এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩১৮৮৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Sibu | 84.*.*.* | ২৩ জুলাই ২০১৩ ১৮:৩৪525053
  • মনে মনে বেলঘড়িয়ায় থাকব। ফিসিক্যালি থাকতে পারলে ভাল লাগত।

    রাজনৈতিক দলের পতাকা বাদ দেবার বিরুদ্ধে প্রতিবাদ।
  • dipanjan | 127.*.*.* | ২৩ জুলাই ২০১৩ ১৮:৪৩525054
  • আগামী পরশু ২৫ তারিখ ৪তের সময় স্টুডেন্টস হল এ এইসব হেনস্থা তকমা মামলা হুমকি এসবের প্রতিবাদে এপিডি আর এবং অন্যান্য গণসংগঠনের ডাকে একটি কনভেনশন আছে | আসুন সবাই এতে যোগ ডি এবং আন্দোলনের ভবিষ্যতের পথ ঠিক করি |
  • quark | 24.*.*.* | ২৩ জুলাই ২০১৩ ১৯:৩২525055
  • বুঝলাম না। অনেকলোক ৬০% পেলেই তাদের মাস্টার্স পড়া উচিৎ - এই তত্ত্ব কেমন ক'রে প্রতিষ্ঠিত হ'ল?
  • cm | 127.*.*.* | ২৩ জুলাই ২০১৩ ১৯:৪৭525056
  • তা কি সিদ্ধান্ত হল জনগণ সচেতন না অন্য কিছু? চিন্তা নাই সময়ের সাথে সাথে এবিষয়ে মতামত পাল্টাতে পারে।
  • PT | 213.*.*.* | ২৩ জুলাই ২০১৩ ২০:৫৪525057
  • ঠিক কত % পেলে মাস্টার্স পড়া উচিৎ?
  • dd | 132.*.*.* | ২৩ জুলাই ২০১৩ ২১:০৩525058
  • আচ্ছা পিটি স্যার, ধরুন, মানে যাস' একটা পসিবিলিটি, একটু আইডিয়া করুন। মনে করুন ২৯ তারিখ রেজাল্ট বেরোলো আর তাতে দ্যাখা গেলো সিপিএম বেধড়ক হেরেছে আর তিনোর নাক খাঁদা হলেও সর্বাংশে জিতেসে।

    তাইলে আপুনি কারে দায়ী করবেন কিছু সাব্যস্ত করেছেন কি? বৃহৎ মিডিয়া আর বুজী তো প্রতিপক্ষে ছিলো। সন্ত্রাস দিয়ে কি পুরোটা সামলাতে পারবেন?

    আমার মনে হয় একটা স্ট্র্যাটেজিক কিছু এখনই চিন্তাকরে নেওয়া উচিৎ। আপুনে স্যার, চাইলে আমিও দু একটা বাঘা বাঘা কিন্তু সহজপাচ্য সাজেসন দিতি পারি। দেখুন।
  • কৃশানু | 213.*.*.* | ২৩ জুলাই ২০১৩ ২১:২৬525059
  • ডিডিদার সাজেশন শুনতে চাই। আমার কাজে লাগবে ঃ-)
  • PT | 213.*.*.* | ২৩ জুলাই ২০১৩ ২২:০৯525060
  • ডিডি স্যার, বেশ কয়েক সপ্তাহ আগে আমি পোস্টিং-এ লিখেছিলাম যে তিনোরা জিতবে। এর কারণ এই নয় যে আগে ভাগে পিঠ বাঁচানোর ব্যবস্থা করেছি। আমার বলার কারণ একটাই- যে বিপুল পরিমাণ সমর্থন নিয়ে তিনোরা ক্ষমতায় এসেছে সেটার ক্ষয় এত তাড়াতাড়ি হওয়ার নয়। বিজেপি যেমন ২ থেকে ১৪৪-এ উঠে কখনই আর ২-এ নামেনি (বা নামবেও না) সেইভাবেই তিনোরা আপাততঃ বেশ ভাল পরিমাণ ভোট দখলে রাখবে।

    আবার মনে করিয়ে দিই যে তিন দশকের বেশীর ভাগ সময়েই বামেরা ৫০% এর কম ভোট পেয়েছিল। উল্টো দিকের ভোট বিরোধীরা গুছিয়ে নিতে পারেনি। ২০১১-র নির্বাচনে কংগ্রেস থেকে শুরু করে মৃণালকান্তি জানা ও হিমাদ্রি ভট্টাচার্যর মত মানুষেরা সেই অগোছালো ভোটটাকে গুছিয়ে দিদির আঁচলে বেঁধে দিয়েছে। আপাততঃ সেই ভোট আঁচল থেকে বেরোনো শক্ত।

    তিনোরা খুব খারাপ ফল করলে আমি ব্যাপক আশ্চর্য হব।
  • potke | 233.*.*.* | ২৩ জুলাই ২০১৩ ২২:৪৬525062
  • যদি ভলিউম অফ লিটারেসি/কলেজ ডিগ্রী নিয়ে কথা হয়- প্রাইমারি থেকে গ্র্যাড স্কুল পর্যন্ত তাহলে স্ট্যাটিসটিকস তামিলানাড়ুর পক্ষে আছে- এর বেশী কিছু বলবনা।

