এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩১৮১৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PM | 59.*.*.* | ২৯ জুলাই ২০১৩ ২১:৩৫525519
  • পিনাকি আমিও দেখি নি। সাধ আর বাস্তবতার ফারাক বোঝাতে বললাম। কল্লোলদার পোস্ট এর প্রেক্ষিতে।

    ছোটোবেলায় পড়েছিলাম হুগলি নদীর দুপারে ভারতের প্রথম শিল্প সাম্রাজ্য গরে ওঠে। উর্বর চাষের জমির ওপোরেই। সেখানে নাকি সারা পুঃ ভাঃ তো বটেই, সারা ভারত থেকে লোক ছুটে আসতো কাজ করতে। কি যে সব ফালতু গল্প গাছা পড়ায় বাচ্ছাদের----বরং পঃবঃ ত্রিপুরা হবার যে সাধনা করছে তা চালিয়ে যাওয়া উচিত
  • কল্লোল | 125.*.*.* | ২৯ জুলাই ২০১৩ ২১:৫৩525520
  • ৩০ বছর আগেই ইউরোপের গাঁয়ে প্লাসটিক মানি। কারন তারা ডাকার মতো ডেকেছিলো। এই শদুয়েক বছর আগে ডেকেছিলো। কাঁচামাল প্রায় বিনি পয়সায় তুলে এনে তাই দিয়ে পণ্য তৈরী করে বাধ্য করেছিলো কাঁচামালের দেশের লোকেদের কিনতে চড়া দামে। লোকে কিনলো কেন? এই প্রশ্নটা আশা করি কেউ তুলবে না। তুল্লে, মার্ক্স-লেনিনের কাছে জবাব চাইতে বলবো - আমি দেবো না।
    সে ডাকার সুযোগ ভারতের বা যারে আদর করে তৃতীয় দুনিয়া বলা হতো, তাদের ছিলো না।
    আরেক ডাক এলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। নানান "সাহায্যের" ডাক। পিএল ৪৮০ ও বিবিধ। সে ডাকের সুযোগও ভারতের বা যারে আদর করে তৃতীয় দুনিয়া বলা হতো, তাদের ছিলো না।
    তবে ডাক দিবে কেমনে?

    ডাক দিলেই তো হবে না। আমেরিকা থেকে সোনা লুঠ করতে হবে। আর সেই লুঠের সোনা আবার স্প্যানিশ আর্মাডা থেকে ডাকাতি করতে হবে। ভারতের তাঁতীদের আঙ্গুল কাটতে হবে। দেশীয় পণ্যের ওপর শুল্ক বিদেশী পণ্যের চেয়ে বেশী করতে হবে। দু-আড়াইশ বছর ধবে সারা পৃথিবী চুষে খেতে হবে। তবে ৩০ বছর আগে গেরামে প্লাস্টিক মানি হবে।
    সে সব না করলে সিল্প বিপ্লব ফুস হয়ে যেতো।
  • ranjan roy | 24.*.*.* | ২৯ জুলাই ২০১৩ ২১:৫৬525521
  • কি যে কন পিএম!
    উন্নয়নের কলোনিয়াল মডেল ছাড়া আর কোন বিকল্প পড়ানো হয় না? হুগলী নদীর দুধারে কিভাবে সায়েবরা শিল্প অর্থাৎ পাটকল ইত্যাদি গড়ে তুলেছিল তার বর্ণনা সমরেশ বসুর জগদ্দলে আছে।
    আর গোটা বিশ্ব জুড়েই তো এই নিয়ে বিতর্ক চলছে যে দুশো বছর আগের ইউরোপের শিল্পনগরী গড়ার মডেল আজো অনুসরণ করা উচিৎ কি না! তাতে ইকোলজি একটা ইম্পর্ট্যান্ট আর্গুমেন্ট।
  • কল্লোল | 125.*.*.* | ২৯ জুলাই ২০১৩ ২১:৫৮525522
  • তাপ্পর আজকে। আমি দিবো ভত্তুকি, তুই দিবি না। এসব করাতে হবে। গটমট করে গ্যাট করাতে হবে। যেখানে আমি ক্ষীর খাবো, তুই লপসি। এসব ডাকের সুযোগ আছে কি ভারতের ও অন্যান্য তৃবির।
  • cm | 127.*.*.* | ২৯ জুলাই ২০১৩ ২২:২৫525523
  • অন্য টই-এ pi এই লিঙ্কটি দিয়ে ধন্যবাদার্হ হয়েছেন। কল্লোলদা যেহেতু আজ এই টই-এ অ্যাক্টিভ তাই আমি হেথা কপি পেস্ট করিলাম
    http://www.epw.in/web-exclusives/2013-panchayat-elections-west-bengal-
    %E2%80%93-role-reversal.html

