এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩১৮১৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aka | 84.*.*.* | ২৮ জুলাই ২০১৩ ০৯:১১525452
  • প্রথমতঃ ইশান স্যাম্পেল যেহেতু প্ল্যান অনুযায়ী তোলা যায় নি তাই তার থেকে পপুলেশন সমবন্ধে সঠিক ধারণা করা যায় না আর স্যাম্পেল পপুলেশন কে রিপ্রেসেন্ট করে না কারণ স্যাম্পেল নিজের মতন করে ড্র করা হয়েছে পপুলেশনের কথা মাথায় না রেখে দুটো সম্পূর্ণ অন্য কথা।

    ঈশান প্রথমে প্রথমটি বলছিল পরে টি এর পোস্টের পরে দ্বিতীয়টি বলছে। পাকে পরে বলেছে। Kকারণ মূল বক্ত্যব্যের সাথে এর কোনৈ সম্পর্ক নেই।

    এর কোনোটির সাথেই মূল বক্ত্যব্যের কোনৈ যোগসাজগ নেই। আমি কখ্নৈ এই সার্ভে কে পপুলেশন গেজ করতে ব্যবহার করি নি, যাস্ট একটা আন্দাজ পাওয়ার চেষ্টা করেছি কারখানা না হওয়াতে এবঙ্গ চাষের জমি না হওয়াতে কত লোক ভালো নেই। ১২০০ ঘরের মধ্যে ৩৫০ অ্যাপ্রোক্সিমেটলি ইজ গুড এনাফ এভিডেন্স যে অনেক লোকে খারাপ আছে। সেটাই যথেষ্ট আমার কাছে।

    জানি না কোনো এক ব্যক্তিকে ভুল ও নিজেকে ঠিক প্রমাণের নার্সিসিজম ছাড়া এই তক্কের কিইই বা উদ্যেশ্য। আপাতত কাটিয়ে দিলাম পরে লিখব ক্ষণে। বেজায় টায়ারিঙ্গ।
  • Ishan | 60.*.*.* | ২৮ জুলাই ২০১৩ ০৯:১৬525453
  • পরে একবারে লিখলেই ভালো করতে। এই লেখাটা কিসুই দাঁড়ায়নি অ্যাজ ইউজুয়াল।

    আর হ্যাঁ, লোককে ভাট বলার মতো নার্সিসিস্ট বলাটাও একটু সাবধানে বললে ভালো হয়। শব্দ ঠিক ছেলের হাতের মোয়া নয়, যে হাতে এল আর ছুঁড়ে মারলম। আর যদি মনে হয় তর্কটি নার্সিসিস্ট হয়ে যাচ্ছে, কোরোনা। তোমাকে কেউ সাধেনি তর্ক করতে, কেমন?
  • bb | 127.*.*.* | ২৮ জুলাই ২০১৩ ০৯:৪৫525454
  • একটা জিনিষ বুঝতে হবে মৈত্রীশদের সার্ভের উদ্দেশ্য ছিল ক্ষতিপূরণ মাপা, তাই ও র‌্যান্ডম না নিয়ে একটা রিপ্রজেন্টেটিভ স্যাম্পেল নিয়েছে যাতে ও আসল জনসংখ্যার অনুপাতেই সার্ভেতেও লোক পায়। (আমি যা বুঝেছি)।সুতরাং তার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলা সঠিক নয়- কারণ এটার লক্ষ্য অন্য ছিল।
    তবে সত্যের খাতিরে বলে যায় তর্কটা তার আসল উদ্দেশ্য থেকে সরে গিয়ে ব্যক্তিগত স্তরে চলে গেছে।
  • Sibu | 183.*.*.* | ২৮ জুলাই ২০১৩ ০৯:৪৮525455
  • :-D :-D
  • cm | 127.*.*.* | ২৮ জুলাই ২০১৩ ১৬:১৮525456
  • বেজায় টায়ারিঙ্গ।
  • Marauder's Map | 24.*.*.* | ২৮ জুলাই ২০১৩ ১৬:৩৩525457
  • আরে আমার কাছে তো অনেক কিছুই এক্সপেক্টেড নয়, সিপিএমকে সাপোট করাও কি এক্সপেক্টেড নাকি? ;-)

