এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩১৮৯১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | 172.*.*.* | ২৩ জুলাই ২০১৩ ০০:১০525020
  • মজদুর ক্রান্তি পরিষদ।
  • সুকুমার রায় এর নেড়া | 213.*.*.* | ২৩ জুলাই ২০১৩ ০০:১৬525021
  • নেড়া বেল ঘরিয়ায় কবার যায়

    কেউ ভুলেও বেলঘরিয়ায় স্টেশন চত্বরে চা খাবেন না। খেলেই মাওবাদী। খেলেই মামাবাড়ি। । :)

    মদন আজিকে করেছে রটনা
    চায়ে যে করিবে গ্রহণ রসনা
    বেল ঘরিয়া থানায় থাকিবে সে জনা
    অথবা আপার ( এউ এ পি এ ) পুষ্পবনে। ।
  • বিকর্ষণ | 122.*.*.* | ২৩ জুলাই ২০১৩ ০০:২০525022
  • এই ধরনের ঘটনার একমাত্র প্রতিবাদ থানা ঘেরাও এ হতে পারে .. ইটা মানুষের ক্ষমতার প্রশ্ন ও বটে ..পুলিশ কার এই প্রশ্ন টা তোলা দরকার
  • pinaki | 227.*.*.* | ২৩ জুলাই ২০১৩ ০০:২৭525023
  • শুনলাম তিনোরা লোকালি ওদের বিরুদ্ধে একটা সাইন করানো ডেপুটেশন জমা দিয়েছে। তার পরিপ্রেক্ষিতে ওদের থানায় তুলে নিয়ে গেছে ইন্টারোগেশনের জন্য। ওদের এখনো অ্যারেস্ট করে নি। থানায় ডিটেন করে জিজ্ঞাসাবাদ করছে।
  • বিকর্ষণ | 122.*.*.* | ২৩ জুলাই ২০১৩ ০০:৩১525024
  • এই ধরনের যথেচ্ছাচার সহ্যের সীমানা ছাড়াচ্ছে। কি করা যায় সেটা নিয়ে ভাবুন সকলে।
  • pi | 172.*.*.* | ২৩ জুলাই ২০১৩ ০০:৩২525025
  • এইমাত্র ছেড়েছে শুনলাম।
  • কৃশানু | 213.*.*.* | ২৩ জুলাই ২০১৩ ০০:৪০525026
  • সত্যিই সীমা ছাড়াচ্ছে।
  • Sibu | 84.*.*.* | ২৩ জুলাই ২০১৩ ০০:৪২525027
  • থানা ঘেরাও করা যায়। মিথ্যে কেস দু-একটা দেবে তাহলে। তা সেতো এমনিও দিচ্ছে।
  • বিকর্ষণ | 122.*.*.* | ২৩ জুলাই ২০১৩ ০০:৪৮525029
  • ভালো খবর কিন্তু এই ঘটনা আবার ঘটবে ... এটার একটা তাত্ক্ষণিক প্রতিবাদ হওয়া দরকার .. বিষয়টা নাহলে ওই মাইনে বৃদ্ধির আন্দোলন এর মত হবে .. মালিক পক্ষ্য মেরে তেরে আন্দোলন করার পর বলল এই বছর বোনাস দেব .. বাস .. আবার বোনাস এর সময় কারখানা লক আউট.. থানা ঘেরাও পাল্টা মাস মুভমেন্ট এর assertion আছে .. যেটা সরাসরি প্রশাসন কে কাঠগড়ায় দার করবে,
    র কিছু না করলে এই msg এ যাবে যে 3rd stream এর mass movement activist দের গ্রেপ্তার করে যখন তখন যা ইসসে করা যায়, এরা সাত চড়ে রা কাটেনা
  • pi | 172.*.*.* | ২৩ জুলাই ২০১৩ ০১:৪৩525031
  • ওদিকে ধর্ষণ কাণ্ডের প্রেক্ষিতে যে ছেলেপুলেরা দিদিকে মিষ্টি খাওয়াতে গেছিল, তাদের কয়েকজন বেলঘরিয়ার মেসে থাকতো। টি এম সি পার্টি অফিস থেকে মেস মালিকের উপর চাপ সৃষ্টি করা হয়, মেস মালিক ওদের মেস ছাড়া করেছেন !
  • siki | 233.*.*.* | ২৩ জুলাই ২০১৩ ০১:৫৮525032
  • আমি এই দুজনের একজনকেও চিনতে পারছি না। এমকেপি নামটাও আজই শুনলাম।

