এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩১৯৫৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | 118.*.*.* | ০৪ জুলাই ২০১৩ ১১:৩২524520
  • এই খবরটা নিয়ে আলোচনা হবেনা ?
    http://www.anandabazar.com/archive/1130702/2med1.html

    বিজেপি-র পদ্মফুল প্রতীকে লড়ছেন সিপিএম প্রার্থীরা!
  • cm | 233.*.*.* | ০৪ জুলাই ২০১৩ ১১:৪৪524521
  • মারি অরি পারি যে কৌশলে।
  • কৃশানু | 177.*.*.* | ০৪ জুলাই ২০১৩ ১২:০৯524522
  • কি আলুচানা করব? এটার সাপোর্টে কথা বলতে হবে? ;-)
  • সিদ্ধার্থ | 23.*.*.* | ০৪ জুলাই ২০১৩ ১৩:০৫524523
  • প্রবলেমটা কোথায়?
  • cb | 209.*.*.* | ০৪ জুলাই ২০১৩ ১৫:৫৪524524
  • কোয়ার্ক, আবার পেন্টুল হলদে হয়ে যাওয়া থেকে বেঁচে গেল কোর্টে।

    তবে এক্সপেক্টেড ই ছিল মমতার এই রিয়্যাকশন, এই তো গঁড়তন্ত্রের পূজারী
  • কৃশানু | 213.*.*.* | ০৪ জুলাই ২০১৩ ১৫:৫৭524525
  • সিদ্ধার্থ, প্রবলেম আমার যেটা লেগেছে, সেটা হলো - নির্দল হয়ে দাঁড়ানো যেত।
    পঞ্চায়েত নিয়ে তত্বের কচকচি করার কোনো দরকার দেখি না, কিন্তু প্র্যাক্টিকালি দেখলে এই খবর কিন্তু মুসলমান ভোটারদের দুরে ঠেলে দিতে পারে।
  • cb | 202.*.*.* | ০৪ জুলাই ২০১৩ ১৭:৩২524526
  • "সস্তা জনপ্রিয়তার লক্ষ্যে চার্জশিট পেশের জন্য যদি সময় বেঁধে দেওয়া হয়, তাহলে পরিণতি যা হওয়ার, এক্ষেত্রে তাই হয়েছে৷ বিচারব্যবস্থা কখনও সস্তা জনপ্রিয়তা এবং আবেগের বশবর্তী হয়ে চলতে পারে না৷ "

    --- ল্যাগে গোবরে গোবেড়ান হচ্ছে
  • PT | 213.*.*.* | ০৪ জুলাই ২০১৩ ১৯:৩৯524529
  • ভাবা যায় যে এইরকম সংবিধান না জানা, সংবিধান এবং আইন-ব্যবস্থার প্রতি বিন্দুমাত্র শ্রদ্ধা না থাকা একজনকে ক্ষমতার শীর্ষে বসানোর জন্য শিক্ষিত-বুদ্ধিমান মানুষেরা কোমর বেঁধে লেগেছিল?
  • dd | 132.*.*.* | ০৪ জুলাই ২০১৩ ২০:০৪524532
  • শিক্ষিতো লোকেরা কোমোড় বাঁধলো আর তার সাথে ধেই নেত্য করতে করতে পচ্চিম বংগের বুর্জোয়া আবাপধোয়া ম্যাংগো পিপলেরা ভোটে বেধড়ক জিতিয়ে দিলো। জামানত পজ্জন্তো ঘরে তুলতে পাল্লো না তাবৎ ন্যাতারা।এমনি অসভ্যতা।

    এখুনি সব্বায়ের ফাইন করে দিন তো।
  • T | 24.*.*.* | ০৪ জুলাই ২০১৩ ২০:৩৫524533
  • আবাপ কে ছোট করে দেখবেন না, রিডারশিপ দেড় কোটি। প্রচুর ম্যাংগো পিপল পড়ে।
  • PT | 213.*.*.* | ০৪ জুলাই ২০১৩ ২২:১৬524534
  • এইসব বক্রোক্তি করে কি আর কৃতকর্মকে ধামা চাপা দেওয়া যাবে? তবে বোধোদয় ক্রমে আসিতেছে। অবশেষে কংগ্রেসের এক মুখপাত্র জয়প্রকাশ মজুমদার ২৪ ঘন্টার টিভিচক্রে আজ জানালেন যে তিনি এখন নিশ্চিত যে মমতা বিরোধী নেত্রী হিসেবে যা যা করেছেন সবটাই নাটক!!
  • ম্যামি | 69.*.*.* | ০৫ জুলাই ২০১৩ ০১:৫০524535
  • বহুল প্রচারিত সংবাদপত্রগুলিকে রাখতে হবে, এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারির নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