    পিটিদাকে দু-একটা তামিলনাড়ুর থিসিস পাঠামু অনে ঃ) রন্জন্দাকেও।
  • potke | 233.*.*.* | ২৩ জুলাই ২০১৩ ২২:৪৮525063
  • তবে এটাও ঠিক দশ ক্লাস পর্যন্ত শিক্ষা খুব দরকারি।।
  • pi | 118.*.*.* | ২৩ জুলাই ২০১৩ ২৩:১৯525064
  • PT দা কি জানেন, ২০১১ র নির্বাচনে হিমাদ্রিদারা, মানে এমকেপি আলাদা নির্বাচনে লড়েছিল ? জেনেই মন্তব্যটা করলেন কি ?
  • Ishan | 214.*.*.* | ২৩ জুলাই ২০১৩ ২৩:২৪525065
  • তবে মৃণাল আর হিমু কিন্তু এবার ব্যক্তিত্ব হয়ে গেল এটাও আপনারা খেয়াল রাখবেন। টিভি চ্যানেল থেকে শুরু করে পিটিবাবু পর্যন্ত সবাই স্মরণ করছেন।

    সেই কবে থেকে দেখছি, আশপাশের লোকেরা এক এক করে ব্যক্তিত্ব হয়ে যাচ্ছে, খালি আমারই কিছু হলনা। হায়। পিটিবাবু একটু দেখুন না। :(
  • PT | 213.*.*.* | ২৩ জুলাই ২০১৩ ২৩:৪২525067
  • potke-কি তামিলনাডু সম্পর্কে থিসিস পাঠাবেন নাকি তামিলনাডুর কোন Uni থেকে লেখা থিসিস পাঠাবেন?

    pi ও Ishan
    মৃণালকান্তি জানা ও হিমাদ্রি ভট্টাচার্যর মধ্যে অন্ততঃ একজন (বোধহয় দুজনাই) সিঙ্গুরের অন্দোলনে তিনোদের সহযোগী ছিলেন। সেতুবন্ধন করে লঙ্কায় পরিবর্তন আনার কার্যক্রমে কংগ্রেস যদি বীর হনুমান হয় তাহলে এনারা কাঠবিড়ালীর কাজ করেছেন। রামচন্দ্র কাঠবিড়ালীদের পিঠে হাত বুলিয়ে দাগ করে দিয়েছিলেন- আর এক্ষেত্রে বড় কাঠবিড়ালীর গলার মাপ নেওয়া হয়েছে জঙ্গল মহলে। ছোট কাঠবিড়ালীদের জন্য মাঝেমধ্যে জেলহাজতে পাঠিয়ে দাগিয়ে দেওয়ার ব্যবস্থা জারী থাকবে।
  • pi | 118.*.*.* | ২৩ জুলাই ২০১৩ ২৩:৪৯525068
  • বড় কাঠবিড়ালির গলার মাপ নেওয়াটাই তিনোদের অন্যতম ( বা একমাত্র) ভালো কাজ, এটা কি আপনিই বলেছিলেন, নাকি বিবিদা ?

    যাই হোক, ২০১১ র নির্বাচনে এম কে পি র আলাদাভাবে লড়ার কথাটা জানা ছিল কিনা বল্লেন না তো ?
  • pi | 118.*.*.* | ২৩ জুলাই ২০১৩ ২৩:৫৩525069
  • http://abpananda.newsbullet.in/kolkata/59/39005
    'হিমাদ্রি ভট্টাচার্ বলেছেন, মদন মিত্র মাওবাদী বলে হুমকি দেন, সে কারণেই আটক করা হয়েছিল সিঙ্গুর, নন্দীগ্রাম, মমতার অনশন মঞ্চে ছিলাম তখন বামেরা বলত মাওবাদী. এখন কামদুনি, নোনাডাঙার পাশে, মমতা বলছেন মাওবাদী৷'
  • PT | 213.*.*.* | ২৩ জুলাই ২০১৩ ২৩:৫৫525070
  • আমি দুঃখপ্রকাশ করেছিলাম এবং কবীর সুমনের গানটির সঙ্গে সহমর্মিতা প্রকাশ করেছিলাম। কিন্তু অপরিপক্ক রাজনীতির মূল্য হয়্ত এইভাবেই চোকাতে হয়।

