এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • অব কি বার _ সরকার- ভোটের লাইভ আপডেট ২০১৪

    π লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ১৬ মে ২০১৪ | ১৮৬৫৮৪ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • এমেম | 127.*.*.* | ১৬ মে ২০১৪ ১৮:৪২638445
  • এটারও মানে দাঁড়ালো মিডিয়ার পরাজয়।
  • RT | 116.*.*.* | ১৬ মে ২০১৪ ১৮:৪৪638446
  • মোদী ওয়েভ বলে কিছু নেই, আসলে সবই মিডিয়ার বানানো আর কর্পোরেটরা টাকা ঢেলে মিডিয়াকে কিনে নিয়েছে। এই সুরে কয়েকদিন অনেকেই লিখলেন। এটা নিয়ে কোন প্রতিক্রিয়া পাওয়া যাবে?
  • এমেম | 127.*.*.* | ১৬ মে ২০১৪ ১৮:৪৯638447
  • ওয়েভ নিশ্চয়ই আছে।
  • sm | 122.*.*.* | ১৬ মে ২০১৪ ১৮:৫০638448
  • দেখুন এবারে মিডিয়া তিনোমুল তথা মমতার বিরুধ্যে ছিল খুব আক্রমনার্তক। লড়াই ছিল চতুর্মুখী। সারদা তে প্রায় কয়েক লক্ষ পরিবার ডাইরেক্ট ক্ষতিগ্রস্ত।
    এই সব সত্ত্বেও, এই বিপুল জয়, সত্যই বিস্ময় উদ্রেক কারী।
    লক্ষ্য করে দেখুন, বামেরা যে দুটো তে জিতেছে; দুটি নিজেদের জেতা সিট নয়। জিতেছে ভোট কাটাকুটি তে। শক্ত জমির নিশ্চিত সিট গুলো একের পর এক ভরাডুবি হয়েছে। বোঝাই যায় সংগঠন এর অবস্থা করুণ।
    এর থেকে বেরিয়ে আসতে গেলে, ভালো কৌশলী নেতা/ নেতাদের দরকার।
    টি ভি তে বুদ্ধুবাবু, বিমানবাবুর মুখ দেখে আর চিড়ে ভিজবে না।
  • এমেম | 127.*.*.* | ১৬ মে ২০১৪ ১৯:০০638449
  • এসেম, নেতা নয় এথিকস চাই। একটা সর্বভারতীয় খবরকাগজের প্রথম পাতা 'রাজ্যের' বিস্তারিত খবর দিয়ে ভরে দেওরা বিজ্ঞাপনেরই নামান্তর। আর আবাপ আনন্দ? ভোটের প্রচার শেষ হয়েছিল শুক্রবার সন্ধ্যে ৬ টায়। তারপর শুরু হল সিবি আই সিবিয়াই। ভোট শেষ হল, আবাপ সিবিআই মন্ত্র পড়া বন্ধ করল।
  • SC | 160.*.*.* | ১৬ মে ২০১৪ ১৯:০৩638450
  • কংগ্রেস এর সবচেয়ে বড় ভুল ঠিকমত ally না খোঁজা।
    প:ব: তে টি এম সি র সাথে মারপিট করার কোনো প্রয়োজন ই ছিল না।

    আর সুইসাইড হচ্ছে তেলেঙ্গানা তে। টি আর এস এর সাথে ইগোর লড়াই, ওর ডানা ছাঁট।
    যে তেলেঙ্গানার জন্য এত মারামারি করলো কং, সেখানে কিনা ২!

    লোকে বলেছিল মোদী গ্রহনযোগ্য নয় ally হিসেবে। মোদী বরং অনেক বুদ্ধি করে এলায়েন্স করেছে।
    অন্ধ্রে টি ডি পি, বিহারে রামবিলাস।

