এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩১৯৫১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • cm | 233.*.*.* | ০৫ জুলাই ২০১৩ ১৬:১৫524552
  • কী কান্ড এতদিন গুরু করে আপনি এই আলোচনার কারণ বুঝছেননা। সরকার যদি স্বৈরতান্ত্রিক পথে চলে তাহলে সমাজের অন্যান্য দায়িত্বশীল অংশকে তাদের এক্তিয়ারের বাইরে বের হয়ে কাজ করতে হবে। আমরা এসব ভুল লক্ষ্য করব আর এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে সোচ্চার হবনা সেটা কি ঠিক হবে?
  • kc | 188.*.*.* | ০৫ জুলাই ২০১৩ ১৬:২৯524553
  • ম্যাক্সিমিন | 69.*.*.* | ০৫ জুলাই ২০১৩ ১৭:২৩524554
  • আপাতত যতটুকু বুঝলাম, কোর্ট এই সুযোগে একটা স্টেটওয়াইড ইউনিফর্ম লিস্ট বানাতে চাইছে। The final ruling should clearly mention that it is NOT mandatory for libraries to purchase any of these dailies.
  • ম্যাক্সিমিন | 69.*.*.* | ০৫ জুলাই ২০১৩ ১৭:২৪524555
  • মমতা লিস্ট বানানোর আগে এরকম কোনও লিস্ট ছিল না।
  • ranjan roy | 24.*.*.* | ০৬ জুলাই ২০১৩ ১৪:০৩524556
  • এই পত্রিকা গুলো, মানে আবাপ/এই সময় ইত্যাদি বেশ ইয়ে। সুক্ষ্ম কায়দায় খবরকে একটু বিকৃত করে সিপিএম এর পেছনে লেগেছে।
    ( বোধ্হয় হাওড়া উপনির্বাচনে বাম ও কংগ্রেসের ভোটের হার দেখে !)

    এরা ছাপলো-- মুলায়ম সিংয়ের প্রতিনিধি হয়ে সঞ্জয় ডালমিয়া বামেদের সঙ্গে তৃতীয় ফ্রন্টের সম্ভাবনার চর্চা করতে আলিমুদ্দিনে গিসলেন। আর সমাজবাদী পার্টি কমঃ জ্যোতি বসুর জন্মশতবার্ষিকী উদ্‌যাপন করতে যাচ্ছেন।
    ওম্মা! দু'দিন পরে সমাজবাদী পার্টির স্টেটমেন্টও ছাপলো যে আজ ডালমিয়া সমাজবাদী পার্টির কেউ নয়। নিজের ব্যক্তিগত কাজে কোলকাতায় এসেছিলেন। মূলায়ম কোন দূত-টূত পাঠান নি। সমাজবাদী পার্টির জ্যোতিবসুর শতবার্ষিকী পালনের কোন পরিক্ল্পনা নেই। আর সেরম কখনো হলে কিরণময় নন্দকে এড়িয়ে কোন প্রতিনিধি আসতো না এবং মূলায়ম নিজে দিল্লিতে কারাতের সঙ্গে কথা বলতেন; আলিমুদ্দিনে বুদ্ধ-গৌতমের সঙ্গে নয়।
    এতেই শেষ নয়। আরও টীকা জুড়ে দিল যে ডালমিয়া লোকটা মহা-দু'নম্বরি! ভারতের -ষাঁড় না ওইরকম গোছের কোন কোম্পানি বম্বে হাইকোর্টে ডালমিয়ার বিরুদ্ধে জাল দস্তাবেজের সাহায্যে কয়েকশ' কোটি টাকার প্রতারণা করার মামলা করেছিল। শেষে কোর্টের বাইরে বেশ কিছু কোটি টাকা দিয়ে সমঝোতা করে জেলের হাত থেকে রক্ষা পায়। এমন লোকের সঙ্গে কমঃ বুদ্ধ-গৌতমের রাজনৈতিক সখ্যতা কেন?

    পুরো খবর পরিবেশনের মধ্যেই পেপার দুটোর বজ্জাতি লুকিয়ে আছে। ছোট্ট একটি ঘটনাকে নিয়ে তিল কে তাল করা ক্যাম্পেন!
    এদের পড়লেও যা না পড়লেও---ঃ))
  • PT | 213.*.*.* | ০৬ জুলাই ২০১৩ ১৫:০৩524557
  • আহা, এসবের শুরু তো বহু আগে থেকে। বরুণ সেনগুপ্ত সেই কব্বে থেকে বাম রাজনীতির বিরুদ্ধে অর্ধসত্য-অপসত্য গপ্প লিখতেন-এমনকি বামেরা ক্ষমতায় আসার বহু আগেও। তখনও ঘরে ঘরে টুথব্রাশের এত চল হয়নি। সক্কাল সক্কাল কয়লার ছাই দিয়ে দাঁত মাজতে মাজতে বরুণ বাবুর লেখাটা পড়ে ফেলতাম।