    লাইব্রেরি কী কিনবে সেটা যেমন সরকার বলে দিতে পারে না তেমনি, কোর্টও বলে দিতে পারে না। বিশেষ করে যদি টাকা দিয়ে কিনতে হয়। একই খবর সমস্ত কাগজ ছাপে। সবগুলো রাখার যুক্তি কী?
  • ম্যামি | 69.*.*.* | ০৫ জুলাই ২০১৩ ০২:৩২524536
  • পিটি কী বলে কোর্টের এই অর্ডার সাপোর্ট করলেন, একদম বুঝলাম না। এমনকি যদি ফ্রিতেও দেয়, শেলফ স্পেসের ব্যবহার লাইব্রেরির নিজের সিদ্ধান্তমতেই হওয়ার কথা।
  • rivu | 78.*.*.* | ০৫ জুলাই ২০১৩ ০২:৪৮524537
  • "তার মধ্যে সরকারকে নির্দেশিকা সংশোধন করে সমস্ত বহুল প্রচারিত সংবাদপত্রের নাম তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে৷ সরকার তা করতে ব্যর্থ হলে আদালত পুরনো নির্দেশিকা খারিজ করে দেবে৷" হাইকোর্ট কি করে বলে কোন সংবাদ পত্র রাখতে হবে সেই ব্যাপারে নির্দেশ দেওয়ার ব্যাপারে? তাইলে আর হাইকোর্ট আর মমদিদির মধ্যে তফাত কি রইলো? আমার মনে হয়েছিল নীতিগত ভাবে যতই ভুল হোক, আইনগত ভাবে সরকার এখানে সঠিক ছিল। যাকগে, আমার চেয়ে হাইকোর্টের বিচারপতিরা আইন নিশ্চই ভালো বোঝেন।
  • PT | 213.*.*.* | ০৫ জুলাই ২০১৩ ০৮:১২524539
  • @ ম্যামি
    যা বুঝেছি তা হল যে কোর্ট সরকারের (পড়ুন মমতার) এই "মন-যা-চায়-তাই" সিদ্ধান্তের বিরোধীতা করেছে। সরকার যদি উন্মাদ হয় আর প্রকাশিত হয়না এমন সংবাদপত্রও লাইব্রেরিকে কেনার নির্দেশ দেয় তাহলে কোর্টের কড়া নাড়ানো ছাড়া আর উপায় কি? কোর্ট তো আগ বাড়িয়ে এসে মানুষের পছন্দে হস্তক্ষেপ করেনি-সংবিধানের একটি ধারাকে সম্মান জানিয়ে রায় দিয়েছে মাত্র।

    ....the action of the government amounted to violation of Article 19 of the Constitution which provides for freedom of speech and expression. http://timesofindia.indiatimes.com/city/kolkata/Setback-to-Mamata-court-says-all-leading-newspapers-to-be-available-in-libraries/articleshow/20913474.cms
  • b | 135.*.*.* | ০৫ জুলাই ২০১৩ ১০:১৬524540
  • অশিক্ষিত লোক বোধ হয় একটু কম পড়িয়াছিলো ২০০৮ (পঞ্চায়েত) ২০০৯ (লোকসভা)ও ২০১১ (বিধানসভা)-তে! ২০১৩ ও ১৪ তে দেখা যাউক কাহারা মেজরিটি।
  • s | 182.*.*.* | ০৫ জুলাই ২০১৩ ১০:২২524541
  • Article 19 of indian constitution
    http://www.indiankanoon.org/doc/1218090/
    Article 19 in The Constitution Of India 1949
    19. Protection of certain rights regarding freedom of speech etc
    (1) All citizens shall have the right
    (a) to freedom of speech and expression;
    (b) to assemble peaceably and without arms;
    (c) to form associations or unions;
    (d) to move freely throughout the territory of India;
    (e) to reside and settle in any part of the territory of India; and
    (f) omitted
    (g) to practise any profession, or to carry on any occupation, trade or business

