিত্তিকে দুর্বল এবং ভুল বলছি।

    ##################

    আগে আপনি ঠিক করুন কোন বিষয়ে ফোকাস করবেন। তারপর আমি কথা বলব।



    আমার লেখাটা ফোকাসড না?????

    ######################
    দক্ষিন ক্যালিফোর্নিয়ার রামকৃষ্ণ মিশনে পাঠচক্রে আমি দুদিন গিয়ে, বেশ কিছু গন্ডোগল হওয়াতে আমি আর যায় নি। স্বামীজির রচনা থেকে পাঠ হচ্ছিল-আমি স্বামীজির রচনার দুর্বলতা যুক্তি দিয়ে দেখালাম। ভক্তরা ক্ষেপে গেল। বললো তোমার জন্যে না স্বামীজির রচনা শুনতে এসেছি। যদিও আরেক সন্নাস্যী [ যিনি আমেরিকান], আমাকে সেই যাত্রায় ভক্তরোষ থেকে বাঁচায়-বুঝলাম এসব পাঠচক্র হচ্ছে গাধাদের আড্ডা। এরপরে পাঠচক্রে যায় না-স্বামীজিদের সেবামূলক কাজে ডাকলে সারা দিই এবং দেব।
  • rimi | 75.*.*.* | ১৮ জানুয়ারি ২০১২ ০৮:৪৭516058
  • আরে যৌনতা নিয়ে আলোচনা করতে তো স্বামীজিই শিখিয়েছেন, মাদ্রাজিদের বলেছেন না যোনিকীট?:-)
  • aka | 75.*.*.* | ১৮ জানুয়ারি ২০১২ ০৮:৪৮516070
  • না: name সাড়া জাগিয়ে শুরু করলেও প্রত্যাশা পূরণে ব্যর্থ, টেস্ট খেলার ধক নেই, শুধুই টি-২০। বিটিং অ্যারাউন্ড দা বুশ। :(
  • name | 69.*.*.* | ১৮ জানুয়ারি ২০১২ ০৯:০৯516081
  • আচ্ছা পরে আরও বিস্তারিত বলার আগে তিনটা লাইন লিখে যাই আপনার বর্তমান পোস্টের পরিপ্রেক্ষিতে। স্পষ্টত, আজও যিনি বিবেকানন্দকে বুঝেছেন, পাঠ চক্রের কেন্দ্রের যে স্বামিজী, তিনি কিন্তু আপনাকে, আপনার যুক্তিকে শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করলেন। এইটিই বিবেকানন্দের শিক্ষা। প্রাচীন ভারতের শিক্ষা। শ্রদ্ধা। এই শব্দটার উপর একটু মেডিটেট করুন দেখবেন যে ভয়ের কথা বলছিলেন সেটার অন্ধকার ক্ষীণ হতে শুরু করবে।
    দ্বিতীয়ত, শ্রীরামকৃষ্ণ বলতেন যারা খানদানী চাষা তারা বারো বছর অনা বৃষ্টি হলেও চাষ করা ছাড়ে না। আর আপনি, যাঁর কিনা জানবার এত আগ্রহ, একদিন গিয়ে অপছন্দের ঘটনা দেখে "গাধাদের আড্ডা" বলে চলে এলেন? আপনি "খানদানী" বটেন তো? নইলে আমিও যা বলব "গাধার" মত বলে উড়িয়ে দেবেন যে!
    তৃতীয়ত, আবারও শ্রীরামকৃষ্ণ : যার চাপরাশ আছে তার কথাই শুনতে হয়। আপনি পাঠচক্রের ভক্তদের কথা শুনে সিদ্ধান্তে পৌঁছালে তো হবে না মশাই। ওখানের, মানে, বেদান্ত সেন্টারের স্বামীজীদের বা ভিজিটিং বক্তাদের কথা শুনতে হবে। যাঁরা সমস্ত জীবন এই সব নিয়ে পড়েছেন, ভেবেছেন বা বলা ভালো নিজেদের উৎসর্গ করেছেন।
    আমারও "চাপরাশ" নাই ... তবে আমি আমার মত করে চেষ্টা করব।
    কিন্তু বেছে বেছে আমার লেখাগুলো-ই উড়ে যায় যে... গুরুচন্ডালী বেশ চতুর উট; কাঁটা বেছে খায়!
  • Biplab Pal | 69.*.*.* | ১৮ জানুয়ারি ২০১২ ০৯:১৪516092
  • নেমে বিবেকানন্দে নিয়ে কিছুই পড়েন নি। পড়লে, শিক্ষার ক্ষেত্রে অভিজিতের লেখার উত্তর দিতে পারতেন। ঐখানে অভিজিতের লেখাটা দুর্বল ছিল। দুর্বল ছিল বৃটিশদের নিয়ে স্বামীজির বক্তব্যে। কনটেক্সটটা জানলেই নেমে লিখতে পারত।

    আমার লেখার উত্তর অবশ্য আশা করছি না-কারন সেটা বিবেকানন্দ রচনাবলী থেকে হবে না- সেক্ষেত্রে তাকে দর্শন শাস্ত্রের আরো গভীরে ঢুকতে হবে-আর সেটা করলে, বিবেকানন্দের রচনাবলীর দুর্বলতা নিজেই বুঝতে পারত।
  • pi | 72.*.*.* | ১৮ জানুয়ারি ২০১২ ০৯:৪৪516103
  • আপনি যখন সবার সব পোস্ট মন দিয়ে পড়েন, তখন এও নিশ্চয় দেখেছেন, অনেকের অনেক পোস্টই উড়েছে :(
    যতটুকু পারা গেছে, দেওয়া হয়েছে। সব সময় তো নজর্‌র রেখে বসে থাকা যায়না। এবার থেকে টই আপডেট না হলে, যে যার পোস্টের একটা কপি রেখে দেবেন, অনুরোধ রইলো।
  • name | 69.*.*.* | ১৮ জানুয়ারি ২০১২ ০৯:৪৯516114
  • তো, আপনি বিপ্লববাবু অভিজিতের দুর্বলতা দেখতে পাচ্ছেন। তবে আমায় দেখাতে বলছেন কেন? আশ্চর্য্য!

