এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩১৮৪৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কল্লোল | 111.*.*.* | ২৫ জুলাই ২০১৩ ১৭:২০525286
  • কৌতুহলোদ্দীপক খবর।
    http://www.epaper.eisamay.com/Details.aspx?id=5291&boxid=14345625
    কোচবিহারে বাম থেকে তৃণে। সিপিএম থেকে তৃণে - খগেশ্বর বর্মন, জেলার প্রাক্তন সভাধিপতি চৈতি বর্মন বড়ুয়া। ফব থেকে তৃণে - বীরেন সরকার, জগদীশ বসুনিয়া, মকবুল হোসেন। এই খগেশ্বরই না কদিন আগে হাসপাতালে নার্সদের শ্লীলতাহানি করেছে, ওকে দেখে চেয়ার ছেড়ে উঠে না দাঁড়ানোয়। আর ঐ যে বীরভূমের মুন্ডু চাই পাব্লিক, অনুব্রতর চ্যালা, সেও নাকি ফব থেকে।

    ওযে হেরে গিয়ে বেঁচে গেলো।
  • bb | 127.*.*.* | ২৫ জুলাই ২০১৩ ১৭:৫৩525287
  • কল্লোলদা উত্তেজনায় ভুল করেছেন- তৃণমূলের এমএলএর নাম হিতেশ্বর রায়।
    সত্যি খড়্কুটো
  • netai | 131.*.*.* | ২৫ জুলাই ২০১৩ ১৮:১৬525288
  • বীরভূমের মুন্ডু চাই পাব্লিক, অনুব্রতর চ্যালা সে বাম আমলেই জেলে গেছিলো। তিন বছর জেলে থেকে ফিরে তৃন হয়
  • aka | 76.*.*.* | ২৫ জুলাই ২০১৩ ১৮:২৭525289
  • আপাতত আমিও একটা সার্ভে দেই।

    অক্ষ বর্ণীত মৈত্রেশ, সন্দীপ মিত্র এট অলের সার্ভে।

    টোটাল স্যাম্পেল সাইজঃ ১১০০, অ্যাপ্রক্সিমেটলি ১/৬ অফ দা রেলেভ্যান্ট পপুলেশন।

    দুত্তোর বাকিটা কপি মারি।

    Divided equally (one third) between affected households in acquired villages, unaffected households in acquired villages, and households in unacquired villages

    Demographics, ownership of land and other assets, education etc very similar across three groups

    Compare households reports of market value of land, past market transactions and compensations offered, with government documents concerning compensations offered and basis thereof

    এবারে একটু খ্যাল করুন ডিস্ট্রিবিউশনটাঃ

    owner cultivator:
    All Household - 16.5
    Affected - 8.8
    Unaffected - 7.7

    tenant households:
    All Households: 4.0
    Affected - 2.5
    Unaffected - 1.5

    Agricultural Labor - 42.7
    Affected - 19.9
    Unaffected - 22.8

    Non Agricultural Labor - 36.8
    Affected - 23.3
    Unaffected - 13.5

    Total household - 100%
    Total Affected - 55%
    Total Unaffected - 45%

    এবারে যদি ওনার কাল্টিভেটর + এগ্রিকালচারাল লেবার ধরি তাহলে হিসেব হয়

    affected - 28.7%
    unaffected - 30.5%

    তো, ৫৫% যারা এফেক্টেড বাই ল্যাণ্ড অ্যাকিউজিশন তাদের মধ্যে ২৮.৭% চাষের সাথে যুক্ত ছিল। বাকি ২৬.৩% চাষের সাথে যুক্ত নয় যেমন জনৈক উদয়ন ঘোষ বা হোয়াটএভার।

    ১। লস ১ঃ মৈত্রেশ দের এই সার্ভের লক্ষ্য ছিল দেখা জমি নেবার সময়ে কম দামে নেওয়া হয়েছে কিনা। ইয়েস, এদের প্রত্যেকের থেকে মার্কেট প্রাইসের থেকে কম দামে জমি নেওয়া হয়েছে।