    (2) Nothing in sub clause (a) of clause ( 1 ) shall affect the operation of any existing law, or prevent the State from making any law, in so far as such law imposes reasonable restrictions on the exercise of the right conferred by the said sub clause in the interests of the sovereignty and integrity of India, the security of the State, friendly relations with foreign States, public order, decency or morality or in relation to contempt of court, defamation or incitement to an offence
    .....
    সরকার লাইব্রেরিতে কি কাগজ রাখবে এটা কি করে Article 19 violate করছে, সেটা ভগাই (আর কোর্টই) জানেন।
  • s | 182.*.*.* | ০৫ জুলাই ২০১৩ ১০:৩৩524542
  • আবাপ থেকেঃ
    সরকারি বিজ্ঞপ্তিকে গত বছর ২৯ মার্চই চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন আইনজীবী বাসবী রায়চৌধুরী। আবেদনে বলা হয়, সরকারি নির্দেশ সংবিধানের ১৪ নম্বর ধারা এবং পাবলিক লাইব্রেরি অ্যাক্ট (১৯৭৯) এবং লাইব্রেরি ম্যানেজমেন্ট রুলের পরিপন্থী।
    Article 14 in The Constitution Of India 1949
    14. Equality before law The State shall not deny to any person equality before the law or the equal protection of the laws within the territory of India Prohibition of discrimination on grounds of religion, race, caste, sex or place of birth
    কিন্তু তাহলে তো সরকারী গ্রন্থাগারে যাবতীয় সংবাদপত্র রাখতে হয়!!!!
  • PT | 213.*.*.* | ০৫ জুলাই ২০১৩ ১০:৩৯524543
  • বিচারক মশাই লিচ্চয় মমতা আর গুরুর এক্ষপাটদের চাইতে কম আইন জানেন। এইসব ভুলভাল লোক জজ-ব্যারিস্টর হয় কি করে কে জানে।

    "to freedom of speech and expression"- এর মধ্যে লিচ্চয় মানুষ কি পড়বে বা পড়বে না সেই ব্যাপারটা আসে। অর্থাৎ সরকার টাকা দিলেই লাইব্রেরিকে সরকারের মন-পসন্দ কাগজ রাখতে হবে এমন বাধ্যবাধকতা নেই-সেটাই বোধহয় জজ সাহেব বলেছেন।
  • PT | 213.*.*.* | ০৫ জুলাই ২০১৩ ১০:৪৪524544
  • "আবেদনকারীর আইনজীবী সুব্রত মুখোপাধ্যায় বলেন, আগে সব গ্রন্থাগারেই পাঠকদের দ্বারা নির্বাচিত কমিটি ঠিক করত, কোন কোন সংবাদপত্র রাখা হবে। এ ব্যাপারে রাজ্য সরকারের কোনও ভূমিকা ছিল না। এখন নির্বাচিত কমিটি কোন কোন সংবাদপত্র রাখা যাবে সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারছে না। এতে পাঠকদের স্বাধীনতা সঙ্কুচিত হচ্ছে।" http://www.anandabazar.com/5raj2.html

    সরকার এই রায়ের বিরুদ্ধে উচ্চতর আদালতে তো যেতেই পারে।
  • PM | 233.*.*.* | ০৫ জুলাই ২০১৩ ১১:১৮524545
  • বোধ হয় রায়ের ভুল ব্যখ্যা হচ্ছে। আমার বোঝা অনুযায়ী কোর্ট বলেছে-

    হয় সরকরী নির্দেশিকা বাতিল করতে হবে, সেক্ষেত্রে লাইব্রেরীর নিজেদের পছন্দের পত্রিকা কেনার পুর্ব অধীকার পুনর্বহাল হবে।

    যদি সরকারী নির্দেশিকা দিতেই হয়, সেক্ষেত্রে সেটা স্বচ্ছ ও জাস্টিফায়েড হতে হবে। মানে কিসের ভিত্তিতে ১০ টি সংবাদ পত্রের মধ্যে ৫ টি কে বাছা হলো তা স্বচ্ছ হতে হবে। আদালত এক্ষেত্রে যে প্যারামিটার-টার কথা বলেছেন তা হলো বিক্রি/রিডার্শিপ। কারন এই প্যারামিটারটি পাব্লিক ডোমেনে পাওয়া যায়।

