এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩১৯১৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • T | 24.*.*.* | ১২ জুলাই ২০১৩ ২৩:৫৭524853
  • s ভুল করছেন। প্রেসের কাছে কি বলল তাতে কিছু যায় আসে না, প্রশ্ন হচ্ছে টাটা মোটরস রাজ্যকে অফিশিয়ালি কি জানিয়েছে। আর তাছাড়া উইকির লিংকই ভালো করে দেখুন। টাটা ওখান থেকে 'ন্যানো প্রজেক্ট' সরিয়েছে (কারণ তাদের ডেডলাইন ছিল একটা), এখন অন্য কোন প্রজেক্ট ওখানে চালাতেই পারে। এমনকি এখন টাটা মোটরস ওখান থেকে নতুন করে ন্যানো কার উৎপাদন করলেও কিছু বলার নেই।

    টাটা মোটরসের কর্মীদের ঠেঙিয়েছিল যখন তখন ওরা নিশ্চয়ই পুলিশে জানিয়েছিল। আপনি যে লিঙ্ক দিয়েছেন তা ২২ শে জুন ২০১১ র, তার আগেই টাটা তাদের কর্মীদের ওখান থেকে সরিয়ে এনেছে। এবং ঘটনাচক্রে তার আগের দিনই সিংগুর অ্যাক্ট জারি হয়েছে। হতেই পারে টাটারা আরো বড়ো লড়াই লড়ার জন্য খুচখাচ কিছু করতে চায় নি।
    আর মনে করে দেখুন রাজ্য প্রশাসন ওখানে পুলিশ মোতায়েন করেছিল। কিন্তু তৎকালীন রাজনৈতিক ডামাডোল ইত্যাদির এবং পুলিশ মোতায়েন করে টাটারা কারখানা চালাতে চায়নি। চলে যাওয়ার পর বোধহয় আবাপ তে বেরিয়েছিল যে, যদি কোনদিন পরিস্থিতি সুস্থির হয় ইত্যাদি ইত্যাদি...
  • s | 182.*.*.* | ১৩ জুলাই ২০১৩ ০৬:২০524854
  • T:
    টাটা ওখান থেকে 'ন্যানো প্রজেক্ট' সরিয়েছে (কারণ তাদের ডেডলাইন ছিল একটা), এখন অন্য কোন প্রজেক্ট ওখানে চালাতেই পারে।
    না পারে না।

    এমনকি এখন টাটা মোটরস ওখান থেকে নতুন করে ন্যানো কার উৎপাদন করলেও কিছু বলার নেই।
    খুব সম্ভবত ঠিক কথা।

    কেন পারে না, তা হল চুক্তির একটা আউটলাইন wbidcর সাইটে আছে। তাতে পরিষ্কার লেখা For small car project।
    http://www.wbidc.com/images/pdf/Agreement%20between%20TML,%20WBIDC%20and%20Government%20of%20West%20Bengal.pdf
  • T | 24.*.*.* | ১৩ জুলাই ২০১৩ ০৬:৩৯524855
  • কি মুশকিল, স্মল কার মানে কত বাই কত ইঞ্চি তা তো আর লেখেনি ঃ) আচ্ছা ধরুন না হয় টাটা ইন্ডিকা বানাবে। লিমুজিনের তুলনায় স্মল তো বটেই। ঃ)
  • maximin | 69.*.*.* | ১৩ জুলাই ২০১৩ ১৩:৩২524856
  • s খুব ভালো বলছেন।
  • ম্যামি | 69.*.*.* | ১৩ জুলাই ২০১৩ ১৪:০০524857
  • সিঙুর নিয়ে আমার অবস্থান জানিয়ে রাখি, আমার মতে টাটাদের প্রস্তাবটা ভালো ছিল, কার্যকরী হলে খুশি হতাম। ভোটে জেতার পরেও মমতা যে কায়দায় দখল নেবার চেষ্টা করেছিলেন, সেটাকে সমর্থন করি না।
  • PT | 213.*.*.* | ১৪ জুলাই ২০১৩ ১০:৪৬524858
  • “বেলঘরিয়া থেকেই মাওবাদীরা মহাকরণ-সহ রাজ্যের নানা প্রান্তে হামলার ছক কষছে।” আর সেই মাওবাদীদের মোকাবিলায় তিনি স্থানীয় ক্লাব ও বাসিন্দাদের নিয়ে ওয়ার্ডে ওয়ার্ডে ‘হিংসা ও সন্ত্রাসবিরোধী কমিটি’ গড়ছেন।
    http://www.anandabazar.com/14raj2.html

    আহা, অপেক্ষায় রইলাম-কবে মাওবাদীরা অপন্না-পোতুল-শুভা-শাঁওলী ইত্যাদির বাড়ির সামনের রাস্তা কেটে গাছ ফেলে যাতায়াত বন্ধ করে দেয়!!