    ২। লস ২ঃ এই যে 28.7% চাষী তাদের জমি দিয়ে দিল তার কারণ কি? এক, হতে পারে এককালীর টাকার লোভে পড়েছিল, দুই, ভেবেছিল চাষ করে কি হবে, এককালীন টাকা পাই পরে কারখানা হলে ইকনমি ফুলেফেঁপে উঠলে দোকান দেবে। জানা নেই। কিন্তু খবর টবর যা পড়া যায় এরাও ভালো নেই।

    তাই থেকেই বলা ইচ্ছুক অনিচ্ছুক কারুরই লাভ হল না। অনিচ্ছুকরা জমিও পেল না, জমি বিক্রিও করতে পেল না। ইচ্ছুকরা এককালীন টাকা পেল কিন্তু কারখানার ইকনমি ভোগ করতে পারল না।

    সিঙ্গুরের যে খুব ভালো কিছু হল না, তা বুঝতে এত পেপার টেপার পড়ার দরকার নেই। সহজেই বোঝা যায়, নইলে সিঙ্গুরকে মুখ্যমন্ত্রীর ত্রাণের জন্য বসে থাকতে হত না। অবশ্য পেপারের প্রতি আসক্তি থাকতেই পারে যাকে মার্ক্স 'পেপার ফেটিশ' কয়েছেন আর ঈশান কয়েছে 'কবির বাণীর প্রতি টান'।

    ন্যান তক্কান ২৮.৭ বড় নাকি ৩০.৫, প্রমাণ হলে হেন্সড প্রুভড লিখতে ভুলবেন না।
  • কল্লোল | 125.*.*.* | ২৫ জুলাই ২০১৩ ১৯:১৪525290
  • না বিবি, ওটি খগেশ্বরই তবে রায়। উত্তরবঙ্গেরই, আলিপুরদুয়ারের, অর্থাৎ কুচবিহারেরই।
    http://www.epaper.eisamay.com/Details.aspx?id=5249&boxid=3215140

    আমার যেটি বলার ছিলো, তাহলে ৭২এর কংশালদের মতো, ২০১১য় নতুন বর্গ এলো - তৃণয়েম, তৃণব্লক।
  • Ishan | 214.*.*.* | ২৫ জুলাই ২০১৩ ১৯:৩৫525291
  • অকা এখন ব্যাক ক্যালকুলেশন করে মেলানোর চেষ্টা করছে। ওরে বাবা এসব ইশকুলে মাস্টারি করেই আমার কনফুশন জেগেছে :)। তা সে যাই হোক আকার বক্তব্যের উপর আমার মূল্যবান মতামত হল এইঃ

    ১। আমার কোনো পেপারাসক্তি নেই। শুধু সোর্স জানতে চেয়েছিলাম। সেটা আকা "আমি দেখে এসে লিখছি" বললেও হত। :)

    ২। এই হিসেবটা দিয়ে আকা কি বোঝাতে চাইল স্পষ্ট করে লিখুক। যেটা জানার সেটা তো সিম্পল। ১০০ জন জমিদাতার মধ্যে কতজন জমির উপর নির্ভরশীল। সেটা আকার হিসেব থেকে কিছুই বোঝা যাচ্ছে না। আকা একটু বুঝে লিখে দিক। বা সেটা বোঝার কোনো উপায় না থাকলে সেটাও একটু লিখে দিক। তাহলেই হবে। ঠিক-ভুল তারপর একবারে ধরব।
  • bb | 127.*.*.* | ২৫ জুলাই ২০১৩ ১৯:৩৭525292
  • ন্যানো হলে সিঙ্গুরের লাভ হতনা যারা বলছেন তারা মিথ্যাবাদী। রাজনৈতিক বাধ্যবধকতার জন্য তারা ইচ্ছাকৃত ভাবে লোককে ভুল বোঝাচ্ছেন - ইচ্ছুক, অনিচ্ছ্ক ভুল ভাল। ন্যানো এলে আর শিল্প আসার যে সম্ভাবনা ছিল সেগুলি ধরা পড়ে না আর তাই এই নিয়ে কাটাছেঁড়া করার কোন মানে নেই।
    যখন মোবাইল ফোন আবিষ্কার করা হয়েছিল তখনই কি তার সব ক্ষমতা আবিষ্কৃত হয়েছিল না বোঝা গিয়েছিল। ভাবের ঘরে চুরি করে তর্কে জেতা যায় কিন্তু বাস্তব বদলায় না।
  • Ishan | 202.*.*.* | ২৫ জুলাই ২০১৩ ১৯:৪৫525293
  • অন্যকে মিথ্যেবাদী টাদি বলে গাল পাড়লে নিজের যুক্তির জোর যে গোল্লা, শুধু গলার জোরেই বাজিমাত করার চেষ্টা করি, সেটা বোঝা যায়। আর কিছু না। :)
  • pi | 118.*.*.* | ২৫ জুলাই ২০১৩ ১৯:৫০525295
  • Name: lcm
    IP Address : 118.91.116.131 (*) Date:25 Jul 2013 -- 09:54 AM পশ্য।