    কিন্তু কোশ্চেনটা রয়েই গ্যালো। না হয় একটা স্টেট মেশিন হিসেবে দেখি। ২০০৬-এর আগে একটা স্টেট ছিলো - মোটামুটি স্টেবল। জমি অধিগ্রহণের পর আরেকটা স্টেট এলো। ন্যানো চলে যাওয়ার পর বর্তমান স্টেট। এবার সুপ্রীম কোর্ট যদি বলে জমি ছাড়তে, তাহলে নতুন একটা স্টেট হবে। কিন্তু কখনো কি সেই প্রথম স্টেটে ফেরা যাবে? যদি না যায়, তাহলে যে স্টেটে যাবে সেখানে অবস্থা কি ২০০৬-এর থেকে ভালো হবে না খারাপ হবে? এখনকার স্টেটেই বা অবস্থাটা কী?

    যদি অবস্থা পড়তির দিকেই গিয়ে থাকে তাহলে আন্দোলনের ফলটা ভালো হল নাকি মন্দ সেইটা ভাবতে হবে না? সংখ্যাতত্ত্ব আউড়ে লোকগুলোর আখেরে কোন লাভটা হবে?
  • bb | 127.*.*.* | ২৮ জুলাই ২০১৩ ১৭:২৩525458
  • অরিজিৎ এখানে নিজেদের অবস্থান সঠিক প্রমাণ করাই উদ্দেশ্য, লোকে ভাল আছে কিনা সেটা উদ্দেশ্য হলে এই কচকচানির দরকার হতো না।
  • PT | 213.*.*.* | ২৮ জুলাই ২০১৩ ২২:০৯525459
  • পিনাকি
    কলকাতায় ছিলাম কাজে। ফিরে আলোচনার গতিপ্রকৃতি পড়ে শঙ্কিত হচ্ছি। তবে আপাততঃ গোধরার জন্য সিপিএমকে দায়ী না করে সরাসরি মার্ক্স সাহেবকে দায়ী করাটা আরো যুক্তিযুক্ত হত বলে মনে করছি। বাকি পাঁউরুটি পরে......
  • pinaki | 227.*.*.* | ২৮ জুলাই ২০১৩ ২২:৩৪525462
  • ঠিক ঠিক। আমি জানতাম আপনি বুদ্ধিমান লোক, ঐটুকু ঠিকই বুঝে ফেলবেন। ;-)
  • pinaki | 227.*.*.* | ২৮ জুলাই ২০১৩ ২৩:০৮525463
  • কমরেড আকাকে,

