এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩১৭৯৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dr. sen | 131.*.*.* | ৩০ জুলাই ২০১৩ ১৪:৫৫525619
  • http://www.telegraphindia.com/1080920/jsp/frontpage/story_9861298.jsp
    "the Singur project with the Tatas was basically sound. West Bengal badly needs industries and new employment and income earning opportunities, and Tatas with the ancillary enterprises would help in that greatly, and also encourage a new image of West Bengal as being no longer hostile to industrial investment."

    "for the moment the political attraction of street activism seems dominant, supplemented intellectually by the old physiocratic illusion of prosperity grounded only on agriculture. The latter piece of romantic thought cannot but fade over time with the influence of realism (no country has ever achieved much prosperity on the basis of agriculture alone). But at this moment realism looks like a distant dream."
  • রঙধনু | 69.*.*.* | ৩০ জুলাই ২০১৩ ১৪:৫৬525620
  • তাহলে? বোঝা গেলো তো? এই ভরা শ্রাবণে হরধনু-র নাম লেখাতেই কিরকম ধীরে ধীরে কুজ্ঝটিকা পরিষ্কার হচ্ছে। এবার ধুজ্জোটি, ধুজ্জোটি, ধুজ্জোটি, ধুজ্জোটি গুনে গুনে চৌত্রিশ বার বললে আরও পরিশ্কার হবে 'বামপ্রেম' প্রকৃতই 'বামপন্থা' প্রেম কিনা। তখন 'কথিত', 'স্বীকৃত' আর 'তথাকথিত' শব্দচয়নের পুনরাবৃত্তি কমলেও কমতে পারে। আর একশ` আট বার বললে মহাপুরুষ হওয়া কে আটকায়?
    জ্যোতি বসু বা বুদ্ধদেব ভট্টাচার্য্যর কাছা টানাটানি পরে করা যাবে`খন।
  • এক বামপন্থী | 103.*.*.* | ৩০ জুলাই ২০১৩ ১৫:৩০525622
  • ওপরে দেওয়া লিন্ক থেকে অমর্ত্য সেনের বক্তব্য পড়ে একটু হাসলাম। উনি যেমন কোন দেশ দেখতে পাননি যেখানে শিল্প ছাড়া প্রগতি হয়েছে, আমিও আজ অবধি তেমন কোন দেশ দেখতে পাইনি। আমার অবশ্য বয়্সজনিত কারণে চোখে চালসে পড়েছে (দুর্জনে বলে), যাক সেকথা।

    তবে ঈশাণ এচডীআই আর শিল্পায়নের একটা আপাতঃ বিরোধ তৈরী করার চেষ্টা করায় বেশ অবাকই হয়েছিলাম। বেসিক এডুকেশন-হেল্থ আর শিল্পায়নের যে বিরোধ হতে পারে, আগে ভাবিনি। এগুলো একে অন্যের পরিপূরক হিসেবে কাজ করে, এমনটাই জানতাম।
  • PM | 131.*.*.* | ৩০ জুলাই ২০১৩ ১৫:৩৯525623
  • এই তো, এক্ষুনি কেরালার উদাহরন আসবে। শিল্প ছাড়াই হাই HDI দেখাতে। কেরালার GDP র একটা বিশাল অংশ ( <30%)ওভার্সিজ রেমিটেন্স থেকে আসে এটা সাবধানে চেপে যাওয়া হবে।