    আর, এছাড়াও, শিল্প কোথায় আসছে, অনাবাদী, পতিত জমি নাকি বহুফসলী জমি, যার উপরে ইতিমধ্যেই ১৫-২০০০০ মানুষ নির্ভরশীল, সেগুলো না দেখেই যারা বাস্তব বুঝতে ও বোঝাতে চায়, তাদেরকে কি অপরিপক্ক কিছু বলবো ? ঃ)
  • b | 135.*.*.* | ২৫ জুলাই ২০১৩ ১৯:৫৪525296
  • কল্লোলদা, আলিপুরদুয়ার জলপাইগুড়িতে।
  • aka | 76.*.*.* | ২৫ জুলাই ২০১৩ ১৯:৫৬525297
  • ঈশান কি বলল কিছুই বুঝলাম না। ঈশানই বরং বুঝিয়ে বলুক। চাষের ওপর যাদের আয় ছিল মানে ৫৫% এফেক্টেড লোকেদের ২৮.৭ তাদের বর্তমানে আয় বলতে এককালীন টাকা পাওয়ার সুদ। বাকি ৩০.৫ এর অন্য আয়ের সংস্থান থাকতে পারে, আরও কিছু থাকতে পারে জানা নেই। কিন্তু এই ২৮.৭% লোক যে খুব ভালো নেই সে জানতে প্রোবাবিলিটি কষতে হয় না।

    এর মধ্যে আবার ব্যাক ক্যালকুলেশন কই?
  • pinaki | 148.*.*.* | ২৫ জুলাই ২০১৩ ২০:২৯525298
  • ওপা বিবি স্টাইল। (কালো চশমা)
  • Ishan | 214.*.*.* | ২৫ জুলাই ২০১৩ ২০:৪৫525299
  • উফ বাবা এই বেসিক জিনিসটাও আবার লেখাবে। একটু নিজে খুঁটে খেলেও তো হয়।

    "অ্যাফেক্টেড" লোকেদের তিনটি বর্গ আছেঃ

    ১। জমিমালিক = যাঁরা জমি "ওন" করেন (স্বইচ্ছায় জমি দিলে এঁদেরকে ইচ্ছুক বলা হবে)।

    আমাদের জানতে হবে এই জমিমালিকদের কতজন জমির উপর নির্ভরশঈল।

    ২। কৃষি শ্রমিক == খেতমজুর (এঁরা ইচ্ছুক ব অনিচ্ছুক কোনো বর্গেই পড়েন না)

    ৩। ভাগচাষী == যাঁদের নিজেদের জমি নেই, অন্যের জমি চাষ করেন। (এঁরাও ইচ্ছুক বা অনিচ্ছুক কোনোটাই নন)