    ..Is it then a mere role reversal? The answer is that it is not exactly one. I had the opportunity to visit some of these areas and found that the main aim of the local Trinamul Congress leaders is not just establishing absolute control, which the Left also had attempted earlier, but to wage a war against the working classes. Trinamul leaders are openly threatening in various public meetings that the land reforms programme of the Left was an “absolute misdeed” and they would “right the wrong by giving back the lands to the original owners”. The character of Left absolutism was clearly different; it emerged from gross misunderstanding of the social contradictions guiding it to a class collaborationist approach instead of transforming the class hatred of the poor into building up their own capabilities of self-rule. By contrast, the Trinamul’s absolutism is a ferocious attempt of fuelling class hatred of the rural elites against the poor. The repeat of history, in this case, is not a farce but a criminal destruction of social justice...
  • এক বামপন্থী | 103.*.*.* | ২৯ জুলাই ২০১৩ ২২:৪০525524
  • ভুল হচ্ছে। ঐকমত্যটা মমতা ব্যানার্জি ভাঙেননি। ১৯৯৬ সালে মমতা ব্যানার্জি রাজনৈতিকভাবে তলিয়ে গিয়েছিলেন। ডিবেটটা পাবলিক স্ফিয়ার থেকেই তৈরি হয়েছে। মমতা সেটাকে সমর্থন বা ব্যবহার, যেটাই বলুন, সেটা করেছেন, এই পর্যন্ত।

    কথাটা ঠিক মানতে পারলাম না। বক্রেশ্বর বিদ্যূতকেন্দ্র তৈরী হয়েছে পুরো দুহাজার সাল ধরে, তার জন্য জমি অধিগ্রহণও হয়েছে নানান সময়ে। বক্রেশ্বর বাধ বানানোর সময়ে আটশো একর দোফ্সলী জমি নেওয়া হয়েছিল। এছাড়াও বিদ্যূতের তার টানার জন্য বা রাস্তা বানাবার জন্য বহু জায়গায় জমি অধিগ্রহণ করা হয়েছে, এগুলোর কোনটাই "জনস্বার্থ" ডিবেটের আওতায় এসে আটকে যায়নি।

    এই "জনস্বার্থ" ডিবেট অনেকটাই তৈরী করেছে মিডিয়া, আর সেই কাজে ব্যাবহার করা হয়েছে কিছু বুদ্ধিজীবীকে আর তথাকথিত মাওবাদীদের। ১৯৯৬ তো বহুদূরের কথা, এই ডিবেট ২০০৪-০৬ সালের আগে সেরকম ভাবে আসেইনি।
  • Sibu | 183.*.*.* | ২৯ জুলাই ২০১৩ ২২:৪৭525525
  • জনস্বার্থ নিয়ে ঐক্যমত্য কি ফর্মালি ছিল? ফর্মালি থাকলে সেটা জানতে চাই। ফর্মালি না থাকলে সেটা যে ছিল কি করে বোঝা গেল? কারো জমি আগে অধিগ্রহণ করা হলে সে কি খুশি হত (বা অন্ততঃ কিছু মনে করত না)? নাকি কোন সার্ভে ইত্যাদি আছে?