    সিঙ্গুরের লোকজন যে ভালো নেই (ইন জেনারেল) শুধু সেটুকুই যদি আলোচনার স্পিরিট হয়, তাহলে সেই স্পিরিটের সাথে একমত। আমার দিক থেকে সমস্যাটা হচ্ছে এই কারণে যে এই ভালো না থাকার ফ্যাক্টটুকুতেই ব্যাপারটা থেমে থাকছে না, এই ভালো না থাকার কারণ হিসেবে সিঙ্গুর নিয়ে 'ভুল' রাজনীতিটাও জুড়ে যাচ্ছে। অর্থাৎ, যদি বলি যে ওখানে এখন বেশীরভাগ লোক খারাপ আছেন, তাহলে তোমার প্যাকেজ অনুযায়ী এটাও স্বীকার করে নিতে হবে যে ওখানে বিরোধ করা ভুল হয়েছিল। নইলে কিন্তু তোমার কাছে এই খারাপ থাকা নিয়ে আলোচনার কোনো মূল্য নেই। আছে কি? ঃ-) অথচ যদি ভেবে দেখো, তাহলে বুঝবে, তোমার চেয়েও সিঙ্গুর বিরোধীদেরই বেশী করে দাবী করার কথা যে ওখানে লোকে ভালো নেই। কারণ আমরাই বলেছিলাম ওখানে ইচ্ছুকের থেকে অনিচ্ছুকের সংখ্যা অনেক বেশী, ক্ষেতমজুরের সংখ্যাকে বাম সরকার কমিয়ে দেখিয়েছে এবং তাঁরাও কাজ হারিয়েছেন। কাজেই আজ যদি বলি আমি সিঙ্গুরের মানুষ খারাপ আছেন, যেটা আসলে তাঁরা আছেনও, তাহলে আমার মাথায় প্রথমেই ভেসে উঠবে অনিচ্ছুক এবং ক্ষেতমজুরদের বিশাল অংশটার কথা, যারা ভার্চুয়ালি এই গোটা এপিসোডে কিছুই পাননি। অথচ দেখো চুলচেরা তর্কটা হচ্ছে ইচ্ছুকরা ভালো আছেন কি নেই সেইটা প্রতিষ্ঠা করতে, কারণ ঐটা করে ফেলা গেলে এটাও প্রমাণ করা যাবে যে ওখানকার 'অধিকাংশ' মানুষের খারাপ থাকার কারণ হল কারখানা না হওয়া (কারণ ইচ্ছুকরাই বেশিরভাগ ছিলেন কারখানাপন্থী)। অর্থাৎ বিরোধিতাটা ভুল হয়েছিল। যেখানে আমার মত সিঙ্গুর বিরোধিরা যখন বলবে ওখানকার মানুষ খুব খারাপ আছেন, তখন আমার ভাবনায় যারা আসবে, সেই অনিচ্ছুক এবং ক্ষেত মজুরদের খারাপ থাকার মূল কারণ হল তাঁদের জমি থেকে তাঁদের উচ্ছেদ করা। কাজেই খ্যাল করো, দুটো আলোচনাই আমরা করব মানুষ কত খারাপ আছেন এটা দেখাতে, কিন্তু দিনের শেষে তুমি পৌঁছোবে বিরোধিতাটা ভুল হয়েছিল এই সিদ্ধান্তে, আর আমি পৌঁছোবো উচ্ছেদটাই ভুল হয়েছিল - এই সিদ্ধান্তে। এবং এই দুটো রাজনীতি ১৮০ ডিগ্রী আলাদা বলেই এই সামান্য ভালো থাকার ক্লেম নিয়ে এত চুলচেরা পার্থক্য।

    আমার মতে তাই এই তর্কগুলো করার কোনো মানে নেই। অনেক হয়েছে। এসো অন্য কথা বলি। ঃ-)
  • Ishan | 60.*.*.* | ২৮ জুলাই ২০১৩ ২৩:১৬525464
  • পিটিবাবু ডিমের কথাটা ভুলেই গেলেন। :(
  • PT | 213.*.*.* | ২৮ জুলাই ২০১৩ ২৩:২৭525465
  • সকলের কোলেস্টেরল বাড়ার কথা ভেবে আপততঃ ডিম বাদ- পাতে ঝোলাগুড় দিতে হতে পারে। সেটাও অবিশ্যি রক্তে শর্করার পরিমাপ দেকে ফাইনাল সিদ্ধান্ত নেওয়া হবে।
  • a x | 86.*.*.* | ২৯ জুলাই ২০১৩ ০২:০৫525466
  • পিনাকীর সাথে একদম একমত। এই নিয়ে একটা বড় সড় পোস্ট লিখেওছিলাম, তারপর এই তক্কাতক্কির বাজারে কী হবে বলে কাটিয়ে দিয়েছিলাম।
  • এক বামপন্থী | 103.*.*.* | ২৯ জুলাই ২০১৩ ১০:১৯525467
  • সিঙ্গুর অধিবাসীরা খারাপ আছে না ভালো আছে, এই চু্লচেরা বিচার করতে গিয়ে কিন্তু অনেকেই সিঙ্গুর শিল্পায়নের অন্য একটি দিক এড়িয়ে যাচ্ছেন। সেটি হলো, সিঙ্গুরে শিল্পস্থাপন করতে পারলে সমগ্র পশ্চিমবঙ্গের কতটা উন্নতি হতে পারতো।