    শিল্প হলেই HDI ভালো হয় না। কিন্তু শিল্প ছাড়া HDI বাড়া মুসকিল, কেরালার মতো ব্যতিক্রমি টাকা আমদানির সোর্স না থাকলে
  • PT | 213.*.*.* | ৩০ জুলাই ২০১৩ ১৫:৪৫525624
  • ছোঃ!! শেষ পর্যন্ত অমর্ত্য সেনকে আশ্রয় করে তক্কে জিততে চাইছেন?
  • pinaki | 148.*.*.* | ৩০ জুলাই ২০১৩ ১৫:৫২525625
  • পাওয়া গেল কী কোনো লিং, টাটার বিরুদ্ধে আবাপর ষড়যন্ত্রের?
  • এক বামপন্থী | 103.*.*.* | ৩০ জুলাই ২০১৩ ১৫:৫৬525626
  • ঐ যাঃ, অমর্ত্য সেনের আশ্রয় কিন্তু আগে আমি নিইনি! ঃ-)
  • cm | 127.*.*.* | ৩০ জুলাই ২০১৩ ১৭:২৫525628
  • আপনারা আলোচনা করেন আমি মজার খবর দি। পয়লা আগস্টে বোম্বেতে শিল্প সম্মেলন কারা আসবেন বলেন দেখি? বচ্চন, শাহরুখ, মিঠুন, বাপি লাহিড়ি, ইত্যাদি প্রভৃতিরা। অবশ্যই শিল্প সম্মেলনে শিল্পীরা আসবেন না ওদের জন্যই তো সব। জয় বাবা উৎসব শিল্প।
  • PT | 213.*.*.* | ৩০ জুলাই ২০১৩ ১৭:৩১525629
  • ".....গেয়ে গান নাচে বাউল, গান গেয়ে ধান কাটে চাষা।" কবি কি কোথাও শ্রমিকের কথা বলিয়াছিলেন?
  • maximin | 69.*.*.* | ৩০ জুলাই ২০১৩ ১৭:৫৩525630
  • এচডিআই আর শিল্পায়নের বিরোধ শুধু ইশান কেন অনেকেই তৈরি করছে। অমর্ত্য সেনকে ডিনাই করতে হয়েছে, রীতিমত লেটার টু দি এডিটর লিখে (দি ইকনমিস্ট এ)। (গ্রোথ-মিডিয়েটেড সিকিয়োরিটি)। শুধু তাই নয়, সেন বলেছেন I was never against liberalization, ask Manmohan.
  • maximin | 69.*.*.* | ৩০ জুলাই ২০১৩ ১৭:৫৮525631
  • রিফর্ম পার্ট ওয়ান রিফর্ম পার্ট টু। তবে কৃষি দিয়ে সব হবে, এমনকি লোকজন কাজও পাবে, অর্থনীতিতে এমনটা লেখে না। আবার জোর করে উচ্ছেদ করার পক্ষেও কেউ বলে না।
  • ddt | 135.*.*.* | ৩০ জুলাই ২০১৩ ১৮:৩৩525632
  • ম্যাক্সিদি'র সাথে একমত,

    "তবে কৃষি দিয়ে সব হবে, এমনকি লোকজন কাজও পাবে, অর্থনীতিতে এমনটা লেখে না। আবার জোর করে উচ্ছেদ করার পক্ষেও কেউ বলে না।"

    PM-দা,
    কেরালার রেমিটেন্স তত বেশি না। আঁক কষে দেখলুম। SDP-র 14.8% এলো। এই দ্যাখেন ডেটা সোর্সঃ

    http://www.hindu.com/2008/08/19/stories/2008081954710500.htm

    http://mospi.nic.in/Mospi_New/upload/State_wise_SDP_2004-05_14mar12.pdf
  • pi | 118.*.*.* | ৩০ জুলাই ২০১৩ ১৮:৪০525633
  • দেশে কৃষি দিয়ে সব হবে, শিল্প লাগবেই না, এরকম দাবি এখানেও কেউ করেছে কি ?
  • PT | 213.*.*.* | ৩০ জুলাই ২০১৩ ১৮:৪৭525634
  • ঠিক ঠিক! কিন্তু সিঙ্গুরে কি উচ্ছেদের কথা সরকার বলেছিল? কম্পেনসেশনের পরিমাণ নিয়ে মতভেদ ছিল কিন্তু কম্পেনসেশনের আলোচনা চালু থাকলে সেই পদ্ধতিটাকে কি উচ্ছেদ বলা যায়?
  • ddt | 135.*.*.* | ৩০ জুলাই ২০১৩ ১৯:২০525635
  • আমার দু'পয়সা।
    ভাগবতীসায়েব আর সেনমহাশয় একে আরেককে কম বাজারবাদী দেখানোর চেষ্টায় মেতেছেন। এই যুদ্ধু ভাগবতীসায়েক কিন্তু নিক্যস জিতবেন। কেন্না, সেনমহাশয় আমি ডান দিকে রই না আমি বাম দিকে রই না করে কাটিয়েছেন। ফুল বাজারি নীতি খুব কাজের কথা না মনে করেন। তাতে লিবারাল উদ্দেশ্যগুলো (সবার জন্য শিক্ষা, স্বাস্থ্য, যাতে ইনফর্মড ভোট পড়ে) মিটবে হবে না। তা এই ন্যুনতম চাহিদাগুলো পাওয়ার জন্য উপায় কী যদি বাজার সে কাজে দর না হয়? হেথায় আবার সেনমহাশয়ের বাম্পন্থীদের সাথে কাজিয়া।

