এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ভাট: ভার্চুয়াল থেকে রিয়্যাল (৩)

    Samik
    অন্যান্য | ১৫ ডিসেম্বর ২০১১ | ১৩৭৮৯৭ বার পঠিত | রেটিং ৪ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • নেতাই | 131.*.*.* | ০৬ ফেব্রুয়ারি ২০১৩ ১২:৩৫510886
  • এত্তো গলতি হলে লিস্টি বানাবে কেমন করে?
  • Super Mo | 24.*.*.* | ০৬ ফেব্রুয়ারি ২০১৩ ১২:৩৮510887
  • আসলে স্ক্র্যাবলে যেমন একটা ব্ল্যাংক ঘুঁটি থাকে না - যেটা যে কোনো অক্ষর হতে পারে - সেরকম একটা ওয়াইল্ড কার্ড ছিলো তো;-)
  • শ্রাবণী | 127.*.*.* | ০৬ ফেব্রুয়ারি ২০১৩ ১২:৪২510888
  • আমার জন্যে কিচ্ছু রাখেনি, প্রতিবাদটাও ব্যাং করে দিয়েছে! :((

    তবে এই সিকি কেঁদেকেটে শেষমেশ এতদিনে কলকাতা চলল, এবার যদি দিল্লীর সময় কেটে পড়ে তাহলে প্রতিবাদের কিরকম ঝড় বয়ে যাবে সেটা কুমুদি এসে বলবে।
  • siki | 132.*.*.* | ০৬ ফেব্রুয়ারি ২০১৩ ১৪:০৯510889
  • দিল্লির সময়ে তো আমি কেটে পড়ছিই। ;)

    খুবসে প্রার্থনা করো যেন আমি আরও এক সপ্তাহ থেকে যাই।
  • kumu | 132.*.*.* | ০৬ ফেব্রুয়ারি ২০১৩ ১৪:৩২510890
  • ঝগড়াটা যে ভালমত এগোতেই পাল্ল না,এগ্গাদা প্রতিবাদের জালে পথ হারিয়ে ভ্যাবাচাকা হয়ে চেয়ে রইল,তার কারণ হল সিস্টেমের অভাব।

    সিকির মন্তব্য হল কাগুজে গুরু টইতে,আর তার পোতিবাদ এইখেনে-এতেই ঝগড়াটা প্রথমে দিগভ্রষ্ট হয়েচে,তারওপর এই টিম,বিবি ইঃদের ফোড়ন।
    টিম কুমুদিকেও জড়ানোর একটা ব্যর্থ চেষ্টা করেচে বটে,কিন্তু সত্যের খাতিরে বলতে বাধ্য হলুম যে আমি আমার সিকিকে সাপোটানো পোষ্টটি স্মরণে আনতে পাচ্চি না-সিকির সামান্য(কুঁড়ি/তত কুঁড়ি নয়-দের প্রসঙ্গে) আর ডিডিদার (বৈমেলা না চেনার জন্য)পা টানা ছাড়া আর কিছু তো খ্যাল হচ্চে না।

    আর আমার কথা হল-প্যাঁচার পদতলেই আমরা সকলে সমবেত-তা দিল্লী /লুরু/কলি/মুম্বাই যেখানেই পেচক বসুক।

    সিকির দিল্লীমেলা না থাকার কথায় পরে আসচি।
  • de | 69.*.*.* | ০৬ ফেব্রুয়ারি ২০১৩ ১৫:১৩510891
  • যাঃ!! কেমন নেতিয়ে গ্যালো -- সবে গুরু খুলে কেমং চনমনে লাগতে লেগেছিলো --