    তা, এবার প্রথমে "ইচ্ছুক" কাকে বলে সেটা জানতে হবে। নিজে নিজে জেনে নিলেই ভালো হত, কিন্তু তা যখন হবার নয়, তখন আমিই জ্ঞানাঞ্জনশলাকা প্রদান করি। এই তিনটি বর্গের মধ্যে একমাত্র "জমিমালিক"রাই ইচ্ছুক বা "অনিচ্চুক" হতে পারেন। সমস্ত "অ্যাফেক্টেড" লোকজন "ইচ্ছুক" বা "অনিচ্ছুক" হতে পারেন না। বাই ডেফিনেশন।

    অতএব, জমিমালিকদের কত শতাংশ জমির উপর নির্ভরশীল সেটা এখানে বিবেচ্য। অন্য বর্গগুলি নয়। সেটা মিশিয়ে হিসেব করলে ব্যাক ক্যালকুলেশন করে মেলানোর চেষ্টা হবে।

    আশা করি বোঝা গেল।
  • Ishan | 214.*.*.* | ২৫ জুলাই ২০১৩ ২০:৪৯525300
  • আরেক লাইন সহজ করে লিখে দিই।

    এই কারণেই অ্যাফেক্টেড "জমিমালিক" দের কত শতাংশ জমির উপর নির্ভরশীল জানতে চেয়েছিলাম। ইকুয়েশনটা এরকমঃ

    "উদয়ন দাস" = অ্যাফেক্টেড "জমিমালিক" - জমির উপর নির্ভরশীল "জমিমালিক"।

    অন্য হিসেব করলে সেটা গোঁজামিল হবে।
  • aka | 76.*.*.* | ২৫ জুলাই ২০১৩ ২১:২০525301
  • না বোঝা গেল না একটুও।

    যাদের সার্ভে থেকে টুকলাম তাদের সার্ভেতে অ্যাফেক্টেড লোকেদের চারটে বর্গ আছে।

    ১। ওনার কাল্টিভেটর
    ২। এগ্রিকালচারাল লেবার
    ৩। টেনান্ট হাউসহোল্ড
    ৪। নন এগ্রিকালচারাল লেবার

    এদের সম্মিলিত হল ১০০% যাদের মধ্যে ৫৫% ল্যাণ্ড অ্যাকিউজিশনে অ্যাফেক্টেড। তাদের মধ্যে আমি যোগ করেছি ১ এবং ২ যারা সরাসরি এগ্রিকালচারের সাথে যুক্ত ছিল। এই যোগ করলে দাঁড়ায় ২৮.৭% যারা কিনা চাষের সাথে যুক্ত ছিল এবং এখন চাষ জমিও নেই তাদের রোজগারও নেই।
  • Ishan | 214.*.*.* | ২৫ জুলাই ২০১৩ ২১:২২525302
  • যোগ করাটা সম্পূর্ণ গোঁজমিল হয়েছে। এগ্রিকালচারাল লেবার দের যোগ করা যাবেনা। তারা ইচ্ছুক বা অনিচ্ছুক হতে পারেনা। বাই ডেফিনিশন।
  • a x | 138.*.*.* | ২৫ জুলাই ২০১৩ ২১:৪০525303
  • মৈত্রেশ না, মৈত্রীশ।
  • lcm | 138.*.*.* | ২৫ জুলাই ২০১৩ ২১:৫১525304
  • পাই এটা কোথা থেকে কাট-পেস্ট করল, আমি তো এই পোস্ট করি নি। রহস্য।
  • pi | 118.*.*.* | ২৫ জুলাই ২০১৩ ২১:৫৮525306
  • যাচ্চলে, ৯ঃ৫৪ এ তো আপনিই পোস্ট করেছিলেন। সেটা দেখতে বল্লাম। আর বাকিটা 'আর' বলে আমার কথা বল্লুম তো !!
  • aka | 76.*.*.* | ২৫ জুলাই ২০১৩ ২২:০৫525307
  • ও বুঝলাম ঈশান সেই ইচ্ছুক আর অনিচ্ছুকে তাও আবার জমিদাতাতে আটকে রয়েছে। তো এটা বলে নেই, সেই ডেটা আমার কাছে নেই যে কতজন ইচ্ছুক চাষী শুধু এককালীন টাকার জন্য জমি দিয়েছিল, আর কতজন অন্য চাকরির আশায়। যা খবরে এসেছে ইচ্ছুকদের মধ্যেও বহুলোকেই চাকরি বা অন্য কোন কর্মসংস্থানের আশা করেছিল। যা কিনা কমন সেন্সের সাথেও মেলে।