    তবে এই নির্বাচনের পর্দার আড়ালের নায়কের নাম অমিত শাহ। যে লোক উ: প: এ বি জে পি কে ৭০ টা সিট দিতে পারে,
    শেষ কুড়ি বছরের শ্রেষ্ঠ রাজনৈতিক strategist। এই নিয়ে আর সন্দেহ থাকা উচিত নয়। উ: প: র শেষ বি জে পি মুখ্যমন্ত্রী মনেহয় কল্যাণ সিং, সেই বাবরি মসজিদ কান্ডের সময়। তার পর থেকে মায়া মুলায়মের দাপটে উ: প: এ কোনো জাতীয় দোল সেভাবে সুবিধা করতে পারেনি। সেখানে উনি মায়াবতী কে পুরো নিশ্চিন্হ করে দিলেন। একা ৭০ সিট নিয়ে বেরিয়ে গেলেন।
  • cm | 127.*.*.* | ১৬ মে ২০১৪ ১৯:০৬638451
  • এত বড় দেশে কোন কাগজের একটাই সংষ্করণের প্রত্যাশা করবেন কেন?
  • sm | 122.*.*.* | ১৬ মে ২০১৪ ১৯:০৭638452
  • এমেম, একরাশ ক। একেই বলে মিডিয়া মাহাত্ম্য !
  • SC | 160.*.*.* | ১৬ মে ২০১৪ ১৯:০৮638453
  • লোকে বলছে জেটলি কে ইচ্ছে করে আনসেফ সিট থেকেও দাঁড় করানোর পিছনে অমিত শাহ। যাতে মোদীর নেতৃত্বের উপরে কোনো চ্যালেঞ্জ না আসে।
  • π | ১৬ মে ২০১৪ ১৯:১০638455
  • মিডিয়া, সোশ্যাল মিডিয়ার দেখানো ওয়েভ ছাড়াও একটা জিনিস হয়, সেটা হল বানানো ওয়েভ, আর তা হলেও তো সেটা ওয়েভই। যদি ম্যানুফ্যাকচারিং ঠিকঠাক করা যায়। আর অ্যান্টি কংগ্রেস ওয়েভ তো ছিলই।
  • RT | 116.*.*.* | ১৬ মে ২০১৪ ১৯:১১638456
  • কিন্তু অমিত শাহ কেও বিরোধীরা একই কৌশলে ফাসাতে চেয়েছিল যেটা ওরা মোদীর বিরুদ্ধে করতে চেয়েছিল - মিথ্যে মামলা। অমিত শাহকেও অবশ্য ইশরাত জাহান মামলায় কোর্ট রেহাই দিয়েছে। বিচার ব্যবস্থাকে এখনো অবধি কেউই নিজের সুবিধামতো ব্যবহার করতে পারছেনা।
  • π | ১৬ মে ২০১৪ ১৯:১৬638457
  • কার হাত যে কোথায় আছে, আর কে কাকে ব্যবহার করতে পারছে, কোথায় কোন খেলা চলছে, সে যদি আমরা বলেই দিতে পারতাম !
  • PT | 213.*.*.* | ১৬ মে ২০১৪ ১৯:১৭638458
  • গোটা ভারত সিদ্ধান্ত নিয়েছে ডান দিকে যাওয়ার। এর মধ্যে বুদ্ধ-বিমান বিশেষ কোন ইস্যু নয়। দুর্মুশ হলে এইরকমই হওয়ার কথা। ১৯৮৪-তে কং ৪০৪ টে আসন পেয়েছিল। সেবছর বিজেপি ২ টো পায়। আর বামেরা সব মিলিয়ে ৩৫-এর নিচে পেয়েছিল। তখন বামেরা পব-তে ক্ষমতায় থাকা সত্বেও আর দ্বিমুখী লড়াই হওয়া সত্বেও ২৫-টা সিট পায়। হুম, ইতিহাস যেন কেমন রিপিট করছে!!
  • SC | 160.*.*.* | ১৬ মে ২০১৪ ১৯:১৯638459
  • আমি কিন্তু একবারও বলিনি অমিত শাহ খুব ভালো লোক।
    আমি শুধু বলেছি অমিত শাহ সফল।
    ইন ফ্যাক্ট, অমিত শাহ একটা জঘন্য লোক। ইউ পি কি করে জেতালেন অমিত শাহ। একদম মেনস্ট্রিম মিডিয়ার রিপোর্ট পড়ুন :
    http://www.ndtv.com/elections/article/election-2014/how-amit-shah-delivered-uttar-pradesh-for-the-bjp-524828?pfrom=home-ge_topstories
  • PT | 213.*.*.* | ১৬ মে ২০১৪ ১৯:২১638460
  • ভয়ে ভয়ে জিগাই। একথা কি আরাবুল আর কেষ্টদা সম্পর্কেও বলা যায়?
  • SC | 160.*.*.* | ১৬ মে ২০১৪ ১৯:২৩638461
  • এক্ষুনি ফেবু তে লিখছিলাম, ইতিহাসে একজনের কথা মনে পড়ছে আজ মোদিকে দেখে।
    তিনি রোনাল্ড রেগান। ঠিক এভাবেই এসেছিলেন। খুব খারাপ অবস্থা আমেরিকার। ইকোনমি ডুবে যাচ্ছে।
    কার্টার ইরান ক্রাইসিস সামলাতে পারছে না, লোকে বলছে weak লিডার।