    আমূল রাজনৈতিক কাঠামো বদলে ওনার আগ্রহ দেখি নি। বাম অর্থনৈতিক কার্যক্রম (শিক্ষা, স্বাস্থ্য, ভূমি সংস্কার)-এর সাথে বিশেষ ঝগড়া নেই যদিও। শেষমেশ, প্রকৃত পরস্তাবে, বর্তমান রাজনৈতিক কাঠামোতেই ভরসা রাখেন। 'বুর্জোয়া গণতন্ত্র'-এর মূল্য তাঁর কাছে অনেকটা। আনলাইক লেফটিস্টস, রাজনৈতিক পরিবর্তনের মাধ্যমে অর্থনৈতিক পরিবর্তন চান না। বর্তমান কাঠামোতেই চাপ দিইয়ে অধিকার আদায় করে নিতে হবে।

    লক্ষ্য করেন, যারা বুর্জোয়া গণতন্ত্রের মালিক তারা এসব দরিদ্রবান্ধব মিষ্টি কথা এক দু বার সহ্য করতে পারে। NREGA-এর ভোট সংক্রান্ত সুফলও আছে তো। কিন্তু সব সময় করবে না, সব ক্ষেত্রে করবে না। যখন বাজার খারাপ, গ্রোথ কমে যাচ্ছে, প্রফিট তত বাড়ছে না, গরিবদের জন্য টাকা বার করতে গায়ে লাগে। এই পয়েন্টে ভাগবতীসায়েব সেনবাবুকে ধরেছেন।

    ভাগবতীর গপ্পো ট্রিকল ডাউনের ওপর দাঁড়িয়ে আছে। প্রথমে গ্রোথ হবে, প্রফিট হবে। ফলে ট্যাক্স ইনকাম বাড়লে সরকার খরচ করবে। গরিবদের ভাউচার দেবে যাতে বিনে পয়সায় প্রাইভেট ইস্কুলে প্রাইভেট হাসপাতালে যেতে পারে। উন্নয়ন হবে। আমাগো মিডিয়া, মিডল ইন্ডিয়া, সরকার চিরকাল ইহাকেই সত্য যেনে আর জানিয়ে আসছে। তাই ভাগবতী যখন বলেন সেনবাবু "গ্রোথ ভাল, কিন্তু" বলে ক্যান সেনবাবু খানিক বিপাকে পড়েন। মিডিয়া বা সরকারকে কাছে পাওয়ার জন্য তখন বলতে হচ্ছে আমি তো বলিনি রিফর্ম খারাপ বা গ্রোথ চাই না। মনমোহনকে সাক্ষী মানছেন, যাকে আবার ভাগবতীও সালিশ মানছেন। মনমোহন সরকারের অর্থনীতি পলিসি যে যতটা ভাগবতীর কাছাকাছি ততটা সেনের নয় তাতে মনেহয় দ্বিমত নেই। মোটমাট সীনটা করুণ।
  • এক বামপন্থী | 103.*.*.* | ৩০ জুলাই ২০১৩ ১৯:২১525636
  • "তবে কৃষি দিয়ে সব হবে, এমনকি লোকজন কাজও পাবে, অর্থনীতিতে এমনটা লেখে না। আবার জোর করে উচ্ছেদ করার পক্ষেও কেউ বলে না।"