    এখানে আশা করি পত্রিকা নির্বাচনে স্বচ্ছতা সম্ক্রান্ত বিষয়ে কারোর আপত্তি নেই (নাকি আছে?), আপত্তি থাকতে পরে সংবাদ পত্রের "বহুল প্রচারিত" সংক্রান্ত সিলেকসান প্যারামিটারে। অন্য কি প্যারামিটার নিলে সিলেকসান প্রক্রিয়া আরো স্বচ্ছ হওয়া সম্ভব তা নিয়ে আলোচনা হোক।
  • cb | 99.*.*.* | ০৫ জুলাই ২০১৩ ১২:৫০524546
  • লাইব্রেরী তে আগে পাঠকদের কমিটি থাকত, তার মানে তো ভালই ছিল ব্যবস্থা।
    আমাদের লাইব্রেরী তেই তো মনে হয় বাবা কমিটি তে ছিলেন, এখনো আছেন বোধহয়।
    এসব জিনিষের বদল মানে তো আশংকাজনক।

    এস,

    সবাই জানে কেন কোন কোন কাগজ অন্তর্ভুক্ত হয়েছিল। হয়্ত বিচারপতিরাও জানেন।
  • cb | 99.*.*.* | ০৫ জুলাই ২০১৩ ১২:৫৫524547
  • অশোক গাঙ্গুলীর পাকিস্তান সফর নিয়ে রাজ্যের ছ্যাঁচরামো -

    “এ সব করার কোনও মানে হয় না। শুনলে অস্বস্তি হয়। আসলে ব্যক্তিগত বিদ্বেষ মেটাতে এ সব করা হচ্ছে।”

    ---এক প্রাক্তন চেয়ারম্যান

    অস্বস্তি তো হচ্ছেই
  • ম্যামি | 69.*.*.* | ০৫ জুলাই ২০১৩ ১৩:২৪524548
  • পিটি, সংবিধানের একটি ধারাকে সম্মান জানিয়ে রায় দিয়েছে মাত্র। না, তার চেয়ে বেশি করেছে, বা করতে চলেছে। একটু বেশিই আগ্রহ দেখাচ্ছে।

    সরকারের নির্দেশিকা লাইব্রেরিদের অটোনমির পরিপন্থী ছিল। বাতিল করে ভালো করেছে। 'এতদ্দ্বারা বাতিল করা হইল' এইটুকু বলাই যথেষ্ট ছিল। বাকি কাজ গ্রন্থাগারিক ও পাঠক কমিটিরা নিজের উদ্যোগেই করে নিতেন ও নিত। এবং এ বিষয়ে সব লাইব্রেরির এক পন্থা না-ও হতে পারে।
  • ম্যামি | 69.*.*.* | ০৫ জুলাই ২০১৩ ১৩:৪৭524550
  • একবার নাকি কে একজন জাজ এসপ্লানেড বাসস্ট্যান্ড কে সরিয়ে অন্য কোথাও নিয়ে যেতে বলেছিলেন, পলিউশনের কারণে। তারপর এক অনুষ্ঠানে দি দেন মন্ত্রী-ইন-চার্জ সেই বিচারককে বলেন, যদি উনি অনুমতি দেন তাহলে, হাইকোর্টকে সাময়িকভাবে অন্যত্র সরিয়ে এসপ্লানেড বাসস্ট্যান্ডকে হাইকোর্টের নীচে নিয়ে যাওয়ার কথা ভাবছে সরকার। :P

    এবং সেই রাইট টু sleep --

    http://timesofindia.indiatimes.com/india/CJI-Judges-should-not-rule-nation-ridicules-right-to-sleep/articleshow/15686770.cms?intenttarget=no
  • PT | 213.*.*.* | ০৫ জুলাই ২০১৩ ১৩:৫৬524551
  • এই আলোচনার কারণটা বুঝছি না। সরকার যে নিজের এক্তিয়ারের বাইরে গিয়ে নির্দেশিকা জারি করেছিল তা আমার মত মহামূর্খের কাছেও পরিষ্কার ছিল। এবার কোর্ট তার এক্তিয়ারের বাইরে যায় কিনা সেটা দেখার বিষয়। গেলে সরকারের পক্ষের বিশ্ববিখ্যাত আইনজীবির কল্যাণে আদালত তার লক্ষণরেখা বুঝতে পারবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই মতামত দিন