এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩১৯৫২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ppn | 126.*.*.* | ০৬ জুলাই ২০১৩ ২২:৪৫524586
  • আগে শকুন একটাই ছিল। এখন দুটো হয়েছে।
  • ranjan roy | 24.*.*.* | ০৬ জুলাই ২০১৩ ২৩:২০524589
  • মীর আসলাম,
    সুমন চট্টো এই সময়ের মালিক নন, সম্পাদক মাত্র-- ভুলি নাই।
    হ্যাঁ, একদিন পত্রিকার আসল মালিক উনিই।
    আর এই সময় পত্রিকায় সৌমিত্র চট্টো নামজীবন নামে ধারাবাহিক আত্মজীবনী লিখছেন। কাজেই ভুল খবর হলে উনি নিশ্চয়ই শুধরে দিতেন। তাই সাত-পাঁচ ভেবে এই সময়কেই এই খবরের সন্দর্ভে সঠিক ধরছি।
  • ranjan roy | 24.*.*.* | ০৬ জুলাই ২০১৩ ২৩:২০524588
  • মীর আসলাম,
    সুমন চট্টো এই সময়ের মালিক নন, সম্পাদক মাত্র-- ভুলি নাই।
    হ্যাঁ, একদিন পত্রিকার আসল মালিক উনিই।
    আর এই সময় পত্রিকায় সৌমিত্র চট্টো নামজীবন নামে ধারাবাহিক আত্মজীবনী লিখছেন। কাজেই ভুল খবর হলে উনি নিশ্চয়ই শুধরে দিতেন। তাই সাত-পাঁচ ভেবে এই সময়কেই এই খবরের সন্দর্ভে সঠিক ধরছি।
  • ranjan roy | 24.*.*.* | ০৬ জুলাই ২০১৩ ২৩:২২524590
  • কী জ্বালা! 'আপডেটে অসমর্থ' দেখাল। তো আরেকবার ক্লিক করলাম। দু'বার ছাপল!!
  • ranjan roy | 24.*.*.* | ০৬ জুলাই ২০১৩ ২৩:৩০524591
  • ২১ তারিখের মহামিছিলের পেছনে আবাপ'র ডগ-হুইসল?
    শিবু, একটু খুইল্যা কন।
    আর সেদিন যদুপুর থেকে কয়েক'শ ছাত্রছাত্রী-অধ্যাপকের পোস্টার নিয়ে গোলপার্ক পর্য্যন্ত মৌনমিছিল ও মানব-শৃংখল? তার পেছনে কার কার কাঠিবাজি? আমি আয়োজকদের সঙ্গে কথা বলে তো জানলাম যে কোলকাতা-যাদবপুর-কাল্টিভেশন অফ সায়েন্স-রাজাবাজার ইত্যাদির রিসার্চ স্কলাররা এর কল করেছিলেন। মিছিলে জ্যানেট ও এসেছিলেন। পেছন পেছন হেঁটে বেশ গর্বিত বোধ করছিলাম, তা দিলেন জল ঢেলে!
  • | 24.*.*.* | ০৬ জুলাই ২০১৩ ২৩:৩৫524594
  • কিন্তু অজ্জিত,
    সুমন চট্টোকে 'এই সময়' ভাগিয়ে দিয়েছিল না? রাজদীপই তো মনে হয় লিঙ্ক দিয়েছিল। আবার ফেরত গেছে নাকি?
  • ranjan roy | 24.*.*.* | ০৬ জুলাই ২০১৩ ২৩:৩৫524593
  • না, না! নোনাডাঙা ছাড়ুন। আজকের বিশ্বাসবাবু কোন বিপ্লবীদের কথা বলে নি। সিপিএম এবং বাংলাদেশি দুর্বৃত্তরা করছে বলে কমপ্লেন করেছে। বেশ গর্বিত হতে পারেন।
  • জমাদার | 41.*.*.* | ০৬ জুলাই ২০১৩ ২৩:৩৫524592
  • না বাবু এ পাড়ায় বুড়ো শকুন একটাই ছিল। তবে আজ তার ল্যাজে এক শাগরেদ এয়েচেন দেকচি। বুড়ো তো এ পাড়া নোংরা করবেই শাগরেদ কদিন টেকে দেখি।
  • ranjan roy | 24.*.*.* | ০৬ জুলাই ২০১৩ ২৩:৩৯524596
  • জমাদারবাবু,
    শকুনের লেজ হয়? ডানা দেখেছি, লেজ দেখি নাই। হয় তো হয়,Zআনতি পারিনি।
  • ranjan roy | 24.*.*.* | ০৬ জুলাই ২০১৩ ২৩:৪০524597
  • দ,
    ঠিক কইসেন।
  • ranjan roy | 24.*.*.* | ০৬ জুলাই ২০১৩ ২৩:৫৬524598
  • অর্থাৎ, আসলাম যদি মনে করেন যে "এই সময়" পত্রিকা কী ছাপবে আর কী ছাপবে না সেটা সুমন ঠিক করেন সেইডা ভুল।
    তবে আমাদের প্রথমে কথা বলা উচিত কোন খবরটা ভুল, কোনটা ঠিক--সেইটা নিয়ে। মানে ঘটনাটা ঘটেছে কি ঘটেনি? উচিত-অনুচিত পরের কথা, যার যার পসন্দ!
    --ডালমিয়াকে মূলায়ম পাঠিয়েছিলেন কি না?
    --- উনি জ্যোতি বসুর শতবার্ষিকী পালন করার প্রোগ্রাম নিচ্ছিলেন কি না?
    -- সঞ্জয় ডালমিয়া ফ্রড ব্যবসায়ী কি না?
    এগুলো নীতির নয়, ফ্যাক্টের প্রশ্ন।