    সব রকমের বাম রাজনীতির বিরুদ্ধে আবাপ চিরকাল লড়ে যাবে। হঠাৎ মমতার উত্থানে একটু সাময়িক ফোকাস নড়ে গিয়েছে-এই মাত্র।
  • ম্যামি | 69.*.*.* | ০৬ জুলাই ২০১৩ ১৫:৫৪524558
  • কিন্তু এটা তো ঠিক যে সঞ্জয় ডালমিয়া আলিমুদ্দিন গিয়েছিল। সব চ্যানেলেই দেখিয়েছে ঘটা করে। উনি সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছেন, গৌতমবাবু দারুন খুশি হয়ে একতলা থেকে পিছনে যাচ্ছেন।
  • ম্যামি | 69.*.*.* | ০৬ জুলাই ২০১৩ ১৬:১১524559
  • Deb, who immediately after Sunday's meeting called Mulayam Singh an "important ally in the CPI-M national struggles", refused to comment on the issue. "We are enquiring into the matter and unless we are fully aware about the facts, we cannot comment," Deb told IANS.

    গৌতম দেবও নীরব, রঞ্জন জোরসে বলে দিল আনন্দবাজার আর এইসময় পত্রিকা ইচ্ছে করে খবর উল্টিয়েছে।
  • ranjan roy | 24.*.*.* | ০৬ জুলাই ২০১৩ ১৭:২৩524561
  • না, ম্যামি,
    আমার খারাপ লেগেছে প্রয়াত কমরেড জ্যোতি বসুকে নিয়ে ইয়ার্কিটা।

    কোত্থেকে ওরা ছাপল যে সমাজবাদি পার্টি বা মূলায়েম সিং জ্যোতিবসুর শতবার্ষিকী উদ্‌যাপন করবেন? সোর্স কি? পরে দিল্লিতে মূলায়েমরা প্রেস কনফারেন্স করে জানাচ্ছেন যে ওরা কখনো এমন কোন পরিকল্পনা করে নি। প্রয়াত ভদ্রলোকের প্রতি একটু সৌজন্য থাকা উচিত।
    আর দরকার হলে দিল্লিতে কারাতের সঙ্গে তৃতীয় সম্ভাবনা নিয়ে আলোচনা হবে কোলকাতায় আলিমুদ্দিনে বুদ্ধ-গৌতমের সঙ্গে নয়,--- এসব বলার অর্থ কি? খোঁচানো?
    এবং সঞ্জয় ডালমিয়ার করাপশন নিয়ে আর বুদ্ধবাবুর আসনসোল না কোথায় মিটিংয়ে কোন এক কয়লা মাফিয় সিং এর এক মঞ্চে থাকা নিয়ে কটাক্ষ! এগুলো বাড়াবাড়ি নয়?
    একজন মুখ্যমন্ত্রীর পক্ষে সম্ভব কে কখন মঞ্চে চড়ে ডোনেশন দিচ্ছে তার অ্যান্টিসিডেন্ট খেয়াল রাখা?
    যত্তসব!
  • ranjan roy | 24.*.*.* | ০৬ জুলাই ২০১৩ ১৭:২৭524562
  • আর এই এক অবতার হয়েছে "এই সময়"। ২১ তারিখের মিছিলের দিন চব্বিশ ঘন্টা চ্যানেল বলছে সৌমিত্র মিছিলে এসেছেন। আবাপ লিখল উনি পা মিলিয়েছেন। আর এই সময় বললেন--উনি মিছিলে আসেন নি। সমর্থন করেছেন। আমার মত ম্যাংগো পব্লিক কাকে বিশ্বাস করবে?
  • ranjan roy | 24.*.*.* | ০৬ জুলাই ২০১৩ ১৭:৩২524563
  • এটাও বলতে চাই যে কমঃ শ্যামল যে জ্যোতি বসু প্রধানমন্ত্রিত্বের অফার রিফিউজ করেছিলেন বলে জানিয়েছেন সেটা ইতিহাসের বিকৃতি বলে কাগজগুলো ফালতু ববাল করছে--- নেই কাজ তো খৈ ভাজ!