    দুটি ব্যাপারেই একমত। কৃষি আর শিল্পের মধ্যে কখনোই বিরোধ থাকার কথা না, কোন বামপন্থীও একথা বলতে পারেননা। আবার কোন বামপন্থী সরকার জমি অধিগ্রহণ করতে গিয়ে জোর করে কাউকে উচ্ছেদও করতে পারে না। এইখানেই পার্টি বড় ভূমিকা নিতে পারে (বা পারত), মানুষকে বোঝাতে পারে জমিটা কেন নেওয়া হচ্ছে, এতে তার সাময়িক ক্ষতি হলেও ভবিষ্যতে কী লাভ হতে পারে ইত্যাদি।

    দুঃখের কথা, বুদ্ধবাবুর সরকারকে এই প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে দেওয়া হয়নি। সরকার ক্ষতিপূরণের প্রশ্নে নিশ্চয়ই নমনীয় মনোভাব দেখাত, কিন্তু বিরোধী পক্ষ কখনোই ক্ষতিপূরণ নিয়ে আলোচনায় বসতে চায়নি। কারন বাঘ ততদিনে রক্তের স্বাদ পেয়ে গেছে। মমতা ব্যানার্জী, আর নেপথ্যে যারা 'মাওবাদী' আর বুদ্ধিজীবীদের দিয়ে আন্দোলন করিয়েছেন, তারা মানুষকে ভুল বোঝাতে শুরু করেছেন, যেন জমি নেওয়াটাই অপরাধ! তারা সিঙ্গুরবাসীকে বলেননি, তোমরা সরকারের থেকে বেশি করে ক্ষতিপূরণ চাও বা কাজের প্রতিশ্রুতি আদায় করো। তারা বুঝিয়েছেন, শিল্পের জন্য জমি নেওয়াটাই অপরাধ, কারখানা বন্ধ হয় হোক, তোমরা জমি ছেড়োনা, ক্ষতিপূরণও নিওনা। আর কিছু বুদ্ধিজীবী আলগা একটা তাত্ত্বিক রূপ দিতে চেয়েছেন - এখানে যেমন একটা প্রশ্ন করা হলো, "জনস্বার্থ" কী, "জনস্বার্থ" নিয়ে আবার করে কেন ডিবেট করা হবেনা ইত্যাদি।

    বাম সরকারের ব্যর্থতার দুটি দিক - প্রথম, এই রামধনু জোটকে প্রশাসনিকভাবে মোকাবিলা না করতে পারা। দ্বিতীয়, এই জোটকে তাত্ত্বিক/রাজনৈতিক ভাবে মোকাবিলা করতে না পারা। আমার কাছে দ্বিতীয়টি বেশী দুঃখের।
  • ddt | 135.*.*.* | ৩০ জুলাই ২০১৩ ১৯:২২525637
  • বলেছিল? দিব্যি উচ্ছেদ করছিল তো মশাই!
  • Sibu | 183.*.*.* | ৩০ জুলাই ২০১৩ ১৯:২৫525639
  • হিন্দুর রেমিটেন্স ফিগার মনে হয় শুধু সৌদি আর ইউএই থেকে। উইকি বলেছে কেরালার টোটাল ফরেন রেমিটেন্স জিডিপির ২৫%।
  • ranjan roy | 24.*.*.* | ৩০ জুলাই ২০১৩ ১৯:৩৩525640
  • ম্যামি,
    লাইনে আসুন।
    শিবুর দেওয়া ডেটা সঠিক ভাবে দেখাচ্ছে যে মধ্যপ্রাচ্য থেকে আসা রেমিটান্স কেরালাবাসীদের গড় ক্রয়ক্ষমতা বৃদ্ধির এবং ফলে কেইন্সিয়ান তত্ত্ব অনুযায়ী উচ্চ পার ক্যাপিটা বৃদ্ধির অন্যতম কারণ।
    কিন্তু এটাই তো ভগবতী বনাম অমর্ত্য সেন। সেন আদৌ মার্কেট ইকনমি বা উদারীকরণের বিরোধী নন। কিন্তু উনি ভগবতীর মত গ্রোথকে লক্ষ্য(be all and end all) মনে না করে সাধন মাত্র মনে করেন। উনি মনে করেন যে স্বাস্থ্য ও শিক্ষা এবং সে নিয়ে সরকারী পদক্ষেপ এগুলো না হলে শুধু গ্রোথ দিয়ে ব্যাপক উন্নয়ন হবে না। উনি স্পষ্টতঃই trickle down effect এ বিশ্বাস করেন না। তাই কোলকাতায় বলতে গিয়ে উনি শুধু কেরালা নয়, তামিল নাড়ু ও হিমাচল প্রদেশের কথা উল্লেখ করেছেন। অর্থাৎ HDI এ ওদের অন্য রাজ্য থেকে এগিয়ে থাকার কথা।
    ভুল বললে ধরিয়ে দেবেন।
    প্রশ্নটা আদৌ শিল্পায়ন বনাম উন্নয়ন নয়। কথা হচ্ছে শুধু আর্থিক আয় বৃদ্ধি দিয়ে HDI স্বতঃ সুনিশ্চিত করা যায় না সেই কথা দিয়ে।
  • ddt | 135.*.*.* | ৩০ জুলাই ২০১৩ ১৯:৩৪525641
  • কম্পেনসেশন নিয়ে বামপন্থী সরকার কোনো যুক্তিগ্রাহ্য প্রস্তাব দিয়েছিল? পুরোটাই তো ধর তক্তা মার পেরেক, ইয়ে, ধর রতন কর যতন পদ্ধতিতে এগোচ্ছিল।

