এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩১৮৬৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pinaki | 227.*.*.* | ২৪ জুলাই ২০১৩ ১৪:২৬525153
  • বাবা, আপনি এবার গোটা পস্চিমবঙ্গের মানুষের মনের কথা বলতে লেগেছেন? আর কী বলব!

    আপনার যুক্তিটা কী চমৎকার দেখুন। যখন চুনোপুঁটিরা মমতার সাথে আন্দোলন করে তখন তারা চুনোপুঁটি হলেও তারা মমতাকে বিশাআআআল মাইলেজ দিয়ে দেয়। আর তারা যখন মমতার বিরুদ্ধে লড়ে, তখন সেটা নিছক সিম্বলিজম। সেটার কোনো ভ্যালু নেই। ঃ-)

    আপনি চালিয়ে যান দাদা। আপনার হবে। এটা আমি বাংলার মানুষের হয়ে বলছি। ঃ-)
  • কল্লোল | 125.*.*.* | ২৪ জুলাই ২০১৩ ১৪:৩৪525154
  • আমি তো কোত্থাও কিচ্চুটি বলিনি। যা বলেচে ঐ বাম নেতারাই বলেচে। মিডিয়া, বিনাপ্রতিদ্বন্দ্বিতা, ছাপ্পা - সব কিচুই।
    দোষ হলে তাদের, গুণ হলেও তাদের। আমি তো শুধু লিং দিয়েচি। কিচুটি বলিনি তো।
  • PT | 213.*.*.* | ২৪ জুলাই ২০১৩ ১৫:৩৯525155
  • "যখন চুনোপুঁটিরা মমতার সাথে আন্দোলন করে তখন তারা চুনোপুঁটি হলেও তারা মমতাকে বিশাআআআল মাইলেজ দিয়ে দেয়। আর তারা যখন মমতার বিরুদ্ধে লড়ে, তখন সেটা নিছক সিম্বলিজম।"

    চুনিপুঁটিরা একসাথে একলক্ষ্যে মমতার পক্ষে কাজ করেছিল-ঐ কাঠবেড়ালীর মুখে করে ছোট ছোট পাথর নিয়ে সমুদ্রে ফেলার মত। আর ভোটে লড়েছিল একা একা-তাই ম্যাটার করেনি। কিন্তু কটা ভোট পেয়েছিল সেটা জানা গেল না তো!!

    আর আমার কিছু হওয়ার দরকার নেই। MKP-র মত দলগুলো বাস্তবে কিছু করে দেখাক সেটাই এখন একমাত্র চাওয়া!!
  • pinaki | 148.*.*.* | ২৪ জুলাই ২০১৩ ১৬:০২525156
  • MKP ১ টা ভোট পেয়েছিল। খুশি হলেন? ঃ-)

    তাহলে বিজেপির উত্থান, মায়াবতী মুলায়ম লালুর যাবতীয় দুর্নীতি আর অপকীর্তি, কংগ্রেসের ঢালাও দুর্নীতি আর নিওলিবারেল সংস্কার - এসব কিছুর জন্যেই আসলে সিপিএম দায়ী - এব্যাপারে কি আমরা একমত হলাম? কারণ এদের সবার সাথেই কোনো না কোনো ক্রুশিয়াল সময়ে সিপিএম জোট করেছে বা সমর্থন দিয়েছে।

    আগে এইটুকু ক্লীয়ার করি, তারপর আগে বাড়ব।
  • Blank | 180.*.*.* | ২৪ জুলাই ২০১৩ ১৬:০৬525157
  • আগে পিছে বাড়ার কিস্যু নেই। মমতার কাছ থেকে ঠিক যা এক্সপেক্টেড ছিল - মমতা সেটাই করছে। তার জন্য যা যা সিচুয়েশান হচ্ছে তার পুরো দায় মমতাকে যারা ভোট দিয়েছে, আর যারা তাকে ভোট দিতে অন্য লোককে উৎসাহিত করেছে তাদের সবার।
  • dd | 69.*.*.* | ২৪ জুলাই ২০১৩ ১৭:০৪525158
  • কিন্তু ব্ল্যাং, দ্যাখো আমি মমোতাকে ভোট দি' নি। কাউকে প্ররোচনাও দি নি।
    কিন্তু নিজে নিজেই খুব চে'ছিলাম মমতাই মুখ্যমন্ত্রী হোক। চোখ বুঁজে কয়েছিলেম ঠাকুর এবারে মমতাকে একটা চান্স দিয়েন প্লীজ।