    এট্টা ঝগড়া অব্দি এরা ঠিকঠাক কত্তে পারে না --

    এতো নৈরাশ্যের বিরুদ্ধেই পোতিবাদ জানাই! (আর তো কিছু বাকি রাখেনি আমাজ্জন্ন্য)
  • sosen | 24.*.*.* | ০৬ ফেব্রুয়ারি ২০১৩ ১৬:১৮510892
  • আমারো একটা পোতিবাদ জানানোর ছিল, কিন্তু ক্যামন গুলিয়ে গ্যালো। তবে ইয়ে, আমি গুরুর স্টল রং করা থেকে রৈলুম, এদিকে আপিস সেরে, তারপর বইমেলা সেরে মাঝে মাঝে ই অসুস্থ হয়ে পড়লুম, বসে বসে পোস্টার ও এঁকে দিলুম, কফিও খেলুম, তারপরেও আমার সার্ভিসের কথা কেউ বলল না, সামরানদিও না। এর পরে সিকিও আওয়াজ দিচ্ছে। :( জালিম দুনিয়া।
  • Tim | 188.*.*.* | ০৬ ফেব্রুয়ারি ২০১৩ ১৬:২৩510893
  • হোসেন সব গুলিয়ে ফেলে ঝগড়াটা পজ্জন্ত ঠিক করে করতে পারলো না। হোসেনকে ধিক্কার হ্যায়!
  • kumu | 132.*.*.* | ০৬ ফেব্রুয়ারি ২০১৩ ১৬:৩২510894
  • হ্যাঁ,হ্যাঁ,ঝগড়ায় সে তেজ নেই,ড্যাস নেই আর ড্যাস নেই-
  • kumu | 132.*.*.* | ০৬ ফেব্রুয়ারি ২০১৩ ১৬:৩৩510896
  • আমি কি সোসেনের হয়ে ঝগড়ে দোবো?
  • siki | 132.*.*.* | ০৬ ফেব্রুয়ারি ২০১৩ ১৬:৪৮510897
  • হোক হোক। আমি এট্টু গ্যালারিতে বসি। টিম একটু আমার হয়ে প্রক্সিটা দিস তো!
  • নেতাই | 131.*.*.* | ০৬ ফেব্রুয়ারি ২০১৩ ১৭:২৩510898
  • গ্যালারি আসলে খেলার ই অঙ্গ।এই নিয়ে বিখ্যাত কবি, কবি নেতাইএর একটি কবিতাও রয়েছে।

    খেলিতে নাবিলে ফাউল বলিয়া
    চ্যাঁচায় প্রতিটা পক্ষ
    না খেলিলে হায় প্রতি পদে পদে
    প্রতিবাদ ই যেন লক্ষ্য