    আর সালোয়া জুড়ুম এবার পাড়ায় পাড়ায়?
  • Mad-eye Moody | 127.*.*.* | ১৪ জুলাই ২০১৩ ২০:১৮524859


  • মন্তব্য নিষ্প্রয়োজন
  • pinaki | 227.*.*.* | ১৪ জুলাই ২০১৩ ২২:৩৪524860
  • ৩৬৫ দিনকে কোনোভাবে বাম্বু দেওয়া যায়? আইনগত বা আইনবহির্ভূতভাবে? কুনাল কি এখন এদের দায়িত্বে? এছাড়া ইম্পর্ট্যান্ট লোক কারা? তাদের কি পাব্লিক প্রোফাইল আছে? ব্যাপারটা নিয়ে সিরিয়াসলি ভাবছি। কারুর কোনো সাজেশন থাকলে দিন।
  • Ishan | 60.*.*.* | ১৫ জুলাই ২০১৩ ০৬:০১524863
  • মামলা-টামলা করলে করুন, কিন্তু এই কাগজটাকে ফালতু নেগেটিভ পাবলিসিটি দেবেন না।

    আর বেলঘরিয়া ইস্টিশন প্রসঙ্গে মনে পড়ল। ওখানে আমি কতদিন ঠেক দিয়েছি। এমকেপির ছেলেপুলের সগে। অপরের লোকজনও মাঝেমধ্যে আসত। তারা সবাই মাওবাদী হয়ে গেছে জেনে খুবই আনন্দ পেলাম।
  • Mad-eye Moody | 131.*.*.* | ১৫ জুলাই ২০১৩ ১০:৫৫524864
  • http://www.epaper.eisamay.com/Details.aspx?id=5068&boxid=141554593

    ফিলিম কমিটিতে অরূপ বিশ্বাস! আর এই শ্রীকান্ত মোহতা আর শিবাজী পাঁজার তো নামই শুনিনি কখনো।
  • কৃশানু | 177.*.*.* | ১৫ জুলাই ২০১৩ ১০:৫৭524865
  • খবর ৩৬৫ যথেষ্টই জনপ্রিয়। আমরা নাক উঁচু করে থাকলে কি হবে। সমস্ত কাগজের স্ট্যান্ড-এ পাওয়া যায়। বানতলাতে আমাদের দেওকানের বাইরের সমস্ত চায়ের দোকানে এটাই রাখে।
  • কৃশানু | 177.*.*.* | ১৫ জুলাই ২০১৩ ১১:০০524866
  • শ্রীকান্ত মোহতা বিখ্যাত লোক। প্রচুর সিনেমার ব্যানারে নাম দেখেছি.। সফল প্রযোজক বলা যায়। জাস্ট জানালাম। কমিটি-তে প্রযোজক কেন, সেই নিয়ে বক্তব্য রাখছি না।
  • Blank | 180.*.*.* | ১৫ জুলাই ২০১৩ ১৪:১৩524867
  • স্মল কার সেগমেন্টে কমন hatchback গুলো ও পরে। স্মল কার মানেই ন্যানো নয়।
  • + | 213.*.*.* | ১৫ জুলাই ২০১৩ ১৫:১৪524868
  • শিবাজী পাঁজার নাম জানেননা? আগেরবার এইচএস, মাধ্যমিকের পর সেই ল্যাপটপ বিলি করল মোমোদিদি, সেগুলো চিরাগের নাম করে তো শিবাজী পাঁজারই দেওয়া
  • pinaki | 148.*.*.* | ১৫ জুলাই ২০১৩ ১৬:১৬524869
  • না, নেগেটিভ পাবলিসিটি দেওয়ার কোনো ইচ্ছে আমার নেই। কোনো নিউজ পেপার একটা রাজনীতি বা রাজনৈতিক দলের অন্ধ ফলোয়ার হওয়া নিয়েও আমার তেমন কিছু বলার নেই। এর আগে নন্দীগ্রামের সময় আজকালের ভূমিকা, বা সিঙ্গুরের সময় আনন্দবাজারের ভূমিকাও যথেষ্ট খারাপ ছিল, তাদের নিজেদের রাজনৈতিক বায়াসের কারণে। সেটা অন্য প্রসঙ্গ। তাকে মোকাবিলা করার বিষয়টা রাজনৈতিক আন্দোলনের বিষয়। কিন্তু এই ৩৬৫ দিন ইত্যাদি কাগজগুলো সম্পর্কে আমার আপত্তিটা একেবারেই অন্য। এরা যেন গলাবাজি করে প্রতিষ্ঠা করতে চাইছে যে সাংবাদিকতার কোনো এথিক্স আমরা মানব না, আমরা ইচ্ছে হলে দিন কে রাত রাতকে দিন করব, তোরা কী করবি কর। অন্য সংবাদপত্র যখন এই ধরণের কিছু করে, সেখানে অন্ততঃ একটা মোড়ক থাকে। আমি বলছি না মোড়কের আড়ালে এসব করা খুব ভালো। কিন্তু অন্ততঃ সেই মোড়কটা প্রমাণ করে যে জনমতের প্রতি সামান্য হলেও মান্যতা তার আছে। এদের হাবভাবে সেটুকুও নেই। আমি অন্ততঃ সেইটুকু ফেরানোর জন্য হলেও এদের একটু ডিস্টার্ব করার পক্ষপাতী।