    এতে কোনো দোষ হবে কি?
  • Blank | 180.*.*.* | ২৪ জুলাই ২০১৩ ১৭:১১525159
  • মনে মনে চাইলে কিছু করার নেই। সামান্য পাপ হলেও হতে পারে, কিন্তু উহা রামে দ্রাব্য
  • pinaki | 148.*.*.* | ২৪ জুলাই ২০১৩ ১৭:৪৭525160
  • ব্ল্যান্কের সাথে একশোভাগ একমত। কংগ্রেস বা বিজেপি বা মায়াবতী এদের কাছ থেকে ঠিক যা এক্সপেক্টেড ছিল - এরা তাই তাই করেছে। তার জন্য যা সিচুয়েশন হয়েছে তার পুরো দায় তাদেরকে যারা ভোট বা সমর্থন দিয়েছিল বা জোট গড়েছিল তাদের, আর যারা তাদের ভোট দেওয়ার জন্য অন্যদের উৎসাহিত করেছিল তাদের সবার।

    ব্ল্যাংকির সাথে একমত হয়ে মনটা হাল্কা হল। আশা করি এবার পিটির সাথেও হয়ে যাব।
  • ন্যাড়া | 127.*.*.* | ২৪ জুলাই ২০১৩ ১৭:৪৮525162
  • আমি ঈশানের পোর্টফোলিওর প্ল্যানে বিরাট ঢ্যাঁড়া দিলাম। পিটিবাবুকে বিদূষক বানালে সিপিয়েম বাকি আড়কাঠি যারা এই টইতে পিটিবাবুর পোঁ তাঁদের কী হবে? ওনাকে বরং হেড-বিদূষক করে একটি বিদুষণ মন্ত্রক বানানো হোক।

    (বুঝতে যাতে ভুল না হয়, বলে দিই, পিটিবাবুকে এখানে কোন ব্যক্তিগত আক্রমণ করা হল না। ব্যক্তিগত আক্রমণ ও অপমান করা হল আড়কাঠি ও পোঁ-দের। তাঁরা যদি যথোচিত অপমানিত বোধ না করেন তার দায় সম্পূর্ণত তাঁদের। এই পোস্টের লেখক তার কোন দায় নিতে অপারগ।)
  • bb | 127.*.*.* | ২৪ জুলাই ২০১৩ ১৮:১০525163
  • তাহলে কি আবার নারদের পোস্টটাও দখল হয়ে গেল?
    বাহ বাহ প্রতিযোগিতা জমে উঠেছে - নদীর তীরে নারদ - জটায়ুর রহস্য উপন্যাস এক্কেবারে।
  • Sibu | 183.*.*.* | ২৪ জুলাই ২০১৩ ১৮:২৬525164
  • ব্যাপারটা শুধু সিঙুরে মমতার সাথে ইস্যুভিত্তিক আন্দোলন হলে একরকম হত। তার সাথে - যে আসে আসুক (মমতার ইউফেমিসম) সিপিএম যাক। এসবও তো ছিল।
  • * | 82.*.*.* | ২৪ জুলাই ২০১৩ ১৮:৪৫525165
  • কিন্তু cpm ও একই মনোভাব দেখিয়েছে upa 1 সমর্থন করার সময় যে আসে আসুক bjp যেন না আসে ডিঃ ক্লেঃ cpm করেছে বলেই নকুরা এটা করে ঠিক করেছে এটা বলছি না just উদাহরণ দিয়েছি
  • Sibu | 183.*.*.* | ২৪ জুলাই ২০১৩ ১৮:৫২525166
  • বিজেপি কংগ্রেসের চেয়ে খারাপ এটা সিপিএমের স্ট্যান্ড। সিপিএম মমতার চেয়ে খারাপ এটা এদের স্ট্যান্ড হলে ঠিক আছে। সেটা স্পষ্ট করলেই হল।
  • cm | 127.*.*.* | ২৪ জুলাই ২০১৩ ১৮:৫৮525167
  • না ঐ অস্প্ষ্টাই তো ওনাদের ট্রেড মার্ক। হেইডা গেলে থাকব কি?
  • a x | 86.*.*.* | ২৪ জুলাই ২০১৩ ১৯:০৫525168
  • মমতা সিপিএমের থেকে খারাপ না। এটা আমার স্ট্যান্ড। পষ্ট করেই বললাম। আর সিঙ্গুর নন্দীগ্রামের পরে সিপিএম জিতে এলে কী হত ভাবলে শিউড়েই উঠি।