    আর একটা প্রশ্ন। যদি চাষিরা মনে করে ক্ষতিপূরণ নেব না (ইরেসপেক্টিভ অফ দা এ্যামাউন্ট, ফর্ম), জমি দেব না, তাইলে কী হবে? অনন্তকাল ধরে চাষাগুলোকে 'বোঝানো' হতে থাকবে, না ক্ষান্ত দেওয়া হবে?
  • pi | 118.*.*.* | ৩০ জুলাই ২০১৩ ১৯:৪৪525642
  • ইচ্ছার বিরুদ্ধে জমি অধিগ্রহণ উচ্ছেদ নয় ?
  • ranjan roy | 24.*.*.* | ৩০ জুলাই ২০১৩ ১৯:৪৬525643
  • বামপন্থী,
    ১)আপনার আবাপ ও টাটার কাটথ্রোট প্রতিদ্বন্দ্বিতার conjecture তখনই বিশ্বসনীয় হবে যদি দেখাতে পারেন যে কোন একটি ব্যবসায়িক ক্ষেত্রে টাটা-আবাপ'র বাজার নিয়ে প্রতিদ্বন্দ্বিতা আছে। হয় টাটা কোন নিউজ পেপার বাংলা বা ইংরেজি বা নিউজ চ্যানেল খুলছে। অথবা আবাপ পরিবার স্টিল, সাবান, কাপড় বা গাড়ি নির্মাণে নামছে। নইলে অন্য যারা বঙ্গে এসেছে বা আসতে চাইছে তাদের ছেড়ে শুধু টাটাকে টার্গেট করার বিশ্বাসযোগ্য কারণ দেখা যাচ্ছে না।
    ২)
    সিঙ্গুর-নন্দীগ্রাম ঘটনার সময় গুরুর পাতা দেখুন। তখন আজকালে বুদ্ধদেব গুহ'র প্রবন্ধ নিয়ে বাম-সমর্থকরা এই পাতায় উচ্চ্কন্ঠ হয়েছিলেন যে বিড়লার তুলনায় টাটা কত ভালো, শ্রমিক দরদী! ওদের এক্শ'বছরের ইতিহাসে কখনো স্ট্রাইক হয় নি বা ছাঁটাই হয় নি, গুলি চলে নি, ইত্যাদি।
    ক্যাম্পেনের চোটে ভুলিয়ে দেয়া হয়েছিল ৫০ এর দশকের একমাস ধরে হড়তাল, গুলিতে চার শ্রমিকের মৃত্যু, ডাঙ্গেকে অনুরোধ সত্ত্বেও টাটায় ঢুকতে না দেওয়া আর কোলকাতার টাটার অফিস থেকে প্রেসকে বলা যে কমিউনিস্ট দল ষড়যন্ত্র করছিল।
  • ranjan roy | 24.*.*.* | ৩০ জুলাই ২০১৩ ১৯:৫১525647
  • বাংলা ২৪ ঘন্টার সিপিএম প্রীতির কারণ হিসেবে এই পাতায় কয়েকবার বলা হয়েছে যে যখন ZTV সারা ভারতে হিন্দি এবং সমস্ত ২৪ ঘন্টায় প্লে-উইন জুয়ো খেলাচ্ছিল ( খেলো! ইন্ডিয়া খেলো! মনে করুন), তখন ডিওয়াইএফ এর এর বিরুদ্ধে আন্দোলন ফেরৎ নেয়া হয় এই ব্যব্সায়িক সমঝোতায় যে বাংলা ২৪ ঘন্টার পরিচালন সমিতিতে বাম দলের দু'জন প্রতিনিধি থাকবেন এবং এই চ্যানেলটিকে বামেদের দৃষ্টিকোন তুলে ধরতে হবে।
    আমার ব্যক্তিগত মত হল এটা সিপিএম এর দিক থেকে ভালো স্ট্র্যাটেজিক স্টেপ।
  • PM | 59.*.*.* | ৩০ জুলাই ২০১৩ ১৯:৫১525646
  • ১০০ বছরের সংস্থায় ১ বার বন্ধ নিয়ম হিসেবে দেখা হবে না ব্যতিক্রম হিসেবে?

