এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩১৯১৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PM | 233.*.*.* | ১১ জুলাই ২০১৩ ১১:৪৫524820
  • তবু ভালো, পাস্ট আর প্রেসেন্ট টেন্স ব্যবহার করেছেন। ফিউচার টেন্স করেননি ঃ)
  • ম্যামি | 69.*.*.* | ১১ জুলাই ২০১৩ ১৫:০৬524821
  • কোর্ট affidavit করার সাজেশন দিয়েছে। এর মানে আমি যা বুঝলাম, সরকার যে টাকা খরচ করেছে, তার হিসেব দিয়ে ফেরত চাইতে পারে। টাটাদের কাছেই।
  • ম্যামি | 69.*.*.* | ১১ জুলাই ২০১৩ ১৫:০৭524822
  • লিখেছে 'this should help'.
  • ম্যামি | 69.*.*.* | ১১ জুলাই ২০১৩ ১৮:২২524823
  • ভুল বলেছিলাম। যে টাকা টাটারা সরকারকে দিয়েছিল সরকার সেটা ফেরত দেবে। এস সি 'মে' সাজেস্ট দিস।
  • siki | 132.*.*.* | ১১ জুলাই ২০১৩ ২০:৪৪524825
  • এতই সহজ নাকি? যে টাকায় টাটা সরকারের থেকে জমি কিনেছিল সেই দামে টাটা সরকারকে বেচবে কেন? টাটা ঝানু ব্যবসায়ী, সে তো অ্যাপ্রিশিয়েশন হিসেব করেই এখন জমির দাম হাঁকবে। সরকারকে টাটার চাওয়া দাম পে করেই জমি বাই ব্যাক করতে হবে। সরকারের কাছে আছে তো অত টাকা?
  • ম্যামি | 69.*.*.* | ১১ জুলাই ২০১৩ ২১:৩৭524826
  • জমিটা লীজ দেওয়া হয়েছিল। লীজ হ্যাজ লস্ট ইটস purpose.
  • maximin | 69.*.*.* | ১১ জুলাই ২০১৩ ২১:৪১524827
  • Justice Dipak Misra also sought to know whether a lease holder allotted land for a particular purpose could change the land use.
  • PT | 213.*.*.* | ১১ জুলাই ২০১৩ ২১:৫৫524829
  • রাস্তা ইত্যাদি পরিকাঠামো তৈরির খরচা আর কারখানা চালু না করতে পারার জন্য যে ক্ষতি সেই টাকা কে দেবে?

    কেউ আবার ধরে নেবেন না যে আমার বক্তব্যকে টাটাকে বাঁচানোর ঢাল হিসেবে ব্যবহার করছি আমি। স্রেফ জানতে চাইছি।
  • cm | 233.*.*.* | ১১ জুলাই ২০১৩ ২২:০৪524830
  • কেউ কিছু দেবেনা। গোলমাল পাকিয়ে রাখাই উদ্দেশ্য। এই করে ভোট চলে আসবে বলবে আমরা করতে চেয়েছিলাম কোর্ট করতে দেয়নি।
  • ম্যামি | 69.*.*.* | ১১ জুলাই ২০১৩ ২২:৩৫524831
  • সাধারণ অবস্থায় যখন কোনো কোম্পানি কারখানা বন্ধ করে দেয়, সরকার ক্ষতিপূরণ দেয়?