    মোদ্দা বক্তব্য সিঙ্গুরের কারখানা না হয়ে কারুর কোন লাভ হল না। অনেকের ক্ষতি হল।

    বাকি সেমান্টিক্সের খেলা খেলুন। আমি কাজে যাই। বাই।
  • pi | 118.*.*.* | ২৫ জুলাই ২০১৩ ২২:০৮525308
  • আজকের গণকনভেনশনে প্রচুর ভীড় হয়েছিল। কামদুনি থেকে ৫০ জন মতন এসেছিলেন। এছাড়াও, গেদে, সুটিয়া থেকে। অনেক মিডিয়াও ছিল।
  • pi | 118.*.*.* | ২৫ জুলাই ২০১৩ ২২:০৯525309
  • আজকে পিটিশনে সই সংগ্রহও হয়েছে।
  • pinaki | 148.*.*.* | ২৫ জুলাই ২০১৩ ২২:১৩525310
  • যাব্বাবা, 'ইচ্ছুক' নিয়েই তো তর্কটা শুরু হল। এখন ইচ্ছুক অনিচ্ছুক সেমান্টিক্সের খেলা হয়ে গেল? আর বিশেষতঃ সিঙ্গুরের ক্ষেত্রে 'খবরে আসা' নিয়ে তো বিস্তর গোলোযোগ রয়েছে। গোটা সিঙ্গুর ফেজে এবিপি বিগ কর্পোরেটের সাথে কামরাদারি দেখাতে গিয়ে সিঙ্গুরকে পুরো হয় ব্ল্যাক আউট করেছে নয় গুল্প দিয়েছে। মাটি থেকে এতই বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল যে বিক্রি ড্র্যাস্টিক্যালি কমে গিয়েছিল। আবাপ গ্রুপের মড়াকান্নাকে ভিত্তি করে কোনো তর্ক, অন্ততঃ সিঙ্গুর নিয়ে করাটা জাস্ট অর্থহীন।
  • pinaki | 148.*.*.* | ২৫ জুলাই ২০১৩ ২২:১৯525311
  • মানে ইচ্ছুকের মধ্যে যদি জমিদাতা ছাড়াও সিঙ্গুরের অন্য লোককে ঢোকাতে হয়, তাহলে অনিচ্ছুকের তালিকায় ঈশানকেও ঢোকাতে হয়। হাজার হোক, সিঙ্গুরের ভূমিপুত্র বলে কথা। এবং এতদ্বারা আমরা প্রমান করে দিতে পারি সিঙ্গুর না হয়ে অনিচ্ছুকদেরও কোনো ক্ষতি হয় নি। তারা বড়জোর বিরক্ত হয়ে রাজারহাট থেকে আম্রিকা চলে গেছে। ;-)
  • Ishan | 202.*.*.* | ২৫ জুলাই ২০১৩ ২২:২০525312
  • গোলপোস্ট আমি বদলাইনা কমরেড। মোদ্দা কথাটা ছিল "ইছুকদের দুকূল গেল" কিনা।( "ইচ্ছুক" শব্দটি আপনার, আশা করি আলোচনার সময় শব্দ ভেবেচিন্তেই ব্যবহার করেন)। সেটা আপনার স্টেটমেন্ট ছিল। সেটা নিয়েই কথা হচ্ছিল। সেটা আপনি দেখাতে পারলেন না। দেখালেই মেনে নিতাম।