    সমাজবাদী পা'র্টির প্রেস স্টেটমেন্ট দেখে মনে হচ্ছে খবরগুলো ভুল।
    তাহলে প্রথম দিন ওই দুটো পত্রিকা (কোন টিভি চ্যানেল এগুলো নিয়ে কিছু বলেছিল কিনা মনে নেই।)কিসের ভিত্তিতে এমন খবর গুলো গুরুত্ব দিয়ে ছাপল? এর সোর্স কি?
    সিপিএম এমন দাবি করেছেন বলে মনে হয় না।
  • জমাদার | 104.*.*.* | ০৬ জুলাই ২০১৩ ২৩:৫৯524599
  • তা বাবু ন্যাড়া মাথা বুড়ো শকুনের ন্যাজ হয় বই কি। সেই ন্যাজ মোটা হলেই তো তিনি সর্বত্র অপকম্মো শুরু করেন।
  • kc | 188.*.*.* | ০৭ জুলাই ২০১৩ ০০:০৯524600
  • এই যে মশাই। একটু সৎ সাহস সঞ্চয় করুন। কাউকে গাল দিতে হলে আইপিও লুকাতে হবে? আপনাদের মত মানুষেরাই ভিড়ের মধ্যে এদিক ওদিক হাত চালায়। বুঝেছেন?
  • Sibu | 183.*.*.* | ০৭ জুলাই ২০১৩ ০০:২৩524602
  • রঞ্জনদা, আপনার প্রশ্নটা রেটোরিক্যাল। রেটোরিকসে আমি ঢুকবো না। আপনি যদি মনে করেন আবাপর ফক্স নিউজ টাইপ এজেন্ডা নাই, তো করবেন। ঃ-)
  • ranjan roy | 24.*.*.* | ০৭ জুলাই ২০১৩ ০০:২৩524601
  • ক্ষী কান্ড! এই কি টরের উদাহরণ?
  • ranjan roy | 24.*.*.* | ০৭ জুলাই ২০১৩ ০০:২৯524603
  • না রে ভাই! আদৌ রেটোরিক্যাল না।
    ফক্সের ব্যাপারে বিশেষ জানি না। তবে এটুকু জানি যে আবাপ'র অনেক এজেন্ডা আছে। পলিটিক্যাল ও সোশ্যাল এনজিনিয়ারিং তার অন্যতম প্রধান। সেটাকেই যদি ফক্স-এজেন্ডা বলেন তো লাইক্যালাম।
    তবে ২১এর মহামিছিল আবাপ দ্বারা ম্যানিপুলেটেড এটা মানতে মন চায় না। কিন্তু আমি কোলকাতার বাইরে ছিলাম। সত্যি-মিথ্যে জানি না। তাই জিগাইলাম। আর কিছু না। রেটোরিকসে আমারও উৎসাহ নাই, মেলা কাম আছে।
  • bb | 24.*.*.* | ০৭ জুলাই ২০১৩ ০৮:২৮524604
  • KC র কমেন্ট টা অতন্ত বাজে লাগল, এইখানে অনেকেই নিকে লেখে। আমি, আপনি, ন্যাড়া, পিটি সবাই - তাহলে হঠাৎ জমাদারকে এই রকম নিম্নভাষায় তার চরিত্র তুলে আক্রমণ কেন? আপনি কি করে জানলেই উনি এই রকম নীচের মত কাজ করবেন?