    ২০১১-তে আলাদা ভোটে লড়লেও ততদিনে ঢের দেরী হয়ে গিয়েছিল। ভোটে জেতার জন্য প্রয়োজনীয় স্যুইং ততদিনে আঁচলে বাঁধা হয়ে গিয়েছে।
  • pi | 118.*.*.* | ২৩ জুলাই ২০১৩ ২৩:৫৮525071
  • পরিপক্ক রাজনীতিটা কী ? সিঙ্গুরে টাটার কারখানার সমর্থন জানানো ? নাকি, বিরোধিতা থাকলেও এবং তার ভ্যালিড কারণ থাকলেও সেটা না জানানো ?
  • ranjan roy | 24.*.*.* | ২৪ জুলাই ২০১৩ ০০:০১525073
  • সম্ভবতঃ কেউ এই পাতায় জিগ্যেস করেছিলেন যে তামিলনাড়ু স্বাস্থ্যে শিক্ষায় এগিয়ে এটা কি ডকুমেন্টেড?
    তখন সবাই চুপ। কেউ বললেন যে তামিলনাড়ুতে টিচারের চাকরি পেতে কিছু লাখ ঘুষ দিতে হয় বলে শুনেছেন। ঈশান বললেন ডকুমেন্টেড।
    এখন অমর্ত্য বলছেন শিক্ষা ও স্বাস্থ্যে দুটোতেই প্রথম কয়েকজনের মধ্যে তামিলনাড়ু, কেরালা ও হিমাচল। একটায় কখনো বাম কখনো ডান ; একটায় জয়ললিতা ও করুণানিধি, তেমনি হিমাচলে বিজেপি/কং পাল্টা পাল্টি করে। এখন শুনছি এটা কোন নতুন কথা নয়, সবাই আগে থেকে ই জানতেন!
    হেল্থ নিয়ে কিছু বলুন!
  • pinaki | 227.*.*.* | ২৪ জুলাই ২০১৩ ০০:০৩525074
  • PT কি অনির্বান বসুর দেওয়া লিফলেটটা পড়লেন? আন্দাজে আনতাবড়ি বকা তো অনেক হল। এবার নাহয় কিছু কার্যকরী ইনফো রাখলেন সাথে।
  • PT | 213.*.*.* | ২৪ জুলাই ২০১৩ ০০:১২525075
  • পিনাকি কি এদেশে থাকেন না বিদেশে? আবাপর প্রতিপক্ষে আজ রাতে উপস্থিত ব্যক্তিত্বটি নিজের মুখেই জানালেন যে তিনি সিঙ্গুরের "আন্দোলনের"(?) সঙ্গে যুক্ত ছিলেন। কোন দলের লিফলেটে লেখা সব কথা মেনে নিলে তো আর কোন আলোচনা করার প্রয়োজন নেই।
  • PT | 213.*.*.* | ২৪ জুলাই ২০১৩ ০০:১৩525077
  • পরিপক্ক রাজনীতি কি সেতা কিষেণজী শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে বুঝে গিয়েছেন
  • ranjan roy | 24.*.*.* | ২৪ জুলাই ২০১৩ ০০:১৩525076
  • পাই,
    আশ্চর্যের কি আছে? এই পাতাতেই কেউ ন্কেউ বলেছেন মমতার ভালো কাজের মধ্যে শক্ত হাতে নোনাডাঙা দমন!
  • pi | 118.*.*.* | ২৪ জুলাই ২০১৩ ০০:১৫525078
  • এটা আমার প্রশ্নের উত্তর হলনা।
  • pi | 118.*.*.* | ২৪ জুলাই ২০১৩ ০০:১৮525079
  • রঞ্জনদা, ভুল হল। ঘুঘুডাঙ্গা না পায়রাডাঙ্গা কী যেন আছে না, সেইটা দমন।
  • Ishan | 202.*.*.* | ২৪ জুলাই ২০১৩ ০০:২১525080
  • স্বাস্থ্যে তামিলনাড়ু অনেক এগিয়ে এটাও ডকুমেন্টেড। অমর্ত্য সেন বলুন ছাই না বলুন।
  • PT | 213.*.*.* | ২৪ জুলাই ২০১৩ ০০:২৪525081
  • এ নিয়ে অনেক কিছু লেখা হয়েছে মায়াপাতায়-সেগুলো ফিরে পড়ে নিলেই উত্তর পাওয়া যাবে।

    একজন মাওবাদী নেতার এক অতি দক্ষিণপন্থী রাজনীতিবিদকে কৃষকের ত্রাতা হিসেবে মেনে নেওয়া, "আন্দোলন" নামক গোলমালে হরিবোল দেওয়া ও সেই নেতাকে রাজ্যের মূখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাওয়াটা এক অতি অপরিপক্ক রাজনীতির উদাহরণ।
  • Ishan | 214.*.*.* | ২৪ জুলাই ২০১৩ ০০:২৬525084
  • এর কোনটার জন্য হিমাদ্রি ভট্টাচার্য দুষ্ট? ভেগলি মায়াপাতা না দেখিয়ে সোজা বললেই তো পারেন। দু লাইন টাইপ করতে আর কি, এতই যখন কচ্ছেন। অবশ্য বলার কিছু থাকলে তবেই না। :)
  • pinaki | 227.*.*.* | ২৪ জুলাই ২০১৩ ০০:২৬525082
  • PT কি লিফলেটটা পড়লেন? না পড়েই তক্ক করে যাবেন?
  • pi | 118.*.*.* | ২৪ জুলাই ২০১৩ ০০:৩১525085
  • আলাদাভাবে নির্বাচনে দাঁড়ানোর মানে নির্বাচনের বিরোধীকে জয়ী দেখতে চাওয়া .... এটাকে কি অপরিপক্ক কিছু বলব ? ঃ)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় প্রতিক্রিয়া দিন