এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩১৮৬২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | 172.*.*.* | ২৫ জুলাই ২০১৩ ০১:৩৮525220
  • ইচ্ছুক অনিচ্ছুক নিয়ে এখানে কিছু ডেটা ছিলঃ
    http://people.bu.edu/dilipm/wkpap/Singurmarch29-2012.pdf
    ইচ্ছুক লোকজনে পড়ুন।
    আমি কস্ট বেনিফিট বিশ্লেষণে বেশি আগ্রহী।
  • ppn | 190.*.*.* | ২৫ জুলাই ২০১৩ ০১:৩৮525219
  • 1:34 PM-এর পোস্টে ছড়িয়েছি। ওটা "নয় দশমাংশ জমি অব্যবহৃত অবস্থায়" এরকম পড়তে হবে।
  • pi | 172.*.*.* | ২৫ জুলাই ২০১৩ ০১:৩৯525222
  • *বেশি ইচ্ছুক। ঃ)
  • a x | 138.*.*.* | ২৫ জুলাই ২০১৩ ০১:৩৯525221
  • এক্স্যাক্টলি সংখ্যা মনে নেই, কিন্তু এদের অংশটাই বেশি ছিল।
  • a x | 138.*.*.* | ২৫ জুলাই ২০১৩ ০১:৪৩525224
  • সরি উদয়ন দাস ঃ-)
  • a x | 138.*.*.* | ২৫ জুলাই ২০১৩ ০১:৪৩525223
  • ঈশান যেটা বলল কারখানা হল কী হলনা তাতে খুব কিছু এসে যাবেনা উদয়ন ঘোষদের - সেটা নিয়ে মৈত্রীশদের একটা পেপার আছে প্রোব্যাবিলিটির অংক কষে। এরা স্পেকুলেশনেও বেশি থাকতে পারে, জমি ফেলে রাখলেন আরো দাম বাড়ে কিনা দেখতে ইত্যাদি। ঐ পেপারটা আমি খুব একটা বুঝিনি।
  • Blank | 69.*.*.* | ২৫ জুলাই ২০১৩ ০১:৪৪525225
  • উইকি থেকে পেলাম।
  • Ishan | 202.*.*.* | ২৫ জুলাই ২০১৩ ০১:৪৫525226
  • না আমি এক্সপার্ট না। অমি হিন্দুস্তান মোটর্সের কারখানায় গেছি। তিনশো একরের মতো জমি। কারখানা কোয়ার্টার ক্লাব বাদ দিয়ে তার অর্ধেকের বেশি ফাঁকা ছিল। সেই আন্দাজে বলছি।
  • Ishan | 202.*.*.* | ২৫ জুলাই ২০১৩ ০১:৪৮525229
  • আর আমার পূর্ণাঙ্গ কাছে ডেটা থাকলে দিয়েই দিতাম। প্রশ্ন করতাম না। আপাততঃ পাইয়ের দেওয়া স্যাম্পল সার্ভে থেকেই কোট করি।

    180 leased-in plots had been acquired. Out of these, 110 plots involved owners residing within the village and in only 17 plots did the landlord monitor the cultivation process.

    ১৮০ টা প্লট নিয়ে সার্ভে হয়েছিল। তার মধ্যে ১৭ টি প্লট মালিক নিজে চাষবাস করে থাকেন বা দেখাশোনা করেন। কত শতাংশ হিসেব করে নিন। মোটামুটি ১০%।
  • ppn | 190.*.*.* | ২৫ জুলাই ২০১৩ ০১:৪৮525228
  • তালে গোদা বাংলায় কী দাঁড়াল?

    কত শতাংশ ইচ্ছুক জমিদাতা আর তার কত শতাংশ উদয়ন দাস?

    গিগাবাইটের পর গিগাবাইট খরচা হয়ে গেল, কিন্তু আজ অব্দি রাজ্যবাসী এটুকু তথ্য জানল না। না মাকু, না তিনু, না নকু। না বৃহৎ মিডিয়া।

    অংক কী জটিল!
  • pi | 172.*.*.* | ২৫ জুলাই ২০১৩ ০১:৪৯525230
  • ঐ পেপারটাই তো দিলাম।
  • pi | 172.*.*.* | ২৫ জুলাই ২০১৩ ০১:৫১525232
  • ব্ল্যাঙ্ক, তাহলে, উইকির তথ্য ঠিক ধরে নিলেও সিঙ্গুরে কারখানা হলে নেট কর্মসংস্থান নেগেটিভ হত কিনা ? সেই নিয়ে কী বক্তব্য ?
  • a x | 138.*.*.* | ২৫ জুলাই ২০১৩ ০১:৫১525231
  • অর্পণের দাবীটা তখনের সরকারের কাছে নেই কেন সেটা খুব একটা জটিল না বোধহয়? ঃ-) আর তখন এইসব বেরিয়েছিল - আবার খুঁজতে হবে, নিজে খুঁজেছ?
  • a x | 138.*.*.* | ২৫ জুলাই ২০১৩ ০১:৫৩525233
  • হ্যাঁ এখন দেখলাম পাই। এটার আগেও একটা পেপার ছিল, ২০০৯ বোধ্হয়। সেখানে আরো ডিটেলে ছিল এটা নিয়ে।
  • ppn | 190.*.*.* | ২৫ জুলাই ২০১৩ ০১:৫৭525234
  • গোদা পেপার ছুঁড়ে মারলে কি হয়? রেলিভান্ট অংশ তুলে না দিলে?