  • ranjan roy | 24.*.*.* | ১১ জুলাই ২০১৩ ২৩:৫৪524832
  • পিএম,
    আপনার কথা অনুসারে পিটির স্ট্যান্ড কনসিস্টেন্ট, আমাদের পরিবর্তনশীল।
    কাজেই আমারে ছাড়ান দেন। কারণ কাল বদলে যাবোঃ))।
    বরং কনসিস্টেন্ট বলেই পিটির বক্তব্য বোঝার চে্ষ্টা করছি।
    আপনি কৃশানুর মত বলুন না, শব্দের হেরফের থাকলেও আমার কোন কোন অবজার্ভেশন ভুল? আর যে গুলো আপনার লিস্টে আছে অথচ আমার লিস্টে নেই খালি সেগুলো মার্ক করে দিন, ব্যস্‌ কাজ শেষ।
  • PT | 213.*.*.* | ১২ জুলাই ২০১৩ ০৭:৪৭524833
  • ম্যামি
    সিঙ্গুরের সমস্যাটা সম্ভবতঃ ভিন্নতর। সরকার ডেকে এনেছে কিন্তু স্থানীয় গোলমাল সামাল দিতে না পারার কারণে টাটা কারখানা চালু করতে পারেনি (অনুরাধা তলোয়ারের উপস্থিতিতে টাটার বিদেশী কর্মীদের হেনস্থার কথা স্মরণ করুন)। তাহলে কে দায়ী?

    লাল বাড়িতে "পরিবর্তন" হয়েছে ঠিকই কিন্তু সেখানে কে বসে আছে সেটা টাটার দেখার কথা নয়। এখন টাটা শুধু পব সরকার দেখছে-রাজ্যশাসন একটা কম্টিন্যুয়াস প্র্রসেস। আইন জানি না কিন্তু এরকমটাই মনে হচ্ছে।
  • S | 109.*.*.* | ১২ জুলাই ২০১৩ ০৯:৩১524834
  • ধুর আপোনেরা অনেক বেশি ভাবেন। এখন গেরামে গেরামে রটে যাবে যে সুপ্পিম কোট টাটা-সিপিএম কে জমি ফিরত দিতে বলিসে - তাতেই পন্চায়েত ভোট হয়ে যাবে।

    আর টাটারা যদি ফ্রিতেও ঐ যমি ফেরত দেয়, ওখানে রেলের কারখানার শিলান্যাস (যদি নরেন ভাই যেতেন, আর দিদি যদি সাথে থাকেন) ছাড়া আর কিস্যু হবে না। চাষিদের ফেরত দিলে, সেখানে বিশাল আবাসন কেন্দ্র তইয়ার হবে - এইসব আরকি।
  • s | 182.*.*.* | ১২ জুলাই ২০১৩ ১০:১০524835
  • জানি না টাটার সঙ্গে কি চুক্তি হয়েছিল। কিন্তু কোন ক্ন্ট্রাক্টে, সেই ক্ন্ট্রাক্ট মিট না করলে কি পেনাল্টি ক্লস হবে সে সব না থাকলে খুবই আশ্চর্য হব।
    টাটার সঙ্গে চুক্তি রাজ্য সরকার জমি লিজ দেবে আর লোন দেবে, টাটাকে সেখানে কারখানা বানিয়ে প্রোডাকশান করতে হবে। সেটা না করে টাটারা যদি মাঝপথে চলে যায় (যাই কারণ হোক না কেন) সেটা চুক্তিভঙ্গ, আর তার পেনাল্টি ক্লস থাকা উচিৎ। যদি টাটারা নিরাপত্তার অভাব বোধ করত তাহলে তারা সেসময় কোর্টে গিয়ে রাজ্য সরকার নিরাপত্তা দিতে পারছে না বলে অভিযোগ করতে পারত। সেসময় তারা সেসব করে নি, নিজের থেকে সিদ্ধান্ত নিয়ে কারখানা সরিয়ে নিয়ে গেছে।
    আবারও বলছি কি চুক্তি হয়েছিল জানি না। কিন্তু কোনো পেনাল্টি ক্লস বা ব্রিচ অব ক্ন্ট্রাক্ট ক্লস ছাড়া যদি চুক্তি হয়ে থাকে তবে তদানীন্তন রাজ্য সরকারের মূর্খামি ছাড়া আর কিছু ভাবতে পারছি না।
    আশা করি সেই চুক্তিতে লেখা নেই যে সরকার সব স্থানীয় গোলমাল সামলাবে, নয়ত টাটারা নিজের ইচ্ছায় চুক্তি ভঙ্গ করতে পারে।
  • PT | 213.*.*.* | ১২ জুলাই ২০১৩ ১০:৫০524836
  • এ কি সেই বিখ্যাত চুক্তি যা কিনা দিদি ক্ষমতায় আসার ২৪ ঘন্টার মধ্যে পোকাশ করে দেবে বলেছিল এবং যা কিনা ২৪ মাস পরেও পোকাশিত হলনা?