    বক্তব্য অপছন্দ হতে পারে কিন্তু তাতে আপনার এই রকম অভিযোগ করার অধিকার জন্মায় না।
  • kc | 47.*.*.* | ০৭ জুলাই ২০১৩ ০৯:১২524605
  • বিবিদা, কালকের ভাটের পড়া না করে এয়েচে।
    বেশ করেছি। আবার যদি কেউ নিজের আইপি লুকিয়ে আজেবাজে কথা বলে তাইলে আরও অশালীনভাবে আক্রমণ করব।
  • bb | 24.*.*.* | ০৭ জুলাই ২০১৩ ০৯:৩৪524607
  • আই পি লুকোক না লুকোক, আমি ভাট পড়ি না পড়ি তার সঙ্গে এই অশালীন মন্তব্যের কোন সম্পর্ক নেই। এবার অসভ্য মন্তব্য করে যদি কেউ নিজে গর্বিত আর বেশ করব বলে আমি তাকেও ঐ একই দলে ফেলব।
  • bb | 24.*.*.* | ০৭ জুলাই ২০১৩ ০৯:৩৯524608
  • আর এটাও বলে যাই, যে এই আই পি দেখে লোক চেনার চেষ্টা আর তার পর তাকে প্রোফাইলিং করার চেষ্টাটাও আমার খুব একটা উচ্চদরের কাজ বলে মনে হয় না। যদি আমি এখনও ভাট পড়ি নি, তবু এই ব্যাপারটাই আমার অন্যের ব্যক্তিগত ব্যাপারে নাক গলান মনে হয়।
  • sosen | 125.*.*.* | ০৭ জুলাই ২০১৩ ০৯:৫৩524609
  • আই পি দেখে লোক চেনার চেষ্টা আমারও পছন্দ না। এখানে আই পি শো করাটাই পছন্দ না।
  • ম্যামি | 69.*.*.* | ০৭ জুলাই ২০১৩ ১০:০২524610
  • বিবি, কোনটা ব্যক্তিগত ব্যাপার, আর কোনটা নয়? অন্যকে আক্রমণ করা কি ব্যক্তিগত ব্যাপার?
  • ম্যামি | 69.*.*.* | ০৭ জুলাই ২০১৩ ১০:০৬524611
  • ইভটীজিং ও তাহলে ব্যক্তিগত ব্যাপার। উপমা হিসেবে যথার্থ।
  • kc | 204.*.*.* | ০৭ জুলাই ২০১৩ ১০:০৮524612
  • সম্পর্ক আছে। কেউ কোনও বাজে মন্তব্য করে যদি তার দায় নিতে ইচ্ছুক না হয় তবে তার জন্য এইরকম ব্যবহারই করব। তাতে যাদি বিবিদা আমায় অসভ্য বলে, বলবে। ওইধরণের সভ্য হতে আমার বয়ে গেছে। ভিড়ের মধ্যেকার অজানা হাতকে যেমন করে সেফটিপিন ফুটিয়ে দিতে হয় তেমনি করেই।
  • জমাদার | 28.*.*.* | ০৭ জুলাই ২০১৩ ১০:২৫524613
  • গোটা কতক কথা বলার জন্য আবার আসতে হল।