    তর্কের খাতিরে মেনে নিলাম, সিঙ্গুরের বেশিরভাগ মানুষই ভালো নেই, কারন সেটাই হওয়া স্বাভাবিক।এবার দেখি সিঙ্গুরে প্রস্তাবিত কারখানাটি চালু হলে কি কি হতো।মনে রাখবেন, শুধু ন্যানো প্ল্যন্টটিই নয়, ওখানে কিন্তু অনুসারী শিল্পও আসতে শুরু করেছিল। এছাড়াও অন্য অনেক শিল্পপতিও পশ্চিমবঙ্গে লগ্নি করতে তৈরী ছিলেন, যাদের মধ্যে বোধহয় কিছু গাড়ি কারখানাও ছিলো। যেমন অন্য অনেক রাজ্যেই হয়েছে, পশ্চিমবঙ্গেও ধীরে ধীরে ভারী শিল্প আসতে শুরু করতো, সারা রাজ্যেই বহু বেকার কাজ পেত।

    একেবারেই বামফ্রণ্টের ইস্তেহারের মতো শোনাচ্ছে, তাই না? ক্ষমা করবেন, কিন্তু এরকমই হওয়ার ছিলো। আর ঠিক এই ভয়ই পেয়েছিলেন মমতা ব্যানার্জী নিজে, যার জন্য সিঙ্গুরে সামান্য কিছু 'অনিচ্ছুক' চাষীর অসন্তোষ কাজে লাগিয়ে সমস্ত পশ্চিমবঙ্গের শিল্পসম্ভাবনা শেষ করলেন। আর আমরা বামপন্থীরা তো ভুল করেইছিলাম! আমাদের সঙ্গঠন বসে গিয়েছিলো, আমরা ঐ চাষীদের কথা শুনিনি, ওদের বোঝাতে পারিনি।জমির ওপর থেকে পা সরে গেছিলো আমাদের। বোঝাতে পারিনি, সাময়িক ক্ষতি ওদের হয়তো কিছু হতো, কিন্তু ভবিষ্যতে ঐ শিল্পান্চলেই কাজ পেতো। ওখানে না পেলেও পশ্চিমবঙ্গেই অন্য কোন শিল্পে কাজ পেতো। তখন যারা 'অনিচ্ছুক' ছিলেন, তারাও কিন্তু কাজের সুযোগ পেতেন। আর সেই বিকল্প উপার্জন হয়তো আগের থেকে বেশীই হতো।

    দুঃখ হয় এইজন্য, যে বামপন্থীদের সরাতে গিয়ে মমতা ব্যানার্জী পশ্চিমবঙ্গের বড় ক্ষতি করে গেলেন।
  • পাই | 118.*.*.* | ২৯ জুলাই ২০১৩ ১০:২৯525468
  • কী কনফিডেন্টলি বলে দেওয়া যায়, না, একটা বহুফসলী এলাকায় কৃষির উপর নির্ভরশীল ১৫-২০০০০ মানুষকে উচ্ছেদ করলে ঐ মানুষদের বিকল্প উপার্জন বেশিই হত। কীসের ভিত্তিতে এগুলো বলা জানতে আগ্রহী।
    বিশেষ করে টাটা ন্যানোর এই পারফর্ম্যান্সের পরেও। লসাগুদার একটা পোস্ট তুললাম।
    ------------------------
    Name: lcm

    IP Address : 118.91.116.131 (*) Date:25 Jul 2013 -- 09:54 AM

    ব্ল্যাংক, এখন গপ্পোটা একটু অন্যরকম। এখন ন্যানো ফ্যাক্টরি ইজ এ কনসার্ন ফর পেইন। যে প্রোডাক্শন-এর গপ্পো ২০১০ এ দেওয়া হয়েছিল, সেটা ড্রাস্ট্ক্যালি কমে গেছে। গত মার্চ-এর রিপোর্ট অনুযায়ী -

    * Production of the small car at the Sanand plant has been cut by over 80% ...