    জনস্বার্থ নিয়ে বিতর্ক কি এখন হচ্ছে? সেটা কারা চালাচ্ছে? কবে নাগাদ একটা ঐক্যমত্য হবে বলে আশা করা যায়? ঐক্যমত্য যে হল সেটা কি করে বোঝা যাবে?
  • lcm | 146.*.*.* | ২৯ জুলাই ২০১৩ ২৩:০০525526
  • রেললাইন, বাঁধ, রাস্তা, ইলেকট্রিক লাইন ইত্যাদির সঙ্গে জনস্বার্থ ব্যাপারটা কানেক্ট করা রিলেটিভলি সহজ। মানে, প্রাইভেট বিগ কর্পের জন্য সরকারি প্রচেষ্টায় জমি অধিগ্রহণের তুলনায়।
  • PM | 59.*.*.* | ২৯ জুলাই ২০১৩ ২৩:০২525528
  • রন্জনদা ঐ বিতর্ক তখন-ই উঠছে যখন ইউরোপের নগরভিত্তিক উন্নয়ন প্রায় সম্পন্ন হয়েছে, তার আগে নয়। ইকোলোজি তখন-ই পশ্চিমা দেশ গুলোতে পার ক্যপিটা এনার্জি কনসাম্প্সান সিলিং ছুঁয়েছে। একবার আমেরিকাকে বলে দেখুন না, এনার্জী কন্সাম্প্সান কমাতে-কি হাল হয়। এই বিলাসিতা আমাদের জন্য নয় যারা পার ক্যাপিটা এনার্জি কনসাম্পসানে পৃথিবীর সবচেয়ে তলায়।

    এই বিষয়্টা অল্পসল্প জানি। UNFCC স্বীকৃত ভারতের প্রথম ৫ টা CDM প্রজেক্টের ১ টা আমার এক্সেকুসান ছিলো- সেও কিয়োটো প্রটোকলের যুগে। টইকে বেপথু করতে চাই না। পরে আপনার সাথে অন্য কোথাও এই নিয়ে আলোচনা করবো রন্জনদা
  • Sibu | 183.*.*.* | ২৯ জুলাই ২০১৩ ২৩:০৬525530
  • CDM প্রোজেক্ট নিয়ে পিএমের অভিজ্ঞতা শুনতে চাই। রঞ্জনদা ছাড়া বকীরা কি মানুষ না (ঠোঁট ফোলানোর স্মাইলি)।

    টইখোলা হোক।
  • PT | 213.*.*.* | ২৯ জুলাই ২০১৩ ২৩:০৬525529
  • প্লাসটিক দিয়ে টাকা নাহয় ভারতীয়রা নাই বা তুলল। কিন্তু নলবাহিত জল লোকের বাড়িতে পৌঁছে দিতে সাম্রাজ্যবাদী হতে হবে - এই অবান্তর কথার কোন মানেই হয়না। যে দেশ চন্দ্রায়ন করতে পারে তাদের "ইচ্ছে" নেই বলেই - অথবা "লপ সাইডেড প্রায়োরিটি"-র কারণেই নলবাহিত জলের ব্যবস্থা করতে পারে না। আর এই অনিচ্ছার কারণের জন্য শুধু নেতারা নয়-সাধারণ মানুষেরাও সমান ভাবে দায়ী। তাদের অনিচ্ছাটাই সরকারের কাজের মাধ্যমে প্রতিভাত হয়।
  • কল্লোল | 111.*.*.* | ২৯ জুলাই ২০১৩ ২৩:০৭525531
  • Name: PM IP Address : 59.248.251.234 (*) Date:29 Jul 2013 -- 09:35 PM
    "ছোটোবেলায় পড়েছিলাম হুগলি নদীর দুপারে ভারতের প্রথম শিল্প সাম্রাজ্য গরে ওঠে। উর্বর চাষের জমির ওপোরেই। সেখানে নাকি সারা পুঃ ভাঃ তো বটেই, সারা ভারত থেকে লোক ছুটে আসতো কাজ করতে। কি যে সব ফালতু গল্প গাছা পড়ায় বাচ্ছাদের----বরং পঃবঃ ত্রিপুরা হবার যে সাধনা করছে তা চালিয়ে যাওয়া উচিত"