    আমার এখনো অব্দি স্ট্র্যাটেজি হিসেবে যা মনে হয় সেটা হল, এদের আশেপাশে এমন লোকজন যারা আছে, যাদের একটা সামাজিক অস্তিত্ব এবং রেপুটেশন আছে তাদের সেই রেপুটেশন ধরে টানাটানি করা। তাদের উপর চাপ তৈরী করা, যাতে তাদের মাধ্যমে হলেও এদের অন্দরমহলে সেই চাপের একটা প্রতিফলন ঘটে। এবং দাবীটাও আমার মতে হওয়া উচিত সিম্পল। তিনোদের ওকালতি করছেন করুন। কিন্তু মিনিমাম একটা স্ট্যান্ডার্ড বজায় রেখে করুন। এইটুকুই।
  • Mad-eye Moody | 131.*.*.* | ১৫ জুলাই ২০১৩ ১৭:৩৬524870
  • রাজ্য মানবাধিকার কমিশন শিলাদিত্যকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার সুপারিশ করেছে। মানবে কে?
  • + | 213.*.*.* | ১৫ জুলাই ২০১৩ ১৭:৪২524871
  • মানবাধিকার কমিশনের এক্জ্যাক্ট ক্ষমতা কতটুকু? এর আগেও সুপারিশ করেছে অম্বিকেশ মহাপাত্র কেসে, কেউ মানেনি, আবার করল।

    তাহলে করে কেন??
  • cm | 116.*.*.* | ১৫ জুলাই ২০১৩ ১৮:০২524873
  • সি পি এম সাপোর্টারদের আনন্দ দেবার জন্য।
  • pi | 118.*.*.* | ১৫ জুলাই ২০১৩ ২০:০৮524874
  • পিনাকীদা, ফেবু গ্রুপে কিছু লোকজন এই নিয়ে কিছু ব্যবস্থা নেবার কথা বলছে। ওদের সাথে কথা বলতে পারো।
  • কল্লোল | 125.*.*.* | ১৭ জুলাই ২০১৩ ১৭:২১524877
  • পিনাকী। ৩৬৫কে কি করা যায় জানি না। মাস ৬য়েক আগে একটা কেস হয়েছিলো। সরশুনার একটি থার্ড থিয়েটার দলকে মাওবাদী বলে লিখেছিলো। তাতে পুলিশ এসে ওদের খোঁজ খবর করে ও থানায় দেখা করতে বলে। ৩৬৫কে উকিলের চিঠি দেওয়া হয় - প্রমাণ না দিলে মানহানির মামলা করা হবে। তো তারপর থেকে আর বলেনি।
    আর ঐ নাটকের দল থেকে পুলিশী প্রটেকশন চাওয়া হয়েছিলো নগরপালের কাছে। এই কাগজে এরকম লেখা হয়েছে, আমরা তার প্রমান চেয়ে চিঠি দিয়েছি (চিঠির কপি)। কিন্তু আমরা মাঠে ঘাটে নাটক করি। মানুষ যদি আমাদের মাওবাদী ভেবে পেটায়!! তাই পুলিশী নিরাপত্তা চাই, যেখানেই নাটক করতে যাব, সেখানেই। এতে পুলিশও আর চুদুর-বুদুর করে নি।
    এই কেসেও এটা করা যায়। প্রমাণ দিন সিপিএম টাকা দিয়েছে, মাওবাদী মদত দিয়েছে। তা না হলে মানহানি। কিন্তু করবে কে? এটা তো কামদুনীর ওদেরকেই করতে হবে।
  • maximin | 69.*.*.* | ১৭ জুলাই ২০১৩ ১৭:৪৭524878
  • স্লোডেন বিষয়ে ইশানের প্রবন্ধ পড়তে গিয়ে এইটা পেলাম। সম্পাদকীয় প্রবন্ধ ২, রত্নাবলী রায়।