    * As a result, the company is now operating Sanand plant four days per week on a single shift from a six-day work week earlier...

    * 14,000 unsold Nano cars in stock in the Sanand factory, pipeline and dealers, while the total inventory of passenger cars stand at around 45,000 units

    * In fact, in mid-February Tata Motors and subsidiary TML Drivelines benched around 75% of its 5,500-odd temporary workers at the Jamshedpur plant after already witnessing five block closures this fiscal.

    ন্যানো পার্ট সাপ্লায়ারদের অবস্থা অবশ্য আগেই প্রেসে বেরিয়েছে।

    কিন্তু, অন্য গল্পও আছে। সানন্দে ফোর্ড-এর বড় ফ্যাক্টরি তৈরী হচ্ছে, ২০১৪-তে প্রোডাকশন শুরু হচ্ছে, ভারতে ফোর্ডের সেকেন্ড প্ল্যান্ট।। এছাড়া কোলগেট/পামোলিভ, আরো কারা কারা ফ্যাক্টরি খুলছে।

    এখন এগুলোকে হিসেবের মধ্যে ধরলেও, সিঙ্গুর ওয়াজ এ রং চয়েজ। মানে, সিঙ্গুরকে অটো বা একটা বড় ম্যানুফাকচারিং প্রোডাক্শন হাব বানাতে গেলে যে এক্সট্রা জমির দরকার তার প্রোভিশন ছিল না।
  • Marauder's Map | 11.*.*.* | ২৯ জুলাই ২০১৩ ১০:৪৩525469
  • আন্দোলনটার শেষ অবধি ফল যা দাঁড়াল তাতে করে প্রশ্ন থাকবেই। এখন এই তর্কে শুধু নিজের নিজের অবস্থানকে সঠিক প্রমাণ করার জেদ ছাড়া আর কিস্যু নেই।
  • এক বামপন্থী | 103.*.*.* | ২৯ জুলাই ২০১৩ ১০:৪৬525470
  • না, কন্ফিডেন্টলি কিছুই বলিনি। কী হলে কী হতো, তাই নিয়ে তর্ক, কন্ফিডেন্টলি বলি কী করে? তবে অন্যান্য রাজ্যে যা হয়েছে, আর যুক্তিবলে যা স্বাভাবিক মনে হয়েছে, সেটুকুই বলেছি।

    আর টাটাদের ন্যানোগাড়ি না চললে হয়তো পরে ওখানে অন্য কোন গাড়ী বানাতো, অনুসারী শিল্পও হয়তো অন্য কিছু হতো! অন্যান্য শিল্পপতিরাও যে সিঙ্গুরেই শিল্প্স্থাপন করতেন তা তো নয়, তারা রাজ্যে অন্যান্য জায়্গায় জমি করতেন! আমি কিন্তু টাটাদের হয়ে সওয়াল করছিনা, আমি এটুকই বলতে চাইছি যে ন্যানো তাড়াতে গিয়ে মমতাদেবী বাঙ্গলার শিল্পসম্ভাবনাকেই নষ্ট করলেন।
  • এক বামপন্থী | 103.*.*.* | ২৯ জুলাই ২০১৩ ১০:৫৪525471
  • এখন এগুলোকে হিসেবের মধ্যে ধরলেও, সিঙ্গুর ওয়াজ এ রং চয়েজ।