    সিঙ্গুরে টাটার ব্যাপারে ঈশানের প্রশ্নটা আমারও। ন্যানো যে একটি সুপারফ্লপ, সেটা নট উইথস্ট্যান্ডিং।

    এমকেপি সিঙ্গুরের প্রথম পর্যায়ে মমতার সাথে ছিল। SUCI ছিলনা বলে তখন এমকেপি SUCIকে অপরিপক্ক বলেছিল ঃ-) কিন্তু যখন মমতা কংগ্রেসের সাথে জোটের কথা বলতে থাকে তখন থেকেই MKP সরে আসে।

    আর তখন মমতার পক্ষে ছিল না আন্দোলনের পক্ষে ছিল এটা কীভাবে ডিমার্কেট করা যায়? তখনও আন্দোলনের পক্ষে ছিল (সিঙ্গুর) আজও আন্দোলনের (নোনাডাঙ্গা, সিঙ্গুর) পক্ষে। শাসক বদলেছে। সিঙ্গুর নিয়ে দেবলীনারাই এখনও লড়ছে। সর্ব বৃহৎ বিরোধীপক্ষ নিজেদের লেগাসির চোটে মুখ খুলতেও পারছেনা। এমনকি তাদের আন্দোলনটাও মানবতাবাদী নামক সাপোসেডলি "সুবিধেবাদি" "অপরিপক্ক" জনতাদেরই করে দিতে হচ্ছে।
  • * | 82.*.*.* | ২৪ জুলাই ২০১৩ ১৯:১৩525169
  • stand টা বোধহয় শুরু হয়েছিলো বাবরি মসজিদ demolitionএর পর। তার আগে অবধি congress বাজে bjp তার থেকে ভাল ছিলো। সেরকম কিছু tmc করলে নকুদেরও stand change হতে পারে
  • Marauder's Map | 127.*.*.* | ২৪ জুলাই ২০১৩ ১৯:১৬525170
  • অক্ষদাকে টেকনিক্যাল কোশ্চেন - রাজনীতি সম্পর্কিত নয়, কিন্তু অক্ষদা এখানেই বল্ল বলে। গাড়ির মার্কেট নিয়ে আমার এট্টু ইন্টারেস্ট আছে কারণ গাড়ি ভালোবাসি। ন্যানো সুপারফ্লপ কেন? শহরে তো চলেই, তুমি পাহাড়ে যাও - সিকিম, কালিম্পং, হিমাচল - এমনকি লাদাখের দিকে - হুহা ন্যানো চলে। পার্সোনালি আমি গাড়িটা পছন্দ করি না, কিন্তু কম স্টার্টিং কস্ট, লো মেন্টেনেন্স, আরওআই বেশি।

    এখানে উত্তর না দিয়ে ভাটে দিলেও হবে।
  • cm | 127.*.*.* | ২৪ জুলাই ২০১৩ ১৯:১৮525171
  • আমার প্রশ্নটা অবশ্য এখানেই উত্তর পেলে ভাল হয়। সানন্দে ন্যানো ছাড়া আরো বিনিয়োগ এসেছে, সে সম্পর্কে কি মত?
  • Ishan | 202.*.*.* | ২৪ জুলাই ২০১৩ ২০:১৪525173
  • মতের কি আছে? গুজরাত তো অনেকদিন ধরেই শাইনিং। প্রচুর বিনিয়োগ এসেছে। ন্যানোর আগে এবং পরে তাতেও HDIতে পশ্চিমবঙ্গের চেয়ে মনে হয় মার্জিনলি এগিয়ে। (এটা অবশ্য স্মৃতি থেকে বললাম। ভুল বললে শুধরে দেবেন।) ওদিকে কেরালায় কিছু বিনিয়োগ টোগ হয় বলে মনে হয়না, কিন্তু যেকোনো সূচকেই কেরালা অনেক এগিয়ে। অস্যার্থঃ বিনিয়োগ হওয়া মানে বিনিয়োগ হওয়া। তাতে দেশ বা রাজ্যের মানুষের অবস্থার উন্নতি হতেও পারে, নাও পারে। বিনিয়োগের অঙ্ক দিয়ে সেটা মাপা যায়না।
  • Ishan | 202.*.*.* | ২৪ জুলাই ২০১৩ ২০:২৩525174
  • আকার লিং পড়লাম। কটি লোক বলেছেন, যে তাঁরা চাকরি বাকরির আশায় জমি দিয়েছিলেন। তা কোশ্নো হলঃ

    ১। ইচ্ছুকদের মধ্যে এই আশাবাদীরা যে মেজরিটি এটা কিকরে বোঝা গেল? কোনো সোর্স থেকে?