    আগে তো এমন ছিলনা রেওয়াজ
    বোধয় সঙ্গদোষেই
    নিরাপদে তাই দিত্যাছি আওয়াজ
    দূর গ্যালারীতে বসে
  • bb | 24.*.*.* | ০৬ ফেব্রুয়ারি ২০১৩ ১৭:২৫510899
  • ওয়েস্ট কোস্টে LCM জেগে ওঠার আগে আমি আর একবার চেষ্টা করে দেখি -
    সিকি বলেছে দিল্লীর লোকেই খালি দিলদার হয়, কোলকাতার কারুর কাজ নেই তাও বইমেলা গিয়ে সাহায্য করে না।সে যতই সোসেন, রঞ্জনদা,সোমনাথ, সুমেরু,সামরান, কেডি শ্রমদান করুন না, মহতী সব ম্যানেজমেন্টের লোকেরা সবই দিল্লীর।
    দিল্লির সবাই ঘ্যামা পোস্টে কাজ করে আর মোটা মোটা মাইনে পায়, কিন্তু তাতেও কি অমায়িক বাকিরা সব বকওয়াস।
    -এইবার বেশ গাত্রদাহ মুলক হয়েছে লেখাটা। ঝ্গড়া চ্লুক।
  • pi | 24.*.*.* | ০৬ ফেব্রুয়ারি ২০১৩ ১৮:৫৬510900
  • উফ্ফ ! পড়তে পড়তে কী লিখতে এই টইতে ঢুকেছিলুম, সেটাই ভুলে গেলুম।
  • সোসেনের বকলমা | 132.*.*.* | ০৬ ফেব্রুয়ারি ২০১৩ ১৯:০২510901
  • এইয়ো,সব হুঁকোমুখো গুরুগুলো কি চোখের মাথা খেয়ে বসে আচো নাকি?কানগুলোতে কি তুলো ঠুসে রেকেচো ?
    সব্বাই জানে আমি সাতটি চড়ে রা কাড়ি না,কারো সাতে নাই,পাঁচে থাকি, সেও অবরে সবরে।শান্তশিষ্ট মানুষ-তাও যত দুর্ভোগ আমারি ঘাড়ে,এই ট্রাকশন নিচ্চি তো এই চেয়ার উল্টে পড়ে যাচ্চি,এই হতচ্ছাড়া লিভার বাড়চে। এত বিপদের পাহাড় আমার পথ আটকেছে,তাদের কড়ে আঙুলে করে সরিয়ে দিয়ে আমি মেলায় আসচি সেই রং করার দিন থেকে।স্টলে বসেচি,পোস্টার এঁকে দিয়েচি,লোকেদের ডেকে ডেকে বই বিক্কিরি করেচি।
    তাও আপনারা আমার সার্ভিসের কথা একবার মেনশন কচ্চেন না,আপনাদের সাহস তো কম নয়।
    দিল্লীওলারা কি সব সগ্গো থেকে নেমে এসেচে?তারা যেন মনে রাখে সক্কলের বেরেনের টোপোগ্রাফি আমার ইঁদুরের ল্যাজে,বাড়াবাড়ি কল্লেই ঝপাং দিয়ে ল্যাটেরালাইজ করে দোব!!!
  • pi | 24.*.*.* | ০৬ ফেব্রুয়ারি ২০১৩ ১৯:১৩510903
  • হ্যাঁ, যা বলতে এসেছিলুম। ঊর্জ্জার তৈরি চা, তার মা র তৈরি লাজবাব বেগুনের কী জানি কী নামের পদ, খিচুড়ি, ডিমভাজা, মাংস, স্থানীয় সংবাদ সহযোগে শুভজিতদার বাড়ি আমারো দিব্বো একখান মিনিভাট প্রাপ্তি হচ্ছে।
    ওদিকে বইমেলায় বসেছে মহাভাট। মামু উল্টোপাল্টা বলে কেবল হিংসে বাড়াচ্ছে !!
  • Abhyu | 107.*.*.* | ০৬ ফেব্রুয়ারি ২০১৩ ১৯:১৩510902
  • মামু শিকাগো থেকে কোন বইমেলায় এসেছে? কলকাতা না দিল্লি? কলকাতা। এতেই প্রমাণিত কলকাতা বইমেলাই আসল বাকি সব তুশ্চু। তুশ্চু জিনিসে বেশি শ্রম দিলে সেটাও তুশ্চু। আর তুশ্চু জিনিসের সাথে রিলেটেড জিনিসও (যেমন চাকরি থেকে ফ্রেঞ্চ লীভ নেওয়া টাইম) তুশ্চু। হল? :)
  • Abhyu | 107.*.*.* | ০৬ ফেব্রুয়ারি ২০১৩ ১৯:১৭510905
  • মামু আবার কি বলেছে? তোমার মাফলার ইত্যাদি স্বস্থানেই আছে তো?
  • pi | 24.*.*.* | ০৬ ফেব্রুয়ারি ২০১৩ ১৯:১৭510904
  • এই টইয়ের প্রেক্ষিতে আমার অবস্থান খুবই জটিল।ব্যাংঅদি বা সিকির সাহায্য বিনে সে জট খুলবেও না।
    আমি কোল্কাতা বইমেলায় ফাঁকি দিয়ে দিল্লি এসে কাজ করছি। :| ( একজোড়া মোজাই এনেছি, তাই সুতো ছেঁড়ার সাহস আর করছিনা )
  • Abhyu | 107.*.*.* | ০৬ ফেব্রুয়ারি ২০১৩ ১৯:১৮510907
  • আমার পোস্টেই তো জট খুলে গেছে। পাই নয়, মামুর অবস্থান দিয়ে সব কিছু নির্ধারিত হয়।
  • kumu | 132.*.*.* | ০৬ ফেব্রুয়ারি ২০১৩ ১৯:২০510908
  • মামু কলির মেলায় গেছে,এতেই প্রমাণিত হইল তিনি দিল্লীমেলায় আসিবেন না?এ কেমন যুক্তি?
    মামু না আসতে পারলে আমরা মামীকে নিয়ে আসব বা ডিডি/কেডিদাকে।
  • Abhyu | 107.*.*.* | ০৬ ফেব্রুয়ারি ২০১৩ ১৯:২৩510909
  • সাবস্টিটিউট দিয়ে কি আর হয়? কপারের জায়গায় আয়রন দিলে কি লাল ধোঁয়া বেরোবে?
  • kumu | 132.*.*.* | ০৬ ফেব্রুয়ারি ২০১৩ ১৯:২৭510910
  • সাবস্টিট্যুট নয়,অপশন দিচ্চি তো,মামী যে বেটার অপশন তা মামাও মানবে।
  • pi | 24.*.*.* | ০৬ ফেব্রুয়ারি ২০১৩ ১৯:২৯510911
  • ধুর ! অভ্যু যে কী বলে ! আমার অবস্থান দিয়ে নির্ধারণ করার কথা আবার কোথায় কইলুম, আমার অবস্থান নির্ধারণ করার কথা কইছিলুম। দিল্লিতে কাজের জন্য বইমেলার ফাঁকি দেওয়া ইঃ।