    কোথায় পড়েছিলেন ভাই? লোকে চাষবাস ঘর বাড়ি ফেলে নিত্যানন্দ হয়ে ছুট্টে ছুট্টে আসতো চটকলে, কাপড় কলে, খাদানে কাজ কত্তে?
    ঐ যেমন আফ্রিকা থেকে হগ্গলে ছুট্টে ছুট্টে আমেরিকার তুলো ক্ষেতে, আঁখ ক্ষেতে, তামাক ক্ষেতে কাজ কত্তে আসতো, তেমন? ঐ যেমন এশিয়া-আফ্রিকা-লাতিন আমেরিকা থেকে লোকে ছুট্টে ছুট্টে জাহাজে চড়ে হুঁকো খেতে খেতে ইওরোপে আসতো ক্রীতদাস হতে। তেমন?
    কি আনন্দ মাইরী।

    কিন্তু আমার প্রশের উত্তর পেলাম না।
    "সগলেই বাড়ির ভাত খেয়ে অপিসে যেতে চায়। তো যাদের বাড়ির কাছে অপিস হবার উপায় নাই, তারা কি করে?
    তারা যায়। কক্লাতা, লুরু, ছেন্নাই, জাশ্মেদ্পুর, বোম্বে কাঁহা কাঁহা যায়।
    তাদের কি ঘরের ভাত খাবার অধিকার নাই?"
    ত্রিপুরার লোকেরা কেন চাষবাস করেই খাবে সারাজীবন? টাটা ত্রিপুরা যায় না কেন?