    ১) বিবেকবান হওয়া ভাল কিন্তু বিবেকের নামে একচোখোমি পছন্দ করিনে।

    ২) কেসির হয়ত অ্যাননিমিটি ভাল লাগেনি। হ্যাঁ ওর মাঝে ভীরুতা আছে তবে সে পথ নেওয়ার পেছনে বড় অবদান রয়েছে ঐ যে বললাম একচোখোমির। কিভাবে?

    ৩) 10:25, 10:45 দুটোতেই অ্যাননিমিটি রয়েছে। প্রথম কথা দুটোতেই আক্রমণ করা হয়েছে। প্রথমটিতে করা হয়েছে আর দ্বিটীয়টিতে টার্গেট আরো প্রিসাইজ করার চেষ্টা কিন্তু স্পষ্ট করে বলা হচ্ছে কি? টার্গেত আয়াননিমাস। ভিড়বাসের সাথে মিল পাচ্ছেন কিছু। জানতে চাইব কেসি তখন নীরব কেন? (হয়ত কেসি অত তলিয়ে ভাবেন নি তবে যদি ভেবে থাকেন তাহলে আমি একেই একচোখোমি বলেছি, না ভাবলে একচোখোমির অভিযোগ তুলে নেব) ওখানে যেহেতু স্পষ্ট করে নাম দেওয়া নেই তখন কি করে আশা করেন যে কেউ দায়দায়িত্ব সহকারে উত্তর দেবে। এমন ও হতে পারে ঐ একচোখোমি না থাকলে এই ছদ্মবেশের প্রয়োজন হত না।

    ৪)ভীড় বাসে সুবিধালোভীর অ্যাননিমাস আক্রমণের দাওয়াই কেসিই তো বললেন অ্যাননিমাস থেকে আক্রমণ নাকি। তাহলে আপনার কথা মতই চলেছি। কদিন আগে দময়ন্তীর লেখায় আপনি কোন জন আশা করি বলে দিতে হবেনা।

    ৫) একটা প্রশ্ন থাকছে কেসি যাদের সমর্থন করলেন তারা খুব একটা ভাল কাজ করেন নি। হঠাৎ করে কাউকে শকুন বলা আমার ঠিক পছন্দ নয় আর ধরে নিচ্ছি কেসির ও নয়। তাহলে কেসি কেন তাদের বিরুদ্ধে একটি কথাও বললেন না। ক্যামারেডেরি? হয়ত এ প্রশ্নের উত্তর রূপঙ্করের তোলা অন্য কিছু প্রশ্নের উত্তর দেবে।

    ৬) অন্যের ভুল অবশ্যই ঠিক করবেন কিন্তু সৎ ভাবে।
  • kc | 204.*.*.* | ০৭ জুলাই ২০১৩ ১০:৪৫524614
  • জমাদারবাবু,
    অ্যাননিমিটি ভাল লাগেনি। ব্যস এইটুকুই, গালাগালি পেলেই দিন না। কিন্তু সেটা ঔন করুন। আমিও দিয়ে থাকি অনেক কেই। কিন্তু সেটা কেসি হিসেবেই দিই। আর সবসময় সবকিছুতো একভাবে খারাপ লাগেনা, অনেক সময় খারাপ লাগটা বলাও হয়না 'ধুস কী হবে বলে?'। তাই বলাও হয়না। কালকে খারাপ লেগেছিল, বলেছি, প্রতিবাদ করেছি। ক্যামারেডেরি মনে হতে পারে, কিন্তু বিশ্বাস করুন ক্যামারেডেরি ছিলনা। আমি কাউকে সমর্থন করিনি, সমর্থনের প্রশ্নই নেই। শুধু নিজের খারাপ লাগাটা ব্যক্ত করেছি। অ্যাননিমিটিটাই বেশী খারাপ লেগেছিল। জেনেবুঝেই খারাপ ভাবেই ব্যক্ত করেছি।
    ব্যস এটুকুই।
  • মীর আসলম | 127.*.*.* | ০৭ জুলাই ২০১৩ ১০:৪৯524615
  • (১) ক্রিকেটে অ্যাপিল করার একটা টাইমফ্রেম থাকে, তার পর অফেন্স নিলে আউট নেই।

    (২) @রঞ্জনদা - টাইম্‌স গ্রুপ হয়তো ওভার-অল একটা আউটলুক বলে দেয় যে এই সময় চাড্ডিপন্থী হবে নাকি অন্যকিছু, কিন্তু রোজকার খবর/আর্টিকল কী বেরোবে আর কেন বেরোবে তার দায়িত্ব যদ্দূর জানি সম্পাদকেরই। এবিপি আনন্দের খবর রাখি - সুমন দে বস্তুতঃ সর্বেসর্বা। সমস্ত অনুষ্ঠান, খবর চলে সুমন দে-র নির্দেশে।

    (৩) @দমু - ওটা মনে হয় উড়ো গুজব ছিলো। এই সেদিনও ক্রসফায়ারে মীর সুমন চট্টো-কে ইন্ট্রোডিউস করলো এই সময়ের সম্পাদক হিসেবে। আর ভদ্রলোক অতি ধুর। খান কয়েক দাড়িদাদুর কোটেশন মুখস্থ করে এসেছিলেন, আইপিএল বেটিং-এ চালিয়ে দিলেন। রাদার, চালিয়ে দিতেনই, সুযোগের অপেক্ষায় ছিলেন। কিন্তু একটাও লাগসই হল না, বরং পুরো ভুলভাল একটা জিনিস হল;-)

