এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩১৮৪৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ishan | 60.*.*.* | ২৬ জুলাই ২০১৩ ০৯:৩২525353
  • আকা কি নিজের হিসেবের গলতাটা সত্যিই বুঝতে পারছে না?

    ভালো করে বুঝিয়ে বলি। পার্সেন্টেজ বাদ দিয়ে পাতি সংখ্যা ধরে। ১৬ জন জমি মালিকের উপর সার্ভে। এবার এই ১৬ জনকে আমি এইভাবে বাছলামঃ ৮ জন "ক্ষতিগ্রস্ত" আর ৮ জন "ক্ষতিগ্রস্ত নয়"।

    এটা আমার র ডেটা। এর থেকে কোনোভাবে সিদ্ধান্ত নেওয়া যায়, যে, জমিমালিকদের মধ্যে ৮/১৬ ভাগ "ক্ষতিগ্রস্ত" কিংবা "কৃষির উপর নির্ভরশীল"? আকা সেই সিদ্ধান্তেই পৌঁছচ্ছে।

    যদি এরকম ডেটা থাকত, যে, ৮ জন "ক্ষতিগ্রস্ত"এর মধ্যে ৪ জন কৃষির উপর নির্ভরশীল, তাহলে নিশ্চয়ই বলা যেত "ক্ষতিগ্রস্ত" দের মধ্যে ৪/৮ ভাগ কৃষির উপর নির্ভরশীল। কিন্তু সেই ডেটা তো নেই।

    অনেক তো অঙ্কের লোক আছেন, একটু মতামত দেবেন?

    ---

    আর হ্যাঁ, গুরুর লোকেদের অ্যানালজি টেনে বলি। আকার নতুন ব্যাখ্যায় কেসটা এরকম হচ্ছেঃ আমি ৫০ জন লেখক আর ৫০ জন অলেখক বেছে নিয়ে সার্ভে করলাম। আমার কাছে আর কোনো তথ্য নেই। আকা সেই থেকে সিদ্ধান্তে এল গুরুর ৫০% লোকের দাড়ি পাকা। এ কি ধরণের অঙ্ক আমার ঠিক জানা নেই।
  • Ishan | 60.*.*.* | ২৬ জুলাই ২০১৩ ০৯:৩৫525354
  • অথবা আকা একটু স্টেপ বাই স্টেপ অঙ্কটা কষে দেখিয়ে দিলে ভালো হয়।
  • cm | 71.*.*.* | ২৬ জুলাই ২০১৩ ১০:৪৮525355
  • যদি লেখক এবং অলেখকদের মধ্যে পাকা দাড়ির লোকের শতকরা হার সমান হয় তাহলে সিদ্ধান্ত করা যাবে যে দাড়ি পাকার সাথে লেখার সম্পর্ক নাই।
  • PM | 233.*.*.* | ২৬ জুলাই ২০১৩ ১১:০৬525356
  • তৎকালীন বিরোধীদের দাবীতে সিবিআই হয়েছিলো। সেই বিরোধীরা সিবিআই তদন্তের ফল মানতে চইছে না, কেনো।

    আপাত দৃষ্টিতে সরকারের এবং সরকারী দলের উৎসাহ থাকা উচিত যেই দোষী হোক শাস্তি দেবার- আর রাজনৈতিক লাভ ঘরে তোলার। কারন কোনো দোষী -র সাথেই সরকারের বা দলের কোনো যোগ থাকার কথা নয়।

    যে সব পুলিশ অফিসার গুলি চালিয়েছিলো তাদের বাঁচাতে সরকার এতো তৎপর কেনো? তারা যদি খুনের মামলায় ফাঁসে তাহলে তাদের ঝুলি থেকে বেড়াল বেড়িয়ে আসতে পারে?

    সিবিআই বলেছে মহাকরন থেকে গুলি চালনার নির্দেশ দেওয়া হয় নি- যে জন্য সরাষ্ট্র সচিব বা মন্ত্রী কে অভিযুক্ত করে নি। সেক্ষেত্রে ঐ অফিসার রা কোথা থেকে অর্ডার পেলেন? বিরোধী নেতার কাছ থেকে?