    আর, বিবেকানন্দ তো দর্শনের ক্ষেত্রে "বনের বেদান্তকে ঘরে" আনার কথা বলেছিলেন। যেটা কিনা "প্র্যাক্টিক্যাল" অ্যাপ্লিকেশন আর আপনি যেভাবে দেখতে চাইছেন সেটা থিওরেটিক্যাল দিকটা। এখন থিওরেটিক্যাল ফিসিক্সেও যা প্রেডিক্টেড হয় আর এক্সপেরিমেটালি করতে গেলে যে সব রিকোয়্যার্মেন্ট আর লিমিটেশন আসে, সে তো যে কেউ বোঝে। আমি সত্যিই এখনও বুঝি নি আপনার ফোকাসটা ঠিক কোথায়, প্র্যাক্টিক্যাল বেদান্ত না কি ফিলোসফিক্যাল ডিটেল? আর সেটা না বুঝলে শুরু করব কোথা থেকে? আশ্চর্য্য!
  • name | 69.*.*.* | ১৮ জানুয়ারি ২০১২ ০৯:৫৪516125
  • এই 09:49 AM বিপ্লববাবুর উদ্দেশে।
  • umesh | 80.*.*.* | ১৮ জানুয়ারি ২০১২ ১৫:২২516147
  • গড়পড়তা বাঙালীদের মধ্যে একটা অদ্ভুত মানসিকতা হলো,
    তুমি হিন্দু দেব-দেবী নিয়ে মশকরা করো, লক্ষী-সরস্বতী (দেবী) দের নিয়ে জোকস বলো (even x rated), সে গুলো বেশ enjoy করবে, হ্যা, হ্যা করবে।
    কিন্তু raamkrishna বা সারদা বা বিবেকানন্দ নিয়ে কিছু বললেই তোমার উপর হামলে পড়বে।
  • omnath | 59.*.*.* | ১৮ জানুয়ারি ২০১২ ১৫:২২516136
  • ভাবো, এই বাজারে আমি একটিও কথা কই নাই। শুধু "শ্রদ্ধা" পড়ে ২০০৫ সালের এপ্রিল মে মাসের ঈশানের সাথে বালায় চলা একটা ল-অ-অ-অ-অ-অ-ম্‌-ম্‌ - ম্‌ ব-আ -আ-আ-আ-আ তক্কের কথা মনে পড়ে গেল। আহা সেসবের আর্কাইভ ও আজ নাই, (আমার ব্যক্তিগত এমেস ওয়ার্ড কপি ছাড়া) ;-)
  • maximin | 59.*.*.* | ১৮ জানুয়ারি ২০১২ ১৭:২৭516158
  • দশ বারো বছর বয়েস থেকে আশ্রমপাড়ায় থেকেছি। মিশনের বিল্ডিঙ একদম বেলুড়মঠের মডেলে। নিজস্ব স্কুল ছিলনা, কিন্তু ছেলেদের হস্টেল ছিল। ছেলেগুলো তো বেশ নর্মাল ছিল।
  • aka | 168.*.*.* | ১৮ জানুয়ারি ২০১২ ১৮:৩৬516169
  • name বুঝল না আপত্তি কোথায়? কথায় আর কাজে। এরমধ্যে প্র্যাকটিকাল, থিওরেটিকাল, এম্পেরিকাল কোদ্দিয়ে এল। দাবী একটাই অভিজিত রায়ের পয়েন ধরে ধরে খণ্ডন করুন কেন অভিজিত যা বলছেন তা ঠিক নয়।
  • omnath | 59.*.*.* | ১৮ জানুয়ারি ২০১২ ২০:০৩516181
  • সমস্যা যা বুঝলাম, অভিজিত রায়ের লুপহোল বিপ জানেন। সুতরাং সেগুলো বলার পরে উনি বলবেন এতো জানিই। আপনি আমার পয়েনগুলো কাটুন। আর বিপ-র পয়েন কাটা মানে ধর্মের বেসিক জায়গা থেকে লড়ে বেদান্ত বা প্র্যাকটিকাল বেদান্তের শ্রেষ্ঠত্ব প্রমাণ করা যা ভিকিদা অলরেডি করে গেছেন। মুশকিল একটাই তখন বিপ জন্মাননি বলে উনি তক্কটা এখন করতে চান। তো PM / name ই ভরসা আরকি। তারপরে তখনকার ঐতিহাসিক ও সামাজিক প্রেক্ষাপট টেনে, ভিকিদার তৎকালীন রাজনৈতিক ও সমাজচিন্তা যে একেবারে জালি ছিল না সেটা পোমাণ করা। উ: চাপ কি কম?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত মতামত দিন