    আরে সেই সময় তো উনি রাজি হন নি-- এটাই আলটিমেট ট্রুথ। পরে ওঁর জীবনীকারকে না কাকে 'হিমালয়ান ব্লান্ডার" বলেছিলেন হয়তো, সেটা তো আফটার থট।উনি পার্টির ডিসিপ্লিন্ড সোলজার ছিলেন এ নিয়ে কোন কথা হবে না।
  • cm | 116.*.*.* | ০৬ জুলাই ২০১৩ ১৭:৪১524564
  • আমার গাল দিতে ইচ্ছে হচ্ছে সি পি এম কে। ময়দানে নেমে কাজের মুরোদ নেই খোয়াব আছে আঠারোআনা। বিশাল বড় কৃষিভিত্তিক দেশে করে দেখালেন যিনি তার নাম যারা জপছেন তারাও আসল এজেন্ডা কি সে বিষয়ে নীরব। মাও আর লেনিন এক না হলে আমাদের কিস্যু হবেনা। কিন্তু সব বাবুর আসল এজেন্ডা ছোট পকেট বানিয়ে জমিদারি।
  • cm | 116.*.*.* | ০৬ জুলাই ২০১৩ ১৭:৪৪524565
  • আমার গাল দিতে ইচ্ছে হচ্ছে সি পি এম কে। ময়দানে নেমে কাজের মুরোদ নেই খোয়াব আছে আঠারোআনা। বিশাল বড় কৃষিভিত্তিক দেশে করে দেখালেন যিনি তার নাম যারা জপছেন তারাও আসল এজেন্ডা কি সে বিষয়ে নীরব। মাও আর লেনিন এক না হলে আমাদের কিস্যু হবেনা। কিন্তু সব বাবুর আসল এজেন্ডা ছোট পকেট বানিয়ে জমিদারি।
  • ম্যামি | 69.*.*.* | ০৬ জুলাই ২০১৩ ১৮:০৫524566
  • হ্যাঁ জ্যোতি বসু চাইলেই প্রধানমন্ত্রী হতে পারতেন। পার্টিকে প্রভাবিত করার চেষ্টা করেন নি, বরং পার্টি ডিসিপ্লিন মেনেছিলেন। এমনটা এখন আর ভাবাও যায়না। এগুলোকে সম্মান জানানো উচিত।
  • cm | 116.*.*.* | ০৬ জুলাই ২০১৩ ১৮:১১524567
  • কিন্তু উনি প্রধানমন্ত্রী হয়ে কি করতে পারতেন? কিছুই না আর সেটা ভাল করে জানতেন বলেই উনি ও পথে এগোন নি।
  • ম্যামি | 69.*.*.* | ০৬ জুলাই ২০১৩ ১৮:১৮524568
  • আহা লোকে যেন প্রধানমন্ত্রী হয় কিছু করবে বলে!
  • cm | 116.*.*.* | ০৬ জুলাই ২০১৩ ১৮:৪৬524569
  • প্রধানমন্ত্রী হয়ে উনি কিছু করতে পারবেন এ প্রত্যাশা যাদের নেই তারা কেন ওনার প্রধানমন্ত্রী না হওয়া নিয়ে দুখ করবে বোঝা গেলনা।
  • PT | 213.*.*.* | ০৬ জুলাই ২০১৩ ২১:০২524570
  • নিহত বরুণ বিশ্বাসের বাবা আর প্রতিবাদী মঞ্চের আরও চার জনের নামে থানায় অভিযোগ দায়ের করেছে স্থানীয় (তিনো)পঞ্চায়েত প্রধান।

    কারা যেন নোনাডাঙায় বিপ্লবীদের "যাতায়াত"-এর কথা বলছিলেন?
  • মীর আসলম | 24.*.*.* | ০৬ জুলাই ২০১৩ ২১:৪২524574
  • এই সময়ের সম্পাদক আফটার অল সুমন চট্টোপাধ্যায়। রঞ্জনদা সেইটা ভুলে গেলে চলবে কেন?
  • ম্যামি | 69.*.*.* | ০৬ জুলাই ২০১৩ ২২:০১524575
  • মীর আসলম,
    ২১ তারিখের মিছিলের দিন সৌমিত্র চট্টোপাধায় মিছিলে যান নি। এইসময়-ই ঠিক লিখেছিল, আবাপ ভুল।
  • মীর আসলম | 24.*.*.* | ০৬ জুলাই ২০১৩ ২২:০৫524576
  • ওইটুকু অকিঞ্চিৎকর। ফ্যাক্ট হল সুমন চট্টো-কে গিরগিটি বল্লে গিরগিটি লজ্জা পাবে।
  • ম্যামি | 69.*.*.* | ০৬ জুলাই ২০১৩ ২২:০৯524577
  • খবরের কাগজের প্রথম ও প্রধান কাজ রিপোর্টিং, এটা মানেন?
  • মীর আসলম | 24.*.*.* | ০৬ জুলাই ২০১৩ ২২:১১524578
  • সুমন চট্টোপাধ্যায়কে গিরগিটি বলায় আপনার আপত্তি থাকলে আলাদা কথা। যদিও তাতে আমার কিস্যু যায় আসে না।
  • মীর আসলম | 24.*.*.* | ০৬ জুলাই ২০১৩ ২২:১৩524579
  • নিটপিকিং-এ আমার আগ্রহ নেই।
  • ম্যামি | 69.*.*.* | ০৬ জুলাই ২০১৩ ২২:১৬524581
  • যা খুশি ভাবুন গিয়ে মীর সাহেব। সুমন চট্টোপাধ্যায়ের নামটাই শুনলাম এই সবে জুন মাসে। ওনার মোট দুটো লেখা পড়েছি, ভালো লাগে নি।
  • Sibu | 183.*.*.* | ০৬ জুলাই ২০১৩ ২২:১৬524580
  • আমেরিকায় ফক্স নিউজ রিপাবলিকান পার্টিকে সামনে রেখে সরকারকে নিয়ন্ত্রণ করে। রিপাবলিকানরা কথা না শুনলে টি-পার্টিকে (রিপাবলিকানদের একটা বেশী রেসিস্ট, বেশী ক্রিশ্চান ফান্ডামেন্টালিস্ট ফ্যাকশন) দিয়ে মডারেট রিপাবলিকানদের শায়েস্তা রাখে।