    আর মাফলার অনেক দিন আগেই আমাকে টা টা বলেছে।
    আমি নেই বলে মামু খুব ক'রে আমাকে শোনালো কী কী হচ্ছে, পরে শুনলুম তার বেশিরভাগই ঢপ। অবশ্যই সেসব নিয়ে দুক্ষু টুক্ষু পেয়ে যাবার পর।
  • Abhyu | 107.*.*.* | ০৬ ফেব্রুয়ারি ২০১৩ ১৯:৩১510912
  • মামীও আসবে না। কেন? সেটা জানতে গেলে স্ট্যাটিস্টিক্স পড়তে হয়। ইন্ফারেন্স চ্যাপ্টারটা।
  • Abhyu | 107.*.*.* | ০৬ ফেব্রুয়ারি ২০১৩ ১৯:৩২510913
  • অবস্থান নির্ধারণ করার জন্যে হানুদা আছে। জিপিএসের থেকে বেশি রিলায়েবল।
  • kumu | 132.*.*.* | ০৬ ফেব্রুয়ারি ২০১৩ ১৯:৩৮510914
  • সরি,আমাকে এখন বেরোতে হবে।উত্তেজনার আগুন নিভতে দেবেন্না কমরেড,খুঁচিয়ে দিন মাঝে ২।
  • Abhyu | 107.*.*.* | ০৬ ফেব্রুয়ারি ২০১৩ ১৯:৩৯510915
  • কাজে বেরুবেন?
  • ব্যাং | 132.*.*.* | ০৬ ফেব্রুয়ারি ২০১৩ ১৯:৪৫510916
  • শোন সিকি, তুই ভাবিস না যে তুই দিল্লীতে থাকিস আর কাজ কামাই দিয়ে গুরুর ভ্যানতাড়া করে বেড়াস বলে বড় হনু হয়ে গেছিস! আগে তুই প্রমাণ করে কীভাবে দিল্লির লোকদের কাজের চাপ বেশি বেশি আর কোলকাতার লোকদের কম কম, তারপর সাইডলাইনে বসার চেষ্টা করিস। রেলা যখন নিয়েইছিস এবার সেই রেলাটাকে জাস্টিফাই কর।
    এত যে কাজের গরম দেখাচ্ছিস, তোর সারাদিনের ভাটানোর লিস্টি ব্রতীনকে দিয়ে করিয়ে সেই লিস্টিটা দোবো নাকি তোদের এইচারকে মেইল করে?
  • siki | 132.*.*.* | ০৬ ফেব্রুয়ারি ২০১৩ ১৯:৫০510918
  • আমার কোনও এইচার নেই।
    আমার কোনও আপিস নেই।
    আমার কোনও চেয়ার নেই।

    মুহাহাহাহাহা।

    তবু আমার কাজ আছে। গুচ্ছ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে প্রতিক্রিয়া দিন