    এবার পরের বক্তব্য। "মোদ্দা বক্তব্য সিঙ্গুরের কারখানা না হয়ে কারুর কোন লাভ হল না। অনেকের ক্ষতি হল।" এটা কিভাবে এসট্যাবলিশ করা হল, কাইন্ডলি দেখাবেন। যুক্তি এবং/অথবা ডেটাসহ। নইলে আগেরটির অতো এটাও হাওয়ায় বলা বলে ধরে নেব।
  • aka | 76.*.*.* | ২৫ জুলাই ২০১৩ ২২:২৫525313
  • উফফ মাক্কালি এই জন্য তক্কে ঢুকতে চাই না।

    ইচ্ছুক চাষীদের নিয়েই তক্কো শুরু হয়েছিল। খবরের প্রচূর উদাহরণ আছে তারাও ভালো নেই, আবাপ গ্রুপ না বহু কাগজেই আছে। এই নিয়ে স্টাডি আছে? মানে কত শতাংশ লোক কতটা ভালো আছে? না নেই। আমার চোখে পড়ে নি। কেউ দেখালে দেখে নেব

    এবারে অন্য একটা সার্ভে পেলাম যার থেকে খুব অবভিয়াস চাষের সাথে যুক্ত ছিল এমন লোকেরা ভালো নেই।

    এখন তক্কো ফর দা তক্কো সেক যদি বলতে চাও আকা ইচ্ছুক চাষীরা কতটা ভালো নেই সেই স্টাডি দেখাতে পারল না, বলতে পারো।

    কিন্তু মূল অবস্থা তাতে বদলায় না। একজায়গার একটা বিরাট সংখ্যক লোকের মূল রুটি রুজি ছিল চাষাবাদ সেখানের চাষাবাদ তো গেলই কোন অল্টারনেটিভ তৈরি হল না। এরপরে যদি অংক কষে বুঝতে হয় লোকে ভালো নেই, তাহলে কোথাও গোড়ায় গলদ হচ্ছে। দুটো অল্টারনেটিভ, এক হয় সেই চাষের জমি ফিরিয়ে তাদের অর্থসংস্থানের উপায় করে দেওয়া হোক, নয়ত কারখানা হোক তাতে আয়ের অন্য উপায় হয়।
  • Ishan | 202.*.*.* | ২৫ জুলাই ২০১৩ ২২:৫৪525314
  • সিঙ্গুরের ওই এলাকার লোকে হেবি ভালো আছে, এসব কথা এই টইতে কেউ কক্ষনো বলেনি। দাবীও করেনি। যত্তসব।
  • bb | 127.*.*.* | ২৫ জুলাই ২০১৩ ২৩:২৫525315
  • কল্লোলদা আমি উত্তরবঙ্গ সম্বন্ধে ওয়াকিবহাল নই, কিন্তু পড়লাম উনি জলপাইগুড়ি জেলা থেকে নির্বাচিত।
    আপনি সিপিএমকে জড়াতে গিয়ে উত্তেজিত হয় এইগুলিও খেয়াল রাখচেন না। আপনার দেওয়া খগেশ্বের আর ঐ জন বোধ্হয় আলাদা ব্যক্তি এটাই আমি বলতে চেয়েছি। কিন্তু আপনি আগে থেকেই কনক্লুড করে দিয়েছেন যে এই সেই ব্যক্তি এবং উনি আগে সিপিএম ছিলেন - ঐ খড়কুটো আর কি।
  • aka | 76.*.*.* | ২৫ জুলাই ২০১৩ ২৩:৩১525317
  • তাই তো বলেছিলাম মমতাকে সাপোর্টিয়ে এতগুলো লোকের খারাপ হওয়ার জন্য কিছুটা দায়ী মনে করি। ভুল হয়েছিল। তক্কোটা সেখান থেকে শুরু।
  • aka | 76.*.*.* | ২৫ জুলাই ২০১৩ ২৩:৪০525318
  • Name: Ishan

    IP Address : 60.82.180.165 (*) Date:24 Jul 2013 -- 06:40 AM

    সিঙ্গুরে কারখানা না হয়ে কী খারাপ হল, আকা একটু বুঝিয়ে লিখুক। তারপর কমেন্ট করব না হয়।
    ------------------------

    nishaan nishchai bujhala etaxaNe.
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে মতামত দিন