    উত্তর পাবোও না। কারন উত্তর নাই। তার বদলে উপরে উদ্ধৃত করা অদ্ভুত সব মন্তব্য পাবো। আনায়সে ইউরোপের কলোনী স্থাপনের ইতিকথা ভুলে যাওয়া হবে। ভুলে যাওয়া হবে আজ ইউরোপ আমেরিকার দুদু-ভাতু-মদু খাওয়ার পিছনে ঐ কালো-বাদামী মানুষদের রক্ত-ঘাম-উচ্ছেদ। ভুলে যাবে নীলদর্পন। এরা আবার একটি মার্ক্সবাদী দলের সমর্থক। হাঃ।
  • PM | 59.*.*.* | ২৯ জুলাই ২০১৩ ২৩:১০525532
  • না রে দাদা, এখান বেজায় চাপ। চাষ বাষ করলেই ভালো ছিলো ঃ)
  • PM | 59.*.*.* | ২৯ জুলাই ২০১৩ ২৩:১৬525533
  • ত্রিপুরায় গারী তৈরী করে সারা ভারতে বেচতে পড়তায় পোষাবে না বলে। স্বপ্নের দুনিয়া থেকে কথা বলে লাভ আছে কিছু???
  • কল্লোল | 111.*.*.* | ২৯ জুলাই ২০১৩ ২৩:২৪525534
  • তাইলে ত্রিপুরার লোক চাষবাস করেই খাক? তাই তো? কেন? তারা মানুষ লয়?
  • ranjan roy | 24.*.*.* | ২৯ জুলাই ২০১৩ ২৩:২৬525535
  • পিএম,
    এই টই এমনিতেই ঘেঁটে গেছে। আম্মো শিবুর মত আপনার CDM প্রোজেক্টএর অভিজ্ঞতা শুনতে চাই।
    ( তবে ত্রিপুরায় একটা ফ্যাক্টরি করলে ইস্টার্ন জোনের মার্কেট কম কস্টে ধরা সম্ভব কি না ভেবে দেখবেন। গুজরাত-মুম্বাই-দিল্লিতে হাজারে হাজারে ন্যানো কিনতে বয়ে গেছে! ওরা কি কিনবে আপনি জানেন। বরং এদিকটায় ন্যানো বেশি বিক্কিরি হত না?)
  • PT | 213.*.*.* | ২৯ জুলাই ২০১৩ ২৩:৩০525537
  • কল্লোলদা কি বলতে চাইছে যে চাষীরা "নিত্যানন্দ" হয়ে চাষ করে? আমি তো দেখছি যে চাষীদের ঘরের ছেলে-পুলেরা চাষ ছাড়ার জন্য উদগ্রীব হয়ে লড়াই করছে উচ্চশিক্ষায় যাওয়ার জন্য। তারপরে সানন্দে নিত্যানন্দ হয়ে গ্রাম ত্যাগ করে শহরে চলে আসছে।
  • কল্লোল | 111.*.*.* | ২৯ জুলাই ২০১৩ ২৩:৩০525536
  • শুধু ভারত?
    ব্রাজিল, কঙ্গো, থাইল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপিন্স, আর্জেন্টিনা, সুদান, ইথিওপিয়া, চিলি কোথাও নেই। সমস্ত মানুষের জন্য নলবাহিত জল কোথাও নেই। এরা ডাকতে পারে নি তো।
    কোথায় আছে সব মানুষের জন্য নলবাহিত জল? ইউরোপে আমেরিকায়। তারা সাম্রাজ্যবাদী ছিলো? না না মানুষের উবগারে গেছিলো ওসব দেশে রাজত্ব করতে।
    নীরোদ্চন্দ্র আর কাকে বলে।
  • PT | 213.*.*.* | ২৯ জুলাই ২০১৩ ২৩:৩৬525539
  • "ব্রাজিল, কঙ্গো, থাইল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপিন্স, আর্জেন্টিনা, সুদান, ইথিওপিয়া, চিলি" সবাই বুঝি চন্দ্রায়্ন করেছে?

    The cost of Chandrayaan-1 mission is Rs 386 crore, including Rs 100 crore for the establishment of Indian Deep Space Network (IDSN)..........ISRO will spend Rs 426 crore for the country's second unmanned moon mission, Chandrayaan-2"-এই ৮১২ কোটি টাকায় বুঝি নলবাহিত জলের ব্যবস্থা করা যেত না?

    "নীরোদ্চন্দ্র আর কাকে বলে"?!!
  • কল্লোল | 111.*.*.* | ২৯ জুলাই ২০১৩ ২৩:৩৯525540
  • ইচ্ছে করে সময়টা গুলিয়ে দেওয়া বাম তার্কিকদের প্রিয় খেলা। আমি বল্লাম ঃ
    "ছোটোবেলায় পড়েছিলাম হুগলি নদীর দুপারে ভারতের প্রথম শিল্প সাম্রাজ্য গরে ওঠে। উর্বর চাষের জমির ওপোরেই। সেখানে নাকি সারা পুঃ ভাঃ তো বটেই, সারা ভারত থেকে লোক ছুটে আসতো কাজ করতে। " এই পোস্টটার প্রেক্ষিতে - নিত্যানন্দ ইঃ
    তুমি বলছো ঃ "আমি তো দেখছি যে চাষীদের ঘরের ছেলে-পুলেরা চাষ ছাড়ার জন্য উদগ্রীব হয়ে লড়াই করছে উচ্চশিক্ষায় যাওয়ার জন্য।" তুমি কি ইংরাজ আমলের প্রথম শিল্পস্থাপনের যুগেও গ্রামেটামে যেতে? তুমি কি সত্যজিতের মহাপুরুষ? এবার কবে বলবে যীশুকেও শিশু দেখেছো!!!!!!!!