    ক্ষমা করবেন, কিন্তু পাইদেবীর এই উক্তিটিই কিন্তু আমার কাছে একটু বেশী 'কন্ফিডেন্ট' শোনালো ঃ-)
  • bb | 132.*.*.* | ২৯ জুলাই ২০১৩ ১০:৫৭525473
  • পাই - ব্যবসায় ওঠা নামে থাকবেই - জমিতে যেন সব্সময় সোনাই ফলে, তাহলে চাষীকে আর আত্মহত্যা করতে হত না।
    ন্যানো আর তার অনুসারী শিল্প হলে যে সিঙ্গুরের ভাল হত এই কথাটা নকুরা ছাড়া আর সবাই বোঝে। সানন্দে যে আরো শিল্প আসছে সেটা কে ধরাই হয় নি।
  • pi | 118.*.*.* | ২৯ জুলাই ২০১৩ ১১:০১525474
  • আরেকটু ভাল করে পোস্টটা পড়লে দেখতেন, ওটা আমার উক্তি না ঃ)
    এনিওয়ে, আপনার কনফিডেন্সের ভিত্তি এখনো স্পষ্ট নয়। আর কথাগুলোকে, শিল্পই আমাদের ভবিষ্যত এজাতীয় ইস্তেহারমার্কা বাণীবিশেষই মনে হচ্ছে।
  • এক বামপন্থী | 103.*.*.* | ২৯ জুলাই ২০১৩ ১১:১৬525475
  • পাইদেবী, আরেকবার মাফ চাইলাম। আমি ভেবেছিলাম পোস্টের ঐ জায়্গাটা বোধহয় আপনি লিখেছেন।

    তবে ' শিল্পই আমাদের ভবিষ্যত ', এটা ইস্তেহার মার্কা শোনালেও কিছু করার নেই। শিল্প সত্যি সত্যিই আমাদের ভবিষ্যত, শুধু চাষের ওপর কোন যাতিই বেচে থাকতে পারেনা। যেকোন দেশেই জনসন্খ্যা ক্রমবর্তমান, জমি নয়। সহজ সত্যি কথা।
  • pi | 118.*.*.* | ২৯ জুলাই ২০১৩ ১১:২১525476
  • ভবিষ্যতের ভিত্তিপ্রস্তরটাও একটু ভাল করে গাঁথতে হয়। ল্যাণ্ড ইউজ ম্যাপ নামক একটা জিনিস বানিয়ে তার ভিত্তিতে পরিকল্পনা গুলো করলে হত না, হাওয়ায় হাওয়ায় না করে ? হাওয়ায় করার ফল তো দেখাই গেল, বহুফসলী জমিতে টান মারা। এবং তার ফল ...
  • বাম ডান জানি না | 69.*.*.* | ২৯ জুলাই ২০১৩ ১১:২৯525477
  • হীরকের রাণী সত্যিই ভগবান বা ভগবতী, নয়তো "এই টইতে মন্তব্যের সংখ্যার সর্বোচ্চ সীমা পেরিয়েছে ইত্যাদি" শব্দবন্ধ সর্বোচ্চ বার ব্যবহারের পুরোনো সমস্ত নজির ভেঙ্গে প্রতিটি পোস্টে নয়া নয়া নজির স্থাপন করতে পারে? এখন যা অবস্থা তাতে অন্য সব এই ধরণের টইয়ের মতো এটার পরিণতিও এক। প্রস্তাব নয়, সমর্থনও জুটবে না, তবু মনে হয় এই ধরণের সমস্ত আলোচনার বিষয়ের নাম পাল্টে "নকু বনাম মাকু - উপলক্ষ্য সিঙ্গুর, উপলক্ষ্য মমতা, উপলক্ষ্য কামদুনি, উপলক্ষ্য নন্দীগ্রাম, ইত্যাদি" শিরোনাম দিয়ে উপস্থাপক বা স্থাপিকা 'আঁতেলদি' বা 'তেলদি' বা 'আঁতে ঘা দি' প্রভৃতিদিদের মুক্তি দিলেই ভালো।