    যাক গে এটাঅফ টপিক। টাটা গুরুত্বপুর্ন নয় যতটা পঃবঃ এর অর্থনীতি। অবশ্য আর অছেটাই বা কি। পেশেন্ট মৃত এখন আর শব ব্যবচ্ছেদ করে কি হবে
  • ranjan roy | 24.*.*.* | ৩০ জুলাই ২০১৩ ১৯:৫৫525648
  • পিএম,
    কে বলেছে শুধু একবার? কিন্তু টানা লাগাতার একমাস স্ট্রাইক কোন শিল্পে রোজ রোজ হয়? কারখানার সামনে গুলিতে শ্রমিক মরে? তাতে নেহরু পর্য্যন্ত ইন্ভলভ্ড ছিলেন ও তার ফলেই সেই সময়ে কমরেড কেদার পান্ডে এম এল এ হলেন, তাই বিশেষ উল্লেখযোগ্য,
    সেই সময়ের টই দেখুন। পুরো ডকুমেন্ট পাবেন, এমনকি বৃটিশ জমানায় জামশেদজী টাটার সময়েও শ্রমিক পীড়নের।
  • PT | 213.*.*.* | ৩০ জুলাই ২০১৩ ১৯:৫৭525650
  • লিচ্চয় দিয়েছিল। এখন কথাহচ্ছে যে যুক্তির ঠিকেদারী যদি দিদি একা নিয়ে থাকে তাহলে কোন প্রস্তাবই যুক্তিগ্রাহ্য নয়। আর দিদির সেই অবস্থান যদি "supplemented intellectually by the old physiocratic illusion of prosperity grounded only on agriculture" হয় তাহলে কোন আলোচনাই সম্ভব নয়। সেই সময়ের বিপ্লবীরা চাইলে হত

    দ্বিতীয় ভাগটা বহু চর্চিত। একজনও যদি বলে দেবনা, বা ঠিক মাঝখানের জমির মালিক চেপে বসে থাকে নিজের জমিটার দাম বাড়ানোর জন্য তাহলে তো সরকারকে নাক গলাতেই হয়। নাহলে রেললাইনও এঁকেবেঁকে পাততে হতে পারে। আর কিছু চাষী জমি না দিলে পাবলিক কি করে কলকাতা-লুরু/হা`বাদ/দিল্লী/মুম্বাই যাতায়ত করত তারা যেন ভেবে দেখে।
  • PT | 213.*.*.* | ৩০ জুলাই ২০১৩ ২০:০০525651
  • pi
    কোথায় থাকেন? ট্রেনে বা প্লেনে কি যাতায়াত করেন? চাষীরা যদি রেললাইন বা এয়ারপোর্ট বানানোর জন্য জমি না দিত তাহলে কিভাবে যাতায়াত করতেন সেটা ভেবে নিয়ে "ই্চ্ছা"-র সংঞ্জা ঠিক করুন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে প্রতিক্রিয়া দিন