    http://www.anandabazar.com/archive/1130703/3edit4.html
    এই টইতেই দিলাম, যদিও মূল প্রশ্ন ব্যক্তি নিয়ে নয়, মনোরোগ বিষয়ে সমাজের খবর্দারি।
  • maximin | 69.*.*.* | ১৭ জুলাই ২০১৩ ১৭:৫১524879
  • কামদুনি বিষয়ে মমতা ব্যানার্জি বলেছিলেন তোমরা সিপিএম। এমনও হতে পারে মমতাকে কেউ না কেউ, পুলিসও, বলেছিল ওই এলাকায় সিপিএম আছে। কেন ধরে নেব মমতার নিজের মস্তিষ্কপ্রসূত?
  • maximin | 69.*.*.* | ১৭ জুলাই ২০১৩ ১৭:৫৮524880
  • *স্নোডেন
  • PT | 213.*.*.* | ১৭ জুলাই ২০১৩ ১৮:০২524881
  • তিনি এও বলেছিলেন যে চারিধারে লাল পতাকায় ছেয়ে রয়েছে-যখন ক্যামেরা ঘুরিয়ে দেখাচ্ছিল যে ত্রিসীমানায় লাল পতাকার চিহ্ণমাত্র নেই! ওনাকে কেউ কিছু বোঝাতে পারেনা-উনি জিভের ডগায় যা আসে বলতে থাকেন-শুধু খেয়াল রাখেন যে পাবলিক হৈ হৈ করে খাচ্ছে কিনা!!
  • maximin | 69.*.*.* | ১৭ জুলাই ২০১৩ ১৮:৪৮524882
  • টিভি ক্যামেরার কথা বাদ দিন।
  • maximin | 69.*.*.* | ১৭ জুলাই ২০১৩ ১৮:৫৬524884
  • পঁচিশে বৈশাখ জানেন না, ধনধান্যে পুষ্পে ভরাকে আরেস ভাবেন থেকে নিয়ে হ্যালুসিনেশন অভিযোগ অবধি গড়িয়ে গেছে। বাকি রইল মামলা করে জেলে পোরা ও ইলেকট্রিক শক।
  • PT | 213.*.*.* | ১৭ জুলাই ২০১৩ ১৯:০০524885
  • কাকে যে রাখব আর কাকে যে বাদ দেব সে এখন এক সমস্যা হয়ে দঁড়িয়েছে। কয়েক দিন আগের এক জনসভা শেষ করার আগে তিনি-"আজ মা মঙ্গল্চন্ডীর (বা ঐরকম একটা কিছু) পুজোর দিন" - বলেই- "সর্ব্মঙ্গলা শিবে সর্বার্থসাধিকে....." ইত্যাদি ইত্যাদি একদমে বলেই "ববি কই ববি কই" বলে ববির কাছে গিয়ে "রোজার উপোস ভাঙ্গার সময় হয়েছে?"-পোশ্ন করেই "আল্লা সবাইকে ভাল রেখ-লা ইল্লাহ......ইত্যাদি ইত্যাদি" বলে বক্তৃতা শেষ করলেন।

    টিভি ক্যামেরা ছিল বলেই না এই সর্বধর্মসমন্বয় দেখতে পেলুম!!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি মতামত দিন