    কুশীলব আর তাঁদের ভূমিকা অনড়, অবিচল এবং অপরিবর্তনীয়, এটা এক স্বতঃসিদ্ধে বা উপপাদ্যে পরিণত। এটা গ্যারাণ্টি দিয়ে বলা যায়।
  • অবুঝ | 15.*.*.* | ২৯ জুলাই ২০১৩ ১১:৪০525478
  • প্রশ্নঃ মানুষ কোথায় বসতি করে?
    উত্তরঃ যেখানে চাষাবাদের সুবিধে, অর্থাৎ কিনা নদী চাই উর্বর জমি চাই।

    প্রশ্নঃ তাহলে শিল্প কোথায় হবে?
    উত্তরঃ যেখানে মানুষের বসতি তার আশেপাশেই। ঐতিহাসিক ভাবে তাই হয়ে এসেছে। মঙ্হলগ্রহে করা গেলে ভাল হত তবে কাঁচামাল আর উৎপাদিত দ্রব্য আনানেওয়ার খরচ বেড়ে উদ্যোগটি অলাভজনক হয়ে পড়বে।

    প্রশ্নঃ এই সরল সত্য লোকে বোঝে না কেন?
    উত্তরঃ সব মূর্তিমান গোঁয়ারগোবিন্দ তাই।
  • dd | 69.*.*.* | ২৯ জুলাই ২০১৩ ১১:৪৬525479
  • লুরুতে আর ছেন্নইতে দেখলাম তো।
    শহোরের সামান্য দুরে - খুব উর্বর জমি। হাজার হাজার একর ল্যান্ড নিয়ে বিশাল বিশাল ফেকটরী হয়েছে। আরো হচ্ছে।
    সেন্নাইতে শহরের মধ্য দিয়ে মেট্রো বানাবে বলে চোখের সামনে অনেকানেক বড়ো দোকান ও উচ্চবিত্তের বাড়ী আর অ্যাপার্টমেন্ট বিলিডিং ভেঙে ফেলা হোলো। বস্তিও।

    কোথাও লোকাল ইংরেজী কাগোজে দেখি নি/পড়ি নি বিক্ষোভের কথা। বা মিছিল এর কথা।

    হয়তো কমপেনসেসনটা অনেক বেশী থাকে। প্রসেসটা অনেক স্বচ্ছো। বা লোকেরা ঝট করে মেনে নেয়। কোনো পলিটিক্যাল পার্টিই বাধা দেয় না। আর কি কারন থাকতে পারে?
  • pi | 118.*.*.* | ২৯ জুলাই ২০১৩ ১১:৪৭525480
  • শিল্প হবার একমাত্র উপায় বহুফসলী জমিকে অধিগ্রহণ করা। এই সহজ সরল গোলগাল সত্য থাকতেও কেন যে ল্যাণ্ড ইউজ ম্যাপের কথা আদৌ ভাবা হয় !! কোন অবুঝে যে ভাবে !
    তবে বুদ্ধবাবুও একবার ওটার প্রয়োজনীয়তার কথা বলে ফেলেছিলেন বটে। ঐ সাময়িকভাবে অবুঝ হয়ে গেছিলেন বোধহয়।
  • dd | 69.*.*.* | ২৯ জুলাই ২০১৩ ১১:৫১525481
  • ছেন্নাইতে প্রতিবেশী ছিলো নোকিয়া ফেকটরী। আশ পাশের গাঁয়ের হাজারে মেয়ে (তিন চার হাজার) ঐ ফেকটরীতে কাজ করে। ফেকটরীর বাসে আসে যায়। কেন্টিনে খায়।

    CSR করতে কয়েকটা গাঁয়ে গেছিলাম। সুন্দর গোছানো রাস্তা ঘাট। ভালো প্রাইমারী স্কুল বিল্ডিং। সকলের হাতেই টাকা।