    ২। টাটা বা সরকার কি কমিট করেছিল, যে, বাবা জমি দিলেই চাকরি হবে? একদম না। তাইলে আনফেয়ার ডিল আসে কোদ্দিয়ে?

    আর এর মধ্যে পোটাটো চিপস এল কোথা থেকে? আলুর ধসারোগ হল নাকি?
  • Ishan | 202.*.*.* | ২৪ জুলাই ২০১৩ ২০:২৯525175
  • সেই উনিশশো উননব্বইয়ের কথা দেখি রাজনৈতিক ভাবে পরিপক্ক লোকেরা সব ভুলেই গেছেন। জ্যোতি বোস আর বাজপেয়ির সে কি মিটিং এর চোট। হাতে হাত ধরে ছবিও বেরিয়ে গেল। ভিপি সিং প্রধানমন্ত্রী হলেন, বিজেপির বাড়বাড়ন্ত শুরু হল, বাবরি মসজিদ ভাঙল।

    তাইলে বাবরি মসজিদ ভাঙার দায় কার? সিপিএম ছাড়া আর কে। :) এখন মোদিকে নিয়ে বলে কি হবে, সবে তো কলির সন্ধ্যে, দেখুন কি কি হয়।

    ডিঃ এইটা টই পড়ে রাজনৈতিক পরিপক্ক বিশ্লেষণ সম্পর্কে আমি যা বুঝলাম। ভুল হলে ধরিয়ে দেবেন। এই টইয়েই। পিলিজ।
  • a x | 86.*.*.* | ২৪ জুলাই ২০১৩ ২০:৩৪525177
  • অরিজিৎ, ন্যানো যে ফ্লপ তা রতন টাটাই বলেছে (ফ্লপ তো বলবেনা, "মিসটেক" বলেছে), যা প্রোজেকশন ছিল, তার কিছুই বিক্রি হয়নি। পুওর ম্যান'স কার, চিপ কার - এই পিচগুলো গাড়ি কিনতে চায় এবং পারে এমন লোকেদের মধ্যে খুব একটা ভালোভাবে রিসিভড হয়নি। তারপর প্রাইসও এক রাখতে পারেনি, সেফটি ইস্যু দেখা দিয়েছিল প্রচুর।

    http://www.bloomberg.com/news/2013-04-10/tata-signals-pricier-nano-after-cheapest-car-tag-flops.html

    http://motorbash.com/tata-bleeds-with-2202-nano-and-only-5-aria-sales-for-december/

    http://www.livemint.com/Opinion/BfMW7dwoTdncIQecIKcuqN/Tata-Nanos-failure-shows-dangers-of-strategy-based-entirely.html

    For all its hype, Tata Motors Ltd sold just 229,157 Nanos since deliveries began in July 2009, and according to a Bloomberg report, sales in March were off by 86% from a year earlier. The hangover of low pricing has impacted the company’s entire product line including the Indica, the Indigo and the Safari, all of which ranked near the bottom of J.D. Power’s 2012 India Initial Quality Study.

    Reinventing the wheel to produce the cheapest mousetrap in the market is a flawed strategy. Tata Motors’ experience with the Nano shows that.

    http://www.thetruthaboutcars.com/2013/04/cheap-is-not-always-in-how-the-nano-flopped/

    The Nano was getting a lot of bad press due to many fire incidents. Tata Motors wasn’t proactive in resolving the issue, being firm there was no issue with the car. A quick recall would have really boosted customer faith in the Nano but that never happened. The company did make upgrades later, then the fire issue subsided completely.

    Tata is trying its level best to boost Nano sales, which led to an all time low of 1,500 odd units per month in 2013.