    ঐ সময় চিট ফান্ডের টাকা যেভাবে হরির লুট হয়েছিলো, কিছুই বলা যায় না। তবে এটা অনেক প্রোব্যবল সব্ভবনার মধ্যে এটা একটা সম্ভবনা মাত্র।
  • cm | 71.*.*.* | ২৬ জুলাই ২০১৩ ১১:১০525357
  • আমি তো নিরপেক্ষদের থেকে ভীষণ ভাবে উত্তর আশা করছি।
  • কল্লোল | 125.*.*.* | ২৬ জুলাই ২০১৩ ১১:১৭525359
  • হ্যাঁ কৃশানু। আমারও জবাব প্রায় তাইই।
    ভোট দেই নি। অনেককাল দেই না। লাইনে দাঁড়িয়ে নামটা কাটিয়ে দিয়ে আসি, আঙ্গুলে কালি লাগিয়ে। কারন, ভোটদানে বিরত থাকিলাম নামে কোন খোপ বা বোতাম নেই।

    চেয়েছিলাম সিপিএম যাক। যে আসে আসুক। সে বেগড়বাই করলে, দেখা যাবে।
    সেটাই হচ্ছে। সরকার ও তৃণমূলের নানান অপকীর্তির বিরুদ্ধে মানুষ সোচ্চার হচ্ছে। তার জন্য ৩৪ বছর অপেক্ষা করতে হচ্ছে না।
    ২০০৩এ যখন পঞ্চায়েতে ৬০০০ কেন্দ্রে বিনা প্রতিদ্বন্দ্বীতায় বামেরা জয়ী হয়েছিলো, ৫৪ জন মারা গিয়েছিলেন - তাই নিয়ে মিডিয়ায় এতো হৈচৈ ছিলো না। খবর হতো এমনভাবে যাতে লোকের চোখেই পড়তো না, বা গুরুত্ব বোঝা যেতো না। এটা কিন্তু মূল স্রোতের মিডিয়াই করতো। আজ তারা অন্যরকম ভূমিকায়।
    সুটিয়ায় প্রতিবাদ সংগঠিত হতে ১০ বছর লেগেছে। কামদুনিতে কিন্তু সাথে সাথে মানুষ রাস্তায় নেমেছে। সরকারের টাকা নিতে অস্বীকার করেছে। প্রচন্ড চাপের মুখেও অবিচল থেকেছে। রাষ্ট্রপতির সাথে দেখা করে এসেছে। তার জন্য ১০ বছর অপেক্ষা করতে হয় নি।
    কারন খুবই সহজ। তৃণমূল একটি আদ্যন্ত হাভাতে, বুদ্ধিহীন, অসংগঠিত সংগঠন। সিপিএমের উল্টোটা। তাই প্রচুর ফাঁক ফোকোর থাকে যা দিয়ে মানুষ প্রতিবাদের অবকাশ পেয়ে যায়। বাম আমলে এসব এমনভাবে মোকাবিলা করা হতো যে প্রতিবাদ কোনদিন আলোর মুখই দেখতো না। মরিয়া হতে হতে হতে হতে মানুষ প্রতিবাদ করেছে ৩২ বছর পার করে।

    তাই, নন্দীগ্রামের প্রতিবাদে মিছিলে হাঁটলাম ও সিপিএমকে ভোট দিয়ে এলাম - এটার কোন যুক্তি পাই না।

    একদিক থেকে হয়তো সিপিএমেরও ভালো। বাজে মালগুলো তৃণয়েম হয়ে গেলো। সিপিএমএর ভার কমলো। কিন্তু আবার ক্ষমতায় এলে (যার সম্ভাবনা প্রচুর) এরা আবার ফিরে আসবে ও সাদরে গৃহীত হবে - এটাই সমস্যা।

    যাই হোক আকার জবাবের আশায় আছি।
  • PM | 233.*.*.* | ২৬ জুলাই ২০১৩ ১১:১৭525358
  • এখানে বেশীর্ভাগ লোকেই স্বনামে লেখে না। সেটা জেনেই তো এখানে লিখছেন বিপবাবু। ফুটবল খেলতে নেমে" পেনাল্টি নিয়ম টা বড় বাজে - মানি না" বললে হবে?

    h এর আসল নাম আমিও জানি না। কিন্তু জানলে কি করতেন- বাড়ি গিয়ে আচ্ছা করে দু ঘা দিতেন? না মুকুল রায়ের কাছে ওনার নাম জমা দিতেন ? ঃ) নাম জানলে কি ওনার বক্তব্যের মানে বিন্দু মাত্র পাল্টাতো?