    হ্যাঁ, এইবার ঈশানের ডেটা। তালে ১৮০ টা ফ্যামিলির মধ্যে ১১০ - ১৭ = ৯৩ ফ্যামিলির কেউই, শুধু জমি মালিক নয় পরিবারের কেউই (বোল্ড অ্যান্ড আন্ডারলাইন্ড) চাষবাসের সঙ্গে যুক্ত ছিলেন না ধরে নিলাম। তার থেকে কি এইটাও ধরা যায় ওই ফ্যামিলিগুলির কেউই চাষবাসের থেকে উপার্জিত অর্থের উপর নির্ভরশীল ছিল না?

    দ্বিতীয়ত, এইটা বায়াসড স্যাম্পল (কোন গ্রামে উদয়ন দাসদের সংখ্যা বেশি) না সেইটাও অ্যাজিউম করে নিচ্ছি।
  • ppn | 190.*.*.* | ২৫ জুলাই ২০১৩ ০১:৫৮525235
  • হ্যাঁ, আমাকে খুঁজতে হবে। তার জন্য একটু সময় লাগবে। দেখি। তদ্দিন আমি আকাকে বেনিফিট অফ ডাউট দেবার পক্ষপাতী। ঃ)
  • pi | 172.*.*.* | ২৫ জুলাই ২০১৩ ০২:০০525236
  • রেলিভ্যান্ট অংশ দিতেই পারতুম তুলে, ইচ্ছে করেই দিইনি। ডেটা নিয়ে জানতে ইচ্ছুকও হবে, কিন্তু সেটা খুঁজবেও না, খুঁজে দিলেও সেখান থেকে খুঁটে খাবে না ? ঃ) ল্যাদ আর কারে কয় ? ঃ)
  • ppn | 190.*.*.* | ২৫ জুলাই ২০১৩ ০২:০১525237
  • আর ঈশান মিনিময়ের ঝোঁকে আপনি-আজ্ঞে করতে লেগেছে।

    বিষণ্নচিত্তে ঘুমুতে গেলাম। ঃ(
  • ppn | 190.*.*.* | ২৫ জুলাই ২০১৩ ০২:০৪525241
  • কাজেই (আজকের মত) রিটায়ার করলাম।
  • ppn | 190.*.*.* | ২৫ জুলাই ২০১৩ ০২:০৪525240
  • ল্যাদ না। প্রায়োরিটির ব্যপার। আর সবার কাছে রাতদুপুরে গোদা পেপার মত সময় আছে কিনা সেটাও একটু চিন্তা করার বিষয় বলে আমার মনে হয়!

    সে যাক, আর কিছুক্ষণ তর্ক চালালে আমি হয়ত বুদ্ধবাউ আর সিঙ্গুর প্রকল্পের সমর্থক হিসেবে চিহ্নিত হয়ে যাবো। সেটা খুব একটা সুখকর হবে না।
  • a x | 138.*.*.* | ২৫ জুলাই ২০১৩ ০২:০৯525242
  • গুরুর তক্কের এই ট্রেন্ডটা ভারি মজাদার। মানে সবই "বিরোধী"রা করে দেবে, ডেটাও তারা তৈরি করে দেবে, কোথায় আছে সেটাও তারা দেবে এবং শুধুমাত্র যেটুকু জানতে চাই গোবদা পেপার পড়ার তাদের যেহেতু সময় আছে, তারা সেটুকু আমাদের যাদের সময় নেই তাদের জন্য সেইটুকুই তুলে দেবে ঃ-)
  • ppn | 190.*.*.* | ২৫ জুলাই ২০১৩ ০২:১৪525243
  • দেবার জন্য কেউ মাথার দিব্যি দেয়নি। তবে ডেটা যদি থাকে সেইটা সযতনে ব্ল্যাঙ্কের ভল্টে লুকিয়ে না রেখে পেশ করলে চাকা রিইনভেন্ট করতে হয় না। আর যদি না থাকে বা অবস্কিউর ফর্মে থাকে বলে দিলেই হয় - সেক্ষেত্রে আমিই খুঁজে পেতে দেখব কী পাওয়া যায়। (এমন নয় একথা লিখিনি, একাধিকবার লিখেছি)