    প্র বৈ চরে একবার জিগিয়েছিলেম। লুরুতে কিসের মেজিক যে ফসোলী জমিতে শিল্প হলে কোনো দলই আপত্তি করে না। কোথাও বিক্ষোভ হয় না(অ্যাট লিস্ট চোখে পরার মতোন,কানে শোনার মতোন)। সে উত্তোর না দিয়ে প্রবৈচ গ্যাট গ্যাট করে এস্টোনিয়া চলে গ্যালো। আমার ও জানা হোলো না।
  • Marauder's Map | 11.*.*.* | ২৯ জুলাই ২০১৩ ১১:৫৪525482
  • ল্যান্ড ইউজ ম্যাপ দরকার - সন্দেহ নেই।
    কমপেনশেসন বাড়ানোও হয়তো যেত।
    এমনকি রাজভবনের মিটিংটায় যে রাস্তাটা বেরিয়েছিলো সেটাও হয়তো মন্দের ভালো হত।

    কিন্তু সেসব রাস্তায় তো কেউ হাঁটলো না, প্রেস্টিজের প্রশ্ন, জেদের প্রশ্ন (এখনো তাই)। ফল?

    সিঙ্গুরের জমিটা এখন ল্যান্ড ইউজ ম্যাপে কিভাবে দেখানো হবে?
  • অবুঝ | 104.*.*.* | ২৯ জুলাই ২০১৩ ১২:০৮525484
  • প্রশ্নঃ মঙ্গলগ্রহে শিল্প হলে কি আমি যাব চাকরি নিয়ে?
    উত্তরঃ না, আমি ঐ কোলকেতার আশেপাশেই থাকতে চাই।

    প্রশ্নঃ তাহলে কি আশা করব অন্য লোকে যাবে?
    উত্তরঃ যেতে পারে তবে ভাল মূলো দিতে হবে। ফলে উৎপাদন খরচ বাড়বে, ঠিক কতটা ধারণা নেই। আগে শহর গড়তে হবে, তারপরে শিল্প। বর্তমান ব্যবস্থায় তা প্রায়সম্ভব।

    প্রশ্নঃ যারা প্রতিষ্ঠিত জনবসতি থেকে অনুর্বর জমিতে শিল্পের কথা বলছেন তারা কি কেউ নিজেরা কেউ সেথা যাবেন মনে করেন?
    উত্তরঃ না।
  • এক বামপন্থী | 103.*.*.* | ২৯ জুলাই ২০১৩ ১২:০৯525485
  • শিল্প হওয়ার একমাত্র উপায় বহুফসলী জমি অধিগ্রহণ করা - নিশ্চয়ই না। আর সিঙ্গুরে জমি অধিগ্রহণ করতে গিয়ে বুদ্ধবাবু, আমরা বামপন্থীরা কিছু ভুল করেছিলাম, একথাও আবার বলছি। কিন্তু সেই ভুলের শাস্তি এটা হওয়া উচিত হয়নি, যে সিঙ্গুর থেকে শিল্পকেই জোর করে সরিয়ে দেওয়া হলো।

    ল্যান্ডব্যান্ক একটি অত্যন্ত সঙ্গত দাবী, হয়্ত ভবিষ্যতে তৈরীও হতো। তবে সিঙ্গুর থেকে গায়ের জোরে টাটাদের হটিয়ে যে ভুল সন্কেত দেওয়া হলো, আর তাতে বাঙ্গলার যা ক্ষতি হলো, সে বিচার এক্দিন ইতিহাস নিশ্চয়ই করবে। সেদিন বামপন্থীদের যেমন ভুল অধিগ্রহনের জন্য কাঠগড়ায় ওঠানো হবে, তেমনি সাধারণ মানুষকে ভুল বোঝানোর দায়ে মমতাদেবী আর তথাকথিত নক্সালদেরও কিন্তু ছেড়ে দেওয়া হবেনা!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে মতামত দিন