    এরপর আপনার খিস্তির উত্তরে আরো কিছু লোক আপনাকে খিস্তি করবে। তার্পরে আপনি আবার করবেন।।একটা হলেও হতে পারতো ভালো আলোচনা ভেস্তে যাবে। কি লাভ?
  • lcm | 118.*.*.* | ২৬ জুলাই ২০১৩ ১১:১৮525362
  • তখন সব ছিল তিনোমুলের চক্রান্ত,
    এখন যেমন সব সিপিএমের চক্রান্ত
    ...
    কবে যে সিপিএম-তিনোমুল মার্জ করবে, চক্রান্তে আক্রান্ত জনজীবন..
  • PM | 233.*.*.* | ২৬ জুলাই ২০১৩ ১১:১৮525360
  • দুঃখিত... ইগ্নোর করুন প্লিজ। অন্য টই এর পোস্ট এখানে চলে এলো কি করে?
  • PM | 233.*.*.* | ২৬ জুলাই ২০১৩ ১১:২২525363
  • LCM সরকারের ব্যবহারের কারন হিসেবে অন্য কোনো ব্যখ্যা মাথায় এলে লিখুন প্লিজ
  • কল্লোল | 125.*.*.* | ২৬ জুলাই ২০১৩ ১১:৩৪525364
  • তদন্ত তা সে সিবিআই করুক আর কোন কমিশনই করুক, ক্ষমতাসীন সরকারের সে রিপোর্টে ব্যথা থাকলে তার কোন কাজই হয় না।
    বামফ্রন্টও ৭৭এ ক্ষমতায় এসে শর্মা-সরকার কমিশন করেছিলো জরুরী অবস্থায় পুলিশী বাড়াবাড়ি নিয়ে। সেটি আজও দিনের আলো দেখেনি।
    আরও একটা কি কমিশনও হয়েছিলো ৭২-৭৭এর অত্যাচার/খুন ইত্যাদির তদন্ত করতে।
    কানু সরকার নামে এক ব্যক্তি রুনু গুহনিয়োগীর বিরুদ্ধে অভিযোগ জমা দিয়েছিলো ওকে ঠান্ডা মাথায় গুলি করে মারার চেষ্টার। অর্চনা গুহ, লতিকা গুহ অভিযোগ করেছিলো ঐ রুনু গুহনিয়োগীর বিরুদ্ধে, পুলিশী হেফাজতে অত্যাচার, শ্লীলতাহানির।
    তাতে বাম আমলে রুনুর পদোন্নতি হয়েছিলো।
    শেষ পর্যন্ত অর্চনা গুহ, লতিকা গুহকে আলাদা করে মামলা করতে হয়, যাতে অভিযোগ প্রমাণিত হয়। তারপরেও হাইকোর্ট থেকে জামিন পায় রুনু। জামিনে থাকা অবস্থাতেই অসুস্থ হয়ে মারা যায়।

    আজ দেখলাম বিমান বোস বলেছেন, নন্দীগ্রাম কান্ডে অভিযুক্ত পুলিশ অফিসারদের অনেকেরই প্রোমোশন হয়েছে। উনি মন্তব্য করেছেন "প্রোমোশন তো আকাশ থেকে পড়ে না"। তা তো নিশ্চই। কোন প্রোমোশনই আকাশ থেকে পড়ে না।
  • কৃশানু | 177.*.*.* | ২৬ জুলাই ২০১৩ ১২:০৩525365
  • কিন্তু আমি তো কল্লোলদাকে কোনো প্রশ্নই করিনি :-) উত্তর পেয়ে গেলাম।
  • lcm | 118.*.*.* | ২৬ জুলাই ২০১৩ ১২:১৯525366
  • পিএম,
    এটা বোধহয় একটু ব্রড টপিক। ইন্ডিয়ান ডেমোক্রেটিক সিস্টেম এ জায়গায় ফেল করেছে, মানে এখনও অবধি।
    ডেমোক্রেটিক্যালি ইলেকটেড গভর্নমেন্টের কাছে যে বেসিক এক্সপেক্টেশন - রেসপনসিভনেস এবং অ্যাকাউন্টেবিলিটি - কেন্দ্র/রাজ্য/লোক্যাল... সমস্ত স্তরে নির্বাচিত সরকারগুলি তা পরিপূরণ করতে ব্যর্থ হয়েছে। যুগ যুগ ধরে।