    পঃবঃতে আবাপ একই মডেল চালানোর চেষ্টা করছে। পুরোটা পেরে উঠছে না এখনো। যেটা বোঝার চেষ্টা করছি, আবাপর সুশীল সমাজ কি টি-পার্টির বাঙালী ভার্সন তৈরীর চেষ্টা? প্রসাদভোগী বুদ্ধিজীবি যারা আবাপর ডগ হুইসল শুনলেই পথে নেমে বিক্ষোভ জানাবে? শন্খ ঘোষ ইত্যাদি বয়স্ক যাঁরা আছেন (মানে যাঁরা আবাপ ম্যানুফ্যাকচারড বুদ্ধিজীবি নন) তাঁরা থাকতে পুরোটা হওয়া কঠিন। কিন্তু ওঁরা যখন থাকবেন না?
  • মীর আসলম | 24.*.*.* | ০৬ জুলাই ২০১৩ ২২:২১524582
  • এইটা আবাপ-র সুসীল সমাজের স্বপ্ন। কখন কোন প্রতিবাদ মিছিলে নিত্যযাত্রীদের হয়রানি হয়, আর কখন হয় না সেটা নির্ভর করে মিছিলটা আবাপ-র সীলমোহর পাচ্ছে কিনা তার ওপর। এই যেমন কামদুনি নিয়ে বাম মহিলা সংগঠনগুলো পথ অবরোধ করলে আবাপ নিত্যযাত্রীদের হয়রানির খবর করে, আর ২১শে জুনের মিছিলের ক্ষেত্রে জনজাগরণ ইঃ।

    ২১শে জুনের মিছিলকে কোনো অংশে ছোট করছি না (ডিঃ দিয়ে দেওয়া ভালো), কিন্তু যেহেতু সেটা কোনো রাজনৈতিক ব্যানারে হয়নি তাই আবাপ আহা-বাহা, আর তার দুদিন আগেরটা রাজনৈতিক ব্যানারে বলে ইস্‌ - এইটা আগাপাশতলা দুনম্বরী। কিন্তু সরকারমশায় সরকার চালাবেন এইটাই তো আবাপ-র ইসে ;-)

    আপাততঃ আবাপ আর এই সময় কম্পিটিশনে ব্যস্ত।
  • ন্যাড়া | 132.*.*.* | ০৬ জুলাই ২০১৩ ২২:২৫524583
  • সিপিয়েমের অন্ধ-সমর্থক বৃদ্ধ কিছু ইয়ের হাহুতাশের টই হয়েছে এটা। বাঁদুরে টুপি পরে বসুন, নইলে মাথায় শকুনে হেগে দেবে।
  • ম্যাক্সিমিন | 69.*.*.* | ০৬ জুলাই ২০১৩ ২২:৩১524585
  • 'গিরগিটি বলায় আপনার আপত্তি থাকলে আলাদা কথা!' সহসা তীর্যক মন্তব্য ছুটে এল তীব্রবেগে। অফেন্স নিলাম।
  • PT | 213.*.*.* | ০৬ জুলাই ২০১৩ ২২:৪৫524587
  • কারো কারো হেলমেট পরে বসা ঊচিৎ-নইলে কখন সুপ্রীম কোর্ট ঠাস ঠাস করে গালে-মাথায় চড় মারবে কে জানে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে মতামত দিন