    (৪) আর খবরের বিষয় নিয়ে বলিনি, বল্লাম ২১শে জুনের মিছিল এবং তার দুদিন আগে বাম মহিলা সংগঠনের অবরোধ - একই ইস্যুতে হলেও আবাপ কভার করেছে অন্যভাবে। ২১শে জুন নিয়ে আপ্লুত, অথচ অন্যটায় নিত্যযাত্রীদের অসুবিধা নিয়ে তীর্যক রিপোর্টিং। সোজা বাংলায় যা বুঝি সেটা হল রাজনৈতিক ব্যানারে কোনো কিছু আবাপ সহ্য করতে পারে না, আর সেখানেই আপত্তি।

    (৫) আইপি দিয়ে লোক চেনার চেষ্টাটা পুরো বাজে ভাট।
  • Sibu | 183.*.*.* | ০৭ জুলাই ২০১৩ ১০:৫১524616
  • সোশ্যাল ও পলিটিক্যাল ডিসকোর্সকে ইনফ্লুয়েন্স করা (সেটাকেই কি আপনি সোশ্যাল ইঞ্জিনীয়ারিং বলছেন?) ফক্সের এজেন্ডা তো বটেই, তবে শুধু সেটা হলে খারাপ বলব কেন? ফক্সের এজেন্ডা হল পাওয়ারকে কন্ট্রোল করা, কিং মেকার হিসেবে কাজ করা। সেটা ওরা করে কয়েকভাবে। এক হল রেসিস্ট ও ফান্ডামেন্টালিস্ট প্রোপাগান্ডা চালিয়ে একদল অন্ধ র‌্যাবিড সাপোর্টার তৈরী করা। সেই সাপোর্টারদের দিয়ে রিপাবলিকান পার্টির ভেতরে টি-পার্টি ফ্যাকশন তৈরী করা। এবং সব শেষে, কোন রিপাবলিকান যদি ফক্সের এজেন্ডার বিরোধীতা করে তো তারা ভোটে নমিনেশন না পায় সেটা টী পার্টিকে দিয়ে নিশ্চিত করা। আমেরিকান সংবিধানের কতগুলো কোয়ার্কি ব্যাপারের জন্য ফক্স, ফর অল প্র্যাকটিকাল পারপাসেস, যে কোন লেজিসলেটিভ এজেন্ডা আটকে দেবার ক্ষমতা রাখে।

    আবাপর মোটের ওপর ঐ উদ্দেশ্য বলে মনে হয়। অরাজনীতির পপুলিস্ট প্রচার চালিয়ে একটা র‌্যাবিড সাপোর্টার গ্রুপ বানানো যারা আবাপর কথায় চলবে। ২১-শের মিছিলে আবাপর পুতুল বাদেও অনেক লোক ছিল। কিন্তু ২১-শের মিছিল আবাপর আশীর্বাদধন্যও ছিল (মীর আসলামের পোস্টটা দেখুন)। সেটা হবার একটা বড় কারণ ঐ মিছিলের একটা র‌্যাবিড অ্যান্টি-পলিটিকস স্ট্যান্ড,
  • মীর আসলম | 127.*.*.* | ০৭ জুলাই ২০১৩ ১০:৫৩524618
  • আর "এই সময়" আপাততঃ শুধুই শিবিল। যে কোনো মিছিল-টিছিলেই ভয়ানক আপত্তি। ২১শে জুন সকালে মীর অনেক চেষ্টা করছিলো মিছিলটার কার্যকারিতাকে জিরো প্রমাণ করার। বস্তুতঃ সারাদিনই রেডিও মির্চির সমস্ত আর-জে সেই চেষ্টাই করে গেছে।
  • Sibu | 183.*.*.* | ০৭ জুলাই ২০১৩ ১০:৫৭524620
  • কেসি, আমি এমনিতে এসব গালাগালিতে না থাকার চেষ্টা করি। তবু তোমাকে একটা কথা বলতে চাই। অ্যাননিমিটির বিরোধীতা যদি কর তো অ্যাননিমাস থেকে গালাগাল দেওয়া এবং নাম না করে অন্য কাউকে গালাগালি দেওয়া দুটোরই বিরোধীতা কর। নইলে সেটা সত্যি সত্যি বড্ড ঐ কামারেডারীর মত দেখায়।

    বাট দেন, কামারেডারী তুমি দেখাতেই পার। বাট অ্যাট লিস্ট ওন ইট। ;-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত মতামত দিন