    তার মধ্যে charismatic এক নেতা উঠে এলেন, conservative মুভমেন্ট কে নতুন করে চাঙ্গা করে দিলেন। আজকের মোদী কে দেখে একদম সেই ১৯৮১ র নির্বাচন, যেখানে বিপুল ভোটে জিতে এ অনেক আশা জাগিয়ে এসেছিলেন, সেইটা মনেহয় একটা প্যারালাল।
  • π | ১৬ মে ২০১৪ ১৯:২৩638462
  • ভোটের % এর হিসেবটা বুঝলাম না। তৃণর ভোট কমেছে ৫%, বামেদের ৯%, কংগ্রেসের ৩ না ৪%। বিজেপির বেড়েছে ১৪%। বাকিটা কোথায় গেল ? নোটা ?
  • SC | 160.*.*.* | ১৬ মে ২০১৪ ১৯:২৫638463
  • আপনি আর আরাবুল ছেড়ে বেরোতে পাল্লেন না।
    অরাবুলের অমিত শাহ হতে আরেকবার জন্মাতে হবে। সে ভাঙ্গর সামলাতে পারে না, ইউ পি।
    আপনি কি রঞ্জি তে সেঞ্চুরি দেখে বলেন, বা ছেলে সচিনের চেয়েও বড় প্লেয়ার, রঞ্জি তে সেন্তুরি করেছে।
  • এমেম | 127.*.*.* | ১৬ মে ২০১৪ ১৯:২৮638464
  • থ্যাক ইউ এসেম।
  • PT | 213.*.*.* | ১৬ মে ২০১৪ ১৯:২৯638466
  • নাঃ পারলাম কই। আপনেদের বড় বড় ব্যাপার। আমি ছোটদের সামলাতেই হাঁপসে যাচ্ছি। তবে তিনোদের জিতিয়েছে বলে কি আরাবুল আর কেষ্টাদার নিন্দে করা যাবেনা?
  • এমেম | 127.*.*.* | ১৬ মে ২০১৪ ১৯:৩৫638467
  • গুরুতে দুবছর কাটালাম। স্থানীয় নেতাদের নাম জানলাম, যেমন অনুব্রত ওরফে কেষ্ট্র। নন্দীগ্রাম সিঙ্গুর বিষয়ে খুবই আবছা ধারনা ছিল, ধারাবাহিক বিবরণ পেলাম। গুরুর সকলকে ধন্যবাদ। বিশেষ করে পিটিকে।
  • এমেম | 127.*.*.* | ১৬ মে ২০১৪ ১৯:৩৮638469
  • *কেষ্ট।
  • PT | 213.*.*.* | ১৬ মে ২০১৪ ১৯:৩৮638468
  • এইসব ছোট ছোট দুষ্টু ছেলেদের নাম জেনে রাখা ভাল। এরা ২০১৬-তেও ছোটই থাকবে কিন্তু এই একই ভাবে দুষ্টুমি করবে।
  • SC | 160.*.*.* | ১৬ মে ২০১৪ ১৯:৪১638470
  • নিন্দে করুন না, আরাবুল আর কেষ্টা পাতি গুন্ডা।
    খুব বাজে লোক। এই তো। সে তো আমিও আপনার সাথে একমত। গুন্ডামির রাজনীতি করে টি এম সি কিছু সিটে জিতেছে।
    সব নয়। হলো।
  • cm | 127.*.*.* | ১৬ মে ২০১৪ ১৯:৪৩638473
  • ঝগড়া না করে ২৪ ঘন্টায় বিমল নন্দের বাণী শুনুন, কান জুড়ায়।
  • :-I | 69.*.*.* | ১৬ মে ২০১৪ ১৯:৪৩638472
  • ********
    "বামেদের প্রধান সমস্যা হলো, ........প্রসেনজিতের মত কেউ কিছু বললেই বলে চুপ কর; বার করে দেব।"
    *******
    অথবা বলে 'ছদ্মবেশী জ্ঞানদা'....
    সর্বত্রই, সেথায়, হোথায়,,....., হেথায়ও
    ******
    জনগণ কে ধমকে বলে; নির্বোধ নিজের ভালো বুঝিস নে।
    **********
    একটু শুধরে দিয়ে বলি, হ্যাঁ, মাঝে মাঝে বেছে বেছে জনগণকে টিপে টুপে ( লেখাটির পিছনের লোকটিকে উল্টে পাল্টে গন্ধ টন্ধ শুঁকে টুকে -মানে এখানে ওই পদ্ধতিটা তো আজ সকলের না হলেও অনেকেরই জানা) একে তাকে ধমকানোর চেষ্টা করে।

    যাক্‌ গে।
    ******
    লড়াই জারি থাকবে; কমরেড।
    অন্য কথা বলার লোক থাকবেই।
    ******
    বিনীত :-I
    নামের প্রচ্ছদের আচ্ছাদন তো বাহুল্যমাত্র। কে 'Jockey' আর কে 'Macho' ইয়ে 'অন্দরকা বাত' তো চার আনা ভরদ্বাজ মুনি উন্মোচিত করে গেছেন।
  • PT | 213.*.*.* | ১৬ মে ২০১৪ ১৯:৪৩638471
  • আহা আমি বলাতে চাইলেই আপনি বলবেন এ কেমন কথা? তবে কিনা বাইরের অমিত সাহকে বিখ্যাত করবেন আর আমাদের ঘরের ছেলে বলে আরাবুল ও কেষ্টা বাদ যাবে সে কেমন করে হয়?
  • :-I | 69.*.*.* | ১৬ মে ২০১৪ ১৯:৪৬638474
  • ঝগড়া নয়, ঝগড়া নয়। হাজার টাকার ঝাড়বাতির পৌনঃপুনিক নিক্কণ।
  • এমেম | 127.*.*.* | ১৬ মে ২০১৪ ১৯:৪৭638475
  • আলিপুরদুয়ারে আরেস্পি হারায় খারাপ লাগলো।
  • PT | 213.*.*.* | ১৬ মে ২০১৪ ১৯:৪৮638477
  • এখন গোটা এক সপ্তাহ বিমলানন্দের বাণেই শুনতে হবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল মতামত দিন