  • ঊমেশ | 90.*.*.* | ১২ জুলাই ২০১৩ ১০:৫৯524837
  • সিঙ্গুর এর জমি দিদি'র "সোনার ডিম পাড়া হাঁস"

    দিদি কি সব মিটিয়ে ফেলে, জমি ফেরত নিয়ে সেই হাঁসটা কে মেরে ফেলবে?
    আমার মনে হয় না।
  • PT | 213.*.*.* | ১২ জুলাই ২০১৩ ১৪:০৯524838
  • এটা বোধহয় সাঁইবাড়ি হত্যা, মরিচঝাঁপি, তাপসী মালিক হত্যা, নন্দীগ্রামের মৃত্যু বা কঙ্কাল কান্ড সব ক্ষেত্রেই প্রযোজ্য। কোন মামলারই কোন গতি করার বিশেষ ইচ্ছে দিদির আছে বলে মনে হয়না। তাহলে ৫ বছর পরে ইস্যু আর কি থাকবে?
  • maximin | 69.*.*.* | ১২ জুলাই ২০১৩ ১৪:১৪524840
  • হ্যাঁ পিটি এটা সাধারন কেস নয়। তবে লীজ দেওয়া হয়েছিল শিল্পের জন্যে। কারখানা যদি তারা না-ই বানাত, জমি ফেলে রাখত সময়মত বিক্রি করে দেবে বলে, তাহলেও কেউ মামলা করতে পারত, চুক্তিপত্রে যা-ই থাকুক না কেন। সুপ্রীম কোর্টের পাবলিক ইন্টারেস্টের কথা তুলেছে, ও তুলে তারা ভালো করেছে।
  • maximin | 69.*.*.* | ১২ জুলাই ২০১৩ ১৪:১৬524841
  • *সুপ্রীম কোর্ট।
  • ম্যামি | 69.*.*.* | ১২ জুলাই ২০১৩ ১৫:৩০524842
  • সিকি যেমন বলেছে, অ্যাপ্রিশিয়েশন হিসেব করেই এখন জমির দাম হাঁকবে। এটা হয় না, কারণ জমি ফেলে রেখে তারপর সময়মত বিক্রি করার জন্যে তাদের জমি দেওয়া হয় নি।
  • PM | 233.*.*.* | ১২ জুলাই ২০১৩ ১৫:৩৭524843
  • maximin আর ম্যামি কি আলাদা আলাদা ব্যক্তি ? না এক-ই ব্যাক্তির দুই স্বত্তা?