    The company is pushing the Nano through many mediums, offering lucrative schemes and also bringing out bespoke models to attract public (Nano Art in Motion, Rs. 20 crore plus Nano filled with jewellery, etc). Now Tata Motors has realized the Nano is too cheap for its own good and plans to reposition the car completely, with a heavier price tag and a long list of features, which might do the trick. CNG and diesel versions of the Nano are also planned (the Nano is currently offered with a gasoline engine only) which could lure buyers and help them utilize Nano’s production facility which sits at 90% idle capacity.
    >
  • Marauder's Map | 127.*.*.* | ২৪ জুলাই ২০১৩ ২০:৪৩525179
  • আগুন নিয়ে রিপোর্টটা টাইমসে বেরিয়েছিলো। কোয়ালিটির দিক দিয়ে ইন্ডিকা/ইন্ডিগো (এবং ন্যানো) কোনোটাই ভালো নয় - এমনকি মারুতির সাথে তুলনা করলেও। কিন্তু এগুলো সবই এক একটা সেগমেন্টকে টার্গেট করে। ইন্ডিকা/ইন্ডিগো যেমন শাটল/ট্যাক্সি ইঃ। ন্যানোর ক্ষেত্রে ইনিশিয়াল হিট নেওয়াটা আমার মনে হয়েছিলো ডেলিবারেট।
  • pi | 118.*.*.* | ২৪ জুলাই ২০১৩ ২০:৪৩525178
  • UAPAর প্রয়োজন আছে, AFSPA দরকারি - তথাগত রায়ের এইসব মন্তব্য নিয়ে কেউ কিছু বললেন না !!
  • r2h | 172.*.*.* | ২৪ জুলাই ২০১৩ ২১:০৩525180
  • Date:24 Jul 2013 -- 08:23 PM নিয়ে একটা প্রশ্ন আছে।

    জমিদাতাদের এমন আশা থাকা স্বাভাবিক না, যে কল কারখানা হলে উপার্জনের অন্যান্য পথ খুলে যাবে, নগরায়ন ইত্যাদির ফলে?

    মানে এটা কি ধরে নেওয়া যায়?

    ডেটা তো নাইই, আর আমি 'চাকরী' বলছিনা, উপার্জনের নানান পথ।
  • pi | 118.*.*.* | ২৪ জুলাই ২০১৩ ২১:০৫525181
  • বরুণ বিশ্বাসের কেসটা নিয়ে এভাবে বিস্তারিত শুনে কী বলব ভেবে উঠতে পারাছিনা।
  • aranya | 154.*.*.* | ২৪ জুলাই ২০১৩ ২১:১১525182
  • সিঙ্গুরে ইচ্ছুক-রা শুধু জমি বিক্রির টাকার ওপর ভরসা করে ইচ্ছুক হয়েছিল, কমন সেন্স মানে আমার কমন সেন্স তা বলে না।
    কারখানার সুবাদে আরও উপার্জনের আশা ছিল - চাকরী হোক, শিল্প বা অনুসারী শিল্পের ওপর নির্ভর করে গড়ে ওঠা অন্য কোন কাজ হোক, আশা একটা ছিলই।
  • কৃশানু | 213.*.*.* | ২৪ জুলাই ২০১৩ ২১:১৬525184
  • ইপ্সিতাদি, তথদধ রায়ের বক্তব্য নিয়েও কিছু বলতে হবে? !!
  • aranya | 154.*.*.* | ২৪ জুলাই ২০১৩ ২১:১৭525185
  • 'মমতার সাথে কোনো ইস্যুভিত্তিক যৌথ আন্দোলন করা যাবে না? যদি ইস্যুটাকে জেনুইন মনে করি? তাহলে মমতার দল মাইলেজ পেয়ে যাবে?' - পিনাকির এই প্রশ্ন-টা আমারও।

    যেমন ধরা যাক নন্দীগ্রাম গণহত্যার বিরুদ্ধে আন্দোলন হল - মিটিং, মিছিল, সমাবেশ ইঃ, সেই আন্দোলনে মম-দি আছেন, আম্মো আছি। দুজনের মোটিভেশন অব্শ্য আলাদা। মমতা আন্দোলন করছেন মুখ্যমন্ত্রী হবেন বলে, আর আমি আন্দোলন করছি খুন হয়ে যাওয়া মানুষগুলোর জন্য কষ্ট পাচ্ছি বলে।

    দিনের সেশে দুজনেই একটা অত্যাচারের বিরুদ্ধে আন্দোলন করছি। দূর্ভাগ্যবশতঃ আমার আন্দোলন স্বৈরাচারী মমতার হাত শক্ত করছে। তো আমি তাইলে অন্দোলন করব না?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত মতামত দিন