    অন্যদিকে, আমরা যতই না মানতে চাই, চীন কিন্তু ডেমোক্রেটিক ইলেকশন ছাড়াই তুলনামূলক-ভাবে বেটার গভর্নেন্স রাখতে পেরেছে - অত বড় একটা দেশ জুড়ে।

    এ বিষয়ে গুরুর অনেকে আরো আলোকপাত করতে পারবে - এইচ, কল্লোল, ঈশান....
  • Marauder's Map | 131.*.*.* | ২৬ জুলাই ২০১৩ ১২:২৫525367
  • আজকাল শুধু ছ্যবলামি করি বলে সবাই আমারে বাদ্দ্যায়, অথচ এককালে কতই না বড় বড় ব্যাপার নিয়ে বড় বড় বক্তিমে দিতুম...ঃ-(
  • aka | 34.*.*.* | ২৬ জুলাই ২০১৩ ১৫:৩৯525368
  • ঈশানকে আবার পড়ে দেখতে হবে। ১৬ জনের মধ্যে ৮ জন অ্যাফেক্টেড আর ৮ জন আনয়াফ্যেক্টেড হবার। এর পরে দেখা গেল ৮ জন অ্যাফেক্টেডের মধ্যে ৫ জন কৃষির ওপর কোনো না কোনো ভাবে নির্ভরশীল তা থেকে যদি কেউ কনক্লুড করে যে অ্যাফেক্টেদ লোকেদের অনেকে কৃষির ওপর নির্ভরশীল তার সাথে প্রথমে কি ভাবে স্যাম্পেল তোলা হয়েছিল তার কি সম্পর্ক? ১৬ জনের মধ্যে ৮ জন অ্যাফেক্টেড তার মধ্যে ৫ জন নিদারুণ অবস্থায়।

    আর কমরেড পিনাকিকে, সিঙ্গুরের মতন সেন্সিটিভ বিষয়ে যেখানে মানুষ জন আদৌ ভালো নেই সেখানে ঐ আকা কি সাবসেট ধরে কথা বলল, তাই নিয়ে সাবসেট ও তস্য সাবসেটের গুল্প নিতান্তই বাজে তক্কো বলে মনে করি।
  • কল্লোল | 125.*.*.* | ২৬ জুলাই ২০১৩ ১৮:৫২525369
  • লসাগু।
    চীন বেটার গভর্নেন্স রাখতে পেরেছে কি না তা নিয়ে আমি এতো নিশ্চিত নই।
    তিব্বত, ৫০এর দুর্ভিক্ষ, গণতন্ত্রকামী বা কমিউনিষ্ট পার্টির সাথে কোন বিষয়ে একমত নয় এমন মানুষদের ক্ষেত্রে, সাম্প্রতিক উচ্ছেদ (বিশেষ করে সাংহাইয়ে), তিয়েনানমিন স্কোয়ারের ঘটনা, এগুলো খুব একটা গুড গভর্নেন্সের কথা বলে না।
    মাওয়ের আমলে শুনেছি (একেবারেই শোনা কথা) আয়ের বৈষম্য কম ছিলো। বহু বহু বছর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ে নি। কিন্তু তার জন্য কি মূল্য চোকাতে হয়েছে মানুষকে, তা এখনো অজানা।
    মাও মারা যেতেই যে পরিমান ঝামেলা শুরু হলো তাতে একটা বিষয় বোঝা যায় যে গন্ডোগোল ছিলো, ভালোই ছিলো।
  • pi | 118.*.*.* | ২৬ জুলাই ২০১৩ ১৮:৫৫525370
  • আমার প্রশ্নগুলোর উত্তর পেলাম না।
  • Ishan | 214.*.*.* | ২৬ জুলাই ২০১৩ ১৯:২৯525371
  • " ৮ জন অ্যাফেক্টেডের মধ্যে ৫ জন কৃষির ওপর কোনো না কোনো ভাবে নির্ভরশীল তা থেকে যদি কেউ কনক্লুড করে ..."