    এঁরা গুরুতে লিখেছেন?
  • aranya | 154.*.*.* | ২৩ জুলাই ২০১৩ ০৩:৪৯525034
  • পঃ বঙ্গের বৃহত্তম বিরোধী দল হিসাবে সিপিএম এই গ্রেপ্তারের বিরুদ্ধে আন্দোলন করলে ভাল হয়। সুদীপ্ত-র মৃত্যুর পর তৃতীয় ধারার রাজনীতি করা মানুষজনও সিপিএম/এসএফাই-এর সাথে গলা মিলিয়ে প্রতিবাদ করেছিল, বিচার চেয়েছিল।
    এই দুজন প্রাক্তন পিডিএসএফ, বর্তমান এমকেপি যে দলের সাথেই যুক্ত থাকুন না কেন, খুবই চাই সিপিএম এদের সঙ্গে থাকুক, সরকারের এই সব দমনমূলক কাজের প্রতিবাদ করুক।
  • ranjan roy | 24.*.*.* | ২৩ জুলাই ২০১৩ ০৬:১১525035
  • কিছুদিন আগে এইপাতায় কথা উঠেছিল- তামিলনাড়ু যে শিক্ষা বা স্বাস্থ্যের ক্ষেত্রে অন্য রাজ্যের থেকে এগিয়ে আছে এটা আদৌ ডকুমেন্টেড কি না?

    গত অমর্ত্য সেন কোলকাতায় এসে জাঁ দ্রেজের সঙ্গে লেখা নিজের বই প্রকাশ উপলক্ষে টেলিগ্রাফ পত্রিকার প্রতিনিধি হিসেবে এক অর্থনীতির অধ্যাপকের সঙ্গে উন্নয়ন নিয়ে প্রশ্নোত্তরে জানান যে আগে জিডিপি গ্রোথের জায়গায় শিক্ষা-স্বাস্থ্য ইত্যাদি উন্নয়ন সূচকের ওপর জোর দিয়ে বিনিয়োগ করলে পরে উন্নয়নের দর দ্রুত বৃদ্ধি পায়। যেমন কেরালা, তামিলনাড়ু ও হিমাচল প্রদেশ। ওরা আগে শিক্ষা ও স্বাস্থ্যের ব্যাপারে অন্য রাজ্যের থেকে এগিয়ে গেছে। তাই এখন উন্নয়ন বৃদ্ধির ব্যাপারে গতিতে অন্য রাজ্যগুলোকে ছাড়িয়ে যাচ্ছে।
    তাহলে শিক্ষা ও স্বাস্থ্যের ব্যাপারে তামিলনাড়ু এগিয়ে গেছে এটা ডকুমেন্টেড বলা যাবে তো?
  • PT | 213.*.*.* | ২৩ জুলাই ২০১৩ ০৭:২৫525036
  • স্বাস্থ্যের ব্যাপারে তামিলনাডু বোধ্হয় কেরালার পরেই আছে বহুদিন ধরেই-এটা নতুন কোন তথ্য নয়।
  • cm | 71.*.*.* | ২৩ জুলাই ২০১৩ ০৯:৩৪525037
  • শিক্ষার ক্ষেত্রে তামিলনাড়ু এগিয়ে গেছে কিনা তা কিসের ভিত্তিতে বলা হচ্ছে বুঝতে পারছিনা। ঐ গোছা গোছা ঢপের ইঞ্জি কলেজ? জেনারাল লাইনে এদের অবস্থা অত্যন্ত বাজে।
  • PT | 213.*.*.* | ২৩ জুলাই ২০১৩ ১০:০২525038
  • আর তার সঙ্গে গুচ্ছের নম্বর দেয় BSc/MSc -তে। পব-র বেচারা ছাত্ররা অনেক ভাল হলেও নম্বরে এঁটে উঠতে পারেনা।
  • ppn | 126.*.*.* | ২৩ জুলাই ২০১৩ ১০:৪৬525040
  • (অ্যাকাডেমিয়ার লোকজনকে নিয়ে এই মুশকিল)

    স্যার, তামিলনাড়ু আর হিমাচল প্রদেশের লিটারেসি রেট তো ভালোই। প্রাইমারি লেভেলে ড্রপ আউটের রেটও কম।

    (সোর্স দিলাম না, লাগলে বলবেন)
  • PT | 213.*.*.* | ২৩ জুলাই ২০১৩ ১০:৫০525041
  • সেটা তো ভালই। কিন্তু পড়াশুনো তো আর প্রাইমারি লেভেলেই শেষ হয়ে যায় না। তার ওপরে ড্রপ আউট কম হওয়ার পেছনে শিক্ষার প্রতি টান নাকি তামিলনাডুর খুবই এফিসিয়েন্ট মিড-ডে মিল ব্যবস্থা দায়ী তা কে জানে!!
  • b | 135.*.*.* | ২৩ জুলাই ২০১৩ ১১:০২525042
  • প্রাইমারি এজুকেশনের রিটার্ন খুব হাই। বিশেষ করে মেয়েদের/ মায়েদের ক্ষেত্রে।