    এর মধ্যে "বিরোধী" ইঃ টার্ম যোগ করে অক্ষদা আমার ২ঃ০৪ PM-এর আশংকাকেই সত্য প্রমাণিত করিলেন। ঃ)

    আই রেস্ট মাই কেস।
  • pinaki | 227.*.*.* | ২৫ জুলাই ২০১৩ ০২:১৫525244
  • কিন্তু পিটিদা কোথায়? মনে হয় গোধরার জন্য সিপিএম সমর্থক হিসেবে নিজের সেই '৮৯ এর দায়ের কথা ভেবে অনুতাপে দগ্ধ হচ্ছেন। সেইজন্য এদিকপানে আসছেন না। ;-)
  • Ishan | 202.*.*.* | ২৫ জুলাই ২০১৩ ০২:১৬525245
  • সিঙ্গুরের মতো একটা সেন্সিটিভ ইস্যুতে "ইচ্ছুকদের সব কূলই গেল" টাইপের সিদ্ধান্ত জানাতে হলে একটু বেসিক ব্যাকগ্রাউন্ডটা জানা দরকার মনে হয়। সেটা জানার ইচ্ছে না থাকলে মূল্যবান মতামত না দিলেই হয়। কিন্তু মতামত দিলে লোকে সাপোর্টিং এভিডেন্সও চাইবে, সবাই তো আর প্পনের মতো উদার-হৃদয় নয়, যে সব কথাতেই বেনিফিট অফ ডাউট দিয়ে দেবে। :)

    আর হ্যাঁ, একটা ব্যাপার বলতেই হবে। পাই এই গোদা পেপার দিয়ে মোটেও উচিত কাজ করেনি। যার স্টেটমেন্ট তার সাপোর্টিং এভিডেন্স তাকেই দিতে এবং খুঁটে খেতে দেওয়া উচিত। ভাবা এবং খুঁটে খাওয়া প্র্যাকটিস করুন কমরেড। :)
  • Ishan | 202.*.*.* | ২৫ জুলাই ২০১৩ ০২:২০525246
  • আর হ্যাঁ, দুঃখের কথা এই, যে, প্পনকে সামারি দেবার পরেও খুঁটে খেতে পারছেনা। আমি সার্ভে থেকে ১৮০ টা প্লটের হিসেব দিয়েছি। প্পন কোত্থেকে ১৮০ টা ফ্যামিলি বার করল জানিনা।
  • a x | 138.*.*.* | ২৫ জুলাই ২০১৩ ০২:২১525247
  • না বিরোধীটা ঐ আন্দোলনের পক্ষে যারা বলে আগে লিখলে, পরে নকু মাকু মিডিয়া এইসব লিখলে, তার উত্তরে ছিল।

    ডেটা তো দেখা যাচ্ছে পাব্লিকলি অ্যাভেলেবেল, ভল্টে তো নেই। আর এই সংখ্যাগুলো কতবার যে দেওয়া হয়েছে তার ইয়ত্তা নেই। চাকা রি-ইনভেন্ট হয়েই চলেছে। জানতে চাই, কিন্তু তার জন্য ৪০ পাতাও উল্টোতে ইচ্ছে নেই, এতে নিজের যা প্রি-কনসিভড আইডিয়া শুধু সেটাই এস্টাব্লিশড হল কিনা দেখতে চাই, এর বাইরে না, এরকমই মনে হয়।

    ঐ পেপারটা এবং ওর একটা শর্ট ফর্ম আছে সেটাতে খুবই ইন্টেরেস্টিং কিছু প্রোব্যাবিলিটির কথা আছে।
  • Ishan | 202.*.*.* | ২৫ জুলাই ২০১৩ ০২:২৪525248
  • আর পিনাকিকে বলি। পিটিবাবুকে নিয়ে চিন্তার কিছু নেই। উনি কাল সকালে আবার ডিম-পাঁউরুটি নিয়ে হাজির হবেন। নিয্যস।
  • ppn | 190.*.*.* | ২৫ জুলাই ২০১৩ ০২:২৬525249
  • না কমরেড, আপনার দেখানো পথে খুঁটে খেতে পারছি না। এও কী কম দুঃখের কথা!

    অক্ষদাকে ক - সবাই নিজের প্রি কনসিভড আইডিয়াকেই এস্টাব্লিশড করার চেষ্টা করে।
  • pi | 172.*.*.* | ২৫ জুলাই ২০১৩ ০২:২৮525251
  • প্পনকে কী আর বলবো ঃ)
    কিন্তু ব্ল্যাঙ্ক কিছু বললোনা ? ঃ(
  • Ishan | 202.*.*.* | ২৫ জুলাই ২০১৩ ০২:৩১525252
  • এবার প্পন আপনি আজ্ঞে করছে। :)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ মতামত দিন