    আকার মূল অঙ্কে এই স্টেপটা নেই। সেই জন্য গোঁজামিল। থাকলে ঠিকই থাকত।

    আকার স্টেপগুলি এরকমঃ

    ১। ১৬.৫ জমিমালিকদের মধ্যে "অ্যাফেক্টেড" ৮.৮
    ২। ৪২.৭ খেতমজুরের মধ্যে "অ্যাফেক্ডেড" ১৯.৯
    ৩। যোগ করিয়া পাই মালিক ও খেতমজুরদের মধ্যে "অ্যাফেক্টেড" ২৮.৭
    ৪। অতএব ২৮.৭ কৃষির সঙ্গে যুক্ত।

    এই ৪ নম্বর স্টেপটা গোঁজামিল। এখানে যদি বলা হত, এই "২৮.৭ এর মধ্যে x কৃষির উপর নির্ভরশীল" বা তাদের নিদারুণ অবস্থা, তাহলে মানা যেত। কিন্তু সেটা নেই, এমনকি সেরকম কোনো ডেটাও নেই।

    আকা একটু নিজের পোস্টগুলি পড়ে দেখুক, পেপার নাই বা পড়ল।
  • aranya | 154.*.*.* | ২৬ জুলাই ২০১৩ ২১:৫১525373
  • কল্লোল-দা, অরণ্য-র সাথে কিশানুরে গুলাইসেন। অবিশ্যি, দুজনাই বড় ভাল মানুষ আর কল্যাণীর লোক/ছেলে, গুলাইলে কুন পব্লেম নাই :-)
  • aka | 80.*.*.* | ২৬ জুলাই ২০১৩ ২২:২৫525374
  • যাক এক স্টেপ এগিয়েছে। ৫০-৫০ বলে ২৮.৭ ভুলটা যে ভুল ছিল সেটা বোঝা গেছে।

    এবারে ক্ষেতমজুরদের চাষই হল প্রাথমিক প্রফেশন, জমিমালিক বলে ঈশান যাদের বলছে তারা ওনার কাল্টিভেটর। কৃষির সাথেই যুক্ত। যারা প্রাথমিক ভাবে কৃষির সাথে যুক্ত কৃষির জমি চলে গেলে ও অন্য প্রফেশন তৈরি না হলে যে তারা ভালো থাকতে পারে না এর জন্য প্রোবাবিলিটির অংক কষতে হবে? ঈশান কষুক পরে দেখে নেব।

    তবে ওয়ান স্টেপ অ্যাহেড।

    ইশান অন্যটাও দেখাতে পারে এসব হয়ে সিঙ্গুরের লোকের কোনই খারাপ কিছু হয় নি দিব্য আছে তাইলে মেনে নেব। ভেবে দেখুক আপাতত বেউ বেউ করে আসি।
  • Ishan | 214.*.*.* | ২৬ জুলাই ২০১৩ ২২:৩২525375
  • না কোনো স্টেপই এগোয়নি। ভুলটা ওই একই বেসিক জায়গায়। ৪ নং স্টেপটা ভুল কিনা পষ্টো করে জানান দিকি আগে। বাকি কথা তারপর। এর মধ্যে প্লিজ গোলপোস্ট সরাবেন না।

    আর অঙ্ক কষতে তো কেউ মাথার দিব্যি দেয়নি। গুচ্ছের ডেটা আকা নিজেই দিয়েছে। এখন ঠেলায় পড়ে অঙ্ক কষতে আপত্তি হলে কিকরে চলবে? :)
  • cm | 127.*.*.* | ২৬ জুলাই ২০১৩ ২২:৩৫525376
  • হ্যাঁ অঙ্কটা আগে ঠিক করে নিন।
  • aka | 80.*.*.* | ২৬ জুলাই ২০১৩ ২২:৫৬525377
  • না একেবারেই ভুল না। ওনার কাল্টিভেটরের বাংলা জমির মালিক সেটা অবশ্য ভুল।
  • Ishan | 214.*.*.* | ২৬ জুলাই ২০১৩ ২৩:০০525378
  • মানে "অ্যাফেক্টেড == কৃষির উপর সম্পূর্ণ নির্ভরশীল" -- তাই তো?
  • Ishan | 214.*.*.* | ২৬ জুলাই ২০১৩ ২৩:০৫525379
  • সেক্ষেত্রে " ৮ জন অ্যাফেক্টেডের মধ্যে ৫ জন কৃষির ওপর কোনো না কোনো ভাবে নির্ভরশীল ..." এই স্টেটমেন্টটা ভুল।