  • T | 24.*.*.* | ১২ জুলাই ২০১৩ ১৫:৪৮524844
  • s কি আদৌ জানেন যে টাটাদের তরফে এফ আই আর ইত্যাদি করা হয়েছিল কি না? নিরাপত্তার অভাব জানাতে কোর্টে যেতে হবে? মাইরি! টাটা মোটরস কি রাজ্যকে অফিশিয়ালি জানিয়েছে যে তারা ওখানে গাড়ি কারখানা করতে ইচ্ছুক নয়? সুপ্রীম কোর্টে টাটা যদি বলে পর্যাপ্ত নিরাপত্তা পেলে ওখানে তারা এখনো গাড়ি কারখানা করতে চায় তাহলে স্রেফ সোনামুখ করে মেনে নিতে হবে।

    আর ম্যাক্সিমিন, টাটা কারখানা বানায়নি এই তথ্য আবার কোত্থেকে পেলেন।
  • maximin | 69.*.*.* | ১২ জুলাই ২০১৩ ১৬:০৫524845
  • পি-এম, একই ব্যক্তি। বাংলায় শর্ট ফর্ম।
    টি -- বানায়নি বলি নি -- বলেছি যদি তারা না-ই বানাতো। আদৌ না বানাতো। হাইপথেটিকাল। কোনও বিশেষ মামলা বিচার করার সময়ে হাইপথেটিকাল কেস মাথায় রাখলে ভালো হয়।
  • cm | 233.*.*.* | ১২ জুলাই ২০১৩ ১৭:০৯524846
  • যদি কোন মামলার গতি নাও হয় ৫ বছর পরে লোকে অন্তত একটি পজিটিভ কথা শুনতে চাইবে। খালি উৎসব শিল্পে হবে না।
  • PT | 213.*.*.* | ১২ জুলাই ২০১৩ ১৭:৪২524847
  • অনেকদিন আগে কোন এক কোর্ট রায় দিয়েছিল না যে উর্বর জমিতে টাটার কারখানা বানানো-ও "পাবলিক ইন্টারেস্ট"-এর উদ্দেশ্যে হতে প্পরে?
  • maximin | 69.*.*.* | ১২ জুলাই ২০১৩ ১৯:৩৭524849
  • উর্বর জমিতে টাটার কারখানা বানানো-ও পাবলিক ইন্টারেস্ট-এর উদ্দেশ্যে হতে পারে। তাতে কী হল?
  • PT | 213.*.*.* | ১২ জুলাই ২০১৩ ২১:৪১524851
  • তাতে কিছু হয়নি-শুধু জানতে চেয়েছি যে "টাটার কাজ মানুষের উপকারের জন্য" এটা একবার কোর্টের ছাপ পাওয়া থাকলে সুকো সেটাকে কোন চোখে দেখবে?
  • s | 18.*.*.* | ১২ জুলাই ২০১৩ ২৩:৩৩524852
  • T হ্যাঁ অফিসিয়ালি জানিয়েছে।
    http://en.wikipedia.org/wiki/Singur_Tata_Nano_controversy
    On 23 September 2008, Tatas decided to leave Singur in West Bengal, the decision is reported to have been made by the Tata management and the Bengal government had been informed. On 3 October it became official that TATA will leave Singur (WB) when Ratan Tata announced it in a press conference in Kolkata.

    টাটারা FIR করেছিল কিনা? সঠিক জানি না। আপনি জানেন তো বললে উপকৃত হই।
    তবে মনে হয় করে নি।
    http://zeenews.india.com/news/companies-and-commodities/still-can-t-resume-work-at-singur-tata_465443.html
    এখানে বলছে NHAI করেছে TMCর রাস্তা অবরোধের জন্য। কিন্তু টাটারা তাদের কর্মীদের বাধাদানের জন্য কোন FIR করেছে বলা নেই।
    http://articles.economictimes.indiatimes.com/2011-06-22/news/29689739_1_singur-nano-site-factory-site
    এখানেও বলছে যখন টাটার কারখানা থেকে জিনিসপত্র চুরি হচ্ছিল, তখনো টাটারা কোন FIR করে নি।
    আর কর্মীদের নিরাপত্তার জন্য কোর্টে কেন যাওয়া যাবে না? আমার কাছে যদি রাজ্য সরকারের সংগে চুক্তি থাকে, আর রাজ্য সরকার আমার কর্মীদের নিরাপত্তা দিতে ব্যার্থ হয়, আমি একশোবার কোর্টে অ্যাপিল করতে পারি। নিরাপত্তা দেওয়া ইত্যাদি কোন চুক্তির ইম্প্লিসিট ক্লস, যদি না চুক্তিতে লেখা থাকে যে আমার নিরাপত্তা আমার দায়িত্ব।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে মতামত দিন