    আর মিড ডে মিলের লোভ দিয়ে নিয়ে এলে ক্ষতি কি। শিখলেই তো হল। আমি তো মশাই চাকরি পাবো বলে পড়াশুনা করেছি, শিক্ষার প্রতি কোনো বিন্দুমাত্র টান তখনো ছিলো না, এখনো নেই।
  • PM | 233.*.*.* | ২৩ জুলাই ২০১৩ ১১:০৫525043
  • বিভিন্ন স্টেট-এর বিভিন্ন ভালো দিক আছে। আমরা সেগুলো অনুকরন করতে পারি না কেনো? বেন্চ মার্কিং সব ক্ষেত্রেই খুব কাজের। কিন্তু ডিনায়াল কোনো কাজের কথা নয়
  • Rivu | 78.*.*.* | ২৩ জুলাই ২০১৩ ১১:১০525044
  • এক্ষুনি মনে পড়ছেনা তবে ইদার অভিজিত ব্যানার্জির বই বা প্রতীচী ট্রাস্টের লেখায় পড়েছিলাম যে মিড ডে মিল প্রাইমারি শিক্ষায় খুব পসিটিভ ইন্ফ্লুএনস রেখেছে।
  • quark | 24.*.*.* | ২৩ জুলাই ২০১৩ ১১:৩১525045
  • PT দার লাস্টদুটো পোস্ট পড়ে একটু হতাশই হ'লাম। বেসিক, প্রাথমিক শিক্ষায় জোর দেওয়ার উপকারিতা অমর্ত্য সেন বললেও বুঝি, না বললেও। এই যে চারদিকে ইউনিভার্সিটিতে মাস্টার্সের সিট বাড়ানোর প্রক্রিয়া চলছে, তা সাপ্লাই লাইনটা মজবুত না হ'লে যা হওয়ার তাই হচ্ছে। সিট ভরাতে যারা মাস্টার্স পড়ছে তাদের কথা না বলাই ভালো। ড্রপআউট কমানো দরকার, তা যেভাবেই হোক। আর সত্যি কথা বলতে কি গরিব পরিবারে ছেলেমেয়েকে খাবার জোগাড় করতেই তো কাজে পাঠানো। একবেলার খাবার যদি স্কুলে গিয়ে পাওয়া যায়, তাতে অনেক গরিব বাবা-মার আপত্তি থাকে না। সুতরাং ওরা যে শুধু খেতে স্কুলে আসে তা নয়, স্কুলে এলে পড়ার সাথে সাথে খাবারের ভাবনাটা থাকে না বলে আসে।
  • PT | 213.*.*.* | ২৩ জুলাই ২০১৩ ১২:১৩525046
  • তামিলনাডুকে খারাপ বলিনি কিন্তু।

    আর এর সঙ্গে মাস্টার্স-এর সিট বাড়ানোর কোন বিরোধ নেই। এখনই উচ্চশিক্ষায় আসার সংখ্যা যা তাতে সিটের সংখ্যা দ্বিগুণ করলেও সামলানো যাবে না।

    এই বছর CU-তে zoology (Hons)-এ ৮০০ জনের মত পরীক্ষা দিয়েছে-প্রথম বিভাগে পাশ করেছে ৩০০-র কাছাকাছি। বালীগঞ্জ সায়েন্স কলেজে ৭০ টা সিট-৬০% CU-র ছাত্রদের জন্য। তার মানে ৪২-টা সিটের মধ্যে ৩০-টে জেনারেল ছাত্রদের জন্য। ৩০ নম্বরে যে আছে সে পেয়েছে ৫৯৩/৮০০। ৪০% সিটের (= ২৮ টা) জন্য লড়বে CU-র বাকি ৬০% পর্যন্ত ছাত্ররা আর অন্যান্য Uni-র ৬০% পর্যন্ত পাওয়া ছাত্ররা। কাজেই মাস্টার্স-এর সিট বাড়ানো নিয়ে যারা কটাক্ষ করছেন তাঁরা ভেবে দেখুন আরেকবার।
  • pi | 118.*.*.* | ২৩ জুলাই ২০১৩ ১৭:৪০525048
  • http://www.epaper.eisamay.com/Details.aspx?id=5257&boxid=31240937

    পুলিশ থেকে এই সময় কে জানিয়েছে নেশাভাঙ করার জন্য ধরা হয়েছে, যে কিনা বিড়ি সিগ্রেটও খায়না !! বেলঘড়িয়া স্টেশনে চা খাওয়াটা অবশ্য নেশা করা হতেই পারে।
  • pi | 118.*.*.* | ২৩ জুলাই ২০১৩ ১৭:৪১525049
  • আজকের প্রতিপক্ষে হিমাদ্রিদা থাকছে।
  • Marauder's Map | 131.*.*.* | ২৩ জুলাই ২০১৩ ১৭:৪২525051
  • ওসব চা মাওবাদী চা, মানে ওতে মাওবাদী নেশার জিনিস মেশায়। বল্লে হবে - মদনদা নেশার ব্যাপারে সব জানেন।
  • pi | 118.*.*.* | ২৩ জুলাই ২০১৩ ১৭:৪৩525052
  • কালকে বেলঘড়িয়া স্টেশনে, ১ নং টিকিট কাউণ্টারের কাছে বিকেল ৫ঃ৩০ নাগাদ বিক্ষোভ সমাবেশ আছে, কোন রাজনৈতিক দলের ব্যানার ছাড়াই হবে। পুলিশি হেনস্থার বিরুদ্ধে প্রতিবাদ। কেউ ইচ্ছুক থাকলে চলে যেতে পারেন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি মতামত দিন