    তর্কে জিততে এতো মাথা ঘামাতে হয়।
    আচ্ছা এই নাও - তুমি জিতে গেছো। ব্যাস শান্তি?

    না না জবাব টবাব দিতে হবে না। ও তোমরা দাওও না। বেকার হ্যাজানো।
  • Ishan | 202.*.*.* | ২৯ জুলাই ২০১৩ ২৩:৪২525541
  • এই অদ্ভুত যুক্তিটা ঠিক বুঝিনা। বৃহৎ মিডিয়া বৃহৎ পুঁজির পিছনে বাঁশ দিয়ে "জনস্বার্থ" বিতর্ক সৃষ্টি করল?

    এই সাম্প্রতিক ইতিহাস যদি মনে রাখেন, দেখবেন, কেস তা নয়। ব্র্যান্ড বুদ্ধ থেকে শুরু করে সিঙ্গুর ফেজের প্রায় শেষ অবধি বৃহৎ মিডিয়ার বৃহদাংশ সিঙ্গুরে শিল্পস্থাপনের বৌদ্ধ পথের সমর্থক ছিল। ব্র্যান্ড বুদ্ধ ও বঙ্গের কল্কি অবতার রতন টাটার আরাধনা কি কিছু কম হয়েছিল?
  • কল্লোল | 111.*.*.* | ২৯ জুলাই ২০১৩ ২৩:৪৪525543
  • সিএম।
    Trinamul leaders are openly threatening in various public meetings that the land reforms programme of the Left was an “absolute misdeed” and they would “right the wrong by giving back the lands to the original owners”.
    খবরের লিং? ইউটিউব?
    এটা বল্লেই তৃণমূলের গাঁড়ে দম হয়ে যাবে। তা মনে মনে যতো ইচ্ছেই থাকুক। জমি প্রশ্নে শিল্প ভাগিয়ে দিচ্ছে যারা, তারা এটা প্রকাশ্যে বলবে না। কাজে করতেই পারে। এখন হাতে ক্ষমতা। কিন্তু পরের ভোটেই হাতে হ্যারিকেন হয়ে যাবে। এরা কামাতে এসেছে, এতো সহজে গদি ছাড়বে না।
  • PM | 59.*.*.* | ২৯ জুলাই ২০১৩ ২৩:৪৪525542
  • ঐ যে বল্লুম সিঙ্গুরের চাষী-ও চায় আপনার মতো গাড়ী চড়তে। কিন্তু আপনি তো আপনার গাড়ী দেবেন না---তাই ওদেরো আপাততঃ গাড়ী চড়া হচ্ছে না।

    সেই রকম ত্রিপুরায় গাড়ী কারখানা করার উপায়-ও আমার জানা নেই।

    যাই হোক দেখে শুনে আমার মনে হচ্ছে অনুন্নয়ন-ই অনুন্নয়ন কে টানে। কুয়োর ব্যাং কুয়োতেই থাকতে চায়। দক্ষিনে, পস্চিমে এরকম শিল্প বিরোধী আদিক্ষেতা নেই।

    কলকাতা কল্লোলীনীর জায়্গায় বৃদ্ধাশ্রম হয়ে উঠুক
  • PT | 213.*.*.* | ২৯ জুলাই ২০১৩ ২৩:৫১525544
  • তুমিই কি প্রশ্নগুলো ঠিকঠাক করছ? মানুষ চিরাকালই আরও ভাল ভাবে বাঁচার জন্য তার জন্মস্থান ছেড়েছে। তুমিই কি লুরুতে জন্মেছিলে নাকি? নাকি কোন সাদা চামড়ার লোক তোমায় ক্রীতদাস করে লুরুতে নিয়ে গিয়েছে?