    কারণ, অ্যাফেক্টেড == কৃষির উপর নির্ভরশীল।
    অর্থাৎ অ্যাফেক্টেড মানেই কৃষির উপর নির্ভরশীল। ৮ জনের মধ্যে ৮ জনই। বাই ডেফিনেশন।

    এই দুটো একসঙ্গে সত্যি হতে পারেনা। কোশ্নো হল, কোনটা ভুল? কমরেড আকা কী বলেন?
  • pi | 118.*.*.* | ২৬ জুলাই ২০১৩ ২৩:১১525380
  • '৫৫% যারা এফেক্টেড বাই ল্যাণ্ড অ্যাকিউজিশন তাদের মধ্যে ২৮।৭% চাষের সাথে যুক্ত ছিল'

    এদিকে ৫৫% (?), র হিসেবই এল চাষের সাথে যুক্ত বলে।
    চাষের সাথে যুক্তদের মধ্যে চাষের সাথে যুক্ত কত ক্যালকুলেট করা ? এ কেমনতর হিসেব ?
  • aka | 84.*.*.* | ২৭ জুলাই ২০১৩ ০০:২৯525381
  • ঈশান?

    অ্যাফেকটেড মানে ল্যান্ড অ্যাকিউজিশন দিয়ে অ্যাফেক্টেড। সেই অ্যাফেক্টেড ৫৫ শতান্গ্শের মধ্যে ২৮ শতান্গ্শ কৃষির সাথে সরাসরি যুক্ত। কেউ নিজের জমি নিজের চাষ করত (ওনার কাল্টিভেটর) আর কেউ ভাগচাষী বা অন্য লেবার (এগ্রিকালচারাল লেবার)।

    ১২০০ ফ্যামিলির মধ্যে ২০০ ফ্যামিলি ল্যান্ড অ্যাকিউজিশন দিয়ে অ্যাফেক্টেড এবঙ্গ তারা সরাসরি কৃষির সাথে যুক্ত।

    আর কি করে বোঝাবো জানি না।
  • aka | 84.*.*.* | ২৭ জুলাই ২০১৩ ০০:৩৪525382
  • একটু ভুল করলাম ২৮ শতান্গ্শ অ্যাকচুয়ালি মূল ১০০ র ওপরে অতএব অ্যাপ্রক্সিমেটলি ৪০০ ফ্যামিলি ল্যান্ড অ্যাকিউজিশন দিয়ে অ্যাফেক্টেড ও কৃষির সাথে যুক্ত।

    এর পরে বাকি ৭০ শতান্গ্শ কে সম্পূরণ বাদ দিয়েছি। তাদের মধ্যেও অনেকেই নিশ্চয়ই ভালো নেই। Kইন্তু সেসব তো মেয়ার নাম্বার।
  • Ishan | 214.*.*.* | ২৭ জুলাই ২০১৩ ০০:৪২525384
  • এটা আমার প্রশ্নের উত্তর হলনা। আরও সহজ করে জিগাই।

    সার্ভেতে জমিমালিক আর খেতমজুরদের "অ্যাফেক্টেড" বলে একটা ক্যাটাগরি আছে।আপনি জমিমালিক ও খেতমজুর "অ্যাফেক্টেড"দের কত অংশকে "সরাসরি কৃষির সঙ্গে যুক্ত" বলে ধরেছেন?

    এটার উত্তর দিন। এটার উত্তর সংখ্যায় হয়। ১০০%, ৫০%, ২০%, ইত্যাদি। একটা সংখ্যা দিন।

    আম্মো একটু বেরোচ্ছি। উত্তর দিলে ফিরে এসে দেখে নেব।প্রশ্নটা আরেকবারঃ আপনি জমিমালিক ও খেতমজুর "অ্যাফেক্টেড"দের কত অংশকে "সরাসরি কৃষির সঙ্গে যুক্ত" বলে ধরেছেন?
  • aka | 84.*.*.* | ২৭ জুলাই ২০১৩ ০০:৫২525385
  • কৃষির সাথে যুক্ত হল ওনার কাল্টিভেটর যার মানে যারা নিজেদের জমি চাষ করে এবঙ্গ এগ্রিকালচারাল লেবার তাদের সন্খ্যাই ২৮ দশমিক ৭। আর কতবার বললে বোঝা যাবে? সেই ভালো একটু ঘুরে আসুন, মন ভালো হবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু মতামত দিন