    ঠিক তেমনই যারা বিহার থেকে কুলি মজুরের কাজ করতে পব-তে এসেছে-তখন কিংবা এখন-তাদের অনেকেই স্ব-ইচ্ছাতে এসেছে। এদের সকলকে কোমরে দড়ি বেঁধে হাওড়ায় কাজ করাতে নিয়ে আসা হয়েছিল একথায় শুধু ঘুড়ায় নয়, সকল পশুপাখীই অট্টহাস্য করবে।

    একই সঙ্গে অসংখ্য মানুষ তাদের ঘর ছেড়ে আসেনি। নাহলে গোটা বিহার নামক রাজ্যটা সেই চল্লিশের দসহক থেকে শুরু করে ক-অ-বে খোলা মাঠে পরিণত হত।

    ভাল থাকবে এই প্রতিশ্রুতি না থাকলে এত বিহারি, মাড়োয়ারী, গুজরাটি, শিখ কলকাতায় এসে ভিড়ই বা জমালো কেন?
  • pi | 172.*.*.* | ২৯ জুলাই ২০১৩ ২৩:৫৮525545
  • অনেক ডিবেটই তো আগে আসেনি, আগে অনেক জমি অধিগ্রহণই অবাধে হয়েছে, সেটা কি সেই সব মানুষের জন্য সত্যি ভালো হয়েছ্হে? তাঁদের কী অবস্থা হয়েছে, কেমন থেকেছেন, সেসব কোন খোঁজই আমরা পাই নি। এখন পাচ্ছি, এইসব ডিবেট পাবলিক ডোমেনে আসছে, সেটা তো সদর্থক পদক্ষেপ। উন্নয়ন মানেই কি উচ্ছেদ ? এই প্রশ্নটা ওঠার তো প্রয়োজন ছিল। দেরিতে হলেও উঠছে, ভালো কথা।
  • PT | 213.*.*.* | ২৯ জুলাই ২০১৩ ২৩:৫৯525546
  • "এরা কামাতে এসেছে, এতো সহজে গদি ছাড়বে না।"

    এটা কি "সিপিএম যাক যে আসে আসুক" তত্ব প্রচারের আগেই জানা ছিল না কি সাম্প্রতিক উপলব্ধি?
  • pi | 172.*.*.* | ২৯ জুলাই ২০১৩ ২৩:৫৯525547
  • 'ভাল থাকার' কয়েকখানি পকেট থাকবে আর সেই গর্তেই সব ঘুঁটিকে সেঁধোতে হবে, আপত্তি তো এই বেসিক জায়গাতেই।
  • pi | 172.*.*.* | ৩০ জুলাই ২০১৩ ০০:০১525548
  • উন্নয়ন মানেই কৃষিকে ( সে যত আবাদী জনিই হোক না কেন ) লোপাট করে যথেচ্ছ শিল্পায়ন ( সে যত কম শ্রমনিবিড়ই হোক না কেন), এই সংজ্ঞাটা কে ঠিক করে দিল ?
  • কল্লোল | 111.*.*.* | ৩০ জুলাই ২০১৩ ০০:০৫525550
  • এর উত্তর বহু বহু বহু বহু বহু বহু বহু বহু বার দেওয়া হয়ে গেছে। আর দেবার ইচ্ছে নেই।
  • PT | 213.*.*.* | ৩০ জুলাই ২০১৩ ০০:০৭525551
  • বৃহৎ মিডিয়া বৃহৎ পুঁজির পিছনে বাঁশ দেওয়ার কথা ভাবেনি, বাঁশ দিয়ে বামেদের তাড়ানোর রামধনু জোটে সামিল হয়েছিল। তৈলাক্ত বাঁশ শেষ পর্যন্ত হড়কে গিয়ে অন্যত্র চলে গিয়েছে।

    হিসেবের ভুল তো সকলেরই হয় কখনো না কখনো। নইলে ফরাসীদের বারণ অগ্রাহ্য করে আমেরিকা ভিয়েৎনামের দখল নিতে যায়?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে মতামত দিন